পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। সোর্সঃ যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোনটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য?
  1. ক) আনন্দ বিহার
  2. খ) সোমপুর বৌদ্ধ বিহার
  3. গ) লালবাগ কেল্লা
  4. ঘ) কক্সবাজার সমুদ্র সৈকত
ব্যাখ্যা
- বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। এগুলো হলো:
- নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫)
- বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫)
- সুন্দরবন (১৯৯৭)।
- এর মধ্যে পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার (৩২২তম) ও ষাটগম্বুজ মসজিদ (৩২১তম) হলো সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য এবং সুন্দরবন (৭৯৮তম) হলো প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
.
‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ ব্যঙ্গচিত্রের শিল্পী কে?
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) এম এস সুলতান
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) কাইয়ুম চৌধুরী
ব্যাখ্যা
- ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শীর্ষক বিখ্যাত ব্যঙ্গচিত্রটির শিল্পী পটুয়া কামরুল হাসান।
- কামরুল হাসানের অন্যান্য কর্মের মধ্যে ‘তিনকন্যা’; ‘রায়বেশে নৃত্য’ ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ সর্বাধিক আলোচিত।
- এছাড়া তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীকেরও ডিজাইনার।
(সূত্র: বাংলাপিডিয়া)
.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কবে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ১৯৭৭ সালের ২৬ জুলাই আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে।
- ১৯৮৬ সালের মার্চে শ্রীলংকায় অনুষ্ঠিত ২য় এশিয়া কাপের অংশগ্রহণের মাধ্যমে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
- ১৯৯৭ সালের ১৫ জুলাই ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।
- ২০০০ সালের ২৬শে জুন দশম দেশ হিসেবে আইসিসির টেস্ট স্ট্যাটাস বা পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
- একই বছরের ১০-১৩ নভেম্বর বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অংশ নেয়।
(সূত্র: বিসিবি ওয়েবসাইট)
.
কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই?
  1. ক) তাইওয়ান
  2. খ) ইসরাইল
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা
- ইসরাইলের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক কোন প্রকার সম্পর্ক নেই। ফিলিস্তিন ইস্যুর কারণে দেশটির সাথে বাংলাদেশের কোন ধরনের সম্পর্ক গড়ে উঠেনি।
- অন্যদিকে তাইওয়ানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
- ফিলিপাইন ও ব্রাজিলের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান।
(সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)