পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৭১
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭১ প্রশ্ন

.
চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড কর্নওয়ালিস
  3. লর্ড বেন্টিঙ্ক
  4. লর্ড ওয়েলেসলি
ব্যাখ্যা

চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত:
- এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি।
- চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত ১৭৯৩ সালে প্রবর্তিত হয়। 
- এটি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস প্রশাসন।
- এ চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন।
- জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভকরেন।

অন্যদিকে,
- লর্ড ডালহৌসী বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন।
- এই আইন প্রণয়ন করেন-১৮৫৪ সালে।
- বিধবা বিবাহ আইন পাশ হয়- ১৮৫৬ সালে।
- লর্ড ডালহৌসী স্বত্ব বিলোপ নীতির প্রবর্তন করেন।
- রেললাইনের প্রচলন করেন।
- লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
- লর্ড ওয়েলেসলী অধীনতা মুলক নীতির প্রবর্তক।
- ব্রিটিশদের প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট।

উৎস: বাংলাপিডিয়া।

.
নিচের কোনটি বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত? 
  1. ভারত ও নেপাল
  2. ভারত ও মিয়ানমার
  3. বঙ্গপোসাগর
  4. ভারত ও ভুটান
ব্যাখ্যা

বাংলাদেশের সীমা:
- বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার।

- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
- পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার;
- দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

.
বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? 
  1. ১২০৬ সালে
  2. ১২০৪ সালে
  3. ১২০৩ সালে
  4. ১২০১ সালে 
ব্যাখ্যা

বখতিয়ার খিলজি:
- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ-বিন- বখতিয়ার খিলজি নদীয়া জয় করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
- ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি সমগ্র নদীয়া জয় করেন।
- তিনি জাতিতে তুর্কিদের খিলজি সম্প্রদায়ভুক্ত ছিলেন।
- তবে তিনি আফগানিস্তানের গরমিশ অঞ্চলের অধিবাসী ছিলেন।
- ভারতবর্ষে ভাগ্যের অন্বেষণে এসে শেষ পর্যন্ত অযোধ্যার শাসক মালিক হুশাম উদ্দিনের রাজ্যের পূর্ব সীমান্তে সীমান্তরক্ষীর কাজ পান।

উল্লেখ্য
- তিনি গৌড় বা লক্ষণাবতী (লখনৌতি) জয় করে সেখানেই রাজধানী স্থাপন করেন।
- তার শাসন কেন্দ্র ছিল লক্ষণা বতীতে।
- বখতিয়ার খলজির শাসনামলে বাংলায় যথেষ্ট সংখ্যক মসজিদ, মাদ্রাসা এবং খানকাহ (অতিথিশালা) তৈরি করা হয়।
- ১২০৬ সালে তিনি তিব্বত অভিযানে বের হয়ে ব্যর্থ হন, দিনাজপুরের দেবকোটে ফিরে আসার পর এখানেই তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি।

.
লাতাকিয়া কোন দেশের প্রধান সমুদ্রবন্দর?
  1. ইসরায়েল
  2. সিরিয়া
  3. লেবানন
  4. মিশর
ব্যাখ্যা

লাতাকিয়া:
- লাতাকিয়া হচ্ছে সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর।
- এটি ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত সিরিয়ার লাতাকিয়া শহরের একটি গুরুত্বপূর্ণ বন্দর।
- লাতাকিয়া বন্দরটি ১৯৫০ সালে আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি সিরিয়ার প্রধান বাণিজ্যিক ও সামরিক সমুদ্রবন্দর হিসেবে ব্যবহৃত হয়।

সিরিয়া:
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- সীমান্তবর্তী দেশ: তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন ও ইসরায়েল।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।

উৎস: ব্রিটানিকা।

.
বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং প্রথম চালু করে- 
  1. ডাচ বাংলা ব্যাংক
  2. ব্যাংক এশিয়া পিএলসি
  3. পূবালী ব্যাংক পিএলসি
  4. ইসলামী ব্যাংক পিএলসি
ব্যাখ্যা

এজেন্ট ব্যাংকিং:
- বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং প্রথম চালু করে ব্যাংক এশিয়া পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালা জারি করে।
- এই নীতিমালার ভিত্তিতে ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে।
- তাই এই দিনটিকে "এজেন্ট ব্যাংকিং দিবস" হিসেবে পালন করা হয়।
- দেশের প্রথম এজেন্ট আউটলেট স্থাপিত হয় মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে।
- এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সহজে এবং সাশ্রয়ীমূল্যে ব্যাংকিং সেবা প্রদান সম্ভব হয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এতে উপকৃত হচ্ছে।

উল্লেখ্য,
- বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয়েছিল ১৯৯৯ সালে ব্রাজিলে।

 উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

.
কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কী?
  1. মার্লবরো হাউজ
  2. ওরিয়েন্ট হাউজ
  3. বুশ হাউজ
  4. এলিসি প্রসাদ
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সচিবালয় ভবনের নাম মার্লবোরো হাউজ,
- এটির অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

.
ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
  1. ধরলা 
  2. বংশী 
  3. বুড়িগঙ্গা
  4. আড়িয়াল খা
ব্যাখ্যা

ধলেশ্বরী নদী:
- ধলেশ্বরী নদী টাঙ্গাইল জেলার উত্তর-পশ্চিমাঞ্চলে যমুনা থেকে সৃষ্ট একটি শাখা নদী।
- নদীটির প্রবাহ সর্পিলাকৃতি এবং এর দুটি শাখা রয়েছে।
- প্রধান শাখাটি মানিকগঞ্জের উত্তর দিয়ে প্রবাহিত হয়ে মানিকগঞ্জের দক্ষিণে অপর শাখা কালীগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে।
- বুড়িগঙ্গা একসময় ধলেশ্বরীর একটি শাখা নদী ছিল এবং এর প্রবাহ পুনরায় ধলেশ্বরীতেই পতিত হতো।
- নারায়ণগঞ্জের কাছে ধলেশ্বরী শীতলক্ষ্যা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ষাটনলের কাছে মেঘনা নদীতে পতিত হয়ে এর নিজস্ব পরিচয় হারায়।
- নদীটির সর্বমোট দৈর্ঘ্য ১৬০ কিমি।

উৎস: বাংলাপিডিয়া।

.
ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়?
  1. ১৯৩১ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯২৯ সালে
  4. ১৯২৬ সালে
ব্যাখ্যা

- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।

• ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হবে।
- এটি  যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
- ২৩ তম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।

উৎস:  ফিফা ওয়েবসাইট।

.
’ওন’ কোন দেশের মুদ্রার নাম?
  1. দক্ষিণ কোরিয়া
  2. ম্যাকাউ
  3. লাওস
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা

- ওন দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মুদ্রার নাম।

অন্যদিকে,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- লাওসের মুদ্রার নাম লাও কিপ।
- ম্যাকাউ মুদ্রার নাম (Macanese pataca), যার সংক্ষিপ্ত রূপ MOP.

• রিয়াল যেসব দেশের মুদ্রা:

- সৌদি আরব, ওমান, ইয়েমেন, কাতার, ইরান।
• দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক, কুয়েত, জর্ডান, বাহরাইন, আলজেরিয়া, তিউনেশিয়া।
• দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত, মরক্কো,
• পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর, সিরিয়া, লেবানন।

উৎস: ব্রিটানিকা।

১০.
QR কোডে ব্যবহৃত হয় কোনটি? 
  1. তড়িৎ চৌম্বকত্ব
  2. কোয়ান্টাম কম্পিউটিং
  3. অপটিক্যাল রিডিং
  4. রেডিও ফ্রিকুয়েন্সি
ব্যাখ্যা

- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।

QR কোড:

- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি।
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়।
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে।

• QR কোডের ব্যবহার:
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।
- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।
• QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য:
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।

উৎস: ব্রিটানিকা।

১১.
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য- 
  1. ওয়াইমিং
  2. ক্যালিফোর্নিয়া 
  3. হাওয়াই 
  4. আলস্কা
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্র:

- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।
• যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটারের সংখ্যা: ৫৫টি।
- ২য় অবস্থানে রয়েছে টেক্সাস।
৩য় অবস্থানে রয়েছে ফ্লোরিডা।

অন্যদিকে,
- জনসংখ্যা সবচেয়ে কম ওয়াইমিং অঙ্গরাজ্যে।

উৎস: Britannica.

১২.
’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির প্রথম সুরকার কে? 
  1. আলতাফ মাহমুদ
  2. আবদুল লতিফ
  3. প্রিন্স মাহমুদ
  4. আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা

• আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি:
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ।
- গানটির রচয়িতা বা গীতিকার হলেন আব্দুল গাফ্ফার চৌধুরী।
- গানটির প্রথম সুরকার আবদুল লতিফ।
- সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। সেটি এখন বলবৎ আছে।
- 'রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বলতে বোঝানো হয়েছে যে একুশে ফেব্রুয়ারিতে বহু মানুষের রক্ত ঝরেছে।

উৎস: বাংলাপিডিয়া ও ডেইলী স্টার।

১৩.
পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে রয়েছে- 
  1. আটলান্টিক মহাসগরে
  2. প্রশান্ত মহাসাগরে
  3. ভারত মহাসাগরে
  4. বঙ্গোপসাগরে
ব্যাখ্যা

• পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে।
- মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench):
- পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ।
- এর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরে।
- এর নামকরণ করা হয় নিকটবর্তী মারিয়ানা দ্বীপ ও অস্ট্রিয়ার তৎকালীন রানী মারিয়ানার নামে।
- মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপার উদ্যোগ নেয়া হয় ১৮৭৫ সালে।
- তৎকালীন ব্রিটিশ জরিপ পরিচালনাকারী জাহাজ HMS Challenger।
- তখন গভীরতা নির্ণয় করা হয় ২৬,৮৫০ ফুট।
- পরবর্তীতে আরো কয়েকদফা মাপার পর ২০১০ সালে এর সর্বোচ্চ গভীরতা মাপা হয় ৩৬,০৭০ ফুট।
- বর্তমানে এই গভীরতাই গ্রহণযোগ্য।
- এর গভীরতম অংশকে চ্যালেঞ্জার ডিপ বা Challenger Deep বলা হয়।

উৎস: i) World Atlas.
ii) National Geographic Society.

১৪.
তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
  1. লালমনিরহাট
  2. কুড়িগ্রাম
  3. গাইবান্ধা
  4. নীলফামারী
ব্যাখ্যা

তিনবিঘা করিডোর:
- লালমনিরহাট জেলায় তিনবিঘা করিডোর অবস্থিত।

- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল ছিল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি 'প্যাসেজ ডোর' এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে 'তিন বিঘা ২ করিডোর' নামে পরিচিত।

উল্লেখ্য,
- পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশ আমল পর্যন্ত তিন বিঘা হস্তান্তর প্রশ্নে  প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের অনেক বৈঠক এবং চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম  উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন 'দহগ্রাম ইউনিয়ন' হিসেবে পরিগণিত হয় এবং ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট এখানে ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন ঘটে।
 - ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
- ২০১১ খ্রি. তারিখে ঢাকাতে অনুষ্ঠিত হাসিনা-মনমোহন বৈঠকে স্বাক্ষরিত লা চুক্তি মোতাবেক বাংলাদেশীদের যাতায়াতের জন্য তিনবিঘা করিডোর বর্তমানে ২৪ ঘন্টা খোলা রাখা হচ্ছে।

উৎস: লালমনিরহাট জেলা ওয়েবসাইট।

১৫.
ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কোন দেশ? [অক্টোবর,২০২৫]
  1. জাপান 
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. শ্রীলংকা
ব্যাখ্যা

• ইউনেস্কো: 
- ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

- ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ইউনেস্কোর ৪৩-তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
- প্যারিস-ভিত্তিক জাতিসংঘ সংস্থার নির্বাহী পর্ষদ মঙ্গলবার পরিষদের ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রদূত তালহাকে নির্বাচিত করেছে।
 - সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে। 

উল্লেখ্য,
- রাষ্ট্রদূত তালহা প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের ৫৩ বছরের সদস্যপদের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।
- তিনি অক্টোবরের শেষের দিকে উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের আসন্ন ৪৩তম সভায় রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন এবং আগামী দুই বছর মেয়াদে এই শীর্ষ পদ অলংকৃত করবেন। 

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

১৬.
'বদরাগী' শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
  1. খাঁটি বাংলা উপসর্গ
  2. ফারসি উপসর্গ
  3. তৎসম উপসর্গ
  4. আরবি উপসর্গ
ব্যাখ্যা

• বদরাগী [ফারসি (বদ) +সংস্কৃত (রাগী)]।

• অর্থ: স্বভাববিশিষ্ট, রগচটা।

• বিদেশি উপসর্গ:

- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন,
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।

১৭.
'উলুখাগড়া' শব্দটির অর্থ কী? 
  1. নিরীহ প্রজা
  2. দীর্ঘস্থায়ী সমস্যা
  3. ক্ষণস্থায়ী সমস্যা
  4. গ্রাম্য
ব্যাখ্যা

• 'উলুখাগড়া' শব্দটির অর্থ -  অনগ্রসর ব্যক্তি; নিরীহ প্রজা।

কিছু গুরুত্বপুর্ণ বাগ্‌ধারা:
- 'নাক সিটকানো' বাগ্‌ধারার অর্থ - অবজ্ঞা করা।
- 'ধর্মপুত্র যুধিষ্ঠির' বাগ্‌ধারার অর্থ - সত্যবাদিতার ভান করা।
- 'দিনকে রাত করা' বাগ্‌ধারার অর্থ - অসাধ্য সাধন / দুষ্কর্ম করা।
- 'পগার পার' বাগ্‌ধারার অর্থ - ভেগে যাওয়া।
- 'দিবাস্বপ্ন' বাগ্‌ধারার অর্থ - অলীক কল্পনা।
- 'পুকুর চুরি' বাগ্‌ধারার অর্থ - বড় ধরনের চুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
ফুলে ফুলে ঘর ভরেছে।- কোন কারক?
  1. কর্ম কারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. কর্তৃকারক
ব্যাখ্যা

• করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমন,
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।

১৯.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তরঙ্গিণী
  2. সরিৎ
  3. নির্ঝরণী
  4. সিন্ধু
ব্যাখ্যা

• 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়- সিন্ধু। 
- 'সিন্ধু'এর সমার্থক শব্দ- সাগর।

• 'নদী' শব্দের কিছু সমার্থক শব্দ:
নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২০.
কোনটি যৌগিক শব্দ?
  1. বাবুয়ানা
  2. মন্দির
  3. রাজপুত
  4. জেঠামি
ব্যাখ্যা

অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত। যথা:
১. যৌগিক শব্দ,
২. রূঢ় বা রূঢ়ি শব্দ,
৩. যোগরূঢ় শব্দ।

• যৌগিক শব্দ:
যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোন পার্থক্য নেই। অর্থাৎ একই রকম।
যেমন:
- বাংলা 'মিতালি' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ 'মিতার ভাব, বন্ধুত্ব' (মিতা শব্দের পরে 'ভাব' অর্থে তদ্ধিত প্রত্যয় 'আলি' যোগে 'মিতালি' শব্দটি গঠিত হয়েছে) এবং শব্দটি এই অর্থেই ভাষায় ব্যবহৃত হয়। অর্থাৎ 'মিতালি' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই। ফলে 'মিতালি' বাংলাতে যৌগিক শব্দ।

এরূপ শব্দ হলো: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।

অন্যদিকে,
• যোগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।
যেমন:
পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।

এরূপ আরো কিছু শব্দ হলো: মন্দির, জলদ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ।
যেমন: গবেষণা, তৈল, প্রবীণ, সন্দেশ, জেঠামি, বাঁশি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২১.
কোন বাক্যে ‘শেষ’ ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে? 
  1. আমার সুখের শেষ নেই।
  2. আমি আপনার শেষ কথা শুনতে চাই।
  3. কাজটি শীঘ্র শেষ কর।
  4. সব ভাল যার শেষ ভাল।
ব্যাখ্যা

বাংলা ভাষায় ‘শেষ’ শব্দটি কখনো বিশেষ্য (noun), কখনো বিশেষণ (adjective), আবার কখনো ক্রিয়া (verb) রূপে ব্যবহৃত হয়।

 ক) আমার সুখের শেষ নেই।
- এখানে ‘শেষ’ মানে অন্ত বা সীমা, অর্থাৎ এটি একটি বিশেষ্য (noun)।

 খ) আমি আপনার শেষ কথা শুনতে চাই।
-  এখানে ‘শেষ’ অর্থ চূড়ান্ত বা সর্বশেষ, অর্থাৎ এটি বিশেষণ (adjective)।
উদাহরণ: শেষ দিন, শেষ সময়, শেষ কথা ইত্যাদি।

 গ) কাজটি শীঘ্র শেষ কর।
- এখানে ‘শেষ কর’ একটি ক্রিয়াপদ, যার অর্থ সমাপ্ত করো বা শেষ করে ফেলো।
অর্থাৎ, ‘শেষ’ এখানে ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে।

 ঘ) সব ভাল যার শেষ ভাল।
- এখানে প্রথম ‘শেষ’ একটি বিশেষ্য (শেষাংশ), আর দ্বিতীয়টি বিশেষণ (শেষ ভাল = চূড়ান্ত ভাল)।
তাই এটি ক্রিয়া নয়।

 সুতরাং সঠিক উত্তর:
গ) কাজটি শীঘ্র শেষ কর।
‘শেষ’ এখানে ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ সমাপ্ত করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।

২২.
চর্যাপদ আধুনিক লিপিতে প্রথম কোথায় থেকে প্রকাশিত হয়?
  1. ঢাকা
  2. কলকাতা
  3. নেপাল
  4. দিল্লী
ব্যাখ্যা

• চর্যাপদ:
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে। ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়। সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং  বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।

২৩.
'আমি আজ আলবত যাব।' নিম্নরেখ শব্দটি কোন ধরেনর অব্যয়?
  1. অনুসর্গ অব্যয়
  2. অনন্বয়ী অব্যয়
  3. পদান্বয়ী অব্যয়
  4. অনুকার অব্যয়
ব্যাখ্যা

• অনন্বয়ী অব্যয়:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে।
অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনোভাব প্রকাশে সহায়তা করে।

যেমন:
- মরি মরি, উঃ, বটে, ছিঃ প্রভৃতি।

এরূপ শব্দ ব্যবহারে বাক্য-
- মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ- উচ্ছ্বাস প্রকাশে।
- নিশ্চয়ই পারব।
- আমি আজ আলবত যাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

২৪.
বাংলা ভাষায় ব্যবহৃত '-আলু' প্রত্যয় যে রূপ থেকে বিবর্তিত হয়েছে- 
  1. আলুচ্
  2. আলুপ্‌
  3. আলোন্‌
  4. আলোপ্‌
ব্যাখ্যা

• আলু (আলুচ্‌) প্রত্যয়:
- ব্যবহার: কর্তৃবাচ্যে, শীলার্থে।
- যেমন : নি-দ্রা + আলু = নিদ্রালু, দম্ + আলু = দয়ালু ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৫.
“কলকে পাওয়া” বাগ্‌ধারার অর্থ কোনটি ?
  1. স্বীকৃতি পাওয়া
  2. কিনারা পাওয়া
  3. স্বপ্নে পাওয়া
  4. অপদস্থ হওয়া
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• কলকে পাওয়া অর্থ: স্বীকৃতি পাওয়া।

কিছু গুরুত্বপুর্ণ বাগ্‌ধারা:
- ‘কেবলা হাকিম’ অর্থ = অনভিজ্ঞ।
- ‘আটাশে ছেলে’  অর্থ = দুর্বল ছেলে।
- ‘উড়নপেকে’  অর্থ = অপব্যয়ী।
- "সুখের পায়রা" অর্থ- সুসময়ের বন্ধু
- “নদের চাঁদ" অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
- "সবেধন নীলমণি" অর্থ - একমাত্র সম্পদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৬.
'বারান্দা' শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
  1. ফরাসি
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. তুর্কি
ব্যাখ্যা

 'বারান্দা' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ঘরসংলগ্ন ছাদযুক্ত বা ছাদহীন চত্বর,
- অলিন্দ, দাওয়া।

ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
- গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৭.
'অপরিচিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন প্রকার সাহিত্য?
  1. প্রবন্ধ
  2. ছোটগল্প
  3. নাটক
  4. উপন্যাস
ব্যাখ্যা

'অপরিচিতা' গল্প:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প।
- "অপরিচিতা” প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজপত্র' পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন 'গল্পসপ্তক'-এ এবং পরে, 'গল্পগুচ্ছ' তৃতীয় খণ্ডে (১৯২৭)।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগ্রন্থ: 
- গল্পগুচ্ছ,
- লিপিকা,
- সে,
- তিন সঙ্গী,
- গল্পসল্প।

উৎস: সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

২৮.
কোনটি অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
  1. চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য
  2. মহা + ঔষধ = মহৌষধ
  3. জল + ঔকা = জলৌকা
  4. উপরের সবকটি
ব্যাখ্যা

• অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ - জল + ঔকা = জলৌকা
এর শুদ্ধরূপ - জল + ওকা = জলৌকা।

অ/আ, ও/ঔ ধ্বনির সন্ধি:

যেমন:
- জল + ওকা = জলৌকা, 
- চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য,
- মহা + ঔষধ = মহৌষধ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

২৯.
'জ্ঞানপাপী' কাকে বলে?
  1. জেনেশুনে অন্যায় করে এমন
  2. জ্ঞানের বড়াই করে যে
  3. অনেক জ্ঞান আছে যার
  4. বাস্তবে জ্ঞানের প্রয়োগ করে না যে
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• জ্ঞানপাপী অর্থ: জেনেশুনে অন্যায় করে এমন।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যাকে আদর করা হচ্ছে = আদ্রিয়মাণ।
- যিনি অতিশয় হিসাবে = পাটোয়ারি।
- যে পরের গুণেও দোষ ধরে = অসূয়ক।
- যে আকৃষ্ট হচ্ছে =কৃষ্যমাণ
- ‘ঋষির ন্যায়’ - ঋষিকল্প।
- ‘ঋণ দেয় যে’  - উত্তমর্ণ।
- ‘ঋণশোধে অসমর্থ’ - দেউলিয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩০.
নিচের কোনটি 'মধ্য সম্প্রকর্ষ' এর উদাহরণ?
  1. কুটুম্ব > কুটুম
  2. আশা > আশ
  3. চারি > চাইর 
  4. চাউল > চাল
ব্যাখ্যা

সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।

যেমন:
- কুটুম্ব > কুটুম, জানালা > জান্লা ইত্যাদি।

মধ্যস্বরলোপ:
- সুবর্ণ > স্বর্ণ,
- চাউল > চাল,
- গাইল > গাল ইত্যাদি।

অন্যদিকে,
- হ-কার লোপ - গাহিল > গাইল।
- অন্ত্যস্বরলোপ - আশা > আশ।
- অন্তর্হতি - ফাল্গুন > ফাগুন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩১.
'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ -
  1. পরিপাটি
  2. বিশৃঙ্খল
  3. নির্লজ্জ
  4. অনভিজ্ঞ
ব্যাখ্যা

'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি।

অন্যদিকে,
- কেবলা হাকিম - অনভিজ্ঞ।
- কানকাটা  - নির্লজ্জ।
- জগাখিচুড়ি - বিশৃঙ্খল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩২.
'অন্যান্য বিষয়গুলোর ক্লাস পরে হবে।' বাক্যটি কী কারণে অশুদ্ধ?
  1. সমাসজনিত
  2. প্রত্যয়জনিত
  3. বাচ্যজনিত
  4. বহুবচনজনিত
ব্যাখ্যা

'অন্যান্য বিষয়গুলোর ক্লাস পরে হবে।' - বাক্যটি 'বহুবচনজনিত' কারণে অশুদ্ধ।
বাক্যটির শুদ্ধ প্রয়োগ - অন্য বিষয়গুলোর ক্লাস পরে হবে।

বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
- বহুত্ব বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা, এরা ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়।
- স্মরণ রাখতে হবে যে বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়।
- তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক যদি আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।

যেমন:
অশুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৩৩.
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’- এই যুগোত্তীর্ণ বাক্যের স্রষ্টা কে?
  1. প্রমথ চৌধুরী
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

পালামৌ' ভ্রমণকাহিনি:
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এর ভ্রমণকাহিনি। ‘পালামৌ' সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা।
- বিহারের পালামৌ এলাকায় দুই বছর ম্যাজিস্ট্রেট থাকাকালে এর স্মৃতিচারণ নিয়ে লেখা বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী পালামৌ।
- ছোটনাগপুরের আদিম গিরিদরী অরণ্যানী ও আরণ্যক পশু ও মানব লেখকের বর্ণনাগুণে উচ্চ সাহিত্যমূল্য লাভ করে।
- 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’- এই গ্রন্থের যুগোত্তীর্ণ বাক্য।
- সঞ্জীবচন্দ্র এই একটি বাক্য সৃষ্টি করেই স্মরণীয় হয়ে থাকবেন।
- ১২৮৭ থেকে ১২৮৯ বঙ্গাব্দের 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রথম এই ভ্রমণকাহিনি প্রকাশ হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৪.
কোনটি উপমান কর্মধারয় সমাস?
  1. মনমাঝি
  2. তুষারশুভ্র
  3. চন্দ্রমুখ
  4. সিংহপুরুষ
ব্যাখ্যা

উপমান কর্মধারয়:
- উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।

যেমন:
- ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে।

যথা:
তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র,
অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা।

অন্যদিকে,
উপমিত কর্মধারয় - মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।
রূপক কর্মধারয় - মন রূপ মাঝি = মনমাঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৩৫.
‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
  1. ১৮২৩ সালে 
  2. ১৮৩৩ সালে
  3. ১৮৪২ সালে
  4. ১৮৪৩ সালে
ব্যাখ্যা

গৌড়ীয় ব্যাকরণ:
- ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- এটি রাজা রামমোহন রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে।
- গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন।
- পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি।
- মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

উৎস: বাংলাপিডিয়া।

৩৬.
Choose the incorrect sentence:
  1. There is much water in this pond.
  2. I have a few knowledge about this topic.
  3. Very few students attended the class.
  4. This glass contains the least water.
ব্যাখ্যা

The required answer is - খ) I have a few knowledge about this topic. 
(“Knowledge” uncountable, তাই “a few” ভুল; “a little” হবে)

A few → countable noun এর সাথে ব্যবহার হয়।
A few = কয়েকজন, কয়েকটি ইত্যাদি। 
Examples:
- আমার অল্প কয়েকটি বই আছে - I have a few books.
- তার অল্প কয়েকজন বন্ধু আছে - He has a few friends.
- অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল - A few people went there.

Other options
ক) Much + Uncountable Noun
Countable noun-এর সাথে "অনেক" বুঝাতে many ব্যবহৃত হয়, কিন্তু uncountable noun-এর সাথে একই অর্থে much ব্যবহৃত হয়।
Examples:
- তার অনেক বন্ধু আছে - He has many friends, 
- এই পুকুরে অনেক পানি - There is (are নয়) much (many নয়) water in this pond,

গ) Very few + Countable Noun এত "কম” যে খুব জোর দিয়ে বলার প্রয়োজন আছে-এরূপ ক্ষেত্রে very few ব্যবহৃত হয়। 
Examples:
- বাংলাদেশের খুব কম জনগণই শিক্ষিত - Very few people of Bangladesh are educated. 
- এই স্কুলের খুব কম মেয়েরাই সুন্দরী - Very few girls of this school are beautiful. 
- সে খুব কমই কথা বলে - He speaks very few words.

ঘ) Least + Uncountable Noun Much-less-least-সবই uncountable noun-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
Examples:
- এই গ্লাসে সবচেয়ে কম পানি ধরে - This glass contains the least water. 
- সে সবচেয়ে কম বুঝে - He understands the least.
- মনে হয় মেয়েটি সবচেয়ে কম ভদ্রতা জানে -The girl seems to know the least gentility.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩৭.
Who wrote the novel "Moby Dick"?
  1. Daniel Defoe
  2. Jonathan Swift
  3. Herman Melville
  4. William Golding
ব্যাখ্যা

The correct answer is - গ) Herman Melville.

Moby Dick:
- Moby Dick হারম্যান মেলভিলের একটি উপন্যাস, যা হোয়েলিং জাহাজ Pequod ও এর ক্যাপ্টেন Ahab-এর ভ্রমণ নিয়ে লেখা।
- Moby Dick বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়; তিমিটি ঈশ্বর থেকে নাস্তিকত্ব পর্যন্ত সবকিছু প্রতিফলিত করতে পারে।
- Melville নামগুলোর মধ্যে ধর্মীয় অর্থ ব্যবহার করেছেন, যা উপন্যাসকে গভীরতা ও বহুপার্থক্য প্রদান করে।
- Ahab এক সাদা তিমি Moby Dick-কে ধরতে ছুটছেন, কারণ সেই তিমি তার পা কেটে নিয়েছিল।
- কাহিনী শুরু হয় Ishmael-এর মাধ্যমে, যিনি বাইবেলের মতো একজন বহিষ্কৃত চরিত্র।
- Ishmael Ahab এবং ক্রুদের সঙ্গে জাহাজে যাত্রা শুরু করেন। ক্রুদের জানানো হয় যাত্রার উদ্দেশ্য হলো Moby Dick খুঁজে ধ্বংস করা।
- যাত্রার পথে ক্রুরা নানা বিপত্তি সম্মুখীন হয়।
- Ahab একটি মৃত্যুবাণী (prophecy) পায়, যা সে উপেক্ষা করে।
- শেষ পর্যন্ত Moby Dick-এর সঙ্গে সংঘর্ষ হয়, তিন দিনের যুদ্ধের পর তিমি জাহাজ ধ্বংস করে।
- সবাই মারা যায়, শুধু Ishmael বাঁচে। সে একটি কফিনে ভেসে রেশেল জাহাজের দ্বারা উদ্ধার হয়।

Herman Melville (1819–1891):
- Herman Melville একজন আমেরিকান ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি।
- তিনি প্রধানত সমুদ্রভিত্তিক উপন্যাসের জন্য পরিচিত, বিশেষ করে Moby Dick (1851)।
- 1841 সালে তিনি দক্ষিণ সাগরের ভ্রমণে যান, যা তার প্রথম উপন্যাস Typee (1846)-এর অনুপ্রেরণা দেয়।
- Typee এবং Omoo (1847) তাকে প্রথম খ্যাতি এনে দেয়, যেখানে নাবিকদের দক্ষিণ সাগর দ্বীপে জীবনের অভিজ্ঞতা বর্ণিত।

Notable Works: 
Novel
- The Encantadas,
- The Confidence-Man,
- Moby Dick.

Books
- The Piazza Tales,
- Typee,
- White-Jacket,
- Israel Potter. 

Source: Britannica.

৩৮.
His pen has been stolen. (Active)
  1. His pen was stolen by him.
  2. They stole his pen.
  3. A thief has been stolen his pen.
  4. Someone has stolen his pen.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Someone has stolen his pen.

Passive থেকে Active voice-এ রূপান্তর:
- Passive-এর object (যদি থাকে) Active-এর subject হয়।
- Passive-এর subject Active-এর object হয়।
- Verb-এর tense ঠিক রেখে Active form ব্যবহার করতে হবে। 

কোনো Passive Voice এ যদি object উহ্য থাকে (যা Active Voice-এ subject হওয়া উচিত), তবে Passive Voice-এর অর্থ অনুযায়ী যথোপযুক্ত subject বসাতে হয়।

Examples:
1. Passive: His pen has been stolen.
Active: Someone has stolen his pen.

2. Passive: He was murdered at day light.
Active: Someone murdered him at day light.

3. Passive: English is spoken all over the world.
Active: People speak English all over the world.

4. Passive: I had been invited to the party.
Active: My friend invited me to the party.

Other options
ক) His pen was stolen by him.
- এটি passive voice, tense ভুল (past simple)। 
খ) They stole his pen.
- Tense ভুল (past simple)। 
গ) A thief has been stolen his pen.
Grammar ভুল, has been stolen + subject → ঠিক নয়।

Source: Advance Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৯.
It is high time we _________ our attitude.
  1. change
  2. changed
  3. to change
  4. changing
ব্যাখ্যা

The correct answer is - খ) changed
The complete sentence: It is high time we changed our attitude.

It is time / It is high time + Subject + Verb
- যদি “It is time” বা “It is high time” ব্যবহার করা হয় এবং তার পর subject আসে, তবে subject-এর পরের verb past form (V2) হয়।
- Example: It is high time we acted on the matter.

It is time / It is high time + Verb (subject না থাকলে)
- যদি subject না আসে এবং সরাসরি verb থাকে, তবে verb infinitive form হয়।
- Example: It is high time to change our attitude.

Other options:
ক) change – ভুল, কারণ “It is high time + subject” এর পরে verb এর past form ব্যবহার করতে হয়।
গ) to change – ভুল, কারণ infinitive form এখানে ব্যবহার হয় না। “It is high time” + subject হলে past tense দরকার।
ঘ) changing – ভুল, কারণ gerund/present participle এখানে গ্রহণযোগ্য নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৪০.
His article appeared ___ a famous magazine.
  1. in
  2. on
  3. at
  4. over
ব্যাখ্যা

The correct answer is - ক) in
The complete sentence is - His article appeared in a famous magazine.

Appear in
- English meaning: to be published in printed form
- Bangla meaning: প্রকাশিত হওয়া
- Example sentence: The news appeared in the Ittefaq.

অন্যদিকে,
Appear to
- Bangla meaning: প্রতীয়মান হওয়া 
- Example sentence: It appears to me that he is innocent.

Source: Merriam-Webster Dictionary.

৪১.
"Her beauty charms all." the word "beauty" is a/an -
  1. Abstract Noun
  2. Common Noun
  3. Proper Noun
  4. Collective Noun
ব্যাখ্যা

The correct answer is - ক) Abstract noun
এখানে “beauty” একজন ব্যক্তি নয়, গুণ বা সৌন্দর্য বোঝাচ্ছে, তাই এটি abstract noun.

Abstract noun
- Abstract noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়।
- Examples: honesty (সততা), boyhood (বাল্যকাল), justice (ন্যায়), heroism (বীরত্ব) ইত্যাদি abstract noun এর উদাহরণ।

More examples
- agency (প্রতিনিধিত্ব),
- boyhood (বাল্যকাল),
- childhood (শৈশব),
- girlhood (শৈশব-স্ত্রীলিঙ্গ),
- manhood (মানবতা),
- friendship (বন্ধুত্ব),
- heroism (বীরত্ব),
- infancy (শৈশব),
- fatherhood (পিতৃত্ব),
- motherhood (মাতৃত্ব),
- slavery (দাসত্ব),
- theft (চৌর্যবৃত্তি),
- robbery (ডাকাতি),
- studentship (ছাত্রত্ব)। 

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৪২.
The period just before it becomes completely dark in the evening is called:
  1. Dawn
  2. Moonlit
  3. Twilight 
  4. Midnight
ব্যাখ্যা

The correct answer is - গ) Twilight 

Twilight (Noun)
- English Meaning: The period just before it becomes completely dark in the evening .
- Bangla Meaning: গোধূলি; সন্ধ্যালোক।
- Example Sentence: The village looked magical in the soft glow of twilight.

Other options
- Dawn (ঊষা): The time of day when sunlight first begins to appear in the sky.
- Moonlit (চাঁদনী): Visible or illuminated by the light of the moon.
- Midnight (মধ্যরাত্রি): Twelve o’clock at night, the middle of the night.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary.

৪৩.
The wind blew ______ the candle during the storm.
  1. up
  2. out 
  3. off
  4. away
ব্যাখ্যা

The correct answer is - খ) out
The complete sentence: The wind blew out the candle during the storm.

• Blow out (extinguish)- নেভানো।
Sentence: The wind blew out the candle during the storm.

Other options:
• Blow up (destroy by explosion) - বিস্ফোরণের সাহায্যে উড়াইয়া দেওয়া।
Sentence: The soldiers blew up the bridge.
• Blow off (emit) - নির্গত।
Sentence: The engine blows off carbon di-oxide.
• Blow away (to dissipate or remove as if with a current of air) - বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া।
Sentence: The strong wind blew away all the papers from the table.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.

৪৪.
One-third of the work ___ been finished.
  1. has
  2. are
  3. have
  4. be
ব্যাখ্যা

The correct answer is - ক) has
The complete sentence is - One-third of the work has been finished.

One-third, one-fourth বস্তুর ক্ষেত্রে singular verb বসবে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে plural verb হবে। One third/one-fourth-এর ক্ষেত্রে ভগ্নাংশ plural হবে না অন্য সকল ক্ষেত্রে ভগ্নাংশ plural হবে।
এরপ
One-third of the work (have) been finished.
Ans: One-third of the work has been finished.
One-third of the students (is) present.
Ans. One-third of the students are present.

Other options
খ) are
are হলো present tense plural form।এখানে singular subject (work)- তাই ভুল। Present Perfect tense-এর সঠিক form নয়।
গ) have
have হলো plural subject বা I/We/They এর সাথে Present Perfect tense এর জন্য। এখানে singular subject - ভুল।
ঘ) be
be base form, কোনো tense বা agreement নির্দেশ করে না। “been finished” এর সাথে “be” বসানো grammatically ভুল।

Source: Advance Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.

৪৫.
The meaning of "endemic" is -
  1. সর্বজনীন
  2. আঞ্চলিক
  3. সাময়িক
  4. বৈশ্বিক
ব্যাখ্যা

The correct answer is - খ) আঞ্চলিক

Endemic (noun, adjective)
- English Meaning: (especially of a disease or social condition) found particularly in a specific area or group.
- Bangla Meaning: কোনো দেশিক; আঞ্চলিক বা পেশার সঙ্গে যুক্ত রোগবিশেষ।

Synonyms: Regional (আঞ্চলিক), Local (স্থানীয়), Native (আদিবাসী), Domestic (স্বদেশী, ঘরোয়া), Aboriginal (আদিবাসী)

Antonyms: Nonindigenous (অদেশীয়), Nonnative (দেশজ নয় এমন), Foreign (বৈদেশিক), International (আন্তর্জাতিক), Exotic (বহিরাগত)

Other Forms:
- Endemically (adverb),
- Endemicity (noun),
- Endemism (noun).

Example Sentences:
1. Malaria is endemic and is a cause of premature death.
2. The fish is not an endemic species of the lake, and it is rapidly devouring the native trout population.

Source: Live MCQ Lecture.

৪৬.
Only the teacher knows the answer. (Negative)
  1. None but the teacher knows the answer.
  2. Not only the teacher knows the answer.
  3. No but the teacher knows the answer.
  4. Only the teacher does not know the answer.
ব্যাখ্যা

The correct answer is - ক) None but the teacher knows the answer. 

Affirmative বাক্যকে Negative এ রূপান্তরের নিয়ম (Subject-এর আগে “Only” থাকলে)
- যদি কোনো Affirmative বাক্যে Subject-এর আগে “Only” থাকে, তাহলে সেটিকে Negative বাক্যে রূপান্তর করার জন্য ব্যক্তির ক্ষেত্রে “None but” এবং বস্তুর ক্ষেত্রে “Nothing but” ব্যবহার করতে হবে।
- বাক্যের বাকিটা অংশ আগের মতোই থাকবে।

Examples:
Aff. : Only God can help us.
Neg.: None but God can help us.

Aff. : Only the brave deserve the fair.
Neg.: None but the brave deserve the fair.

Aff. : Only he can do it.
Neg.: None but he can do it.

Aff. : Only an honest man is happy.
Neg.: None but an honest man is happy.

Aff. : Only a poet/poetess can write a poem.
Neg.: None but a poet/poetess can write a poem.

Aff. : Only a guilty man should be punished.
Neg.: None but a guilty man should be punished.

Other options:
খ) Not only the teacher knows the answer. – ভুল, কারণ এটি “not only… but also” কাঠামো এবং অর্থ পুরোপুরি ভিন্ন।
গ) No but the teacher knows the answer. – No but নয়, নিয়ম অনুযায়ী “None but” ব্যবহার করতে হয়।
ঘ) Only the teacher does not know the answer. – ভুল, কারণ এটি অর্থ উল্টো বোঝাচ্ছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৪৭.
Who has broken the glasses? (Passive)
  1. By whom have the glasses been broken?
  2. Whom have broken the glasses by?
  3. By whom has the glasses broken?
  4. Who have been broken the glasses?
ব্যাখ্যা

The correct answer is - ক) By whom have the glasses been broken? 

• Who যুক্ত Interrogative Sentence Active Voice Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে+ (ii) Tense ও person অনুযায়ী Auxiliary বসে + (iii) Object টি Subject হয় + (iv) অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/been বসাতে হয় + ( v) মূল verb এর Past Participle বসে+ (vi) প্রশ্নবোধক চিহ্ন বসে।
- Active: Who has broken the glasses?
- Passive: By whom have the glasses been broken?

• More example:
- Active: Who is calling me?
- Passive: By whom am I being called?

Other options:
খ) Whom have broken the glasses by? – ভুল ক্রম; passive sentence-এ “by whom” সর্বদা বাক্যের শুরুতে আসে।
গ) By whom has the glasses broken? – ভুল, কারণ subject-verb agreement ঠিক নয় (“glasses” plural → “have” ব্যবহার করতে হবে)।
ঘ) Who have been broken the glasses? – ভুল, কারণ “who” ব্যবহার করা হয়েছে এবং passive structure ঠিক নয়।

Source: Advance Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

৪৮.
What is the plural form of “Ovum”?
  1. Ovumes
  2. Ovia
  3. Ova 
  4. Ovams
ব্যাখ্যা

The correct answer is - গ) Ova 

Ovum (noun, singular)
- English meaning: a female gamete: macrogamete; called also egg cell
- Bangla meaning: ডিম্বাণু। 
- Plural form: Ova

- অধিকাংশ ক্ষেত্রে, singular noun-এর শেষে -um থাকলে plural করতে -um কে -a দ্বারা পরিবর্তন করতে হয়।

Source:
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

৪৯.
What type of literary work is "Middlemarch"?
  1. Poem
  2. Short Story
  3. Play
  4. Novel
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Novel

Middlemarch:
- Middlemarch হলো George Eliot এর একটি উপন্যাস, যা 1871–72 সালে আটটি ভাগে এবং 1872 সালে চার খণ্ডে প্রকাশিত হয়।
- এটি এলিয়টের সর্বশ্রেষ্ঠ কৃতি হিসেবে বিবেচিত।
- উপন্যাসে Middlemarch শহরের সব শ্রেণির মানুষকে দেখানো হয়েছে - জমিদার ও ধর্মগুরু থেকে শুরু করে কারখানার মালিক, পেশাজীবী, কৃষক ও শ্রমিক পর্যন্ত।
- তবে মূল মনোযোগ রাখা হয়েছে দুই প্রধান চরিত্র Dorothea Brooke এবং Tertius Lydgate-এর ব্যর্থ আদর্শবাদের ওপর, যারা দুজনেই দুঃখজনকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

George Eliot (1819–1880):
- George Eliot ছিলেন একজন ইংরেজ ভিক্টোরিয়ান যুগের উপন্যাসিক।
- তিনি আধুনিক উপন্যাসে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পদ্ধতি বিকাশ করেন।
- তাঁর রচনায় চরিত্রগুলোর মানসিক জগৎ গভীরভাবে বিশ্লেষণ করা হয়, যা তাঁকে আধুনিক উপন্যাসিক হিসেবে পরিচিতি দিয়েছে।

Notable Works:
Novel:
- Adam Bede,
- The Mill on the Floss,
- Silas Marner,
- Middlemarch,
- Daniel Deronda.

Source: Britannica.

৫০.
Identify the feminine gender:
  1. Stag
  2. Testatrix
  3. Viscount
  4. Hart
ব্যাখ্যা

The correct answer is - খ) Testatrix

Testatrix: এটি স্ত্রীলিঙ্গ 
Meaning: উইলকারিণী। 
Masculine gender: Testator.

Other options:
Stag: পুরুষ হরিণ;
Feminine gender: Hind.

Viscount: ব্যারনের চেয়ে উচ্চ ও আর্লের চেয়ে নিম্নপদস্থ অভিজন; ভাইকাউন্ট।
Feminine gender: Viscountess.

Hart: পুরুষ হরিণ;
Feminine gender: Hind.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫১.
They enjoy hiking in the mountains and ______ along the river.
  1. swim
  2. swimming
  3. to swim
  4. swam
ব্যাখ্যা

The correct sentence - খ) swimming.
Complete sentence: They enjoy hiking in the mountains and swimming along the river.

• Parallelism:
- The use of matching sentence structure, phrases, or longer parts so as to balance ideas of equal importance is called Parallelism.

• Parallelism এর নিয়ম অনুসারে শব্দের ধারাবাহিকতা বজায় রাখতে হয়।
- এই নিয়মানুসারে and এর পূর্বে gerund থাকলে and এর পরেও gerund বসে।
- এখানে "hiking" এবং পরের verb (along the river-এর সাথে) একই ধরনের হওয়া উচিত - অর্থাৎ parallel structure অনুসরণ করতে হবে।
- "hiking" হলো gerund (verb + ing = noun এর কাজ করে)।
- তাই পরেও gerund form ব্যবহৃত হবে - অর্থাৎ "swimming" along the river.

Other options
ক) swim – ভুল, কারণ “hiking” হলো gerund, তাই parallelism বজায় রাখতে পরের verb-ও gerund হতে হবে।
গ) to swim – ভুল, infinitive form. Parallelism rule অনুযায়ী gerund + gerund ব্যবহার করতে হবে।
ঘ) swam – ভুল, এটি past tense, parallelism এবং gerund requirement পূরণ করে না।

Source: Cambridge Dictionary.

৫২.
A dislike of humankind is called -
  1. Philanthropy
  2. Benevolence
  3. Misanthropy 
  4. Misogyny
ব্যাখ্যা

The correct answer is - গ) Misanthropy 

Misanthropy (noun)
- English meaning: A dislike of humankind. 
- Bangla Meaning: নরবিদ্বেষ; নৃবিদ্বেষ; মানববৈরভাব।

Other options:
Philanthropy (Noun)
- English Meaning: The desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes.
- Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।

Benevolence (Noun)
- English Meaning: the quality of being well-meaning; kindness / An inclination to do kind or charitable acts.
- Bangla Meaning: হিতসাধনের ইচ্ছা বা সংকল্প।

Misogyny (Noun)
- English Meaning: dislike of, contempt for, or ingrained prejudice against women.
- Bangla Meaning: নারীবিদ্বেষ; স্ত্রীদ্বেষ।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Cambridge Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.

৫৩.
The antonym of "Implacable" is -
  1. Obdurate
  2. Rambling 
  3. Relenting
  4. Assertion
ব্যাখ্যা

The correct answer is - গ) Relenting

Implacable (adjective):
- English Meaning: Used to describe someone who has strong opinions or feelings that are impossible to change.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) শান্ত করা যায় না এমন; অপ্রশম্য; নিষ্করুণ; কৃপাহীন।

Synonyms: Unappeasable (শান্ত, তুষ্ট বা প্রশমিত করার অসাধ্য), Inexorable (নির্মম), Adamant (অনড়), Obdurate (অবাধ্য), Obstinate (অনড়)। 

Antonyms: Acquiescent (প্রশ্রয়প্রবণ), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Relenting (কোমল হওয়া), Amenable (নমনীয়), Pliant (প্রত্যুৎপন্ন)।

Other Forms:
- Implacability (noun), 
- Implacably (adverb).

Example Sentences:
1. They were confronted by an apparently implacable bureaucracy.
2. He has an implacable hatred for his political opponents.

Other options:
- Rambling (অসংলগ্ন কথা),
- Assertion (বিবৃতি)। 

Source: Britannica.

৫৪.
You must work hard in order to succeed. (Compound)
  1. Work hard or you will succeed.
  2. You must work hard and succeed.
  3. Work hard and you will succeed.
  4. Work hard to succeed.
ব্যাখ্যা

The correct answer is - গ) Work hard and you will succeed.

Simple Sentence থেকে Compound Sentence এ রূপান্তরের নিয়ম (যেখানে উদ্দেশ্য প্রকাশে to + verb বা in order to ব্যবহৃত হয়েছে):
Simple Sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win ইত্যাদি) কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ করে, অথবা যদি in order to ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যটিকে Compound Sentence-এ রূপান্তর করার সময় নিচের নিয়ম অনুসরণ করতে হয়:
- in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় “and (you will)” বসাতে হবে।
- to + verb থাকলে, "to" বাদ দিতে হবে এবং বাক্যটির পূর্বের অংশটিকে Imperative Sentence (আদেশমূলক বাক্য) হিসেবে রূপান্তর করতে হবে।
- এরপর "and (you will)" বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশটি যুক্ত করতে হবে।

• Examples:
Simple: You must work hard in order to succeed. 
Compound: Work hard and you will succeed.

Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money.

Simple: Study hard in order to pass the exam. 
Compound: Study hard and (you will) pass the exam.

Other options:
ক) Work hard or you will succeed. – ভুল, কারণ “or” ব্যবহার করে বিপরীত অর্থ বোঝায়।
খ) You must work hard and succeed. – ভুল, কারণ এটি compound sentence নয়; এখানে “you will” যুক্ত করা হয়নি।
ঘ) Work hard to succeed. – ভুল, এটি simple sentence হিসেবে থেকেই আছে, compound sentence নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫৫.
She hurried lest she ___ be late for class.
  1. shall
  2. must
  3. may
  4. should
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Should
The complete sentence: She hurried lest she should be late for class.

Lest যুক্ত sentence-
Lest যুক্ত sentence-এ lest এর পরে যে subject থাকে তার পরে should/might বসে।
- He ran fast lest he (miss) the train.
- He ran fast lest he should miss the train.

Other options
ক) shall
“Shall” সাধারণত ভবিষ্যৎ নির্দেশ বা প্রস্তাব বোঝায়।
“Lest” এর পরে ব্যবহার হয় না।

খ) must
“Must” বাধ্যতামূলক নির্দেশ বোঝায়।
“Lest” এর সাথে grammatically ঠিক নয়।

গ) may
“May” সম্ভাবনা বোঝায়।
English-এ “lest” এর পরে সাধারণত should/might ব্যবহার হয়।

Source: Advance Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.

৫৬.
তেলভর্তি একটি পাত্রের ওজন ১৮ কেজি। পাত্রের এক-তৃতীয়াংশ তেলভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি পাত্রের ওজন কত?
  1. ৩ কেজি
  2. ৫ কেজি
  3. ৮ কেজি
  4. ১০ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: তেলভর্তি একটি পাত্রের ওজন ১৮ কেজি। পাত্রের এক-তৃতীয়াংশ তেলভর্তি হলে তার ওজন ৮ কেজি। খালি পাত্রের ওজন কত?

সমাধান:
ধরি,
খালি পাত্রের ওজন = x কেজি
পূর্ণ তেলের ওজন = y কেজি

প্রথম শর্ত অনুসারে: x + y = ১৮ ...... (1)

দ্বিতীয় শর্ত অনুসারে: x + y/৩ = ৮ ...... (2)

সমীকরণ (1) - সমীকরণ (2) ⇒
(x + y) - (x + y/৩) = ১৮ - ৮
বা, y - y/৩ = ১০
বা, (৩y - y)/৩ = ১০
বা, ২y/৩ = ১০
বা, y = ১০ × ৩/২
বা, y = ১৫ কেজি

সমীকরণ (1) থেকে:
x + ১৫ = ১৮
বা, x = ১৮ - ১৫
বা, x = ৩ কেজি

সুতরাং, খালি পাত্রের ওজন = ৩ কেজি

৫৭.
  1. ৭/১০
  2. ৩/৪
  3. ৫/৮
  4. ১১/১৮
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৫৮.
দুটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ১৮, ২৪
  2. ২৪, ৩৬
  3. ৩০, ৪২
  4. ৩৬, ৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ৪ক/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটির গ.সা.গু
⇒ ক × (৪ক/৩) = ১৪৪ × ১২
⇒ (৪/৩)ক = ১৭২৮
⇒ ক = ১৭২৮ × ৩/৪
⇒ ক = ১২৯৬
⇒ ক = √১২৯৬
∴ ক = ৩৬

∴ ছোট সংখ্যাটি = ৩৬
∴ বড় সংখ্যাটি = (৩৬ × ৪)/৩ = ৪৮

সুতরাং সংখ্যা দুটি = ৩৬ এবং ৪৮

৫৯.
৩/৭ এর শতকরা কত ৯/১৪ হবে?
  1. ৫০%
  2. ১০০%
  3. ১২০%
  4. ১৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৩/৭ এর শতকরা কত ৯/১৪ হবে?

সমাধান:
ধরি, ৩/৭ এর ক% = ৯/১৪
⇒ (৩/৭) × (ক/১০০) = ৯/১৪
⇒ ৩ক/৭০০ = ৯/১৪
⇒ ৩ক × ১৪ = ৯ × ৭০০
⇒ ৪২ক = ৬৩০০
⇒ ক = ৬৩০০/৪২
∴ ক = ১৫০%

অতএব, ৩/৭ এর ১৫০% হলো ৯/১৪।

৬০.
দুটি রাশির অনুপাত ৫ : ১২। পূর্ব রাশি ৩৫ হলে উত্তর রাশি কত?
  1. ৭০
  2. ৬০
  3. ৭২
  4. ৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি রাশির অনুপাত ৫ : ১২। পূর্ব রাশি ৩৫ হলে উত্তর রাশি কত?

সমাধান:
পূর্ব রাশি : উত্তর রাশি = ৫ : ১২
⇒ পূর্ব রাশি/উত্তর রাশি = ৫/১২
⇒ ৩৫/উত্তর রাশি = ৫/১২
⇒ ৫ × উত্তর রাশি = ৩৫ × ১২
⇒ ৫ × উত্তর রাশি = ৪২০
⇒ উত্তর রাশি = ৪২০/৫
∴ উত্তর রাশি = ৮৪

৬১.
একটি কোণের তিনগুণ ১৩৫° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. ৪৫°
  2. ৯০°
  3. ১৩৫°
  4. ১৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের তিনগুণ ১৩৫° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান:
ধরি, একটি কোণ = ক

প্রশ্নমতে,
৩ক = ১৩৫°
বা, ক = ১৩৫°/৩
∴ ক = ৪৫°

সম্পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী, দুটি কোণের যোগফল ১৮০°।
∴ ৪৫° এর সম্পূরক কোণ = (১৮০° - ৪৫°) = ১৩৫°

৬২.
৫% হার মুনাফায় ৮,০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ৯,২৬১ টাকা
  2. ৯,২০০ টাকা
  3. ৯,৩০৫ টাকা
  4. ৮,৯৬৯ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৫% হার মুনাফায় ৮,০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে,
মূলধন, P = ৮,০০০ টাকা
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়, n = ৩ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৮,০০০ × (১ + ১/২০)
= ৮,০০০ × (২১/২০)
= ৮,০০০ × (২১/২০) × (২১/২০) × (২১/২০)
= ৮,০০০ × (৯,২৬১/৮,০০০)
= ৯,২৬১ টাকা

৬৩.
logx(1/32) = - 5/2 হলে x এর মান কত?
  1. 2
  2. 1/4
  3. 4
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: logx(1/32) = - 5/2 হলে x এর মান কত?

সমাধান:
logx(1/32) = - 5/2 [logaM = c হলে, ac = M]
বা, x- 5/2 = 1/32
বা, 1/(x5/2) = 1/32
বা, x5/2 = 32
বা, (x1/2)5 = 32
বা, (√x)5 = 25
বা, √x = 2
বা, x = 22 [বর্গ করে]
∴ x = 4

৬৪.
যদি x - y = 6 এবং xy = 55 হয়, তাহলে x + y = কত?
  1. 12
  2. 16
  3. 20
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x - y = 6 এবং xy = 55 হয়, তাহলে x + y = কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 6
xy = 55

আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy
⇒ (x + y)2 = (6)2 + 4 × 55
⇒ (x + y)2 = 36 + 220
⇒ (x + y)2 = 256
⇒ x + y = √256
∴ x + y = 16

৬৫.
একটি সুষম অষ্টভুজের (Octagon) প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ১২০°
  2. ১৩৫°
  3. ১৪৪°
  4. ১৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের (Octagon) প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে, বহুভুজটি হলো সুষম অষ্টভুজ।
অর্থাৎ, বাহুর সংখ্যা (n) = ৮।

আমরা জানি, সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাণ:
বহিঃস্থ কোণ = ৩৬০°/n
= ৩৬০°/৮
∴ বহিঃস্থ কোণ = ৪৫°

আবার, একটি অন্তঃস্থ কোণ ও তার সংশ্লিষ্ট বহিঃস্থ কোণের সমষ্টি = ১৮০°।
অতএব, অন্তঃস্থ কোণ = ১৮০° - বহিঃস্থ কোণ
= ১৮০° - ৪৫°
∴ অন্তঃস্থ কোণ = ১৩৫°

∴ সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ হলো ১৩৫°।

৬৬.
কোন প্রক্রিয়াটিকে 'Necessary Evil' বা 'প্রয়োজনীয় অমঙ্গল' হিসাবে অভিহিত করা হয়?
  1. ব্যাপন
  2. সালোকসংশ্লেষণ
  3. অভিস্রবণ
  4. প্রস্বেদন
ব্যাখ্যা

প্রস্বেদনকে 'Necessary Evil' বা 'প্রয়োজনীয় অমঙ্গল' হিসাবে অভিহিত করা হয়।

প্রস্বেদন (Transpiration):
- প্রস্বেদন হলো উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ (যেমন পাতা, কাণ্ড এবং অল্প পরিমাণে লেন্টিসেল) থেকে অতিরিক্ত জল কে বাষ্প বা জলীয় বাষ্পাকারে বায়ুমণ্ডলে নির্গত করে দেয়।
- বেশিরভাগ প্রস্বেদন ঘটে পাতার পৃষ্ঠে অবস্থিত পত্ররন্ধ্রের (Stomata) মাধ্যমে।
- এটি এমন একটি প্রক্রিয়া যেখানে উদ্ভিদ শোষিত মোট জলের প্রায় ৯৭% থেকে ৯৯% পর্যন্ত জলীয় বাষ্প হিসেবে পরিবেশে ত্যাগ করে।
- এই প্রক্রিয়া প্রধানত পত্ররন্ধ্রীয় (Stomatal), কিউটিকুলার (Cuticular) এবং লেন্টিকুলার (Lenticular) পথে ঘটে থাকে।

প্রস্বেদনকে 'Necessary Evil' বলার কারণ:
 - প্রস্বেদনকে 'প্রয়োজনীয় অমঙ্গল' (Necessary Evil) বলা হয় কারণ এর দুটি বিপরীতমুখী ভূমিকা রয়েছে।
১। প্রয়োজনীয়তা (Necessity):
- এটি শিকড় থেকে বহু উপরে অবস্থিত পাতায় জল ও খনিজ লবণ পরিবহনের জন্য একটি টান (Transpiration Pull) সৃষ্টি করে।
- এটি বাষ্পীভবনের মাধ্যমে উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে (কুলিং ইফেক্ট)।
২। অমঙ্গল (Evil):
- এই প্রক্রিয়ায় অতিরিক্ত জলীয় বাষ্প নির্গত হওয়ার কারণে তীব্র শুষ্ক পরিবেশে বা উচ্চ তাপমাত্রায় উদ্ভিদ পানিশূন্যতায় ভোগে, যা উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত করে এবং প্রয়োজনে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
- এই কারণে, প্রক্রিয়াটি না হলেও নয় (Necessary), আবার অতিরিক্ত হলে তা উদ্ভিদের জন্য ক্ষতিকরও (Evil)।
- এই দ্বৈত ভূমিকার (অপরিহার্যতা ও ক্ষতিকরতা) জন্য বিজ্ঞানী ইভান জে. কুর্তিস একে 'Necessary Evil' বলে অভিহিত করেন।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। ব্রিটানিকা।

৬৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১২০ বর্গমিটার
  2. ১৩২ বর্গমিটার
  3. ১৪০ বর্গমিটার
  4. ১৬০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (২ক - ৬) মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)

প্রশ্নমতে,
২{(২ক - ৬) + ক} = ৪৮
বা, ২(৩ক - ৬) = ৪৮
বা, ৬ক - ১২ = ৪৮
বা, ৬ক = ৪৮ + ১২
বা, ৬ক = ৬০
বা, ক = ৬০/৬
∴ ক = ১০

∴ প্রস্থ = ১০ মিটার
দৈর্ঘ্য = ২(১০) - ৬ = ২০ - ৬ = ১৪ মিটার

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ১৪ × ১০
∴ ক্ষেত্রফল = ১৪০ বর্গমিটার

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো ১৪০ বর্গমিটার।

৬৮.
যদি secA = 13/5 হয়, তবে sinA এর মান কত?
  1. 5/12
  2. 13/5
  3. 12/13
  4. 17/13
ব্যাখ্যা

প্রশ্ন: যদি secA = 13/5 হয়, তবে sinA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, secA = 13/5

আমরা জানি,
secA = অতিভুজ/ভূমি
অতএব, অতিভুজ = 13 এবং ভূমি = 5

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
বা, লম্ব2 + 52 = 132
বা, লম্ব2 + 25 = 169
বা, লম্ব2 = 169 - 25
বা, লম্ব2 = 144
∴ লম্ব = √144 = 12

এখন,
sinA = লম্ব/অতিভুজ
= 12/13

৬৯.
একটি চাকা মিনিটে 150 বার ঘোরে। 2 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. 900° 
  2. 720°
  3. 1800°
  4. 2160°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকা মিনিটে 150 বার ঘোরে। 2 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
1 মিনিট = 60 সেকেন্ড

∴ 60 সেকেন্ডে চাকাটি ঘোরে = 150 বার
1 সেকেন্ডে চাকাটি ঘোরে = 150/60 বার
= 5/2 বার

∴ 2 সেকেন্ডে চাকাটি ঘোরে = (5/2) × 2
= 5 বার

আবার, আমরা জানি,
চাকাটি 1 বার ঘুরলে অতিক্রম করে = 360°
∴ চাকাটি 5 বার ঘুরলে অতিক্রম করে = 360° × 5
= 1800°

অতএব, 2 সেকেন্ডে চাকাটি 1800° ঘুরবে।

৭০.
কোন প্রযুক্তির মাধ্যমে একজন ব্যক্তিকে স্বতন্ত্রভাবে সনাক্ত করা যায়?
  1. বায়োইনফরমেটিক্স
  2. এনথ্রোপলজি
  3. বায়োমেট্রিক্স
  4. ন্যানো প্রযুক্তি
ব্যাখ্যা

বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যা কোনো ব্যক্তির অনন্য, অপরিবর্তনীয় শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্য (যেমন আঙুলের ছাপ, আইরিশ) পরিমাপ ও বিশ্লেষণ করে ব্যক্তিকে নিখুঁতভাবে শনাক্ত করে এবং তার পরিচয় নিশ্চিত করে।

বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।

বায়োমেট্রিক্সের ব্যবহার:
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে,
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে,
৩. পাসপোর্ট তৈরিতে,
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে,
৫. পরিচয়পত্র তৈরিতে,
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।

অন্যান্য অপশন:
- বায়োইনফরমেটিক্স: এটি মূলত জীববিজ্ঞানের ডেটা (DNA, RNA, প্রোটিন সিকোয়েন্স) সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত একটি বিজ্ঞান। এটি ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি নয়।
- ন্যানো প্রযুক্তি: এটি বস্তুর ন্যানোমিটার স্কেলে (খুব ছোট স্কেলে) ব্যবহার এবং ম্যানিপুলেশন সম্পর্কিত প্রযুক্তি। এর সাথে ব্যক্তি শনাক্তকরণের সরাসরি সম্পর্ক নেই।
- এনথ্রোপলজি (নৃবিজ্ঞান): এটি মানব জাতি, তার সংস্কৃতি, সমাজ এবং বিবর্তন নিয়ে গবেষণাকারী বিজ্ঞান। এটি ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।

৭১.
একটি ক্যাম্পে ১৮০০ শ্রমিকের ৫০ দিনের খাবার মজুদ আছে। ১৫ দিন পর কিছু শ্রমিক অন্য কাজে চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট শ্রমিকদের আরো ৪০ দিন চললো। কতজন শ্রমিক অন্য কাজে চলে গিয়েছিল?
  1. ২০০ জন
  2. ২২৫ জন
  3. ২৫০ জন
  4. ৩০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্যাম্পে ১৮০০ শ্রমিকের ৫০ দিনের খাবার মজুদ আছে। ১৫ দিন পর কিছু শ্রমিক অন্য কাজে চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট শ্রমিকদের আরো ৪০ দিন চললো। কতজন শ্রমিক অন্য কাজে চলে গিয়েছিল?

 সমাধান:

 ১৫ দিন পর খাবার অবশিষ্ট থাকে = (৫০ - ১৫) দিনের
= ৩৫ দিনের।

 ৩৫ দিনের খাবার আছে = ১৮০০ জনের
∴ ১ দিনের খাবার আছে = (১৮০০ × ৩৫) জনের
∴ ৪০ দিনের খাবার আছে = (১৮০০ × ৩৫)/৪০ জনের
= ১৫৭৫ জনের

∴ অন্যত্র চলে যাওয়া শ্রমিকের সংখ্যা = (১৮০০ - ১৫৭৫) জন
= ২২৫ জন।