পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৮: বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
রিফাত হলো রাহুলের ভাই, আর রাহুল হলো সানিয়ার বাবা। রিফাত, সানিয়ার সাথে সম্পর্ক কী?
  1. মামা
  2. দাদা 
  3. ভাই 
  4. চাচা
সঠিক উত্তর:
চাচা
উত্তর
সঠিক উত্তর:
চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: রিফাত হলো রাহুলের ভাই, আর রাহুল হলো সানিয়ার বাবা। রিফাত, সানিয়ার সাথে সম্পর্ক কী?

সমাধান:
রিফাত হলো সানিয়ার চাচা
রাহুল = সানিয়ার বাবা
রিফাত = রাহুলের ভাই
রিফাত হলো সানিয়ার বাবার ভাই। 
অর্থাৎ, বাবার ভাই হলো চাচা বা কাকা । 

সঠিক উত্তর ঘ) চাচা 

.
একটি ঘড়িতে ৩টা ৩৫ মিনিট বাজে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি? 
  1. ৭৫°
  2. ১০২.৫°
  3. ৯৫.৫°
  4. ১০০°
সঠিক উত্তর:
১০২.৫°
উত্তর
সঠিক উত্তর:
১০২.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়িতে ৩টা ৩৫ মিনিট বাজে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি, 
মধ্যবর্তী কোণ, θ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ৩৫ - ৬০ × ৩)/২ |
= | (৩৮৫ - ১৮০)/২ |
= | ২০৫/২ |
= ১০২.৫°

সুতরাং, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণ হলো ১০২.৫°।

.
ভারতের সাথে যদি 'লোকসভা' সম্পর্কিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত?
  1. কংগ্রেস
  2. হাউস অফ কমন্স
  3. হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
  4. পার্লামেন্ট
সঠিক উত্তর:
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
উত্তর
সঠিক উত্তর:
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
ব্যাখ্যা

প্রশ্ন: ভারতের সাথে যদি 'লোকসভা' সম্পর্কিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত?

সমাধান: 
ভারতে নিম্নকক্ষকে বলা হয় - লোকসভা (Lok Sabha)

একইভাবে, 
যুক্তরাষ্ট্রে নিম্নকক্ষকে বলা হয় - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)

∴ ভারত : লোকসভা : : যুক্তরাষ্ট্র : হাউস অফ রিপ্রেজেন্টেটিভস

সঠিক উত্তর: গ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভস


বি: দ্র:
যুক্তরাষ্ট্রের পুরো আইনসভাকে বলা হয় Congress। 
যার দুটি কক্ষ: House of Representatives এবং Senate

.
১ জন শ্রমিক ১টি সোয়েটার তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয়। তাহলে ৬ জন শ্রমিক ৬টি সোয়েটার তৈরি করতে কত সময় নেবে? 
  1. ২ ঘণ্টা 
  2. ৬ ঘণ্টা
  3. ৩ ঘণ্টা
  4. ১ ঘণ্টা
সঠিক উত্তর:
১ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১ জন শ্রমিক ১টি সোয়েটার তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয়। তাহলে ৬ জন শ্রমিক ৬টি সোয়েটার তৈরি করতে কত সময় নেবে?

সমাধান:
১ জন শ্রমিক ১টি সোয়েটার = ১ ঘণ্টা
∴ ১ জন শ্রমিক ৬টি সোয়েটার = ৬ ঘণ্টা

৬ জন শ্রমিক ১টি করে সোয়েটার তৈরি করলে, তারা একসাথে কাজ করবে,
অর্থাৎ প্রত্যেকে ১টি সোয়েটার ১ ঘণ্টায় তৈরি করবে।

অতএব, ৬ জন শ্রমিক ৬টি সোয়েটার তৈরি করবে ১ ঘণ্টায়।

কারণ: প্রতিটি শ্রমিক তার জন্য বরাদ্দকৃত একটি সোয়েটার তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয় এবং তারা সবাই একই সাথে কাজ শুরু করে ও শেষ করে, তাই ৬টি সোয়েটার একসাথে তৈরি হতে মোট সময় লাগবে = ১ ঘণ্টা।

.
A, B এর চেয়ে হালকা; E, D এর চেয়ে ভারী; D, C এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; C, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
  1. C
  2. E
  3. D
  4. B
সঠিক উত্তর:
E
উত্তর
সঠিক উত্তর:
E
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এর চেয়ে হালকা; E, D এর চেয়ে ভারী; D, C এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; C, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?

সমাধান:
A, B এর চেয়ে হালকা → A < B
E, D এর চেয়ে ভারী → D < E
D, C এর চেয়ে ভারী → C < D
B, D এর চেয়ে হালকা → B < D
C, B এর চেয়ে ভারী → B < C

অর্থাৎ, A < B < C < D < E

সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - E

.
এক সারিতে, বিদ্যা বামদিক থেকে 17-তম এবং কিরণ ডানদিক থেকে 21-তম। যদি তারা তাদের অবস্থান বিনিময় করে, বিদ্যা বাম দিক থেকে 28-তম অবস্থানে পৌঁছায়। এখন, ডান দিক থেকে কিরণের অবস্থান কত হবে?
  1. 32 তম
  2. 40 তম
  3. 25 তম
  4. 36 তম
সঠিক উত্তর:
32 তম
উত্তর
সঠিক উত্তর:
32 তম
ব্যাখ্যা

প্রশ্ন: এক সারিতে, বিদ্যা বামদিক থেকে 17-তম এবং কিরণ ডানদিক থেকে 21-তম। যদি তারা তাদের অবস্থান বিনিময় করে, বিদ্যা বাম দিক থেকে 28-তম অবস্থানে পৌঁছায়। এখন, ডান দিক থেকে কিরণের অবস্থান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বাম দিক থেকে বিদ্যার অবস্থান = 17
ডান দিক থেকে কিরণের অবস্থান = 21
এবং তাদের অবস্থান বিনিময় করার পরে বিদ্যা বামদিক থেকে 28তম স্থানে এসেছেন।

মোট = (21 + 28) - 1 = 48 

এখন কিরণ এবং বিদ্যা তাদের অবস্থান বিনিময় করে এইভাবে কিরণ বামদিক থেকে 17তম স্থানে এসেছেন।
এভাবে ডানদিক থেকে কিরণের অবস্থান = (48 - 17) + 1 = 32

সুতরাং, ডান দিক থেকে কিরণের বর্তমান অবস্থান 32-তম

.
যিনি প্রাচীন মুদ্রা, মেডেল, নোট সংগ্রহ ও গবেষণা করেন তাকে কী বলা হয়? 
  1. Philatelist
  2. Epigraphist
  3. Cartographer
  4. Numismatist
সঠিক উত্তর:
Numismatist
উত্তর
সঠিক উত্তর:
Numismatist
ব্যাখ্যা

প্রশ্ন: যিনি প্রাচীন মুদ্রা, মেডেল, নোট সংগ্রহ ও গবেষণা করেন তাকে কী বলা হয়?  

সমাধান:
Numismatist (নিউমিজম্যাটিস্ট) - যিনি প্রাচীন ও আধুনিক মুদ্রা, মেডেল, নোট সংগ্রহ করেন এবং তাদের ইতিহাস, নকশা, উপাদান, মূল্যায়ন, যুগ-কাল নিয়ে গবেষণা করেন।

অন্য অপশনগুলো:
ক) Philatelist - ডাকটিকিট সংগ্রহ ও গবেষণা করেন। 
খ) Epigraphist - প্রাচীন শিলালিপি, খোদাই লেখা পড়া ও গবেষণা করেন। 
গ) Cartographer - মানচিত্র তৈরি ও গবেষণা করেন। 
 
সুতরাং সঠিক উত্তর হলো: ঘ) Numismatist

.
রনি ২০০৪ সালের ২৯শে ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেছিলেন । ২০২৬ সালে পর্যন্ত সে কয়টি জন্মদিন পালন করার সুযোগ পাবে?
  1. ৮টি
  2. ৭টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

প্রশ্ন: রনি ২০০৪ সালের ২৯শে ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেছিলেন। ২০২৬ সালে পর্যন্ত সে কয়টি জন্মদিন পালন করার সুযোগ পাবে?

সমাধান:
আমরা জানি, 
২৯ ফেব্রুয়ারি শুধুমাত্র লিপ ইয়ার-এ আসে।

সুতরাং, ২০০৪ থেকে ২০২৬ সালের মধ্যে লিপ ইয়ারগুলো, 
২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০, ২০২৪ = মোট ৬টি লিপ ইয়ার।

অতএব, রনি ২০২৬ সালের মধ্যে মোট ৫টি জন্মদিন পালন করতে পারবে।
[যেহেতু ২০০৪ এ তো জন্মগ্রহণ করেছে, তাই ঐ বছর জন্মদিন পালন করা যাবে না। ]

.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. কাঞ্চন
  2. হিরণ
  3. সম্রাট
  4. সুবর্ণ
সঠিক উত্তর:
সম্রাট
উত্তর
সঠিক উত্তর:
সম্রাট
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
- অপশনে উল্লিখিত কাঞ্চন, হিরণ এবং সুবর্ণ হলো 'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ।

- অন্যদিকে সম্রাট হলো 'রাজা' শব্দের সমার্থক শব্দ।

'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ:
সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ, হিরণ্য, হেম ইত্যাদি।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, মহীপতি, ভূপতি, ভূপাল ইত্যাদি। 

১০.
১২০ মিটার দীর্ঘ একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে ৬ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি.?
  1. ৯২ কি.মি./ঘণ্টা
  2. ২২০ কি.মি./ঘণ্টা
  3. ১০৮ কি.মি./ঘণ্টা
  4. ৭২ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৭২ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৭২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার দীর্ঘ একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে ৬ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি.?

সমাধান:
দেওয়া আছে, 
ট্রেনের দৈর্ঘ্য = ১২০ মিটার
সময় = ৬ সেকেন্ড

আমরা জানি, 
ট্রেনের গতি = দূরত্ব/সময়
= ​১২০/৬ = ২০  মি/সে
= ২০ × (১৮/৫) কি.মি./ঘণ্টা
= (১৮ × ৪) কি.মি./ঘণ্টা
= ৭২ কি.মি./ঘণ্টা

সুতরাং, ট্রেনটির গতিবেগ ৭২ কি.মি./ঘণ্টা

১১.
circle : sphere : :
  1. addition : subtraction
  2. line : triangle
  3. Square : Cube
  4. side : perimeter
সঠিক উত্তর:
Square : Cube
উত্তর
সঠিক উত্তর:
Square : Cube
ব্যাখ্যা

প্রশ্ন: circle : sphere : : 

সমাধান:
Circle : Sphere সম্পর্কে:
Circle (বৃত্ত) = ২-মাত্রিক (2D) আকৃতি
Sphere (গোলক) = ৩-মাত্রিক (3D) আকৃতি

একইভাবে, 
Square : Cube সম্পর্কটি হলো:
Square (বর্গক্ষেত্র) = ২-মাত্রিক (2D) আকৃতি
Cube (ঘনক) = ৩-মাত্রিক (3D) আকৃতি

সঠিক উত্তর গ) Square : Cube

অন্যান্য অপশন:
ক) addition : subtraction (যোগ : বিয়োগ): এটি দুটি বিপরীত গাণিতিক প্রক্রিয়া-র সম্পর্ক। এটি জ্যামিতিক মাত্রার সম্পর্কের সাথে মেলে না।

খ) line : triangle (রেখা : ত্রিভুজ): এটি 1-মাত্রিক : 2-মাত্রিক সম্পর্ক। এটি 2D : 3D সম্পর্কের সাথে মেলে না।

ঘ) side : perimeter (বাহু : পরিসীমা): এটি অংশ : সামগ্রিক পরিমাপ সম্পর্ক। এটি মাত্রার পার্থক্য বোঝায় না।

১২.
A-এর আয় B-এর চেয়ে ২৫% বেশি হলে, B-এর আয় A-এর চেয়ে শতকরা কত কম?
  1. ২০% 
  2. ২৫% 
  3. ১০% 
  4. ৪০% 
সঠিক উত্তর:
২০% 
উত্তর
সঠিক উত্তর:
২০% 
ব্যাখ্যা

প্রশ্ন: A-এর আয় B-এর চেয়ে ২৫% বেশি হলে, B-এর আয় A-এর চেয়ে শতকরা কত কম?

সমাধান:
ধরি,
B-এর আয় = ১০০ টাকা
∴ A-এর আয় = B-এর চেয়ে ২৫% বেশি
= ১০০ + ১০০ এর (২৫/১০০)
= ১০০ + ২৫
= ১২৫ টাকা

এখন B-এর আয় A-এর চেয়ে শতাংশ কম = {(A - B)/A} × ১০০%
= {(১২৫ - ১০০)/১২৫} × ১০০%
= (১/৫) × ১০০%
= ২০%

সুতরাং, B-এর আয় A-এর চেয়ে ২০% কম। 

১৩.
আপনি একটি বহুতল ভবনের পাঁচতলায় থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগার খবর শুনলেন। তখন আপনি কী করবেন?
  1. দ্রুত লিফটের দিকে দৌড়ে যাব। 
  2. জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করব।
  3. নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকব। 
  4. লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 
সঠিক উত্তর:
লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 
উত্তর
সঠিক উত্তর:
লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 
ব্যাখ্যা

প্রশ্ন: আপনি একটি বহুতল ভবনের পাঁচতলায় থাকা অবস্থায় হঠাৎ আগুন লাগার খবর শুনলেন। তখন আপনি কী করবেন?

সমাধান:
আগুন লাগলে নিরাপদ নিয়ম হলো - লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে যাওয়া।

অন্য অপশনগুলো বিশ্লেষণ-
ক) দ্রুত লিফটের দিকে দৌড়ে যাব-
আগুনের সময় লিফট ব্যবহার করা বিপজ্জনক কারণ বিদ্যুৎ বন্ধ হয়ে আটকে পড়ার ঝুঁকি থাকে।

খ) জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করব - এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। 

গ) নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকব - ধোঁয়ায় শ্বাসরোধ হতে পারে।

সঠিক উত্তর ঘ) লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করা। 

১৪.
একটি খামারে হাঁস ও গরু আছে। মোট প্রাণী 45টি এবং মোট পা 128টি হলে, ঐ খামারে কয়টি হাঁস আছে?
  1. 26টি
  2. 19টি
  3. 28টি
  4. 21টি
সঠিক উত্তর:
26টি
উত্তর
সঠিক উত্তর:
26টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে হাঁস ও গরু আছে। মোট প্রাণী 45টি এবং মোট পা 128টি হলে, ঐ খামারে কয়টি হাঁস আছে?

সমাধান:
ধরি, 
হাঁসের সংখ্যা = x
গরুর সংখ্যা = y

প্রশ্নমতে, 
x + y = 45
⇒ y = 45 - x ......(1) 
এবং 
2x + 4y = 128  ; [হাঁসের পা = 2, গরুর পা = 4, মোট পা = 128] 
⇒ 2x + 4(45 - x) = 128
⇒ 2x + 180 - 4x = 128
⇒ - 2x + 180 = 128
⇒ - 2x = 128 - 180
⇒ - 2x = - 52
∴ x = 26

সুতরাং, ঐ খামারে 26টি হাঁস আছে। 

১৫.
______ সততার সর্বোত্তম নীতি।
  1. ধৈর্য
  2. নীরবতা
  3. পরিশ্রম
  4. সত্যবাদিতা
সঠিক উত্তর:
সত্যবাদিতা
উত্তর
সঠিক উত্তর:
সত্যবাদিতা
ব্যাখ্যা

প্রশ্ন: ______ সততার সর্বোত্তম নীতি।

সমাধান: 
সত্যবাদিতা: এটি সততার মূল ভিত্তি। সবসময় সত্য কথা বলা এবং সত্যের পথে চলাই হলো "সততার সর্বোত্তম নীতি" বা "Honesty is the best policy" এর মূল ভাবার্থ।

অন্য অপশন গুলো সঠিক নয়- 
ক) ধৈর্য: ধৈর্য একটি মহৎ গুণ, কিন্তু এটি সরাসরি সততার সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে না।
খ) নীরবতা: সব সময় চুপ থাকা সততার পরিচয় নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বা সত্য প্রকাশ করাই সততা।
গ) পরিশ্রম: পরিশ্রম সাফল্যের চাবিকাঠি হতে পারে, তবে তা সরাসরি সততার সমার্থক নয়।

সঠিক উত্তরটি হলো- ক) সত্যবাদিতা।

১৬.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ২৪ কি.মি. যায় এবং বিপরীতে ৬ ঘণ্টায় ফিরে আসে। তার গড় গতিবেগ কত কি.মি./ঘণ্টা?
  1. ৬.২ কি.মি./ঘণ্টা
  2. ৪.৫ কি.মি./ঘণ্টা
  3. ৪.৮ কি.মি./ঘণ্টা
  4. ৫.০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪.৮ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪.৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ২৪ কি.মি. যায় এবং বিপরীতে ৬ ঘণ্টায় ফিরে আসে। তার গড় গতিবেগ কত কি.মি./ঘণ্টা?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ২৪ কি.মি.
∴ গতিবেগ = ২৪/৪ = ৬ কি.মি./ঘণ্টা

আবার, 
স্রোতের বিপরীতে একই দূরত্ব ২৪ কি.মি. ফিরতে ৬ ঘণ্টা লাগে
∴ গতিবেগ = ২৪/৬ = ৪ কি.মি./ঘণ্টা

∴ মোট দূরত্ব = ২৪ + ২৪ = ৪৮ কি.মি.
এবং মোট সময় = ৪ + ৬ = ১০ ঘণ্টা

∴ গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময়
= ৪৮/১০
= ৪.৮ কি.মি./ঘণ্টা

সুতরাং, গড় গতিবেগ ৪.৮ কি.মি./ঘণ্টা

১৭.
নিচের কোনটির অর্থ ভিন্ন?
  1. কায়েতের ঘরের ঢেঁকি 
  2. কচুকাটা করা
  3. ষাঁড়ের গোবর 
  4. ঊনপাঁজরে 
সঠিক উত্তর:
কচুকাটা করা
উত্তর
সঠিক উত্তর:
কচুকাটা করা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটির অর্থ ভিন্ন?

সমাধান: 
কায়েতের ঘরের ঢেঁকি, ষাঁড়ের গোবর এবং ঊনপাঁজরে এই বাগধারা গুলোর অর্থ হলো- অকর্মণ্য বা অপদার্থ ব্যক্তি।

অন্যদিকে, 
কচুকাটা করা বাগধারাটির অর্থ হলো 'নির্মমভাবে ধ্বংস করা' বা 'নিপাত করা'। 

সুতরাং, ভিন্ন অর্থ হলো - কচুকাটা করা। 

১৮.
একজন ছাত্র বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ৩ কি.মি./ঘণ্টা বেগে যায় এবং ২ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে। যদি তার যাতায়াতে মোট ৫ ঘণ্টা সময় লাগে, তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত?
  1. ১০ কি.মি.
  2. ৬ কি.মি.
  3. ৮ কি.মি.
  4. ১২ কি.মি.
সঠিক উত্তর:
৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ছাত্র বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ৩ কি.মি./ঘণ্টা বেগে যায় এবং ২ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে। যদি তার যাতায়াতে মোট ৫ ঘণ্টা সময় লাগে, তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
বাড়ি থেকে স্কুলের দূরত্ব = d কি.মি.

স্কুলে যাওয়ার সময় = d/৩ ঘণ্টা
বাড়িতে ফেরার সময় = d/২ ঘণ্টা
এবং মোট সময় = ৫ ঘণ্টা

প্রশ্নমতে, 
(d/৩) + (d/২) = ৫
⇒ (২d + ৩d)/৬ = ৫ 
⇒ ৫d = ৫ × ৬
⇒ ৫d = ৩০
⇒ d = ৩০/৫
∴ d = ৬

সুতরাং, বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৬ কি.মি.

১৯.
এক ছাত্র ৫০টি প্রশ্নে পরীক্ষা দেয়। প্রতিটি সঠিক উত্তরে ২ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা হয়। যদি সে ৮০% নম্বর পেতে চায় তাহলে সে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে?
  1. ১২ টি
  2. ১০ টি
  3. ৬ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ছাত্র ৫০টি প্রশ্নে পরীক্ষা দেয়। প্রতিটি সঠিক উত্তরে ২ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা হয়। যদি সে ৮০% নম্বর পেতে চায় তাহলে সে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে?

সমাধান:
দেওয়া আছে,
প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের মান = ২ 
প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে = ০.৫ 
তাহলে ৫০ টি প্রশ্নের পূর্ণমান হবে = ৫০ × ২ = ১০০
 সে ৮০% নম্বর পেতে চায়। অর্থাৎ তাকে ৮০ নম্বর পেতে হবে। 

ধরি,
ভুল উত্তরের সংখ্যা = ক 
সঠিক উত্তরের সংখ্যা = ৫০ - ক

প্রশ্নমতে, 
২(৫০ - ক) - ০.৫ক = ৮০ 
⇒ ১০০ - ২ক - ০.৫ক = ৮০
⇒ ১০০ - ২.৫ক = ৮০
⇒ ২.৫ক = ১০০ - ৮০
⇒ ২.৫ক = ২০
⇒ ক = ২০/২.৫ = ৮

সুতরাং ৮০% নম্বর পেতে চাইলে সে সর্বোচ্চ ৮ টি ভুল উত্তর দিতে পারবে।

২০.
৫০ কেজি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত কেজি ডাল মেশালে অনুপাত ৭ : ৮ হবে?
  1. ২০ কেজি
  2. ২৫ কেজি
  3. ১৫ কেজি
  4. ৩০ কেজি
সঠিক উত্তর:
২৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২৫ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ কেজি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত কেজি ডাল মেশালে অনুপাত ৭ : ৮ হবে?

সমাধান:
দেওয়া আছে,
​মিশ্রণের অনুপাত = ৭ : ৩
​মোট অংশ = ৭ + ৩ = ১০

∴ ​মিশ্রণে চালের পরিমাণ = ৫০ এর (৭/১০) = ৩৫ কেজি
এবং ​ডালের পরিমাণ = ৫০ এর (৩/১০) = ১৫ কেজি 

​ধরি,
​ডাল মেশাতে হবে = ক কেজি 

​প্রশ্নমতে,
​৩৫/(১৫ + ক) = ৭/৮
⇒ ​৭(১৫ + ক) = ৩৫ × ৮
​ ⇒ ১০৫ + ৭ক = ২৮০
​ ⇒ ৭ক = ২৮০ - ১০৫
 ⇒ ​৭ক = ১৭৫
 ⇒ ​ক = ১৭৫/৭ 
​ ⇒ ক = ২৫ 

​∴ ডাল মেশাতে হবে ২৫ কেজি।