পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের সরকার ব্যবস্থা [আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার।] উৎস: পৌরনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাংলাদেশে শহরে স্থানীয় সরকার কয় স্তর বিশিষ্ট?
  1. ২ স্তর বিশিষ্ট
  2. ৩ স্তর বিশিষ্ট
  3. ৪ স্তর বিশিষ্ট
  4. ৫ স্তর বিশিষ্ট
সঠিক উত্তর:
২ স্তর বিশিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
২ স্তর বিশিষ্ট
ব্যাখ্যা
• সরকার ব্যবস্থা:
→ বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
→ বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।

• শহরে স্থানীয় সরকার:
→ সিটি কর্পোরেশন,
 → পৌরসভা।

• পল্লী স্থানীয় সরকার:
 → জেলা পরিষদ,
 → উপজেলা পরিষদ,
 → ইউনিয়ন পরিষদ। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নাগরিকের অধিকার ও স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে কাজ করে কোন বিভাগ?
  1. আইন বিভাগ
  2. বিচার বিভাগ
  3. শাসন বিভাগ
  4. সংস্থাপন মন্ত্রণালয় 
সঠিক উত্তর:
বিচার বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
বিচার বিভাগ
ব্যাখ্যা
→ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ নাগরিকদের অধিকার ও স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে কাজ করে।
→ যে দেশে লিখিত সংবিধান রয়েছে সেখানে আইন বিভাগ ও শাসন বিভাগকে সংবিধানের গন্ডির মধ্যে থেকে কাজ করতে হয় সরকার যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ সেই অধিকার পুন:প্রতিষ্ঠার কাজে অগ্রসর হয়। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি -
  1. ন্যায়বিচার প্রতিষ্ঠা
  2. সংবিধানের প্রাধান্য রক্ষা
  3. মৌলিক অধিকার রক্ষা
  4. ব্যাক্তিস্বাধীনতা রক্ষা
সঠিক উত্তর:
ন্যায়বিচার প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
ন্যায়বিচার প্রতিষ্ঠা
ব্যাখ্যা
• ন্যায়বিচার প্রতিষ্ঠা:
 → আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি হল ন্যায়বিচার প্রতিষ্ঠা
→ বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষ বিচারিক কার্য সম্পাদন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।
→ ন্যায়বিচার প্রতিষ্ঠা তথা আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকাই প্রধান।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে কি বলে?
  1. আইন বিভাগ
  2. শাসন বিভাগ
  3. বিচার বিভাগ
  4. নির্বাচকমন্ডলী 
সঠিক উত্তর:
আইন বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
আইন বিভাগ
ব্যাখ্যা
• সরকার ব্যবস্থা:
→ সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইন বিভাগ বলে।
→ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে যে বিভাগ বাস্তবায়িত করে সে বিভাগকে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বলে।
→ রাষ্ট্রের সকল ধরনের প্রশাসনিক কাজকর্ম শাসন বিভাগ দ্বারা সম্পাদিত হয়।
→ সরকারের যে বিভাগ বিচারিক কার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি আইনসভার প্রত্যক্ষ কার্যাবলির অংশ?
  1. শাসন বিভাগকে নিয়ন্ত্রণ
  2. বিরোধ দূরীকরণ
  3. রাজনৈতিক বৈধকরণ
  4. রাজনৈতিক অংশগ্রহণ
সঠিক উত্তর:
শাসন বিভাগকে নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
শাসন বিভাগকে নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
• আইনসভার ক্ষমতা ও কার্যাবলি:
→ আইনসভার ক্ষমতা ও কার্যাবলিকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায়। যথা− (ক) প্রত্যক্ষ কার্যাবলি ও (খ) পরোক্ষ কার্যাবলি।

• প্রত্যক্ষ কার্যাবলি:
→ সংবিধান প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত,
→ আইন প্রণয়ন সংক্রান্ত,
→ বিচার সংক্রান্ত,
শাসন বিভাগকে নিয়ন্ত্রণ,
→ অর্থ-সংক্রান্ত,
→ শাসন সংক্রান্ত,
→ নির্বাচন সংক্রান্ত।

• পরোক্ষ কার্যাবলি:
→ রাজনৈতিক বৈধকরণ,
→ রাজনৈতিক অংশগ্রহণ,
→ রাজনৈতিক মতৈক্য সৃষ্টি,
→ বিরোধ দূরীকরণ,
→ রাজনৈতিক চেতনার বিকাশ সংক্রান্ত।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কেন্দ্রিয় প্রশাসনের প্রধান কে?
  1. মন্ত্রী
  2. সচিব/সিনিয়র সচিব
  3. প্রধানমন্ত্রী
  4. রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
মন্ত্রী
ব্যাখ্যা
• মন্ত্রণালয়:
→ কেন্দ্রিয় প্রশাসনের প্রধান কার্যালয় মন্ত্রণালয়। এর প্রধান হল মন্ত্রী।
→ জনগুরুত্বপূর্ণ এক বা একাধিক বিষয়ের কার্যক্রম একটি মন্ত্রণালয়ের উপর ন্যস্ত থাকে।
→ কার্যপ্রণালি বিধি অনুযায়ী মন্ত্রণালয়ের কাজ ভাগ করা হয়। মন্ত্রণালয় বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে থাকে।
→ তাছাড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইনের প্রযোজ্যতা, হালনাগাদকরণ ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ গ্রহণ করে থাকে। 
============
• বিভাগ:
 → মন্ত্রণালয়ের অধীনে এক বা একাধিক বিভাগ থাকে। যার প্রশাসনিক প্রধান হল সচিব/সিনিয়র সচিব। তিনি মন্ত্রণালয়ের সাচিবিক দায়িত্ব পালন করেন।
→ এই দপ্তরে বা ইউনিটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন- সড়ক বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ, জন নিরাপত্তা, সেবা বিভাগ ইত্যাদি।

• অধিদপ্তর:
 → বিভাগের অধীনে একাধিক অধিদপ্তর থাকে। অধিদপ্তরের প্রধান কাজ হল মাঠ প্রশাসনের সাথে সরাসরি যুক্ত থেকে তা সমন্বয় করা।
→ একজন অতিরিক্ত সচিব বা সচিব পদমর্যাদার কর্মকর্তা এ দপ্তরের প্রধান। যেমন- স্বাস্থ্য অধিদপ্তর, শ্রম অধিদপ্তর ইত্যাদি। 

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সংবিধানের রক্ষক ও অভিভাবক বলা হয় কাকে?
  1. আইন বিভাগকে
  2. বিচার বিভাগকে
  3. রাষ্ট্রপ্রধানকে
  4. শাসন বিভাগকে 
সঠিক উত্তর:
বিচার বিভাগকে
উত্তর
সঠিক উত্তর:
বিচার বিভাগকে
ব্যাখ্যা
• সংবিধানের প্রাধান্য রক্ষা:
 → বিচার বিভাগের অন্যতম কাজ হল সংবিধানের ব্যাখ্যা দেওয়া।
 → এজন্য সংবিধানের রক্ষক ও অভিভাবক বলা হয় বিচার বিভাগকে।
 → সংবিধান রক্ষার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা পায়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কিসের মাধ্যমে?
  1. রাজনৈতিক দল
  2. আইন বিভাগ
  3. সরকার
  4. চাপসৃষ্টিকারী দল
সঠিক উত্তর:
সরকার
উত্তর
সঠিক উত্তর:
সরকার
ব্যাখ্যা
• সরকারের অঙ্গসমূহ:
→ রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্রকে বাস্তবে দেখা যায় না। রাষ্ট্রকে উপলব্ধি করা যায় এর অন্যতম উপাদান সরকারের মাধ্যমে।
→ রাষ্ট্রের অন্য তিনটি উপাদান হচ্ছে নাগরিক, ভূখন্ড ও সার্বভৌমত্ব।
→ রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতা সরকারের মাধ্যমে প্রয়োগ করে।
→ আর সরকার গঠিত হয় জনপ্রতিনিধিদের নিয়ে।
→ সরকার ব্যতীত কোন রাষ্ট্র কল্পনা করা যায় না। সরকার সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি বা কৌশল তৈরি করে। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।