পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৬১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬২
সিলেবাস
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩ শেষ মুহূর্তের বিশেষ প্রস্তুতি; ফুল মডেল টেস্ট – ১১ (১০০) [সমন্বিত ১০ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ ও জনতা ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ Rapid প্রস্তুতির জন্যও প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
'করপাল' শব্দের অর্থ কী?
  1. তরবারি
  2. খাজনা প্রদানকারী
  3. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ
  4. হাতের তালুর অপর পিঠ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'করপাল' শব্দের অর্থ: 'তরবারি'। 

অন্যদিকে,
• 'করদাতা' শব্দের অর্থ- 'খাজনা প্রদানকারী'। 
• 'করতাল' শব্দের অর্থ- 'কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ'।
• 'করপৃষ্ঠ' শব্দের অর্থ- 'হাতের তালুর অপর পিঠ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ' কোন সমাসের উদাহরণ?
  1. পদলোপী বহুব্রীহি
  2. সমানাধিকার বহুব্রীহি
  3. সংখ্যাবাচক বহুব্রীহি
  4. অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
• 'চতুর্ভুজ = চার ভুজ যে ক্ষেত্রের।'- সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে উদাহরণ।

• সংখ্যাবাচক বহুব্রীহি সমাস: 
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন,
চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ।
সে (তিন) তাঁর যে যন্ত্রের = সেতার। 
------------------------
পদলােপী বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লােপ পায়, তাকে পদলােপী বহুব্রীহি বলে।
যেমন - চিরুনির মতাে দাঁত যার = চিরনদাঁতি,
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।

সমানাধিকার বহুব্রীহি: 
সমানাধিকার বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।
যেমন –
এক গো যার = একগুঁয়ে,
লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।

অলুক বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ন থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
যেমন,
- গায়ে এসে পড়ে যে = গায়েপড়া।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি তৎসম বা সংস্কৃত শব্দ?
  1. খদ্দর
  2. আমদানি
  3. বিজ্ঞাপন
  4. গুদাম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বিজ্ঞাপন'- তৎসম বা সংস্কৃত শব্দ। 

• 'বিজ্ঞাপন': 
- প্রকৃতি- প্রত্যয়: বি + √ জ্ঞাপি + অন।

• 'বিজ্ঞাপন' শব্দের অর্থ: 
- বিজ্ঞপ্তি; নিবেদন; বিশেষভাবে জ্ঞাপন; ঘোষণা।
- জনসাধারণকে জানাবার জন্য ঘোষণা বা লেখন।
--------------------- 
অন্যদিকে,
- 'খদ্দর' দেশি শব্দ। 
- 'আমদানি' ফারসি শব্দ।
- 'গুদাম' পর্তুগিজ শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'Apparatus' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নাকচকরণ
  2. সরঞ্জাম
  3. চুক্তি
  4. সঙ্কট
ব্যাখ্যা
• 'Apparatus' এর বাংলা পরিভাষা: 'সরঞ্জাম'।

অন্যদিকে, 
Annulment এর বাংলা পরিভাষা:- 'নাকচকরণ'। 
Covenant এর বাংলা পরিভাষা:- চুক্তি।
Crisis এর বাংলা পরিভাষা:- 'সঙ্কট'। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অগ্নিমান্দ্য
  2. স্ফূর্তি
  3. ফণী
  4. ক্ষুন্ন
ব্যাখ্যা
• 'ক্ষুন্ন' বানানটি অশুদ্ধ।
এর শুদ্ধ বানান- 'ক্ষুণ্ন'।

• 'ক্ষুণ্ন' শব্দের অর্থ:
'চূর্ণিত, চূর্ণীকৃত।

অন্যদিকে,
'অগ্নিমান্দ্য' শব্দের অর্থ: পরিপাকশক্তি হ্রাস; অজীর্ণ রোগ।
'স্ফূর্তি' শব্দের অর্থ: হর্ষযুক্ত; প্রফুল্ল।
'ফণী' শব্দের অর্থ: ফণাবিশিষ্ট, সাপ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ?
  1. অ্যা
ব্যাখ্যা
• বাংলা যৌগিক স্বরধ্বনি দুইটি। যথা- ঐ (অ+ই) এবং ঔ (অ+উ)।

• মৌলিক স্বরধ্বনি:
- যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
- যেমন: অ, আ, ই, উ, এ, অ্যা, ও।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি?
  1. অভিধানিক
  2. অভিধান
  3. আভিধানিক
  4. অভিধান্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অভিধান' শব্দটি বিশেষ্য পদ।
 'অভিধান' শব্দের অর্থ: অর্থসহ শব্দকোষ।

 • 'অভিধান' এর বিশেষণ পদ- 'আভিধানিক'।
- আভিধানিক (বিশেষণ) শব্দের অর্থ: শব্দকোষ সম্বন্ধীয়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি ভাষায় অন্য ধ্বনিসমষ্টির সঙ্গে যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে কী বলে?
  1. মুক্ত রূপিম
  2. অন্যন্য সাধারণ রূপিম
  3. বদ্ধ রূপিম
  4. জটিল রূপিম
ব্যাখ্যা
• মুক্ত রূপিম:
- যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি ভাষায় অন্য ধ্বনিসমষ্টির সঙ্গে যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে।
যেমন,
- আম, জাম, কলম ইত্যাদি। 

• বদ্ধ রূপিম: 
- যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি সর্বদা অন্য ধ্বনিসমষ্টির সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, কখনও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাকে বদ্ধ রূপিম বলে। 
- যেমন,
ছেলেটি শব্দের 'টি' হলো বদ্ধ রূপিম।

• অন্যন্য সাধারণ রূপিম: 
- যে রূপিম পৌনঃপুনিকভাবে ব্যবহৃত না হয়ে শুধুমাত্র একটি সমন্বয়ে সীমাবদ্ধ, তাকেই অন্যন্য সাধারণ রূপিম বলে।
যেমন,
ইংরেজিতে 'Cranberry' শব্দের 'Cran' রূপিমটি ইংরেজি ভাষায় আর কোথাও ব্যবহৃত না হয়ে শুধুমাত্র 'Cranberry' শব্দেই ব্যবহৃত হয়।

• জটিল শব্দ: 
- যে শব্দ এক বা একাধিক মুক্ত রূপিমের সঙ্গে এক বা একাধিক বদ্ধ রূপিমের সংযোগে অথবা শুধুই একাধিউক বদ্ধ রূপিমের সংযোগে গঠিত হয়, তাকে জটিল শব্দ বলে।
যেমন,
ছেলে + মি = ছেলেমি। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
.
'রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য' বাক্যটির শুদ্ধরূপ কী হবে?
  1. রচনাটির উৎকর্য অনস্বীকার্য
  2. রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
  3. রচনার উৎকর্ষতা অনস্বীকার্য
  4. রচনাটির উৎকর্শ অনস্বীকার্য
ব্যাখ্যা
• 'রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।'- বাক্যটি সঠিক নয়।
বাক্যটিতে প্রত্যয়জনিত ভুল হয়েছে।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘উৎকর্ষ’ (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ, এটি বিশেষ্য। 

আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ অর্থাৎ বাহুল্য দোষ। 
সুতরাং ’উৎকর্ষতা’ শব্দটি ভুল।

• তাই, বাক্যটি হবে- রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। 

 • তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
- বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

 এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১০.
'স্কুল > ইস্কুল'- এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? 
  1. অসমীকরণ
  2. আদি স্বরাগম
  3. স্বরসঙ্গতি
  4. মধ্য স্বরাগম
ব্যাখ্যা
• আদি স্বরাগম:
- উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম।
যেমন- স্কুল > ইস্কুল। 

• অন্যদিকে: 
• অসমীকরণ:
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন – ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ > টপাটপ ইত্যাদি।

• স্বরসঙ্গতি:
- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন – দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলাে ইত্যাদি।

• মধ্য স্বরাগম:
- শব্দের মাঝে নতুন স্বরধ্বনির আগমন ঘটলে তাকে মধ্য স্বরাগম বলে। 
যেমন: রত্ন > রতন, গ্রাম > গেরাম। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।  
১১.
Fill in the gap with appropriate preposition: Her fear of public speaking was a hindrance _____ her career advancement.
  1. to
  2. with
  3. of
  4. at
ব্যাখ্যা
♦ Hindrance to
Meaning: বাধা। 
Example: The traffic jam proved to be a significant hindrance to our timely arrival at the airport.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Hindrance এর সাথে 'বাধা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Complete sentence: Her fear of public speaking was a hindrance to her career advancement.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
১২.
Choose the correct plural form of the word 'Hero'.
  1. Heroine
  2. Heros
  3. Heroes
  4. Herosies
ব্যাখ্যা
♦ Hero:
English meaning: the main character or the main male character in a book or film, who is usually good.
Bangla meaning: নায়ক।
Plural: Heroes.

Heroine: Feminine gender of Hero.

Source: Accessible & Cambridge Dictionary.
১৩.
Select the one-word substitution for the given sentence: A person who is indifferent to pains and pleasure of life -
  1. Sadist
  2. Stoic
  3. Psychiatrist
  4. Aristocrat
ব্যাখ্যা
♦ Stoic:
English meaning: one apparently or professedly indifferent to pleasure or pain.
Bangla meaning: সুখেদুঃখে নির্বিকার ব্যক্তি।

• Options,
- Sadist: a person who takes pleasure in inflicting pain, punishment, or humiliation on others.
- Psychiatrist: a medical doctor who diagnoses and treats mental, emotional, and behavioral disorders: a specialist in psychiatry.
- Aristocrat: a member of an aristocracy.

Source: Merriam-Webster & Accessible Dictionary.
১৪.
Select the one-word substitution for the given sentence: Medicine given to counteract poison -
  1. Antidote
  2. Potion
  3. Tonic
  4. Syrup
ব্যাখ্যা
♦ Antidote: 
English meaning: a chemical, especially a drug, that limits the effects of a poison.
Bangla meaning: বিষ বা রোগ প্রতিষেধক ওষুধ।

Options,
- potion: a liquid that is believed to have a magical effect on someone who drinks it.
- tonic: a liquid medicine intended to make you feel better generally rather than treating a particular health problem.
- syrup: a type of sweet liquid medicine.

Source: Cambridge & Accessible Dictionary.
১৫.
Choose the correct passive form of the sentence: People always remember good souls.
  1. Good souls fighters are always being remembered.
  2. Good souls always be remembered by people.
  3. Good souls will always be remembered by people.
  4. Good souls are always remembered.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• Active voice কে Passive Voice- এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object টি Passive Voice এর Subject হয়।
- Active Voice এর মূল Verb এর form অনুযায়ী অতিরিক্ত ‘be’ Verb বসে।
- মূল verb এর Past Participle form বসে।
- Active Voice এর subject টি Passive Voice এর Object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।

তবে Active Voice এর Subject People হলে, তা Passive Voice এর Object হিসেবে না লিখলেও চলে।

সে অনুসারে, সঠিক passive form: Good souls are always remembered.
১৬.
Rima slept only two hours. Here 'only' is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Pronoun
ব্যাখ্যা
• 'Rima has slept only two hours'- Here, 'only' is - Adverb.

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।

• প্রশ্নের উল্লেখিত বাক্যে Only শব্দটি verb word slept কে modify করেছে।
- এটি হচ্ছে adverb of time.
- সে কতখন ঘুমিয়েছে এই প্রশ্নের উত্তরে জানা যায় শুধুমাত্র ৫ ঘন্টা।
১৭.
Choose the incorrect one.
  1. As is the evil so is the remedy.
  2. A host in himself.
  3. A bad penny always turns down.
  4. As you sow, so you reap.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে proverb এর উপর।

সঠিক: A bad penny always turns up.
Meaning: অপদার্থ যেখান থেকে শুরু করে ঠিক সেখানেই ফিরে আসে।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো সঠিক
• As is the evil so is the remedy.
- Bangla meaning: যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।

• A host in himself.
Meaning: একাই একশো।

• As you sow, so you reap.
Meaning: যেমন কর্ম, তেমন ফল।

Source: Live MCQ Lecture.
১৮.
Complete the sentence with the appropriate word: Yoga and meditation can have _______ effects on reducing stress and anxiety.
  1. pungent
  2. insignificant
  3. aromatic
  4. therapeutic
ব্যাখ্যা
♦ বাক্যের context অনুসারে শূন্যস্থানের জন্য এমন একটি word choose করতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে।

অপশন গুলোর অর্থ
- pungent: কড়া, তীব্র, তীক্ষ্ন, তিক্ত স্বাদযুক্ত ঝাল
- insignificant: ব্যাপকভাবে পরিচিত; কুখ্যাত; কুপ্রসিদ্ধ
- aromatic: সুগন্ধময়; ঝাঁজালো।
- therapeutic: চিকিৎসাবিদ্যাসংক্রান্ত।

অর্থ বিবেচনা করে দেখা যায়, 
সঠিক শব্দটি হবে, therapeutic.

Complete sentence: Yoga and meditation can have therapeutic effects on reducing stress and anxiety.

Source: Accessible Dictionary.
১৯.
Antonym of 'Ebullient' -
  1. Breezy
  2. Enthusiasm
  3. Cheerful
  4. Indolent
ব্যাখ্যা
♦ Ebullient (adjective)
English Meaning: Excited and enthusiastic.
Bangla Meaning: উচ্ছ্বসিত।

Synonyms: Cheerful (আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক), Joyful (আনন্দিত; সানন্দ), Breezy (স্ফূর্তিবাজ; প্রফুল্ল; উৎফুল্ল), Liveliness (প্রাণবন্ততা, Enthusiasm (উদ্যমী)।
Antonyms: Depressed (বিষণ্ণ). Indolent (অলস), Lazy, Unambitious (পানসে, নিরামিষ), Irksome (বিরক্তিকর)।

Other Forms:
- Ebullience [ইবালিআন্‌স্‌] (noun) উচ্ছ্বাস।

Example Sentence: 
1. His mood was ebullient, and he had every reason to be satisfied.
2. Rich and ebullient acidity, well integrated with semi-hefty tannins.

Source: Live MCQ Lecture. 
২০.
Complete the sentence by choosing the appropriate word: People who smoke are ___________ to developing respiratory problems over time.
  1. daunted
  2. eminent
  3. prone
  4. erect
ব্যাখ্যা
♦ বাক্যের context অনুসারে শূন্যস্থানের জন্য এমন একটি word choose করতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে।
- বাক্যটির অর্থ দাঁড়ায়, 'যারা ধূমপান করেন তাদের সময়ের সাথে সাথে শ্বাসকষ্টের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে।'

Options,
- daunted: নিরুৎসাহ/দমন করা
- eminent: প্রখ্যাত; বিশিষ্ট
- prone: প্রবণ
- erect: খাড়া; সিধা।

• অর্থ বিবেচনা করে দেখা যায়, সঠিক শব্দটি হবে -prone.
২১.
Choose the one that best replaces the underlined word: The Army officer required the crowd to step back from the accident area to avoid any mishappening.
  1. delineated
  2. stagnated
  3. enjoined
  4. undulated
ব্যাখ্যা
♦ বাক্যের context অনুসারে এমন একটি word choose করতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে ও একই সাথে required শব্দটিকে replace করতে পারে। 
- বাক্যটির অর্থ দাঁড়ায়, 'সেনা কর্মকর্তা কোনো দুর্ঘটনা এড়াতে ভিড়কে দুর্ঘটনাস্থল থেকে সরে আসতে বলেছেন।'

সেই অনুসারে উল্লেখিত অপশন এর শব্দগুলোর অর্থ
- delineated: চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা।
- stagnated: স্থির বা নিশ্চল হওয়া; বদ্ধ বা স্রোত হীন হওয়া।
- enjoined: আদেশ দেওয়া; নির্দেশ দেওয়া।
- undulated: তরঙ্গিত/তরঙ্গায়িত হওয়া; দোলা।

• অর্থ বিবেচনা করে দেখা যায়, সঠিক শব্দটি হবে - enjoined, যা বাক্যটিকে পরিপূর্ণ করে।
২২.
Complete the analogy -
Laugh : Joy :: Weep : ?
  1. Punishment
  2. Baby
  3. Remorse
  4. Grief
ব্যাখ্যা
♦ Laugh: হাসা। 
Joy: উল্লাস। 
Weep: কাঁদা, চোখের জল ফেলা। 

Options,
- Punishment: সাজা, দন্ড। 
- Baby: শিশু। 
- Remorse: কৃত অপরাধের জন্য তীব্র অনুশোচনা। 
- Grief: দুঃখ, শোক। 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of - Laugh : Joy :: Weep : Grief.
- Relation: Laugh is symbol of Joy and Weep is the symbol of Grief.
- হাসি আনন্দের প্রতীক আর কান্না দুঃখের প্রতীক।
২৩.
Find error: The annoying sounds coming from the alarm clock makes me cringe every time I hear them.
  1. coming from
  2. makes
  3. every time
  4. No error
ব্যাখ্যা
♦ এই বাক্যটিতে subject-verb agreement এর একটি ত্রুটি রয়েছে।
- In this sentence verb “makes” does not agree with the plural subject “noises.” 
- The subject "sounds" is plural, but the verb "makes" is in the singular form.
- It should be "make" to match the plural subject.

• The corrected sentence reads: The annoying sounds coming from the alarm clock make me cringe every time I hear them.
২৪.
Fill in the gap with appropriate preposition: She was so immersed ____ her book that she didn't notice the time passing by.
  1. at
  2. in
  3. of
  4. with
ব্যাখ্যা
♦ Immersed in:
Meaning: নিমজ্জিত। 
Example: The artist was completely immersed in his painting, losing track of the world around him.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Immersed এর সাথে 'নিমজ্জিত' অর্থ বুঝাতে in বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে in বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে in বসবে।

Complete sentence: She was so immersed in her book that she didn't notice the time passing by.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
২৫.
All of the students of Music High School are in the band, the orchestra, or both. 80 percent of the students are in only one group. There are 119 students in the band. If 50 percent of the students are in the band only, how many students are in the orchestra only?
  1. 30
  2. 51
  3. 60
  4. 100
ব্যাখ্যা
Question: All of the students of Music High School are in the band, the orchestra, or both. 80 percent of the students are in only one group. There are 119 students in the band. If 50 percent of the students are in the band only, how many students are in the orchestra only?

Solution: 
only in orchestra = 80% - 50% = 30% 
students in both band and orchestra = 100 - 80 = 20% 

total students in band = 50% + 20% = 70% 

70% of total students = 119 
total students = 119/0.7 
= 170

students in orchestra = 30% of 170 = 170 × 0.3 = 51
২৬.
The average age of three boys is 15 years. If their ages are in ratio 3 : 5 : 7, the age of the youngest boy is- 
  1. 12 years 
  2. 10 years 
  3. 9 years 
  4. 8 years 
ব্যাখ্যা
Question: The average age of three boys is 15 years. If their ages are in ratio 3 : 5 : 7, the age of the youngest boy is- 

Solution: 
total age = 15 × 3 years = 45 years 

let their ages be 3x, 5x, 7x 

3x + 5x + 7x = 45 
⇒ 15x = 45 
⇒ x = 3 

youngest boy = 3 × 3 years 
= 9 years  
২৭.
16 men can complete a work in 6 days. How many men are needed to complete the work in 8 days?
  1. 8
  2. 10
  3. 12
  4. 15
ব্যাখ্যা
Question: 16 men can complete a work in 6 days. How many men are needed to complete the work in 8 days?

Solution:
In 6 days the work can be done by 16 men
In 1 day the work can be done by 16 × 6 men
In 8 days the work can be done by (16 × 6)/8 men
=12
২৮.
If m > 0, y > 0, and x is m percent of 2y, then, in terms of y, m is what percent of x?
  1. 5000/y
  2. y/200
  3. 2y
  4. None of these
ব্যাখ্যা
Question: If m> 0, y> 0, and x is m percent of 2y, then, in terms of y, m is what percent of x?

Solution: 
x = (m/100) × 2y 
⇒ x/m = y/50
m/x = 50/y
⇒ m/x = (50/y) × 100% =5000/y%
২৯.
3/5 of a certain class left on a field trip. 1/3 of the students who stayed behind did not want to go on the field trip (all the others did want to go). When another vehicle was located, 1/2 of the students who did want to go on the field trip but had been left behind were able to join. What fraction of the class ended up going on the field trip? 
  1. 2/3 
  2. 1/3 
  3. 2/5 
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: 11/15. 
উত্তরপত্রের অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
=========================== 

Question: 3/5 of a certain class left on a field trip. 1/3 of the students who stayed behind did not want to go on the field trip (all the others did want to go). When another vehicle was located, 1/2 of the students who did want to go on the field trip but had been left behind were able to join. What fraction of the class ended up going on the field trip? 

Solution: 
total students x
students left on a field trip = 3x/5
left behind = x - (3x/5)
= 2x/5
 students who stayed behind did not want to go = (2x/5) (1/3) = 2x/15
 students who stayed behind did want to go = (2x/5 -) (2x/15)
= 4x/15
later joined = (4x/15)/2
= 4x/30
total joined = (4x/30) + (3x/5)
= (4x + 18x)/30
= 22x/30
= 11x/15
 fraction of the class ended up going on the field trip = 11x/15/x
= 11/15
৩০.
The integers x and y are greater than 1. If (4x) (7y) = 756, what is the value of x + y?
  1. 8
  2. 3
  3. 12
  4. 28
ব্যাখ্যা
Question: The integers x and y are greater than 1. If (4x) (7y) = 756, what is the value of x + y?

Solution: 
(4x) (7y) = 756
⇒ 28xy = 756 
⇒ xy = 756/28
⇒ xy = 27 

27 = 1 × 27
= 3 × 9
The integers x and y are greater than 1. 

x + y = 3 + 9 = 12 
৩১.
If a number is chosen at random from the set {1, 2, 3, ......., 100}, then the probability that the chosen number is a perfect cube is -
  1. 2/5 
  2. 1/10 
  3. 1/20 
  4. 1/25 
ব্যাখ্যা
Question: If a number is chosen at random from the set {1, 2, 3, ......., 100}, then the probability that the chosen number is a perfect cube is -

Solution: 
number of perfect cube = {1, 8, 27, 64} = 4

the probability that the chosen number is a perfect cube is = 4/100 
= 1/25 
৩২.
Roni bought an old cycle for Tk. 1200 and spent Tk. 200 on its repair. He sold it for Tk. 1680. His profit percent is =?
  1. 12%
  2. 20%
  3. 24%
  4. 30%
ব্যাখ্যা
Question: Roni bought an old cycle for Tk. 1200 and spent Tk. 200 on its repair. He sold it for Tk. 1680. His profit percent is =?

Solution: 
Total cost = 1200 + 200 taka
= 1400 taka 

profit = 1680 - 1400 
= 280 taka

%profit = (280/1400) × 100%
= 20%
৩৩.
The wheel of an engine of 300 cm in circumference makes 10 revolutions in 6 seconds. What is the speed of the wheel (in km/h)?
  1. 5
  2. 8
  3. 12
  4. 18
ব্যাখ্যা
Question: The wheel of an engine of 300 cm in circumference makes 10 revolutions in 6 seconds. What is the speed of the wheel (in km/h)?

Solution:
total distance = 10 × 300 cm 
= 3000 cm 
= 30 m

speed = 30/6 ms-1 
= 5 ms-1
= (5 × 3600)/(1000) kmh-1
= 18 kmh-1 
৩৪.
If p2 + (1/p2) = 47, what is the value of p + (1/p)?
  1. 7
  2. 8
  3. 9
  4. 0
ব্যাখ্যা
Question: If p2 + (1/p2) = 47, what is the value of p + (1/p)? 

Solution: 
p2 + (1/p2) = 47
⇒ (p + 1/p)2 - 2 . p. (1/p) = 47 
⇒ (p + 1/p)2 - 2 = 47 
⇒ (p + 1/p)2 = 47 + 2 = 49 
∴ (p + 1/p) = √49 = 7 
৩৫.
The circumcentre of a triangle ABC is O. If ∠BAC = 85° and ∠BCA = 75°, then the value of ∠AOC is- 
  1. 20°
  2. 30°
  3. 40°
  4. 50°
ব্যাখ্যা
Question: The circumcentre of a triangle ABC is O. If ∠BAC = 85° and ∠BCA = 75°, then the value of ∠AOC is- 

Solution: 

∠BAC = 85° 
∠BCA = 75°
∠ABC = 180° - 85°  - 75°
= 20°

∠AOC = 2 ∠ABC
= 2 × 20°
= 40°
৩৬.
If two jeans and three shirts cost Tk. 4000 and three jeans and two shirts cost Tk. 3500, then how much does a jeans-
  1. 400 taka
  2. 500 taka
  3. 800 taka
  4. 1000 taka
ব্যাখ্যা
Question: If two jeans and three shirts cost Tk. 4000 and three jeans and two shirts cost Tk. 3500, then how much does a jeans

Solution: 
মনেকরি 
১টি  jeans এর দাম = x টাকা 
১টি shirt এর দাম = y টাকা 

এখানে 
2x + 3y = 4000.......................(1)
3x + 2y = 3500.........................(2)

(1) × 2 - (2) × 3 ⇒
4x + 6y - 9x - 6y = 8000 - 10500
- 5x = - 2500
x = 500

১টি  jeans এর দাম = 500 টাকা  
৩৭.
In a right triangle, the length of one of the legs is 3 and the length of the hypotenuse is 5. What is the length of the other leg?
  1. 4 unit
  2. 5 unit
  3. 6 unit
  4. 7 unit
ব্যাখ্যা
Question: In a right triangle, the length of one of the legs is 3 and the length of the hypotenuse is 5. What is the length of the other leg?

Solution: 
সমকোণী ত্রিভুজের অতিভুজ = 5
সমকোণ সংলগ্ন এক বাহু = 3
সমকোণ সংলগ্ন অপর বাহু = a 

প্রশ্নমতে 
a2 + 32 = 52
⇒ a2 + 9 = 25
⇒ a2 = 25 - 9
⇒ a2 = 16
⇒ a2 = 42
⇒ a = 4
৩৮.
How many integers from 1 to 1000 are divisible by 16 but not by 30?
  1. 50
  2. 56
  3. 58
  4. 62
ব্যাখ্যা
প্রশ্ন: How many integers from 1 to 1000 are divisible by 16 but not by 30?

সমাধান:
৩০ ও ১৬ এর ল.সা.গু = ২৪০ 

১০০০ ÷ ২৪০ = ভাগফল ৪, ভাগশেষ ৪০ 
৩০ ও ১৬ উভয় সংখ্যা দ্বারা ১ থেকে ১০০০ এর মধ্যে বিভাজ্য পূর্ণসংখ্যা ৪টি 

১০০০ ÷ ১৬ = ভাগফল ৬২, ভাগশেষ ৮  
১৬ দ্বারা ১ থেকে ১০০০ এর মধ্যে বিভাজ্য পূর্ণসংখ্যা ৬২টি  

১ থেকে ১০০০ এর মধ্যে ১৬ দ্বারা বিভাজ্য কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা ৬২ - ৪ টি 
= ৫৮টি
৩৯.
Bus fares were recently increased from Taka 1.50 to Taka 2.00. What was the approximate percentage of the increase?
  1. 20% 
  2. 22% 
  3. 25% 
  4. 33.33% 
ব্যাখ্যা
Question: Bus fares were recently increased from Taka 1.50 to Taka 2.00. What was the approximate percentage of the increase?

Solution: 
the approximate percentage of the increase = (2 - 1.5)/1.5 × 100%
= (0.5/1.5) × 100%
= 33.33%
৪০.
The sum of the first 12 terms of the series 5, 9, 13, 17,......?
  1. 124
  2. 204
  3. 270
  4. 324
ব্যাখ্যা
Question: The sum of the first 12 terms of the series 5, 9, 13, 17,......?

Solution:
এখানে,
প্রথম পদ, a = 5
সাধারন অন্তর, d = 9 - 5 = 4
পদসংখ্যা, n = 12
∴ 12টি পদের সমষ্টি = (12/2) [2 × 5 + (12 - 1) × 4]
= 6(10 + 44)
= 6 × 54
= 324
৪১.
If 3 : 27 :: 5 : x, then what is the value of x?
  1. 9
  2. 36
  3. 45
  4. 63
ব্যাখ্যা
Question: If 3 : 27 :: 5 : x, then what is the value of x?

Solution: 
3/27 = 5/x
⇒ x = 5 × 27/3
⇒ x = 45
৪২.
What was the picture on the first postage stamp of independence?
  1. Lalbagh Fort
  2. Shaheed Minar
  3. Chhota Sona Masjid
  4. National Memorial
ব্যাখ্যা
• স্বাধীনতার প্রথম ডাকটিকিট:
- ২৯ জুলাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাময়িক সরকার ৮টি ডাকটিকিটের একটি সেট আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য প্রকাশ করেন।
- মুক্তিযুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর ১৯৭১ এর পর প্রথম স্মারক ডাকটিকিট ২১ ফেব্রুয়ারী ১৯৭২, প্রকাশিত হয়।
- প্রকাশিত প্রথম ডাকটিকিটে ছিল ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি।
- তারপর বাংলাদেশ ডাকবিভাগ অবিরাম নির্দিষ্ট স্মারক ডাকটিকিট প্রকাশ করে চলছে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, উত্তরাধিকার ও সংস্কৃতির উপর।
- বাংলাদেশ ডাকবিভাগ ৭৩২ প্রকার ডাকটিকিট এবং ২৮টি সুভ্যেনির প্রকাশ করেছে।

সূত্র - ডাক অধিদপ্তরের ওয়েবসাইট।
৪৩.
Which country has the largest number of neighboring countries in the world?
  1. India
  2. Brazil
  3. Germany
  4. Russia
ব্যাখ্যা
- চীন ও রাশিয়ার সাথে সবচেয়ে বেশি সংখ্যক দেশের সীমানা রয়েছে। 
- উভয় দেশের সাথে সমান সংখ্যক ১৪টি দেশের সীমানা রয়েছে। 
- এরপর রয়েছে ব্রাজিলের অবস্থান। 

উৎস : ওয়ার্ল্ড এটলাস 
৪৪.
Which two countries share the 'Patagonian Desert'?
  1. Brazil and Uruguay
  2. Argentina and Chile
  3. Peru and Bolivia
  4. Colombia and Ecuador
ব্যাখ্যা
• পাটাগোনিয়ান মরুভূমি:
- পাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
- কালাহারি মরুভূমির অবস্থান আফ্রিকা মহাদেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং নামিবিয়া জুড়ে।
- পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৪৫.
Who is the director of the liberation war-based film 'Ora 11 Jan'?
  1. Subhash Dutta
  2. Zahir Raiha
  3. Chashi Nazrul Islam
  4. Mumtaz Ali
ব্যাখ্যা
• ওরা ১১ জন (১৯৭২):
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।
- এর পরিচালক চাষী নজরুল ইসলাম।
- এই চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, খলিল উল্লাহ প্রমুখ।
- সিনেমায় অভিনয় করা ১১ জন মুক্তিযোদ্ধার ১০ জনই সরাসরি যুদ্ধে অংশ নেন।
- তাঁদের মধ্যে আছেন খসরু, মুরাদ, হেলাল, নান্টু। ছবির নামটি প্রতীকী।
- মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং ১৯৬৮-৬৯ সালে ছাত্ররা ১১ দফার ভিত্তিতে আন্দোলন করে।
- এখান থেকে ছবির নামকরণ হয়েছে ‘ওরা ১১ জন’। 

উৎস: প্রথম আলো- তারিক মনজুর, শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
৪৬.
What is the capital city of Australia?
  1. Sydney
  2. Melbourne
  3. Canberra
  4. Brisbane
ব্যাখ্যা
• The capital city of Australia is- Canberra. 

অন্যদিকে: 
- Sydney হলো অস্ট্রেলিয়ার শহর।  
- Melbourne হলো অস্ট্রেলিয়ার শহর।
- Brisbane হলো অস্ট্রেলিয়ার শহর। 

• গুরত্বপূর্ণ কিছু রাজধানী শহর: 
- Tirana হলো আলবেনিয়ার রাজধানী। 
- Astana হলো কাজাখস্তানের রাজধানী। 

সূত্র: ব্রিটানিকা।
৪৭.
On what date did the National Parliament pass the 'Cyber Security Bill, 2023'?
  1. September 12, 2023
  2. September 13, 2023
  3. September 14, 2023
  4. September 15, 2023
ব্যাখ্যা
• সাইবার নিরাপত্তা বিল-২০২৩:
- বিনা পরোয়ানায় গ্রেফতার, সর্বোচ্চ শস্তি কোটি টাকা জরিমানা এবং ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়েছে।
- বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারে পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তার হাতে ক্ষমতা রেখেই পাশ এই বিলে কেউ মিথ্যা মামলা দায়ের করলে সেটা অপরাধ হিসাবে গণ্য করে সাজার বিধান রাখা হয়েছে।
- ১৩ সেপ্টেম্বর, ২০২৩ জাতীয় সংসদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি পাশের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে  পাস হয়।
- ডিজিটাল নিরাপত্তা আইনের কার্যক্রম স্থগিত করে আনীত এ বিলে চারটি অজামিনযোগ্য ধারা রাখা হয়েছে।
- এ আইনের অধীনে সংঘটিত অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদন্ড বা এক কোটি টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। 

 উৎস: ১৩ সেপ্টেম্বর ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা।
৪৮.
Who developed the theory of relativity?
  1. Isaac Newton
  2. Albert Einstein
  3. Galileo Galilei
  4. Stephen Hawking
ব্যাখ্যা
• থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের প্রণেতা আলবার্ট আইনস্টাইন।
- নিউটনীয় বলবিদ্যায় দৈর্ঘ্য, ভর ও সময় ধ্রুব - গতি নির্ভর নয়।
- কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য, ভর ও সময় আপেক্ষিক, যা বস্তু বা প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল একে আইনস্টাইনের আপেক্ষিকতা বলে।
- আপেক্ষিকতা অর্থ কোন কিছুর সাপেক্ষে।
- যেমন- আপেক্ষিক ভর বলতে কোন প্রসঙ্গ কাঠামো থেকে কোন স্থির পর্যবেক্ষক কোন বস্তুর ভর পরিমাপ করেন তা বোঝায়।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪৯.
Which is the longest river in Bangladesh?
  1. Ichamati
  2. Padma
  3. Meghna
  4. Jamuna
ব্যাখ্যা
পদ্মা:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

উল্লেখ্য,
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮টি।
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
- এক কিলোমিটারের‌ও কম দৈর্ঘ্যের নদী রয়েছে ৪১টি।
- নদ-নদীর এই তালিকা তৈরির কাজ শুরু হয় ২০১৯ সালে। 
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে।
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

উৎস: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৫০.
Who won the Ramon Magsaysay Award as a Bangladeshi in 2023?
  1. Korvi Rakshand
  2. Kamal Hossain
  3. Muhammad Yunus
  4. Kailash Satyarthi
ব্যাখ্যা
• ম্যাগসেসে পুরস্কার ২০২৩:
- বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ এশিয়ার নোবেল খ্যাত রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন।
- তাঁর সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত,  ফিলিপাইন ও পূর্ব  তিমুরের আরো তিন জন।
- ৩১ আগস্ট, ২০২৩ র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার জিয়ীদের নাম প্রকাশ করা হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করে থাকে। 

তথ্যসূত্র: বাসস (৩১ আগস্ট, ২০২৩)।
৫১.
Which planet in our solar system is known as the "Red Planet"?
  1. Venus
  2. Earth
  3. Mars
  4. Jupiter
ব্যাখ্যা
• মঙ্গল গ্রহ:
- মঙ্গলের আকাশ নীল, মাটি লাল ও শুষ্ক। 
- সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
- এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার।
- সূর্যের চতুর্দিকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে প্রায় ৬৮৭ দিন।
- ডিমোস এবং ফোবোস নামক মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে।
- মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়।
- বৃত্তাকার কক্ষপথে ডিমোস প্রতি ৩০ ঘণ্টা ১৭ মিনিট ৫৫ সেকেন্ড এবং ফোবোস ৭ ঘণ্টা ৩৯ মিনিট ১৪ সেকেন্ডে মঙ্গলকে একবার আবর্তন করে।
- মঙ্গলে রয়েছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি নিকস অলিম্পিকা।

উৎস: ভূগোল, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
What is the currency of South Korea?
  1. Yen
  2. Kyat
  3. Won
  4. Rand
ব্যাখ্যা
• দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম Won. 

অপরদিকে -
- জাপানের মুদ্রা- Yen. 
- মায়ানমারের মুদ্রার নাম- Kyat. 
- দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম Rand. 

সূত্র: ব্রিটানিকা।
৫৩.
Who was awarded the Nobel Prize in Literature in 2023?
  1. Alice Munro
  2. Louise Glück
  3. Abdulrazak Gurnah
  4. Jon Fosse
ব্যাখ্যা
• ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি।
- তার নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি।
- ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
- চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার জয় করলেন জন ফসি।
- ‘জন ফসি তার নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে তাদের ভাষা আমাদের সামনে তুলে ধরেছেন, যারা কথা বলতে অক্ষম। 

সূত্র: প্রথম আলো ও নোবেল পুরস্কার ওয়েবসাইট। 
৫৪.
The Concert for Bangladesh was held in -
  1. Paris
  2. London
  3. New York
  4. Washington
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
- কনসার্ট ফর বাংলাদেশের মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর।
- এই অনুষ্ঠানে মার্কিন ব্যান্ডদল বিটলস পারফর্ম করে।
- এতে জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ অংশগ্রহণ করেন।
- বাংলাদেশর আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

সূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট ও দৈনিক জনকণ্ঠ। 
৫৫.
Which one is the second-highest mountain on the earth?
  1. Himalayas
  2. Annapurna
  3. Makalu
  4. K2
ব্যাখ্যা
- বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2.
- এটি কারাকুম রেঞ্জে অবস্থিত। 
- K2 বিজয়ী প্রথম বাংলাদেশি - ওয়াসফিয়া নাজরীন।
- মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা, Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৫৬.
Blue tooth technology uses -
  1. Infrared
  2. Microwave
  3. Radio wave
  4. Laser Light
ব্যাখ্যা
- ব্টুলুথ হল একটি ওয়্যারলেস ডেটা ট্রান্সফার কৌশল যার মাধ্যমে কিছু দূরত্বের মধ্যে বিনা তার যোগ করে data আদান-প্রদান করতে সাহায্য করে।
- এই Bluetooth এর মাধ্যমে যেকোন ডেটা বা ফাইল সহজে তার ছাড়াই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানো যায়।
- এই প্রযুক্তি রেডিও তরঙ্গ ব্যবহার করবার মাধ্যমে ডেটার আদান-প্রদান করা হয়। 
- জুলাই, ১৯৯৯ সালে ব্লুটুথ প্রযুক্তি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 

ব্লুটুথ এর সুবিধাসমূহ-
১. কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়।
২. ৪ গিগাহার্টজ ফ্রিক্যুয়েন্সিতে সিগন্যাল আদান-প্রদান করে।
৩. মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেইম কনসোলগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করতে এবং তথ্য বিনিময় করতে ব্লুটুথ ব্যবহৃত হয়।

সূত্র: Bluetooth Website. 
৫৭.
The amount of time a message takes to traverse a system is called -
  1. Bandwidth
  2. Latency
  3. Compiler
  4. All of these
ব্যাখ্যা
- Latency is the amount of time a message takes to traverse a computer network
- It is typically measured in milliseconds. 
- Any latency below 100 milliseconds (ms) is considered good, and below 50 ms is very good.
 
Source: suse.com.
৫৮.
The text based web browser is __ .
  1. Chrome
  2. Microsoft Edge
  3. Safari
  4. Lynx
ব্যাখ্যা
A text web browser is just like a graphical browser, lets you surf the website.
- One big difference is, the complete absence of a nice looking interface.You have to use keys like the tab and arrows and enter key (instead of mouse) and opening a website shows you only text matter – no images not any other flash media and colours.
- It displays only the text on a web site with only links.
Lynx was the first text based web browser and is good till now.
- It is a free program that can be installed on multiple operating systems (its cross-platform) including Windows, Mac and Unix/Linux.
-Lynx has been around since about 1992

• There are several other such programs like Emacs/W3, Edbrowser, ELinks, W3M.  


There’s an entire history of web browsers. Before the web browsers we knew today, there were the first browsers, which are no longer in use or have highly evolved.

1990 – The WorldWideWeb (not to be confused with the World Wide Web) was the first browser ever created by W3C Director Tim Berners-Lee, then renamed Nexus to differentiate from the actual World Wide Web. Unlike today, this was the only browser and the only way to access the web.
1992 – Lynx was a texted-based browser that couldn’t display any graphic content.
1993 – Mosaic was the first browser to allow images embedded in text making it “the world’s first most popular browser”.
1994 – A noticeable improvement to Mosaic came Netscape Navigator.
1995 – Internet Explorer made its debut as Microsoft’s first web browser.
1996 – Opera started as a research project in 1994 that finally went public two years later. This was also arguably the beginning of the browser wars, mainly between IE 3 and Navigator 3 as Internet Explorer inched ahead with new capabilities.
2003 – Apple’s Safari browser was released specifically for Macintosh computers instead of Navigator.
2004 – Mozilla launched Firefox as Netscape Navigator faded out.
2007 – Mobile Safari was introduced as Apple’s mobile web browser and continues to dominate the iOS market.
2008 – Google Chrome appeared to soon take over the browser market.
2011 – Opera Mini was released to focus on the fast-growing mobile browser market.
2015 – Microsoft Edge was born to combat Google.

Source: BUGTREAT, SMARTBEAR.
৫৯.
VDU stands for -
  1. Voice and Display Unit
  2. Video Device Unit
  3. Visual Display Unit
  4. Visual Device Unit
ব্যাখ্যা
• Computer monitor is also known as VDU.
• মনিটর (Monitor): টেলিভিশনের ন্যায় দেখতে কম্পিউটারে একটি যন্ত্র আছে, এটিকে মনিটর বলে।
- মনিটরকে (Visual Display Unit) VDU বলা হয়।
- মনিটরের সাহায্যে কম্পিউটারের উপাত্ত ও তথ্য আমরা দেখতে পারি।
- গ্রাফ পেপারে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে, মনিটরের পর্দাও তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে।
- এই ক্ষুদ্র অংশকে পিক্সেল বলে।
- মনিটরের পর্দায় ফসফরাস জাতীয় পদার্থের প্রলেপ দেয়া থাকে এবং উচ্চ ভোল্টেজের দ্বারা পর্দায় ইলেক্ট্রনের প্রতিফলনের ফলে পিক্সেল সমূহ প্রজ্জ্বলিত হয় এবং আমরা বিভিন্ন রকম চিহ্ন, অক্ষর ছবি ইত্যাদি দেখতে পাই।
- যে মনিটরের পিক্সেল সংখ্যা যত বেশি সে মনিটরে তত ভাল ছবি পাওয়ার যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
1 GB = ? Bytes.
  1. 106 Bytes
  2. 230 Bytes
  3. 213 Bytes
  4. 220 Bytes
ব্যাখ্যা
1 GB = ? Bytes.

The units of Computer Memory Measurements are:
- 1 Bit = Binary Digit.
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (KiloByte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)

Now,
1 GB = 1024 MB
= 1024 × 1024 KB
= 1024 × 1024 × 1024 Bytes
= 210 × 210 × 210 Bytes
= 230 Bytes
৬১.
Which of the following is not related to a computer?
  1. RAM
  2. BIOS
  3. ROM
  4. All are related
ব্যাখ্যা
RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- DRAM (Dynamic RAM) এবং SRAM (Static RAM) এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়, তাই এরা ভোলাটাইল মেমোরি।
- অন্যদিকে বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।

- BIOS stands for Basic Input Output System.
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS।
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে সফটওয়্যারটি Run হয় সেটি হল।

উৎস: কম্পিউটার শিক্ষা – এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, Brittanica.com.
৬২.
Which one of the following techniques, is used to hide information inside a picture?
  1. Bitmapping
  2. Rootkits
  3. Steganography
  4. Image rendering
ব্যাখ্যা
স্টেগনোগ্রাফি
- অডিও, ভিডিও, চিত্র বা পাঠ্য ফাইলে তথ্য গোপন করার পদ্ধতিকে স্টেগনোগ্রাফি বলে।
- এর মাধ্যমে তথ্যকে সুরক্ষিত রাখা যায়।

স্টেগনোগ্রাফির প্রকারভেদ:
স্টেগনোগ্রাফি প্রধানত ৫ ধরনের। সেগুলো হল-
- Text steganography
- Image steganography
- Video steganography
- Audio steganography
- Network steganography

সূত্র: 
১. ক্যাস্পারস্কি অ্যান্টিভাইরাসের অফিসিয়াল ওয়েবসাইট,
২. https://www.researchgate.net.