পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

পরীক্ষাPSCতারিখ১৮ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৩২তম বিসিএস মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

PSC · ১৮ ডিসেম্বর, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
একটি রাষ্ট্রের _____ থাকতেই হবে।
  1. প্রেসিডেন্ট
  2. প্রধানমন্ত্রী
  3. সার্বভৌমত্ব
  4. সংসদ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাষ্ট্রের _____  থাকতেই হবে।

সমাধান:
একটি রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান থাকবে।
নির্দিষ্ট ভূখন্ড, সার্বভৌমত্ব, জনগণ ও সরকার একটি রাষ্ট্রের এই চারটি উপাদান অবশ্যই থাকতে হবে।
∴ একটি রাষ্ট্রের জন্য সার্বভৌমত্ব একান্ত প্রয়োজন কারণ সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না।
 
.
২০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 

∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ২০ 
বা, (৩ক + ২ক)/৩ = ২০ 
বা, ৫ক = ৬০ 
বা, ক = ৬০/৫ 
∴ ক = ১২ 

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ 
= ৮ ফুট 
 
.
নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি?
Sincerity traits courtesy character of desirable and are.
  1. R
  2. Y
  3. S
  4. E
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি?
Sincerity traits courtesy character of desirable and are.

সমাধান:
সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য হলো:
Sincerity and courtesy are traits of desirable character.
শিষ্টাচার ও সততা চরিত্রের দুটি কাঙ্খিত গুণ।

উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি R
.
নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে দেয়া আছে। সেই সংখ্যাটি কত?
১ ৪ ২ ৫ ৩ ৬ ৪ ৭ ৫ ৯ ৬
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে দেয়া আছে। সেই সংখ্যাটি কত?
১ ৪ ২ ৫ ৩ ৬ ৪ ৭ ৫ ৯ ৬

সমাধান: 
এখানে,
দুটি ধারা বিদ্যমান।
একটি ধারা- ১ ২ ৩ ৪ ৫ ৬
অপর ধারা- ৪ ৫ ৬ ৭
২য় ধারায় ৮ হওয়ার কথা থাকলেও এখানে ৯ দেওয়া আছে।

তাই, প্রদত্ত সারণিতে ভুল সংখ্যাটি
.
খাবারের সাথে কোনটি সবসময় থাকবে?
  1. টেবিল
  2. থালাবাসন
  3. ক্ষুধা
  4. খাদ্যসামগ্রী
ব্যাখ্যা
প্রশ্ন: খাবারের সাথে কোনটি সবসময় থাকবে?

সমাধান:
টেবিল, থালাবাসন ও ক্ষুধা সবই আছে কিন্তু খাদ্যসামগ্রী নেই, সেক্ষেত্রে খাবারের পূর্ণতা পাবে না।
তাই, খাবারের সাথে সবসময় খাদ্যসামগ্রী সবসময় থাকবে।
.
_______এর সাথে কুষ্টিয়ার সম্পর্ক, তেমনই _______ এর সাথে বরিশালের সম্পর্ক।
  1. পদ্মা-কুশিয়ারা
  2. গড়াই-কপোতাক্ষ
  3. গড়াই-সুরমা
  4. গড়াই-কীর্ত্তনখোলা
ব্যাখ্যা
প্রশ্ন:  _______ এর সাথে কুষ্টিয়ার সম্পর্ক, তেমনই _______ এর সাথে বরিশালের সম্পর্ক।

সমাধান:
প্রদত্ত নদী জোড়াগুলোর মধ্যে গড়াই নদী কুষ্টিয়ায় এবং কীর্তনখোলা নদী বরিশালে অবস্থিত। 
তাই, গড়াই এর সাথে কুষ্টিয়ার যেমন সম্পর্ক, তেমনি কীর্তনখোলা এর সাথে বরিশালের সম্পর্ক।
 
.
নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে?
  1. MOTOR
  2. OHIO
  3. OTTO
  4. NOON
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে?

সমাধান:
OTTO শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে।
নিম্নে বাস্তব ও আয়নায় অবস্থান দেখানোর একটি ছক দেওয়া হলো-

 
.
‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে কোনটি সম্পর্কিত?
  1. পরিধি
  2. গোলক
  3. কোণ
  4. পুরুত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে কোনটি সম্পর্কিত?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল πr2 ও বর্গের আয়তন r2 (বাহু r একক হলে) উভয়টিতে বর্গ (2) আছে।
ঘনকের আয়তন r3 (বাহু r একক হলে) ও গোলকের আয়তন (4/3)πr3 উভয়টিতে ঘন (3) আছে।

‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে গোলক সম্পর্কিত।
.
নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?

সমাধান:

 
চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC।
সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
১০.
____ এর সাথে যেমন রাজধানীর সম্পর্ক তেমনই সৈয়দ নজরুল ইসলাম -এর সাথে ____ সম্পর্ক।
  1. মুজিবনগর-মন্ত্রিসভা
  2. মুজিবনগর-অস্থায়ী রাষ্ট্রপতি
  3. ঢাকা-প্রধানমন্ত্রী
  4. ঢাকা-অস্থায়ী রাষ্ট্রপতি
ব্যাখ্যা
প্রশ্ন: ____ এর সাথে যেমন রাজধানীর সম্পর্ক তেমনই সৈয়দ নজরুল ইসলাম -এর সাথে ____ সম্পর্ক।

সমাধান:
মুজিবনগর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী রাজধানী ছিল। 
তেমনি, সৈয়দ নজরুল ইসলাম তৎকালীন সময়ে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন।
 
১১.
What letter in the word 'SUPERFLUOUS' is the same number in the word as it is in the alphabet?
  1. R
  2. F
  3. L
  4. U
ব্যাখ্যা
প্রশ্ন: What letter in the word 'SUPERFLUOUS' is the same number in the word as it is in the alphabet?

সমাধান:
The word is 'SUPERFLUOUS'
The letters are: S U P E R F L U O U S
Their alphabet positions are: 19 21 16 5 18 6 12 21 15 21 19

The letter F is in alphabet position 6, and F is the 6th letter in the word 'SUPERFLUOUS'.
১২.
A mother is always ___ than her daughter.
  1. wiser
  2. taller
  3. stouter
  4. older
ব্যাখ্যা
প্রশ্ন: A mother is always ___ than her daughter.

সমাধান:
wiser - বুদ্ধিমান
taller - লম্বা
stouter - মোটা

মা সবসময় তার নিজের মেয়ের থেকে বেশি বয়সের হয়। বুদ্ধিমতী, লম্বা বা মোটা নাও হতে পারে।
A mother is always older than her daughter.
১৩.
The opposite of hope is _______
  1. faith
  2. misery
  3. sorrow
  4. despair
ব্যাখ্যা
প্রশ্ন: The opposite of hope is _______

সমাধান:
hope - আশা, ভরসা, প্রত্যাশা।

অপরদিকে,
faith - বিশ্বাস, আস্থা।
misery -  দুর্দশা, যন্ত্রণা।
sorrow - দুঃখ বা বিষাদ।
despair - হতাশা, নৈরাশ্য, নিরাশা।

The opposite of hope is despair.
১৪.
২৬শে মার্চ বাংলাদেশ হলে ১৭ এপ্রিল কি?
  1. জাতীয় শিশু দিবস
  2. সংবিধান
  3. মন্ত্রিসভা
  4. সংসদ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬শে মার্চ বাংলাদেশ হলে ১৭ এপ্রিল কি?

সমাধান:
১৯৭১ সালে ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় আর ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠন করা হয়।
 
১৫.
_______ এর সাথে যেমন দূরত্বের সম্পর্ক, পাউন্ডের সাথে তেমনই ________ এর সম্পর্ক।
  1. দূরবর্তী - আউন্স
  2. ভ্রমণ - ওজন
  3. ভ্রমণ - আউন্স
  4. দণ্ড - ওজন
ব্যাখ্যা

প্রশ্ন: _______ এর সাথে যেমন দূরত্বের সম্পর্ক, পাউন্ডের সাথে তেমনই ________ এর সম্পর্ক।

সমাধান:
- দণ্ড হলো দৈর্ঘ্য/দূরত্ব মাপার একক (length/distance unit), তাই এর সম্পর্ক দূরত্বের সাথে।
- পাউন্ড হলো ওজন মাপার একক, তাই এর সম্পর্ক ওজনের সাথে।

- তাই দণ্ড - এর সাথে যেমন দূরত্বের সম্পর্ক তেমনি পাউন্ড - এর সাথে ওজনের সম্পর্ক।
- সঠিক উত্তর দণ্ড - ওজন

১৬.
জীববিজ্ঞানের কোন শাখায় বয়ঃপ্রাপ্তি (agin) সম্পর্কে আলোচনা করা হয়েছে?
  1. শারীরবিদ্যা
  2. রোগতত্ত্ববিদ্যা
  3. বার্ধক্যবিদ্যা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: জীববিজ্ঞানের কোন শাখায় বয়ঃপ্রাপ্তি (agin) সম্পর্কে আলোচনা করা হয়েছে?

সমাধান:
জীববিজ্ঞানের শারীরবিদ্যা শাখায় জীবদেহের বৃদ্ধি, শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি নানা ধরনের জৈবিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
 
১৭.
পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য ____
  1. সাবান
  2. পানি
  3. পরিকল্পনা
  4. সচেতনতা
ব্যাখ্যা
প্রশ্ন: পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য ____

সমাধান:
পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য সচেতনতা সবার আগে প্রয়োজন।
কারণ, সচেতন না হলে, মানুষের যতই পরিকল্পনা থাকে বা সাবান থাকে না কেনো পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়।
 
১৮.
One does not know whether one will pass the examination until one has _______
  1. Studied
  2. failed
  3. appeared
  4. prepared
ব্যাখ্যা
প্রশ্ন: One does not know whether one will pass the examination until one has _______

সমাধান:
If one has "appeared" for the exam, then and only then will they know if they passed or not.
One does not know whether one will pass the examination until one has appeared.
পরীক্ষায় পাস বা ফেল এর সম্ভাবনা তখনই তৈরি হয় যখন কেউ পরীক্ষায় অংশগ্রহণ করে।

অপরদিকে,
Study - অধ্যয়ন, বিদ্যাভ্যাস।
Fail - অকৃতকার্য হওয়া, ব্যর্থ হওয়া।
Prepare - প্রস্তুত/তৈরি হওয়া বা করা, আয়োজন করা।
১৯.
প্রকৃত শিক্ষাই মানুষকে _____ অর্জনে সহায়তা করে।
  1. জ্ঞান
  2. বাস্তবতা
  3. কর্মদক্ষতা
  4. মনুষ্যত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: প্রকৃত শিক্ষাই মানুষকে _____ অর্জনে সহায়তা করে।

সমাধান:
মানুষের শিক্ষা অর্জনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন। প্রকৃত শিক্ষা মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে সহায়তা করে।
২০.
Choose suitable word to fill in the blank space.
Belief, concept and opinion may be ______ from individual to individual.
  1. combination
  2. different
  3. dissimilar
  4. mixed
ব্যাখ্যা
প্রশ্ন: Choose suitable word to fill in the blank space.
Belief, concept and opinion may be ______ from individual to individual.

সমাধান:
combination - মিলন, মিশ্রণ, সংযুক্তি।
different - ভিন্ন, অন্য রকম।
dissimilar - অসদৃশ, বিসদৃশ, ভিন্ন।
mixed - বিভিন্ন ধরনের, মিশ্রিত।

Belief, concept and opinion may be "different" from individual to individual.
বিশ্বাস, ধারণা এবং মতামত ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে "ভিন্ন" হতে পারে।
২১.
খ্যাতি : কীর্তি : মহত্ব : ?
  1. কর্তব্যনিষ্ঠা
  2. বদান্যতা
  3. সরলতা
  4. দায়িত্বশীলতা
ব্যাখ্যা
প্রশ্ন: খ্যাতি : কীর্তি : মহত্ব : ?

সমাধান:
‘কীর্তি’ এর দ্বারা ‘খ্যাতি’ অর্জন হয় তেমনি ‘বদান্যতা’ এর দ্বারা ‘মহত্ব’ অর্জন হয়।
খ্যাতি : কীর্তি : মহত্ব : বদান্যতা
২২.
স্বাধীন : নির্ভয় : সংশয় : ?
  1. প্রত্যয়
  2. দ্বিধা
  3. বিরক্তি
  4. বিস্ময়
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাধীন : নির্ভয় : সংশয় : ?

সমাধান:
স্বাধীনতা থাকলে যেমন নির্ভয়ে কাজ করা যায়
তেমনি সংশয়ে থাকলে দ্বিধা কাজ করে।
 
২৩.
Religion : ritual : : society : ?
  1. obligation
  2. law
  3. custom
  4. tradition
ব্যাখ্যা
প্রশ্ন: Religion : ritual : : society : ?

সমাধান:
ধর্মের (Religion) রয়েছে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান (ritual) এবং সমাজের (society) রয়েছে বিভিন্ন সামাজিক প্রথা বা অনুষ্ঠান(Custom)।

অপরদিকে,
obligation - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা।
law - বিধি, বিধান।
tradition - ঐতিহ্য।
২৪.
Time : watch :: pressure : ?
  1. meter
  2. hard
  3. barometer
  4. force
ব্যাখ্যা
প্রশ্ন: Time : watch :: pressure : ?

সমাধান:
Time (সময়) পরিমাপ করার যন্ত্র হল Watch (ঘড়ি)। Pressure (চাপ) পরিমাপ করার যন্ত্র Barometer (ব্যারোমিটার)।
২৫.
০.৯ ÷ ০.৯ = কত?
  1. ০.১
  2. ০.০০১
  3. .৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৯ ÷ ০.৯ = কত?

সমাধান:
০.৯ ÷ ০.৯ = (৯ × ১০)/(৯ × ১০)
= ১
২৬.
১৭ এর ? % = ৫১
  1. ৩০০
  2. ০.৩৩
  3. ৩০
  4. ০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭ এর ? % = ৫১  

সমাধান:
ধরি,
১৭ এর ক% = ৫১ 
বা, ১৭ক/১০০ = ৫১
বা, ১৭ক = ৫১ × ১০০
বা, ক = (৫১ × ১০০)/১৭
∴ ক = ৩০০
২৭.
Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
Problem patter
    ব্যাখ্যা
    প্রশ্ন: Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
    Problem patter

     

    সমাধান:
    প্রদত্ত প্রশ্নের ১ম চিত্রে একটি বৃত্ত, ২য় চিত্রটিতে একটি বৃত্তের অভ্যন্তরে আরেকটি বৃত্ত।
    আবার, ৩য় চিত্রে একটি ত্রিভুজ ৪র্থ চিত্রে একটি ত্রিভুজের অভ্যন্তরে আরেকটি ত্রিভুজ আছে।

    একইভাবে,
    ৫ম চিত্রটিতে একটি আয়তক্ষেত্র আছে, তাই ৬ষ্ঠ চিত্রটিতে একটি আয়তের অভ্যন্তরে আরেকটি আয়ত হবে।
    সঠিক উত্তর 
    ২৮.
    সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
    উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় _____
    1. অপ্রীতিকর
    2. প্রতিযোগিতাপূর্ণ
    3. কষ্টসাধ্য
    4. জটিল
    ব্যাখ্যা
    প্রশ্ন: সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
    উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় _____

    সমাধান:
    সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
    উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় প্রতিযোগিতাপূর্ণ।

    কেননা, জীবনে চলতে গেলে পদে পদে সমস্যা গুলোকে নিয়ে প্রতিযোগিতা সহকারে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। যেমন একজন ছাত্র তার ছাত্রত্ব জীবনে প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয়।
    ২৯.
    নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সমাঞ্জস্যপূর্ণ নয়?
    1. সিপাহী হামিদুর রহমান
    2. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ
    3. মেজর আবু তাহের
    4. সিপাহী মোস্তফা কামাল
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সমাঞ্জস্যপূর্ণ নয়? 

    - 'মেজর আবু তাহের' অন্যগুলোর সাথে সমাঞ্জস্যপূর্ণ নয়।  
    - মেজর আবু তাহের ছাড়া সবাই বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত।
    - মেজর আবু তাহের ১১ নং সেক্টরের কমান্ডার ছিলেন। 

    • মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ গণ - 
    - বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান,
    - বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল,
    - বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর,
    - বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান,
    - বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ,
    - বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন,
    - বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।

    উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।
    ৩০.
    নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. চরিত্রহীন
    2. দেনাপাওনা
    3. পল্লীসমাজ
    4. নৌকাডুবি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? 

    • 'নৌকাডুবি' অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
    - নৌকাডুবি ছাড়া বাকিগুলো (চরিত্রহীন, দেনাপাওনা, পল্লীসমাজ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
    - নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।

    • রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
    - চোখের বালি,
    - গোরা,
    - যোগাযোগ,
    - নৌকাডুবি, 
    - চতুরঙ্গ,
    - ঘরে-বাইরে,
    - চার অধ্যায়,
    - মালঞ্চ।

    • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু উপন্যাস:
    - দেনা-পাওনা,
    - বড়দিদি,
    - বিরাজবৌ,
    - পন্ডিতমশাই,
    - পরিণীতা,
    - দেবদাস,
    - গৃহদাহ,
    - পথের দাবী,
    - শেষ প্রশ্ন,
    - শেষের পরিচয় ইত্যাদি। 

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ৩১.
    তানিয়া প্রথমে ১২ কি. মি. যায় উত্তরে। পরে ১২ কি. মি. যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কি.মি. যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
    1. ৯ কি. মি.
    2. ১৩.৪২ কি. মি.
    3. ১১ কি. মি.
    4. ৬ কি. মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: তানিয়া প্রথমে ১২ কি. মি. যায় উত্তরে। পরে ১২ কি. মি. যায় পশ্চিমে। সেখান থেকে ৬ কি.মি. যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?

    সমাধান:

    ধরি,
    প্রথমে উত্তরে যায় AB = ১২ কি. মি. 
    পশ্চিমে যায়, BC = ১২ কি.মি.
    সেখান থেকে দক্ষিণে যায় CD = ৬ কি.মি.  
    যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব, AD = ?

    এখানে,
    BC = ED = ১২ কি.মি.
    AE = ৬ কি.মি.  

    এখন,
    AD2 = AE2 + DE2
    = (৬) + (১২)
    = ৩৬ + ১৪৪
    = ১৮০
    AD = √১৮০
    = ১৩.৪২ কি. মি.
    ৩২.
    একটি দেয়াল ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
    1. উত্তর
    2. পশ্চিম
    3. দক্ষিণ
    4. পূর্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?

    সমাধান:

    সাধারণত ঘড়ির উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডান দিক পূর্ব এবং বাম দিক পশ্চিম।
    যখন ৯ টা বাজে তখন ঘড়ির ঘণ্টার কাঁটা পশ্চিম দিকে এবং মিনিটের কাঁটা সোজা উপরের দিকে থাকে অর্থাৎ উত্তর দিকে।
     
    ৩৩.
    Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
    Problem pattern
      ব্যাখ্যা
      প্রশ্ন: Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
      Problem pattern



      সমাধান:
      Problem pattern এর চিত্রগুলোর ভিতরের কাঠিগুলোর সাদা ছোট বৃত্তদ্বয় ঘড়ির কাঁটার দিকে ৯০° কোণে ঘুরছে।
      তাই সঠিক উত্তর হবে 
      ৩৪.
      Give the serial order in which the following word will come first in the dictionary?
      1. Beauty
      2. Beautiful
      3. Begin
      4. Beat
      ব্যাখ্যা
      প্রশ্ন: Give the serial order in which the following word will come first in the dictionary?

      সমাধান:
      প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Beat, Beautiful, Beauty সর্বশেষে Begin।

      Beauty -  সৌন্দর্য, রূপ, লাবণ্য।
      Beautiful - সুন্দর, চমৎকার।
      Begin - শুরু করা, আরম্ভ করা।
      Beat - নিয়মিত পৌনঃপুনিক স্পন্দন বা ধ্বনি বা টোকা।
      ৩৫.
      নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, _____
      1. ১৩
      2. ১৯
      3. ২০
      4. ১১
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, ___

      সমাধান: 
      ৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, ___

      এখানে, বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।
      বিজোড় স্থানীয় ধারা: ৫, ৭, ৯, ১১

      জোড় স্থানীয় ধারা: ১৩, ১৫, ১৭, ____

      এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ বেশি

      ∴ শূন্যস্থানে হবে ১৭ + ২ = ১৯
      ৩৬.
      1. ১৯
      2. ৪৯
      3. ২১৩
      4. ১৬৯
      ব্যাখ্যা


      সমাধান:
      এখানে,
      ২ × ২ = ৪ - ১ = ৩
      ৩ × ২ = ৬ + ১ = ৭
      ৭ × ২ = ১৪ - ১ = ১৩
      ১৩ × ২ = ২৬ + ১ = ২৭
      ২৭ × ২ = ৫৪ - ১ = ৫৩
      ৫৩ × ২ = ১০৬ + ১ = ১০৭
      ১০৭ × ২ = ২১৪ - ১ = ২১৩
      ৩৭.
      আগামী পরশু রাজ্জাকের জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার হবে?
      1. বুধবার
      2. মঙ্গলবার
      3. শুক্রবার
      4. শনিবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: আগামী পরশু রাজ্জাকের জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার হবে?

      সমাধান:
      আজ রবিবার হলে, আগামী পরশু মঙ্গলবার হবে। তাহলে পরের সপ্তাহে একই দিনে অর্থাৎ, মঙ্গলবার উৎসব হবে। মঙ্গলবারের পরের দিন - বুধবার
       
      ৩৮.
      TRAIN = 98726 হয় তবে TARIN = কত হবে?
      1. 97862
      2. 97826
      3. 97682
      4. 69782
      ব্যাখ্যা
      প্রশ্ন: TRAIN = 98726 হয় তবে TARIN = কত হবে?

      সমাধান:
      TRAIN = 98726 থেকে আমরা লিখতে পারি,
      T = 9, R = 8, A = 7, I = 2, & N = 6

      সুতরাং, TARIN = 97826.
       
      ৩৯.
      যদি ৬ জন বালক ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি ৬ জন বালক ৬ মিনিটে ৬ পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?

      সমাধান:
      ৬ জন শিক্ষার্থী ৬ পৃষ্ঠা লিখে ৬ মিনিটে
      ∴ ১ জন শিক্ষার্থী  ৬ পৃষ্ঠা লিখে = (৬ × ৬) = ৩৬ মিনিটে
      ∴ ১ জন শিক্ষার্থী ১ পৃষ্ঠা লিখে = ৩৬/৬ = ৬ মিনিটে 
      ৪০.
      ‘বিকাশ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
      1. অভিব্যক্তি
      2. উন্নয়ন
      3. উৎপত্তি
      4. আবির্ভাব
      ব্যাখ্যা
      • প্রশ্ন: ‘বিকাশ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি? 

      - ‘বিকাশ’ শব্দটির সমার্থক শব্দ আবির্ভাব। 

      • বিকাশ (বিশেষ্য):
      অর্থ:
      - প্রকাশ,
      - আবির্ভাব,
      - প্রসার,
      - বিস্তার,
      - প্রস্ফুটন। 

      উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
      ৪১.
      ‘নিকেতন’ শব্দের সমার্থক কোনটি?
      1. আলয়
      2. অট্টালিকা
      3. বাতাস
      4. নিকটবর্তী
      ব্যাখ্যা
      প্রশ্ন: ‘নিকেতন’ শব্দের সমার্থক কোনটি? 

      - ‘নিকেতন’ শব্দের সমার্থক শব্দ আলয়। 
      • গৃহ শব্দের সমার্থ শব্দ - আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, ধাম, বাটী, নিবাস, কক্ষ, নিকেত, আশ্রয়, বাসস্থান ইত্যাদি।

      অন্যদিকে: 
      - অট্টালিকা শব্দের অর্থ প্রাসাদ; পাকা বাড়ি। 
      - বাতাস শব্দের অর্থ বায়ু; হওয়া। 
      - নিকটবর্তী শব্দের অর্থ কাছাকাছি। 

      সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান।
      ৪২.
      আপনার কাকার একমাত্র বড় ভায়ের মেয়ের ছোট ভাই আপনার ____
      1. ভাগ্নে
      2. ভাতিজা
      3. ভাই
      4. মামা
      ব্যাখ্যা
      প্রশ্ন: আপনার কাকার একমাত্র বড় ভায়ের মেয়ের ছোট ভাই আপনার ____

      সমাধান:
      আপনার কাকার একমাত্র বড় ভাই আপনার বাবা। তার মেয়ের ছোট ভাই মানে আপনার ভাই
       
      ৪৩.
      নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
      1. পৃথিবী
      2. চাঁদ
      3. মঙ্গল
      4. বুধ
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

      সমাধান:
      চাঁদ বাদে সবগুলো গ্রহ। কিন্তু, চাঁদ পৃথিবীর উপগ্রহ।

      পৃথিবী, মঙ্গল, বুধ এই সবগুলো গ্রহ।
       
      ৪৪.
      _______ ছাড়া উৎপাদন অসম্ভব।
      1. কারখানা
      2. গুদাম
      3. কাঁচামাল
      4. অবকাঠামো
      ব্যাখ্যা
      প্রশ্ন: _______ ছাড়া উৎপাদন অসম্ভব।

      সমাধান:
      কোনো কিছু উৎপাদন করার জন্য কারখানা অথবা অবকাঠামো সবসময় পূর্বশর্ত না, শ্রমিক ছাড়াও অনেক কারখানায় উৎপাদন হয় কিন্তু কাঁচামাল ছাড়া উৎপাদনকার্য পরিচালনা করা অসম্ভব।
       
      ৪৫.
      It is impossible to learn _____
      1. without help
      2. without reading
      3. without teacher
      4. without guidance
      ব্যাখ্যা
      প্রশ্ন: It is impossible to learn _____

      সমাধান:
      Without reading you can’t learn anything even if you have the best guidance, help or prominent teacher.
      ৪৬.
      নিচের ছবিগুলোর কোনটি ভিন্ন?
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের ছবিগুলোর কোনটি ভিন্ন?

        সমাধান:
        অপশনের চিত্রগুলো হতে দেখা যায় যে, অপশন ক, গ ও ঘ অভ্যন্তরের ছোট বাহু সংযুক্ত হয় নি।
        কিন্তু, অপশন খ তে দেখা যায় বাহুগুলো সংযুক্ত হয়েছে এবং অভ্যন্তরে একটি বৃত্ত রয়েছে। তাই এটি সর্বাধিক ভিন্ন।
         
        ∴ সঠিক উত্তর:
        ৪৭.
        গাড়ির সাথে যেমন _____ এর সম্পর্ক, তেমনই খাবারের সাথে ______ এর সম্পর্ক।
        1. হেডলাইট-রান্না
        2. রাস্তা-চাল
        3. তেল-রান্না
        4. রাস্তা-রান্না
        ব্যাখ্যা
        প্রশ্ন: গাড়ির সাথে যেমন _____ এর সম্পর্ক, তেমনই খাবারের সাথে ______ এর সম্পর্ক।

        সমাধান:
        রাস্তা হওয়ার পর যেমন গাড়ি চালানো যায়, রান্না হওয়ার পর তেমনই খাবার খাওয়া যায়।
        অতএব, গাড়ির সাথে যেমন রাস্তা এর সম্পর্ক, তেমনই খাবার এর সাথে রান্না এর সম্পর্ক।
         
        ৪৮.
        একটি পার্টিতে একজন ব্যক্তি ও তাঁর স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক ‍পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
        1. ১০
        2. ১২
        3. ১৪
        4. ১৬
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি পার্টিতে একজন ব্যক্তি ও তাঁর স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক ‍পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

        সমাধান:
        মোট লোক = ব্যক্তি + তাঁর স্ত্রী + তাদের দুই পুত্র + দুই পুত্রের স্ত্রী + পুত্রদের মোট ৮ সন্তান 
        = ১৪ জন।

        ∴ পার্টিতে মোট উপস্থিত ছিল ১৪ জন।
         
        ৪৯.
        Press : Television : Radio means ____
        1. Entertainment
        2. Mass Media
        3. Worldwide news
        4. Public undertaking
        ব্যাখ্যা
        প্রশ্ন: Press : Television : Radio means ____

        সমাধান:
        প্রেস (Press), টেলিভিশন (Television), রেডিও (Radio) এসবই গণমাধ্যম (Mass Media) হিসেবে পরিচিত।
        ৫০.
        একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে, এর একটি বাহুর দৈর্ঘ্য কত?
        1. ৪০ মিলিমিটার
        2. ৫০ মিলিমিটার
        3. ৪৫ মিলিমিটার
        4. ৩৫ মিলিমিটার
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে, এর একটি বাহুর দৈর্ঘ্য কত?

        সমাধান:
        একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার
        ∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১৬০/৪ = ৪০ মিলিমিটার