পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (২৭ জানুয়ারি - ২ ফেব্রুয়ারি) Live MCQ Daily NewsPicker এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
সম্প্রতি, দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে কোথায়?[জানুয়ারি, ২০২৬]
  1. ত্রিশাল, ময়মনসিংহ
  2. আগারগাও, ঢাকা
  3. ভাটিয়ারী, চট্টগ্রাম
  4. সাভার ঢাকা
সঠিক উত্তর:
ত্রিশাল, ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ত্রিশাল, ময়মনসিংহ
ব্যাখ্যা

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সে:
- ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

- ১ ফেব্রুয়ারি, ২০২৬ সালে দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
- এ সময় সেনাপ্রধান বলেছেন, “আমরা বহু বছর ধরে অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখছি। অনেক স্থানে আমরা জায়গা দেখিছি এবং যে কোনো কারণেই হোক তা বাস্তবায়ন হয়নি। তারপর আর্মি ট্রেনিং স্কুলের পাশে এটি করার চিন্তা করি এতে স্পোর্টসেরও ভালো হবে এবং তদারকিও করা যাবে। এবং জাতীয় পর্যায়ে ক্রীড়াতে আমরা বড় এটি অবদান রাখতে পারব।”

উৎস: বিডিনিউজ২৪ [লিংক]

.
বিশ্ব জলাভূমি দিবস- 
  1. ২৯ জানুয়ারি
  2. ২৬ জানুয়ারি
  3. ২ ফেব্রুয়ারি
  4. ৩১ জানুয়ারি
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

বিশ্ব জলাভূমি দিবস:
- পরিবেশ ও জীববৈচিত্রের সমৃদ্ধ উদাহরণ হলো জলাভূমি।
- ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস।
- ১৯৯৭সালের ২ ফেব্রুয়ারি থেকে ১০০টিরও বেশি দেশের পরিবেশসচেতন নাগরিকরা এই দিবসটি পালন করে আসছে।
- জলাভূমির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের এই দিনে ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলনে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সই হয়।
- যা রামসার কনভেনশন চুক্তি বলে পরিচিত।
- ১৯৭৫ সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়।
- ১৯৯২ সালে বাংলাদেশ এ চুক্তিতে সই করে।

এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস:
- ২ এপ্রিল - বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।
- ১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।
- ১৮ জুলাই - নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ।
- ২৩ জুলাই - জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
- ২৬ জুলাই - বিশ্ব ম্যানগ্রোভ দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো।

.
বিশ্বের প্রথম 'সোনায় মোড়ানো' সড়ক কোথায় নির্মিত  হচ্ছে?
  1. সাংহাই, চায়না 
  2. রিয়াদ, সৌদি আরব
  3. মক্কা, সৌদি আরব
  4. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক:
- বিশ্বে প্রথমবারের মতো সোনায় মোড়ানো সড়ক নির্মিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। 
- দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট-এ 'গোল্ড স্ট্রিট' নামের এই সড়ক নির্মিত হবে।
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ রপ্তানিকারক দেশ।
- ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি প্রায় ৫ হাজার ৩৪১ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করেছে।
- সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক দেশটির বড় বাণিজ্যিক অংশীদার।
- দেশটি বিশ্বের দ্বিতীয় বহত্তম স্বর্ণের বাজার 'গোল্ড ডিস্ট্রিক্ট'।

উৎস: প্রথম আলো।

.
“Epstein Files” মূলত কী নির্দেশ করে?
  1. এপস্টাইনের ব্যবসায়িক হিসাবপত্র
  2. এপস্টাইনের লেখা বইসমূহ
  3. আদালতে জমা দেওয়া মামলা ও সংশ্লিষ্ট নথিপত্র
  4. এপস্টাইনের ব্যক্তিগত ডায়েরি
সঠিক উত্তর:
আদালতে জমা দেওয়া মামলা ও সংশ্লিষ্ট নথিপত্র
উত্তর
সঠিক উত্তর:
আদালতে জমা দেওয়া মামলা ও সংশ্লিষ্ট নথিপত্র
ব্যাখ্যা

• এপস্টাইন ফাইলস (Epstein Files):
- এপস্টাইন ফাইলস (Epstein Files) হলো কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন এবং তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের মামলার সাথে সম্পর্কিত হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র, যা আদালতের নির্দেশে এবং "Epstein Files Transparency Act"-এর আওতায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
- এটি কোনো "ক্লায়েন্ট লিস্ট" বা অপরাধীর তালিকা নয়; বরং এতে মামলার সাক্ষী, ভিক্টিম, এবং যারা এপস্টাইনের সাথে মেলামেশা বা ভ্রমণ করেছেন তাদের নাম উল্লেখ রয়েছে।
- সর্বশেষ ৩০ জানুয়ারি ২০২৬-এ ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ (DOJ) প্রায় ৩.৫ মিলিয়ন নতুন পেজ এবং ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যা এই মামলার সবচেয়ে বড় তথ্যভাণ্ডার হিসেবে বিবেচিত।

উৎস: বিবিসি।

.
টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ ঘটে কত সালে?
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৮ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা

টেংরাটিলা গ্যাসক্ষেত্র:
- সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক আদালত। - ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় কানাডার কোম্পানি নাইকোকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৫১৬ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে।
- এ নির্দেশ দিয়েছেন ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড)।
- টেংরাটিলা গ্যাসক্ষেত্রে খননকাজ শুরুর পর ২০০৫ সালের ৭জানুয়ারি ও ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

উৎস: সমকাল।

.
বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল কোথায় প্রতিষ্ঠা করা হবে?[জানুয়ারি, ২০২৬]
  1. নীলফামারী
  2. রংপুর
  3. কুড়িগ্রাম
  4. পটুয়াখালী
সঠিক উত্তর:
নীলফামারী
উত্তর
সঠিক উত্তর:
নীলফামারী
ব্যাখ্যা

• বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল:
- উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্পটি চলতি মাস থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে।

উৎস: ডেইলি স্টার।

.
সম্প্রতি, ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কোন দেশ?[জানুয়ারি, ২০২৬]
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ইতালি
  3. কানাডা
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

• ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা:
- কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 
- ৩০ জানুয়ারি, ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় যে, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে দেশ ত্যাগ করতে হবে। 

উৎস: ইত্তেফাক।

.
বোমোজেনেসিস কী?
  1. শীতকালীন অত্যন্ত শক্তিশালী একটি ঝড়
  2. মৌসুমি বন্যার সৃষ্টি
  3. শক্তিশালী আন্তঃমহারাষ্ট্রীয় ক্ষেপণাস্ত্র
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শীতকালীন অত্যন্ত শক্তিশালী একটি ঝড়
উত্তর
সঠিক উত্তর:
শীতকালীন অত্যন্ত শক্তিশালী একটি ঝড়
ব্যাখ্যা

বোমোজেনেসিস:
- বোম সাইক্লোন বা বোমোজেনেসিস হলো শীতকালের অত্যন্ত শক্তিশালী একটি ঝড়।

- যা খুব অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটি সাধারণ ঝড় তখনই 'বোম সাইক্লোন'-এ রূপ নেয়, যখন এর কেন্দ্রের বায়ুর চাপ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়।
- সাধারণত আক্টিক অঞ্চল থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাস যখন সমুদ্রের ওপরের অপেক্ষাকৃত গরম বাতাসের সংস্পর্শে আসে, তখনই এমনটি ঘটে।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।
- তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন এই ঝড়টি আঘাত হানতে পারে, যা ক্যারোলিনা অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- ঝড়টির প্রভাবে হারিকেনের মতো প্রবল বাতাস, ভারী তুষারপাত এবং অস্বাভাবিক মাত্রার শীত অনুভূত হতে পারে।

উৎস: ঢাকা পোস্ট ও এনডিটিভি ।

.
বাংলাদেশ কোন দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) করতে যাচ্ছে?[জানুয়ারি, ২০২৬]
  1. নেপাল
  2. জাপান
  3. চীন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

• জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ):
- জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) খসড়া চূড়ান্ত করা হয়েছে। 
- ৬ ফেব্রুয়ারি, ২০২৬ সালে জাপানের সঙ্গে ইপিএ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
- অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ হলো দুই দেশের মধ্যে একটি মুক্তবাণিজ্য এলাকা বা এফটিএ তৈরির পরিকল্পনা।
- মুক্তবাণিজ্য এলাকায় বিভিন্ন বাণিজ্যে বাধা, আমদানি কোটা, শুল্ক কমাতে এবং একে অন্যের সঙ্গে পণ্য ও পরিষেবার বাণিজ্য বাড়ানোর জন্য - এ ধরনের চুক্তি দুটি দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখে।

 উৎস: প্রথম আলো।

১০.
সম্প্রতি, সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে কোন দেশ?[জানুয়ারি, ২০২৬]
  1. বুরকিনা ফাসো
  2. দক্ষিণ সুদান
  3. পূর্ব তিমুর
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
বুরকিনা ফাসো
উত্তর
সঠিক উত্তর:
বুরকিনা ফাসো
ব্যাখ্যা

• বুরকিনা ফাসো:
- পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক সমর্থিত সরকার সব রাজনৈতিক দল বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
- দেশটির মন্ত্রিসভা এসংক্রান্ত একটি ডিক্রি অনুমোদন করে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে কার্যক্রম স্থগিত থাকা সব রাজনৈতিক দল ও সংগঠন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো।
- সরকারের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন বুরকিনা ফাসো আল-কায়েদা ও আইএস (আইএসআইএস)-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে।

উৎস: কালেরকণ্ঠ।

১১.
বর্তমানে বাংলাদেশে 'এ' ক্যাটাগরির জেলা কয়টি?[জানুয়ারি, ২০২৬]
  1. ২৫
  2. ২৭
  3. ৩১
  4. ৩৬
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা

সাতক্ষীরা:
- সাতক্ষীরা জেলাকে 'বি' থেকে 'এ' ক্যাটাগরির জেলায় উন্নীত করেছে সরকার।
 - মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ৮ বা এর বেশি উপজেলা থাকা জেলাকে 'এ', ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে 'বি' এবং ৫টির কম - উপজেলা থাকা জেলাকে 'সি' শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়।
 - আর অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে 'বিশেষ ক্যাটাগরি'র অন্তর্ভুক্ত করা হয়।
- মোট এ ক্যাটাগরির জেলা ২৭টি।

এ ক্যাটাগরির জেলাসমূহ:
- কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, বগুড়া, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা,  ও সাতক্ষীরা।

উৎস: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

১২.
প্রথম বাংলাদেশি হিসেবে স্পিরিট অব সালাম পুরস্কার পেয়েছেন কে?
  1. অধ্যাপক শহিদুল ইসলাম
  2. অধ্যাপক মাহবুব মজুমদার
  3. অধ্যাপক শফিকুল ইসলাম
  4. অধ্যাপক আজিজুর রহমান
সঠিক উত্তর:
অধ্যাপক মাহবুব মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক মাহবুব মজুমদার
ব্যাখ্যা

• অধ্যাপক মাহবুব মজুমদার:
- প্রথম বাংলাদেশি হিসেবে 'স্পিরিট অব সালাম পুরস্কার' পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুব মজুমদার
- নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামের জন্মদিনে মাহবুবুল আলম মজুমদারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি)।
- বিজ্ঞানসংক্রান্ত বিভিন্ন কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০১৩-১৪ সাল থেকে স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড দেওয়া হলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি এই অনন্য সম্মানে ভূষিত হলেন।

উৎস: প্রথম আলো।

১৩.
'নারওয়াল' কী?
  1. চীনের তৈরি সাবমেরিন
  2. রাশিয়ার তৈরি সাবমেরিন
  3. তাইওয়ানের তৈরি সাবমেরিন
  4. দক্ষিণ কোরিয়ার তৈরি সাবমেরিন
সঠিক উত্তর:
তাইওয়ানের তৈরি সাবমেরিন
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ানের তৈরি সাবমেরিন
ব্যাখ্যা

• নারওয়াল সাবমেরিন:
- সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে তৈরি নিজেদের প্রথম সাবমেরিন নারওয়ালের প্রথম ট্রায়াল সম্পন্ন করেছে চীনের স্বায়ত্বশাসিত দ্বীপ-ভূখণ্ড তাইওয়ান।
- ২০২২ সালে প্রথম নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয় তাইওয়ান সরকার।
 - তারপর সে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সিএসবিসি কর্প নামে একটি তাইওয়ানিজ কোম্পানিকে।
- মোট ৮টি সাবমেরিন তৈরির জন্য সিএসবিসি কর্পের সঙ্গে চুক্তি হয়েছে।
- চুক্তিতে উল্লিখিত আটটি সাবমেরিনের প্রথমটি নারওয়াল।

উৎস: বণিক বার্তা।

১৪.
'কারনাক মন্দির' কোথায় অবস্থিত?
  1. মিশর
  2. থাইল্যান্ড
  3. কম্বোডিয়া
  4. ইথোওপিয়া
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা

• কারনাক মন্দির:
- প্রাচীন মিসরের কারনাক মন্দির গড়ে উঠেছিল পাথর আর পানির এক গভীর সম্পর্কের ভেতর দিয়ে।

- সেখানে এক শতাব্দীর বেশি সময় ধরে প্রত্নতাত্ত্বিক খননকাজ মূলত মন্দির, দেয়াল ও শিলালিপির মধ্যেই সীমাবদ্ধ ছিল। 
- 'কনসেপচুয়াল অরিজিনস অ্যান্ড জিওমরফিক ইভোল্যুশন অব দ্য টেম্পল অব আমুন-রা অ্যাট কারনাক (লাক্সর, ইজিপ্ট)' শীর্ষক গবেষণায় জানা যায়, কারনাক মন্দিরের নিচে রয়েছে হাজার হাজার বছর আগে প্রবল স্রোতে ভেসে আসা বালুর স্তর।
- এই বালু ধীরে ধীরে জমে একটি উঁচু ভূখণ্ড বা সোপান তৈরি করেছিল।
- নীল নদ তার গতিপথ বদলে এই উঁচু ভূমির দুই পাশ দিয়ে প্রবাহিত হতে শুরু করে।
- এতে মাঝখানের অংশটি তুলনামূলকভাবে স্থিতিশীল একটি ভূখণ্ডে পরিণত হয়-প্রায় একটি দ্বীপের মতো।
- এই নিরাপদ ও উঁচু জায়গাই পরে প্রাচীন মানুষ বসতি ও মন্দির নির্মাণের জন্য বেছে নেয়।

উৎস: প্রথম আলো।

১৫.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
  1. ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সঠিক উত্তর:
১২ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:
- ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
- তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
- নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।
- রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত।
- কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।
- ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

উৎস: নির্বাচন কমিশন।

১৬.
সম্প্রতি, ইরানের বিপ্লবী গার্ডকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করেছে-[জানুয়ারি, ২০২৬]
  1. ইইউ
  2. ন্যাটো
  3. অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল
  4. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
সঠিক উত্তর:
ইইউ
উত্তর
সঠিক উত্তর:
ইইউ
ব্যাখ্যা

- ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন-পীড়নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘২৯ জানুয়ারি, ২০২৬ সালে সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রসঙ্গত,
- ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী। 
- পৃথক নৌ ও বিমান বাহিনীসহ এর স্থলবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার।
- যুক্তরাষ্ট্র ২০১৯ সালে, কানাডা ২০২৪ সালে ও অস্ট্রেলিয়া ২০২৫ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

উৎস: বণিকবার্তা।

১৭.
দেশে প্রথম সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন কোথায় করা হবে?
  1. মিরসরাইয়ে
  2. গাজীপুরে
  3. ভাটিয়ারীতে
  4. কুমিল্লায়
সঠিক উত্তর:
মিরসরাইয়ে
উত্তর
সঠিক উত্তর:
মিরসরাইয়ে
ব্যাখ্যা

• দেশে প্রথম সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন:
- সামরিক ও প্রতিরক্ষাশিল্পে সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডিফেন্স ইকোনমিক জোন’ বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করবে সরকার।

- মিরসরাইয়ে বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গায় এই সামরিক অর্থনৈতিক অঞ্চল করা হবে।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উৎস: প্রথম আলো।

১৮.
মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬ অনুসারে,মাইক্রোফাইন্যান্স ব্যাংকে ঋণগ্রহীতাদের হাতে মালিকানা থাকবে কত শতাংশ?[জানুয়ারি, ২০২৬]
  1. ৩০%
  2. ৪০%
  3. ৫০%
  4. ৬০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা

• মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬:
- দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও সুসংহত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে 'মাইক্রোফাইন্যান্সব্যাংক অধ্যাদেশ, ২০২৬' জারি করেছে অন্তর্বর্তী সরকার।
- নতুন অধ্যাদেশ বলে দেশে ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনে গঠিত হবে 'মাইক্রোফাইন্যান্স ব্যাংক', আর প্রারম্ভিক পরিশোধিত মূলধন হবে অন্যূন ২০০ কোটি টাকা।
- যার অন্তত ৬০ শতাংশ মালিকানা থাকবে সাধারণ ঋণগ্রহীতাদের হাতে।

উৎস: বাসস।

১৯.
বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ সিসার মাত্রা পাওয়া গিয়েছে-[জানুয়ারি, ২০২৬]
  1. ৫০ হাজার পিপিএম
  2. ৬০ হাজার পিপিএম
  3. ৭০ হাজার পিপিএম
  4. ৮০ হাজার পিপিএম
সঠিক উত্তর:
৭০ হাজার পিপিএম
উত্তর
সঠিক উত্তর:
৭০ হাজার পিপিএম
ব্যাখ্যা

 • বাংলাদেশের মাটিতে সিসার মাত্রা:
- আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা পিওর আর্থের চারটি সিসা প্রতিকার প্রকল্পের গবেষণায় পরিচালিত বাংলাদেশের মাটিতে সিসার মাত্রা সর্বোচ্চ ৭০ হাজার পিপিএম পর্যন্ত পাওয়া গেছে; যা মার্কিন পরিবেশ সংরক্ষণ সংস্থার (ইপিএ) নির্ধারিত মানদণ্ড ২০০ পিপিএমের তুলনায় প্রায় ৩৫০ গুণ বেশি।
- একই এলাকায় শিশুদের রক্তে সিসার মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ ৪৭ মাইক্রোগ্রাম পার ডেসিলিটার।
- এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মানদণ্ড ৩.৫।

উৎস: সমকাল।

২০.
নিপাহ ভাইরাস প্রথম শনাক্ত হয় কোন দেশে?
  1. মালয়েশিয়া
  2. কঙ্গো
  3. ফিলিপাইন
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা

• নিপাহ ভাইরাস:
- নিপাহ ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৯৮ সালে মালয়েশিয়ায়, যেখানে শূকর খামারিদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শতাধিক মানুষের মৃত্যু হয়।
যে গ্রামে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল, সেখান থেকেই এর নামকরণ করা হয়।
- এরপর থেকে ভারত, বাংলাদেশ, ফিলিপাইনস, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে প্রায় প্রতিবছরই নিপাহ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
- বাংলাদেশে নিপাহ ভাইরাস প্রায় নিয়মিতভাবেই শনাক্ত হয়।

উৎস: বাংলাদেশ প্রতিদিন।