পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি সোর্সঃ যেকোনো গাইড, বোর্ড বই, পরিসংখ্যান বর্ষগ্রন্থ, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুসারে কোন বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক?
  1. ক) সিলেট
  2. খ) বরিশাল
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
খ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
খ) বরিশাল
ব্যাখ্যা
পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুসারে দেশে ৭ বছর ও তার উর্ধ্বের জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার ৫৬.০৯ শতাংশ। এছাড়া শুধু পড়তে পারে এমন জনগোষ্ঠীর হার ৭.৮৩ শতাংশ। বিভাগ অনুযায়ী সাক্ষরতার হার সর্বাধিক বরিশাল বিভাগে এবং সর্বনিম্ন সিলেট বিভাগে।
বরিশাল বিভাগ - ৫৯.৫৫ শতাংশ
চট্টগ্রাম বিভাগ - ৫৯.৪৮ শতাংশ
ঢাকা বিভাগ - ৫৬.৯৮ শতাংশ
খুলনা বিভাগ - ৫৬.৮০ শতাংশ
রাজশাহী বিভাগ - ৫৩.২৫ শতাংশ
রংপুর বিভাগ - ৫১.৯৭ শতাংশ
সিলেট বিভাগ - ৪৯.৭৮ শতাংশ
[তবে পঞ্চম আদমশুমারি পরবর্তী সময়ে ঢাকা বিভাগ ভেঙ্গে ময়মনসিংহ বিভাগ সৃষ্টির পর সাক্ষরতার হার ঢাকা বিভাগে ৬০.৫৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫.৩৮ শতাংশ]
সর্বশেষ বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার ৭৪.৪ শতাংশ এবং ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার ৭৪.৭ বছর।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
.
কোন সংস্থার সহায়তায় ২০২১ সালের ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হবে?
  1. ক) ISRO
  2. খ) NASA
  3. গ) Google
  4. ঘ) BRAC
সঠিক উত্তর:
খ) NASA
উত্তর
সঠিক উত্তর:
খ) NASA
ব্যাখ্যা
বাংলাদেশে পরবর্তী ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ২-৮ জানুয়ারী। প্রথমবারের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই জনশুমারি। নাসার সহায়তায় স্যাটেলাইট ইমেজ অনুসরণ করে তথ্যসংগ্রহকারীরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্যসংগ্রহ করবেন। ফলে পূ্র্বের আদমশুমারিগুলোর তুলনায় ষষ্ঠ জনশুমারি অধিক গুণগত মানসম্মত হবে।
(সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং দৈনিক কালেরকণ্ঠ)
.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে প্রতি হাজারে স্থূল মৃত্যুহার কত?
  1. ক) ৪.৯
  2. খ) ৫.২
  3. গ) ৫.৫
  4. ঘ) ৮.৮
সঠিক উত্তর:
ক) ৪.৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪.৯
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে প্রতি হাজারে স্থূল মৃত্যুহার ৪.৯। এর মধ্যে শহরাঞ্চলে স্থূল মৃত্যুহার ৪.৪ এবং গ্রামাঞ্চলে স্থূল মৃত্যুহার ৫.৪। বাংলাদেশে প্রতি হাজারে স্থূল জন্মহার ১৮.১।
(সূত্রঃ SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)
.
নিচের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস নেই?
  1. ক) কক্সবাজার
  2. খ) বান্দরবান
  3. গ) বরগুনা
  4. ঘ) পটুয়াখালী
সঠিক উত্তর:
খ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
খ) বান্দরবান
ব্যাখ্যা
রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে। এদের আদিনিবাস মায়ানমারের আরাকান রাজ্য। এরা নিজেদের রাক্ষাইন নামে পরিচয় দিতে পছন্দ করে। রাখাইনরা এক সময় মগ নামে পরিচিত ছিলো। অনেক গবেষকের মতে রাখাইন এবং মারমারা একই সম্প্রদায়ভুক্ত। রাখাইনরা বৌদ্ধ ধর্মের অনুসারি।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
.
ম্রৌ সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব কোনটি?
  1. ক) বৈসু
  2. খ) চিয়াসৎপয়
  3. গ) সানামাহি
  4. ঘ) সাংগ্রাই
সঠিক উত্তর:
খ) চিয়াসৎপয়
উত্তর
সঠিক উত্তর:
খ) চিয়াসৎপয়
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ম্রৌ সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব চিয়াসৎপয়। এটি একটি গো-হত্যা উৎসব। পরিবারের রোগ মুক্তি, সসুখ-সমৃদ্ধি কামনা ও সৃষ্টিকর্তা থুরাইয়ের সন্তুষ্টির জন্যে এই উৎসব পালন করা হয়।
অন্যদিকে সাংগ্রাই হলো মারমা ও রাখাইনদের এবং বৈসু ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব। সানামাহি মেইতেই মণিপুরীদের আদি ধর্মের নাম।
(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
.
'সাড সুক মেনসিম' কোন নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব?
  1. ক) ওরাঁও
  2. খ) কোচ
  3. গ) খাসিয়া
  4. ঘ) মারমা
সঠিক উত্তর:
গ) খাসিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) খাসিয়া
ব্যাখ্যা
সাড সুক মেনসিম খাসিয়া জনগোষ্ঠীর ঐহিত্যবাহী উৎসব।
- সাড সুক মেনসিম অর্থ হৃদয়ের আনন্দ নৃত্য
- এটি মূলত নাচ উৎসব। সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্যে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে সাড সুক মেনসিম উৎসব পালন করা হয়।

(সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী)