পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ১০: প্রকৃতি ও প্রত্যয় [Live Interactive Class – 18, 19 & 20]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
কৃৎ প্রত্যয় সাধিত পদ কোন দুটি পদ হবে?
  1. ক) বিশেষ্য অথবা বিশেষণ
  2. খ) বিশেষ্য অথবা সর্বনাম
  3. গ) বিশেষণ অথবা ক্রিয়া
  4. ঘ) অব্যয় অথবা ক্রিয়া
ব্যাখ্যা
কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। 
এটি অবশ্যই বিশেষ্য অথবা বিশেষণ হবে।

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
অপশ্রুতি কয় প্রকারে হতে পারে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে স্বরের কিছু পরিবর্তন ঘটে, এই পরিবর্তনকে অপশ্রুতি বলে। 
অপশ্রুতি তিনভাবে হতে পারে। যথা : 
— গুণ  
— বৃদ্ধি  
— সম্প্রসারণ।

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
‘অ’ এর স্থানে ‘আ’ হলে তাকে কী বলে?
  1. ক) গুণ
  2. খ) বৃদ্ধি
  3. গ) সম্প্রসারণ
  4. ঘ) ইৎ
ব্যাখ্যা
- ‘ই’, ‘ঈ’ এর স্থানে ‘ঐ’ হয়। যেমন : শিশু + অ (ষ্ণ) = শৈশব, নিশা + অ = নৈশ।
- উ, ঊ এর স্থানে ‘ঔ’ হয়। যেমন : যুব + অন = যৌবন, ভূত + ইক = ভৌতিক।
- ‘ঋ’ এর স্থানে ‘আর’ হয়। যেমন : স্মৃতি + অক = স্মারক, √ধৃ + অক = ধারক।
- ‘অ’ এর স্থানে ‘আ’ হয়। যেমন : √পচ্ + অক (ণক) = পাচক।

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
চলন্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √চল্ + অ
  2. খ) √চল্ + ন্ত
  3. গ) √চল্ + অনা
  4. ঘ) √চল্ + অন্ত
ব্যাখ্যা
শব্দের শেষে ‘অন্ত’/অন্তি/উন্তি থাকলে ধাতু + অন্ত/অন্তি/উন্তি হবে। সাধিত শব্দটি বা কৃদন্ত পদটি বিশেষণ হবে।

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয়
ফুটন্ত = √ফুট্ + অন্ত
ঝুলন্ত = √ঝুল্ + অন্ত
চলন্ত = √চল্ + অন্ত
বাড়ন্ত = √বাড়্ + অন্ত

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
লড়াই শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √লড়া + আই
  2. খ) √লড়া + ই
  3. গ) √লড়্ + আই
  4. ঘ) √লড়্ + ই
ব্যাখ্যা
শব্দের শেষে ‘আই’ যুক্ত হলে ধাতু + আই হবে। সাধিত শব্দটি বা কৃদন্ত পদটি ক্রিয়া বিশেষ্য হবে।

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয়
লড়াই = √লড়্ + আই
চড়াই = √চড়্ + আই
সেলাই = √সেল্ + আই
ঢালাই = √ঢাল্ + আই

উৎস: ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
কারক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √কৃ + অক/ণক
  2. খ) √কার্ + অক/ণক
  3. গ) √কৃষ্ + অক/ণক
  4. ঘ) √কৃ + আরক
ব্যাখ্যা
শব্দের শেষে ‘অক’ থাকলে অক/ণক (বিশেষ্য) হবে। 

প্রদত্ত শব্দ = প্রকৃতি ও প্রত্যয়
কারক = √কৃ + অক/ণক
রঞ্জক = √রন্জ্ + ই + অক/ণক
দর্শক = √দৃশ্ + অক/ণক
নর্তক = √নৃৎ + অক/ণক

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
স্থায়ী শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √স্থ + ইন
  2. খ) √স্থা + ঈ
  3. গ) √স্থা + ঈন
  4. ঘ) √স্থা + ইন
ব্যাখ্যা
শব্দের শেষে ঈ—কার থাকলে ইন হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষণ হবে। 

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয়
দায়ী = √দা + ইন    
জয়ী = √জি + ইন
গামী = √গম্ + ইন    
বাদী = √বদ্ + ইন
যোগী = √যুজ্ + ইন
স্থায়ী = √স্থা + ইন

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
জাত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √জন্ + ত/ক্ত
  2. খ) √জিন্ + ত/ক্ত
  3. গ) √জান্ + ত/ক্ত
  4. ঘ) √জনি + ত/ক্ত
ব্যাখ্যা
শব্দের শেষে ত/ক্ত/ত্ত/ন্ত/দ্ধ/গ্ন/গ্ধ/প্ত/ন্ন/ব্ধ/ষ্ট থাকলে ত/ক্ত হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষ্য/বিশেষণ হবে। 

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয়
জাত = √জন্ + ত/ক্ত
হত = √হন্ + ত/ক্ত
কৃত = √কৃ + ত/ক্ত
ধৃত = √ধৃ + ত/ক্ত

উৎস: ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
শ্রুতি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) √শ্রুত + তি/ক্তি
  2. খ) √শ্রোতৃ + তি/ক্তি
  3. গ) √শ্রু + অতি
  4. ঘ) √শ্রু + তি/ক্তি
ব্যাখ্যা
শব্দের শেষে তি/ক্তি/ন্তি/গ্ধি/দ্ধি/প্তি থাকলে তি/ক্তি হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষ্য/বিশেষণ হবে। 

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয়
মতি = √মন্ + তি/ক্তি    
গতি = √গম্ + তি/ক্তি
স্মৃতি = √স্মৃতি + তি/ক্তি
বৃষ্টি = √বৃষ্ + তি/ক্তি
খ্যাতি = √খ্যা + তি/ক্তি
শ্রম্নতি = √শ্রু + তি/ক্তি

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১০.
বর্তমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √বর্ত + শানচ্
  2. খ) √বৃৎ + শানচ্
  3. গ) √বৃতি + শানচ্
  4. ঘ) √বৃ + শানচ্
ব্যাখ্যা
শব্দের শেষে মান থাকলে শানচ্ হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি বিশেষণ হবে। 

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয়
বর্তমান = √বৃৎ + শানচ্
চলমান = √চল্ + শানচ্
বর্ধমান =   √বৃধ্ + শানচ্
দীপ্যমান = √দীপ্ + শানচ্

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১১.
'মানব' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) মন + ষ্ণ/অ
  2. খ) মনু + ষ্ণ/অ
  3. গ) মন + অব
  4. ঘ) মনো + ষ্ণ/অ
ব্যাখ্যা
শব্দের শেষে অব থাকলে তা পরিবর্তন হয়ে ষ্ণ/অ হবে। 

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয় 

মানব = মনু + ষ্ণ/অ
শৈশব = শিশু + ষ্ণ/অ
লাঘব = লঘু + ষ্ণ/অ
মাধব = মধু + ষ্ণ/অ
গৌরব = গুরু + ষ্ণ/অ
বান্ধব = বন্ধু + ষ্ণ/অ

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
১২.
বার্ষিক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
  1. ক) বর্ষা + ইক
  2. খ) বর্ষ + অক
  3. গ) বর্ষ + ণক
  4. ঘ) বর্ষ + ইক
ব্যাখ্যা
শব্দের শেষে ইক থাকলে ইক/ষ্ণিক হবে। 

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয় 
সাহিত্যিক = সাহিত্য + ইক/ষ্ণিক
নাগরকি = নগর + ইক/ষ্ণিক
বার্ষিক = বর্ষ + ইক/ষ্ণিক
আণবিক = অণু + ইক/ষ্ণিক

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৩.
প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) প্রিয় + অ
  2. খ) প্রিয় + মন
  3. গ) প্রিয় + ইমন
  4. ঘ) প্রে + ইমন
ব্যাখ্যা
শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে। 

প্রদত্ত শব্দ - প্রকৃতি ও প্রত্যয়
মহিমা = মহৎ + ইমন    
নীলিমা = নীল + ইমন
লঘিমা = লঘু + ইমন
রক্তিমা = রক্ত + ইমন
দ্রাঘিমা = দীর্ঘ + ইমন
গরিমা = গুরু + ইমন
লালিমা = লাল + ইমন        
ব্যতিক্রম : প্রেম = প্রিয় + ইমন

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
১৪.
নিচের কোনটি ফারসি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ নয়?
  1. ক) হিন্দুস্তান
  2. খ) খাঁজাখোর
  3. গ) ছাপাখানা
  4. ঘ) দয়াবান
ব্যাখ্যা
ফারসি তদ্ধিত প্রত্যয়গুলো হলো: 
স্তান, খানা, খোর, বাজ, গর, বন্দি, তর, সই, গিরি, চি, দারি, নবিশ।

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
১৫.
নিচের কোনটি তুর্কি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ?
  1. ক) বাবুর্চি
  2. খ) পানসে
  3. গ) দারোয়ান
  4. ঘ) হিন্দুয়ানি
ব্যাখ্যা
তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় যে তদ্ধিত প্রত্যয় এসেছে থাকে তুর্কি তদ্ধিত প্রত্যয় বলে। 
নিচে তুর্কি তদ্ধিত প্রত্যয়গুলো দেওয়া হলো :
চী > চি (ব্যবসায়ী বা বাহক অর্থে)    শব্দ    প্রকৃতি ও প্রত্যয়
মশালচি = মশাল + চি
খাজাঞ্চি = খাজানা + চি
বাবুর্চি = বাবু + চি

উৎস : ভাষা—শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম—দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।