Active: The people crowned him king.
Passive: He was crowned king by the people.
- এটি একটি Factitive object যুক্ত বাক্য।
• Factitive object: Select, elect, nominate, make, call, crown, name ইত্যাদি transitive verb গুলোর object থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত Object আনতে হয়। এইরূপ অতিরিক্ত object কে Factitive Object বলে।
• Factitive object/complementary object যুক্ত active voice কে passive voice এ পরিবর্তন করার নিয়ম:
- বাক্যের মূল Object টি Subject হয়,
- tense ও person অনুযায়ী auxiliary verb বসে,
- মূল verb এর past participle বসে,
- Factitive object টি বসে,
- by বসে,
- Subject টির objective form বসে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.