পরীক্ষা আর্কাইভ

Rajshahi Krishi Unnayan Bank - Officer

পরীক্ষাBIBMতারিখ২২ নভেম্বর, ২০১৪সময়55 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Rajshahi Krishi Unnayan Bank Post Name: Officer (গ্রেড-১০) Exam Date: 22.11.2014 Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Rajshahi Krishi Unnayan Bank - Officer

BIBM · ২২ নভেম্বর, ২০১৪ · ৮০ প্রশ্ন

.
Q. (01 to 15): Choose the correct answer
১) শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়?
  1. ক) পদ
  2. খ) ধ্বনি
  3. গ) কারক
  4. ঘ) বর্ণ
ব্যাখ্যা
- শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অক্ষর।
অপরদিকে, শব্দের ক্ষুদ্রতম একক - ধ্বনি।
প্রদত্ত প্রশ্নের অপশনে অক্ষর না থাকায় ধ্বনি কে সঠিক উত্তর হিসেবে নেওয়া যেতে পারে।

• এছাড়াও,
- বাক্যের মৌলিক উপাদান- শব্দ।
- বাক্যের ক্ষুদ্রতম একক- শব্দ। 
- শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি।
- ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্ন- বর্ণ।
- ভাষার মূল উপকরণ- বাক্য।

উৎস: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
"ষড়ঋতু” শব্দের সন্ধিবিচ্ছেদ হল?
  1. ক) ষড় + ঋতু
  2. খ) ষড্ + ঋতু
  3. গ) ষট্ + ঋতু
  4. ঘ) ষট + ঋতু
ব্যাখ্যা
• ক, চ, ট, ত্, প্ - এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড়্), দ্, ব্ হয়।
যেমন-
ষট্ + ঋতু = ষড়ঋতু,
ষট্ + আনন = ষড়ানন,
ণিচ্ + অন্ত = ণিজন্ত,
তৎ + অবধি = তদবধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (সংস্করণ-২০১৯)।
.
অপমান শব্দের ‘অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) বিপরীত
  2. খ) অনিচ্ছা
  3. গ) বিকৃত
  4. ঘ) অভাব
ব্যাখ্যা
• 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।

• যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

• বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ।
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ কোনটি?
  1. ক) ইচ্ছুক
  2. খ) অনিচ্ছা
  3. গ) ঐচ্ছিক
  4. ঘ) ইচ্ছাময়
ব্যাখ্যা
• ইচ্ছা (বিশেষ্য পদ),
অর্থ:
- অভিলাষ; স্পৃহা; বাসনা।
- রুচি; প্রবৃত্তি (খাওয়ার ইচ্ছা নাই)।
- অভিপ্রায় (খোদার ইচ্ছায় সব হয়)।

অন্যদিকে,
• ইচ্ছুক (বিশেষণ পদ),
অর্থ:
- অভিলাষী;
- বাসনাযুক্ত
- রাজি;
- সম্মত।

• ঐচ্ছিক ( বিশেষণ পদ),
অর্থ:
- ইচ্ছানুরূপ,
- ইচ্ছানুযায়ী,
- ইচ্ছাধীন।

- ঐচ্ছিক এবং ইচ্ছুক দুটিই বিশেষণ পদ।
- কিন্তু এখানে ইচ্ছা- কোন ব্যক্তিকে নির্দেশ করছে না, বরং একটি বিমূর্ত ধারণা প্রকাশ করছে। তাই এর বিশেষণ হিসেবেও এমন শব্দ চয়ন করা উচিত যেটা কোন ব্যক্তিকে নির্দেশ না করে একটি বিমূর্ত ধারণাকে প্রকাশ করবে।

• ইচ্ছুক - সাধারণত ব্যক্তিকেই নির্দেশ করে।
• ঐচ্ছিক - বিমূর্ত ধারণা প্রকাশ করে।

সুতরাং, ‘ইচ্ছা’ শব্দের সর্বাধিক গ্রহণযোগ্য বিশেষণর পদ হচ্ছে- ঐচ্ছিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'নিশীথ রাতে বাজছে বাঁশী' এ বাক্যে 'নিশীথ' কোন পদ?
  1. ক্রিয়া
  2. বিশেষ্য
  3. বিশেষণ
  4. ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'নিশীথ' বিশেষণ পদ।
উদাহরণ- 
বিশেষণ রূপে - নিশীথ রাতে বাজছে বাঁশি ।
বিশেষ্য রূপে - গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।

• একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে।
যেমন -

বিশেষণ রূপে - ভালো বাড়ি পাওয়া কঠিন ।
বিশেষ্য রূপে - আপন ভালো সবাই চায় ৷

বিশেষণ রূপে - মন্দ কথা বলতে নেই ।
বিশেষ্য রূপে - এখানে কী মন্দটা তুমি দেখলে?

বিশেষণ রূপে - তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক ।
বিশেষ্য রূপে - পুণ্যে মতি হোক ।

বিশেষণ রূপে - শীতকালে কুয়াশা পড়ে
বিশেষ্য রূপে - শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার ।

বিশেষণ রূপে - সত্য পথে থেকে সত্য কথা বল।
বিশেষ্য রূপে - এ এক বিরাট সত্য ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’?
  1. ক) অউক্ত
  2. খ) অব্যক্ত
  3. গ) অনুক্ত
  4. ঘ) অব্যাক্ত
ব্যাখ্যা
- 'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ = অনুক্ত।

• অনুরূপভাবে, 
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
যা বলা হয়েছে = উক্ত।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব।
যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'অক্ষির সমীপে' র সংক্ষেপ হল-
  1. ক) সমক্ষ
  2. খ) পরোক্ষ
  3. গ) প্ৰত্যক্ষ
  4. ঘ) নিরপেক্ষ
ব্যাখ্যা
• 'অক্ষির সমীপে' র সংক্ষেপ হল- সমক্ষ।

• এমন আরো কিছু বাক্য সংকোচন: 
অক্ষির সমীপে = সমক্ষ
অক্ষির অগোচরে = পরোক্ষ
অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'পুষ্প' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ফুল
  2. খ) কুসুম
  3. গ) অবনী
  4. ঘ) প্রসূন
ব্যাখ্যা
• 'পুষ্প' এর সমার্থক শব্দ- কুসুম, ফুল, সুমন, মণীবক।

• অন্যদিকে, 
- অবনী শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, পৃথিবী, অদিতি, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'গোঁফ খেজুরে' এই বাগধারাটির অর্থ কি?
  1. ক) আরামপ্রিয়
  2. খ) উদাসীন
  3. গ) নিতান্ত অলস
  4. ঘ) পরমুখাপেক্ষী
ব্যাখ্যা
• 'গোঁফ-খেজুরে' বাগধারাটি এর অর্থ নিতান্তই অলস

• আরও কিছু বাগধারা ও তার অর্থ:
- আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ 
- ইচড়ে পাকা = অকালপক্ব
- উড়নচণ্ডি = বেহিসেবি
- কুয়োর ব্যাঙ = সংকীর্ণমনা লোক
- খয়ের খাঁ = চটুকার ইত্যাদি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১০.
‘রাবণের চিতা' বাগধারার অর্থ কি?
  1. ক) অনিষ্টে ইষ্ট লাভ
  2. খ) চির অশান্তি
  3. গ) সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
  4. ঘ) অরাজক দেশ
ব্যাখ্যা
• রাবণের চিতা - চির অশান্তি

অন্যান্য অপশন:
শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ।
মগের মুল্লুক - অরাজক দেশ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১১.
বাংলার নববর্ষ 'পহেলা বৈশাখ' চালু করেছিলেন-
  1. ক) ইলিয়াস শাহ
  2. খ) আকবর
  3. গ) বিজয় সেন
  4. ঘ) লক্ষণ সেন
ব্যাখ্যা
- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া।
১২.
'হনন করার ইচ্ছা' এক কথায় কি বলে?
  1. ক) জিজ্ঞাসা
  2. খ) জিঘাংসা
  3. গ) নর হত্যা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- 'হনন করার ইচ্ছা' কে এক কথায় বলে- জিঘাংসা।

• অপরদিকে,
জানবার ইচ্ছা= জিজ্ঞাসা।
দেখবার ইচ্ছা= দিদৃক্ষা।
লাভ করার ইচ্ছা= লিপ্সা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) কৃষিজিবি
  2. খ) কৃষিজীবি
  3. গ) কৃষিজীবী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• কৃষিজীবী (বিশেষণ):
অর্থ: চাষি; কৃষক; কৃষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহকারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'আভরণ' শব্দের অর্থ কি?
  1. ক) অলংকার
  2. খ) আচ্ছাদন
  3. গ) রমণীয়
  4. ঘ) অনবরত
ব্যাখ্যা
• আভরণ (বিশেষ্য):
অর্থ: ভূষণ; অলঙ্কার; গহনা।

অন্যদিকে,
আবরণ অর্থ আচ্ছাদন।
রমণীয় অর্থ- মনোরম; সুন্দর; মনোহর।
অনবরত অর্থ- নিরন্তর। 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
'নন্দিত নরকে' কার উপন্যাস?
  1. ক) জহির রায়হান
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
• হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- আগুনের পরশমণি।
- এটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। 

• হুমায়ূন আহমেদ: 
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। 
- শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান। 
- ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন। 
- তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন। 

• তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ:
- শ্যামল ছায়া
- আগুনের পরশমণি
- অনিল বাগচীর একদিন
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)। 
১৬.
(16-20): Read the following passage carefully and answer the questions based on it. 1 x 5 = 5
Compact discs (CDs) have revolutionized the music industry with their surprisingly realistic sound. The six-inch discs look like thin plastics sandwiched with aluminium at the centre. They have digitally recorded material that is read by laser beams, so the sound has none of the crackling vinyl records. CDs are also virtually indestructible and they are lighter and smaller than conventional records. Since their introduction, CDs have become more affordable and widely available. In fact, they are now sold in electronics and video stores that didn't formerly carry records or cassettes. There has been a phenomenal growth in the sale of CDs since introduction. CDs have all but replaced records in stores and in spite of their being less affordable than cassettes; they continue to gain in popularity.
16. The main appeal of CDs is their_____.
  1. ক) price
  2. খ) size
  3. গ) availability
  4. ঘ) sound
ব্যাখ্যা
• Passage এর প্রথম লাইনে বলা হয়েছে, compact discs (CDs) have revolutionized the music industry with their surprisingly realistic sound.
- কমপ্যাক্ট ডিস্ক (সিডি) আশ্চর্যজনকভাবে তাদের realistic বা  বাস্তবসম্মত শব্দ দিয়ে সঙ্গীত শিল্পে বিপ্লব ঘটিয়েছে।

• Passage অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে sound. 
- Complete sentence: The main appeal of CDs is their sound. 

১৭.
The word revolutionized as used in the passage could best be replaced by_____.
  1. ক) changed
  2. খ) fought
  3. গ) surprised
  4. ঘ) marked
ব্যাখ্যা
Passage: Compact discs (CDs) have revolutionized the music industry with their surprisingly realistic sound. The six-inch discs look like thin plastics sandwiched with aluminium at the centre. They have digitally recorded material that is read by laser beams, so the sound has none of the crackling vinyl records. CDs are also virtually indestructible and they are lighter and smaller than conventional records. Since their introduction, CDs have become more affordable and widely available. In fact, they are now sold in electronics and video stores that didn't formerly carry records or cassettes. There has been a phenomenal growth in the sale of CDs since introduction. CDs have all but replaced records in stores and in spite of their being less affordable than cassettes; they continue to gain in popularity.

Explanation: 

• revolutionized -  বৈপ্লবিক পরিবর্তন আনা।
অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) changed -  পরিবর্তিত।
খ) fought -  যুদ্ধ; লড়াই।
গ) surprised - বিস্মিত; বিস্ময়াপন্ন
ঘ) marked - চিহ্নিত।

• প্রশ্নে বলা হয়েছে passage এ উল্লেখিত  revolutionized শব্দটিকে কোন শব্দটি দ্বারা best replacement করা যায়। 
- অপশনের শব্দগুলোর অর্থ বিশ্লেষন করলে দেখা যায় Changed শব্দটি  revolutionized শব্দটির best replacement.
- কারণ passage অনুসারে CD, Music industry তে   বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং তাই revolutionized  এর স্থলে changed ব্যবহার করলে বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে।

Source: Bangla Academy Dictionary.
১৮.
The author refers to CD's as 'sandwiches' because they_____.
  1. ক) are light
  2. খ) are small
  3. গ) are layered
  4. ঘ) don't crackle
ব্যাখ্যা
Passage: Compact discs (CDs) have revolutionized the music industry with their surprisingly realistic sound. The six-inch discs look like thin plastics sandwiched with aluminum at the centre. They have digitally recorded material that is read by laser beams, so the sound has none of the crackling vinyl records. CDs are also virtually indestructible and they are lighter and smaller than conventional records. Since their introduction, CDs have become more affordable and widely available. In fact, they are now sold in electronics and video stores that didn't formerly carry records or cassettes. There has been a phenomenal growth in the sale of CDs since introduction. CDs have all but replaced records in stores and in spite of their being less affordable than cassettes; they continue to gain in popularity.

Explanation:
- Sandwich এ যেমন দুইটি layer বা স্তর থাকে, ঠিক তেমনি CD তেও Plastic এর সাথে aluminum এর একটি স্তর থাকে,।
- তাই ল্রখক CD কে Sandwich এর সাথে তুলনা করেছেন।
১৯.
According to the passage, which of the following is true?
  1. ক) New kinds of stores are selling CDs
  2. খ) Stores are losing money on their cassettes
  3. গ) Stores are selling more CDs than cassettes
  4. ঘ) CDs are available as cassettes
ব্যাখ্যা
Passage: Compact discs (CDs) have revolutionized the music industry with their surprisingly realistic sound. The six-inch discs look like thin plastics sandwiched with aluminum at the centre. They have digitally recorded material that is read by laser beams, so the sound has none of the crackling vinyl records. CDs are also virtually indestructible and they are lighter and smaller than conventional records. Since their introduction, CDs have become more affordable and widely available. In fact, they are now sold in electronics and video stores that didn't formerly carry records or cassettes. There has been a phenomenal growth in the sale of CDs since introduction. CDs have all but replaced records in stores and in spite of their being less affordable than cassettes; they continue to gain in popularity.

Explanation: 
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Stores are selling more CDs than cassette - এই statement টি সত্য। 
- Passage এ বলা হয়েছেn fact, they are now sold in electronics and video stores that didn't formerly carry records or cassettes.
- উল্লেখিত লাইটি থেকে বোঝা যায় যে, দোকান গুলোতে ক্যাসেট এর তুলনায় সিডির প্রচলন বেশি এখন। 
২০.
The author's main purpose is to_____.
  1. ক) tell how CDs are made
  2. খ) discuss the growth of CDs
  3. গ) compare CDs with sandwiches
  4. ঘ) describe the store that sell CDs
ব্যাখ্যা
Passage: Compact discs (CDs) have revolutionized the music industry with their surprisingly realistic sound. The six-inch discs look like thin plastics sandwiched with aluminum at the centre. They have digitally recorded material that is read by laser beams, so the sound has none of the crackling vinyl records. CDs are also virtually indestructible and they are lighter and smaller than conventional records. Since their introduction, CDs have become more affordable and widely available. In fact, they are now sold in electronics and video stores that didn't formerly carry records or cassettes. There has been a phenomenal growth in the sale of CDs since introduction. CDs have all but replaced records in stores and in spite of their being less affordable than cassettes; they continue to gain in popularity.

• Passage টি ভালোভাবে পর্যালোচনা করলে বোঝা যায়, লেখক প্রথম দিকে cassettes এর বদলে CD এর replacement এবং পরবর্তীতে Music industry এবং সর্বত্র CD এর জনপ্রিয়তা সম্পর্কে বলেছেন।
- সুতরাং,The author's main purpose is to - discuss the growth of CDs
২১.
Q. (21-25) Each sentence has four underline word(s). The four underlined parts of the sentence arc marked a, b, c and d. Identify the one underlined word(s) that must be changed in order for the sentence to be correct.
If the air is sufficiently unstable enough,
the upward currents will draw in warm, moist air and cause water vapor
to condense into raindrops.
  1. ক) If the air is sufficiently
  2. খ) unstable enough
  3. গ) the upward currents will draw in warm, moist air and cause water vapor
  4. ঘ) to condense into raindrops.
ব্যাখ্যা
• If the air is sufficiently unstable enough, the upward currents will draw in warm, moist air and cause water vapor to condense into raindrops.
- এই বাক্যের ভুল হচ্ছে unstable enough.
- কারণ, sufficiently এরপর unstable এবং enough যোগ করা হয়েছে যার ব্যবহার সঠিক নয়, কেননা তারা উভয় একই অর্থ প্রকাশ করে। 
- the air is sufficiently unstable বা the air is unstable enough - বসালে বাক্যটি শুদ্ধ হবে।
২২.
  1. ক) A flashing yellow traffic signal means
  2. খ) one must slow down and proceed forward
  3. গ) with caution, watching for
  4. ঘ) pedestrians, vehicles or other hazards
ব্যাখ্যা
Q. (21-25) Each sentence has four underlined word(s). The four underlined parts of the sentence arc marked a, b, c and d. Identify the one underlined word(s) that must be changed in order for the sentence to be correct.

Explanation: 
 A flashing yellow traffic signal means one must slow down and proceed forward with caution, watching for pedestrians, vehicles or other hazards.

⇒ Advance, Proceed এবং Progress দ্বারা 'সামনে আগানো/Forward direction' বোঝায়।
তাই এখানে অতিরিক্ত 'Forward' যুক্ত করা হচ্ছে Redundacy.

⇒ তাই সঠিক উত্তর হবে অপশন (খ)।

Source: Cliffs TOEFL
২৩.
  1. ক) The balance of international payment
  2. খ) refers to all the transactions
  3. গ) among a
  4. ঘ) nation and rest of the world.
ব্যাখ্যা
• বাক্যটিতে among এর স্থলে between বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে।
- উল্লেখিত বাক্যটিতে subject হচ্ছে দুটি - a nation and rest of the world.
- অর্থাৎ, একটি দেশের সাথে অন্য সকল দেশের একসাথে তুলনা বোঝানো হয়েছে। 
- তাই এখানে between বসবে।
২৪.
  1. ক) The autopilot of an aircraft keeps it on the
  2. খ) same course by correcting for any drifting
  3. গ) that occurrence
  4. ঘ) during the flight
ব্যাখ্যা
• বাক্যটি present indefinite tense এ আছে, সে অনুযায়ী that দ্বারা same course by correcting for any drifting - এই অংশের drifting কে নির্দেশ করছে।
- তাই occurrence এর বদলে occurs বসবে, কারণ drifting হচ্ছে singular subject.
২৫.
  1. ক) In addition to oil refining and international
  2. খ) banking, Panama is also
  3. গ) known for growing
  4. ঘ) bananas, pineapples, and sugar
ব্যাখ্যা
• In addition to এবং also সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই বাক্যে যেকোন একটির প্রইয়োগ সঠিক। 
- যেহেতু, in addition এর নিচে কোনো underline নেই, সেকারনে also কে বাক্য থেকে বাদ দিতে হবে। 
২৬.
Q. (26-30): In each of the following questions, a related pairs of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to the one expressed in the question pair. 

RESTAURANT : MENU
  1. ক) Library : catalogue
  2. খ) Journal : newspaper
  3. গ) Book : encyclopedia
  4. ঘ) College : account
ব্যাখ্যা

RESTAURANT - রেস্টুরেন্ট; রেস্তোরাঁ।
MENU - রেস্তোরাঁয় তৈরি খাদ্যের তালিকা।

• Meaning of the words from the option: 
ক)
Library -  গ্রন্থাগার; যে কক্ষ বা দালানে পাঠকদের জন্য বই সংগ্রহ করে রাখা হয়।
catalogue - সুবিন্যস্ত তালিকা, তালিকাভুক্ত করা; তালিকা প্রস্তুত করা।
খ)
Journal -  দৈনিক সংবাদপত্র; অন্যান্য সাময়িকী
newspaper - সংবাদপত্র; খবরের কাগজ।
গ)
Book - বই; পুস্তক
encyclopedia - বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।
ঘ)
College -  মহাবিদ্যালয়; কলেজ; বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে বিবেচিত শিক্ষাপ্রতিষ্ঠান
account - অর্থসংক্রান্ত বিবরণ; হিসাব।

• সুতরাং, Restaurant এ থাকে menu তেমনি Library তে থাকে catalogue.
২৭.
HEART : CARDIOLOGY
  1. ক) Brain : Psychology
  2. খ) History : Histology
  3. গ) Civics : polity
  4. ঘ) Fossils : paleontology
ব্যাখ্যা
• HEART - হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়
CARDIOLOGY - হৃদ্‌বিজ্ঞান।

• Meaning of the words from option: 
ক)
Brain - মাথার ঘিলু বা মগজ; স্নায়ুকেন্দ্র।
Psychology - মনোবিদ্যা; মনোবিজ্ঞান
খ)
History - ইতিহাস; ইতিবৃত্ত
Histology - কলাস্থান,দেহতত্ত্বর বিজ্ঞান
গ)
Civics - নগর বা নাগরিক বিষয়ক; পৌর
polity -  সরকারের রূপ বা প্রক্রিয়া; রাষ্ট্রব্যবস্থা।
ঘ)
Fossils - জীবাশ্ম
paleontology -  জীবাশ্ম বিজ্ঞান

• Cardiology is the study and treatment of heart diseases.
• Paleontology is the study of fossils.

Source: Bangla academy Dictionary.
২৮.
ASHES : FIRE
  1. ক) Building: debris
  2. খ) Current: bygone
  3. গ) Relics: civilization
  4. ঘ) Bottle: stopper
ব্যাখ্যা

ASHES - ছাই; ভস্ম।
FIRE - আগুন।
ক)
Building - দালান,  নির্মাণকৌশল
debris - ইতস্তত বিক্ষিপ্ত ভগ্নাংশ; ধ্বংসাবশেষ।
খ)
Current - সাম্প্রতিক
bygone - অতীত, বিগত।
গ)
Relics - ধ্বংসাবশেষ; ভগ্নাবশেষ/ পুরাতাত্ত্বিক নিদর্শন, পৰিত্র স্মৃতিচিহ্ন
civilization - সভ্যতা, সংস্কৃতি
ঘ)
Bottle -  বোতল (কাচ, প্লাস্টিক বা অন্য কিছুর)।
stopper - বোতল, পাইপ বা কোনো ছিদ্র বন্ধে ব্যবহৃত ছিপি বা অন্য বস্ত্র


• Fire (আগুনে) পুড়ে Ashes হয়। আর Civilization (সভ্যতা) থেকে Relics হয়।
২৯.
LOVE : ADORE
  1. ক) Affection: indifference
  2. খ) Fight: war
  3. গ) Pride: prejudice
  4. ঘ) Hit: suffer
ব্যাখ্যা
• 
LOVE
ADORE
• Meaning of the words from the options: 

ক)
Affection - স্নেহ; প্রেম; মমত্ব
indifference - ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
খ)
Fight -যুদ্ধ; লড়াই।
war - যুদ্ধ; লড়াই।
গ)
Pride - গর্ব; দর্প; অহংকার; অভিমান; আত্মতৃপ্তি।
prejudice - পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত বা পছন্দ বা অপছন্দ; সংস্কার; পূর্বসংস্কার;
ঘ)
Hit - মারা; আঘাত করা
Suffer - ভোগা; ক্ষতিগ্রস্ত হওয়া; শান্তি/কষ্ট পাওয়া

• Adore- গভীরভাবে ভালােবাসা ও শ্রদ্ধা করা; পূজা করা; উপাসনা করা
• Love এর Extreme রুপ হলো Adore. আর Fight এর Extreme রুপ হলো War.

Source: Bangla Academy Dictionary.
৩০.
NEEDLE : THREAD
  1. ক) Deader : follower
  2. খ) Pin : cushion
  3. গ) Bat : ball
  4. ঘ) Prick : sew
ব্যাখ্যা
Needle: সূচ ; সূচের মত জিনিস।
Thread: সূতা ; আশ ; স্ত্রু পেঁচান অংশ।

Bat:  ক্রিকেট খোলার ব্যাট।
Ball: খেলার বল।

⇒ Needle এর সাথে Thread এর যেমন সম্পর্ক, Bat এর সাথে Ball এর তেমন সম্পর্ক।
৩১.
Q. (31-35) Each sentence below has one or more blank(s). Choose the most appropriate alternative(s) to complete/ correct the following sentences.

Keep clear ____ wicked boys.
  1. ক) of
  2. খ) from
  3. গ) out
  4. ঘ) with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -of.
- Complete sentence: Keep clear of wicked boys.
- Clear of - দূরে থাকা, এড়িয়ে চলা।
৩২.
Rahim's speech pointed ______ some of our defects.
  1. ক) to
  2. খ) towards
  3. গ) on
  4. ঘ) at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete sentence: Rahim's speech pointed to some of our defects.

• Point to - দিকনির্দেশ/অঙ্গুলিনির্দেশ/সূচিত করা,
৩৩.
Karim's story is devoid ____ truth.
  1. ক) from
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) through
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - of।
- Complete sentence: Karim's story is devoid of truth.
- Bangla Meaning:  করিমের গল্পটি সত্য বর্জিত।

• Devoid এরপর Preposition হিসেবে 'of' বসে।
- আর Devoid of অর্থ বঞ্চিত; বিহীন বা বর্জিত।
৩৪.
There is no hindrance _____ his going there.
  1. ক) over
  2. খ) to
  3. গ) at
  4. ঘ) on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- hindrance এর পরে preposition হিসেবে to বসে।
- Hindrance to অর্থঃ বাঁধা।

• Complete sentence: There is no hindrance to his going there.
- বাক্যের অর্থঃ সেখানে যাওয়ার ক্ষেত্রে তার কোনও বাধা নেই।
৩৫.
I have distaste _____ publicity
  1. ক) for
  2. খ) about
  3. গ) against
  4. ঘ) at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
• distaste এর পরে preposition হিসেবে for বসে।
- Distaste for অর্থঃ বিতৃষ্ণা।

• Complete sentence: I have distaste for publicity
- বাক্যের অর্থঃ প্রচারের জন্য আমার বিরক্তি আছে।
৩৬.
Q. (36-55) Choose the correct answer.
৩৬) A train which is 1 km long traveling at a speed of 60 km/hour enters a tunnel 1km of length. What time does the train take to come fully out of the tunnel?
  1. ক) 1 min
  2. খ) 2 min
  3. গ) 30 min
  4. ঘ) 60 min
ব্যাখ্যা
Question: A train which is 1 km long traveling at a speed of 60 km/hour enters a tunnel 1km of length. What time does the train take to come fully out of the tunnel?

Solution: 
টানেল থেকে পুরোপুরি বের হলে, অতিক্রান্ত দূরত্ব ১ + ১ কি.মি.
= ২ কি.মি.

৬০ কি.মি. যেতে সময় লাগে ১ ঘণ্টা বা ৬০ মিনিট 
১ কি.মি. যেতে সময় লাগে ৬০/৬০ = ১ মিনিট 
∴ ২ কি.মি. যেতে সময় লাগে = ২ × ১ মিনিট 
= ২ মিনিট
৩৭.
The average of 13 numbers is 68. If the average of the first 7 numbers is 63 and that of the last 7 numbers is 70, find the 7th number?
  1. ক) 47
  2. খ) 49
  3. গ) 56
  4. ঘ) 10
ব্যাখ্যা
Question: The average of 13 numbers is 68. If the average of the first 7 numbers is 63 and that of the last 7 numbers is 70, find the 7th number?

Solution: 
ধরি, সপ্তম সংখ্যাটি x

প্রথম সাতটি সংখ্যার গড় ৬৩ 
প্রথম সাতটি সংখ্যার সমষ্টি (৬৩ × ৭) = ৪৪১
প্রথম ছয়টি সংখ্যার সমষ্টি = ৪৪১ - x

শেষ সাতটি সংখ্যার গড় ৭০ 
শেষ সাতটি সংখ্যার সমষ্টি (৭০ × ৭) = ৪৯০
শেষ ছয়টি সংখ্যার সমষ্টি = ৪৯০ - x

সাতটি সংখ্যার সমষ্টি = ৪৪১ - x + ৪৯০ - x + x
= ৯৩১ - x 

গড়, (৯৩১ - x)/১৩ = ৬৮
⇒ ৯৩১ - x = ৬৮ × ১৩ 
⇒ ৯৩১ - x = ৮৮৪ 
⇒ x = ৯৩১ - ৮৮৪ 
∴ x = ৪৭

অতএব, সপ্তম সংখ্যাটি ৪৭ 
৩৮.
In a survey, 30% of the people surveyed owned a personal computer and 75% owned a cellular telephone. If 25% owned both a cellular telephone and a personal computer, then the percentage of the people who does not have either of the instrument?
  1. ক) 40%
  2. খ) 30%
  3. গ) 25%
  4. ঘ) 20%
ব্যাখ্যা
Question: In a survey, 30% of the people surveyed owned a personal computer and 75% owned a cellular telephone. If 25% owned both a cellular telephone and a personal computer, then the percentage of the people who does not have either of the instrument?

Solution: 
people owned a personal computer n(p) = 30%
people owned a cellular computer n(c) = 75%
people owned both personal and cellular computer, n(p ∩ c) = 25% 
people owned any one or both of them = n (p ∪ c)

n (p ∪ c) = n(p) + n(c) - n(p ∩ c)
= 30% + 75% - 25%
= 80% 

∴ the percentage of the people who does not have either of the instrument = 100% - 80% 
= 20%
৩৯.
A student first reduced a number by 20 percent and then increased it again by 20 percent. If the difference between the two new numbers was 8, then what is the original number?
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 75
  4. ঘ) 100
ব্যাখ্যা
Question: A student first reduced a number by 20 percent and then increased it again by 20 percent. If the difference between the two new numbers was 8, then what is the original number?

Solution: 
ধরি, প্রকৃত সংখ্যাটি x

২০%  কমালে, সংখ্যাটি = x - x এর ২০% 
= x - ০.২x
 = o.৮x 

২০% বাড়ালে = ০.৮x + ০.৮x এর ২০%
= ০.৮x + ০.৮x × ০.২ 
= ০.৮x +০.১৬x
= ০.৯৬x 

প্রশ্নমতে, 
 ০.৯৬x - ০.৮x = ৮
⇒ ০.১৬x = ৮ 
 ⇒ x = ৮/০.১৬
= ৫০ 

অতএব, প্রকৃত সংখ্যাটি ৫০।
৪০.
Which one of the following is equal to 1/4 of 0.01 percent?
  1. ক) 0.025
  2. খ) 0.0025
  3. গ) 0.00025
  4. ঘ) 0.000025
ব্যাখ্যা
Question: Which one of the following is equal to 1/4 of 0.01 percent?

Solution: 
1/4 of 0.01%
= (1/4) × 0.01/100
=0.25  × 1/10000
= 0.000025 
৪১.
A truck driver must complete a 180 mile trip in 4 hours. If his average speed is 50 miles per hour for the first 3 hours, then how fast must he travel for the final hour?
  1. ক) 25
  2. খ) 35
  3. গ) 40
  4. ঘ) 30
ব্যাখ্যা
Question: A truck driver must complete a 180-mile trip in 4 hours. If his average speed is 50 miles per hour for the first 3 hours, then how fast must he travel for the final hour?

Solution: 
প্রথম ৩ ঘণ্টায় গড় গতিবেগ ৫০ মাইল/ঘণ্টা 
৩ ঘণ্টায় অতিক্রান্ত দূরত্ব (৫০ × ৩) মাইল 
= ১৫০ মাইল 

অর্থাৎ, শেষ ঘণ্টায় ট্রাকচালককে (১৮০ - ১৫০) মাইল বা ৩০ মাইল যেতে হবে
ট্রাকচালকের গতিবেগ = ৩০ মাইল/ঘণ্টা
৪২.
Novera bought a ticket to a cricket match for Tk. 25 and later sold the ticket to Nahid for Tk 75. What was the percent increase in the price of the ticket?
  1. ক) 50%
  2. খ) 100%
  3. গ) 200%
  4. ঘ) 300%
ব্যাখ্যা
প্রশ্ন: Novera bought a ticket to a cricket match for Tk. 25 and later sold the ticket to Nahid for Tk 75. What was the percent increase in the price of the ticket?

সমাধান: 
নভেরা একটি টিকিট ২৫ টাকায় কিনে। সে  ৭৫ টাকায় টিকিটটি নাহিদের কাছে বিক্রি করে। 

টিকিটের মূল্য শতকরা বৃদ্ধি পায় = (৭৫ - ২৫)/২৫ × ১০০%
= (৫০/২৫) × ১০০%
= ২০০% 
৪৩.
0.1 is how many times greater than 0.001?
  1. ক) 1
  2. খ) 10
  3. গ) 100
  4. ঘ) 1000
ব্যাখ্যা
প্রশ্ন: 0.1 is how many times greater than 0.001?

সমাধান: 
0.1/0.001
= 0.1/(1/1000)
= 0.1 × 1000
= 100 
৪৪.
Find the value of [2 - 3 x (2 - 3) -1]-1 .
  1. ক) 1/5
  2. খ) - 1/5
  3. গ) 5
  4. ঘ) - 5
ব্যাখ্যা
প্রশ্ন: Find the value of [2 - 3 x (2 - 3) -1]-1 .

সমাধান: 
[2 - 3 x (2 - 3) -1]-1 
= [2 - 3 × -1]-1
= [2 + 3]-1
= 5-1
= 1/5 
৪৫.
The ratio of the angles of a triangle is 2 : 3 :4. What is the largest angle in degrees?
  1. ক) 30
  2. খ) 60
  3. গ) 80
  4. ঘ) 90
ব্যাখ্যা
Question: The ratio of the angles of a triangle is 2 : 3 : 4. What is the largest angle in degrees?

Solution: 
একটি ত্রিভুজে কোণগুলির অনুপাত ২ : ৩ : ৪
কোণগুলি ২x, ৩x, ৪x

ত্রিভুজের তিনকোণের সমষ্টি ১৮০° 

২x + ৩x + ৪x = ১৮০° 
⇒ ৯x = ১৮০° 
∴ x = ২০°

অতএব, বৃহত্তম কোণটি ৪ × ২০°
= ৮০° 
৪৬.
In the figure ABCD is a square. If the length of the square is 10ft, then what will be the area of the triangle OCD?
  1. ক) 12.5 sft
  2. খ) 25 sft
  3. গ) 37.22 sft
  4. ঘ) Cannot be determined
ব্যাখ্যা
Question: In the figure ABCD is a square. If the length of the square is 10ft, then what will be the area of the triangle OCD?

Solution: 

length of square 10 ft 
area of square = 102 sq.ft
= 100 sq.ft

area of triangle OCD = (1/4) × 100 sq.ft
= 25 sq.ft
৪৭.
In a university, 80 percent of the students lived in hostel, and 60 percent of the hostel students are lucky to get a single room. If number of lucky students is 1200, then how many students were there in the university?
  1. ক) 1800
  2. খ) 2000
  3. গ) 2400
  4. ঘ) 2500
ব্যাখ্যা
Question: In a university, 80 percent of the students lived in hostel, and 60 percent of the hostel students are lucky to get a single room. If number of lucky students is 1200, then how many students were there in the university?

Solution: 
ধরি, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা x 
হোস্টেলে বাস করে = x এর ৮০% 
= ০.৮x জন ছাত্র 

হোস্টেলে বাস করা ছাত্রদের মধ্যে ৬০% ভাগ্যবান ছাত্র সিঙ্গেল রুম পায়। 

 ০.৮x এর ৬০% = ১২০০ 
⇒ ০.৪৮x = ১২০০
⇒ x = ১২০০/০.৪৮ 
∴ x = ২৫০০  

অতএব, বিশ্ববিদ্যালয়ে ২৫০০ জন ছাত্র আছে। 
৪৮.
In a mixture of 60 liters, the ratio of milk and water is 2 : 1. What amount of water must be added to make the ratio of milk and water as 1 : 2?
  1. ক) 55 liters
  2. খ) 60 liters
  3. গ) 75 liters
  4. ঘ) 80 liters
ব্যাখ্যা
Question: In a mixture of 60 liters, the ratio of milk and water is 2 : 1. What amount of water must be added to make the ratio of milk and water as 1 : 2?

Solution: 
৬০ লিটার দ্রবণে, দুধ ও পানির অনুপাত ২ : ১ 

দুধের পরিমাণ = ৬০ × ২/৩ লিটার 
= ৪০ লিটার 

পানির পরিমাণ = ৬০ - ৪০ লিটার = ২০ লিটার 

ধরি, ক লিটার পানি মেশাতে হবে।  

প্রশ্নমতে, 
৪০/(ক + ২০) = ১/২ 
⇒ ক + ২০ = ৮০ 
⇒ ক = ৮০ - ২০ 
∴ ক = ৬০ 

অতএব, ৬০ লিটার পানি মেশাতে হবে। 
৪৯.
Running at the same constant rate, 6 identical machines can produce a total of 270 bottles per minute. At this rate, how many bottles could 10 such machines produce in 4 minutes?
  1. ক) 648
  2. খ) 1800
  3. গ) 2700
  4. ঘ) 10800
ব্যাখ্যা
Question: Running at the same constant rate, 6 identical machines can produce a total of 270 bottles per minute. At this rate, how many bottles could 10 such machines produce in 4 minutes?

Solution: 
৬ টি মেশিন ১ মিনিটে উৎপাদন করে ২৭০ টি বোতল 
১ টি মেশিন ১ মিনিটে উৎপাদন করে ২৭০/৬ টি বোতল 
∴ ১০ টি মেশিন ৪ মিনিটে উৎপাদন করে (২৭০ × ১০ ×৪)/৬ টি বোতল 
= ১৮০০ টি বোতল 
৫০.
If Tk. 4,500 was invested in a share when the price per share was Tk. 9 and Tk. 3,000 was invested in another share when the price per share was Tk. 10. What was the average price per share purchased?
  1. ক) Tk. 9.20
  2. খ) Tk. 9.625
  3. গ) Tk. 9.4
  4. ঘ) Tk. 9.375
ব্যাখ্যা
Question: If Tk. 4,500 was invested in a share when the price per share was Tk. 9 and Tk. 3,000 was invested in another share when the price per share was Tk. 10. What was the average price per share purchased?

Solution: 
প্রতি শেয়ার ৯ টাকা দরে শেয়ার কিনে ৪৫০০ টাকার 
শেয়ার কিনে = ৪৫০০/৯ টি 
= ৫০০ টি 

অন্য শেয়ারে ১০ টাকা দরে শেয়ার কিনে ৩০০০ টাকার 
শেয়ার কিনে ৩০০০/১০ = ৩০০ টি 

মোট শেয়ার কিনে = ৫০০ + ৩০০ টি 
= ৮০০ টি 

∴ গড়ে প্রতি শেয়ারের মূল্য = (৪৫০০ + ৩০০০)/৮০০ টাকা 
= ৭৫০০/৮০০ টাকা 
= ৯.৩৭৫ টাকা 
৫১.
The value of a machine is Tk. 6,250. Its value decreases by 10% during the first year, 20% during second year and 30% during the third year. What will be the value of the machine after 3 years?
  1. ক) 2650
  2. খ) 3050
  3. গ) 3150
  4. ঘ) 3750
ব্যাখ্যা
প্রশ্ন: The value of a machine is Tk. 6,250. Its value decreases by 10% during the first year, 20% during second year and 30% during the third year. What will be the value of the machine after 3 years?

সমাধান: 
একটি মেশিনের মূল্য ৬২৫০ টাকা 

প্রথম বছরে এর মূল্য ১০% হ্রাস পায় 
প্রথম বছর পর এর মূল্য = ৬২৫০ - ৬২৫০ এর ১০% 
= ৬২৫০ - (৬২৫০ ×১/১০)
= ৬২৫০ - ৬২৫ টাকা 
= ৫৬২৫ টাকা 

দ্বিতীয় বছরে এর মূল্য ২০% হ্রাস পায় 
দ্বিতীয় বছর শেষে মূল্য = ৫৬২৫ - ৫৬২৫ এর ২০%
= ৫৬২৫ - ১১২৫ টাকা
= ৪৫০০ টাকা 

তৃতীয় বছরে, এর মূল্য ৩০% হ্রাস পায় 
∴ তৃতীয় বছর শেষে এর মূল্য = ৪৫০০ - ৪৫০০ এর ৩০%
= ৪৫০০ - ১৩৫০ টাকা 
= ৩১৫০ টাকা 
৫২.
A buzzer sounds every 15 minutes. If the buzzer sounded at 12.40, which of the following could be a time at which the buzzer sounded?
  1. ক) 4.05
  2. খ) 6.45
  3. গ) 7.15
  4. ঘ) 8.10
ব্যাখ্যা
Question: A buzzer sounds every 15 minutes. If the buzzer sounded at 12.40, which of the following could be a time at which the buzzer sounded?

Solution: 
A buzzer sounds every 15 minutes.
 the buzzer sounded at 12.40।

4.05 - 12.40 = 265 min ; not divisible by 15
6.45 - 12.40 = 425 min ; not divisible by 15
7.15 - 12.40 = 455 min ; not divisible by 15
8.10 - 12.40 = 510 min ;  divisible by 15
the buzzer could sound at 8.10
৫৩.
Son's age is now one-third of father's age. In twelve years from now son's age will be one half of the father's age. What is the son's age in years now?
  1. ক) 6
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 24
ব্যাখ্যা
Question: Son's age is now one-third of father's age. In twelve years from now son's age will be one half of the father's age. What is the son's age in years now?

Solution: 
ধরি, পিতার বয়স x বছর 
পুত্রের বয়স x/৩ বছর 

১২ বছর পর, পিতার বয়স = x + ১২ বছর 
১২ বছর পর, পুত্রের বয়স = (x/৩) + ১২বছর 
= (x + ৩৬)/৩ বছর 

প্রশ্নমতে, 
(x + ৩৬)/৩ = (x + ১২)/২
⇒ ২ (x + ৩৬) = ৩ (x + ১২)
⇒ ২x + ৭২ = ৩x + ৩৬ 
∴ x = ৭২ - ৩৬
= ৩৬ 

∴ পুত্রের বর্তমান বয়স = ৩৬/৩ বছর 
= ১২ বছর 
৫৪.
A project has 3 test cases. Three teams are formed to study the 3 different test cases. Mr. X is assigned to all three teams. Except for Mr. X, each member is assigned to exactly one team. If each team has exactly 6 members, then what is the exact number of members required?
  1. ক) 16
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 15
ব্যাখ্যা
Question: A project has 3 test cases. Three teams are formed to study the 3 different test cases. Mr. X is assigned to all three teams. Except for Mr. X, each member is assigned to exactly one team. If each team has exactly 6 members, then what is the exact number of members required?

Solution: 
একটি প্রজেক্টে ৩ টি কেস আছে।
৩ টি কেস অধ্যয়ন করার জন্য ৩ টি টিম গঠন করা হয়েছে। 

Mr.X প্রতিটি টিমেই আছে। বাকি প্রতি সদস্যের টিম আলাদা।
প্রতি টিমে ৬ জন সদস্য আছে। 
অর্থাৎ, প্রতি টিমে Mr.X ছাড়া সদস্য আছে = ৬ - ১ জন 
= ৫ জন 

∴ মোট সদস্যের প্রয়োজন = (৫ × ৩) + ১ জন 
= ১৫ + ১ জন 
= ১৬ জন 
৫৫.
If five students run a mile in 5 minutes, then how much time will 50 students take to run a mile?
  1. ক) 50 min
  2. খ) 5 min
  3. গ) 10 min
  4. ঘ) 250 min
ব্যাখ্যা
Question: If five students run a mile in 5 minutes, then how much time will 50 students take to run a mile?

Solution: 
এখানে দূরত্ব মুখ্য। যেহেতু দূরত্ব দুই ক্ষেত্রেই একই, তবে সময়ও একই লাগবে। 

৫ জন ছাত্রের এক মাইল যেতে সময় লাগে ৫ মিনিট।
৫০ জন ছাত্র যদি একই বেগে দৌড়ায় তবে একসাথে তারা ৫ মিনিটেই ১ মাইল অতিক্রম করে। 
৫৬.
Q. (56-65) Choose the correct answer
৫৬)In this world nothing is low, nothing mean. The rock we have frequented may hide a rich mine, the water we have fished may have pearl beds beneath, the man we have neglected may have high soul. So all the things we see around us have their______.
  1. ক) uses
  2. খ) price
  3. গ) existence
  4. ঘ) power
ব্যাখ্যা
Question: In this world nothing is low, nothing mean. The rock we have frequented may hide a rich mine, the water we have fished may have pearl beds beneath, the man we have neglected may have high soul. So all the things we see around us have their______.

Solution: 
এই পৃথিবীতে কিছু অমূল্য নয়। আমরা যে শিলা বারবার দেখেছি তা হয়তো একটি সমৃদ্ধ খনি লুকিয়ে রাখতে পারে, আমরা যে জলে মাছ ধরেছি তার নীচে মুক্তার বিছানা থাকতে পারে, যে মানুষটিকে আমরা অবহেলা করেছি তার উচ্চ আত্মা থাকতে পারে।

অতএব, প্রত্যেক জিনিসের একটি মূল্য আছে।
৫৭.
Choose the one that will be best fit in the blank position?
ELFA, GLHA, ILJA,______, MLNA
  1. ক) OLPA
  2. খ) LLMA
  3. গ) KLMA
  4. ঘ) KLLA
ব্যাখ্যা
Question: Choose the one that will be best fit in the blank position? ELFA, GLHA, ILJA,______, MLNA

Solution: 
প্রথম বর্ণে একটি বর্ণ বাদ দিয়ে পরের টি বসানো হয়েছে।
E (F) G (H) I (J) K (L) M

প্রতিটি অংশে ২য় ও ৪র্থ বর্ণ L ও A।

৩য় অংশে একটি বর্ণ বাদ দিয়ে পরের টি বসানো হয়েছে। 
F (G) H (I) J (k) L (M) N

অতএব, শূন্যস্থানে বসবে KLLA
৫৮.
'Boat is to sea', therefore 'Plane is to _____'
  1. ক) Fly
  2. খ) Air
  3. গ) Sky
  4. ঘ) Float
ব্যাখ্যা
Question: 'Boat is to sea', therefore 'Plane is to _____'

Solution: 
নৌকা সমুদ্র দিয়ে চলাচল করে।
তেমনি উড়োজাহাজ আকাশে যাতায়াত করে।
৫৯.
Five persons are travelling in a train-A, B. C, D and E. A is the mother of C who is the wife of E. D is the brother of A and B is the husband of A. How is B related to E?
  1. ক) Bother
  2. খ) Father
  3. গ) Uncle
  4. ঘ) Father in Law
ব্যাখ্যা
Question: Five persons are travelling in a train-A, B. C, D and E. A is the mother of C who is the wife of E. D is the brother of A and B is the husband of A. How is B related to E?

Solution: 
A, C এর মা। C,E এর স্ত্রী। 
A, E এর শাশুড়ি। 

D, A এর ভাই। 
B,A এর স্বামী।

∴ B, E এর শ্বশুর।
৬০.
Which number replaces the question mark?
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
Question: Which number replaces the question mark?


Solution: 
১ম চিত্রে,
(4 × 4) - (5 × 3)
= 16 - 15
= 1

২য় চিত্রে, 
(6 × 8) - (6 × 7) 
= 48 - 42 
= 6

৩য় চিত্রে, 
(5 × 8) - (5 × 6) 
= 40 - 30 
= 10
৬১.
If England is written as 1234526 and France is written as 785291, then Greece is written as_____
  1. ক) 392291
  2. খ) 381191
  3. গ) 382292
  4. ঘ) 392191
ব্যাখ্যা
Question: If England is written as 1234526 and France is written as 785291, then Greece is written as_____

Solution: 
England is written as 1234526
E = 1
n = 2
g = 3
l = 4
a = 5
n = 2
d = 6

France is written as 785291
F = 7
r = 8 
a = 5
n = 2
c = 9
e = 1

So, GREECE will be = 381191
৬২.
Find out the missing number in the following series. 65536, 256, 16, _____?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
Question: Find out the missing number in the following series. 65536, 256, 16, _____?

Solution: 
√65536 = 256 
√256 = 16

∴ শূন্যস্থানে বসবে = √16
= 4
৬৩.
Select the odd one.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
Question: Select the odd one.

Solution: 
১ম চিত্রে, বাইরের ক্ষেত্রটি সীমাবদ্ধ নয়, ভেতরের ক্ষেত্রটি সীমাবদ্ধ (চতুর্ভুজ)।
২য় চিত্রে, বাইরের ক্ষেত্রটি সীমাবদ্ধ (ত্রিভুজ), ভেতরের ক্ষেত্রটি সীমাবদ্ধ নয়।
৩য় চিত্রে, বাইরের ক্ষেত্রটি সীমাবদ্ধ নয়, ভেতরের ক্ষেত্রটি সীমাবদ্ধ (চতুর্ভুজ)।

অতএব, তিনটি চিত্রেই একটি সীমাবদ্ধ ক্ষেত্র ও আরেকটি সীমাবদ্ধ নয়। 
৪র্থ চিত্রে, দুটো ক্ষেত্রই সীমাবদ্ধ। তাই এতি অন্যগুলো থেকে ভিন্ন। 
৬৪.
Which letter is out of place in the following series?
I M L T N K O J
  1. ক) O
  2. খ) B
  3. গ) T
  4. ঘ) L
ব্যাখ্যা
Question: Which letter is out of place in the following series?
I M L T N K O J

Solution: 
সিরিজটিতে লক্ষ্য করলে দেখা যায়, অক্ষরগুলো হচ্ছে I, J, K, L, M, N, O
অর্থাৎ, প্যাটার্ন যাই হোক না কেনো, অক্ষরগুলি ক্রমান্বয়ে আছে। 
অতএব, চিত্রে T এর পরিবর্তে P বা H থাকা যুক্তিযুক্ত ছিল।
৬৫.
Which number can be placed at the sign of interrogation?
  1. ক) 12
  2. খ) 16
  3. গ) 8
  4. ঘ) 4
ব্যাখ্যা
Question: Which number can be placed at the sign of interrogation?


Solution: 
6 × 5 × 4 = 120
6 × 7 × 3 = 126

ধরি, প্রশ্নবোধক স্থানে x বসবে। 

8 × 5 × x = 320 
⇒ 40 × x = 320 
∴ x = 320/40
= 8
৬৬.
Q. (66-80): Choose the correct answer
৬৬)Which of the following organizations is not an organ of the United Nations?
  1. ক) UNDP
  2. খ) USAID
  3. গ) FAO
  4. ঘ) ILO
ব্যাখ্যা
• USAID: 
-
পূর্ণরূপ- United States Agency for International Development (USAID)।
-
গঠিত হয়: November 3, 1961. 

• অন্যদিকে: 
• জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):
- UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। 
- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।

• FAO:
 - বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO- Food and Agricultural Organization) সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- পরে ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 
- প্রতিবছর বিশ্বব্যাপী ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

• ILO:
- ILO (International Labour Organization) ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- তবে এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা  ১৫টি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 
৬৭.
Which country within EU still does not use Euro as its currency?
  1. ক) France
  2. খ) Germany
  3. গ) Austria
  4. ঘ) England
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মানির মুদ্রা ইউরো। 
-
ইউরো মুদ্রা গ্রহণকারী দেশগুলো হলো:

• অন্যদিকে:
ইংল্যান্ডের মুদ্রা পাউন্ড স্টার্লিং। 

সূত্র: ইউ ওয়েবসাইট।
৬৮.
First published novel of Sunil Gangopadhyay was -
  1. ক) Anno Jiboner Shad
  2. খ) Atmuprakash
  3. গ) Aranyer Dinratri
  4. ঘ) Jugalbondi
ব্যাখ্যা
• সুনীল গঙ্গোপাধ্যায়:
- সুনীল গঙ্গোপাধ্যায় কবি ও উপন্যাসিক হিসেবে পশ্চিমবঙ্গের সাহিত্যে একটি শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছিলেন।
- তবে কবি হিসেবে তাঁর পরিচিতির চেয়ে ঔপন্যাসিক হিসেবে বেশি খ্যাতিলাভ করেছিলেন।
- সমকালীন জীবনের চিত্র ফুটিয়ে তুলতে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে গেছেন।
- সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায়। 
- কবিতা দিয়ে তাঁর সাহিত্য সাধনা শুরু।
- তাঁর প্রথম কবিতা 'একটি চিঠি' প্রকাশিত হয়েছিল 'দেশ' পত্রিকায় ১৯৫১ সালে।
- তাঁর রচিত ছোটগল্প 'খাঁচা' প্রথম প্রকাশিত হয় রমাপদ চৌধুরী সম্পাদিত 'ইন্দানীং' পত্রিকায়।
⇒ তাঁর প্রথম উপন্যাস 'আত্মপ্রকাশ ১৯৬৪ সালে প্রকাশিত হয়।

তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলো হল:
- একা এবং কয়েকজন',
- 'হঠাৎ নীরার জন্য',
- 'ভোর বেলার উপহার',
- 'সাদা পৃষ্ঠা', 'তোমার সঙ্গে',
- 'সেই মুহূর্তে নীরা',
- 'কায়দাটা শিখে নেবে' ইত্যাদি ।

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলো হল:
- 'আত্মপ্রকাশ',
- 'ছায়া দর্শন',
- 'অন্য জীবনের স্বাদ',
- 'স্বপ্ন সম্ভব',
- 'সুনীলের সাতদিন',
- 'বাণী ও অবিনাশ',
- 'কোথায় আলো'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক। 
৬৯.
"Kyoto Protocol" is related with-
  1. ক) Peace
  2. খ) Agriculture
  3. গ) Environment
  4. ঘ) Trade
ব্যাখ্যা
- জাতিসংঘ পরিবেশবিষয়ক  কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে।
- কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের কিয়োটোতে।
- কিয়োটো প্রটোকল কার্যকর হয় ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে।
-  জাতিসংঘ পরিবেশবিষয়ক  কিয়োটো প্রটোকল চুক্তিটিতে স্বাক্ষর করে মোট ১৪৪টি দেশ।
- যুক্তরাষ্ট্র জাতিসংঘ পরিবেশবিষয়ক  কিয়োটো প্রটোকল স্বাক্ষর করে ১৯৯৮ সালে।
- যুক্তরাষ্ট্র জাতিসংঘ পরিবেশবিষয়ক  কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে ২০০১ সালে।
- জাতিসংঘ পরিবেশবিষয়ক কিয়োটো প্রটোকল স্বাক্ষর করে ২০০১ সালে।

উতস : জাতিসংঘ ওয়েবসাইট।
৭০.
Banks were first started in the world in -
  1. ক) Italy
  2. খ) Greece
  3. গ) USA
  4. ঘ) UK
ব্যাখ্যা
• সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ টাকা ধার দেয় ও নেয়।
- আজ থেকে ৫ হাজার বছর আগে সেই মেসোপটেমিয়া (বর্তমানে ইরাক) সভ্যতায় টাকা ধার দেওয়া-নেওয়ার নজির পাওয়া যায়।
- কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে ইউরোপের ইতালিতে।  
- ইংরেজি বেঞ্চ শব্দের ইতালীয় প্রতিশব্দ থেকে ব্যাংক শব্দটি এসেছে।

সূত্র: প্রথম আলো ও Moneygate wabwsite [link]
৭১.
The tribal sect known as "Garo" is mostly connected in which district of Bangladesh?
  1. ক) Sylhet
  2. খ) Rangamati
  3. গ) Bandarban
  4. ঘ) Mymensingh
ব্যাখ্যা
- বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়।
- গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব- পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- গারো পাহাড় মূলত পূর্ব গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহার এই তিনটি অঞ্চলে বিভক্ত।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।
- গারো পাহাড়ের উত্তর এবং উত্তর পশ্চিমে রয়েছে আসাম এবং পূর্বে মেঘালয়ে খাসি পাহাড়।
- গারো  মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারোখাসি পাহাড়শ্রেণীর অন্তর্গত, মেঘালয়ের রাজধানী শিলং এখানে অবস্থিত।

সূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট জেলা সমূহের ওয়েবসাইট।
৭২.
Which sector contributes the most to Bangladesh GDP?
  1. ক) Agriculture
  2. খ) External Sector
  3. গ) Service
  4. ঘ) Industry
ব্যাখ্যা
সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে -
- বাংলাদেশের জিডিপিতে সেবাখাতের অবদান সবচেয়ে বেশি।
• মুদ্রাস্ফীতির হার - ৫.৮৩% 
• স্থির মূল্যে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার - ৭.২৫%
• চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) - ২,৮২৪ মার্কিন ডলার বা ২,৪১,৪৭০ টাকা।
• চলতি মূল্যে মাথাপিছু জিডিপি - ২,৭২৩ মার্কিন ডলার বা ২,৩২,৮২৮ টাকা

• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২। 
৭৩.
Which of the following is the hardest element?
  1. ক) Iron
  2. খ) Diamond
  3. গ) Copper
  4. ঘ) Silicon
ব্যাখ্যা
• হীরক ধাতু:
- কার্বন একটি অধাতু ও বিজারক পদার্থ। 
- কার্বনের দানাদার রূপভেদ হলো- গ্রাফাইট ও হীরক। 
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হচ্ছে হীরক।
- হীরক কাঁচ কাটতে ব্যবহার করা হয়।
- গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে তা ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। 
- যন্ত্রাংশ লুব্রিকেশন করার জন্য এবং কাদা সহযোগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস  তৈরীতে গ্রাফাইট ব্যবহৃত হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। 
৭৪.
The historical "D-Day" is related with -
  1. ক) Gulf war
  2. খ) 1st world war
  3. গ) 2nd world war
  4. ঘ) Iraq war
ব্যাখ্যা
• The historical D-Day is related with- 2nd world war. 
• 'D-Day' ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৪ সালের ৬ জুন দখলকৃত ফ্রান্স উদ্ধারের জন্য মিত্রবাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক অপারেশন পরিচালনা করে যার কোড নাম ছিলো - Operation Overlord।
• ১৯৪৪ সালের ৬ই জুন, নাৎসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের ৫টি সৈকতে অবতরণ করেন।
- এই দিনটিকে ডি - ডে (D-Day) হিসাবে পালন করা হয় ৷

সূত্র:- ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৭৫.
The headquarter of UNCTAD is in-
  1. ক) Geneva
  2. খ) London
  3. গ) New York
  4. ঘ) Paris
ব্যাখ্যা
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- সদরদপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
৭৬.
Badminton is the national sport of -
  1. ক) Scotland
  2. খ) China
  3. গ) India
  4. ঘ) Malaysia
ব্যাখ্যা
• স্কটল্যান্ড এর জাতীয় খেলা শিন্টি। 
-চীনের জাতীয় খেলা 'টেবিল টেনিস'। চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- ভারতে কোন সরকার স্বীকৃত জাতীয় খেলা নেই। যদিও অনেকে হকিকে ভারতের জাতীয় খেলা মনে করে। 
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল। 
- ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা - ব্যাডমিন্টন।

[ প্রচলতি উত্তর হিসেবে মালয়েশিয়া দেওয়া হলো, তবে অপশনে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থাকলে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর উত্তর দিবেন  ]
৭৭.
The architect of "Shaheed Minar" is -
  1. ক) Joynul Abedin
  2. খ) Hamidur Rahman
  3. গ) Hashem Khan
  4. ঘ) Kamrul Hassan
ব্যাখ্যা
- বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান, তাঁর সহকর্মী ছিলেন ভাস্কর নভেরা আহমদ।
- ১৯৫৭ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভার আমলে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী মেডিকেল হোস্টেল প্রাঙ্গণের একাংশে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়।
- ২১ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে এটি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম।
- উল্লেখ্য, ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্থাপিত প্রথম শহীদ মিনারের ডিজাইনার ছিলেন বদরুল আলম।

উৎস: বাংলাপিডিয়া।
৭৮.
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন তাই বর্তমানে গুরুত্ব নেই, নতুন তথ্য ব্যাখ্যাতে দেওয়া হল] 2020 summer Olympic games will be held in -
  1. ক) Japan
  2. খ) Netherlands
  3. গ) South Africa
  4. ঘ) Germany
ব্যাখ্যা
• ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক জাপানের টোকিওতে ২০২১ সালের ২৩শে জুলাই শুরু হয়ে এবং ৮ই আগস্ট সমাপ্ত হয়েছে।

• গ্রীষ্মকালীন অলিম্পিক - ২০২৪:
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে - ফ্রান্সের প্যারিসে।
- এটি ২৬ জুলাই ২০২৪ থেকে ১১ অগাস্ট ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷

 উৎস: Paris 2024 Summer Olympics, Olympics.
৭৯.
Which of the following pair is not correctly matched?
  1. ক) Vitamin E - Neurological Problems
  2. খ) Vitamin A - Night Blindness
  3. গ) Vitamin C - Beri Beri
  4. ঘ) Vitamin D - Rickets
ব্যাখ্যা
• ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি রোগ হয়।
- ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। 

• অন্যদিকে: 

- ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
- ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
- ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, বন্ধ্যাত্ব হয়, জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হয়, স্নায়বিক সমস্যা হয়।

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি। 
৮০.
Google is-
  1. ক) Virus Program
  2. খ) Search Engine
  3. গ) Website
  4. ঘ) Hardware
ব্যাখ্যা
সার্চ ইঞ্জিন:
- বিশ্বের যে কোন প্রান্তে অবস্থান করে, যে কোন সময়ে ইন্টারনেটে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত যে কোন বিষয়ের তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যায়। 
- যে সকল সফ্টওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধান করা যায় যেগুলো সার্চ ইঞ্জিন নামে পরিচিত।
- আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে কোনো তথ্য অনুসন্ধান (সার্চ) করাকে ব্রাউজ করা বলা হয়।
- বর্তমান সময়ের কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে:
www.google.com (গুগল),
www.yahoo.com (ইয়াহু),
www.bing.com (বিং) এবং 
www.hotbot.com (হটবট)। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।