পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়29 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা - ২৮ রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি ১৩০ দিনে সম্পূর্ণ সিলেবাস বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
He apologized for what he did. The underlined part is a/an -
  1. Principal clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Main clause
ব্যাখ্যা
• He apologized for what he did.
- The underlined part is a - Noun clause.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে, 'what he did' clause টি Preposition এরপরে object হিসেবে বসায় - এটি Noun clause.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে -
1. Subject হিসাবে,
যেমন: What will he do is uncertain.

2. Transitive verb এর object হিসেবে,
যেমন: I believe what you have said.

3. Linking verb এরপরে complement হিসাবে,
যেমন: The reason is why they are angry.

4. Preposition এরপরে,
যেমন: Listen to what they say.
.
The agency that I worked for in 2020 is shutting down. The underlined part is -
  1. Noun clause
  2. Principle clause
  3. Adjective clause
  4. Adverb clause
ব্যাখ্যা
• The agency that I worked for in 2020 is shutting down.
- The underlined part is - Adjective clause.

• Adjective clause:
- আমরা জানি, Adjective কোন Noun বা Pronoun কে Modify করে, অর্থাৎ- কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বর্ণনা করে ।
- অতএব, Adjective Clause ও কোন Noun বা Pronoun কে Modify করবে।

- যেসব clause কোনো বাক্যে Adjective এর কাজ করে তাদেরকে Adjective clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো noun বা noun এর সমতুল্য pronoun বা যে কাউকে modify করে থাকে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• বাক্যটিতে 'that I worked for in 2020'- এই clause টি ‘The agency’ কে modify করে।
- সুতরাং এটি হচ্ছে একটি Adjective clause.

• সাধারণত Adjective Clause এর শুরুতে Relative Pronoun/ Relative Adverb থাকে।
• Relative Pronoun: who, whom, whose, what, which, that, but (যে না/ যা না) ইত্যাদি।
.
I will message you when I get home.
- "I will message you" and "when I get home" are respectively -
  1. Principal clause and Adjective clause
  2. Principal clause and Adverbial clause
  3. Principal clause and Noun clause
  4. Subordinate clause and Adjective clause
ব্যাখ্যা
• In the sentence - I will message you when I get home.
- "I will message you" and "when I get home" are respectively -Principal clause and Adverbial clause.

• Principal clause:
- যে Clause এ একটি subject, একটি Finite verb থাকে ও মূল sentence থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal clause বলে। 
- Example: I will message you when I get home.
- এখানে I will message you - principal clause কারণ তা নিজেই পূর্ণ অর্থ প্রকাশ করে।

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

 • Adverbial clause of time: 
- যে Adverb দিয়ে verb সংঘটিত হবার সময় বোঝায় তাকে Adverbial clause of time বলে।
- Principal Clause এর Verb কে When দ্বারা প্রশ্ন করলে Adverb Clause of Time পাওয়া যায়।
- Before, whenever since, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।

"I will message you when I get home." 
- 'কখন message করবো এমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'when I get home'.
- তাই এটি Adverb Clause of Time.
- when এখানে সময় নির্দেশ করছে।
.
What does the word "Intangible" mean?
  1. Something that can be touched or seen
  2. Something that is always visible
  3. Something that is very small
  4. Something that cannot be touched or physically measured
ব্যাখ্যা
• The required answer is - Something that cannot be touched or physically measured

• Intangible (adjective):
English Meaning: Something that does not exist as a physical thing but is still valuable to a company.
Bangla Meaning: ধরা বা ছোঁয়া যায় না এমন, স্পর্শাতীত; অস্পর্শনীয়, (বিশেষত) বুদ্ধির অগম্য, দুরধিগম্য: intangible ideas, intangible assets, (ব্যবসা) যে সম্পত্তি পরিমাপ করা যায় না (যেমন সুনাম), অপরিমাপ্য সম্পদ।

• Example Sentence:
1. Hard is a mysterious, intangible personality trait that belies definition.
2. Leadership is an intangible asset to a company.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Who said 'History repeats itself, first as a tragedy, second as a farce'?
  1. Karl Marx
  2. Sir Walter Scott
  3. William Hazlitt
  4. Edward Fitzgerald
ব্যাখ্যা
• Kar Marx said, 'History repeats itself, first as a tragedy, second as a farce'.
- এর বাংলা অর্থ হচ্ছে -"ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমে একটি ট্র্যাজেডি হিসেবে, পরে প্রহসন হিসেবে"
 তিনি এটি তার রচনা "The Eighteenth Brumaire of Louis Bonaparte" (1852)-এ লিখেছিলেন। এখানে তিনি লুই নেপোলিয়ন (নেপোলিয়ন তৃতীয়)-এর উত্থান বিশ্লেষণ করেছিলেন এবং তার চাচা নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে এর তুলনা করেছিলেন, দেখিয়েছিলেন কীভাবে ঐতিহাসিক ঘটনা পুনরাবৃত্তি হয়, তবে ভিন্ন ও প্রায়শই কম গুরুত্বপূর্ণ রূপে।

• Karl Marx: 
- তিনি একাধারে একজন German philosopher, revolutionary, sociologist, historian এবং economist.
- Victorian Period এর অন্যতম এই লেখকের পুরো নাম Karl Heinrich Marx.
- Karl Marx কে “ Socialism and modern scientific communism” বলা হয়।
- He published The Communist Manifesto, the most celebrated pamphlet in the history of the socialist movement.
- Marx’s early writings are dominated by an understanding of alienation, a distinct type of social illness whose diagnosis looks to rest on a controversial account of human nature and its flourishing. 

• His famous books:
- Das Capital,
- Communist Manifesto,
- Holy Family,
- The Eighteenth Brumaire of Louis Bonaparte
- The Poverty of Philosophy.

• Famous quotes:
• Men make their own history.
• Religion is opium to the people.
• History repeats itself, first as a tragedy, second as a farce.

Source: Live MCQ Lecture and Britannica.
.
'Winston Smith' is the protagonist of -
  1. Farewell to Arms
  2. A Christmas Carol
  3. Waiting for Godot
  4. Nineteen Eighty-Four
ব্যাখ্যা
• Winston Smith is the protagonist of Nineteen Eighty-Four.

• Nineteen Eighty-four
- George Orwell writes this novel.
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে।
- কাহিনী গড়ে উঠেছে Oceania নামক রাষ্ট্রে যেটি একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র।
- সরকার জনগণের ব্রেইনওয়াশ করে এবং বিন্দুমাত্র সমালোচনাও না করতে উৎসাহ দেয়।
- মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতা বলে কিছু ছিলো না সেই রাষ্ট্রে।
- সরকার দলের স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” and “Ignorance is strength.”
- কেন্দ্রীয় চরিত্রের নাম: Winston Smith যাকে সরকারের পক্ষ থেকে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস লেখার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে সে প্রকৃত সত্য উদঘাটনে - ব্রত হয় এবং এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- এর আগে, সে Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে। পাশাপাশি তারা গোপনে সরকার বিরোধী বিভিন্ন দলের সাথে যোগাযোগ রাখতে শুরু করে। যদিও তাদের অগোচরে তাদেরকে সরকারী নজরদারির মধ্যে রাখা হয়।
- এরপর Thought Criminal হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয় এবং সংশোধনাগারে পাঠানো হয়।
• Important terms: Newspeak, Big Brother, Thought Police.

• George Orwell:
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। Animal Farm এবং Nineteen Eighty-Four George Orwell দুটি বিখ্যাত উপন্যাস।

• Famous Works:
Novels:
- Animal Farm (1945 – a fairy story)
- Nineteen Eighty-Four
- Burmese Days
- Coming up for Air.

Story/Essay:
- Shooting an Elephant
- A Hanging.

Source: Encyclopedia Britannica.
.
'The Birthday Party' is written by a/an -
  1. British writer
  2. American writer
  3. Irish writer
  4. Scottish writer
ব্যাখ্যা
• The play 'The Birthday Party' is written by a British writer named Harold Pinter.
- এই  play টি comedy of menace নামে পরিচিত।
- The Birthday Party হচ্ছে Harold Pinter এর প্রথম full-length play যা তাঁর trademark 'comedy of menace,' সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।

• এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র Stanley যে একটি সস্তা, অপরিচ্ছন্ন পরিবেশে একটি  বাড়িতে ভাড়া থাকে।
- সে সারাক্ষণ দুশ্চিন্তা করে এবং ভাবে যে Goldberg and McCann নামের দুইজন মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে এবং তার ক্ষতি করতে চায়।
- তার বাড়ীওয়ালা মহিলা একটি জন্মদিনের পার্টি আয়োজন করে।
- পুরো সময় জুড়ে Stanley এর আতঙ্ক, এবং তার মানসিক অবস্থার বিবরণ দিয়ে নাটকের কাহিনি এগিয়ে চলে।

• Characters:
- Stanley Webber,
- Meg Boles,
- Petey Boles,
- Goldberg (also called Nat),
- McCann,
- Lulu, etc.

• Harold Pinter is an English playwright, who achieved international renown as one of the most complex and challenging post-World War II dramatists.

• Some of his notable works - 
- Moonlight,
- The Birthday Party,
- The Caretaker,
- The Dumb Waiter,
- The Homecoming,
- The Room, etc.

• উল্লেখ্য যে,
- T.S. Eliot has written The Cocktail Party.
- K. Mansfield wrote The Garden Party.

Source: Britannica and Live MCQ Lecture.
.
'রণভেরী' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. চন্দ্রবিন্দু
  2. অগ্নিবীণা
  3. সঞ্চিতা
  4. চক্রবাক
ব্যাখ্যা
• 'রণভেরী' কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।

• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।

• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ারা,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী, মহররম।

• কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম সমূহ:
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’।
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলাপিডিয়া।
.
জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. সমাচার চন্দ্রিকা
  2. বাঙ্গাল গেজেট
  3. ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান
  4. ফ্রেন্ড অব ইন্ডিয়া
ব্যাখ্যা
• জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা 'ফ্রেন্ড অব ইন্ডিয়া'।

• জন ক্লার্ক মার্শম্যান:

- ১৭৯৪ খ্রিস্টাব্দে ব্রিস্টলে তাঁর জন্ম।
- তিনি ছিলেন মিশনারি, ইতিহাসবিদ, সাংবাদিক।

• তাঁর সম্পাদিত পত্রিকা:
- দিগদর্শন
- সমাচার দর্পণ
- ফ্রেন্ড অব ইন্ডিয়া
- গভর্নমেন্ট গেজেট।

• জন ক্লার্ক মার্শম্যান রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভারতবর্ষের ইতিহাস,
- পুরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ,
- জ্যোতিষ গোলাধ্যায়,
- সদ্গুণ ও বীর্জের ইতিহাস ঈশপস ফেলস,
- ক্ষেত্রবাগান বিবরণ,
- Murray's Grammar,
- Outline of the History of Bengal,
- The History of India,
- How Wars Arrive in India.

• অন্যান্য অপশন আলোচনা:
- হেনরি ডিরোজিও সম্পাদিত পত্রিকা - ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান।
- গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত পত্রিকা - বাঙ্গাল গেজেট।
- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকা - সমাচার চন্দ্রিকা।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
১০.
কোন চরিত্রটি মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্যের' নয়?
  1. যযাতি
  2. সরমা
  3. প্রমীলা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- 'যযাতি' মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্যের' চরিত্র নয়।
- 'যযাতি' - চরিত্রটি মধুসূধন দত্তের শর্মিষ্ঠা নাটকের।

•‘মেঘনাদবধ কাব্য':

- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণে'র কাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ খ্রিষ্টাব্দে ‘মেঘনাদবধ কাব্য' রচনা করেন।
- গ্রন্থটি ১৮৬১ খ্রিষ্টাব্দেই প্রকাশ পায়।
- এটা মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ।
- ‘তিলোত্তমাসম্ভব কাব্য' (১৮৬০) তাঁর প্রথম এবং বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- কবি কাব্যের প্রথম দিকে বীররসের কথা বললেও এই কাব্যে করুণরসই প্রধান।
- ১৮৫৭ খ্রিষ্টাব্দে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে মধুসূদন রচনা করে এই স্বাধীনতা ভিলাষী কাব্য।
- নয় সর্গে সম্পূর্ণ 'মেঘনাদবধ কাব্যে’ বীরবাহুর মৃত্যুসংবাদ থেকে মেঘনাদ- হত্যা, প্রমীলার চিতারোহণ পর্যন্ত মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত।
- এ কাব্যের ট্রাজেডি সৃজন হয়েছে নায়ক রাবণ চরিত্রকে অবলম্বন কবি মিল্টনের 'প্যারাডাইস লস্ট' মহাকাব্যে শয়তান যেমন দুর্জয় বাসনা ও ঋজুতা প্রদর্শন করে, মধুসূদনও রাবণকে দিয়ে সে কাজ করিয়েছেন।

• কাব্যের প্রধান চরিত্র:
- রাবণ,
- মেঘনাদ,
- লক্ষ্মণ,
- রাম,
- প্রমীলা,
- বিভীষণ,
- সীতা,
- সরমা ইত্যাদি।

•  তাঁর অন্যান্য সাহিত্যকর্ম:
• নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী।

• কাব্যগ্রন্থ:
- তিলোত্তমাসম্ভব কাব্য (অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ)
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

• প্রহসন:
- একেই কি বলে সভ্যতা,
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

• মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৩. বাংলাপিডিয়া।
১১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ঈর্ষাপরায়ন
  2. ঈর্শাপরায়ণ
  3. ঈর্ষাপরায়ণ
  4. ঈর্ষাপরয়াণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ঈর্ষাপরায়ণ'
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
এর অর্থ:
- হিংসুটে;
- পরশ্রীকাতর;
- হিংসার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
'কলেবর' শব্দের সমার্থক শব্দ কী?
  1. শরীর
  2. তেজ
  3. ষণ্ডা
  4. শক্তি
ব্যাখ্যা
'শরীর' শব্দের সমার্থক শব্দ:
- দেহ, অঙ্গ, গাত্র, গা, তনু, বন্ধু, গতর, কলেবর

অন্যদিকে,
'শক্তি' শব্দের সমার্থক শব্দ:
- ক্ষমতা, বল, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি, তেজ

'ষণ্ডা' শব্দের সমার্থক শব্দ:
- বলবান, বলিষ্ঠ, কাণ্ডজ্ঞানহীন, গুন্ডা, গোঁয়ার, পালোয়ান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
"বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।" - বাক্যে 'বুলবুলিতে' কোন কারক?
  1. কর্ম কারক
  2. কর্তা কারক
  3. করণ কারক
  4. অধিকরণ কারক
ব্যাখ্যা
কর্তা কারক:
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে। বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।

যেমন -
- চাঁদ বুঝি তা জানে।
- তোমাদ্বারা একাজ হবে না সাধন।
- বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।
- সপ্তপুরুষ যেথায় মানুষ।

কারক:

মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে।
- কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।

• কারক ছয় প্রকার:
- কর্তা কারক,
- কর্ম কারক,
- করণ কারক,
- অপাদান কারক,
- অধিকরণ কারক ও
- সম্বন্ধ কারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ -
  1. তোষামোদকারী
  2. তুমুল কাণ্ড
  3. হিমশিম খাওয়া
  4. নীরস
ব্যাখ্যা
• 'কাঠখোট্টা' বাগ্‌ধারার অর্থ - নীরস ও অনমনীয়।

অন্যদিকে,
- 'খাবি খাওয়া' বাগ্‌ধারার অর্থ - হিমশিম খাওয়া।
- 'খণ্ডপ্রলয়' বাগ্‌ধারার অর্থ - তুমুল কাণ্ড।
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - তোষামোদকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
নিচের কোন দেশটি ANZUS এর সদস্য নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- জাপান ANZUS এর সদস্য নয়

ANZUS:

- Australia, New Zealand, United States Security Treaty
- প্রতিষ্ঠিত: 1951 সালে।
- উদ্দেশ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
- নিউজিল্যান্ডের সাথে কিছু পারমাণবিক নীতি নিয়ে মতপার্থক্যের কারণে 1984 সালে ANZUS কার্যক্রমে নিউজিল্যান্ডের ভূমিকা সীমিত হয়ে যায়।
- তবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এখনও চুক্তিটি কার্যকর রাখছে।
- ANZUS চুক্তি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ANZUS চুক্তির মূল দিকসমূহ:
- সদস্য দেশগুলোর প্রতি সামরিক হুমকি মোকাবিলায় সহযোগিতা নিশ্চিত করা।
- তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা পরিকল্পনায় সমন্বয় সাধন।
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

সদস্য দেশসমূহ:
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- যুক্তরাষ্ট্র

উৎস: Britannica
History.com
১৬.
RAW কোন ধরনের সংস্থা?
  1. ভারতীয় গবেষণা সংস্থা
  2. ভারতীয় গোয়েন্দা সংস্থা
  3. যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
RAW:
- পূর্ণ রূপ: Research and Analysis Wing (RAW)
- প্রতিষ্ঠা: 1968 সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত।
- মূল কাজ: ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষার্থে বিদেশি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা এবং সন্ত্রাসবিরোধী ও কৌশলগত গোয়েন্দা সংগ্রহ।
- RAW ভারতের প্রধানমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অধীনে পরিচালিত হয়।
- এটি ভারতের প্রতিরক্ষা এবং কূটনৈতিক স্বার্থ সুরক্ষিত করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা।

অধিক্ষেত্র:
- প্রতিবেশী দেশগুলোর ওপর নজরদারি।
- গোপন তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ।
- সন্ত্রাসবাদ মোকাবিলা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা।

উল্লেখযোগ্য ভূমিকা:
- কারগিল যুদ্ধের সময় তথ্য সংগ্রহ।
- ভারতের পরমাণু কর্মসূচির গোপনীয়তা রক্ষা।

উৎস: Times of India 
Britannica.
১৭.
হিজবুল্লাহ কী?
  1. একটি রাজনৈতিক দল
  2. একটি সশস্ত্র সামরিক গোষ্ঠী
  3. একটি আন্তর্জাতিক সংস্থা
  4. একটি মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা
- হিজবুল্লাহ একটি সশস্ত্র সামরিক গোষ্ঠী। 

হিজবুল্লাহ (Hezbollah):

- হিজবুল্লাহ, বা "আল্লাহর দল", একটি শিয়া মুসলিম মিলিট্যান্ট গোষ্ঠী যা ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত ইরানের সমর্থন পেয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য গঠিত হয়।
- হিজবুল্লাহ লেবাননের শিয়া জনগণের অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে কাজ করে।
- তবে এটি একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে লেবাননের সীমানার বাইরে সামরিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
- একাধিক দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, তবে লেবাননে এটি একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করছে এবং দেশটির পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং তাদের সক্রিয়তা মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বিরোধ সৃষ্টি করে।

উৎস: Encyclopedia Britannica
BBC News
১৮.
নিচের কোন বীরশ্রেষ্ঠ চার নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
  1. সিপাহী মোস্তফা কামাল
  2. সিপাহী হামিদুর রহমান
  3. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
  4. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও তাদের সেক্টরসমূহ:
⇒ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।
→ সেক্টর: ১নং সেক্টর।
⇒ সিপাহী মোস্তফা কামাল।
→ সেক্টর: ২নং সেক্টর।
⇒ সিপাহী হামিদুর রহমান।
→ সেক্টর: ৪নং সেক্টর।
⇒ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
→ সেক্টর: ৭নং সেক্টর।
⇒ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
→ সেক্টর: ৮নং সেক্টর।
⇒ ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন।
→ সেক্টর: ১০নং সেক্টর।
⇒ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
→ সেক্টর: কোনো নির্দিষ্ট সেক্টরের অধীনে ছিলেন না।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
১৯.
মুজিব নগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন?
  1. এম. মনসুর আলী
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. এ এইচ এম কামরুজ্জামান
  4. খন্দকার মোশতাক আহমেদ
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকার্য কোথায় শুরু হয়?
  1. করাচি
  2. ঢাকা
  3. দিল্লি
  4. লাহোর
ব্যাখ্যা
⇒ আগরতলা মামলার বিচারকার্য:
- আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়।
- ১৯৬৮ সালের ১৯ জুন বেলা এগারটায় ঢাকা কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়।
- মামলায় সাক্ষীর সংখ্যা ছিল ১১ জন রাজসাক্ষীসহ মোট ২২৭ জন।
- যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম এমপিকে বিশেষ ট্রাইবুনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসেবে প্রেরণ করেন।
- তাঁকে সহযোগিতা করেন আবদুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ।
- পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ.খান।
- ট্রাইবুনালের প্রধান বিচারপতি ছিলেন এস.এ.রহমান।
- অপর দুই বিচারপতি ছিলেন এম.আর.খান ও মকসুমুল হাকিম।
- ২৯ জুলাই ১৯৬৮ মামলার শুনানি শুরু হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়? 
  1. ৬ ঘণ্টা ১৩ মিনিট
  2. ১২ ঘণ্টা ২০ মিনিট
  3. ৮ ঘণ্টা ১২ মিনিট
  4. ১৩ ঘণ্টা ১৫ মিনিট
ব্যাখ্যা
জোয়ার-ভাঁটা: 
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাঁটা হয়। 
- সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে। 
- উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাঁটা হয়। 
- উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট। 
- চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। 
অর্থাৎ, সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু’বার জোয়ার ও দু’বার ভাঁটা হয়। 
- সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা বেশি অনুভূত হয়। 
- সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে। 
- তবে বিভিন্ন নদীপথে দেশের ভিতরে সমুদ্রের পানি যখন প্রবেশ করে এবং নেমে যায় তাকে জোয়ার ভাঁটা বলে না। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এইসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
When it was raining, Anwar woke up. (Simple)
  1. In the raining, Anwar woke up.
  2. At the raining, Anwar woke up.
  3. At the time of raining, Anwar woke up.
  4. It is raining then Anwar woke up.
ব্যাখ্যা
• Complex to simple: 
• When দ্বারা সময় না বুঝিয়ে কোন কাজ চলা বোঝালে তখন,
- At the time of + when যুক্ত অংশের -ing যুক্ত ক্রিয়াটি বসে। 
- বাকি অংশ বসে। 

Complex: When it was raining, Anwar woke up.
Simple: At the time of raining, Anwar woke up.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৩.
What is the synonym of the word 'Cardinal'?
  1. Least
  2. Paramount
  3. Unimportant
  4. Auxiliary
ব্যাখ্যা
• Cardinal (adjective)
English Meaning: Serving as an essential component. a cardinal rule.
Bangla Meaning: প্রধান; মুখ্য; অগ্রগণ্য; অপরিহার্য: the cardinal virtues.

Synonyms: Fundamental (মৌলিক), Chief (প্রধান), Paramount (সর্বোচ্চ), Central (কেন্দ্রীয়), Dominant (প্রভাবশালী)।

Antonyms: Unimportant (কম গুরুত্বপূর্ণ), Inessential (অপরিহার্য নয় এমন), Auxiliary (সহায়ক), Unmercenary (অপ্রয়োজনীয়), Least (ন্যুনতম)।

Example Sentence: 
1. One of the most popular presidents in recent memory is about to commit a cardinal sin.
2. My cardinal rule is to always be honest. 

Source: Live MCQ Lecture.
২৪.
The antonym of 'Deride' is -
  1. Ridicule
  2. Mock
  3. Lampoon
  4. Kudos
ব্যাখ্যা
• Deride (verb-transitive)
English Meaning: To show that you think someone or something is ridiculous or of no value.
Bangla Meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।

Synonyms: Lampoon (কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা), Mock (উপহাস করা), Insult (অপমান/অবমাননা/অসম্মান/অমর্যাদা করা), Ridicule (ব্যঙ্গবিদ্রুপ), Laugh at (তুচ্ছতা জ্ঞাপক হাসি)।

Antonyms: Respect (শ্রদ্ধা করা), Praise (প্রশংসা/গুণকীর্তন করা), Congrats, Kudos (অভিনন্দন জানানো), Honor (সম্মান করা)। 

Example Sentence: 
1. He would mock and deride them relentlessly, not stopping until they cried.
2. She derides harshly every time any guy proposes her. 

Source: Live MCQ Lecture.
২৫.
CIRDAP-এর প্রতিষ্ঠার সময় কতটি দেশ সদস্য ছিল?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়নের জন্য কাজ করে।
- CIRDAP আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পল্লী উন্নয়নকে সমর্থন করে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
-  প্রথমে ছয়টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করলেও, বর্তমানে CIRDAP-এর সদস্য দেশ সংখ্যা ১৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- অর্থাৎ CIRDAP-এর প্রতিষ্ঠার সময় ছয়টি দেশ সদস্য ছিল। 

- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ (Host State), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।




তথ্যসূত্র ও ছবি: CIRDAP ওয়েবসাইট। [লিঙ্ক]
২৬.
সর্বশেষ কোন সংস্থা জি-২০ এর স্থায়ী সদস্য পদ লাভ করে? [ডিসেম্বর, ২০২৪]
  1. আসিয়ান
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. আন্তর্জাতিক রেড ক্রস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------------------------
গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০:
- জি২০ বা গ্রুপ অব টুয়েন্টি হচ্ছে কতগুলো দেশের একটি ক্লাব যারা বিশ্ব অর্থনীতির বিষয়ে পরিকল্পনার জন্য আলোচনা করতে বৈঠক করে।
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- জি২০ ভুক্ত দেশগুলোর আওতায় বিশ্ব অর্থনীতির ৮৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ। বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগণও রয়েছে এসব দেশে।
- জি-২০ জোট লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলায় প্রচেষ্টাকে একত্রিত করা।
- জি-২০ বর্তমান সদস্য  ১৯টি দেশ এবং দুইটি সংস্থা।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। জি-২০ এর নতুন সদস্য - আফ্রিকান ইউনিয়ন
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮০ শতাংশই এই জোটের দখলে।
- ২০২৪ সালে জোটের ১৯তম সম্মেলন ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ২০২৩ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে।
- উক্ত সম্মেলনে জি–২০–এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান বিশ্বনেতারা।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ ও জি-২০ জোট ওয়েবসাইট। [লিঙ্ক]
২৭.
D-8 প্রতিষ্ঠার প্রস্তাব করেন কে?
  1. মাহাথির মোহাম্মদ
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. ড. নেজমেত্তিন এরবাকান
  4. ইসিয়াকা আব্দুল কাদির ইমাম
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- D-8 প্রতিষ্ঠার ধারণা প্রথমে প্রস্তাব করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী প্রফেসর ড. নেজমেত্তিন এরবাকান।
- D-8 সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৫ জুন, তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের মাধ্যমে।
- এই প্রতিষ্ঠার ঘোষণা ইস্তাম্বুল ডিক্লারেশন নামে পরিচিত।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর। 

D-8 সংস্থার মূল লক্ষ্য:
- সদস্য দেশগুলোর বৈশ্বিক অর্থনীতিতে অবস্থান উন্নত করা।
- বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ তৈরি করা।
- আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি।
- সদস্য দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নত করা।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট। [লিঙ্ক]
২৮.
নিচের কোনটি BRICS ভুক্ত জোটের ব্যাংক?
  1. BRICS Bank
  2. New Development Bank
  3. New Commercial Bank
  4. International Commercial Bank
ব্যাখ্যা
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হলো - 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' [New Development Bank (NDB)] ।

উল্লেখ্য,
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- তন্মধ্যে BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- বাকি পাঁচটি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়।

তথ্যসূত্র: প্রথম আলো ও BRICS ওয়েবসাইট।
২৯.
নিচের কোন দেশ OPEC-এর সদস্য নয়?
  1. কঙ্গো
  2. ইরান
  3. কাতার
  4. আলজেরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------------------------
OPEC:

-  OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য, সদস্যপদ স্থগিত ও প্রত্যাহার:
- ইকুয়েডর: ডিসেম্বরে ১৯৯২-এ সদস্যপদ স্থগিত করে। পরে অক্টোবর ২০০৭-এ পুনরায় যোগ দেয়। তবে, জানুয়ারি ২০২০-এ চূড়ান্তভাবে সদস্যপদ প্রত্যাহার করে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯-এ সদস্যপদ স্থগিত করে। পরে জানুয়ারি ২০১৬-এ পুনরায় সক্রিয় হয়। তবে, ২০১৬ সালের ৩০ নভেম্বর ১৭১তম OPEC সম্মেলনে পুনরায় সদস্যপদ স্থগিত করে।
- গ্যাবন: জানুয়ারি ১৯৯৫-এ সদস্যপদ প্রত্যাহার করে। পরে জুলাই ২০১৬-এ পুনরায় যোগ দেয়।
- কাতার: জানুয়ারি ২০১৯-এ সদস্যপদ প্রত্যাহার করে।
- অ্যাঙ্গোলা: জানুয়ারি ২০২৪ থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে।

তথ্যসূত্র: OPEC এর ওয়েবসাইট ও ২১ ডিসেম্বর ২০২৩, রয়টার্স নিউজ। [লিঙ্ক]
৩০.
5টি ব্যঞ্জনবর্ণ ও 3টি স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
  1. 120
  2. 640
  3. 720
  4. 1050
ব্যাখ্যা
প্রশ্ন: 5টি ব্যঞ্জনবর্ণ ও 3টি স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?

সমাধান:
5টি ব্যঞ্জনবর্ণ থেকে 2টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায়, 5C2 = 10
3টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায়, 3C= 3
∴ মোট বর্ণ বাছাই করার উপায় = (10 × 3) = 30

প্রতিটি শব্দে বর্ণ থাকবে 4টি এদের সাজানোর উপায় = 4! = 24

∴ মোট শব্দ সংখ্যা = (30 × 24) = 720
৩১.
P = {x : x, 24 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 4 এর গুনিতক এবং x ≤ 24} হলে P - Q = কত?
  1. { 2, 3, 4}
  2. {1, 2, 3}
  3. {3, 6}
  4. {1, 2, 3, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x : x, 24 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 4 এর গুনিতক এবং x ≤ 24} হলে P - Q = কত?

সমাধান:
এখানে,
P = {x : x, 24 এর গুণনীয়কসমূহ}
24 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 4, 6, 8, 12, 24
∴ P = {1, 2, 3, 4, 6, 8, 12, 24}

আবার,
Q = {x : x, 4 এর গুনিতক এবং x ≤ 24}
4 এর গুনিতকসমূহ = 4, 8, 12, 16, 20, 24, ...
∴ Q = {4, 8, 12, 16, 20, 24}

∴ P - Q = {1, 2, 3, 4, 6, 8, 12, 24} - {4, 8, 12, 16, 20, 24}
= {1, 2, 3, 6}
৩২.
দুটি ছক্কা নিক্ষেপ করা হলে যোগফল ১০ আসার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/১২
  3. ১/২৪
  4. ১/৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ছক্কা নিক্ষেপ করা হলে যোগফল ১০ আসার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = (৬ × ৬)
= ৩৬

এখন,
১০ হওয়ার ঘটনা = {(৬, ৪), (৫, ৫), (৪, ৬) = ৩টি

∴ যোগফল ১০ হওয়ার সম্ভাবনা = ৩/৩৬
= ১/১২
৩৩.
প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?
  1. 12
  2. √24
  3. √6
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?

সমাধান:
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
= √{(n2 - 1)/12}
= √{(172 - 1)/12}
= √{(189 - 1)/12}
= √(188/12)
= √24
৩৪.
"QUESTION" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায়, যাদের প্রথমে স্বরবর্ণ থাকবে?
  1. 20140 টি
  2. 20160 টি
  3. 20210 টি
  4. 20224 টি
ব্যাখ্যা
প্রশ্ন: "QUESTION" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায়, যাদের প্রথমে স্বরবর্ণ থাকবে?

সমাধান:
"QUESTION" শব্দটিতে মোট বর্ণ = 8টি,
স্বরবর্ণ আছে = 4টি।
"QUESTION" শব্দটির মোট বিন্যাস সংখ্যা = 8! = 40320

1টি উপাদানের বিন্যাস সংখ্যা = মোট বিন্যাস/উপাদান সংখ্যা
= 40320/8
= 5040

∴ 4টি স্বরবর্ণ এর জন্য বিন্যাস = (5040 × 4) = 20160 টি

সুতরাং , 20160 টি বিন্যাসের শুরুতে স্বরবর্ণ থাকবে।
৩৫.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. জাজ্বল্যমান
  2. স্নেহাস্পদ
  3. স্মরণিকা
  4. ঐক্যপত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অশুদ্ধ বানান - ঐক্যপত।

• এর শুদ্ধ রূপ:

ঐকপত্য (বিশেষ্য)

• অর্থ:
- সার্বভৌমত্ব,
- একাধিকপত্য,
- একনায়কত্ব ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬.
Which word is correctly spelt?
  1. Conscientious
  2. Compulsury
  3. Secratariat
  4. Reconceliation
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান:
The correctly spelt word is-
Conscientious = বিবেকবান, বিবেকবুদ্ধিসম্পন্ন।

• Correct Spelling of the other words:
- Compulsory = বাধ্যতামূলক।
- Secretariat = কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর, সচিবালয়।
- Reconciliation = সামঞ্জস্যবিধান, মিটমাট, পুনর্মিত্রতা, মীমাংসা।
৩৭.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Apple, Application, Approach, Appreciate
  1. Application
  2. Apple
  3. Approach
  4. Appreciate
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Apple, Application, Approach, Appreciate

সমাধান:
সঠিক ক্রম হবে:
Apple
Application
Appreciate
Approach

∴ সবার পরে আসবে Approach.