পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
Bangla-01 - প্রয়োগ ও অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) মেধাবিনী
  2. খ) মেধাবীনী
  3. গ) মেধাবিণি
  4. ঘ) মেধাবীনী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে “মেধাবিনী” শব্দটি সঠিক।
.
Analysis অর্থ কী?
  1. ক) সাদৃশ্য
  2. খ) আলোচনা
  3. গ) উল্লেখ
  4. ঘ) বিশ্লেষণ
ব্যাখ্যা
Analysis - মন্তব্যসহকারে (পুস্তক, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
‘পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।’ বাক্যটি অশুদ্ধ কী কারণে?
  1. ক) বাগধারা জনিত
  2. খ) বানান জনিত
  3. গ) প্রবাদ জনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
ব্যাখ্যা
‘পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।’ বাক্যটি অশুদ্ধ কারণ বাক্যে পিপীলিকা এবং মরীচিকা বানান ভুলভাবে লেখা হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং অভিগম্য অভিধান
.
‘এটা কাচা হাতের লেখা।’ বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বানান জনিত
  2. খ) পদক্রম জনিত
  3. গ) কারক জনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
ব্যাখ্যা
‘এটা কাচা হাতের লেখা।’ বাক্যটিতে কাঁচা বানান ভুল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
Designation অর্থ কী?
  1. ক) স্নাতক
  2. খ) পরিচালক
  3. গ) পদমর্যাদা
  4. ঘ) রীতি
ব্যাখ্যা
Designation - পদমর্যাদা;
স্নাতক - Honors;
পরিচালক - Director;
রীতি - Custom।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
‘ণ’ এর অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) চাণক্য
  2. খ) বাণিজ্য
  3. গ) সায়াহ্ণ
  4. ঘ) অপরাহ্ণ
ব্যাখ্যা
সায়াহ্ন শব্দে ন হবে, এতে ণ এর ব্যবহার অশুদ্ধ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
কোন শব্দটিতে ‘ণ’ সংক্রান্ত অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) গভর্ণর
  2. খ) চিক্কণ
  3. গ) ফণী
  4. ঘ) পরিণাম
ব্যাখ্যা
বিদেশী শব্দে কখনো ‘ণ’ হয় না। এর সঠিক বানান হবে গভর্নর। তদ্ভব, দেশী ও বিদেশী শব্দে সাধারণত ‘ন’ হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
নিচের কোন শব্দে স্বভাবতই 'ষ' হয়নি?
  1. ক) ষড়ঋতু
  2. খ) ভূষণ
  3. গ) ভাষণ
  4. ঘ) দর্ষন
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন- রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
দর্শন, আদর্শ, অর্শ, বর্শা ইত্যাদি শব্দে ষ হয় না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
‘ষ’ এর সঠিক প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. ক) পুরষ্কার
  2. খ) পরিষ্কার
  3. গ) নমষ্কার
  4. ঘ) আশীষ
ব্যাখ্যা
র ধ্বনির পর যদি অ, আ ছাড়া অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে ষ হয়। যেমন পরিষ্কার। অ আ ধ্বনি থাকলে স হবে। যেমন পুরস্কার, নমস্কার ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১০.
সন্ধি জনিত অপপ্রয়োগ-
  1. ক) যথেষ্ট
  2. খ) স্বেচ্ছা
  3. গ) সদেব
  4. ঘ) রমেশ
ব্যাখ্যা
আ+এ = ঐ হয়, সুতরাং সদা+এব=সদৈব হবে সঠিক সন্ধির প্রয়োগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১১.
আধিক্য বুঝাতে দ্বিরুক্ত শব্দের শুদ্ধ প্রয়োগ হয়েছে কোথায়?
  1. ক) রাশি রাশি ধন
  2. খ) ধামা ধামা ধান
  3. গ) কে কে এলো
  4. ঘ) উপরের সবগুলোতেই
ব্যাখ্যা
আধিক্য বুঝাতে - রাশি রাশি ধন, ধামা ধামা ধান, ভালো ভালো আম, ‘কে কে এলো?’।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১২.
‘ব ফলার’ অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) স্বত্ব
  2. খ) স্বায়ত্তশাসন
  3. গ) সাত্ত্বিক
  4. ঘ) স্বত্ত্বা
ব্যাখ্যা
সঠিক বানান গুলো হচ্ছে - স্বায়ত্তশাসন, স্বত্ব, সাত্ত্বিক, সত্তা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৩.
নিচ থেকে শুদ্ধ বানানটি চিহ্নিত করুন-
  1. ক) শ্রদ্ধাস্পদেষু
  2. খ) শ্রদ্ধাস্পদাষু
  3. গ) শ্রদ্ধাষ্পদেষু
  4. ঘ) শ্রদ্দাস্পাদাসু
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘শ্রদ্ধাস্পদেষু’ শুদ্ধ বানান।
১৪.
সন্ধি জনিত শুদ্ধ প্রয়োগ হয়েছে নিচের কোন শব্দে?
  1. ক) কটুক্তি
  2. খ) লঘুর্মি
  3. গ) অত্যুক্তি
  4. ঘ) বধুৎসব
ব্যাখ্যা
ই + উ = য্‌ + উঃ অতি + উক্তি = অত্যুক্তি।
উ+উ = ঊঃ কটু+উক্তি = কটূক্তি।
উ + ঊ = ঊঃ লঘু + ঊর্মি = লঘূর্মি।
ঊ + উ = ঊঃ বধূ + উৎসব = বধূৎসব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৫.
ঈনী, নী প্রত্যয়ের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে কোথায়?
  1. ক) মায়াবিনী
  2. খ) কুহকিনী
  3. গ) যোগিনী
  4. ঘ) কুমারিনী
ব্যাখ্যা
নী প্রত্যয় যোগে সঠিক শব্দ হলো - কুমারনী, জেলেনী, ধোপানী। ঈনী, নী যোগে গঠিত শুদ্ধ শব্দ- মায়াবিনী, কুহকিনী, যোগিনী, মেধাবিনী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৬.
Agent এর বাংলা পরিভাষা কী?
  1. ক) নকশা
  2. খ) কৃত্যসূচি
  3. গ) প্রতিনিধি
  4. ঘ) সাময়িকী
ব্যাখ্যা
Agent - প্রতিনিধি,
Aenda - কৃত্যসূচি,
Periodical - সাময়িকী,
Design - নকশা।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
১৭.
কোন শব্দটিতে ‘ণ’ সংক্রান্ত অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) ঘৃণা
  2. খ) তৃণ
  3. গ) মসৃণ
  4. ঘ) ঝরণা
ব্যাখ্যা
সঠিক বানান হবে ঝরনা। তদ্ভব, দেশী ও বিদেশী শব্দে সাধারণত ‘ন’ হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৮.
নিচের অপশনগুলো থেকে শুদ্ধ বানানটি চিহ্নিত করুন-
  1. ক) রৌদ্রকরৌজ্জল
  2. খ) রৌদ্রকরৌজ্জ্বল
  3. গ) রৌদ্রকরোজ্জ্বল
  4. ঘ) রৌদ্রকরুনজ্জ্বল
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘রৌদ্রকরোজ্জ্বল’ শুদ্ধ বানান।
১৯.
‘ব্যা’ এর অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) ব্যাঘ্র
  2. খ) ব্যাগ্র
  3. গ) ব্যাকরণ
  4. ঘ) ব্যাপার
ব্যাখ্যা
কোনো শব্দের শুরুতে ‘ব্য’ থাকলে তাকে ভাঙতে হয় ‘বি+অ’ দিয়ে এবং শব্দের শুরুতে ‘ব্যা’ থাকলে একে ভাঙতে হবে ‘বি+আ’ দিয়ে। সঠিক বানান গুলো হচ্ছে - ব্যাঘ্র, ব্যগ্র, ব্যাকরণ, ব্যাপার।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২০.
‘ৎ’ এর অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) আত্মসাৎ
  2. খ) ইন্দ্রজিৎ
  3. গ) ক্বচিৎ
  4. ঘ) উচিৎ
ব্যাখ্যা
সঠিক বানান গুলো হচ্ছে - আত্মসাৎ, ইন্দ্রজিৎ, ক্বচিৎ, উচিত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২১.
লিঙ্গ জনিত শুদ্ধ প্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) অনাথানী
  2. খ) নির্দোষীনী
  3. গ) সিংহানী
  4. ঘ) বিদুষী
ব্যাখ্যা
লিঙ্গ জনিত শুদ্ধ প্রয়োগ - অনাথা, নির্দোষ, সিংহী এবং বিদুষী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২২.
স্ত্রীলিঙ্গ জনিত অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) ননদীনী
  2. খ) বিহঙ্গী
  3. গ) ত্রিনয়না
  4. ঘ) সুকেশী
ব্যাখ্যা
স্ত্রীলিঙ্গ জনিত শুদ্ধ প্রয়োগ - বিহঙ্গী, ত্রিনয়না, সুকেশী, ননদ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৩.
নিচের কোন বানানটি ভুল?
  1. ক) ইন্দ্রজালিক
  2. খ) ঐন্দ্রজালিক
  3. গ) ঈন্দ্রজালিক
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
সঠিক বানান গুলো হচ্ছে - ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৪.
স্বভাবতই ‘ণ’ হয় কোন শব্দে?
  1. ক) চিক্কণ
  2. খ) বেণু
  3. গ) লণ্ঠন
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা

কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
যেমনঃ
চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্বণ তূণ, কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

২৫.
Principle এর বাংলা পরিভাষা-
  1. ক) তত্ত্ব
  2. খ) অধ্যক্ষ
  3. গ) বিনিয়োগ
  4. ঘ) মজুদ
ব্যাখ্যা
Principle এর বাংলা পরিভাষা- তত্ত্ব,
Principal - অধ্যক্ষ,
Investment - বিনিয়োগ,
Stock - মজুদ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৬.
বিসর্গ জনিত অপপ্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) ইতঃপূর্বে
  2. খ) ইতঃমধ্যে
  3. গ) মনঃকষ্ট
  4. ঘ) উচ্চৈঃস্বরে
ব্যাখ্যা
বিসর্গ জনিত অপপ্রয়োগ ঘটেছে ইতঃমধ্যে শব্দে, এর শুদ্ধ রূপ হবে ইতোমধ্যে। বাকি শব্দগুলোর প্রয়োগ ঠিক আছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৭.
কোন শব্দে ‘ন’ এর সঠিক প্রয়োগ ঘটেছে?
  1. ক) অপরাহ্ন
  2. খ) পূর্বাহ্ন
  3. গ) মধ্যাহ্ন
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
মধ্যাহ্ন শব্দটিতে ‘ন’ এর প্রয়োগ ঘটেছে সঠিকভাবে, এবং অপরাহ্ণ ও পূর্বাহ্ণে ব্যবহৃত হয়েছে ‘ণ’।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৮.
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
  1. ক) ছোটো নাটিকাটি সবাইকে মুগ্ধ করল
  2. খ) প্রাতকালে লোকটি গাত্রোত্থান করে
  3. গ) উহার আবশ্যক নাই
  4. ঘ) হস্তীটি অত্যন্ত স্থুল
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য -
নাটিকাটি সবাইকে মুগ্ধ করল।
প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
ইহার আবশ্যকতা নাই।
হস্তীটি অত্যন্ত স্থুল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৯.
‘ণ’ এর সঠিক প্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) লক্ষণ
  2. খ) ত্রিনয়ণ
  3. গ) নির্ণিমেষ
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
‘ণ’ এর সঠিক প্রয়োগ ঘটেছে লক্ষণ, রক্ষণ, প্রশিক্ষণ, আমন্ত্রণ ইত্যাদি শব্দে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আমার আর বাঁচার সাধ নেই৷
  2. খ) আমার আর বাচার সাধ নেই৷
  3. গ) আমার আর বাচিবার স্বাদ নেই।
  4. ঘ) আমার আর বাচার স্বাদ নেই।
ব্যাখ্যা
সাধ অর্থ ইচ্ছা এবং স্বাদ অর্থ রসনা দ্বারা স্পর্শ করে প্রাপ্ত অনুভূতি। এখানে তাই শুদ্ধ বাক্য হবে 'আমার আর বাঁচার সাধ নেই'৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং অভিগম্য অভিধান
৩১.
“সমৃদ্ধ” বা “সম্পদশালী” - এর স্থলে “সমৃদ্ধশালী” ব্যবহার করা হলে কোন ধরনের ভুল সংগঠিত হয়?
  1. ক) প্রত্যয়জনিত অশুদ্ধি
  2. খ) বানানজনিত অশুদ্ধি
  3. গ) সন্ধিজনিত অশুদ্ধি
  4. ঘ) নির্দেশক জনিত অশুদ্ধি
ব্যাখ্যা
“সমৃদ্ধ” বা “সম্পদশালী” - এর স্থলে “সমৃদ্ধশালী” ব্যবহার করা হলে এক্ষেত্রে সাধারণ প্রত্যয়ের অপপ্রয়োগ সংগঠিত হয়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
৩২.
‘ব্য’ এর শুদ্ধ প্রয়োগ ঘটেছে কোন শব্দে?
  1. ক) ব্যপন
  2. খ) ব্যরাম
  3. গ) ব্যমো
  4. ঘ) ব্যভিচার
ব্যাখ্যা
কোনো শব্দের শুরুতে ‘ব্য’ থাকলে তাকে ভাঙতে হয় ‘বি+অ’ দিয়ে এবং শব্দের শুরুতে ‘ব্যা’ থাকলে একে ভাঙতে হবে ‘বি+আ’ দিয়ে।
সঠিক বানান গুলো হচ্ছে -ব্যভিচার, ব্যাপন, ব্যারাম, ব্যামো।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩৩.
‘অপোগণ্ড’ শব্দের কোন প্রয়োগটি শুদ্ধ?
  1. ক) অপদার্থ
  2. খ) অলস
  3. গ) অকর্মণ্য
  4. ঘ) নাবালক
ব্যাখ্যা
অপোগণ্ড শব্দটির নাবালক বা অপ্রাপ্ত বয়স্ক অর্থে প্রয়োগ শুদ্ধ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩৪.
“ইহা প্রমাণিত হয়েছে।” বাক্যটিতে কী ধরনের ভুল আছে?
  1. ক) বানান জনিত
  2. খ) প্রত্যয় জনিত
  3. গ) গুরুচন্ডালী দোষ
  4. ঘ) আসত্তি জনিত
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হবে - ইহা প্রমাণিত হইয়াছে৷ প্রশ্নোল্লিখিত বাক্যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটানোয় গুরুচন্ডালী দোষ ঘটেছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৫.
‘বৃক্ষটি স্বমূলে উৎপাটিত হইয়াছে।’ বাক্যটি অশুদ্ধ হওয়ার কারণ কোনটি?
  1. ক) গুরুচণ্ডালী দোষ
  2. খ) অর্থগত ভুল
  3. গ) পদক্রম জনিত
  4. ঘ) কারক জনিত
ব্যাখ্যা
‘বৃক্ষটি স্বমূলে উৎপাটিত হইয়াছে।’ বাক্যটি অশুদ্ধ হওয়ার কারণ হচ্ছে অর্থগত। কারণ স্ব মানে নিজে, স মানে সহ। এখানে ‘বৃক্ষটি সমূলে উৎপাটিত হইয়াছে’ লিখলে সঠিক হতো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৬.
‘এখানে গরুর খাটি দুধ পাওয়া যায়।’ বাক্যটি অশুদ্ধ হওয়ার কারণ কোনটি?
  1. ক) বানান জনিত
  2. খ) পদবিন্যাস জনিত
  3. গ) আসত্তি জনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
ব্যাখ্যা
‘এখানে গরুর খাটি দুধ পাওয়া যায়।’ বাক্যটি অশুদ্ধ হওয়ার কারণ বাক্যে খাঁটি শব্দটি ভুল বানানে লেখা হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং অভিগম্য অভিধান
৩৭.
নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য না কোনটি?
  1. ক) শুধু গায়ের জোরে সব হয় না
  2. খ) যার লাঠি, তার মাটি
  3. গ) বুনো ওল, বাঘা তেঁতুল
  4. ঘ) আবাল্য হতে তিনি কাব্য প্রিয়
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য -
শুধু গায়ের জোরে সব হয় না।
যার লাঠি, তার মাটি।
বুনো ওল, বাঘা তেঁতুল।
বাল্য হতেই তিনি কাব্য প্রিয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) এ প্রেক্ষিতে আমরা ঘটনাটি ঘটিয়েছি
  2. খ) আজকের সন্ধ্যা বড়ই মনমুগ্ধকর
  3. গ) যাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না
  4. ঘ) বাংলা বানান আয়ত্ত করা কঠিন না
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য -
এ পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাটি ঘটিয়েছি।
আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর।
জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না।
বাংলা বানান আয়ত্ত করা কঠিন না।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৯.
নিচের কোন বাক্যটি শুদ্ধ না?
  1. ক) তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
  2. খ) সুধীমন্ডলী উপস্থিত আছেন।
  3. গ) তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
  4. ঘ) আশাকরি তুমি নিরারোগ্য হয়েছো।
ব্যাখ্যা
তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
সুধীমন্ডলী উপস্থিত আছেন।
তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৪০.
‘এখানে সকল ছাত্ররা উপস্থিত’ এ বাক্যে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বানান জনিত
  2. খ) প্রত্যয় জনিত
  3. গ) বহুবচন জনিত
  4. ঘ) গুরুচণ্ডালী
ব্যাখ্যা
‘এখানে সকল ছাত্ররা উপস্থিত’ এ বাক্যে বহুবচন জনিত অপপ্রয়োগ ঘটেছে।
৪১.
নিচের কোন শব্দে ‘ষ’ এর সঠিক প্রয়োগ হয়েছে?
  1. ক) কল্যাণীয়াষু
  2. খ) সুচরিতাষু
  3. গ) কল্যাণীয়েষু
  4. ঘ) সুপ্রিয়াষু
ব্যাখ্যা
সম্ভাষণসূচক শব্দে এ-কারের পর মূর্ধন্য-ষ হয়। যেমনঃ কল্যাণীয়েষু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, বন্ধুবরেষু ইত্যাদি।
সম্ভাষণসূচক শব্দে আ কারের পর স হয়। যেমনঃ কল্যাণীয়াসু, মাননীয়াসু, সুচরিতাসু, সুপ্রিয়াসু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪২.
নিচের কোনটি সঠিক?
  1. ক) পুঙ্খানুপুঙখ
  2. খ) পুঙ্খানুপুঙ্খ
  3. গ) পুঙ্খানুপুঙখ
  4. ঘ) পুঙ্খনুপুঙখ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে “পুঙখানুপুঙখ” শব্দটি সঠিক।
৪৩.
ব্যবস্থাপক এর পারিভাষিক শব্দ -
  1. ক) Manager
  2. খ) Secretary
  3. গ) Director
  4. ঘ) Technical
ব্যাখ্যা
Manager - ব্যবস্থাপক;
Director - পরিচালক;
Technical - পারিভাষিক;
Secretary - সচিব।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৪.
কূটনীতি এর ইংরেজি পারিভাষিক শব্দ কী?
  1. ক) Diplomacy
  2. খ) Diplomatic
  3. গ) Diplomat
  4. ঘ) Democracy
ব্যাখ্যা
Diplomacy - কূটনীতি;
Diplomatic - কূটনৈতিক;
Diplomat - কূটনীতিক;
Democracy - গণতন্ত্র।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৫.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) অধিকারীনি
  2. খ) অধিকারিনি
  3. গ) অধিকারীণী
  4. ঘ) অধিকারিণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে “অধিকারিণী” শব্দটি সঠিক৷
৪৬.
Fund এর বাংলা পরিভাষা কী?
  1. ক) ত্রাণ
  2. খ) উৎসব
  3. গ) তহবিল
  4. ঘ) ক ও খ দুইটিই
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে - Fund - তহবিল।
৪৭.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
  2. খ) আমি বড় অপমান হয়েছি।
  3. গ) সুধীমন্ডলী উপস্থিত আছেন।
  4. ঘ) তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য -
তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে।
আমি বড় অপমানিত হয়েছি।
সুধীমন্ডলী উপস্থিত আছেন।
তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৪৮.
দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভুল করে৷ বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) প্রত্যয় জনিত
  2. খ) সমাস জনিত
  3. গ) সন্ধি জনিত
  4. ঘ) বানান জনিত
ব্যাখ্যা
উপরিউক্ত বাক্যটিতে ‘ব্যক্তি’ বানান ভুল রয়েছে৷
সঠিক বাক্যটি হবে - দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল করে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৪৯.
‘কোষাধ্যক্ষ’ এর ইংরেজি -
  1. ক) Divergent
  2. খ) Convergent
  3. গ) Insurgent
  4. ঘ) Treasurer
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারেঃ Treasurer - কোষাধক্ষ্য।
৫০.
'পাখিরাজি আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকারা বিধাতার কাছে পাখা চায়' বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) প্রত্যয় জনিত
  2. খ) কারক জনিত
  3. গ) বচন জনিত
  4. ঘ) সন্ধি জনিত
ব্যাখ্যা
রাজি বহুবচন বোধক শব্দ শুধু অপ্রাণীবাচক শব্দের সাথে হয়। উন্নত প্রাণীবাচক শব্দের সাথে 'রা' বিভক্তির ব্যবহার পাওয়া যায়৷
এখানে শুদ্ধ বাক্যটি হবে 'পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকারা বিধাতার কাছে পাখা চায়'।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
৫১.
'কাকের পাল এক বিরাট সভা করলো' এই বাক্যে কোন ধরনের ভুল হয়েছে?
  1. ক) পদ জনিত
  2. খ) সমাস জনিত
  3. গ) বচন জনিত
  4. ঘ) সন্ধি জনিত
ব্যাখ্যা
পাল এবং যূথ শুধু জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। তাই এখানে সঠিক বাক্যটি হবে 'কাকেরা এক বিরাট সভা করলো'৷
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
৫২.
'সকল মানুষেরাই মরণশীল।' এই বাক্যে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) লিঙ্গ জনিত
  2. খ) অনুসর্গ জনিত
  3. গ) বচন জনিত
  4. ঘ) কারক জনিত
ব্যাখ্যা
একই সঙ্গে দুইবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না৷ সুতরাং এখানে হবে সকল মানুষই / মানুষ / মানুষেরা মরণশীল।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
৫৩.
নিচের কোনটি সঠিক?
  1. ক) নীহারিকা
  2. খ) নিহারিকা
  3. গ) নিহারীকা
  4. ঘ) নিহরিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে “নীহারিকা” শব্দটি সঠিক৷
৫৪.
'অভাব' অর্থে কোন উপসর্গের প্রয়োগ অশুদ্ধ হবে?
  1. ক) অনা
  2. খ) হা
  3. গ) নি
  4. ঘ) পরা
ব্যাখ্যা
সংস্কৃত নি, নির, বি এবং বাংলা হা, অনা, অ, আ উপসর্গগুলো অভাব অর্থে প্রয়োগ করা হয়৷
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
৫৫.
‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে’ বাক্যটিতে কোন ধরনের অপপ্রয়োগ হয়েছে?
  1. ক) আকাঙ্ক্ষা জনিত
  2. খ) আসত্তি জনিত
  3. গ) বাহুল্য জনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
ব্যাখ্যা
‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে’ বাক্যটি কবিতায় মানা হলেও গদ্যে যোগ্যতাহীন বলে বিবেচিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫৬.
‘ধর্মের ফল বাতাসে নড়ে’ বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বচন জনিত
  2. খ) বাগধারা জনিত
  3. গ) সন্ধি জনিত
  4. ঘ) সমাস জনিত
ব্যাখ্যা
ধর্মের ফল একটি বাগধারা। যার অর্থ সত্য।
সুতরাং সঠিক বাক্য হবে- ধর্মের কল বাতাসে নড়ে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫৭.
‘সে বসিয়ে দিলো একাশি সিক্কা এজনের এক চর’ বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বাগধারা জনিত
  2. খ) কারক জনিত
  3. গ) বচন জনিত
  4. ঘ) সমাস জনিত
ব্যাখ্যা
বিরাশি সিক্কা ওজন বাগধারাটির অর্থ হচ্ছে বিপুল ওজন।
সঠিক বাক্যটি হবে- সে বসিয়ে দিলো বিরাশি সিক্কা এজনের এক চর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫৮.
‘তার সঙ্গে কাজ করে শান্তি নেই। চুন থেকে পান খসলেই বকুনি।’ বাক্যটিতে কোন ধরনের অপপ্রয়োগ হয়েছে?
  1. ক) বানান জনিত
  2. খ) বচন জনিত
  3. গ) বাগধারা জনিত
  4. ঘ) সমাস জনিত
ব্যাখ্যা
পান থেকে চুন খসা একটি বাগধারা যার অর্থ - সামান্য ত্রুটি হওয়া।
সুতরাং সঠিক বাক্যটি হবে - ‘তার সঙ্গে কাজ করে শান্তি নেই। পান থেকে চুন খসলেই বকুনি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫৯.
‘বুড়ির প্রতি যমেরও রুচি, নাইলে এভাবে কেউ বাঁচে?’ বাক্যটিতে কোন ধরনের অপপ্রয়োগ হয়েছে?
  1. ক) সমাস জনিত
  2. খ) প্রত্যয় জনিত
  3. গ) বাগধারা জনিত
  4. ঘ) বানান জনিত
ব্যাখ্যা
যমের অরুচি একটি বাগধারা যার অর্থ - যে সহজে মরে না।
সুতরাং সঠিক বাক্যটি হবে - ‘বুড়ির প্রতি যমেরও অরুচি, নাইলে এভাবে কেউ বাঁচে?’
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬০.
‘নয় দুয়ারে দুয়ারে না ঘুরে এবার সংসারী হও’ বাক্যটিতে কী ধরনের অশুদ্ধি আছে?
  1. ক) কাল জনিত
  2. খ) সমাস জনিত
  3. গ) সন্ধি জনিত
  4. ঘ) বাগধারা জনিত
ব্যাখ্যা
‘নয় দুয়ারে দুয়ারে না ঘুরে এবার সংসারী হও’ বাক্যটিতে বাগধারা জনিত অশুদ্ধি আছে।
শুদ্ধ বাক্য হবে - নয়-দুয়ারি হয়ে না ঘুরে এবার সংসারী হও।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬১.
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার৷ বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) দ্বিরুক্তি জনিত
  2. খ) সমাস জনিত
  3. গ) অর্থ জনিত
  4. ঘ) গুরুচণ্ডালী জনিত
ব্যাখ্যা
বাক্যটিতে ''ঘরে'' শব্দের দিরুক্তি আছে।
সঠিক বাক্যটি হবে - অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬২.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
  2. খ) চরিত্রহীন লোক পশ্বাধম।
  3. গ) বিনয়পূর্বক নিবেদন করি৷
  4. ঘ) দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে৷
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে খ) তে প্রদত্ত বাক্যটি অশুদ্ধ।
বাক্যটির শুদ্ধরূপ - চরিত্রহীন লোক পশ্বধম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬৩.
বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ৷ বাক্যটিতে কোন ধরনের ভুল আছে?
  1. ক) নির্দেশক জনিত
  2. খ) প্রত্যয় জনিত
  3. গ) বিভক্তি জনিত
  4. ঘ) কারক জনিত
ব্যাখ্যা
এখানে নির্দেশক হিসেবে টি যুক্ত করা উচিত ছিলো।
শুদ্ধ বাক্য হবে - ''বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ৷''
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬৪.
নিচের কোনটিতে অপপ্রয়োগ হয়েছে?
  1. ক) পাঠ শালা
  2. খ) জন্মান্ধ
  3. গ) অর্থকরী
  4. ঘ) সর্বনাশা
ব্যাখ্যা
প্রশ্নে সবগুলো শব্দ সমাসবদ্ধ। সমাসবদ্ধ শব্দ একত্রে লিখতে হয়। তাই এখানে ‘পাঠ শালা’ সমাসবদ্ধ শব্দের অপপ্রয়োগ হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬৫.
Operation অর্থ কী?
  1. ক) অস্ত্রোপচার
  2. খ) পীড়িত
  3. গ) প্লীহা
  4. ঘ) প্রদাহ
ব্যাখ্যা
অস্ত্রোপচার এর ইংরেজি পরিভাষা - operation।
Operation শব্দটির আর কিছু পরিভাষা হচ্ছে - ক্রিয়া, ক্রিয়াপদ্ধতি, করণীয় ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৬৬.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) মহিমমণ্ডিত
  2. খ) অপকর্ষ
  3. গ) অতলস্পর্শ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
অপশনের সবগুলো শব্দের প্রয়োগই শুদ্ধ।