পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
সিলেবাস
সমস্যার সমাধান (Problem Solving): সময় ও কাজ, দূরত্ব, গতি, নৌকা ও স্রোত, ট্রেন, নল ও চৌবাচ্চা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
১০০ মিটার রেসে আবু বাবুকে ৫ সেকেন্ডে হারায়। আবুর গতি ১৮ কিমি/ঘন্টা হলে বাবুর গতি কত?
  1. ক) ১৫.৪ কিমি/ঘন্টা
  2. খ) ১৪.৫ কিমি/ঘন্টা
  3. গ) ১৪.৪ কিমি/ঘন্টা
  4. ঘ) ১৪ কিমি/ঘন্টা
সঠিক উত্তর:
গ) ১৪.৪ কিমি/ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪.৪ কিমি/ঘন্টা
ব্যাখ্যা

আবু ১৮ কিমি যায় ১ ঘন্টায় অর্থাৎ, ১৮০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
তাহলে, আবু ১০০ মিটার যায় = (৩৬০০/১৮০০০) X ১০০ = ২০ সেকেন্ডে
অর্থাৎ, বাবুর সময় লেগেছিল (২০+৫) = ২৫ সেকেন্ড
বাবু, ২৫ সেকেন্ডে যায় ১০০ মিটার
১ সেকেন্ডে যায় ১০০/২৫ মিটার = ৪ মিটার বা ৪/১০০০ কিমি
১ ঘন্টা বা ৩৬০০ সেকেন্ডে যায় = (৪ X ৩৬০০) / ১০০০ = ১৪.৪ কিমি
সুতরাং, গতি ১৪.৪ কিমি/ঘন্টা

.
একজন ব্যাক্তি ৪ কিমি/ঘণ্টা গতিতে একটি বর্গাকৃতির জায়গা ৩ মিনিটে কর্ণ বরাবর অতিক্রম করেন। জায়গাটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২০০০০ বর্গ মিটার
  2. খ) ২৫০০০ বর্গ মিটার
  3. গ) ১৮০০০ বর্গ মিটার
  4. ঘ) ১৫০০০ বর্গ মিটার
অনির্ধারিত
ব্যাখ্যা
লাইভ পরীক্ষায় ৩ মিনিটে অতিক্রম করে এটা লেখা ছিল না। ভাল একটা প্রশ্ন বাতিল হল। দুঃখিত।

লোকটির গতি ৪কিমি/ঘন্টা = ২০/১৮ মি/সেকেন্ড
৩ মিনিট বা ১৮০ সেকেন্ডে যাবে = (২০Χ১৮০) / ১৮ = ২০০ মিটার
অর্থাৎ, জায়গার কর্ণের দৈর্ঘ্য ২০০ মিটার
তাহলে, একবাহুর দৈর্ঘ্য = ২০০ / √২
সুতরাং, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = ২০০০০ বর্গমিটার

.
হাবিল দৈনিক ৫ ঘণ্টা কাজ করে ৮ দিনে একটি কাজ শেষ করতে পারে। অন্যদিকে কাবিল দৈনিক ৬ ঘন্টা কাজ করে ঐ কাজটি ১০ দিনে শেষ করতে পারে। দৈনিক ৮ ঘন্টা কাজ করে হাবিল কাবিল এক সঙ্গে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৩ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৪.৫ দিনে
  4. ঘ) কাজ শেষ হবে না। হাবিল কাবিল কর্তৃক নিহত হবে।
সঠিক উত্তর:
ক) ৩ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ দিনে
ব্যাখ্যা

হাবিল দৈনিক ৫ ঘণ্টা করে ৮ দিনে শেষ করে অর্থাৎ ৪০ ঘন্টায় কাজটি শেষ করে।
অন্যদিকে কাবিল, ৬০ ঘন্টায় কাজটি শেষ করে।
দুইজনের ১ ঘন্টার কাজ,
(১/৪০) + (১/৬০) = ১/২৪
অর্থাৎ, পুরো কাজটি দুইজন ২৪ ঘন্টায় শেষ করতে পারবে। তারমানে, ৩ দিন লাগবে।

.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৭ কি.মি. যায় ৪২ মিনিটে৷ স্রোতের বেগ ৩কি.মি./ঘন্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ক) ১০ কি.মি./ঘন্টা
  2. খ) ১২ কি.মি./ঘন্টা
  3. গ) ১৩ কি.মি./ঘন্টা
  4. ঘ) ১৩(১/৩) কি.মি./ঘন্টা
সঠিক উত্তর:
গ) ১৩ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (৭/৪২×৬০) = ১০কি.মি./ঘন্টা
স্রোতের বেগ ৩ কি.মি./ঘন্টা
ধরি,
স্থির পানিতে নৌকার বেগ ক কি.মি./ঘন্টা
তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (ক-৩) কি.মি./ঘন্টা
∴, ১০কি.মি./ঘন্টা = (ক-৩)কি.মি./ঘন্টা
বা, ক = ১৩ কি.মি./ঘন্টা
.
এক জায়গায় নদী এবং রাস্তা পাশাপাশি সমান্তরালে চলে গেছে। ক বিন্দু থেকে একজন সাইকেলে ১২ কি.মি./ঘন্টা বেগে এবং অপরজন নৌকায় ১০ কি.মি./ঘন্টা বেগে চলা শুরু করে। উভয়েই একটি ব্রিজ ঘুরে আবার একই জায়গায় অর্থাৎ ক বিন্দুতে ফিরে আসতে চাইলে নিচের কোনটি সঠিক হবে যদি স্রোতের বেগ ৪ কি.মি./ঘন্টা হয়?
  1. ক) সাইকেল আরোহী ক বিন্দুতে আগে ফিরে আসবে
  2. খ) নৌকার আরোহী ক বিন্দুতে আগে ফিরে আসবে
  3. গ) উভয়ই একসাথে ফিরে আসবে
  4. ঘ) উপরের কোনোটিই সঠিক নয়
সঠিক উত্তর:
ক) সাইকেল আরোহী ক বিন্দুতে আগে ফিরে আসবে
উত্তর
সঠিক উত্তর:
ক) সাইকেল আরোহী ক বিন্দুতে আগে ফিরে আসবে
ব্যাখ্যা
সাইকেল আরোহী সর্বদা ১২ কি.মি./ঘন্টা গতিবেগে চলতে থাকবে৷
কিন্তু নৌকার আরোহী স্রোতের অনুকূলে গেলে তার গতি হয় ১০+৪=১৪ কি.মি./ঘন্টা
এবং স্রোতের প্রতিকূলে তার নৌকার গতিবেগ ১০-৪=৬ কি.মি./ঘন্টা
ক বিন্দু থেকে যাত্রা শুরু করে ব্রীজ ঘুরে আবার ক বিন্দুতে আসতে,
নৌকা আরোহীর গড় গতিবেগ হবে ={(২×১৪×৬)/(১৪+৬)} = ৮.৪ কি.মি./ঘন্টা
যেহেতু, সাইকেল আরোহীর গড় গতিবেগ নৌকার আরোহীর তুলনায় বেশি সেহেতু একই দুরত্ব অতিক্রম করতে সাইকেল আরোহীর কম সময় লাগবে৷
.
একটি নল ৩০ ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে, ওই একই ট্যাংক পূর্ণ করতে ৪৫ ঘন্টা লাগে অন্য একটি নলের। দুইটি নল দ্বারা একইসাথে ওই ট্যাংক পূর্ণ করতে কতক্ষণ লাগবে?
  1. ক) ৮ ঘন্টা
  2. খ) ৯ঘন্টা
  3. গ) ১৮ ঘন্টা
  4. ঘ) ১৯ ঘন্টা
সঠিক উত্তর:
গ) ১৮ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ ঘন্টা
ব্যাখ্যা
প্রথম নল প্রতি ঘন্টায় পূর্ণ করে ১/৩০ অংশ
এবং দ্বিতীয় নল প্রতি ঘন্টায় পূর্ণ করে ১/৪৫ অংশ৷
উভয়ে একত্রে প্রতি ঘন্টায় পূর্ণ করে = (১/৩০)+(১/৪৫)i
=(৬+৪)/১৮০ = ১/১৮ অংশ৷
সুতরাং, সম্পূর্ণ ট্যাংক পূর্ণ করতে লাগবে =১/(১/১৮) =১৮ ঘন্টা৷
.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩৫০ সেন্টিমিটার, প্রস্থ ২৫০ সেন্টিমিটার ও উচ্চতা ৪ মিটার। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
  1. ক) ৪০০০
  2. খ) ১৭০০০
  3. গ) ৩২০০০
  4. ঘ) ৩৫০০০
সঠিক উত্তর:
ঘ) ৩৫০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫০০০
ব্যাখ্যা
দেওয়া আছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩৫০ সে.মি. = ৩.৫ মিটাত, প্রস্থ ২৫০ সেন্টিমিটার =২.৫ মিটার ও উচ্চতা ৪ মিটার।
∴ আয়তন = ৩.৫×২.৫×৪ = ৩৫ ঘনমিটার
আমরা জানি ১ ঘনমিটার আয়তনে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ১০০০ লিটার পানি ধরা যায়৷
সুতরাং ৩৫ ঘনমিটার আয়তনের চৌবাচ্চাটিতে বিশুদ্ধ পানি ধরবে ৩৫×১০০০ = ৩৫০০০ লিটার ৷
.
একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। ১ম ও ২য় নল দ্বারা যথাক্রমে ৫০ মিনিট ও ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। ৩য় নল দ্বারা, পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে সময় লাগে ১ম ও ২য় নল দিয়ে পূর্ণ হতে মোট যে সময় লাগে তার দুই তৃতীয়াংশের সমান। ৩য় নল দিয়ে ১ মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয়?
  1. ক) ১/৫০
  2. খ) ১/৬০
  3. গ) ১/৮০
  4. ঘ) ১/৯৫
সঠিক উত্তর:
খ) ১/৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৬০
ব্যাখ্যা
৩য় নল দিয়ে চৌবাচ্চা খালি হতে সময় লাগে = (৫০+৪০)×(২/৩)= ৬০ মিনিট
অর্থাৎ ৬০ মিনিটে খালি হয় সম্পূর্ণ বা ১ অংশ
∴১ মিনিটে খালি হয় ১/৬০ অংশ
একটি পাইপ দিয়ে চৌবাচ্চা খালি করতে যে সময় লাগে সেই একই পাইপ দিয়ে একই চৌবাচ্চা পূর্ণ করতেও একই সময় লাগে৷
∴৩য় নল দিয়ে ১ মিনিটে চৌবাচ্চাটির ১/৬০ অংশ পূর্ণ হয়।
.
একটি চৌবাচ্চায় ২৪০০০ লিটার পানি ধরে । এর দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৩ মিটার হলে গভীরতা কত মিটার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৪.৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
ধরি, চৌবাচ্চাটির গভীরতা = x মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য× প্রস্থ × গভীরতা =২ × ৩ × x = ৬x ঘনমিটার
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ২৪০০০ লিটার = ২৪০০০/১০০০ = ২৪ ঘনমিটার
প্রশ্নমতে,
৬x = ২৪
বা, x = ২৪/৬ = ৪ মিটার
১০.
১০ জন লোক মিলে একটি কাজ শুরু করে কিন্তু কিছুদিন পর ৪ জন চলে গেলে পরে যে কাজ ৪০ দিনে শেষ হতো সেটা শেষ করতে ৫০ দিন লেগে যায়। কাজ শুরু করার কতদিন পর চারজন চলে যায়?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা
১০ জন লোক একটি কাজ করতে পারে ৪০ দিনে
সুতরাং ১ জন লোকের ১ দিনের কাজ ১/৪০০ অংশ
ধরি, ৪ জন লোক ক দিন পর চলে যায়।
তাহলে, {(১/৪০০)×১০×ক}+{(১/৪০০)×৬×(৫০-ক)} = ১ বা সম্পূর্ণ কাজ
বা, ক/৪০+৩/৪-৩ক/২০০=১
বা, ক/৪০-৩ক/২০০=১-৩/৪=১/৪
বা, (৫ক-৩ক)/২০০ = ১/৪
বা, ক/১০০ = ১/৪
∴ ক=২৫ দিন।
১১.
৩০০ মিটার লম্বা ট্রেন ৯০০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ কত হবে?
  1. ক) ৩০ মিটার/সেকেন্ড
  2. খ) ৪০ মিটার/সেকেন্ড
  3. গ) ৪৫ মিটার/সেকেন্ড
  4. ঘ) ৫২ মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
আমরা জানি, দূরত্ব/বেগ = সময়
⇒ (৩০০+৯০০)/ক = ৩০
⇒ ৩০ক = ১২০০
⇒ ক = ১২০০/৩০ = ৪০ মিটার।
১২.
একটি ট্রেন ঘন্টায় ৭৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪০০
  2. খ) ৪৩৫
  3. গ) ৪৫০
  4. ঘ) ৭৩০
সঠিক উত্তর:
ক) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০০
ব্যাখ্যা
ট্রেনের বেগ = ৭৮ কিঃ মিঃ/ঘন্টা
= (৭৮x১০০০)/৩৬০০ = ২১.৬৭ মি/ সে
এখন,
১ সেকেন্ডে অতিক্রম করে ২১.৬৭ মিঃ
১ মিনিটে অতিক্রম করে ২১.৬৭x৬০ = ১৩০০ মিঃ
এবার,
১৩০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরম দৈর্ঘ্য
বা, ১৩০০ মিঃ = ট্রেনের দৈর্ঘ্য +৯০০ মিঃ
∴ট্রেনের দৈর্ঘ্য = ( ১৩০০ - ৯০০ ) মিঃ = ৪০০ মিঃ
১৩.
২৪০ মিটার এবং ২৭০ মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের দিকে সমান্তরালভাবে যথাক্রমে ৬০ কি.মি. বেগে এবং ৪৮ কি.মি. বেগে ছুটে আসছে। পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ১৭ সেকেন্ড
  2. খ) ২ মিনিট
  3. গ) ৩৩ মিনিট
  4. ঘ) ৩ ঘন্টা
সঠিক উত্তর:
ক) ১৭ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ সেকেন্ড
ব্যাখ্যা
ট্রেন দুটির আপেক্ষিক গতি {(৬০+৪৮)×১০০০}/৩৬০০= ৩০ মি/সে
দুটি ট্রেনের দৈর্ঘের সমান দূরত্ব অতিক্রম করতে লাগবে (২৪০+২৭০)/৩০=১৭ সেকেন্ড৷
১৪.
১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৬৮ কি.মি. বেগে ছুটছে। একই দিকে সমান্তরালভাবে ৮ কি.মি. বেগে দৌড়াচ্ছে এমন একজন মানুষকে অতিক্রম করতে ট্রেনের কতক্ষণ লাগবে?
  1. ক) ৯ সেকেন্ড
  2. খ) ২ মিনিট
  3. গ) ১১ সেকেন্ড
  4. ঘ) ১৭ সেকেন্ড
সঠিক উত্তর:
ক) ৯ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ সেকেন্ড
ব্যাখ্যা
ট্রেনের আপেক্ষিক গতি {(৬৮-৮)×১০০০}/৩৬০০ = ৫০/৩ মি/সে
লোকটিকে অতিক্রম করতে অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দূরত্ব হলে,
ট্রেনটি লোকটিকে অতিক্রম করতে সময় নিবে ১৫০/(৫০/৩)=৯ সেকেন্ড৷
১৫.
একটি ট্রেন ২০০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে ৫০ সেকেন্ডে এবং প্লাটফর্মে দাঁড়ানো একটি ব্যক্তিকে অতিক্রম করে ১০ সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত?
  1. ক) ১৮ কি.মি./ঘন্টা
  2. খ) ২২ কি.মি./ঘন্টা
  3. গ) ৩৩ কি.মি./ঘন্টা
  4. ঘ) ৪৫ কি.মি./ঘন্টা
সঠিক উত্তর:
ক) ১৮ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

ধরি, ট্রেনের দৈর্ঘ্য ক মিটার।
অর্থাৎ, ট্রেন ক মিটার অতিক্রম করে ১০ সেকেন্ডে এবং (ক+২০০) মিটার অতিক্রম করে ৫০ সেকেন্ডে।
সুতরাং ট্রেনের দৈর্ঘ্য , (ক+২০০)/৫০ = ক/১০
বা, ১০ক+২০০০ = ৫০ ক
বা, ৪০ ক = ২০০০
বা, ক= ৫০
অর্থাৎ, ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার
সুতরাং ট্রেনের গতিবেগ = ৫০/১০ = ৫ মিটার/সেকেন্ড = (৫x৩৬০০) / ১০০০ = ১৮ কি.মি./ঘন্টা

১৬.
একটি ট্রেন কুমিল্লা স্টেশন থেকে যাত্রা করে ১৪০ মিনিট পর শায়েস্তাগঞ্জ স্টেশনে গিয়ে যাত্রাবিরতি দেয়। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ১১৯ কি.মি. হলে, ট্রেনটির গড়বেগ কত?
  1. ক) ৫১ কি.মি./ঘণ্টা
  2. খ) ৫২ কি.মি./ঘণ্টা
  3. গ) ৫৫ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৬৩ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ৫১ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫১ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

১৪০ মিনিটে যায় ১১৯ কি.মি.
১ মিনিটে যায় ১১৯/১৪০ কি.মি.
১ ঘন্টা বা ৬০ মিনিটে যায় (১১৯/১৪০)x৬০ = ৫১ কি.মি.
সুতরাং, ট্রেনটির গড়বেগ কি.মি./ঘণ্টা

১৭.
সুমন সাহেব প্রতিদিন সকালে ৪ কিলোমিটার/ঘন্টা বেগে হেটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৩ কিলোমিটার/ঘন্টা বেগে হেটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার এক ঘন্টা বেশি সময় লাগে। সুমন সাহেবের বাসা থেকে অফিসের দূরত্ব কত?
  1. ক) ১২ কিলোমিটার
  2. খ) ২০ কিলোমিটার
  3. গ) ২২ কিলোমিটার
  4. ঘ) ২৫ কিলোমিটার
সঠিক উত্তর:
ক) ১২ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ কিলোমিটার
ব্যাখ্যা
ধরি অফিসের দূরত্ব = x কিলোমিটার
সকালে অফিসে যেতে সময় লাগে = x/৪ ঘন্টা
বিকালে বাসায় আসতে সময় লাগে = x/৩ ঘন্টা
তাহলে,
x/৪ - x/৩ =১
∴ x = ১২
১৮.
একজন ব্যাক্তি তার ভ্রমনের ৩০% দুরত্ব ২০ কিমি/ঘন্টা গতিতে, ৬০% দুরত্ব ৪০ কিমি/ঘন্টা গতিতে এবং বাকী দুরত্ব ১০ কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করেছেন। তার গড় গতি কত ছিল?
  1. ক) ২০ কিমি/ঘন্টা
  2. খ) ২৫ কিমি/ঘন্টা
  3. গ) ২৮ কিমি/ঘন্টা
  4. ঘ) ৩০ কিমি/ঘন্টা
সঠিক উত্তর:
খ) ২৫ কিমি/ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫ কিমি/ঘন্টা
ব্যাখ্যা

ধরি,
মোট দূরত্ব ১০০ কিলোমিটার
গড় গতি = মোট দূরত্ব / মোট সময়
তারমানে, আমাদের সময়টা দরকার।

প্রথম ৩০ কিমি ২০ কিমি/ঘন্টা গতিতে যান।
তারমানে, ২০ কিমি যেতে পারেন ১ ঘন্টায়
অর্থাৎ, ৩০ কিমি যান = ৩০/২০ ঘন্টায়।

একইভাবে সবগুলো করলে, মোট সময় = ৩০/২০ + ৬০/৪০ + ১০/১০ = ৪ ঘন্টা।
গড় গতি = মোট দূরত্ব / মোট সময় = ১০০ / ৪ = ২৫ কিমি/ঘন্টা

১৯.
কামাল ও জামালের দৌড়ের গতির অনুপাত যথাক্রমে ৩:৪। ৫০০ মিটারের রেসে কামাল শুরুর স্থান থেকে ১৪০ মিটার এগিয়ে রেস শুরু করে। কামাল কত দুরত্বের পার্থক্যে রেস জিতবে?
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১০ মিটার
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
ব্যাখ্যা

কামালের মোট যেতে হবে (৫০০ - ১৪০) = ৩৬০ মিটার
অনুপাতের হিসেবে, কামাল ৩ মিটার গেলে জামাল যাবে ৪ মিটার
এখন, কামাল ৩৬০ গেলে জামাল যায় = (৪/৩) Χ ৩৬০ = ৪৮০ মিটার।
অর্থাৎ, কামাল ৩৬০ মিটার অতিক্রম করে যখন রেস শেষ করবে ততক্ষণে জামাল ৪৮০ মিটারে থাকবে।
সুতরাং, কামাল ২০ মিটার এগিয়ে থেকে রেস শেষ করবে।