পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৮ ফেব্রুয়ারি, ২০২৩সময়18 minutes৩৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (রাজশাহী বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০১.১২.২০০৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ · ৩৫ প্রশ্ন

.
’রতন’ চরিএটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
  1. ক) কাবুলিওয়ালা
  2. খ) চোখের বালি
  3. গ) পোস্টমাস্টার
  4. ঘ) ক্ষুধিত পাষাণ
সঠিক উত্তর:
গ) পোস্টমাস্টার
উত্তর
সঠিক উত্তর:
গ) পোস্টমাস্টার
ব্যাখ্যা
- পোস্টমাস্টার গল্পের প্রধান চরিত্র : রতন
- রাইচরণ চরিত্রটি পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের - খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে।
- ছুটি গল্পের চরিত্র: ফটিক।
- কাবুলিওয়ালা গল্পের প্রধান চরিত্র: রহমত ও খুকী।
- শাস্তি গল্পের চরিত্র গুলো হচ্ছে: দুখিরাম রুই, ছিদাম রুই, চন্দরা এবং রাধা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)
.
’ব্যায়ামে শরীর ভালো হয়’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মকারকে সপ্তমী
  2. খ) করণ কারকে সপ্তমী
  3. গ) অপাদান কারকে সপ্তমী
  4. ঘ) অধিকরণ কারকে সপ্তমী
সঠিক উত্তর:
খ) করণ কারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
খ) করণ কারকে সপ্তমী
ব্যাখ্যা
করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন - ‘ব্যায়ামে শরীর ভাল থাকে’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে শরীর ভাল থাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘ব্যায়ামে’।
এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘এ’ যুক্ত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
’উনপাঁজরে’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) সবল পাঁজর যার
  2. খ) দুর্বল
  3. গ) নরম পাঁজর যার
  4. ঘ) ভাগ্যবান
সঠিক উত্তর:
খ) দুর্বল
উত্তর
সঠিক উত্তর:
খ) দুর্বল
ব্যাখ্যা
উনপাঁজুরে, উনপাঁজুরি (বিশেষণ)
১) কমবখ্‌ত (পাড়াগেঁয়ে হলেই যে এমন উনপাঁজুরে হবে, এমন কোন কথা নাই-প্যারি)।
২) দুর্বল; অক্ষম।
৩) হতভাগ্য।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
’বিষবৃক্ষ’ কোন সমাস ?
  1. ক) কর্মধারয় সমাস
  2. খ) তৎপুরুষ সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
ক) কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্মধারয় সমাস
ব্যাখ্যা
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম। এখানে নীল রংটিকে প্রাধান্য না দিয়ে পদ্মটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বিষবৃক্ষ = বিষ রূপ বৃক্ষ; এটি রূপক কর্মধারয় সমাস।
বিষবৃক্ষ বলতে বিশেষ ধরণের বৃক্ষকে বোঝায় যার ফল বিষময়। এখানে, বিষবৃক্ষ দ্বারা প্রথম অংশ 'বিষ'কে বোঝানো হচ্ছে না, পরের অংশ 'বৃক্ষ'কে বোঝাচ্ছে। অর্থ্যাৎ, পরপদের প্রাধান্য পাচ্ছে।

এরূপ -
জ্ঞান রূপ বৃক্ষ = জ্ঞানবৃক্ষ;
প্রান রূপ বায়ু = প্রাণবায়ু;
কাল রূপ রাত্রি = কালরাত্রি;
মন রূপ মাঝি = মনমাঝি ইত্যাদি।

উৎস: ড. হায়াৎ মামুদ রচিত ভাষা শিক্ষা বই ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
The man was charged ________ theft. বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ।
  1. ক) at
  2. খ) in
  3. গ) of
  4. ঘ) with
সঠিক উত্তর:
ঘ) with
উত্তর
সঠিক উত্তর:
ঘ) with
ব্যাখ্যা
• Charge somebody (with) কাউকে (কোনো কিছুর জন্য) অভিযুক্ত করা; কারো বিরুদ্ধে (কোনো কিছুর) অভিযোগ উত্থাপন করা
- অর্থাৎ, কোন অপরাধে অভিযুক্ত বোঝাতে charged with হবে।
- Complete sentence: The man was charged with theft.
.
কোন বাক্যটি শুদ্ধ ?
  1. ক) We get up at dawn
  2. খ) More he gets, the more he wants
  3. গ) See the word in the dictionary
  4. ঘ) There is no place in my class
সঠিক উত্তর:
ক) We get up at dawn
উত্তর
সঠিক উত্তর:
ক) We get up at dawn
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হবে - We get up at dawn.

অন্যদিকে, 
 খ) More he gets, the more he wants  বাক্যটি ভুল।
- The more he gets, the more he wants হলে বাক্যটি সঠিক হত।
- কারন, সাধারণত comparative form এর পূর্বে The বসে না।
- তবে Double comparative বা বাংলা বাক্যে, যত ---- তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।

গ) See the word in the dictionary  বাক্যটি ভুল কারন Dictionary/ - অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- Look up the word in the dictionary হলে বাক্যটি সঠিক হবে। 

ঘ) There is no place in my class বাক্যটি ভুল। কারণ - 
- ফাঁকা স্থান, সম্ভাবনা, সুযোগ, অবকাশ (বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্যএ বেঞ্চে কোনো জায়গা নেই) অর্থে room ব্যবহৃত হয়।
- তাই  'There is no room in the bench'.  সঠিক বাক্য হবে।
.
'Let her sing a song' বাক্যটির passive form হবে -
  1. ক) Let a song be sung by her.
  2. খ) Let a song be sang by her.
  3. গ) Let a song sing by her.
  4. ঘ) Let a song sung by her.
সঠিক উত্তর:
ক) Let a song be sung by her.
উত্তর
সঠিক উত্তর:
ক) Let a song be sung by her.
ব্যাখ্যা
Let যুক্ত imperative বাক্যেকে passive এ পরিণত করার নিয়ম - 
- প্রথমে Let বসে
- এরপর  object  বসে
- be বসে
- মূল verb এর past participle form + by
 - let পরবর্তী ব্যক্তিবাচক object.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let a song be sung by her.
.
ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি -
  1. ক) বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বড় হবে
  2. খ) বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি অপেক্ষা ছোট হবে
  3. গ) বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হবে
  4. ঘ) বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দ্বিগুণ হবে
সঠিক উত্তর:
গ) বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হবে
উত্তর
সঠিক উত্তর:
গ) বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হবে
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি -

সমাধান: 
ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
.
২, ৫, ১১, ২৩, ৪৭, ____ ধারাটির পরবর্তী সংখ্যা কত ?
  1. ক) ৯৫
  2. খ) ৭০
  3. গ) ৫৮
  4. ঘ) ৯৩
সঠিক উত্তর:
ক) ৯৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ১১, ২৩, ৪৭, ____ ধারাটির পরবর্তী সংখ্যা কত ?

সমাধান: 
১ম  পদ = ২
২য় পদ = ২ + ৩ = ৫
৩য় পদ = ৫ + ৬ = ১১
৪র্থ পদ = ১১ + ১২ = ২৩ 
৫ম পদ = ২৩ + ২৪ = ৪৭ 
৬ষ্ঠ  পদ = ৪৭ + ৪৮ = ৯৫ 
১০.
দুটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত ?
  1. ক) ৫৪
  2. খ) ৪২
  3. গ) ৪৮
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ক) ৫৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন : দুটি রাশির অনুপাত ৬ : ১১। উত্তররাশি ৯৯ হলে পূর্বরাশি কত ?

সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৬ : ১১
পূর্ব রাশি : ৯৯ = ৬ : ১১
পূর্ব রাশি/ ৯৯ = ৬/ ১১
∴ পূর্বরাশি = ৬ × ৯৯ / ১১ = ৫৪
১১.
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ?
  1. ক) ২০ দিন
  2. খ) ২২ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ২৫ দিন
সঠিক উত্তর:
ঘ) ২৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে আরও ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে ?

সমাধান: 
মোট = ১০ + ২ = ১২ জন  

১০ জন লোকের খাবার আছে ৩০ দিনের
১ জন লোকের খাবার আছে ৩০ × ১০ দিনের
১২ জন লোকের খাবার আছে (৩০ × ১০)/১২ দিনের
= ২৫ দিনের
১২.
মহামুনি বিহার কোথায় অবস্থিত ?
  1. ক) ঢাকার মালিবাগে
  2. খ) জামালপুরের দেওয়ানগঞ্জে
  3. গ) চট্টগ্রামের রাউজানে
  4. ঘ) দিনাজপুরের ফুলবাড়িতে
সঠিক উত্তর:
গ) চট্টগ্রামের রাউজানে
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রামের রাউজানে
ব্যাখ্যা
- মহামুনি বিহার ও পণ্ডিত বিহার চট্টগ্রামে অবস্থিত।
- সীতাকোট বিহার দিনাজপুর জেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার।
- পঞ্চম থেকে ষষ্ঠ শতকে এটি নির্মাণ করা হয়।
- রাজবন বিহার রাঙ্গামাটিতে অবস্থিত।
- এটি বাংলাদেশের বৌদ্ধদের বৃহত্তম তীর্থস্থান।
- ভাসু বিহার দিনাজপুর জেলার শিবগঞ্জে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
১৩.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
  1. ক) কুড়িগ্রাম
  2. খ) লালমনিরহাট
  3. গ) নীলফামারী
  4. ঘ) পঞ্চগড়
সঠিক উত্তর:
খ) লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
খ) লালমনিরহাট
ব্যাখ্যা
- লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়।
- এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে।
- এ জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা।
- তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া
১৪.
বাংলাদেশের ২০০৫ - ২০০৬ মৌসুমের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার কে পেয়েছেন ?
  1. ক) শাহরিয়ার নাফিস
  2. খ) মোহাম্মদ আশরাফুল
  3. গ) হাবিবুল বাশার
  4. ঘ) মোহম্মদ সুজন
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন।
তাই প্রশ্নটি বাতিল করা হলো।
১৫.
বিদুৎশক্তির বাণিজ্যিক একক কী ?
  1. ক) ওয়াট
  2. খ) ওয়াট-ঘন্টা
  3. গ) জুল
  4. ঘ) কিলোওয়াট-ঘন্টা
সঠিক উত্তর:
ঘ) কিলোওয়াট-ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিলোওয়াট-ঘন্টা
ব্যাখ্যা
• বিদুৎশক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট-ঘন্টা।
- সাধারণত বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক হিসাবের জন্য কিলোয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়।
- এক কিলোয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোয়াট-ঘন্টা বলে।
- কোন পরিবাহীর  দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা।

উৎস: পদার্থবিজ্ঞান-১ম পত্র (বোর্ড বই), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৬.
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে ?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) তামা
  3. গ) দস্তা
  4. ঘ) সীসা
সঠিক উত্তর:
ক) অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
পৃথিবীতে যে ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তা হলো অ্যালুমিনিয়াম।
- ভূ-পৃষ্ঠের প্রায় শতকরা ৮ ভাগ অ্যালুমিনিয়াম পাওয়া যায়।
- কিন্তু প্রকৃতিতে বিশুদ্ধ আ্যালুমিনিয়াম পাওয়া যায় না।
- আ্যালুমিনিয়াম অন্যান্য মৌলিক পদার্থের সাথে যৌগ গঠন করে অবস্থান করে। এগুলো হলো আ্যালুমিনিয়ামের আকরিক।
- এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- বক্সাইট, ক্রায়োলাইট, কোরানডাম, ফেলড্স্পার ইত্যাদি।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর -
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) কার্বন-ডাই-অক্সাইড
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
ব্যাখ্যা
• মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন (N)।
- মাটিতে নাইট্রোজেন (N) এর পরিমাণ বৃদ্ধি হয় রাইজোবিয়াম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে।
- মাটিতে নাইটোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড সহ ইত্যাদি বায়ুবীয় পদার্থ উপস্থিত থাকে।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
‘কোথায় স্বর্গ ? কোথায় নরক ? কে বলে তা বহুদূর ? মানুষের মাঝে স্বর্গ নরক - মানুষেতে সুরাসুর।’ - পঙ্‌ক্তিটির রচয়িতা কে ?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) বেগম সুফিয়া কামাল
  3. গ) কালিদাস রায়
  4. ঘ) শেখ ফজলল করিম
সঠিক উত্তর:
ঘ) শেখ ফজলল করিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ ফজলল করিম
ব্যাখ্যা
‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরি মাঝে স্বর্গ-নরক— মানুষেতে সুরাসুর।’
- কবিতাংশটি শেখ ফজলল করিমের রচনা।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে,
- তৃষ্ণা
- ভক্তি পুষ্পাঞ্জলি
- গাঁথা
- ভগ্নবীণা
- প্রেমের স্মৃতি
- পথ পাথেয় ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: বাংলা ভাষার ইতিহাস-মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
১৯.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?
  1. ক) সেলিম আল দীন
  2. খ) মামুনুর রশীদ
  3. গ) আবদুল্লাহ আল মামুন
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য |
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। 
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি |

তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- গণনায়ক,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
’সকলকে মরতে হবে’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
  1. কর্তৃকারকে দ্বিতীয়া
  2. কর্মকারকে দ্বিতীয়া
  3. করণ কারকে দ্বিতীয়া
  4. অপাদান কারকে দ্বিতীয়া
সঠিক উত্তর:
কর্তৃকারকে দ্বিতীয়া
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারকে দ্বিতীয়া
ব্যাখ্যা
বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা ৩ রকম হতে পারে।
যেমন-
১. কর্মবাচ্যের কর্তা (পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে),
২. ভাববাচ্যের কর্তা (আমার যাওয়া হবে না) এবং
৩. কর্ম-কর্তৃবাচ্যের কর্তা (কলমটা লেখে ভালো)।

ভাববাচ্যের বৈশিষ্ট্য:
- ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
যেমন - আমার খাওয়া হলো না। (কর্তায় ষষ্ঠী)

'সকলকে মরতে হবে' - এই বাক্যে সকলকে হচ্ছে ভাববাচ্যের কর্তা।
এবং এর সাথে ২য়া বিভক্তি (কে) যুক্ত হয়েছে।

সুতরাং, 
'সকলকে মরতে হবে' বাক্যে 'সকলকে' - কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
কোন বানানটি শুদ্ধ ?
  1. ক) উন্মিলন
  2. খ) উন্মিলণ
  3. গ) উন্মীলন
  4. ঘ) উন্মীলণ
সঠিক উত্তর:
গ) উন্মীলন
উত্তর
সঠিক উত্তর:
গ) উন্মীলন
ব্যাখ্যা
উন্মীলন (বিশেষ্য) -
১. চোখ মেলে চাওয়া; চোখ খোলা।
২. বিকাশ।
৩. উদ্‌ঘাটন; উন্মোচন।

উৎস: বাংলা একাডেমি অভিধান
২২.
'He relieved me - anxiety.' বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. ক) in
  2. খ) from
  3. গ) with
  4. ঘ) to
সঠিক উত্তর:
খ) from
উত্তর
সঠিক উত্তর:
খ) from
ব্যাখ্যা
• Anxiety অর্থ ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা। 
- দুশ্চিন্তা মুক্ত হওয়া বা কাউকে দুশ্চিন্তা থেকে মুক্ত করা বোঝাতে relieved এর পর preposition হিসাবে from বসে। 
- তাই সঠিক উত্তর হবে -  from.
- Complete Sentence: 'He relieved me from anxiety.
২৩.
কোন বাক্যটি শুদ্ধ ?
  1. ক) He is not on the committee
  2. খ) He is not in the committee
  3. গ) He is not with the committee
  4. ঘ) He is not at the committee
সঠিক উত্তর:
ক) He is not on the committee
উত্তর
সঠিক উত্তর:
ক) He is not on the committee
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He is not on the committee - বাক্যটি সঠিক। 
- কারন - কেউ কোন ধরনের বা কিছুর সদস্য বুঝাতে on বসে।
- যেমন - I am not on the committee.
- The Prime Minister is on the committee.

• On এর ব্যবহার:
১. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
যেমন- Put the book on the table.

২. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে।
যেমন- I went to meet him on last Monday.

৩. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে।
যেমন- I was born on 21 July in 1990.

৪. সদস্য বুঝাতে on বসে।
যেমন - I am not on the committee.
- The Prime Minister is on the committee.

৫. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে।
যেমন- This is a book on pregnancy.
২৪.
কোনটি Collective Noun?
  1. ক) Books
  2. খ) Books
  3. গ) Library
  4. ঘ) Soldiers
সঠিক উত্তর:
গ) Library
উত্তর
সঠিক উত্তর:
গ) Library
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Library হচ্ছে collective noun. 
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

অন্য অপশন গুলোর মধ্যে - 
Books, Books  এবং Soldiers হচ্ছে common noun.
২৫.
কোন বানানটি শুদ্ধ ?
  1. ক) Colaboration
  2. খ) Colaboretion
  3. গ) Collaboration
  4. ঘ) Collaboretion
সঠিক উত্তর:
গ) Collaboration
উত্তর
সঠিক উত্তর:
গ) Collaboration
ব্যাখ্যা
Collaboration (noun) [uncountable noun]
English Meaning: The action of working with someone to produce something.
Bangla Meaning: সহযোগিতা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
২৬.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে এর বাহুর সংখ্যা হবে -
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ক) ৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে এর বাহুর সংখ্যা হবে -


সমাধানঃ
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫°

বাহুর সংখ্যা = ৩৬০/৪৫ = ৮টি।
২৭.
a - b = 3 হলে  ‍a3 - b3 - 9ab = কত ?
  1. ক) 23
  2. খ) 27
  3. গ) 30
  4. ঘ) 33
সঠিক উত্তর:
খ) 27
উত্তর
সঠিক উত্তর:
খ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3 হলে  ‍a3 - b3 - 9ab = কত ?

সমাধান: 
 a - b = 3

প্রদত্ত রাশি 
= a3 - b3 - 9ab 
= (a - b)3 + 3ab(a - b)  - 9ab
= 33 + 3ab× 3 - 9ab
= 27 + 9ab - 9ab 
= 27 
২৮.
পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত ?
  1. ক) ৩০ বছর
  2. খ) ৩১ বছর
  3. গ) ৩২ বছর
  4. ঘ) ৩৪ বছর
সঠিক উত্তর:
খ) ৩১ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১ বছর
ব্যাখ্যা
 প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। মাতার বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত ?

সমাধান: 
ধরি,
পিতা ও দুই পুত্রের গড় বয়স =  x বছর
∴পিতা ও দুই পুত্রের মােট বয়স (x × ৩) = ৩x বছর

প্রশ্নমতে,
মাতা ও দুই পুত্রের বয়সের গড় (x - ২) বছর
∴মাতা ও দুই পুত্রের মােট বয়স = ৩(x - ২) বছর
= ৩x - ৬ বছর

যেহেতু মাতার বয়স = ২৫ বছর

∴দুই পুত্রের মােট বয়স = (৩x - ৬ - ২৫) বছর
= (৩x - ৩১) বছর

∴ পিতার বয়স = (৩x  - ৩x + ৩১) =৩১ বছর
২৯.
স্কুলের কোনো ক্লাসের ২০ জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই হয় ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে অথবা দুটিই খেলে। যদি ১৩ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ক্রিকেট খেলে তাহলে কত জন ছাত্র দুটিই খেলে ?
  1. ক) ৩ জন
  2. খ) ৪ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ১০ জন
সঠিক উত্তর:
ক) ৩ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: স্কুলের কোনো ক্লাসের ২০ জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই হয় ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে অথবা দুটিই খেলে। যদি ১৩ জন ছাত্র ফুটবল খেলে এবং ১০ জন ক্রিকেট খেলে তাহলে কত জন ছাত্র দুটিই খেলে ?

সমাধান: 
ফুটবল খেলে n(B) = ১৩ জন 
ক্রিকেট খেলেn(C) = ১০ জন 
ফুটবল অথবা ক্রিকেট খেলে n(B ∪ C) = ২০ জন 
ফুটবল ও ক্রিকেট উভয় খেলে n(B ∩ C)  =?

আমরা জানি 
n(B ∪ C) = n(B) +  n(C) -  n(B ∩ C)
২০ = ১৩ + ১০ - n(B ∩ C)
n(B ∩ C) = ২৩ - ২০ 
n(B ∩ C) = ৩ জন 
৩০.
তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৮৬ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন অনেক কারণে গুরুত্বপূর্ণ। 
- তীব্র গণআন্দোলনের মুখে এরশাদ সরকারের পতন হয়। 
- ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর নিকট উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন।
- তাঁর স্থলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে উপ-রাষ্ট্রপতি পদে নিয়োগ করা হয়। 
- উপ-রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এর নিকট রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করেন। 
- এরশাদ এর পদত্যাগের পর উপ-রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। -  তিন জোট কর্তৃক প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদ রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব লাভ করেন।
- সেই অনুসারে, বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হলেন বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদ। 

- ১৯৯৬ সালের ২৭ মার্চ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হয়।
- এর ফলে ১৯৯৬ সালের ৩০ মার্চ বিচারপতি হাবিবুর রহমান কে প্রধান উপদেষ্টা করে সাংবিধানিকভাবে স্বীকৃত প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
- সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অনুষ্ঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

সূত্র:- আইন মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৩১.
বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয় ?
  1. ক) বায়ুচাপ বেড়ে যায়
  2. খ) বায়ুচাপ কমে যায়
  3. গ) বায়ুচাপ স্থির থাকে
  4. ঘ) বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে
সঠিক উত্তর:
খ) বায়ুচাপ কমে যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়ুচাপ কমে যায়
ব্যাখ্যা
• বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।
- বায়ুতে তাপমাত্রা বাড়লে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়।
- কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয়বাম্পের প্রকৃত পরিমাপকে তুল্য আর্দ্রতা বলে।
- তুল্য আর্দ্রতা দুই পদ্ধতিতে পরিমাপ করা যায়। যথা- হাইথোমিটার এবং সাইক্রোমিটার।
- উদাহরণ স্বরূপ বলা যায়- ২৫০° সে. তাপমাত্রায় সম্পৃক্ত ১ কিলোগ্রাম বায়ুতে ২০ গ্রাম জলীয়বাষ্প থাকে। যদি কোনো সময়ে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ ১০ গ্রাম হয় তবে এ সময়ের তুল্য আর্দ্রতা হবে ১০/২০ অথবা ৫০ শতাংশ।
- তুল্য আর্দরতার সাথে শিশিরাঙ্কের সম্পর্ক রয়েছে।
- যে তাপমাত্রার বায়ু জলীয়বাষ্পে সম্পৃক্ত হয় তা শিশিরাঙ্ক নামে পরিচিত।
- অর্থাৎ বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা ঐ বায়ুতে সম্পৃক্ত করতে হলে যে তাপমাত্রা পর্যন্ত শীতল করা প্রয়োজন সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে।

উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
২০০৬ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় ?
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন।

জেনে রাখা ভালো,
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিলো।
৩৩.
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম ?
  1. ক) কালো
  2. খ) সাদা
  3. গ) বেগুনি
  4. ঘ) হলুদ
সঠিক উত্তর:
খ) সাদা
উত্তর
সঠিক উত্তর:
খ) সাদা
ব্যাখ্যা
• সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম।
- কারণ সাদা রঙের বস্তু তার উপর আপতিত প্রায় সমস্ত আলো বা তাপ বিকিরণ করে।
- ফলে গরমের সময় সাদা কাপড় পরলে আরাম পাওয়া যায়।
- অপরদিকে কালো রঙের বস্তু বা কাপড়ের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি।
- কালো রঙের বস্তু বা কাপড় তাপ বিকিরণ করতে পারে না।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
ব্রোঞ্জ হলো -
  1. ক) তামা ও লোহার সংকর
  2. খ) টিন ও দস্তার সংকর
  3. গ) তামা ও টিনের সংকর
  4. ঘ) লোহা ও দস্তার সংকর
সঠিক উত্তর:
গ) তামা ও টিনের সংকর
উত্তর
সঠিক উত্তর:
গ) তামা ও টিনের সংকর
ব্যাখ্যা
• সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলাে তামা ও টিন।
- ২৫-১০% টিন ও ৭৫-৯০% কপার এর সমন্বয়ে এই সংকর ধাতুটি তৈরি।
- ব্রোঞ্জ ধাতু কাঁসা নামেও বহুল পরিচিত।
- সংকর ধাতু হলো একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ।

উৎস: বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৩৫.
সিস্টোলিক চাপ বলতে বোঝায় -
  1. ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
  2. খ) হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
  3. গ) হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
উত্তর
সঠিক উত্তর:
ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
ব্যাখ্যা
• সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিন্ডের সংকোচন চাপ।
- হৃদপিন্ডের প্রসারনকে বলা হয় ডায়াস্টোল এবং সংকোচন কে বলা হয় সিস্টোল।
- হৃদপিণ্ড অনবরত সংকোচন-প্রসারনের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে।
- হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে।
- আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিন্ডের ফিরে আসে। 

উৎস: বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।