পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পরীক্ষা - ২৪ ---------------- Part -1: English Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL, Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] পার্ট – ২: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] ii) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
The word 'Polyandry' refers to -
  1. Having many wives
  2. Having several husbands
  3. One speaking many languages
  4. Of two or more or of varying colours
ব্যাখ্যা
Polyandry
English Meaning: having several husbands at a time
Bangla Meaning: একই সময়ে বহুপতি গ্রহণের প্রথা; বহুভর্তৃত্ব।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Polygamy
English Meaning: Having many wives
Bangla Meaning: বহুবিবাহ; বহুপত্নীত্ব।

• Polyglot
English Meaning: one speaking many languages
Bangla Meaning: বহুভাষিক; বহুভাষী; বহুভাষিক পুস্তক।

Polychromatic
English Meaning: of two or more or of varying colours
Bangla Meaning: বহুবর্ণ।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
What is the synonym of the word 'Queue'?
  1. Align
  2. Investigate
  3. Disarray
  4. Proof
ব্যাখ্যা
• Queue
Bangla meaning: সারি,  অপেক্ষমাণ মানুষ, জন্তু প্রভৃতির সারি; লাইন; সিনেমার টিকিট ক্রয়, বাসে ওঠা প্রভৃতি কাজের জন্য নিজ নিজ পালা আসার প্রতীক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষ।
English  Meaning: A line or sequence of people or vehicles awaiting their turn to be attended to or to proceed.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Align - সারিবদ্ধ করা; কাতারবন্দি করা; এক রেখায় (বিশেষত তিন বা ততোধিক বিন্দুকে এক সরলরেখায়) আনা।
খ) Investigate - তদন্ত/অনুসন্ধান/অন্বেষণ করা; নির্ণয় করা; পরীক্ষা/সংবীক্ষণ করা
গ) Disarray - বিশৃঙ্খলা; বিশৃঙ্খল করা।
ঘ) Proof - প্রমাণ; সাক্ষ্যপ্রমাণ; সাবুদ; সাক্ষ্যসাবুদ; নিদর্শন।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে Queue এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে Align.

Source: Accessible dictionary by Bangla Academy and Oxford Larner's Dictionary.
.
Antonym of 'Nonchalant' -
  1. Incurious
  2. Unwanted
  3. Concerned
  4. Collected
ব্যাখ্যা
• Nonchalant
English Meaning: (of a person or manner) feeling or appearing casually calm and relaxed; not displaying anxiety, interest, or enthusiasm.
Bangla Meaning: নির্লিপ্ত; উদাসীন; ভ্রুক্ষেপহীন; উপেক্ষাপূর্ণ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Incurious - অনুৎসুক; অজিজ্ঞাসু; কৌতূহলশূন্য; উদাসীন; অমনোযোগী।
খ) Unwanted- অবাঞ্ছিত; অনাবশ্যক।
গ) Concerned -  উদ্বিগ্ন, অধীর।
ঘ) Collected - (বিশেষত কোনো ব্যক্তি সম্বন্ধে) শান্ত; সংহত।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে Nonchalant এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে Concerned.

Source: Accessible dictionary by Bangla Academy and Oxford Larner's Dictionary.
.
Despite her fear of heights, she climbed to the top of the mountain. Here 'Despite her fear of heights' is an -
  1. Adverb clause of reason.
  2. Adverb clause of supposition.
  3. Adverb clause of condition.
  4. Adverb clause of purpose.
ব্যাখ্যা
• Despite her fear of heights, she climbed to the top of the mountain. Here 'Despite her fear of heights' is an - Adverb clause of supposition.

• Adverb clause of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• প্রশ্ন প্রদত্ত বাক্য অন্যযায়ী যদি প্রশ্ন করা হয় 
- 'কী সত্ত্বেও  সে পাহাড়ের চূড়ায় উঠেছিল?' 
- উত্তর পাওয়া যায় 'Despite her fear of heights'.
- তাই এটি Adverb clause of supposition.
.
What is the synonym of the word 'Mettle'?
  1. Impotence
  2. Delicacy
  3. Cowardice
  4. Strength
ব্যাখ্যা
• Mettle
English Meaning: A person's ability to cope well with difficulties; spirit and resilience.
Bangla Meaning: তেজ; সাহস।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Impotence - অক্ষমতা; নিবীর্যতা; ক্লীবত্ব; নপুংসকতা; ধ্বজভঙ্গ।
খ) Delicacy - কমনীয়তা; কোমলতা; পেলবতা; মৃদুতা; সূক্ষ্মতা; ভঙ্গুরতা।
গ) Cowardice - ভীরুতা; কাপুরুষতা।
ঘ) Strength -  শক্তি, শক্তিমত্তা; তেজ।

 • শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে Mettle এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে Strength.

Source: Accessible dictionary by Bangla Academy and Oxford Larner's Dictionary.
.
The word 'Pesticide' refers to -
  1. The crime of killing one's own brother.
  2. A chemical substance used to kill harmful insects.
  3. The crime of killing one's own father.
  4. To happen at or near the same time.
ব্যাখ্যা
Pesticide 
English Meaning: A chemical substance used to kill harmful insects, small animals, wild plants, and other unwanted organisms.
Bangla Meaning: কীটনাশক।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Fratricide (ভ্রাতৃহন্তা; ভ্রাতৃহত্যা) - The killing of one's brother.
• Patricide (পিতৃহত্যা) - The crime of killing one's own sibling.
• Concide (যুগপৎ সংঘটিত হওয়া) - To happen at or near the same time.

Source: Oxford Learner's Dictionary.
.
What is the antonym of the word 'Infallible'?
  1. Active
  2. Lazy
  3. Perfect
  4. Defective
ব্যাখ্যা
• Infallible
English Meaning: Incapable of making mistakes or being wrong.
Bangla Meaning: ভুল বা অন্যায় করতে অসমর্থ; ভুলভ্রান্তির ঊর্ধ্বে; অভ্রান্ত; অপ্রমাদী।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Active - সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ
খ) Lazy - অলস, শ্রমবিমুখ; আলস্য উৎপন্ন করে এমন।
গ) Perfect - নিখুঁত; উৎকৃষ্ট।
ঘ) Defective - ত্রুটিপূর্ণ; অপূর্ণ; অপক্ব।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে Infallible এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে Defective.

Source: Accessible dictionary by Bangla Academy and Oxford Larner's Dictionary.
.
He came from where I've spent much of my life. The underlined part here is a/an -
  1. Adverb clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
• He came from where I've spent much of my life. The underlined part here is a - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।
- প্রদত্ত বাক্যে 'where I've spent much of my life' clause টি Preposition from এর পর বসাতে এটি Noun clause.
.
'Juxtaposition' refers to -
  1. The quality of dealing with ideas rather than events.
  2. To put things that are not similar next to each other.
  3. To be more important or larger in size or number than other people or things in a group.
  4. Contrary to reason or common sense; utterly absurd or ridiculous.
ব্যাখ্যা
• Juxtaposition
English meaning: To put things that are not similar next to each other
Bangla Meaning: পাশাপাশি স্থাপন; সমান্তরালতা।

• Abstraction
English meaning: The quality of dealing with ideas rather than events.
Bangla Meaning: নিষ্কাশন; বিমূর্তন; সারসংক্ষেপণ।

• Preponderate
English meaning: To be more important or larger in size or number than other people or things in a group.
Bangla Meaning: অধিকতর ভারী হওয়া, প্রভাবে পরিমাণ বা সংখ্যায় অধিকতর হওয়া

• Preposterous  
English meaning: Contrary to reason or common sense; utterly absurd or ridiculous.
Bangla Meaning: সম্পূর্ণ অযৌক্তিক; উদ্ভট; অসম্ভব।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১০.
Which of the following is the opposite of the word 'Officious'?
  1. Meddling
  2. Reserved
  3. Snoopy
  4. Interfering
ব্যাখ্যা
• Officious (adjective)
English Meaning: Too eager to tell people what to do and having too high an opinion of your own importance.
Bangla Meaning: গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।

Synonyms: Interfering (হস্তক্ষেপ), Intrusive (পরাধিকারচর্চাকারী), Meddling (অনধিকারচর্চা), Obtrusive (গায়ে পড়া), Snoopy (অতিরিক্ত কৌতুহলী)।
Antonyms: Self-effacing (নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখে এমন; আত্মবিলোপী), Haughty (উদ্ধত), Unsympathetic (অপ্রয়োজনীয় সহানুভূতিহীন), Timid (সচকিত), Reserved (আত্মকেন্দ্রিক)।

Other Forms: 
- Officiously (adverb)
- Officiousness (noun).

Example Sentence:
1. I was stopped at the University gates by an officious guard who asked me for my faculty card.
2. An officious little man who was always telling everyone else how to do their jobs.

Source: Live MCQ Lecture.
১১.
It is only Friday when he goes out of the house. The underlined part here is a/an -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
ব্যাখ্যা
It is only Friday when he goes out of the house. The underlined part here is an - Adjective clause.

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।
- অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি Adjective clause হবে।
- এখানে Friday হচ্ছে Noun এবং এর পরের clauseটি noun কে modify করছে, তাই এটি Adjective clause হবে।
- Adjective clause এর অপর নাম Relative clause.
১২.
Which of the following words is similar to 'Knave'?
  1. Scoundrel
  2. Hero
  3. Innocent
  4. Prestigious
ব্যাখ্যা
• Knave 
English Meaning: A dishonest or unscrupulous man.
Bangla Meaning: বদমায়েশ; দুর্বৃত্ত; পাজি; জুয়াচোর।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Scoundrel - বদমাশ; দুর্বৃত্ত; দুরাচার; পামর; দুরাত্মা; পাপিষ্ঠ।
খ) Hero - বীর; বীরপুরুষ; শূর।
গ) Innocent -  নিরপরাধ; নির্দোষ
ঘ) Prestegious - মর্যাদাজনক; মর্যাদাকর।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Scoundrel শব্দটি Knave এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৩.
What is the antonym of the word 'Insipid'?
  1. Coherent
  2. Delightful
  3. Tasteless
  4. Unclear
ব্যাখ্যা
• Insipid (adjective)
English Meaning: (of food) lacking a strong taste or character, or (of people, activities, or entertainment) lacking in interest or energy.
Bangla Meaning: বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Coherent - সুসঙ্গত।
খ) Delightful - নন্দন, মজাদার। 
গ) Tasteless - বিস্বাদ; নীরস।
ঘ) Unclear - অস্পষ্ট।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Delightful শব্দটি Insipid এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৪.
What does the word 'Magnanimity' mean?
  1. Cruelty
  2. Generosity
  3. Jealousy
  4. Animosity
ব্যাখ্যা
• Magnanimity (noun) [uncountable noun]
English Meaning: Kindness and generosity, especially towards an enemy or someone you have defeated.
Bangla Meaning: মহানুভবতা।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - 
ক) Cruelty - নিষ্ঠুরতা; নিষ্ঠুর আনন্দ; নিষ্ঠুর প্রকৃতি।
গ) Jealousy - ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ.
ঘ) Animosity - বিদ্বেষ; সক্রিয় শত্রুতা।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৫.
You can use my laptop in case yours stops working. Here 'in case yours stops working' is -
  1. Subordinate clause
  2. Principal clause
  3. Adverb clause of purpose
  4. Both A + C
ব্যাখ্যা
• You can use my laptop in case yours stops working. Here 'in case yours stops working' is - Subordinate clause.

• Subordinate clause:
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে  principal clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate clause বলে।
- Subordinate clause সাধারণত who, when how, that, so that, in order to etc. দিয়ে আরম্ভ হয়।
- Subordinate clause তিন প্রকার।
- যথা- Noun clause, Adjective clause  এবং Adverbial Clause.
- প্রশ্নে উল্লিখিত বাক্যটি একটি Adverbial Subordinate clause

• Adverbial clause: 
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মতো এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Adverb clause of condition: 
- কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.

• You can use my laptop in case yours stops working.  
- বাক্যটির Sub-ordinate clause টি 'in case' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে। 
- তাই, এটি একটি Adverb clause of condition. 
১৬.
What is the synonym of 'Odyssey'?
  1. Fixedness
  2. Immobility
  3. Exploration
  4. Idleness
ব্যাখ্যা
• Odyssey (Noun)

English Meaning: A long journey during which somebody has a lot of interesting and exciting experiences.
Bangla Meaning: দীর্ঘ দুঃসাহসিক যাত্রা বা দুঃসাহসিক অভিযানমালা।

Synonyms: Adventure (অভিযান), Exploration (অনুসনন্ধানী যাত্রা), Pilgrimage (তীর্থ যাত্রা), Journey (যাত্রা), Travel (ভ্রমণ)।    
Antonyms: Idleness (অলসতা), Immobility (স্থবিরতা), Fixedness (স্থিরতা), Inactivity (নিষ্ক্রিয়তা), Laziness (কুঁড়েমি)। 

Example Sentence: 
1. She kept a record of all the places she passed through on her odyssey.
2. This is too uncomplicated a game for serious gamers to expect any kind of rewarding odyssey.

Source: Live MCQ Lecture.
১৭.
In English grammar 'Morphology' deals with -
  1. The meaning of a word, phrase, sentence, or text.
  2. The origin of a word and the historical development
  3. The arrangement of words and phrases
  4. The study of the forms of words
ব্যাখ্যা
• In English grammar 'Morphology' deals with - The study of the forms of words.

• অন্যদিকে, 
• Syntax - The arrangement of words and phrases to create well-formed sentences in a language.
• Etymology - The origin of a word and the historical development of its meaning.
• Semantics - deals with the e meaning of a word, phrase, sentence, or text.

Source: Oxford Learners Dictionary.
১৮.
Topu, although only five, is very clever. Here the underlined part is a/an -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
ব্যাখ্যা
• Topu, although only five, is very clever. Here the underlined part is an - Adverb clause.

• Adverb clause
- যে subordinate clause কোনো বাক্যে adverb এর মতন কাজ করে তাকে Adverb clause বলে।
- Adverbial Clause সবসময় স্থান, কাল,কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- unless, till, lest, if, though, although ইত্যাদি দ্বারা গঠিত caluse সব সময় Adverbial clause হয়।
১৯.
Which of the following sentences doesn't contain a noun clause?
  1. If he submitted the report on time is unclear.
  2. That he is very intelligent is known to me.
  3. I didn't know that he couldn't swim.
  4. If he did the work, he would be rewarded.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - If he did the work, he would be rewarded - এই বাক্যে Noun clause নেই।
- আন্ডারলাইনকৃত অংশটুকু হচ্ছে adverb clause.
- এখানে বাক্যটির অর্থ হচ্ছে, যদি সে কাজটি করে তবে সে পুরষ্কৃত হবে।
- এই বাক্য দ্বারা বোঝা যাচ্ছে যে,  পুরষ্কৃত হবার Condition হচ্ছে কাজটি করা।
- অতএব, এটা Adverb Clause of Condition.
- Adverb of Condition - দ্বারা verb সংঘটিত হবার শর্ত বোঝায়।

• অন্যদিকে প্রশ্নে উল্লিখিত বাক্যগুলোতে noun clause রয়েছে।
• A noun clause is a group of words that band together and act like a noun.
- Noun clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
যেমন:
If he submitted the report on time is unclear. 
That he is very intelligent is known to me.

2. transitive verb এর object হিসেবে
যেমন: I didn't know that he couldn't swim

3. Linking verb এরপরে complement হিসাবে
যেমন: The reason is why they are native.

4. Preposition এরপরে
যেমন:I am sure of who you are.

Source: Live MCQ English Wizard Grammar by Saleh Ahmed.
২০.
What is the meaning of the word 'Pantheist'?
  1. One who believes in the presence of God in Everything
  2. One who does not believe in God
  3. One who believes in many God
  4. One who believes in one God
ব্যাখ্যা
• Pantheist (noun)
English Meaning: One who believes in the presence of God in Everything.
Bangla Meaning: ঈশ্বর সবকিছুতে আছেন এবং সবকিছুই ঈশ্বর- এই বিশ্বাসে বিশ্বাসী, সর্বেশ্বরবাদী; সর্বদের্তার উপাসনাকারী, সর্বেশ্বরবাদী। ।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Atheist
English Meaning: One who does not believe in God
Bangla Meaning: নিরীশ্বরবাদী; নাস্তিক।

• Polytheist
English Meaning: One who believes in many God.
Bangla Meaning: বহুশ্বরবাদী।

• Monotheist
English Meaning: One who believes in one God.
Bangla Meaning: একেশ্বরবাদী।

Source; Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২১.
Choose the synonym of 'Intrinsic'.
  1. Extraneous
  2. Acquired
  3. Essential
  4. Surface
ব্যাখ্যা
• Intrinsic (adjective)
English Meaning: (গুণ, মূল্য ইত্যাদি) স্বাভাবিক, সহজ, অন্তর্নিহিত (বাইরে থেকে প্রাপ্ত নয়), স্বকীয়
Bangla Meaning: Belonging naturally; essential.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Extraneous- অসংশ্লিষ্ট; নিজস্ব নয় এমন; বহিরাগত; বাইরের
খ) Acquired - অর্জিত
গ) Essential - প্রয়োজনীয়; অপরিহার্য, মৌলিক।
ঘ) Surface - যেকোনো বস্তুর বহির্ভাগ; কোনো বস্তুর যেকোনো পার্শ্ব; পৃষ্ঠ; পৃষ্ঠভাগ; তল।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Essential শব্দটি Intrinsic এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Meriam-Webster Dictionary.
২২.
What is the antonym of the word 'Morose'?
  1. Depressed
  2. Solemn
  3. Gay
  4. Bleak
ব্যাখ্যা
Morose
English Meaning: Unhappy, annoyed, and unwilling to speak or smile:
Bangla Meaning: গোমড়া; খিটখিটে; কটুস্বভাব; অসামাজিক

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Depressed -  বিষাদগ্রস্থ; মনমরা, দীনমনস্ক।
খ) Solemn- ধর্মীয় বা অন্য অনুষ্ঠানে পালিত বা আচরিত; আনুষ্ঠানিক; গভীর শ্রদ্ধা বা ভাবনার সঞ্চার করে এমন; ভাবগম্ভীর
গ) Gay -  লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল, আনন্দ ও উচ্ছলতাব্যঞ্জক
ঘ) Bleak - মলিন বা বিবর্ণ; শীতল ও নিরানন্দ।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশগনগুলোর মধ্যে - Gay শব্দটি Morose এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
His main concern is whether the plan will be approved by the board. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
• His main concern is whether the plan will be approved by the board. The underlined part is an example of - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের বিভিন্ন  স্থানে Noun clause  বসতে পারে -
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।

• প্রদত্ত বাক্যে 'whether the plan will be approved by the board' clause টি   Linking verb এরপরে complement হিসাবে বসাতে এটি Noun clause.
২৪.
What is the antonym of the word 'Malice'?
  1. Hatred
  2. Distaste
  3. Enmity
  4. Worship
ব্যাখ্যা
• Malice
English Meaning: The desire to harm someone; ill will.
Bangla Meaning: (অপরের) অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ।

অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Hatred - ঘৃণা; তীব্র বিরাগ।
খ) Distaste - অপছন্দ; অরুচি; বিরাগ।
গ) Enmity - শত্রুতা।
ঘ) Worship -  কারো বা কোনো বিষয়ের জন্য বিশেষ শ্রদ্ধা বা ভক্তিনিবেদন।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Worship শব্দটি Malice এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
২৫.
They worked tirelessly so that they could finish the project on time. Here 'so that they could finish the project on time' is an example of -
  1. Adverb clause of manner
  2. Adverb clause of purpose
  3. Adverb clause of condition
  4. Adverb clause of contrast
ব্যাখ্যা
• They worked tirelessly so that they could finish the project on time. Here 'so that they could finish the project on time' is an example of - Adverb clause of purpose.

• Adverb clause of purpose
- Adverb clause of purpose কোন কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- অর্থাৎ, এর দ্বারা verb সংঘটিত হবার উদ্দেশ্য বুঝাবে।
- Principal verb কে 'কী উদ্দেশ্য' দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তা Adverb clause of purpose.
- Sub-ordinate clause টি যদি so, so that, in order that, lest etc দিয়ে শুরু হয় তাহলে এটি একটি Adverb clause of purpose.

• They worked tirelessly so that they could finish the project on time - বাক্যের clause টি so that দ্বারা শুরু হয়েছে এবং যেনো সময়মত কাজ শেষ হয় সে উদ্দেশ্যে অক্লাতভাবে কাজ করা হচ্ছে এমন বোঝাচ্ছে  অর্থাৎ purpose বোঝানো হয়েছে।
২৬.
The movie, which received critical acclaim, won several awards. The underlined part is a/an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
ব্যাখ্যা
• The movie, which received critical acclaim, won several awards.  The underlined part is an - Adjective clause.

Adjective Clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

• প্রশ্নে উল্লেখিত বাক্যে which received critical acclaim এই clauseটি noun এর পরে বসে তাকে modify করেছে তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
২৭.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. কায়রো, মিশর
  2. বেলগ্রেড, যুগোস্লাভিয়া
  3. হাভানা, কিউবা
  4. জাকার্তা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• NAM:
- NAM এর পূর্ণরূপ- Non-Aligned Movement.
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা ছিলেন- মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের, সুকর্ণ ও নক্রমা।
- বতর্মান সদস্য- ১২০ টি।
- পর্যবেক্ষক রাষ্ট্র- ১৮ টি।
- পর্যবেক্ষক সংস্থা - ১০টি।

এছাড়াও,
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।
- যে সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।

উৎস: ন্যাম ওয়েবসাইট।[Link]
২৮.
GCC কোন সাগর তীরবর্তী দেশগুলোর জোট?
  1. মেক্সিকো উপসাগর
  2. লোহিত সাগর
  3. পারস্য উপসাগর
  4. ক্যারিবিয়ান সাগর
ব্যাখ্যা
• GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব - H.E. Jasem Mohamed AlBudaiwi.
- এর সদস্য সংখ্যা ৬টি।
- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, এবং ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।[লিঙ্ক]
২৯.
রেডক্রস সংস্থাটি এ পর্যন্ত কতবার নোবেল পুরস্কার পেয়েছে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য - বিশ্বব্যাপী ১৯১টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
- প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।

- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত। 
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
- Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট। [লিঙ্ক]
৩০.
MERCOSUR কোন অঞ্চলের বাণিজ্য জোট?
  1. উত্তর আমেরিকা
  2. পশ্চিম আফ্রিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. পূর্ব ইউরোপীয়
ব্যাখ্যা
MERCOSUR:
- MERCOSUR (Mercado Comun Del Sur) বা The Southern Common Market হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- এটি ১৯৯১ সালে আসুনসিয়ন চুক্তির মাধ্যমে গঠিত হলেও ১৯৯৪ সালে প্রাতিষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৫টি। দেশগুলো হলো:
- ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।
- ২০০৬ সালে ভেনেজুয়েলা যোগ দেয়। তবে বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- MERCOSUR সদর দপ্তর উরুগুয়ের মন্টিভিডিও শহরে অবস্থিত।

উৎস: MERCOSUR ওয়েবসাইট।[link]
৩১.
‘COMESA’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জিম্বাবুয়ে
  2. তিউনিশিয়া
  3. মিশর
  4. জাম্বিয়া
ব্যাখ্যা
• COMESA
- COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
- প্রতিষ্ঠা:- ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা:- ২১টি।
- সদর দপ্তর:- লুসাকা, জাম্বিয়া।

উৎস: COMESA ওয়েবসাইট।
৩২.
প্রথম 'World Scout Jamboree' অনুষ্ঠিত হয় -
  1. লন্ডনে
  2. প্যারিসে
  3. ভেনাসে
  4. শিকাগোতে
অনির্ধারিত
ব্যাখ্যা
▪ বিশ্ব স্কাউট আন্দোলন (WOSM):
বিশ্ব স্কাউট আন্দোলনের পূর্ণনাম - ‘World Organization of the Scout Movement’ (WOSM)।
- এটি বিশ্বের সবচেয়ে বড় স্কাউট বিষয়ক সংগঠন।
- স্কাউট আন্দলনের প্রতিষ্ঠাতা - রবার্ট স্টিফেনসন ব্যাডন পাওয়েল। 
- প্রথম ক্যাম্পেইন শুরু ১৯০৭ সালে ২০ জন ছেলে নিয়ে।
- মেয়েদের স্কাউট অভিযান শুরু হয় - ১৯১০ সালে এবং এর দায়িত্ব লর্ড ব্যাডন পাওয়েল তার ছোট বোন অ্যাগনেস ব্যাডন পাওয়েল কে প্রদান করেন।

এছাড়াও,
- ১৯২০ সালে লন্ডনে প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় এবং Boy Scouts International Bureau (বর্তমান নাম - World Scout Bureau) প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠাকাল - ১৯২০ সাল (প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠানের উদ্যোগ),
- প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য,
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

সূত্র: বিশ্ব স্কাউট আন্দোলন ওয়েবসাইট।
৩৩.
নিচের কোন দেশটি APTA চুক্তির অংশীদার নয়?
  1. দক্ষিণ কোরিয়া
  2. মঙ্গোলিয়া
  3. মিয়ানমার
  4. ভারত
ব্যাখ্যা
মিয়ানমার APTA ভুক্ত দেশ নয়।
• APTA:
- APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.

• APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- চীন
- শ্রীলংকা
- লাওস
- দক্ষিণ কোরিয়া
- মঙ্গোলিয়া

উৎস: ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
CARE সর্বপ্রথম কার্যক্রম শুরু করে -
  1. ইতালিতে
  2. জার্মানিতে
  3. মিশরে
  4. ফ্রান্সে
ব্যাখ্যা
• CARE International:
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- CARE সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে।
- CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe.
- ১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
- এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।
- CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি।

উৎস: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৩৫.
আফ্রিকান ঐক্য সংস্থা থেকে আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় -
  1. ১৯৮৫ সালে
  2. ২০০০ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ২০০২ সালে
ব্যাখ্যা
• AU- African Union:
 আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Organization.
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর - আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি।
- মরক্কো ১৯৬৩ সালে প্রথম যোগদান করে তারপরে  ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

উৎস: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
৩৬.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্লোগান কী?
  1. Better to light a candle than curse the darkness.
  2. Better of light a candle than curse foulness.
  3. Better to light a candle than curse after the fight.
  4. Better to fight a candle than curse to darkness.
ব্যাখ্যা
• অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International):
- লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হিসাবে পরিচিত।
- পিটার বেনেনসন ১৯৬১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘The Observer’ এ ‘Appeal for Amnesty’ কলামে বেশ কয়েকটি আর্টিকেল লিখেন যার ফল স্বরূপ এই সংগঠনের জন্ম হয়।
- প্রতিষ্ঠাকাল - ২৮ মে, ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য। 
- স্লোগান - Better to light a candle than curse the darkness.
- প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস।
- A worldwide organization for the protection of the rights of prisoners of conscience ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯৭৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যশনাল ওয়েবসাইট।
৩৭.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বিচারকের মেয়াদ -
  1. ৫ বছর
  2. ৭ বছর
  3. ৯ বছর
  4. ১১ বছর
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
-  International Criminal Court এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

সূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট। [লিঙ্ক]
৩৮.
রোটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠার স্থান কোথায়?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. অটোয়া, কানাডা
  3. ইলিনয়, যুক্তরাষ্ট্র
  4. কুইবেক, কানাডা
ব্যাখ্যা
▪ রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল।
- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।[link]
৩৯.
CIRDAP এর পূর্ণরূপ কী?
  1. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
  2. Centre on Integrated Development for Asian and the Pacific
  3. Centre on Integrating Rural Development for Asia and the Pecific
  4. Centre on Integrated Developing for Asia and the Pacific
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।[link]
৪০.
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল কী?
  1. আন্তর্জাতিক জোট
  2. আন্তর্জাতিক এনজিও
  3. আন্তর্জাতিক চুক্তি
  4. আন্তর্জাতিক বন্দর
ব্যাখ্যা
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল:
- হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক এনজিও
- ফ্রান্স ও বেলজিয়ামভিত্তিক এই এনজিও ১৯৮২ সালে প্রতিষ্ঠিত কম্বোডিয়া ও থাইল্যান্ডের শরণার্থী শিবিরে সাহায্যের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর - লিয়ন, ফ্রান্স।
- বর্তমানে সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও লুক্সেমবার্গে এর শাখা রয়েছে।

উৎস: hi.org.
৪১.
'গ্রীনপিস'এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নেদারল্যান্ডসে
  2. ফ্রান্সে
  3. জার্মানিতে
  4. জাপানে
ব্যাখ্যা
• গ্রীনপিস:
- গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদ স্বরূপ লংমার্চের মাধ্যমে গ্রীনপিস জন্মলাভ করে।
- নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে।

উৎস: গ্রীনপিসের ওয়েবসাইট।
৪২.
AIIB ব্যাংকে চীনের ভোটাধিকারের পরিমাণ কত?
  1. ২০.৬৪ শতাংশ
  2. ২২.৬৪ শতাংশ
  3. ২৪.৬৪ শতাংশ
  4. ২৬.৫৬ শতাংশ
ব্যাখ্যা
AIIB:
- The Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি গত ১৬ জানুয়ারি ২০২১ তিনি দ্বিতীয়বারের মতো ব্যাংকটির প্রেসিডেন্ট হিসেবে পাঁচবছরের জন্যে দায়িত্বগ্রহণ করেন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- ব্যাংকটিতে চীনের ভোটাধিকারের পরিমাণ ২৬.৫৬৯৭শতাংশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি।

উৎস: AIIB ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৩.
'লায়ন্স ক্লাব' কী ধরনের সংস্থা?
  1. বিপন্ন দরিদ্রের অরাজনৈতিক সংস্থা
  2. মধ্যবিত্তদের রাজনৈতিক সংস্থা
  3. ধনাঢ্য ব্যক্তিদের রাজনৈতিক সংস্থা
  4. ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা
ব্যাখ্যা
• লায়ন্স ক্লাব (Lion's Club):
- ‘লায়ন্স ক্লাব’ - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।
- প্রতিষ্ঠাকাল - ৭ জুন, ১৯১৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- স্লোগান/Motto - "We Serve"
- ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়।
- এই ক্লাবের সদস্যদের Lion বলা হয়।

উৎস: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৪৪.
‘ফ্রিডম হাউজ' কোন ধরনের কাজ করে?
  1. অর্থনৈতিক এবং রাজনৈতিক
  2. মানবাধিকার এবং রাজনৈতিক
  3. উন্নয়নমূলক এবং রাজনৈতিক
  4. সামাজিক এবং রাজনৈতিক
ব্যাখ্যা
• ফ্রিডম হাউজ: 
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে।
- গঠিত - অক্টোবর ৩১, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

উৎস: সংস্থাটির ওয়েবসাইট।
৪৫.
APEC এর ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন -
  1. বব হক
  2. ফিদেল কাস্ত্রো
  3. বব চাভেজ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• APEC: 
- APEC এর পূর্ণরূপ ‘Asia-Pacific Economic Cooperation’.
- APEC এর ধারণাটি সর্বপ্রথম ৩১ জানুয়ারী ১৯৮৯ সালে কোরিয়ার সিউলে একটি বক্তৃতার সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী Bob Hawke কর্তৃক সর্বজনীনভাবে প্রচার করা হয়েছিল। 
- APEC (The Asia-Pacific Economic Cooperation) হলো এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি বাণিজ্য জোট।

এছাড়াও,
- প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি দেশ।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ ২১টি। 
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর 

উৎস: এপেক ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৬.
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
  1. জুরিখ, সুইজারল্যান্ড
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. প্যারিস, ফ্রান্স
  4. হামবুর্গ, জার্মানি
ব্যাখ্যা
• ITLOS:
 - সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর।
- এটির অবস্থান জার্মানির হামবুর্গে।
- এই আদালতেই ২০১২ সালের ১৪ ই মার্চ বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের রায় প্রদান করে।
- জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয় যা ১৬ নভেম্বর ১৯৯৪ কার্যকর হয়।
- বিচারক- ২১টি জাতি থেকে আসেন।
-  প্রেসিডেন্ট - Tomas Heidar (Iceland)।

সূত্র: জাতিসংঘ ও ITLOS ওয়েবসাইট।
৪৭.
ইউরোপীয় ইউনিয়নের 'ইউরো ব্যাংক নোট' চালু হয় -
  1. ১ জানুয়ারি, ১৯৯৯
  2. ১ জানুয়ারী, ১৯৯১
  3. ১ জানুয়ারী, ২০০২
  4. ১ জানুয়ারী, ১৯৯২
ব্যাখ্যা
• European Union: 
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
-  ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন চুক্তি হয় - ১৯৯১ সালে।

- ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ১২ টি দেশ নিয়ে কয়েন এবং ব্যাংক নোট চালু হয় - ১ জানুয়ারী ২০০২ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম - FRONTEX।

উৎস: EU-এর ওয়েবসাইট।[লিঙ্ক]
৪৮.
জি - ২০ এর স্থায়ী সদস্য হিসেবে নতুন যোগদান করে -
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. বেনেলাক্স ইউনিয়ন
  3. আফ্রিকান ইউনিয়ন
  4. আসিয়ান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি–২০ জোটের বর্তমান সদস্য - আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানানো হয় ।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে  স্বাগত জানান বিশ্বনেতারা।

উৎস: জি-২০ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪৯.
কত সালে NAFTA চুক্তিটি কার্যকর হয়?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

উৎস: মার্কিন সরকারি ওয়েবসাইট। [লিঙ্ক]
৫০.
Economic Cooperation Organization এর সদস্য কতটি?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৬টি
ব্যাখ্যা
• Economic Cooperation Organization:
- ECO - এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'।
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল।
- সদস্য সংখ্যা: ১০টি দেশ।
- আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)।
- সদর দপ্তর: তেহরান, ইরান

উৎস: ECO এর ওয়েবসাইট। [লিঙ্ক]