পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলী - টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন। ১) বাংলাদেশের সংবিধান ২) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার ব্যবস্থা ৩) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ৪) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
  1. ক) ১২ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের প্রধানত ১২ টি বৈশিষ্ট্য রয়েছে।
যথা-
১. প্রজাতন্ত্র
২. রাষ্ট্র পরিচালনার মুলনীতি
৩. মৌলিক অধিকার
৪. সংসদীয় সরকার পদ্ধতি
৫. লিখিত সংবিধান
৬. জনগণের সার্বভৌমত্ব
৭. সংবিধানের সার্বভৌমত্ব
৮. বিচার বিভাগের স্বাধীনতা
৯. দুষ্পরিবর্তনীয় সংবিধান
১০. এককেন্দ্রিক রাষ্ট
১১. এক কক্ষ বিশিষ্ট আইনসভা
১২. আইনের শাসন

উৎস: বাংলাদেশের সংবিধান।
.
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন শেখ মুজিবুর রহমান এর পদবী কি ছিল?
  1. ক) সম্পাদক
  2. খ) যুগ্ম সম্পাদক
  3. গ) সহ সভাপতি
  4. ঘ) সভাপতি
ব্যাখ্যা
১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনে প্রধান সংগঠকদের একজন ছিলেন শেখ মুজিব। বস্তুত জেলে অন্তরীণ থাকা অবস্থায় নবগঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের (১৯৪৯) যুগ্ম সম্পাদকের তিনটি পদের মধ্যে একটিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেখ মুজিবের সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। অপর দুই যুগ্ম সম্পাদক ছিলেন খোন্দকার মোশতাক আহমদ এবং এ.কে রফিকুল হোসেন। ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন। [সূত্র: বাংলাপিডিয়া]
.
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
  1. ক) ঢাকায়
  2. খ) মেহেরপুরে
  3. গ) চট্টগ্রামের কালুরঘাটে
  4. ঘ) আগরতলায়
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। [সূত্র: বাংলাপিডিয়া]
.
ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  3. গ) মাওলানা ভাসানী
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন এবং এই ছয় দফাকে আখ্যায়িত করেন ‘আমাদের (বাঙালিদের) মুক্তি সনদ’ রূপে। [সূত্র: বাংলাপিডিয়া]
.
বাংলাদেশে এ পর্যন্ত কয়টি সংসদ নির্বাচন হয়েছে?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
বাংলাদেশে এ পর্যন্ত ১১টি সংসদ নির্বাচন হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ২০১৮। [সূত্র: প্রথম আলো]
.
বাংলাদেশের প্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ৩০ মে, ১৯৭৭
  2. খ) ১ মার্চ, ১৯৮৫
  3. গ) ১০ এপ্রিল, ১৯৭২
  4. ঘ) ৮ এপ্রিল, ১৯৭৩
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম গণভোট (বাংলাদেশের রাষ্ট্রপতি আস্থা গণভোট ১৯৭৭) বাংলাদেশে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ৩০শে মে ১৯৭৭ সালে অনুষ্ঠিত হয়। ভোটারদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের (বীর উত্তম) প্রতি এবং তার দ্বারা গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল? ভোটের ফলাফল ছিল, ৯৮.৯% হ্যাঁ এবং মোট ভোট সংগৃহীত হয়েছিল, ৮৮.১%।
.
বাংলাদেশ নির্বাচন কমিশন SMART card (NID) কোন দেশ থেকে তৈরি করেছে?
  1. ক) জাপান
  2. খ) ফ্রান্স
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
ফরাসি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথম পর্যায়ে ৯ কোটি ভোটারের জন্য উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি কার্ড) তৈরি করা হয়েছে। [সূত্র: কালের কন্ঠ]
.
বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমিটি কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) ঢাকা
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশ পুলিশ একাডেমী পুলিশ অফিসারদের প্রশিক্ষণের লক্ষ্যে গঠিত একটি প্রতিষ্ঠান। এটি রাজশাহী শহর থেকে ২০ মাইল দূরে পদ্মা নদীর পূর্ব পাড়ে সারদায় অবস্থিত। [সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন]
.
জাতিসংঘের কত তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ক) ২৮ তম
  2. খ) ২৯ তম
  3. গ) ৩০ তম
  4. ঘ) ২৭ তম
ব্যাখ্যা
১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯ তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১০.
বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
  1. ক) ১৯৯১
  2. খ) ১৯৯৪
  3. গ) ১৯৯২
  4. ঘ) ১৯৯৫
ব্যাখ্যা
This page gathers key information on Bangladesh's participation in the WTO. Bangladesh has been a WTO member since 1 January 1995 and a member of GATT since 16 December 1972. Source: wto.org
১১.
'Bangal Today' - গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) শেরে বাংলা এ কে ফজলুল হক
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) শেখ হাসিনা
ব্যাখ্যা
'Bangal Today' - গ্রন্থের রচয়িতা শেরে বাংলা এ কে ফজলুল হক।
১২.
বাংলাদেশের কোন শিল্পি 'পটুয়া' নামে পরিচিত?
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) এস এম সুলতান
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) আমিনুল ইসলাম
ব্যাখ্যা
কামরুল হাসানের চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটায় তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন। [সূত্র: বাংলাপিডিয়া]
১৩.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের জাতীয় সঙ্গিতের রচয়িতা নন?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) নেপাল
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ১. ভারত, ২. বাংলাদেশ ও ৩. শ্রীলঙ্কা।
১৪.
BARD প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ২৭ মে ১৯৫৯
  2. খ) ১৭ জুন ১৯৭৯
  3. গ) ২১ জুলাই ১৯৬৯
  4. ঘ) ১৪ মে ১৯৬২
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। সূচনালগ্নেই একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খানের নেতৃত্বে নিবেদিত প্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণের সাথে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এ দেশে পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচী উদ্ভাবন করেন। [সূত্র: bard.gov.bd]
১৫.
কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে?
  1. ক) কঙ্গো
  2. খ) সিয়েরা লিওন
  3. গ) লাইবেরিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
২০০২ সালে আমাদের ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী পালিত হয়, ঠিক ওই বছরই পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয়। [সূত্র: প্রথম আলো]
১৬.
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) সাতক্ষিরা
  3. গ) বাগেরহাট
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় অবস্থিত। [সূত্র: bfri.gov.bd]
১৭.
মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য 'বিজয় গাঁথা' কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা সেনানিবাস
  2. খ) রংপুর সেনানিবাস
  3. গ) সিলেট সেনানিবাস
  4. ঘ) যশোর সেনানিবাস
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য 'বিজয় গাঁথা' রংপুর সেনানিবাসে অবস্থিত। ভাস্কর্যটি নির্মাণে রংপুর সিটি কর্পোরেশন অর্থ সহায়তা দিয়েছে। [সূত্র: বাংলাদেশ প্রতিদিন]
১৮.
বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি?
  1. ক) বাসদ
  2. খ) ইউএনবি
  3. গ) এএফপি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) বেসরকারিখাতে বাংলাদেশি একটি সংবাদ সংস্থা।বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা হিসেবে এটি পরিচিত। [সূত্র: unb.com.bd]
১৯.
'বঙ্গবন্ধু গোল্ডকাপ' আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?
  1. ক) ১৯৯৪ সালে
  2. খ) ১৯৯৬ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০৯ সালে
ব্যাখ্যা
১৯৯৬ সালে এ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। তিন বছর পর ১৯৯৯ সালে পুনরায় এর দ্বিতীয় আসরের আয়োজন করা হয়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৫ সালে তৃতীয় আসর অনুষ্ঠিত হয়।
২০.
'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস'-এ বাংলাদেশের কোন খেলোয়াড়ের নাম উঠেছে?
  1. ক) সালমা খাতুন
  2. খ) রানী হামিদ
  3. গ) শারমিন আকতার
  4. ঘ) জোবেরা রহমান লিনু
ব্যাখ্যা
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রথম বাংলাদেশি হিসেবে জোবেরা রহমান লিনু তালিকাভুক্ত হয়েছেন টেনিস খেলে। [সূত্র: প্রথম আলো]
২১.
নৃ-গোষ্ঠি সনদ অনুসারে বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?
  1. ক) ৩০ টি
  2. খ) ৩৯ টি
  3. গ) ৪৫ টি
  4. ঘ) ৫০ টি
ব্যাখ্যা
নৃ-গোষ্ঠি সনদ অনুসারে বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০ টি।
২২.
জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?
  1. ক) ৬ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৭ টি
ব্যাখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৯ সালের তথ্য অনুযায়ী, যক্ষা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বিনিউমোকক্কাল নিউমোনিয়া,পোলিওমাইলাইটিস, হাম ও রুবেলা এই রোগগুলোর জন্য বিসিজি, পেন্টাভ্যালেন্ট টিকা, পিসিভি টিকা, বিওপিভি, আইপিভি, এমআর এই ৬টি টীকা ১৪টি ডোজের মাধ্যমে দেয়া হয়।