পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা – ১২ বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: বিশ্ব ভৌগোলিক পরিচিতি (মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট এবং নদী, প্রণালী, দ্বীপ, মহাসাগর), আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
ভানুয়াতুর রাজধানী শহর কোনটি?
  1. পোর্ট ভিলা 
  2. হাভানা
  3. পোর্ট ব্লেয়ার 
  4. সুভা
ব্যাখ্যা

- ভানুয়াতু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- এই দ্বীপপুঞ্জটি অস্ট্রেলিয়া থেকে প্রায় ১,৭৫০ কিলোমিটার পূর্বে।
- নিউ ক্যালেডোনিয়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে।
- ফিজির পশ্চিমে এবং সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত।
- ঔপনিবেশিক আমলে এর নামকরণ করা হয়েছিল নিউ হেব্রাইডেস।
- রাজধানী শহর: পোর্ট ভিলা (এফেট দ্বীপে)।
- ভূমি এলাকা: ১২,১৯৯ বর্গ কিমি, ৪,৭১০ বর্গ মাইল।
- জনসংখ্যা: ২৯২,৬৮০ (২০১৮ অনুমান)।
 ভাষা: বিসলামা (অফিসিয়াল), ফরাসি (অফিসিয়াল), ইংরেজি (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টান (৮৪%), প্রাণিবাদী (১৬%) ।
- মুদ্রা: ভাতু (VT) ।

অন্যদিকে,
-  শ্রী বিজয়া পুরম , বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মাঝখানে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী শহর।
- পূর্বে এ অঞ্চলের নাম ছিলো-  পোর্ট ব্লেয়ার ।
- কিউবার রাজধানী- হাভানা।
- ফিজির রাজধানী- সুভা।

উৎস: ভানুয়াতু গভর্নমেন্ট এবং ব্রিটনিকা।

.
নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে নির্বাসনে ছিলেন?
  1. আলকাট্রাজ দ্বীপ
  2. রোবেন দ্বীপ
  3. আন্দামান দ্বীপ
  4. মাল্টা দ্বীপ
ব্যাখ্যা

- নেলসন ম্যান্ডেলা রোবেন দ্বীপে নির্বাসনে ছিলেন।

⇒ দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উত্তরে টেবিল বে-তে অবস্থিত রবেন দ্বীপে একসময় সর্বোচ্চ নিরাপত্তারক্ষীদের একটি কারাগার ছিল, কিন্তু পরে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে ওঠে।
 
• নেলসন মেন্ডেলা: 

- রোলিহলাহলা ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- প্রতিরোধ যুদ্ধে তার পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে তিনি স্বপ্ন দেখেছিলেন তার জনগণের স্বাধীনতা সংগ্রামে নিজে অবদান রাখার।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান।
- ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি-র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
- তিনি ১৯৯১ সালের জুলাইয়ে দলের সভাপতি হন।

উৎস: ⅰ) Biography of Nelson Mandela, Nelson Mandela.
ii) Britannica.

.
দক্ষিণ আফ্রিকার নির্বাহী/প্রশাসনিক রাজধানী কোনটি?
  1. কেপ টাউন
  2. ব্লোয়েমফন্টেইন
  3. প্রিটোরিয়া
  4.  জোহানেসবার্গ
ব্যাখ্যা

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।

- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি।
যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।

উৎস: World atlas. ও Britannica.

.
সুরিনামের অফিসিয়াল ভাষা কোনটি?
  1. ইংরেজি
  2. স্প্যানিশ
  3. ফরাসি
  4. ডাচ 
ব্যাখ্যা

সুরিনাম: 
- অফিসিয়াল নাম: সুরিনাম প্রজাতন্ত্র (Republic Suriname).
- রাজধানী: প্যারামারিবো (Paramaribo)
- আয়তন: ১৬৩,৮২০ বর্গকিলোমিটার।
- অফিসিয়াল ভাষা : ডাচ (Dutch);
- মুদ্রা: সুরিনামি ডলার (SRD)
- সর্বোচ্চ বিন্দু : জুলিয়ানাটপ (১,২৮৬ মিটার)।
- স্বাধীনতা লাভ: ২৫ নভেম্বর, ১৯৭৫ (নেদারল্যান্ডস থেকে)।

• কয়েকটি দেশের রাজধানী: 
- বেলিজ: বেলমোপান,
- গুয়েতেমালা: গুয়েতেমালা সিটি,
- এল সালভেদর: সান সালভেদর,
- নিকারাগুয়া: মানাগুয়া,
- পানামা: পানামা সিটি,
- হন্ডুরাস: তেগুচিগালপা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

.
নিম্নলিখিত কোন দেশটি মেলানেশিয়ার অংশ?
  1. নিউজিল্যান্ড
  2. পাপুয়া নিউগিনি 
  3. কিরিবাতি
  4. টুভ্যালু 
ব্যাখ্যা

মিলেনেশিয়া:
"মেলানেশিয়া" শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ "কালো দ্বীপ"।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
• এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি,
২. সলোমন দ্বীপপুঞ্জ,
৩. ভানুয়াতু এবং
৪. ফিজি।
. ওশেনিয়া মহাদেশ:

• অঞ্চলভিত্তিক ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া ।
- নিউজিল্যান্ড।

- মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ ১. মাইক্রোনেশিয়া, ২. কিরিবাতি ৩. নাউরু, ৪. মার্শাল দ্বীপপুঞ্জ, ৫. পালাউ।

- বৃহত্তম দ্বীপ গুয়াম মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত, যার পরিমাপ ৫৬১ বর্গ কিমি।
• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

.
কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম কী?
  1. আস্তানা
  2. আশখাবাদ
  3. তাশখন্দ
  4. দুশানবে
ব্যাখ্যা

কাজাখস্তান:
- মধ্য এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে কাজাখস্তান। 
- সীমান্তবর্তী দেশসমূহ: রাশিয়া, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান। 
- এটি আয়তনে বিশ্বের নবম বৃহত্তম দেশ। 
- রাজধানী: আস্তানা (পূর্বে নূর-সুলতান, আকমোলা, ত্সেলিনোগ্রাদ নামে পরিচিত ছিল)
- সাবেক শাসনব্যবস্থা: সোভিয়েত ইউনিয়নের একটি ইউনিয়ন প্রজাতন্ত্র
- স্বাধীনতা ঘোষণা: ১৬ ডিসেম্বর, ১৯৯১ সাল। 
- দেশটির বিশাল মরুভূমি, স্তেপ অঞ্চল এবং পর্বতমালা এর ভৌগোলিক বৈচিত্র্যকে চিত্রিত করে।

মধ্য এশিয়ার দেশগুলোর তালিকা এবং তাদের রাজধানী নিম্নরূপ:

- কাজাখস্তান - রাজধানী: আস্তানা।
- কিরগিজস্তান - রাজধানী: বিশকেক।
- তাজিকিস্তান - রাজধানী: দুশানবে।
- তুর্কমেনিস্তান - রাজধানী: আশখাবাদ।
- উজবেকিস্তান - রাজধানী: তাশখন্দ।

উৎস: Britannica.

.
জাপানের পার্লামেন্টকে কী বলা হয়?
  1. কংগ্রেস
  2. ডায়েট 
  3. ফেডারেল এসেম্বলি
  4. সিনেট
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- আইনসভা: ২টি।
- জাপানের পার্লামেন্টর নাম - ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ - হাউস অফ কাউন্সিলর (House of Councillors) - ২৪২ আসন।
- নিম্নকক্ষ - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) - ৪৭৫ আসন।

অন্যদিকে,

- রাশিয়ার পার্লামেন্ট - ফেডারেল এসেম্বলি।
- কংগ্রেস মূলত যুক্তরাষ্ট্রের আইনসভাকে বোঝায়।
- সিনেট সাধারণত যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের উচ্চকক্ষ বোঝাতে ব্যবহৃত হয়।

উৎস: Britannica.  Worldatlas.

.
নীল নদ কোন মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

নীল নদ:
- নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার।
- এটি আফ্রিকা মহাদেশের একটি বিশাল অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- নীল নদ উগান্ডা, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি এবং মিশরসহ বেশ কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- নীল নদ এবং সাদা নদ হল নীল নদের প্রধান উপনদী।
- এই নদী উত্তর দিকে প্রবাহিত হয়। অবশেষে নীল নদ ভূমধ্যসাগরে প্রবাহিত হয়।

উৎস: Britannica. & Worldatlas.com

.
চীন, ভারত ও বাংলাদেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. সিন্ধু 
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা

- ব্রহ্মপুত্র নদ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকট মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়ে তিব্বত (চীন) ও ভারত উপর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ভারতে এটি দিহাঙ নামে পরিচিত।
- ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য ২,৮৫০ কিলোমিটার।
- পুরাতন ব্রহ্মপুত্র ভৈরববাজারের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে। তবে জামালপুরের দেওয়ানগঞ্জে এটির প্রধান শাখা যমুনা নামে প্রবাহিত যা রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় মিলিত হয়েছে।
- ১৭৮৭ সালে ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যায়।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

১০.
ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে?
  1. স্পেন এবং পর্তুগাল
  2. ফ্রান্স এবং ব্রিটেন 
  3. ফ্রান্স এবং জার্মানি
  4. ইতালি এবং সুইজারল্যান্ড
ব্যাখ্যা

ইংলিশ চ্যানেল:
- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 
- এর দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার এবং এর প্রস্থ অবস্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার। 

উলেখ্য,  
- বিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। ১৯৬৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আবদুল মালেক। ‎স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১৯৮৮ সালে ইংলিশ চ্যানেল পাড়ি মোশাররফ হোসেন।
⇒ সম্প্রতি  ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বাংলাদেশের দুই ব্যক্তি দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর।

উৎস: i) The Daily Star Bangla.
         ii) Britannica.

১১.
ইউরো মুদ্রা গ্রহণকারী দেশের সংখ্যা কতটি? (ফেব্রুয়ারি-২০২৬)
  1. ১৯টি
  2. ২৩টি
  3. ২৭টি
  4. ২১টি
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে। এর মধ্য দিয়ে দেশটির নিজস্ব মুদ্রা ‘লেভ’ বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছিল বুলগেরিয়া।
- এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ক্রোয়েশিয়া ইউরোজোনে যোগ দিয়েছিল।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টির সরকারি মুদ্রা ইউরো।

উৎস: European Union ওয়েবসাইট।

১২.
স্পেনের রাজধানী শহর কোনটি?
  1. বার্সেলোনা
  2. মাদ্রিদ 
  3. ভ্যালেন্সিয়া
  4. সেভিলা
ব্যাখ্যা

স্পেন:
- দেশটি ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি।
- দেশটির আয়তন ৫০৫,৯৮৩ বর্গ কিমি।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: কাস্টিলিয়ান স্প্যানিশ (অফিসিয়াল), কাতালান, গ্যালিসিয়ান, বাস্ক।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: ইউরো।

অন্যদিকে, 
- বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিলা, স্পেনের সাধারণ শহর।

উৎস: Britannica.com

১৩.
সুইডেনের মুদ্রার নাম কী?
  1. ক্রোনা
  2. ইউরো
  3. ডলার
  4. ডং
ব্যাখ্যা

- স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপে অবস্থিত উত্তর ইউরোপের দেশ সুইডেন।
- পশ্চিমে নরওয়ে, উত্তর-পূর্বে ফিনল্যান্ড, এবং দক্ষিণ-পূর্বে আছে যথাক্রমে বাল্টিক সাগর ও বথনিয়া উপসাগর। 
- ৪ লাখ ৫০ হাজার ২৯৫ বর্গ কিলোমিটার আয়তনের সুইডেন উত্তর ইউরোপের বৃহত্তম দেশ; ইউরোপের পঞ্চম বৃহত্তম এবং বিশ্বের ৫৫তম বৃহত্তম দেশ। 

- নাম: কিংডম অব সুইডেন।
- রাজধানী: স্টকহোম।
- জনসংখ্যা: ১০.৪ মিলিয়ন।
- ভাষা: সুইডিশ, সামি, ফিনিশ, মেনকিয়েলি, রোমানি, ইদ্দিশ।
- আয়ুষ্কাল: ৮১ বছর (পুরুষ), ৮৫ বছর (নারী)।
-  সুইডেনের সরকারী মুদ্রা : সুইডিশ ক্রোনা (SEK)।

অন্যদিকে,
- ইউরো (Euro, €) হলো ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের মুদ্রা।
 - ডলার (Dollar, $) হলো প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের, কানাডা, অস্ট্রেলিয়া এবং কিছু অন্যান্য দেশের মুদ্রা।
- ভিয়েতনামের মুদ্রার নাম- ডং।

উৎস: বিবিসি এবং ব্রিটানিকা।

১৪.
আলবেনিয়ার রাজধানী শহর কোনটি?
  1. তিরানা
  2. ভ্লোরা 
  3. ডুরেস্‌ 
  4. শকোডা
ব্যাখ্যা

- আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি দেশ, যা পশ্চিম বলকান উপদ্বীপে, বিশেষ করে ওট্রান্টো প্রণালীর তীরে অবস্থিত।
- আলবেনিয়ার রাজধানী হলো তিরানা।
- শহরটি ইসম নদীর তীরে অবস্থিত, অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল থেকে ১৭ মাইল (২৭ কিমি) পূর্বে।
- তিরানা ১৭ শতকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়।
- শহরটি ১৯২০ সালে আলবেনিয়ার রাজধানী হয়।
- আলবেনিয়াতে, সরকারী ভাষা হল আলবেনীয় ।

অন্যদিকে,
ডুরেস্‌ – আলবেনিয়ার একটি প্রধান বন্দর নগরী, রাজধানী নয়।
ভ্লোরা – আলবেনিয়ার দক্ষিণ উপকূলীয় শহর, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।
শকোডা– আলবেনিয়ার উত্তর-পশ্চিমের একটি প্রাচীন শহর।

উৎস: ব্রিটানিকা।

১৫.
ভুটানের রাজধানী শহর কোনটি?
  1. থিম্পু 
  2. পুনাখা
  3. পারো
  4. তিম্পলেক
ব্যাখ্যা

ভুটান:
- ভুটান ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। 
- সাড়ে ৪৬ হাজার বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট দক্ষিণ এশিয়ার বৌদ্ধ রাজ্য হলো ভুটান। 
- ভুটানের অফিসিয়াল নাম- Kingdom of Bhutan.
- ভুটানের রাজধানী- থিম্পু।
- ভুটানের অফিসিয়াল ভাষা- দোজংখা। 
- ভুটানই একমাত্র দেশ যেখানে রাষ্ট্র ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীসভা রয়েছে যার নাম ‘মিনিস্ট্রি অব হ্যাপিনেস’।
- তারা জনগণের সামগ্রিক সুখের গড় হিসাব নির্ণয় করে।

অন্যদিকে,
- পুনাখা – ভুটানের প্রাচীন রাজধানী, যেখানে পুনাখা দোজং (প্রাসাদ) অবস্থিত।
- পারো – ভুটানের গুরুত্বপূর্ণ শহর, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দর এবং পর্যটন কেন্দ্র রয়েছে।

উৎস: ব্রিটানিকা। 

১৬.
ইউরোপের স্থলবেষ্টিত দেশ নয় কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. হাঙ্গেরি
  3. ডেনমার্ক
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা

- ইউরোপের স্থলবেষ্টিত দেশ নয় - ডেনমার্ক।

ডেনমার্ক উত্তর ইউরোপে অবস্থিত।
- দেশটি জুটল্যান্ড উপদ্বীপ এবং ৪০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত।
- উত্তর সাগরের ওপারে পশ্চিমে যুক্তরাজ্য অবস্থিত।
- ডেনিশ দ্বীপ বোর্নহোম বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত।
- নরওয়ে ও সুইডেনের সঙ্গে, ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়া গঠন করে।

• ইউরোপের ১৪টি স্থলবেষ্টিত দেশ।

- ইউরোপের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ হল বেলারুশ (Belarus)।
- বেলারুশের আয়তন প্রায় ২০৭,৬০০ বর্গ কিলোমিটার ।
- চেক প্রজাতন্ত্রের আয়তন প্রায় ৭৮,৮৬৭  বর্গ কিলোমিটার।
- হাঙ্গেরির আয়তন প্রায় ৯৩,০২৮ বর্গ কিলোমিটার।
- লিচেনস্টাইনের আয়তন প্রায় ১৬০  বর্গ কিলোমিটার।

• ইউরোপের স্থলবেষ্টিত দেশসমূহ:
- অ্যান্ডোরা;
- অস্ট্রিয়া;
-  বেলারুশ;
-  চেক প্রজাতন্ত্র;
- হাঙ্গেরি;
-  লিচেনস্টাইন;
- লুক্সেমবার্গ;
- মাল্দোবা;
- উত্তর ম্যাসেডোনিয়া;
- সান মারিনো;
- সার্বিয়া;
- স্লোভাকিয়া;
- সুইজারল্যান্ড;
- ভ্যাটিকান সিটি;

উৎস: World Atlas and the Government of Belarus.

১৭.
সিরিয়ার মুদ্রার নাম কী?
  1. রিয়াল
  2. পাউন্ড
  3. রিংগিত
  4. দিনার
ব্যাখ্যা

সিরিয়া:
- ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে পশ্চিম এশিয়ায় সিরিয়া অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাজধানী: দামেস্ক।
- বিখ্যাত শহর: আলেপ্পা, ইদলিব ও পালমিরা।
- মুদ্রা: পাউন্ড।

অন্যদিকে,
রিয়াল – ব্রাজিল, সৌদি আরব, ওমান ও ইয়েমেনের মুদ্রা।
রিংগিত – মালয়েশিয়ার মুদ্রা।
দিনার – কুয়েত, জর্ডান, ইরাক ইত্যাদির মুদ্রা।

উৎস: Britannica

১৮.
ইউক্রেনের ভৌগলিক অবস্থান কোনটি?
  1. উত্তর আমেরিকা
  2. পূর্ব ইউরোপ
  3. পশ্চিম ইউরোপ
  4. মধ্য ইউরোপ
ব্যাখ্যা

- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ এবং রাশিয়ার পরে মহাদেশের দ্বিতীয় বৃহত্তম।
- রাজধানী শহর- কিয়েভ।

- ভৌগোলিক অবস্থানের কারণে ইউক্রেনের সংস্কৃতি পশ্চিম ইউরোপ এবং রাশিয়া উভয়ের দ্বারা প্রভাবিত হয়েছে।
- দেশটির সমৃদ্ধ সাহিত্য ইতিহাস, স্থাপত্য, জাদুঘর, আর্ট গ্যালারি এবং লোকশিল্প রয়েছে।

- ইউক্রেনের সরকারী এবং জাতীয় ভাষা হল ইউক্রেনীয় । 

উৎস: Britannica.com

১৯.
বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
  1. আফ্রিকা ও ইউরোপ
  2. এশিয়া ও উত্তর আমেরিকা 
  3. ইউরোপ ও এশিয়া
  4. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

- বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুটিকে পৃথক করেছে ।
- এবং প্রশান্ত মহাসাগর ও আর্কটিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
- এটি রাশিয়া (এশিয়া মহাদেশের অংশ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার মধ্যে অবস্থিত,
- যেখানে দুটি মহাদেশের সবচেয়ে নিকটবর্তী অংশ মাত্র প্রায় ৯0 কিলোমিটার দূরে। 

• বিখ্যাত কয়েকটি প্রণালী:
- দার্দানেলিস প্রণালী:  এশিয়া - ইউরোপ পৃথক করেছে।
- জিব্রাল্টার প্রণালী: আফ্রিকা-ইউরোপ পৃথক করেছে।
- পক প্রণালী: ভারত -শ্রীলংকা পৃথক করেছে। 
- মালাক্কা প্রণালী: সুমাত্রা- মায়েশিয়া পৃথক করেছে।
- সুন্দা প্রণালী: সুমাত্রা-জাভা পৃথক করেছে।
- হরমুজ প্রণালী: ইরান-আরব আমিরাত পৃথক করেছে।
- ফ্লোরিডা প্রণালী: কিউবা-ফ্লোরিডা পৃথক করেছে।
- ডোভার প্রণালী: ফ্রান্স-ব্রিটেন পৃথক করেছে।

উৎস: ব্রিটানিকা। 

২০.
সেন্ট হেলেনা দ্বীপ বর্তমানে কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. ব্রিটেন 
  4. স্পেন
ব্যাখ্যা

'সেন্ট হেলেনা দ্বীপ' বর্তমানে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন। 

- সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এটি ব্রিটিশ বিদেশী অঞ্চল, আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় ১,২০০ মাইল (১,৯৫০ কিমি) পশ্চিমে।
- সেন্ট হেলেনা, অ্যাসেনশন এবং ত্রিস্তান দা কুনহার ব্রিটিশ বিদেশী অঞ্চলের অংশ।
- দ্বীপটি আগ্নেয়গিরির উৎপত্তিস্থল এবং পূর্ব, উত্তর ও পশ্চিম দিকে উঁচু খাড়া পাহাড় রয়েছে।
- দ্বীপের সর্বোচ্চ স্থান: ডায়ানা পিক (২,৬৯০ ফুট / ৮২০ মিটার) এবং মাউন্ট অ্যাকটিওন (২,৬২৫ ফুট / ৮০০ মিটার)।
- রাজধানী ও প্রধান বন্দর: জেমসটাউন, যা জাহাজ অবতরণের একমাত্র ব্যবহারিক স্থান।
- ১৮১৫ সালে নেপোলিয়ন বোনাপার্টকে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।
- তার আগে নেপোলিয়ন সেন্ট এলবা দ্বীপে নির্বাসিত ছিলেন।

উৎস: History.com. Britannica

২১.
আমাজন নদী কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
  1. ২টি
  2. ৬টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

আমাজন নদী: 

- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার।
- এটি বিশ্বের বৃহত্তম নদী, আয়তন বা প্রবাহের পরিমাণ সবচেয়ে বেশি।
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার ছয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত: ব্রাজিল, পেরু এবং কলম্বিয়া, বলিভিয়া  , ইকুয়েডর , ভেনেজুয়েলা  ।
- নদীটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়।
- নদীর চারপাশের অঞ্চল, আমাজন রেইনফরেস্ট, অত্যন্ত জীববৈচিত্র্যপূর্ণ।
- নদীর তীরবর্তী বনে অনেক প্রজাতি বাস করে।
- নদীর জলাশয়ও প্রাণে সমৃদ্ধ।
- বিশ্বের পরিচিত সমস্ত প্রজাতির প্রায় এক-তৃতীয়াংশ আমাজন অঞ্চলে বাস করে।
- আমাজন নদীতে হাজার হাজার মাছের প্রজাতি পাওয়া যায়।
- নদীতে বিরল আমাজন নদীর ডলফিন, ওটার, ম্যানাটি এবং অ্যানাকোন্ডা পাওয়া যায়।
- এছাড়া আরও বেশ কয়েকটি বিশিষ্ট সরীসৃপ প্রজাতি নদীর জলে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।

২২.
ইসরায়েলের আইনসভা কী নামে পরিচিত?
  1. নেসেট 
  2. মজলিশ
  3. ডায়েট
  4. রিক্সড্যাগ
ব্যাখ্যা

• ইসরায়েলের আইনসভানেসেট
- এটি এককক্ষ বিশিষ্ট সংসদ।
- এটি আইন প্রণয়ন, সরকারের সিদ্ধান্ত গ্রহণ, এবং গুরুত্বপূর্ণ জাতীয় নীতি নিয়ে আলোচনা করে।
- নেসেটে মোট ১২০টি আসন রয়েছে এবং এর সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন।

বিভিন্ন দেশের আইনসভা:
• মজলিশ: ইরানের আইনসভা।
• লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা।
• মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
• পিপলস মজলিস: মালদ্বীপের আইনসভা।
• কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা।
• ডায়েট: জাপানের আইনসভা।
• ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
• পার্লামেন্ট: শ্রীলংকা ও জার্মানির আইনসভা।
• ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
• রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।

উৎস: WorldAtlas.

২৩.
ইস্ট লন্ডন (East London) কোন দেশের একটি নদী বন্দর শহর?
  1. কেনিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. নামিবিয়া
  4. মোজাম্বিক
ব্যাখ্যা

ইস্ট লন্ডন (East London):
- ইস্ট লন্ডন (East London) দক্ষিণ আফ্রিকার একটি নদী বন্দর শহর।
- এটি পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দর।
- ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ (Sir Harry Smith) এ নামকরণ করেন।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।

উৎস: World atlas. ও Britannica.

২৪.
ব্রাজিলের রাজধানী শহর কোনটি?
  1. রিও ডি জেনেইরো
  2. সাও পাওলো
  3. ব্রাসিলিয়া 
  4. সালভাদর
ব্যাখ্যা

ব্রাজিল:
- দাপ্তরিক নাম: ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- দক্ষিণ আমেরিকার ও পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় দেশ।
- ভাষা: পর্তুগিজ ।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়াল (Brazilian Real, BRL) I
- ধর্ম: প্রধানত খ্রিস্টান (বিশেষ করে রোমান ক্যাথলিক)।
- ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর ব্রাজিল পর্তুগাল কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- প্রিন্স পেড্রো স্বাধীনতা ঘোষণা করেছিলেন; ব্রাজিল সাম্রাজ্যের প্রথম শাসক।
- প্রতি বছর ৭ই সেপ্টেম্বর ব্রাজিল স্বাধীনতা দিবস উদযাপন করে।
- শাসনব্যবস্থা: ফেডারেল রিপাবলিক; রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা।
- বর্তমান রাষ্ট্রপতি: লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
- অবস্থান: দক্ষিণ আমেরিকার পূর্ব ও মধ্যভাগে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২৫.
‘ওয়েস্টফ্যালিয়া’ (Westphalia) অঞ্চলটি বর্তমানে কোন দেশের অন্তর্ভুক্ত?
  1. ডেনমার্ক
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. সার্বিয়া
ব্যাখ্যা

ওয়েস্টফালিয়া :
- উত্তর-পশ্চিম জার্মানির ঐতিহাসিক অঞ্চল।
- বর্তমান ফেডারেল ভূমি (রাজ্য) নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার একটি বৃহৎ অংশ নিয়ে গঠিত ।

• প্রাচীনস্যাক্সনরা তিনটি প্রধান দলে বিভক্ত ছিল: 
- ওয়েস্টফালিয়ান, 
- অ্যাংগ্রিয়ান (জার্মান: Engern), 
 - ইস্টফালিয়ান (Ostfalen)।

- ওয়েস্টফালিয়ানরা, যারা প্রায় ৭০০ খ্রিস্টাব্দে এমস এবং হান্টে নদীর তীরে বসতি স্থাপন করেছিল।
- এর আর্চবিশপরা১১৮০ সালে কোলন ওয়েস্টফালিয়াকে ডাচি হিসেবে গ্রহণ করে, কিন্তু ডাচি মূলত কোলনের উত্তর-পূর্বে অবস্থিত একটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল।
 
- ১৬৪৪ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ওয়েস্টফালিয়ান শহর মুনস্টার এবং ওসনাব্রুক শান্তি সম্মেলন আয়োজন করে যা আশি বছরের যুদ্ধ এবং ত্রিশ বছরের যুদ্ধের জার্মান পর্বের মীমাংসা করে । এর ফলে ওয়েস্টফালিয়ার শান্তি আধুনিক ইউরোপীয় জাতি-রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরিতে অবদান রাখে।

উৎস: ব্রিটনিকা।