পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশনতারিখ২৪ নভেম্বর, ২০২০সময়45 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

প্রাইমারি জব সল্যুশন · ২৪ নভেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
কোন বাগধারা দ্বারা 'ভূমিকা' বোঝানো হয়?
  1. ক) গনেশ উল্টান
  2. খ) গৌরচন্দ্রিকা
  3. গ) কূপমণ্ডূক
  4. ঘ) টইটুম্বুর
ব্যাখ্যা

গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা, সূচনা, অনুবন্ধ, প্রবর্তনা, প্রারম্ভ।
ভণিত : কবিতায় কবির আত্মপরিচয়সূচক পদ (তার কবি-নাম বা ভনিতা হচ্ছে-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)।

টইটম্বুর, টইটুম্বুর [টোইটোম্‌বুর, টোইটুম্‌বুর] (বিশেষণ) পরিপূর্ণ; সম্পূর্ণ ভরা; কানায় কানায় ভর্তি (যৌবনের যে রসঘন মূর্তি টইটম্বুর হয়ে উঠেছে-আবুল ফজল)।

উঠান ১, উঠোন : (আলঙ্কারিক) ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও ভীরু; কূপমণ্ডূক।
কুনো , কুণো (অশুদ্ধ) : যে ব্যাঙ ঘরের কোণের গর্তে বাস করে এবং কোণের গণ্ডীর বাইরে কাদচিৎ যায়; কূপমণ্ডূক।

গণেশ উল্টানোঃ উঠে যাওয়া, ফেল মারা, তুলে নেওয়া বুঝায়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা একাডেমি অভিধান।

.
'সীতারাম' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  4. ঘ) কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা

বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দুর্গেশনন্দিনী, মৃণালিনী, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রজনী, রাধারানী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) গৃহিনীপনা
  2. খ) গৃহিনিপনা
  3. গ) গৃহীণীপনা
  4. ঘ) গৃহিণীপনা
ব্যাখ্যা

গৃহিণী [গ্রিহিনি] (বিশেষ্য)
১ গৃহকর্ত্রী।
২ পত্নী; স্ত্রী।
(পুংলিঙ্গ) গৃহী।

গৃহিণীপনা (বিশেষ্য)
১ গৃহিণীর দায়িত্ব পালনে দক্ষতা।
২ গৃহিণীর আচরণ।
৩ (ব্যঙ্গার্থ) অল্পবয়স্কা বালিকার পাকামি অথবা গৃহিণীসুলভ ব্যবহার; অল্পবয়সীর প্রবীণার ন্যায় আচরণ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
গাছ হতে ফলটি পড়ল- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্ম শূন্য
  2. খ) অধিকরণে ২য়া
  3. গ) অপাদানে ২য়া
  4. ঘ) অপাদানে ৩য়া
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ অপদান কারকে পঞ্চমী বিভক্তি।

অপশন গুলোতে সঠিক উত্তর নেই। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমনঃ
বাবাকে বড্ড ভয় পাই,
ট্রেন স্টেশন ছেড়েছে,
গাছ হতে ফলটি পড়ল।

পঞ্চমী বিভক্তিগুলো হচ্ছে - হতে, থেকে, চেয়ে ইত্যাদি।

সুতরাং, গাছ হতে ফলটি পড়লো - বাক্যটি অপদান কারকে পঞ্চমী বিভক্তি যুক্ত।

উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
  1. ক) লোহা
  2. খ) তুলা
  3. গ) নোলক
  4. ঘ) সবকটি একসঙ্গে
ব্যাখ্যা

পড়ন্ত বস্তুর/গ্যালিলিওর প্রথম সূত্রঃ স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
এই সূত্রানুসারে স্থির অবস্থান থেকে কোন বস্তু ছেড়ে দিলে তা যদি বিনা বাধায় মাটিতে পড়ে তাহলে মাটিতে পড়তে যে সময় লাগে তা বস্তুর ভর, আকৃতি বা আয়তনের উপর নির্ভর করে না। বিভিন্ন ভরের, আকারের ও আয়তনের বস্তুকে যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় এবং এগুলো যদি বিনা বাধায় মুক্তভাবে পড়তে থাকে তাহলে সবগুলোই একই সময়ে মাটিতে পোঁছাবে।
উৎসঃ পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি লেভেল।

.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে-
  1. ক) সেক্সট্যান্ট
  2. খ) ম্যানোমিটার
  3. গ) সিসমোগ্রাফ
  4. ঘ) ব্যারোমিটার
ব্যাখ্যা

ব্যারােমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র।
সেক্সট্যান্ট - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
ম্যানোমিটার - গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।

.
কোন আমলে বাংলা বাউল গান, কবি গান এবং মর্সিয়া গানের সৃষ্টি হয়?
  1. ক) ইলিয়াস শাহী
  2. খ) হোসেন শাহী
  3. গ) মোগল
  4. ঘ) সুলতানি
ব্যাখ্যা

সঠিক উত্তরঃ মোগল আমলে/যুগে।

ব্যাখ্যাঃ মোগল যুগে শাসকবর্গের ভাষা ছিল ফারসি। তাছাড়া সরকারি কাজে ফারসি ভাষা চালু করার ফলে বাংলায় ফারসি ভাষা ও সাহিত্যের যথেষ্ট উন্নতি হয়। সরকারি চাকরি লাভের আশায় হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরা ফারসি ভাষা শিখতেন। এসব ফারসি ভাষা জানা কর্মচারীদের 'মুন্সী' বলা হতো। নবাব সুবাহদার ও মুসলিম অভিজাত শ্রেণী ফারসি ভাষা উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেন। ফারসি একটি সমৃদ্ধ ভাষা। বাংলা সাহিত্যে এ ভাষার প্রভাব বেশ করা যায়। ফারসির প্রভাবে বাংলা ভাষার ঐশ্বর্য বৃদ্ধি পায়। ফারসি সাহিত্যের বিষয়বস্তু ও লেখার অনুকরণে বাংলা সাহিত্য উজ্জ্বল হয়ে উঠে। ক্রমে বাংলা কবিতায় ফারসি শব্দের ব্যবহার বাড়তে থাকে। ফারসির অনুকরণে বাংলায় গজল ও সূফী সাহিত্যের সৃষ্টি হয়।

হিন্দু কবিদের রচনায় সংস্কৃত সাহিত্যের প্রভাব সুস্পষ্ট হলেও তারাও ফারসি সাহিত্যের প্রভাব এড়াতে পারতেন না। বৈষ্ণব পদাবলীতে ফারসি সাহিত্যের প্রভাব লক্ষণীয়। মোগল যুগে বাংলায় বাউল গানের সৃষ্টি হয়। এসময় কবিগান, মর্সিয়া গানও রচিত হয়।

উৎসঃ এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [Click here to get pdf file]

.
সড়ক-ই-আজম বা বিখ্যাত গ্রান্ড ট্রাংক রোডের নির্মাতা-
  1. ক) অশোক
  2. খ) শের শাহ
  3. গ) আকবর
  4. ঘ) মুহম্মদ বিন তুঘলক
ব্যাখ্যা

শূর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক শের শাহ। বিহারের শাসনকর্তা সুলতান মুহম্মদের মৃত্যুর পর শের শাহ বিহারের শাসন করেন।
১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন।
শের শাহের আমলের কিছু উল্লেখযোগ্য কীর্তিঃ
- শের শাহ বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন।
- তিনি ‘দাম’ নামক মুদ্রার প্রচলন করেন।
- সড়ক-ই-আজম বা বিখ্যাত গ্রান্ড ট্রাংক রোডের নির্মাতা তিনি।
- পাট্টা ও কাবুলিয়াত প্রথা চালু করেন শের শাহ।
[সূত্র- বাংলাপিডিয়া]

.
খন্দকের যুদ্ধ সংঘটিত হয়-
  1. ক) ৬২৪ সালে
  2. খ) ৬২৫ সালে
  3. গ) ৬২৭ সালে
  4. ঘ) ৬৩১ সালে
ব্যাখ্যা

খন্দকের যুদ্ধ সংঘটিত হয় পঞ্চম হিজরিতে ৬২৭ খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত করে পৌত্তলিকদের।
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ হলো মুসলমান ও অবিশ্বাসীদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ বা সামরিক সংঘর্ষ। ৬২৪ সালে মদিনার অদূরে বদর নামক স্থানে মক্কার কুরাইশ বাহিনীর সাথে মুসলমানদের বদর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনী জয় লাভ করে।
৬২৫ সালে উহুদের যুদ্ধ এবং ৬৩১ সালে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস ১মপত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
  1. ক) এবি
  2. খ) এ
  3. গ) ও
  4. ঘ) বি
ব্যাখ্যা

'ও' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘ও’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘ও’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে।
এবি গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই এবি গ্রুপ নিতে পারে বিধায় এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
সূত্রঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

১১.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের তেরগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ৫৬ বছর এবং ১৪ বছর
  2. খ) ৩৬ বছর এবং ৯ বছর
  3. গ) ৪০ বছর এবং ১০ বছর
  4. ঘ) ৩২ বছর এবং ৮ বছর
ব্যাখ্যা

ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর ও পিতার বর্তমান বয়স ৪x বছর।
প্রশ্নমতে,
৪x-৬ = ১৩(x-৬)
⇒ ৪x-৬ = ১৩x-৭৮
⇒ ৯x = ৭২
∴ x = ৮
∴ পুত্রের বর্তমান বয়স ৮ বছর ও পিতার বর্তমান বয়স (৪×৮) = ৩২ বছর।

১২.
কোনো পরীক্ষায় শতকরা ৯০ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭০ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৭০০ জন
  2. খ) ৬৫০ জন
  3. গ) ৫০০ জন
  4. ঘ) ৩৭৫ জন
ব্যাখ্যা

ইংরেজিতে ফেল করে = ১০০-৯০ = ১০ জন।
১০ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ জন।
১ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০/১০ জন।
৭০ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ X ৭০/১০ জন।
= ৭০০ জন।

১৩.
০.০০৫ X ০.০০৫ = কত?
  1. ক) ০.০২৫
  2. খ) ০.০০২৫
  3. গ) ০.০০০০২৫
  4. ঘ) ০.০০০০০২৫
ব্যাখ্যা
০.০০৫ X ০.০০৫ = ০.০০০০২৫।
১৪.
Noun of the word 'new' is-
  1. ক) Anew
  2. খ) Newness
  3. গ) Newly
  4. ঘ) Renew
ব্যাখ্যা

- New (adjective) নতুন।

- Newness (noun) নতুনত্ব; অভিনবত্ব।

- Renew (verb transitive)
(১) পুনরায় নতুন করা; নবজীবন ও বীর্য দান করা; নবায়িত করা: renew one’s youth, নবযৌবন লাভ করা।
with renewed enthusiasm, নব উৎসাহে।
(২) পুনরায় পাওয়া, দেওয়া, করা বা বলা; নবায়ন করা: renew a lease/licence.
(৩) (একই জাতীয় বস্তু দিয়ে) শূন্যতা পূর্ণ করা: renew one’s supplies of victuals.

- Renewable [রিন্যিঊআব্‌ল্] (adjective) নবায়নযোগ্য।
- Renewal [রিন্যিঊআল্ America(n) রিনূআল্‌] (noun) [uncountable noun] নবায়ন; পুনরারম্ভ; নবায়িত কিছু।

- Anew (adverb) পুনরায়; আবার; নতুন করে।

- Newly (adverb) (১) সম্প্রতি; ইদানীং; অধুনা; হালে: a newly married couple.
উৎসঃ অক্সফোর্ড ও বাংলা একাডেমি অভিধান।

১৫.
Who opened the door?- এর পরিবর্তিত voice হচ্ছে-
  1. ক) By whom was the door be opened?
  2. খ) By whom was the door opened?
  3. গ) By whom is he door opened?
  4. ঘ) By whom has the door opened?
ব্যাখ্যা
Who যুক্ত sentence এর passive voice করার structure-
By whom + auxiliary verb + subject + verb এর past participle form + বাকী অংশ (যদি থাকে)।
১৬.
The case is not amenable ______ ordinary rules বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) from
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) into
ব্যাখ্যা

Amenable (adjective)
Amenable (to) (১) (ব্যক্তি) সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত: amenable to reason, যুক্তি মেনে চলে এমন।
(২) (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী; কতিপয় অবশ্যকরণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন অবস্থানগত: We are all amenable to the law.
(৩) (মামলা, পরিস্থিতি) পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য: The case is not amenable to ordinary rules.

১৭.
“যা অতিক্রম করা যায় না” - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
  1. ক) অনতিক্রম্য
  2. খ) অলঙ্ঘ্য
  3. গ) দুরতিক্রম্য
  4. ঘ) দুর্গম
ব্যাখ্যা

যা সহজে অতিক্রম করা যায় না = দুরতিক্রম্য,
যা অতিক্রম করা যায় না = অনতিক্রম্য,
যা সহজে লঙ্ঘন করা যায় না = অলঙ্ঘ্য,
যেখানে গমন করা কষ্টকর = দুর্গম।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

১৮.
কোন দুটি রচনা একই শ্রেণির?
  1. ক) গীতাঞ্জলি ও বিষাদ-সিন্ধু
  2. খ) অগ্নিবীণা ও শ্রীকান্ত
  3. গ) নীলদর্পণ ও ডাকঘর
  4. ঘ) লালসালু ও বলাকা
ব্যাখ্যা

অপশন-(ক):
'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ।
'বিষাদ-সিন্ধু' মীর মশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস।

অপশন-(খ):
'অগ্নিবীণা' কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ।
'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস।

অপশন-(গ):
'নীল দর্পণ' হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক।
'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক।

অপশন-(ঘ):
'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি উপন্যাস।
'বলাকা' রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৯.
‘জজসাহেব’ এর ব্যাসব্যাক্য কোনটি?
  1. ক) যিনি সাহেব তিনি জজ
  2. খ) যিনি জজ তিনি সাহেব
  3. গ) যিনি সাহেব তিনিই জজ
  4. ঘ) যিনি জজ তিনিই সাহেব
ব্যাখ্যা

কর্মধারয় সমাসের কয়েকটি বিশেষ নিয়ম-
১) দুইটি বিশেষণ একই বিশেষ্য বোঝালে সেটি কর্মধারয় সমাস হয়। যেমন, যে চালাক সেই চতুর = চালাক-চতুর। এখানে পরবর্তী বিশেষ্যটি অপেক্ষাকৃত বেশি গুরুত্ব পাচ্ছে বলে এটি দ্বন্দ্ব সমাস হবে না।
২) দুইটি বিশেষ্য একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটিও কর্মধারয় সমাস হয়। যেমন, যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব। যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি।
৩) কার্যে পরপম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন, আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা। এখানে ‘মোছা’ কাজটি বেশি গুরুত্বপূর্ণ।
৪) পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে তা পুরুষবাচক হয়ে যাবে। যেমন, সুন্দরী যে লতা = সুন্দরলতা
৫) বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহা হয়। মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান
৬) পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে ‘কু’, ‘কৎ’ হয়। যেমন, কু যে অর্থ = কদর্থ।
৭) পরপদে ‘রাজা’ থাকলে ‘রাজ’ হয়। যেমন, মহান যে রাজা = মহারাজ।
৮) বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষ্য আগে এসে বিশেষণ পরে চলে যায়। যেমন, সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২০.
লোভে পাপ, পাপে মৃত্যু” এর ইংরেজী অনুবাদ কোনটি?
  1. ক) Greed leaded to sin and to death.
  2. খ) Greed leading to sin and to death.
  3. গ) Avarice beget to sin, sin beget to death.
  4. ঘ) Avarice begets sin, sin begets death.
ব্যাখ্যা

কিছু প্রবাদবাক্য এবং ইংরেজি অনুবাদঃ
লোভে পাপ পাপে মৃত্যু।
Greed leads to sin and sin to death.
Avarice begets sin, sin begets death.
One sin is followed by another and leads to destruction.
অপেক্ষার সময় শেষ হয় না।
A watched pot never boils.
Seemingly long time it takes water to boil when you are waiting for it.
দিল্লীর লাড্ডু - খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে।
A wish, gained or lost, leaves one unsatisfied in either case.
ছদ্মবেশী শত্রু; বাইরে দেখতে ভালো, ভিতরে খারাপ।
A wolf in sheep’s clothing.
A dangerous person pretending to be harmless; a serpent under flower.
অবলার মুখই বল।
A woman's weapon is her tongue.
মুখ দিয়ে যে কথা একবার বেরিয়ে যায় তা আর ফিরিয়ে আনা সম্ভব না।
A word once spoken is past recalling.
Once you have said something, you cannot under the result of having said it.
জ্ঞানীরা অল্প কথাতেই বোঝে।
A word to the wise is sufficient.
Wise people do not need long explanation.
ভক্তি হলো অজ্ঞতার কন্যা; অজ্ঞতাই ভক্তি করে।
Admiration is the daughter of ignorance.
Sometimes people admire someone or something because they don’t have any idea about that.

২১.
In the country of the blind, _________ one-eyed man is king.
  1. ক) a
  2. খ) an
  3. গ) none of them
  4. ঘ) the
ব্যাখ্যা

In the country of the blind, the one-eyed man is king (idiom)- said about a difficult situation in which someone with only a few skills is in a better position and more successful than those people who have none.
Source: Cambridge Dictionary.

২২.
Which one is an abstract noun?
  1. ক) Infant
  2. খ) Salt
  3. গ) Studentship
  4. ঘ) Army
ব্যাখ্যা

Infant- Common noun
Salt- Material noun
Studentship - Abstract noun
Army- Collective noun

২৩.
Water is contaminated by factory wastes. Here, the underlined word means-
  1. ক) Thought
  2. খ) Purified
  3. গ) Polluted
  4. ঘ) Corrupted
ব্যাখ্যা
Contaminate [কান্‌ট্যামিনেইট্] (verb transitive) দূষিত করা; স্পর্শ বা অবিশুদ্ধ বস্তু মিশ্রণের মাধ্যমে নোংরা; দূষিত বা রোগগ্রস্ত করা: Water is contaminated by factory wastes.
২৪.
Choose the word correctly spelt.
  1. ক) Soverignt
  2. খ) Sovereign
  3. গ) Severeign
  4. ঘ) Soverint
ব্যাখ্যা

Sovereign
(adjective)
(১) (ক্ষমতা) সর্বোচ্চ; সার্বভৌম; অসীম; (জাতি, রাষ্ট্র, শাসক) সার্বভৌম ক্ষমতার অধিকারী: a sovereign state.
(২) উৎকৃষ্ট; কার্যকর; There is (yet to be a) sovereign remedy for cancer.
(noun)
(১) সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
(২) (১ পাউন্ডের সমমানের) অধুনা অপ্রচলিত ব্রিটিশ স্বর্ণমুদ্রা।
Sovereignty [সভ্‌রান্‌টি] (noun) [uncountable noun] সার্বভৌম ক্ষমতা।

২৫.
ব্রিকস এর সদস্য দেশ-
  1. ক) ৫ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ১৪ টি
ব্যাখ্যা

BRICS হলো ৫টি দেশের সমন্বয়ে গঠিত একটি সহযোগীতা ফোরাম। দেশসমূহ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
দেশগুলোর আদ্যাক্ষর দ্বারা BRICS শব্দটি গঠিত।
২০০১ সালে BRICS সম্পর্কে অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ধারনা দেন।
২০০৬ সালে ব্রিকস গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং ২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়। প্রথমে এ্রর নাম ছিলো BRIC.
২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS.
সর্বশেষ ২০১৯ সালে ব্রাসিলিয়ায় BRICS Summit অনুষ্ঠিত হয়।
ব্রিকস এর মূলমন্ত্র সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
সূত্রঃ BRICS Website [Click here]

২৬.
নিচের কোনটি দ্বীপ রাষ্ট্র নয়?
  1. ক) জাপান
  2. খ) ফিলিপাইন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই দ্বীপমালাটি ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের প্রধান দ্বীপ - ৪টি।
ফিলিপাইন ৭,১০৭টি দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র।
এছাড়াও ইন্দোনেশিয়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
ইরান দ্বীপরাষ্ট্র নয়।
২৭.
বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে?
  1. ক) এএইচ এম কামারুজ্জামান
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপ্টেন এম মনসুর আলী
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকার তথা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতি ছিলেন।
তাজউদ্দিন আহমেদ - প্রথম প্রধানমন্ত্রী।
ক্যাপ্টেন এম মনসুর আলী - প্রথম অর্থমন্ত্রী
এ.এইচ.এম কামারুজ্জামান ছিলেন - প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

২৮.
কম্পিউটারে কোনটি নেই?
  1. ক) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
  2. খ) নির্ভুল কাজ করার ক্ষমতা
  3. গ) স্মৃতি
  4. ঘ) আইকিউ
ব্যাখ্যা

কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র।
কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।
কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হল মানুষের মত কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিন্তা (আইকিউ-Intelligence Quotient) করার ক্ষমতা নেই। মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে।
কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে।
কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা, নির্ভূলভাবে কাজ করা এবং অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।
[সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]

২৯.
বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
  1. ক) যান্ত্রিক শক্তিতে
  2. খ) আলোক শক্তিতে
  3. গ) তাপ শক্তিতে
  4. ঘ) রাসায়নিক শক্তিতে
ব্যাখ্যা

ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
তাপ ইঞ্জিন তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই (২০১৪ সংস্করণ)।

৩০.
৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ৩৯
  2. খ) ২১
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
ব্যাখ্যা

২, ৩, ৪ এবং ৫ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০ - ৩৯) = ২১

৩১.
xyz = 225 হলে y এর মান কোনটি হতে পারে না?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 5
ব্যাখ্যা
y এর মান শূণ্য হলে xyz এর মান 0 হয়ে যাবে; যা প্রশ্নোক্ত সমীকরণের সাথে সাংঘর্ষিক।
তাই y এর মান 0 হতে পারে না।
৩২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১৪৫৮ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৫০ মিটার
  2. খ) ৫৪ মিটার
  3. গ) ৩৫ মিটার
  4. ঘ) ৪৭ মিটার
ব্যাখ্যা

মনে করি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার এবং দৈর্ঘ্য = 2x মিটার।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 2x × x
= 2x2
শর্তমতে, 2x2 = 1458
বা, x2 = 729
বা, x = 27
সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ 27 মিটার এবং দৈর্ঘ্য 54 মিটার।

৩৩.
log164 = কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 2/3
  4. ঘ) 1/3
ব্যাখ্যা

x = log164
বা, 16x = 4
বা, 42x = 41
বা, 2x = 1
∴ x = 1/2

৩৪.
কোনটি Present Perfect tense - এর উদাহরণ?
  1. ক) I had read the news.
  2. খ) I shall read the news.
  3. গ) I have read the news.
  4. ঘ) I have the news.
ব্যাখ্যা

Structure of present perfect tense:
Subject ( I, You, We, You, They ) + have + V3 ( third form of main verb – past participle )
Subject ( He, She, It ) + has + V3 ( third form of main verb – past participle)

৩৫.
'সংসার' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সমঃ + সার
  2. খ) সম্ + সার
  3. গ) সং + সার
  4. ঘ) সং + আসার
ব্যাখ্যা

ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।
সম্‌ + যম = সংযম
সম্‌ + বাদ = সংবাদ
সম্‌ + রক্ষণ = সংরক্ষণ
সম্‌ + রক্ষিত = সংরক্ষিত 
সম্‌ + লাপ = সংলাপ
সম্‌ + শয় = সংশয়
সম্‌ + শ্লিষ্ট = সংশ্লিষ্ট
সম্‌ + সার = সংসার
সম্‌ + হার = সংহার
বারম্‌ + বার = বারংবার
কিম্‌ + বা = কিংবা
সম্‌ + বরণ = সংবরণ
সম্‌ + যোগ = সংযোগ
সম্‌ + যোজন = সংযোজন
সম্‌ + শোধন = সংশোধন
উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম- সম্‌ + রাট = সম্রাট।
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

৩৬.
“রাজার দুয়ারে হাতি বাঁধা”- এখানে 'দুয়ারে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে সপ্তমী
  2. খ) সম্প্রদানে চতুর্থী
  3. গ) করণে ষষ্ঠী
  4. ঘ) কর্মে শুন্য
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।

সপ্তমী বিভক্তি হচ্ছে - এ, য়, তে।

কয়েকটি উদাহরণ-
আকাশে চাঁদ উঠেছে। (কোথায় উঠেছে? আকাশে)-অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
এ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
নদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে ভাল? ব্যাকরণে)- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৭.
'রুপান্তরিত' পাতার উদাহরণ কোনটি?
  1. ক) নারিকেল পাতা
  2. খ) শল্কপত্র
  3. গ) জবা পাতা
  4. ঘ) গোল পাতা
ব্যাখ্যা

রূপান্তরিত পাতাঃ বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়।
ক) আকর্ষী: পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় প্যাচানো স্প্রিং এর ন্যায় রূপ ধারন করে। এগুলো আকর্ষি। এর সাহায্যে গাছ কোন কিছু আকড়ে ধরতে পারে। জংলী মটর গাছে এ ধরনের আকর্ষি দেখা যায়।
খ) খাদ্য সঞ্চয়: পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরুও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে।
গ) পতঙ্গ ফাঁদ: কলসী উদ্ভিদ এক ধরণের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়।
ঘ) প্রজনন: কোন কোন উদ্ভিদে পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছ মূল ও গজায়। কোন এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, যেমন-পাথরকুঁচি।
ঙ) কণ্টক পত্র: পাতা কখনও কাঁটায় রূপান্তরিত হয়, যথা- লেবু।
চ) শল্কপত্র: কখনও ভূ-নিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশ এর ন্যায় আকার ধারণ করে। যেমন- আলু, আদা, হলুদ ইত্যাদি। এরাই শল্কপত্র। রসালো শল্কপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে।
উৎসঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৩৮.
Which is not a synonym of 'Magnificent'?
  1. ক) Impressive
  2. খ) Splendid
  3. গ) Beautiful
  4. ঘ) Interesting
ব্যাখ্যা

অক্সফোর্ড ডিকশনারি অনুসারে, Magnificent এর সমার্থক শব্দ Impressive, Splendid এবং Beautiful তিনটিই।

MAGNIFICENT (ADJECTIVE):

1) ‘a magnificent view of the mountains’

SYNONYMS: splendid, spectacular, impressive, striking, glorious, superb, majestic, awesome, awe-inspiring, breathtaking
ANTONYMS: uninspiring

2) ‘a magnificent apartment overlooking the lake’

SYNONYMS: sumptuous, resplendent, grand, impressive, imposing, monumental, palatial, noble, proud, stately, exalted, royal, regal, kingly, imperial, princely, opulent, fine, luxurious, lavish, rich, brilliant, radiant, dazzling, beautiful, elegant, gorgeous, elevated, transcendent.
ANTONYMS: modest, tawdry, cheap.

3) ‘a magnificent act of heroism’

SYNONYMS: admirable, fine, great, wonderful, notable.
ANTONYMS: feeble, weak.

4) ‘a magnificent performance’

SYNONYMS: masterly, skilful, virtuoso, splendid, excellent, impressive, fine, coruscating, marvellous, wonderful, tremendous
informal super, terrific, glorious, superb, stellar, brilliant, great, supercalifragilisticexpialidocious, amazeballs, out of this world, a million dollars, like a million dollars
ANTONYMS: poor, weak.

Source: Oxford Dictionary.

৩৯.
Can I get _______ information on the 42nd BCS Preli course?
  1. ক) some
  2. খ) few
  3. গ) a
  4. ঘ) an
ব্যাখ্যা

প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।

Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।

মনে রাখুনঃ An amount of Little Fish (little, a little, the little, & much)- ছোট মাছের পরিমাণ (uncountable noun);
কিছু না প্রচুর (some, no, a lot of, lots of)- countable এবং uncountable উভয় noun.

এছাড়া বাকি determiner (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।

৪০.
৮০, _______ , ১১২, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?
  1. ক) ১২০
  2. খ) ৬৪
  3. গ) ৯৬
  4. ঘ) ৮৮
ব্যাখ্যা

৮০+১৬ = ৯৬
৯৬+১৬ = ১১২
১১২+১৬ = ১২৮
অর্থাৎ শূন্যস্থানে ৯৬ বসবে।

৪১.
Let the sum be done by you. বাক্যের active form হচ্ছে-
  1. ক) Do the sum
  2. খ) You are to do the sum
  3. গ) Let do the sum by you.
  4. ঘ) Let the sum be doing by you.
ব্যাখ্যা

Let যুক্ত imperative বাক্য-
Let + object + be + v3 (past participle) + by + you.
Let the book be read by you.
Let the sum be done by you.

কে Active করার উপায়ঃ
Verb + object.
Read the book.
Do the sum.

৪২.
'সাপুড়ে সাপ খেলায়' এ বাক্যে ‘খেলায়’ কোন ক্রিয়া?
  1. ক) অসমাপিকা
  2. খ) সমাপিকা
  3. গ) দ্বিকর্মক
  4. ঘ) প্রযোজক
ব্যাখ্যা

প্রযোজক ক্রিয়াঃ কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে।
যেমন,
মা শিশুকে চাঁদ দেখাচ্ছে,
সাপুড়ে সাপ খেলায়,
মা শিশুটিকে হাসান।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৩.
নিচের কোনটি 'ঢেউ' এর প্রতিশব্দ নয়?
  1. ক) তটিনী
  2. খ) বীচি
  3. গ) হিল্লোল
  4. ঘ) ঊর্মি
ব্যাখ্যা

ঢেউ শব্দের সমার্থক শব্দ - ঊর্মি, বীচি, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

৪৪.
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০/- টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে-
  1. ক) ১৫৫৪৬
  2. খ) ১০৮৮৪
  3. গ) ১০৬৭২
  4. ঘ) ১০৬৪৮
ব্যাখ্যা

আমরা জানি,
C = P(1+r)n
= 8000(1+(10/100))3
= 8000 X (1 + 0.1)3
= 8000 X (1.1)3
= 8000 X 1.331
∴ মূলধন, C = 10,648 টাকা।

৪৫.
নিচের কোনটি Schengen চুক্তিভুক্ত দেশ?
  1. ক) মেক্সিকো
  2. খ) কানাডা
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) আয়ারল্যান্ড
ব্যাখ্যা

শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি;
যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।
এর উদ্দেশ্য ইউরোপ জুড়ে ভিসা ও সীমানামুক্ত অবাধ চলাচল নিশ্চিত করা।

চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।

বর্তমানে শেনজেনভুক্ত ২৬টি দেশের নামঃ
Austria, Belgium, the Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Latvia, Liechtenstein, Lithuania, Luxembourg, Malta, the Netherlands, Norway, Poland, Portugal, Slovakia, Slovenia, Spain, Sweden and Switzerland.
সূত্রঃ ইইউ ওয়েবসাইট।

৪৬.
a = √3 - √2 হলে, a3 + 3a+ 3a-1 + a-3 এর মান কত?
  1. ক) 18√3
  2. খ) 24√3
  3. গ) 18√2
  4. ঘ) 16√2
ব্যাখ্যা

দেওয়া আছে,
a = √3 - √2
∴ 1/a = 1/(√3 - √2)
= (√3 + √2)/[(√3 - √2)(√3 + √2)]
= √3 + √2
এখন,
a3 + 3a + 3a-1 + a-3
= a3 + 3a + 3/a + 1/a3
= (a)3 + 3a2 (1/a) + 3.a.(1/a2) +(1/a)3
= (a + 1/a)3
= (√3 - √2 + √3 + √2)3
= (2√3)3
= 8 X 3√3
= 24 √3

৪৭.
রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
  1. ক) ৫২
  2. খ) ৫৭
  3. গ) ৬১
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মঃ ১৮৬১ সাল।
নোবেল পুরষ্কার পেয়েছেনঃ ১৯১৩ সাল।
অর্থাৎ তিনি ৫২ বছর বয়সে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।
উৎসঃ বাংলাপিডিয়া

৪৮.
দুটি লাইন একে অন্যের থেকে ৫ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ক) ২০০
  2. খ) ৪০০
  3. গ) ৬০০
  4. ঘ) কখনই নয়
ব্যাখ্যা

দুটি সমান্তরাল লাইনের দূরত্ব সবসময়ই ৫ মিটার। ফলে এরা একে অন্যের সাথে কখনোই মিলিত হবে না।

দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

৪৯.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলায়
  2. খ) বার্নে
  3. গ) বনে
  4. ঘ) টোকিওতে
ব্যাখ্যা

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা।
সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত।
উৎসঃ IRRI website.

৫০.
2 + 4 + 8+16 + --- ধারাটির কততম পদের মান 256?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা

ধারাটিতে পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ দ্বিগুণ হচ্ছে।
ধারাটিঃ
2 + 4 + 8 + 16 + 32 + 64 + 128 + 256 + _ _ _ _ _ _ _ _ _.
অর্থাৎ 256 ধারাটির 8th পদ।

৫১.
সন্ধির উদ্দেশ্য কোনটি?
  1. ক) শব্দের মিলন
  2. খ) উচ্চারণে সহজপ্রবণতা
  3. গ) শব্দগত মাধুর্য সৃষ্টি
  4. ঘ) বর্ণের মিল
ব্যাখ্যা

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
সন্ধির উদ্দেশ্য হলঃ
(ক) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা।
(খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
যেমন- হিম ও আলয়কে একত্রে হিমালয় উচ্চারণ করা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৫২.
নিচের কোনটি একটি প্রহসন?
  1. ক) হুতুম পেঁচার নকশা
  2. খ) রাবণবধ
  3. গ) সধবার একাদশী
  4. ঘ) নীলদর্পণ
ব্যাখ্যা

'নূরজাহান' দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক,
'সধবার একাদশী' দীনবন্ধু মিত্রের প্রহসন,
'রাবণবধ' গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক
এবং 'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

৫৩.
“জন্ম যদি তব বঙ্গে” গল্পগ্রন্থের লেখক-
  1. ক) আহসান হাবীব
  2. খ) সৈয়দ ওয়ালী উল্লাহ
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) আবুল ফজল
ব্যাখ্যা

শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী, চৌরসন্ধি, ইত্যাদি।
শওকত ওসমান রচিত নাটক -
তস্কর নস্কর, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, আমলার মামলা।
শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
ঈশ্বরের প্রতিদ্বন্দী, পিঁজরাপোল, জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৪.
“মটকা” শব্দটির অর্থ কি?
  1. ক) অগভীর সতর্ক নিদ্রা
  2. খ) কাকের নিদ্রার ন্যায়
  3. গ) অনিষ্ট চিন্তা
  4. ঘ) কপট নিদ্রা
ব্যাখ্যা

কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম।
নাবুড়ি - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা।
মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৫৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হল এবং প্রস্থ ১০% কমানো হল। ক্ষেত্রফল-
  1. ক) ২% কমবে
  2. খ) ২% বাড়বে
  3. গ) ১% কমবে
  4. ঘ) অপরিবর্তিত থাকবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ১০০ ও প্রস্থ ১০০
তাহলে, ক্ষেত্রফল = ১০০০০
দৈর্ঘ্য ১০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১১০
ও প্রস্থ ১০% হ্রাস হলে নতুন প্রস্থ = ৯০
নতুন ক্ষেত্রফল = ৯৯০০
ক্ষেত্রফল হ্রাস = ১০০০০ – ৯৯০০ = ১০০
শতকরা ক্ষেত্রফল হ্রাস= (১০০ x ১০০)/১০০০০ = ১

শর্টকাট নিয়মঃ
ক + খ + কখ/১০০
= ১০-১০+ [১০ X (-১০)]/১০০
= -১

৫৬.
দুটি ক্রমিক সংখ্যার অনুপাত ১ঃ২। সংখ্যা দুটি নির্ণয় করুন।
  1. ক) ১ এবং ২
  2. খ) ২ এবং ৪
  3. গ) ৪ এবং ৮
  4. ঘ) ৮ এবং ১৬
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুইটি ক এবং ক+১
প্রশ্নমতে,
কঃ(ক+১) = ১ঃ২
বা, ক/(ক+১) = ১/২
বা, ২ক = ক+১
বা, ক = ১
∴ সংখ্যা দুইটি = ১ এবং ২।

৫৭.
৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে এসিডের পরিমাণ কত?
  1. ক) ৩৫ লিটার
  2. খ) ৪২ লিটার
  3. গ) ৪৪ লিটার
  4. ঘ) ৩৮ লিটার
ব্যাখ্যা

অনুপাতের সমষ্টি = ৭+৩ = ১০
∴ ৬০ লিটার মিশ্রণে এসিডের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার।

৫৮.
Which of the following words is wrong in spelling?
  1. ক) Neumonia
  2. খ) Dyspepsia
  3. গ) Diarrhoea
  4. ঘ) Cholera
ব্যাখ্যা

Cholera (noun) [uncountable noun] ওলাওঠা; কলেরা।
Pneumonia (noun) [Uncountable noun] একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।
Dyspepsia (noun) [uncountable noun] অজীর্ণ রোগ; পেটের অসুখ; বদহজম।
Diarrhoea (noun) উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।

৫৯.
Choose the correct sentence-
  1. ক) The police were informed of the matter
  2. খ) The matter was informed in the police
  3. গ) The matter had been informed of the police
  4. ঘ) The police was informed of the matter
ব্যাখ্যা

Police (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
Source: Bangla Academy Dictionary.

The word 'police' is uncountable - it has no plural form, but has a plural sense and takes a plural verb. And here the sentence is written in passive form in past tense.
Source: Cliffs Toefl.

There are a few collective nouns (in both British and American English) that are always used with a plural verb, the most common of which are police and people:
Correct sentence: She's happy with the way the police have handled the case.
Incorrect sentence: She's happy with the way the police has handled the case.
Correct sentence: It's been my experience that people are generally forgiving.
Incorrect sentence: It's been my experience that people is generally forgiving.
Source: Oxford Dictionary.

তাই সঠিক বাক্যটি হবে- The police were informed of the matter.

৬০.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) I felt his pulse
  2. খ) I checked his pulse
  3. গ) I examined his pulse
  4. ঘ) I took his pulse
ব্যাখ্যা

Feel somebody’s pulse অর্থ হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা।
Check/take/feel someone's pulse: to measure how fast someone's heart is beating.
Source: Oxford Dictionary, Cambridge Dictionary & Merriam-Webster Dictionary.

৬১.
What is the noun of the word 'tax'?
  1. ক) taxation
  2. খ) taxing
  3. গ) taxably
  4. ঘ) taxable
ব্যাখ্যা

Tax (noun)
(১) [countable noun, uncountable noun] কর; খাজনা।
tax-collector কর আদায়কারী।
tax-payer (noun) করদাতা।
tax- free (adjective) করমুক্ত।
(২) a tax on বোঝা; চাপা; The journey was a tax on my health.

Tax (verb transitive)
(১) করারোপ করা।
(২) বোঝা চাপানো; চাপ দেওয়া।
(৩) tax somebody with something কাউকে কোনো বিষয়ে অভিযুক্ত করা: He was taxed with neglect of his duties.
(৪) (আইন সম্বন্ধীয়) কোনো মামলার খরচ নির্ধারণ করা।

Taxable (adjective) করারোপযোগ্য।

Taxation (noun) করারোপের মাধ্যমে অর্থসংগ্রহ প্রদানযোগ্য করের পরিমাণ।

৬২.
‘Mischievous' means-
  1. ক) causing harm
  2. খ) show kindness
  3. গ) serious
  4. ঘ) well-behaved
ব্যাখ্যা

Mischievous (adjective)
(১) অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর (causing harm): a mischievous letter/rumour.
(২) দুষ্টামিপূর্ণ; দুষ্টামি ভরা; পাজি; বজ্জাত: looks/tricks; as mischievous as a monkey.
mischievously (adverb) দুষ্টামি করে ইত্যাদি।
mischievousness (noun) অনিষ্টকরতা; নষ্টামি।

Vicious (adjective)
(১) পাপাচারসম্পর্কিত; পাপাচারপূর্ণ; দূষিত; কলুষিত: vicious practices, পাপাচরণ; vicious habits, দুষ্ট অভ্যাস।
(২) বিদ্বেষপূর্ণ; আক্রোশপূর্ণ; অসদুদ্দেশ্য প্রণোদিত: a vicious kick/look.
(৩) (ঘোড়া) দুঃশীল; দুর্বিনীত; বদমেজাজি; বদখত।
(৪) দোষযুক্ত; দুষ্ট; অশুদ্ধ: a vicious argument.
vicious circle যে অবস্থায় কোনো কারণ এমন কার্য উৎপাদন করে, যা আবার মূল কারণকেই উৎপাদন করে, যেমন অধিক সন্তানহেতু দারিদ্র্য এবং দারিদ্র্যহেতু অধিক সন্তান; দুষ্টচক্র; অচ্ছেদ্যচক্র।
vicious spiral এক বস্তুর (যেমন মজুরির) নিরন্তর বৃদ্ধির দরুন অন্য বস্তুর (যেমন দ্রব্যমূল্য) নিরন্তর বৃদ্ধি; দুষ্ট ঘূর্ণাবর্ত।
viciously (adverb) দুষ্টভাবে ইত্যাদি।
viciousness (noun) দুষ্টতা; পাপাশয়তা; বিদ্বিষ্টতা।

Kind (adjective) সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।

Serious (adjective) গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল: a serious mind/face; look serious.

Well-behaved (adjective) মার্জিত।

৬৩.
উপকূলে কোনো একটি স্থানে একটি জোয়ারের __________ পর ভাটা হয়।
  1. ক) প্রায় ৬ ঘন্টা
  2. খ) প্রায় ২৪ ঘন্টা
  3. গ) প্রায় ৪৮ ঘন্টা
  4. ঘ) প্রায় ৭২ ঘন্টা
ব্যাখ্যা

সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট।

চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে।
প্রতি ১২ ঘন্টা ২৬ মিনিট পরপর এই জোয়ার ভাঁটা সংঘঠিত হয়। অর্থাৎ সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু’বার জোয়ার ও দু’বার ভাঁটা হয়।
সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা বেশি অনুভূত হয়। সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে।
তবে বিভিন্ন নদীপথে দেশের ভিতরে সমুদ্রের পানি যখন প্রবেশ করে এবং নেমে যায় তাকে জোয়ার ভাঁটা বলে না।
উৎসঃ এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৪.
অবিভক্ত বাংলার প্রথম নারী চিকিৎসক কে ছিলেন?
  1. ক) ডা. জোহরা বেগম কাজী
  2. খ) মনজুলা ময়মুন
  3. গ) ডা. মমতাজ বেগম
  4. ঘ) ডা. ফিরোজা বেগম
ব্যাখ্যা

অবিভক্ত বাংলার প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজী।

তিনি ১৯১২ সালের ১৫ অক্টোবর অবিভক্ত ভারতের মধ্য প্রদেশের রাজনান গ্রামে জন্মগ্রহণ করেন।
২৩ বছর বয়সেই তিনি দিল্লির 'লেডি হাডিং মেডিকেল কলেজ' থেকে ১৯৩৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমবিবিএস পাস করেন। এজন্য পুরস্কার হিসেবে পান ভাইসরয় পদক।
১৯৪৮ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।
১৯৭৩ সালে চাকরি থেকে অবসর নেবার পর বেশকিছু বছর হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে কনসালটেন্ট হিসাবে চিকিৎ‍সা সেবা প্রদান করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ মেডিকেলে অনারারী অধ্যাপক হিসেবে কাজ করেন।
তার কারণে চিকিৎসা শাস্ত্রে এদেশে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবে পান একুশে পদক, রোকেয়া পদক ও বিএমএ স্বর্ণপদক।
তিনি ২০০৭ সালের ৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।

৬৫.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ৭ মার্চ, ১৯৪৮ সাল
  2. খ) ৭ এপ্রিল, ১৯৪৮ সাল
  3. গ) ১২ এপ্রিল, ১৯৪৮ সাল
  4. ঘ) ৭ মে, ১৯৪৮ সাল
ব্যাখ্যা

World Health Organization ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।
উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

৬৬.
“পেনিসিলিয়াম” কি?
  1. ক) একটি ছত্রাক
  2. খ) একটি শৈবাল
  3. গ) ব্যাকটেরিয়া
  4. ঘ) ভাইরাস
ব্যাখ্যা

ছত্রাক বহুকোষী জীব। এদের আগে উদ্ভিদ জগতের সদস্য মনে করা হতো।
বর্তমানে এদের উদ্ভিদ জগৎ থেকে আলাদা একটি জগতে স্থান দেওয়া হয়।
দেহে প্লাস্টিড (ক্লোরোফিল) না থাকায় ছত্রাক পরভোজী বা মৃতজীবী।
যেমন- মিউকর, ইস্ট, ব্যাঙের ছাতা, পেনিসিলিয়াম ইত্যাদি।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৭.
একক আলো হিসেবে নিচের কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?
  1. ক) নীল আলোতে
  2. খ) বেগুনী আলোতে
  3. গ) লাল আলোতে
  4. ঘ) সবুজ আলোতে
ব্যাখ্যা

সালোকসংশ্লেষণের সময় বেগুনি-নীল এবং কমলা-লাল আলো বেশি ব্যবহৃত হয়।
বাকি সকল আলো অত্যন্ত কম ব্যবহৃত হয়।
একক আলো হিসেবে লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়।
উৎসঃ জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।

৬৮.
'আনন্দের মৃত্যু' গল্পের রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) আনিস চৌধুরী
  4. ঘ) দাউদ হায়দার
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হক রচিত গল্পঃ তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো ইত্যাদি।
তার উপন্যাসঃ সীমানা ছাড়িয়ে, অনুপম দিন, এক মহিলার ছবি, নীল দংশন, খেলারাম খেলে যা, বৃষ্টি ও বিদ্রোহীগণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৬৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) বাল্মিকি
  2. খ) বাল্মিকী
  3. গ) বাল্মীকি
  4. ঘ) বাল্মীকী
ব্যাখ্যা

ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৭০.
নিচের কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধুকে বোঝানো হয় না?
  1. ক) শরতের শিশির
  2. খ) সুখের পায়রা
  3. গ) ষোল আনা
  4. ঘ) বসন্তের কোকিল
ব্যাখ্যা

শরতের শিশির - অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী;
এছাড়াও দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থও সুসময়ের বন্ধু।

৭১.
'Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে-
  1. ক) The brave is favoured by fortune
  2. খ) The brave has favoured by fortune
  3. গ) The brave shall be favoured by fortune
  4. ঘ) The brave are favoured by fortune
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটি Present Indefinite Tense.
তাই Passive voice এ auxiliary verb হিসেবে am/is/are বসবে।
যেহেতু The brave (সাহসীরা) Plural noun, তাই এটি auxiliary verb হিসেবে are কে সাথে নিবে।
অর্থাৎ প্রশ্নোক্ত বাক্যটির সঠিক Passive voice form হচ্ছে-
(ঘ) The brave are favoured by fortune.

৭২.
The poorman said, ''Let me eat some food.'' বাক্যের Indirect speech হচ্ছে-
  1. ক) The poorman begged that I might eaten some food.
  2. খ) The poorman begged that I might eat some food.
  3. গ) The poorman begged that he might eaten some food.
  4. ঘ) The poorman begged that he might eat some food.
ব্যাখ্যা

Indirect Speech এ The poorman এর Pronoun “he” বসবে।
আর might এর পরে মূল verb হিসেবে eat বসবে।
সুতরাং প্রশ্নোক্ত বাক্যটির সঠিক Indirect speech হচ্ছে-
The poorman begged that he might eat some food.

৭৩.
She sat there brooding ________ her misfortunes. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) of
  2. খ) to
  3. গ) upon
  4. ঘ) over
ব্যাখ্যা

Brood (on/over) কোনো কিছু সম্পর্কে শান্ত ও গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা।
She sat there brooding over her misfortunes.

৭৪.
যদি ৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ৫০টা বিড়াল ৫০টা ইঁদুর ধরবে-
  1. ক) ১ দিনে
  2. খ) ৫ দিনে
  3. গ) ৫০ দিনে
  4. ঘ) ১২৫ দিনে
ব্যাখ্যা

৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে
∴ ১ 〃 〃 ১ 〃 〃 〃 (৫×৫)/৫ 〃
∴ ৫০〃 〃 ৫০〃〃 〃 (৫×৫×৫০)/৫×৫০〃
= ৫ দিনে।

৭৫.
স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
  1. ক) ৪৫ ডিগ্রি
  2. খ) ৯০ ডিগ্রি
  3. গ) ১৮০ ডিগ্রি
  4. ঘ) ৩৬০ ডিগ্রি
ব্যাখ্যা

বৃত্তের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব।
সুতরাং, উৎপন্ন কোণটি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হবে।

৭৬.
চায়ে কোন ধরনের এসিড থাকে?
  1. ক) সাইট্রিক এসিড
  2. খ) অকজ্যালিক এসিড
  3. গ) ট্যানিক এসিড
  4. ঘ) কোনো এসিড থাকে না
ব্যাখ্যা

আমরা প্রতিদিন যেসব খাবার গ্রহণ করে থাকি তার মধ্যে বিভিন্ন ধরণের এসিড থাকে।
যেমন-
দুধে থাকে ল্যাকটিক এসিড,
সফট ড্রিংকসে থাকে কার্ববনিক এসিড,
কমলালেবু বা লেবুতে থাকে সাইট্রিক এসিড,
তেতুলে থাকে টারটারিক এসিড,
ভিনেগারে থাকে ইথানয়িক এসিড,
চায়ে থাকে ট্যানিক এসিড।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৭৭.
ব্যারোমিটারে পারদের উচ্চতা হঠাৎ কমে যাওয়া কিসের ইঙ্গিত দেয়?
  1. ক) ভাল আবহাওয়ার
  2. খ) আসন্ন ঝড়ের
  3. গ) বৃষ্টির সম্ভাবনা
  4. ঘ) তাৎপর্যহীন
ব্যাখ্যা

ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। কারণ জলীয় বাষ্প বায়ুর চেয়ে হালকা। এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
হঠাৎ যদি পারদস্তম্ভেরউচ্চতা খুব কমে যায় তবে বুঝতে হবে চারদিকে বায়ুমণ্ডলের চাপ সহসা কমে গেছে এবং ঐ স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে। সুতরাং ঝড়ের সম্ভাবনা আছে।
ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে বুঝতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে এবং শুষ্ক বাতাস সেই স্থান অধিকার করছে। সুতরাং আবহাওয়া শুষ্ক ও পরিস্কার থাকবে; যা ভালো আবহাওয়ার ইঙ্গিত।

সংক্ষেপেঃ
ব্যারোমিটারে পারদের উচ্চতাঃ
ধীরে ধীরে বৃদ্ধি পেলে - ভালো আবহাওয়ার ইঙ্গিত।
কমলে - বৃষ্টিপাতের সম্ভাবনা।
হঠাৎ কমে গেলে - ঝড়ের পূর্বাভাস।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭৮.
পৃথিবীর বৃহত্তম মহাসাগর-
  1. ক) ভারত মহাসাগর
  2. খ) দক্ষিণ মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা

উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশি বা পানিরাশিকে মহাসাগর বলে। পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে।
যথা: প্রশান্তমহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।

মহাসাগরসমূহের মধ্যে আয়তন এবং গভীরতার দিক থেকে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। এর আয়তন ১৬ কোটি ৬০ লক্ষ বর্গকিলোমিটার এবং গড় গভীরতা, ৪,২৭০ মিটার।

আয়তনের দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান দ্বিতীয়। এর আয়তন ৮ কোটি ২৪ লক্ষ বর্গকিলোমিটার এবং গভীরতার দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান তৃতীয়। এর গড় গভীরতা ৩,৯৩২ মিটার।

ভারত মহাসাগর আয়তন ৭ কোটি ৩৬ লক্ষ বর্গকিলোমিটার। গভীরতার দিক থেকে ভারত মহাসাগরের স্থান দ্বিতীয়। ভারত মহাসাগরের গড় গভীরতা ৩,৯৬২ মিটার।

পৃথিবীর উত্তর মেরুর চারদিকে উত্তর মহাসাগর রয়েছে এর আয়তন ১ কোটি ৫০ লক্ষ বর্গকিলোমিটার এবং গভীরতা ৮২৪ মিটার।

দক্ষিণ মেরুতে দক্ষিণ মহাসাগরের আয়তন ১ কোটি ৪৭ লক্ষ বর্গকিলোমিটার এবং এর গড় গভীরতা ১৪৯ মিটার।
উৎসঃ ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৯.
কৃষ্ণ সাগর ও মারমারা উপসাগরকে সংযুক্ত করেছে-
  1. ক) বসফরাস প্রণালী
  2. খ) বেরিং প্রণালী
  3. গ) মেসিনা প্রণালী
  4. ঘ) ডোবার প্রণালী
ব্যাখ্যা

ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে সংযুক্ত করে- ডোবার প্রণালী।
উত্তর সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করে - বেরিং প্রণালী।
তিরেনীয় সাগর ও আয়নীয় সাগরকে সংযুক্ত করে - মেসিনা প্রণালী।
কৃষ্ণ সাগর ও মারমারা উপসাগরকে যুক্ত করে- বসফরাস প্রণালী।
উৎসঃ ব্রিটানিকা ও অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স।

৮০.
6x2-13x-8
এর উৎপাদক কত?
  1. ক) (x−4)(4x+7)
  2. খ) (3x−8)(2x+1)
  3. গ) (3x+4)(2x+3)
  4. ঘ) (2x+4)(3x−8)
ব্যাখ্যা

6x2-13x-8
= 6x2-16x+3x-8
= 2x(3x - 8) + 1(3x - 8)
= (3x - 8) (2x + 1)