পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পরীক্ষা - ২ পার্ট-১) ১) যান্ত্রিক দক্ষতা। ২) স্থানাঙ্ক সম্পর্ক। ৩) সংখ্যাগত ক্ষমতা। পার্ট-২) EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR. Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা। ------------------ পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক তথ্য ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
CARE কোন দেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা?  
  1. যুক্তরাষ্ট্র 
  2. কানাডা
  3. যুক্তরাজ্য 
  4. জার্মানি 
ব্যাখ্যা
• CARE:
- CARE একটি আন্তর্জাতিক মানবকল্যাণধর্মী স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিও।
- CARE এর পূর্ণরূপ Cooperative for Assistance and Relief Everywhere.
- এটি ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- তবে ১৯৯৩ সালের পূর্বে CARE এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe.
- CARE International এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- CARE International বর্তমানে বিশ্বের শতাধিক দেশে দারিদ্র্য বিমোচন ও মানবিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে।

 উৎস: CARE ওয়েবসাইট।
.
EU কী ধরনের সংগঠন? 
  1. অর্থনৈতিক
  2. রাজনৈতিক
  3. অর্থনৈতিক ও রাজনৈতিক
  4. সামাজিক 
ব্যাখ্যা
• ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশসমূহের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।[ এপ্রিল, ২০২৫]
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: EU ওয়েবসাইট।
.
কমনওয়েলথের বর্তমান সদস্যদেশ কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।[ এপ্রিল, ২০২৫]
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩২তম সদস্য দেশ হিসেবে যোগ দেয়।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
.
AU এর প্রধান কার্যালয় কোথায়?
  1. ইথিওপিয়া
  2. কেনিয়া
  3. মিশর
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- সংস্থাটি ১৯৬৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিলো।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- প্রধান কার্য্যলয়: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা - ৫৫টি।[ এপ্রিল, ২০২৫]
- বর্তমান সভাপতি আজালি আসুমানি(Azali Assoumani)[ এপ্রিল, ২০২৫]

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
.
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে NAM গঠিত হয়? 
  1. আলজিয়ার্স সম্মেলন
  2. বান্দুং সম্মেলন 
  3. কায়রো সম্মেলন 
  4. জাকার্তা সম্মেলন 
ব্যাখ্যা
• NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১
- বর্তমান সদস্য: ১২১টি।[এপ্রিল, ২০২৫]
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উৎস: NAM ওয়েবসাইট। 
.
APEC মূলত-
  1. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
  2. ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
  3. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের একটি রাজনৈতিক জোট
  4. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট
ব্যাখ্যা
• APEC:
• APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর, ১৯৮৯ সাল
- প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া
- সদস্য সংখ্যা: ২১টি দেশ
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর

উৎস: APEC ওয়েবসাইট।
.
আরব লীগের সদরদপ্তর কোথায় অবস্থিত? 
  1. রিয়াদ, সৌদি আরব
  2. জেদ্দা, সৌদি আরব
  3. দোহা, কাতার
  4. কায়রো, মিশর 
ব্যাখ্যা
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।[ এপ্রিল, ২০২৫]
- অফিসিয়াল ভাষা: আরবি।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
.
BRICS এর বর্তমান সভাপতি দেশ কোনটি?[ এপ্রিল, ২০২৫]
  1. ব্রাজিল
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ভারত
  4. রাশিয়া
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস গঠিত হয়েছিল।
- পূর্বনাম: ব্রিক (BRIC)I
- ২০১১ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank) I
- এর কোনো সদরদপ্তর নেই।
- প্রতিবছর ব্রিকসের সদস্যদেশ গুলোর মধ্য থেকে একটি সভাপতি দেশ নির্বাচিত হয়।
- ব্রাজিল ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ব্রিকসের সভাপতি দেশ হিসেবে দায়িত্বগ্রহণ করেছে ।[ এপ্রিল, ২০২৫]

উৎস: ব্রিকস ওয়েবসাইট ও ব্রাজিলের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট।
.
CIRDAP এর পূর্ণরূপ কী? 
  1. Centre on Integrated Rural Development for Asia and the Pacific. 
  2. Centre for International Rural Development for Asia and the Pacific. 
  3. Central Institute for Rural Development for Asia and the Pacific. 
  4. Centre on Integrating Rural Development for Asia and the Pacific
ব্যাখ্যা
• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকায়।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১০.
২০২৫ সালের G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. জাপান
ব্যাখ্যা
• ২০২৫ সালের G- 7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- এই সম্মেলনে কানাডা সভাপতিত্ব করবে ।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন হবে ।​

• G-7:

- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠা: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো:
- যুক্তরাষ্ট্র,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স,
- জার্মানি,
- ইতালি,
- জাপান ও
- কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে।

উৎস: কানাডার ওফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা। 
১১.
G-20' এর  সদস্যদেশ কয়টি?[ এপ্রিল, ২০২৫]
  1. ১৯ টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।[ এপ্রিল, ২০২৫]
- জি-২০ বর্তমান সদস্য ২১ টি।[ এপ্রিল, ২০২৫]
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে আফ্রিকান ইউনিয়ন। 
- গ্রুপ অফ টুয়েন্টি (G20) ১৯টি দেশ নিয়ে গঠিত এবং দুটি আঞ্চলিক সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন নিয়ে গঠিত।
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।
- ২০ তম সম্মেলন: ২২-২৩ নভেম্বর, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হবে।

উৎস: G-20 ওয়েবসাইট।
১২.
GCC এর সদস্য নয় কোন দেশ?[ এপ্রিল, ২০২৫]
  1. কুয়েত
  2. বাহরাইন
  3. ওমান
  4. মিশর
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ২৫ মে, ১৯৮১ সালে আবুধাবিতে ।
-  সদরদপ্তর: সৌদি আরবের রিয়াদ। 
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো,
- সৌদি আরব।
- সংযুক্ত আরব আমিরাত।
- কাতার, 
- কুয়েত,
- বাহরাইন।
- ওমান।

উৎস: GCC অফিসিয়াল ওয়েবসাইট।
১৩.
OPEC কত সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৬০ সালে 
  3. ১৯৬৪ সালে 
  4. ১৯৬৬ সালে 
ব্যাখ্যা
• OPEC:
- পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries I
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- OPEC এর প্রধান উদ্দেশ্য হল সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা।
- OPEC গঠনের প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা।
- এটি ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বাগদাদ, ইরাক-এ প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।
এগুলো হলো:
- আলজেরিয়া
- কঙ্গো
- নিরক্ষীয় গিনি
- গ্যাবন
- ইরান
- ইরাক
- কুয়েত
- লিবিয়া
- নাইজেরিয়া
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- ভেনেজুয়েলা।

উৎস: OPEC ওয়েবসাইট।
১৪.
বর্তমানে SAARC এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন কে? [ এপ্রিল, ২০২৫]
  1. এসেলা ওয়ারাকুন 
  2. আমজাদ হোসেন
  3. আর্জুন বাহাদুর থাপা 
  4. মো: গোলাম সারোয়ার 
ব্যাখ্যা
• সার্ক (SAARC):
- পূর্ণরূপ 'South Asian Association for Regional Cooperation'।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা।
- মূল উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি। 
- প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
- প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা:- ৮টি দেশ।[ এপ্রিল, ২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭- ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
- সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
- বর্তমান মহাসচিব- গোলাম সারোয়ার (বাংলাদেশ)। [ এপ্রিল, ২০২৫]

উৎস: সার্ক ওয়েবসাইট।
১৫.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে?
  1. OECD
  2. ECO
  3. G-7
  4. Red Cross
ব্যাখ্যা
• OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development I
- এটি একটি অর্থনৈতিক জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে আমেরিকান এবং কানাডিয়ান সাহায্য পরিচালনার জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- এটি অর্থনৈতিক ও সামাজিক নীতিমালা উন্নয়ন এবং সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৬১।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।[ এপ্রিল, ২০২৫]

অন্যদিকে,
- ECO - তেহরান।
- G-7 - নাই।
- Red Cross - জেনেভা।

উৎস: OECD ওয়েবসাইট।
১৬.
ADB এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ এপ্রিল, ২০২৫]
  1. ৫৬টি
  2. ৬৬টি
  3. ৬৯টি
  4. ৭৮টি
ব্যাখ্যা
• Asian Development Bank (ADB):
- ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
- সদরদপ্তর: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- বর্তমান মোট সদস্য সংখ্যা: ৬৯টি।[ এপ্রিল, ২০২৫]
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ২০টি অন্যান্য অঞ্চলের।[ এপ্রিল, ২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি'র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
১৭.
APTA ভুক্ত দেশ নয় কোনটি? [ এপ্রিল, ২০২৫]
  1. দক্ষিণ কোরিয়া
  2. লাওস
  3. বাংলাদেশ
  4. ভিয়েতনাম 
ব্যাখ্যা
• APTA:
- APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
• APTA ভুক্ত দেশগুলো হলো: [ এপ্রিল, ২০২৫]
- বাংলাদেশ
- ভারত
- চীন
- শ্রীলংকা
- লাওস
- দক্ষিণ কোরিয়া
- মঙ্গোলিয়া।

উৎস: ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
১৮.
MERCOSUR কোন অঞ্চলের অর্থনৈতিক জোট? 
  1. আফ্রিকা 
  2. মধ্য এশিয়া 
  3. দক্ষিণ আমেরিকা 
  4. ওশেনিয়া 
ব্যাখ্যা
• MERCOSUR (Mercado Comun Del Sur) বা The Southern Common Market :
- এটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- এটি ১৯৯১ সালে আসুনসিয়ন চুক্তির মাধ্যমে গঠিত হলেও ১৯৯৪ সালে প্রাতিষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৫টি।
দেশগুলো হলো:
- ব্রাজিল
- আর্জেন্টিনা
- উরুগুয়ে
- প্যারাগুয়ে
- বলিভিয়া
- ভেনেজুয়েলা পূর্বে সদস্য থাকলেও বর্তমানে এর সদস্যপদ স্থগিত রয়েছে।
- সদরদপ্তর: উরুগুয়ের মন্টিভিডিওতে।

উৎস: MERCOSUR ওয়েবসাইট
১৯.
COMESA কী?
  1. একটি বাণিজ্য জোট
  2. একটি অর্থনৈতিক করিডোর
  3. একটই সামরিক জোট
  4. একটি রাজনৈতিক জোট
ব্যাখ্যা
• COMESA:
 - পূর্ণরূপ 'Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠাকাল: ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা: ২১টি।[ এপ্রিল, ২০২৫]
- সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া।

উৎস: COMESA ওয়েবসাইট
২০.
Red Cross কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ১৮৬০ সালে 
  2. ১৮৬৩ সাল 
  3. ১৮৬৪ সালে 
  4. ১৯৬৪ সালে 
ব্যাখ্যা
• Red Cross:
- এটি একটি সেবাধর্মী আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
- রেডক্রস মুসলিম বিশ্বে "রেড ক্রিসেন্ট" নামে পরিচিত।
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা- রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- এটি মূলত যুদ্ধ এবং সংঘাতে আহত ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
- প্রতিষ্ঠাতা: সুইস মানবাধিকারকর্মী হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ১৯১৭ সালে, ১৯৪৪ সালে ও ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Red Cross ওয়েবসাইট। 
২১.
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি? 
  1. AFTA
  2. APTA
  3. SAPTA
  4. SAFTA
ব্যাখ্যা
• AFTA:
- পূর্ণরূপ- ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।

উৎস: আসিয়ান ওয়েবসাইট। 
২২.
OXFAM কোন দেশভিত্তিক এনজিও? 
  1. যুক্তরাজ্য 
  2. যুক্তরাষ্ট্র
  3. কেনিয়া 
  4. কানাডা
ব্যাখ্যা
Oxfam International:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- 'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত 'অক্সফোর্ড কমিটি ফর ফ্যামিন রিলিফ' থেকে এসেছে।
-  ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারী সংস্থা হিসেবে গঠিত হয়েছিল।
- সদর দপ্তর: কেনিয়ার নাইরোবি।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।

উৎস: অক্সফাম ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
২৩.
'Global Gender Gap Report' প্রকাশ করে কোন সংস্থা?  [ এপ্রিল, ২০২৫]
  1. Red Cross
  2.  Amnesty International 
  3. Human Rights Watch 
  4. World Economic Forum 
ব্যাখ্যা
• WEF:
- পূর্ণরূপ: World Economic Forum.
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
-  এটি 'Global Gender Gap Report' প্রকাশ করে।
 - বাংলাদেশের বর্তমান অবস্থান: ৯৯।।[ এপ্রিল, ২০২৫]
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর কলগনিতে।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত।

উৎস: WEF এর ওয়েবসাইট
২৪.
"Corruption Perceptions Index-2024" অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?[ এপ্রিল, ২০২৫]
  1. আইসল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
• "Corruption Perceptions Index-2024" অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ ডেনমার্ক।

• ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:

- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- ২০০৯ সালে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন (Global Corruption Report) প্রকাশ করে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর Corruption Perceptions Index প্রকাশ করে (১৯৯৫ সালে প্রথম)।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
২৫.
NDB প্রতিষ্ঠার সাথে কোন সংস্থা জড়িত?
  1. আরব লিগ
  2. আসিয়ান
  3. ওআইসি
  4. ব্রিকস
ব্যাখ্যা
• NDB (New Development Bank):
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।

- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: মিশর[ এপ্রিল, ২০২৫]।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ [ এপ্রিল, ২০২৫]।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
২৬.
জাতিসংঘের কোন সংস্থার উদ্যোগে CIRDAP গঠিত হয়েছে? 
  1. ESCAP 
  2. FAO
  3. UNCHR
  4. UNEP
ব্যাখ্যা
• CIRDAP:
- পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific. 
- একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি।[ এপ্রিল, ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
২৭.
AIIB কত সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে?
  1. ২০০২ সালে
  2. ২০১৫ সালে
  3. ২০১৬ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা
• The Asian Infrastructure Investment Bank (AIIB):
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদরদপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে 'চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি।

উৎস: AIIB ওয়েবসাইট।
২৮.
একটি সঠিক ঘড়িতে সকাল ৮টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ২১০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?
  1. সকাল ৯ টা
  2. রাত ৮ টা
  3. দুপুর ২ টা
  4. বিকাল ৩ টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সঠিক ঘড়িতে সকাল ৮টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ২১০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?

সমাধান: 
ঘড়িতে ঘণ্টার কাঁটা, 
১২ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে।
সুতরাং, ১ ঘণ্টায় ঘুরে = ৩৬০/১২
=৩০ ডিগ্রি

এখন, 
ঘড়িটির কাঁটা ৩০ ডিগ্রি ঘুরে  ১ ঘন্টায়
২১০ ডিগ্রি ঘুরে=  ২১০/৩০
= ৭ ঘণ্টায়

তাহলে, নির্ণেয় সময়  সকাল ৮ টা + ৭ ঘণ্টা = দুপুর ৩ টা
২৯.
কোন সংখ্যার এক চতুর্থাংশের এক পঞ্চমাংশ যদি ১৫ হয় তাহলে উক্ত সংখ্যার ২/১৫ অংশ কত হবে?
  1. ৩০
  2. ৫৪
  3. ৪০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন:  কোন সংখ্যার এক চতুর্থাংশের এক পঞ্চমাংশ যদি ১৫ হয় তাহলে উক্ত সংখ্যার ২/১৫  অংশ কত হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = x

শর্ত অনুযায়ী,
(১/৫) × (১/৪) × x = ১৫
বা, x/২০ = ১৫
বা, x = ১৫ × ২০
বা, x = ৩০০

এখন, ৩০০ এর  ২/১৫ অংশ
=  (২/১৫) × ৩০০
=  ৪০
৩০.
৪ টা বাজার ২০ মিনিট আগে ঘড়ির ঘন্টা ও মিনিট এর কাটার মধ্যে কত কোণ সৃষ্টি হবে?
  1. ৮০°
  2. ১০০°
  3. ১৩০°
  4. ১৫৬°
ব্যাখ্যা
প্রশ্ন:  ৪ টা বাজার ২০ মিনিট আগে ঘড়ির ঘন্টা ও মিনিট এর কাটার মধ্যে কত কোণ সৃষ্টি হবে?

সমাধান:
৪ টা বাজার ২০ মিনিট আগের সময় হল =(৪  - ২০ মিনিট) = ৩ টা ৪০ মিনিট

আমরা জানি,
ঘড়িতে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ= (১১ × মিনিট - ৬০ × ঘন্টা) / ২
তাহলে,
৩ টা ৪০ মিনিটের সময় সৃষ্ট কোণের মান হবে= (১১×৪০ - ৬০ × ৩) /২ 
= (৪৪০ - ১৮০)/২
=২৬০/২
= ১৩০°
৩১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
(৬/১০) = (৭২/?)
  1. ১৮০
  2. ৬০
  3. ৯০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
(৬/১০) = (৭২/?)

সমাধান:
দেওয়া আছে,
⇒ (৬/১০) = (৭২/ক)
⇒ ৬ × ক = ১০ × ৭২
⇒ ক = (১০ × ৭২)/৬ = ১০ × ১২ = ১২০
⇒ ক = ১২০

∴ প্রশ্নবোধক স্থানে ১২০ হবে ।
৩২.
নিচের কোনটি পানিতে  ACOUSTIC শব্দের প্রতিবিম্ব হবে ?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন:   নিচের কোনটি পানিতে  ACOUSTIC শব্দের প্রতিবিম্ব হবে ?



সমাধান: 
পানিতে ACOUSTIC শব্দের প্রতিবিম্ব হলো
     
৩৩.
ক ও খ দুইজন ব্যাক্তি যথাক্রমে ৩ মিটার ও ১ মিটার লম্বা দুইটি লাঠি নিয়ে মারামারি করছেন। লাঠি নড়াচড়া করতে কার সবচেয়ে কষ্ট কম হবে?
  1. দুইজনেরই সমান কষ্ট হবে।
  2. কারোরই কোন কষ্ট হবে না।
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ দুইজন ব্যাক্তি যথাক্রমে ৩ মিটার ও ১ মিটার লম্বা দুইটি লাঠি নিয়ে মারামারি করছেন। লাঠি নড়াচড়া করতে কার সবচেয়ে কষ্ট কম হবে?

সমাধান:
নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্যে একটি দ্বন্দ্বের প্রয়োজন হয়। এই দ্বন্দ্বের ভ্রামককে টর্ক (Torque) বলে।
ক এর হাতের লাঠির দৈর্ঘ্য বেশি হওয়ায় সেটির টর্ক বেশি হবে অর্থাৎ তা নড়াচড়া করতে ক এর কষ্ট বেশি হবে।

অন্যদিকে,
খ এর হাতের লাঠির দৈর্ঘ্য কম হওয়ায় সেটির টর্ক ও কম হবে। ফলে সেটি নড়াচড়া করতেও কষ্ট কম হবে।  
অতএব লাঠি নড়াচড়া করতে খ এর সবচেয়ে কম কষ্ট হবে।
৩৪.
কোন দোকানের একটি শেলফে কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৩ তম ও ডান থেকে ১২ তম। ঐ শেলফ এ মোট কতটি বক্স আছে?
  1. ৩২
  2. ২৭
  3. ৩৪
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দোকানের একটি শেলফে কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৩ তম ও ডান থেকে ১২ তম। ঐ শেলফে মোট কতটি বক্স আছে?

সমাধান:
দোকানের শেলফে,
কলমের বক্স এর অবস্থান বাম থেকে ২৩ তম হলে বাম  দিকে আরও ২২ টি বক্স আছে ।
আবার ডান দিক থেকে ১২ তম হলে ডান দিকে আর ১১ টি বক্স রয়েছে।

তাহলে,
ঐ শেলফে মোট বক্স এর সংখ্যা  হবে = ২২+১১+১ =৩৪  টি।
৩৫.
রহিম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কিলোমিটার হেটে গেল। এরপর বামদিকে ২ কিলোমিটার গিয়ে ডান দিকে ঘুরে ২ কিলোমিটার দৌড়ালো। এরপর আবার ডানদিকে ফিরে ১ কিলোমিটার হাঁটল এবং দাঁড়ালো। রহিম এখন কোন মুখি হয়ে দাঁড়িয়ে আছে?
  1. পশ্চিম
  2. পূর্ব
  3. উত্তর
  4. দক্ষিন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কিলোমিটার হেটে গেল। এরপর বামদিকে ২ কিলোমিটারগিয়ে ডান দিকে ঘুরে ২ কিলোমিটার দৌড়ালো। এরপর আবার ডানদিকে ফিরে ১ কিলোমিটার হাঁটল এবং দাঁড়ালো। রহিম এখন কোন মুখি হয়ে দাঁড়িয়ে আছে?

সমাধান:
রহিম উত্তর দিকে ৫ কিলোমিটার হেঁটে বামদিকে ২ কিলোমিটার গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো। সেখান থেকে ডান দিকে অর্থাৎ উত্তর দিকে ঘুরে ২ কিলোমিটার দৌড়ালো । এরপর আবার ডান দিকে অর্থাৎ পূর্বদিকে ফিরে ১ কিলোমিটার হাটলো।


সুতরাং রহিমের অবস্থান এখন পূর্বমুখি।
৩৬.
একজন ব্যাক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দাঁড়ালে তার সরাসরি সামনে তার ছায়া দেখতে পান। তিনি প্রতিদিন কোনমুখি হয়ে দাঁড়ান?
  1. পশ্চিম
  2. উত্তর
  3. পূর্ব
  4. দক্ষিন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দাঁড়ালে তার সরাসরি সামনে তার ছায়া দেখতে পান । তিনি প্রতিদিন কোনমুখি হয়ে দাঁড়ান?

সমাধান: 
সূর্য পূর্বদিকে উঠে বিধায় সকালে যদি কেউ পশ্চিম মুখি হয়ে দাঁড়ায় তাহলে  সরাসরি তার সামনে তার নিজের  ছায়া পড়বে। 
                               
৩৭.
মনির স্কুলের এসেম্বলির তার ক্লাসের লাইনে যেখানে দাঁড়ায় সেখানে সামনে-পেছনে সব দিক দিয়েই সে ২৫ তম। তার ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ৪২
  2. ৫০
  3. ৪৮
  4. ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন:  মনির স্কুলের এসেম্বলির তার ক্লাসের লাইনে যেখানে দাঁড়ায় সেখানে সামনে-পেছনে সব দিক দিয়েই সে ২৫ তম। তার ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান: 
স্কুলের এসেম্বলি তে লাইনে  মনির যেকোন প্রান্ত থেকে ২৫ তম অবস্থানে থাকে।
অর্থাৎ, তার সামনে পিছনে দুই প্রান্তেই ২৪ জন করে শিক্ষার্থী আছে। 
তাহলে তার ক্লাসে সে সহ মোট শিক্ষার্থী আছে
=২৪+২৪+১
= ৪৯ জন
৩৮.
একজন ব্যাক্তি ভ্রমনে ৬ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১০ মাইল উত্তরে যান । তিনি শুরুর স্থান থেকে কত মাইল দূরে রয়েছেন?
  1. ১৭
  2. ২১
  3. ২০
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাক্তি ভ্রমনে ৬ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১০ মাইল উত্তরে যান । তিনি শুরুর স্থান থেকে কত মাইল দূরে রয়েছেন? 

সমাধান:

মনে করি,
ব্যাক্তিটি B বিন্দু থেকে ৬ মাইল উত্তরে গিয়ে C বিন্দু পৌছান । সেখান থেকে ১২ মাইল পূর্বে D বিন্দু তে পৌছান। তারপর আবার সেখান থেকে ১০ মাইল উত্তরে গিয়ে A  বিন্দু তে পৌছান। 
BC= ৬ মাইল
CD= ১২ মাইল
DA=১০ মাইল

আবার
BC = DE = ৬ মাইল
CD = BE = ১২ মাইল 

এখানে
AD + DE= AE
বা, ১০ + ৬ = ১৬
আবার, যেহেতু CD = BE = ১২

তাহলে,
AB2 = AE2 + BE2
বা, AB2 = (১৬)2+(১২)2
বা, AB2= ২৫৬ + ১৪৪
বা, AB2  = ৪০০ = ২০2
∴ AB = ২০


অর্থাৎ তিনি তার শুরুর স্থান থেকে ২০ মাইল দূরে আছেন।
৩৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৭২, ৭০, ৬৫, ৫৭, ?, ৩২
  1. ৪৫
  2. ৪৬
  3. ৪২
  4. ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৭২, ৭০, ৬৫, ৫৭, ?, ৩২

সমাধান:
১ম পদ = ৭২ - ২ = ৭০
২য় পদ = ৭০ - ৫ = ৬৫
৩য় পদ = ৬৫ - ৮ = ৫৭
৪র্থ পদ = ৫৭ - ১১ = ৪৬
৫ম পদ = ৪৬ - ১৪ = ৩২
৪০.
একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন। এরপর তিনি  ৯০° ডানদিকে ঘুরেন। এরপর ১৮০° বামদিকে ঘুরেন। তারপর আবার ৯০° ডানদিকে ঘুরেন। তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পশ্চিম
  4. পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছেন। এরপর তিনি  ৯০° ডানদিকে ঘুরেন। এরপর ১৮০° বামদিকে ঘুরেন। তারপর আবার ৯০° ডানদিকে ঘুরেন। তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন?

সমাধান:
ব্যাক্তিটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন ।
এরপর,
৯০° ডানদিকে ঘুরলে তিনি দক্ষিণ দিকে ঘুরলেন।
১৮০° বামদিকে ঘুরলে উত্তর দিক।
৯০° ডানদিকে ঘুরলে পূর্ব দিক।
অর্থাৎ তিনি তার প্রাথমিক অবস্থায় যেদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন, পরিশেষে এখন সেদিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন অর্থাৎ পূর্বদিকে।  
৪১.
যদি 'FROZEN' দিয়ে 'OFAPSG'বোঝায়, তাহলে 'MOLTEN' নিচের কোনটি বোঝাবে?
  1. OFUMPN
  2. OMFUPN
  3. OFPNUM
  4. OFUMNP
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'FROZEN' দিয়ে 'OFAPSG'বোঝায়, তাহলে 'MOLTEN' নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
FROZEN → NEZORF → OFAPSG
MOLTEN → NETLOM → OFUMPN
৪২.
একটি সরলরেখা বরাবর ৫ জন ব্যক্তি A, B, C, D, এবং E দাঁড়িয়ে আছেন। A এর বাম পাশে C আছে। D, C এর ডান পাশে এবং B এর বাম পাশে আছে কিন্তু E, D এর ডান পাশে নেই। 

 নিচের কোনটি সঠিক বিন্যাস?
  1. E, C, B, D, A
  2. A, C, D, E, B
  3. C, E, D, B, A
  4. A, C, B, D, E
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখা বরাবর ৫ জন ব্যক্তি A, B, C, D, এবং E দাঁড়িয়ে আছেন। A এর বাম পাশে C আছে। D, C এর ডান পাশে এবং B এর বাম পাশে আছে কিন্তু E, D এর ডান পাশে নেই
 নিচের কোনটি সঠিক বিন্যাস?

সমাধান:
A এর বাম পাশে C  অর্থাৎ  C, A এর বাম পাশে অবস্থিত ।
D, C এর ডান পাশে এবং B এর বাম পাশে। অর্থাৎ এদের অবস্থানের   C - D- B

E, D এর ডান পাশে নেই।অর্থাৎ E , D এর বামে অবস্থিত । 

অর্থাৎ সঠিক বিন্যাস হবে E, C, D, B, A অথবা C, E, D, B, A
৪৩.
কোন সংখ্যার ৫৪% থেকে ৫৪ বিয়োগ দিলে ৫৪ থাকে?
  1. ১২০
  2. ১৫৪
  3. ২০০
  4. ২৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৫৪% থেকে ৫৪ বিয়োগ দিলে ৫৪ থাকে?

সমাধান:
মনে করি, সংখ্যাটি = x
তাহলে, x এর ৫৪% = (৫৪x/১০০)

প্রশ্নমতে,
» (৫৪x/১০০) - ৫৪ = ৫৪
» (৫৪x/১০০ = ৫৪ + ৫৪
» (৫৪x/১০০) = ১০৮
» ৫৪x = ১০৮×১০০
» x= (১০৮×১০০)/৫৪
» x= ২০০

সুতরাং সংখ্যাটি হলো ২০০ 
৪৪.
০.০০০৪ × ০.০০০২ × ০.১০০ এর মান কত?
  1. ০.০০০০০০০০৮
  2. ০.০০০০০০৮
  3. ০.০০০০০০০০০৮
  4. ০.০০০০০০০৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০৪ × ০.০০০২ × ০.১০০ এর মান কত?

সমাধান:
যেহেতু দশমিক এর পর ১১ টি অঙ্ক রয়েছে সেহেতু দশমিক এর অঙ্ক হয় ১১ টি।
কিন্তু দশমিক এর পর পূর্ণসংখ্যার পর ০ এর কোন মান থাকে না। তাই ফলাফলে দশমিক এর পর ৯ টি অঙ্ক হবে।

অর্থাৎ নির্ণেয় মান হলো ০.০০০০০০০০৮
৪৫.
 ৫, ১১, ২৩, ৪৭, ?, ১৯১ এখানে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ৮৫
  2. ৯৫
  3. ৯৩
  4. ৯১ 
ব্যাখ্যা
প্রশ্ন:  ৫, ১১, ২৩, ৪৭, ?, ১৯১ এখানে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

সমাধান:
৫ × ২ + ১ = ১১
১১ × ২ + ১ = ২৩
২৩ × ২ + ১  = ৪৭
৪৭ × ২ + ১  = ৯৫
৯৫ × ২ + ১ = ১৯১

প্রতিটি  সংখ্যার ২ গুনের সাথে ১ যোগ করা হয়েছে।
৪৬.
একটি গিয়ারে ৪০টি দাঁত রয়েছে এবং এটি একটি ২০ দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ৩০ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?
  1. ৪০ বার
  2. ৫০ বার
  3. ৬০ বার
  4. ৮০ বার
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি গিয়ারে ৪০টি দাঁত রয়েছে এবং এটি একটি ২০ দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে ৩০ বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?

সমাধান:
দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে, 
ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা


= (৪০ × ৩০)/ ২০ = ৬০ বার 
৪৭.
'PROMISE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: 'PROMISE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
 
সমাধান:
সঠিক প্রতিবিম্বটি হলো