পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজবিজ্ঞান [৩৫১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজবিজ্ঞান [৩৫১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
[এই পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রণীত] Exam 2: Topic: (Part I) 2. Some Primary Concepts of Sociology 2.1 Society, community, association, institution, group. 2.2. Culture, civilization, cultural lag, social structure. 2.3 Family, marriage, property, state and religion. Source: Class – 2, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজবিজ্ঞান [৩৫১]

৪৯তম বিসিএস ⎯ সমাজবিজ্ঞান [৩৫১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য হলো— (What is the difference between society and community?)
  1. সমাজ ছোট, সম্প্রদায় বড় (Society is small, Community is large)
  2. সম্প্রদায় অস্থায়ী, সমাজ স্থায়ী (Community is temporary, Society is permanent)
  3. সমাজে ভৌগোলিক সীমা নেই, সম্প্রদায়ে আছে (Society has no geographical limit, Community does)
  4. উভয়ই একই (Both are the same)
ব্যাখ্যা
সম্প্রদায় একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষের সংগঠন, কিন্তু সমাজ বৃহত্তর এবং সীমাহীন। সমাজে বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে, কিন্তু ভৌগোলিক সীমানা থাকে না। অন্যদিকে সম্প্রদায়ে বসবাসকারী মানুষের মধ্যে স্থানভিত্তিক সম্পর্ক প্রধান। তাই সমাজ ও সম্প্রদায়ের মধ্যে মূল পার্থক্য হলো ভৌগোলিক সীমার উপস্থিতি।
.
কোনটি সামাজিক প্রতিষ্ঠান নয়? (Which of the following is not a social institution?)
  1. পরিবার (Family)
  2. ধর্ম (Religion)
  3. রাষ্ট্র (State)
  4. সিনেমা (Cinema)
ব্যাখ্যা
সিনেমা একটি বিনোদনমূলক সাংস্কৃতিক মাধ্যম, কিন্তু সামাজিক প্রতিষ্ঠান নয়। সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজের গঠনমূলক কাঠামো যেমন পরিবার, ধর্ম, রাষ্ট্র। এগুলো সমাজে নির্দিষ্ট ভূমিকা পালন করে। সিনেমা সামাজিক প্রভাব ফেললেও এর স্থায়ী কাঠামোগত ভূমিকা নেই।
.
সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কী? (What is the difference between culture and civilization?)
  1. সংস্কৃতি বস্তুগত, সভ্যতা মানসিক  (Culture is material, Civilization is mental)
  2. উভয়ই সমার্থক (Both are synonymous)
  3. সভ্যতা বস্তুগত, সংস্কৃতি মানসিক (Civilization is material, Culture is mental)
  4. দুটোই ধর্মীয় বিষয় (Both are religious matters)
ব্যাখ্যা
সভ্যতা দৃশ্যমান, বস্তুগত উন্নয়নকে বোঝায় যেমন প্রযুক্তি, স্থাপত্য, পরিবহন। সংস্কৃতি মানসিক, আধ্যাত্মিক ও আচরণগত দিক নির্দেশ করে যেমন বিশ্বাস, রীতি, শিল্প। সভ্যতা মানুষের বস্তুগত জীবনমান উন্নত করে, সংস্কৃতি মানুষের চিন্তা ও মূল্যবোধ গঠন করে। দুটো একে অপরের পরিপূরক হলেও প্রকৃতিতে আলাদা।
.
সাংস্কৃতিক পশ্চাদপদতা (Cultural lag) ধারণাটি দিয়েছেন— (Who introduced the concept of Cultural Lag?)
  1. অগাষ্ট কোৎ (Auguste Comte)
  2. অগবার্ন (Augburn)
  3. ম্যাক্স ওয়েবার  (Max Weber)
  4. পারসন্স (Parsons)
ব্যাখ্যা
অগবার্নের মতে প্রযুক্তিগত পরিবর্তনের তুলনায় মানুষের মানসিক ও সামাজিক মান অনেক ধীরে পরিবর্তিত হয়। এই অসামঞ্জস্যের ফলে সাংস্কৃতিক পশ্চাদপদতা বা Cultural lag তৈরি হয়। উদাহরণস্বরূপ, নতুন প্রযুক্তি সমাজে আসার পর তার নৈতিক বা আইনগত মানিয়ে নিতে সময় লাগে। এই ধারণা সমাজে পরিবর্তনের গতি বুঝতে সাহায্য করে।
.
সমাজবিজ্ঞানে ‘সম্পত্তি’ বলতে বোঝায়—  (In sociology, what does ‘property’ mean?)
  1. জমি (Land)
  2. অর্থ (Money)
  3. মালিকানাধীন বস্তু (Owned objects)
  4. গাড়ি (Car)
ব্যাখ্যা
ব্যক্তি বা সমাজ যেসব বস্তু বা সম্পদের উপর মালিকানা রাখে তাই সম্পত্তি। সমাজবিজ্ঞানে সম্পত্তি বলতে এমন সব বস্তু বা সম্পদ বোঝায় যার উপর ব্যক্তি বা সমাজের মালিকানা থাকে। জমি, অর্থ, বাড়ি, গয়না—সবই সম্পত্তির অন্তর্গত হতে পারে। মালিকানা ব্যক্তিগত বা যৌথ হতে পারে। সম্পত্তি অর্থনৈতিক সম্পর্কের অন্যতম প্রধান উপাদান।
.
পরিবার, ধর্ম, শিক্ষা — এসব কী? (Family, religion, education — what are these?)
  1. সামাজিক সমস্যা (Social problems)
  2. সামাজিক নিয়ম (Social norms)
  3. সামাজিক প্রতিষ্ঠান (Social institutions)
  4. আইন (Laws)
ব্যাখ্যা
​সমাজের গঠনমূলক ও কার্যকর কাঠামোগুলিকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। পরিবার, ধর্ম, শিক্ষা প্রভৃতি হলো সামাজিক প্রতিষ্ঠান। এগুলো সমাজের কাঠামো ও কার্যাবলিকে স্থিতিশীল করে। সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের প্রয়োজন মেটে এবং সামাজিক শৃঙ্খলা বজায় থাকে। এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকে।
.
‘সংস্কৃতি’ শব্দটি এসেছে— (The word ‘culture’ originated from —)
  1. ল্যাটিন থেকে (Latin)
  2. আরবি থেকে (Arabic)
  3. ইংরেজি থেকে (English)
  4. সংস্কৃত থেকে (Sanskrit)
ব্যাখ্যা
​সংস্কৃতি শব্দটি ল্যাটিন "cultura" থেকে এসেছে। মূল অর্থ ছিল ‘চাষাবাদ’ বা ‘লালন পালন’। পরে এটি মানুষের জীবনযাপন, বিশ্বাস, শিল্প ও সামাজিক আচরণের সমষ্টিকে বোঝাতে ব্যবহৃত হয়। ভাষা, রীতি, আচার সবই সংস্কৃতির অন্তর্গত। আমরা যা তাই আমাদের সংস্কৃতি-ম‌্যাকাইভার।
.
সমাজে ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়— (​Religious institutions in society are established —)
  1. সামাজিক চাহিদা পূরণের জন্য (To fulfill social needs)
  2. অর্থনৈতিক চাপে (Due to economic pressure)
  3. রাজনৈতিক উদ্দেশ্যে (For political purposes)
  4. আন্তর্জাতিক প্রভাব (Due to international influence)
ব্যাখ্যা
মানুষ আত্মিক ও নৈতিক চাহিদা পূরণে ধর্মীয় প্রতিষ্ঠানের সৃষ্টি করে। সামাজিক চাহিদা মেটানোই এর মূল উদ্দেশ্য। এগুলো মানুষকে নৈতিক দিশা ও সামাজিক ঐক্য প্রদান করে। সমাজের সংস্কৃতি ও মূল্যবোধে এর প্রভাব গভীর। অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস ও আচার আচরণই হচ্ছে ধর্ম।
.
পারিবারিক ধরন নয় — (Which one is not a type of family?)
  1. যৌথ পরিবার (Joint family)
  2. নিউক্লিয়ার পরিবার (Nuclear family)
  3. ধর্মীয় পরিবার (Religious family)
  4. সম্প্রসারিত পরিবার (Extended family)
ব্যাখ্যা
​যৌথ, নিউক্লিয়ার ও সম্প্রসারিত পরিবার সমাজবিজ্ঞানে স্বীকৃত ধরন। কিন্তু ধর্মীয় পরিবার বলতে কোনো সামাজিক কাঠামো বোঝানো হয় না। পরিবার গঠনের ভিত্তি সামাজিক ও জৈবিক, ধর্মীয় নয়।
১০.
পরিবার হলো— (​Family is —)
  1. মাধ্যমিক গোষ্ঠী (Secondary group)
  2. ধর্মীয় গোষ্ঠী (Religious group)
  3. প্রাথমিক গোষ্ঠী (Primary group)
  4. অর্থনৈতিক গোষ্ঠী (Economic group)
ব্যাখ্যা
পরিবারে ঘনিষ্ঠ, প্রত্যক্ষ ও আবেগমূলক সম্পর্ক বিদ্যমান থাকে, তাই এটি প্রাথমিক গোষ্ঠী। পরিবার হলো প্রাথমিক গোষ্ঠী। এখানে সম্পর্ক সরাসরি, ঘনিষ্ঠ ও আবেগপূর্ণ। এই গোষ্ঠীতে সদস্যরা একে অপরকে গভীরভাবে চেনে। প্রাথমিক গোষ্ঠী সামাজিকীকরণের প্রথম ধাপ। খেলার সাথী হচ্ছে মাধ‌্যমিক গোষ্ঠী।
১১.
সামাজিক প্রতিষ্ঠানগুলো— (​Social institutions are —)
  1. মানুষের তৈরি (Man-made)
  2. প্রাকৃতিক (Natural)
  3. আধ্যাত্মিক (Spiritual)
  4. স্বয়ংসিদ্ধ (Self-evident)
ব্যাখ্যা
সামাজিক প্রতিষ্ঠান মানুষের তৈরি। এগুলো মানুষের প্রয়োজন মেটাতে উদ্ভূত হয়। প্রকৃতি থেকে স্বয়ংক্রিয়ভাবে আসে না, বরং সমাজের অভিজ্ঞতা ও ঐতিহ্যের ভিত্তিতে তৈরি হয়। যেমন, রাষ্ট্র, ধর্ম, বিবাহ ইত‌্যাদি প্রতিষ্টান।
১২.
কোনটি একক মালিকানাধীন সম্পত্তির ধরন? (Which is a type of sole ownership property?)
  1. যৌথ খামার (Joint farm)
  2. ব্যক্তি মালিকানাধীন জমি (Privately owned land)
  3. রাজস্ব জমি (Revenue land)
  4. রাষ্ট্রীয় কারখানা (State-owned factory)
ব্যাখ্যা
ব্যক্তিগত মালিকানা সম্পত্তির অন্যতম রূপ। ব্যক্তি মালিকানাধীন জমি একক মালিকানার উদাহরণ। এখানে মালিক সম্পদের উপর সম্পূর্ণ অধিকার রাখে। উৎপাদন, ব্যবহার ও হস্তান্তর মালিকের ইচ্ছাধীন থাকে।
১৩.
সমাজে অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠিত হয়— (Economic institutions in society are formed —)
  1. সম্পদের সুষম বণ্টনের জন্য (For equitable distribution of resources)
  2. সামাজিক ক্রীড়া চর্চার জন্য (For social sports activities)
  3. ধর্ম প্রচারের জন্য (For religious propagation)
  4. রাজনৈতিক প্রচারণার জন্য (For political campaigns)
ব্যাখ্যা
সমাজে সম্পদ উৎপাদন, বণ্টন ও ব্যবহার অর্থনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঘটে। অর্থনৈতিক প্রতিষ্ঠান সমাজে সম্পদ উৎপাদন, বণ্টন ও ব্যবহার নিয়ন্ত্রণ করে। এর উদ্দেশ্য হলো সম্পদের সুষম বণ্টন। এর মধ্যে বাজার, ব্যাংক, শিল্প ইত্যাদি অন্তর্ভুক্ত। সম্পত্তিও একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান।
১৪.
রাষ্ট্র হলো— (​The state is —)
  1. রাজনৈতিক প্রতিষ্ঠান (Political institution)
  2. সামাজিক প্রতিষ্ঠান (Social institution)
  3. ধর্মীয় প্রতিষ্ঠান (Religious institution)
  4. অর্থনৈতিক প্রতিষ্ঠান (Economic institution)
ব্যাখ্যা
রাষ্ট্র জনগণ ও সরকারের সংগঠিত রূপ, এটি রাজনৈতিক কাঠামোর অংশ। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এটি জনগণ, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব দ্বারা গঠিত। রাষ্ট্র সমাজে আইন-শৃঙ্খলা ও নীতি নির্ধারণের কাজ করে।
১৫.
শিক্ষা প্রতিষ্ঠান হলো — (An educational institution is —)
  1. প্রাথমিক গোষ্ঠী (Primary group)
  2. আনুষ্ঠানিক প্রতিষ্ঠান (Formal institution)
  3. ধর্মীয় গোষ্ঠী (Religious group)
  4. অনানুষ্ঠানিক সংস্থা (Informal organization)
ব্যাখ্যা
এটি পরিকল্পিত ও সংগঠিত প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান একটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠান। এখানে পরিকল্পিত ও সংগঠিতভাবে শিক্ষা প্রদান করা হয়। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এর উদাহরণ। তবে মনে রাখতে হবে সমাজবিজ্ঞানে অবকাঠামোকে প্রতিষ্টান বলে না। বরং প্রতিষ্ঠার হচ্ছে প্রতিষ্ঠিত কিছু নিয়ম-নীতি।

১৬.
“ধর্ম সমাজের এক সংহতিশীল শক্তি”— কে বলেন? (​“Religion is an integrative force in society” — Who said this?)
  1. মার্কস (Marx)
  2. ডুর্খেইম (Durkheim)
  3. কোঁত (Comte)
  4. ওয়েবার (Weber)
ব্যাখ্যা
ডুর্খেইম ধর্মকে সমাজের সংহতিশীল শক্তি বলেছেন। ধর্ম মানুষের মধ্যে ঐক্য ও সংহতি সৃষ্টি করে। এটি সামাজিক সম্পর্ককে দৃঢ় করে। তিনি ধর্মকে সামাজিক ঐক্যের শক্তি বলেছেন। Émile Durkheim -The Elementary Forms of Religious Life (1912) :"A unified system of beliefs and practices relative to sacred things, that is to say, things set apart and forbidden — beliefs and practices which unite into one single moral community called a Church, all those who adhere to them." Karl Marx  - "A Contribution to the Critique of Hegel’s Philosophy of Right"(1844):"Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people."
১৭.
বিয়ের ক্ষেত্রে ‘উত্তম’ ও ‘নীচু’ জাত বোঝায়— (In marriage, ‘high’ and ‘low’ caste refer to —)
  1. ধর্মীয় বিশ্বাস (Religious belief)
  2. সামাজিক স্তর (Social status)
  3. পেশা (Occupation)
  4. শিক্ষা (Education)
ব্যাখ্যা
বিয়েতে সামাজিক মর্যাদা বিবেচ্য হয়। বিয়েতে ‘উত্তম’ ও ‘নীচু’ জাত বলতে সামাজিক মর্যাদার স্তর বোঝানো হয়। অনেক সমাজে বিয়ের ক্ষেত্রে এই সামাজিক স্তর বিবেচিত হয়। এটি শ্রেণি ও মর্যাদা বজায় রাখার একটি উপায়।
১৮.
সংকীর্ণ অর্থে সমাজ বলতে বোঝায় মানুষের— (​In the narrow sense, society means human —)
  1. সহযোগিতা (Cooperation)
  2. বিচ্ছিন্নতা (Isolation)
  3. সহানুভূতি (Sympathy)
  4. অভিযোজন (Adaptation)
ব্যাখ্যা
সমাজ বলতে মূলত মানুষের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বোঝায়। সংকীর্ণ অর্থে সমাজ হলো মানুষের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক। সহযোগিতার মাধ্যমেই সামাজিক কাঠামো গড়ে ওঠে। একে অপরের সাহায্য ও মিলন সমাজের ভিত্তি।
১৯.
সংস্কৃতি জাতির কী বহন করে? (​Culture carries the — of a nation)
  1. আইন (Law)
  2. রীতি (Custom)
  3. পরিচয় (Identity)
  4. ধর্ম (Religion)
ব্যাখ্যা
সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। এটি জাতির স্বাতন্ত্র্য, ঐতিহ্য ও ইতিহাসকে প্রকাশ করে। সাংস্কৃতিক উপাদান জাতিকে অন্য জাতির থেকে আলাদা করে। আর জাতি থেকেই জাতীয়তা আর জাতীয়তাবাদের জন্ম।
২০.
নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি? (Which of the following is intangible culture?)
  1. রাজনীতি (Politics)
  2. সংসদ ভবন (Parliament building)
  3. নির্বাচন অফিস (Election office)
  4. আসবাবপত্র (Furniture)
ব্যাখ্যা
বস্তুগত সংস্কৃতির মধ্যে পদার্থগত জিনিসপত্র অন্তর্ভুক্ত। আসবাবপত্র বস্তুগত সংস্কৃতির অন্তর্গত। বস্তুগত সংস্কৃতি হলো দৃশ্যমান ও স্পর্শযোগ্য জিনিসপত্র। এর মধ্যে স্থাপনা, পোশাক, সরঞ্জাম ইত্যাদি অন্তর্ভুক্ত। অবস্তুগত সংস্কৃতি হচ্ছে সাহিত‌্য, শিল্পকলা, রাজনীতি ইত‌্যাদি।
২১.
গয়নার সৌন্দর্য কোন ধরনের সংস্কৃতি? (The beauty of jewelry belongs to which type of culture?)
  1. গ্রামীণ (Rural)
  2. নগর (Urban)
  3. বস্তুগত (Material)
  4. অবস্তুগত (Non-material)
ব্যাখ্যা
গয়না একটি বস্তু, তাই বস্তুগত সংস্কৃতির অংশ। কিন্ত এর সৌন্দর্য বুঝালে অবস্তুগত কেননা সৌন্দর্য বিমূর্ত।
২২.
সংস্কৃতির বহুল উদ্ধৃত সংজ্ঞাটি কে প্রদান করেছেন? (​Who provided the most widely quoted definition of culture?)
  1. ম্যাকাইভার (MacIver)
  2. হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer)
  3. কার্ল মার্ক্স (Karl Marx)
  4. ই বি টেইলর (E. B. Tylor)
ব্যাখ্যা
আমরা যা তাই আমাদের সংস্কৃতি-ম‌্যাকাইভার।  এই সংজ্ঞায় সংস্কৃতির মধ্যে মানুষের অভ্যাস, মূল্যবোধ, রীতি ও আচরণ অন্তর্ভুক্ত। আর আমরা যা ব‌্যবহার করি তা সভ‌্যতা। ব্রিটিশ নৃতাত্ত্বিক এডওয়ার্ড বি. টাইলর (Edward B. Tylor) তাঁর বিখ্যাত গ্রন্থ Primitive Culture (১৮৭১)-
"Culture or civilization, taken in its broad, ethnographic sense, is that complex whole which includes knowledge, belief, art, morals, law, custom, and any other capabilities and habits acquired by man as a member of society."
২৩.
বাংলাদেশের লোক উৎসবের উপাদান হলো— (Elements of folk festivals in Bangladesh are—)
i. কিসসা-কাহিনি (Folktales)
ii. জারিগান (Jari songs)
iii. পূজা-পার্বণ (Religious festivals)
  1. i ও ii
  2. ii ও iii
  3. i ও iii
  4. i, ii ও iii
ব্যাখ্যা
লোক উৎসবগুলোতে এসব উপাদান অন্তর্ভুক্ত থাকে। বাংলাদেশের লোক উৎসবগুলোতে কিসসা-কাহিনি, জারিগান, পূজা-পার্বণ সবই অন্তর্ভুক্ত থাকে। এসব উপাদান গ্রামীণ জীবনের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। এগুলো সংস্কৃতির অবস্তুগত উপাদান।
২৪.
চিন্তাশীল মানুষ সংস্কৃতির পরিবর্তন করে কেন? (Why do thoughtful people change culture?)
  1. উন্নত জীবন যাপনের জন্য (For a better life)
  2. জ্ঞানার্জনের জন্য (For gaining knowledge)
  3. ধর্ম পালনের জন্য (For practicing religion)
  4. অর্থনৈতিক স্বাধীনতার জন্য (For economic independence)
ব্যাখ্যা
উন্নত জীবন ও প্রগতির জন্য সংস্কৃতিতে পরিবর্তন আনা হয়। সংস্কৃতির পরিবর্তন উন্নত জীবনযাপনের জন্য হয়। মানুষ তার জীবনমান উন্নত করতে নতুন ধারণা ও প্রযুক্তি গ্রহণ করে। এতে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটে।
২৫.
বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে সাদৃশ্য হচ্ছে— (​Similarities between material and non-material culture are —)
i. উভয়ের চাহিদা সমান (Both have equal demand)
ii. উভয়ই মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছে (Both are created to meet human needs)
iii. উভয়ই পরিবর্তনশীল (Both are changeable)
  1. i ও ii
  2. ii ও iii
  3. i ও iii
  4. i, ii ও iii
ব্যাখ্যা
উভয়ই মানুষের প্রয়োজন থেকে সৃষ্টি এবং সময়ের সাথে পরিবর্তিত হয়। বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি উভয়ই মানুষের প্রয়োজন থেকে সৃষ্টি হয়েছে। সময়ের সাথে দুটোই পরিবর্তিত হয়। তবে একটির সাথে অন্যটির পারস্পরিক সম্পর্ক রয়েছে। বস্তুগত সংস্কৃতি হচ্ছে সভ‌্যতা।
২৬.
মার্ক্স সমাজ বিবর্তনকে কয় ভাগে ভাগ করেছেন? (Into how many stages did Marx divide social evolution?)
ব্যাখ্যা
মার্ক্স সমাজের বিবর্তনকে ৫ ভাগে ভাগ করেছেন— 
​১. আদিম সমাজ, 
​২. দাস সমাজ, 
​৩. সমান্তবাদী সমাজ, 
​৪. পুঁজিবাদী সমাজ ও 
​৫. সমাজতান্ত্রিক সমাজ। 

​এই ধাপগুলো উৎপাদন পদ্ধতির পরিবর্তনের সাথে যুক্ত। ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে তিনি এশিয়াটিক উৎপাদন পদ্ধতি প্রত‌্যয়টি ব‌্যবহার করেছেন।
২৭.
"রাষ্ট্র মানবসমাজের একটি অপরিহার্য সংগঠন" — কে বলেছেন? ("The state is an essential organization of human society" — who said?)
  1. অধ্যাপক গার্নার (Garner)
  2. রুশো (Rousseau)
  3. অ্যারিস্টটল (Aristotled)
  4. সক্রেটিস (Socrates)
ব্যাখ্যা
​• ​গার্নারের মতে রাষ্ট্র মানুষের সংগঠিত সামাজিক জীবনের অপরিহার্য প্রতিষ্ঠান।

​• ​​রুশো (Jean-Jacques Rousseau) – রাষ্ট্রের সংজ্ঞা
রুশো তাঁর বিখ্যাত গ্রন্থ The Social Contract (১৭৬২)-এ রাষ্ট্রকে জনগণের সম্মিলিত ইচ্ছার (General Will) উপর ভিত্তি করে সংজ্ঞায়িত করেছেন— "The State is the moral and collective body formed by the union of all citizens; it receives from this union its unity, its common self, its life, and its will.

​• ​" এরিস্টটল তাঁর গ্রন্থ Politics-এ রাষ্ট্র (polis) সম্পর্কে বলেছেন— "The state is a community of persons established for the sake of living well."
২৮.
সমাজের সবচেয়ে ক্ষুদ্র সামাজিক সংগঠন কোনটি? (What is the smallest social unit of society?)
  1. সম্প্রদায় (Community)
  2. পরিবার (Family)
  3. সংঘ (Association)
  4. গোত্র (Clan)
ব্যাখ্যা
পরিবার হলো সমাজের সবচেয়ে ক্ষুদ্র ও মৌলিক সামাজিক ইউনিট। পরিবার হলো সমাজের সবচেয়ে ক্ষুদ্র সামাজিক ইউনিট। এটি সামাজিকীকরণের প্রথম কেন্দ্র। এখানে সদস্যরা নিবিড় সম্পর্ক বজায় রাখে। এছাড়াও এটি প্রাথমিক গোষ্ঠী।
২৯.
কোনটি সংস্কৃতির উপাদান? (​Which is an element of culture?)
  1. সমাজ (Society)
  2. সাহিত্য (Literature)
  3. সহযোগিতা (Cooperation)
  4. সম্পর্ক (Relationship)
ব্যাখ্যা
সাহিত্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অবস্তুগত উপাদান। এটি মানুষের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করে।
৩০.
পিতৃবাস পরিবার কোনটি? (What is a patrilocal family?)
  1. বিয়ের পর স্বামী গৃহে বাস (Living in the husband’s house after marriage)
  2. বিয়ের পর স্বামীর পিতার গৃহে বাস (Living in the husband’s father’s house after marriage)
  3. বিয়ের পর স্বামী স্ত্রীর নতুন গৃহে বাস (Living in the wife’s new house after marriage)
  4. বিয়ের পর যৌথ পরিবারে বাস (Living in a joint family after marriage)
ব্যাখ্যা
পিতৃবাস পরিবারে স্ত্রীরা স্বামীর পিতার বাড়িতে বাস করে। এটি পিতৃতান্ত্রিক সমাজে প্রচলিত। মাতৃবাসে স্বামী স্ত্রীর গৃহে যায়। গারো সমাজে মাতৃবাস রীতি প্রচলিত।