পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
সেলিম আল দীন জন্মগ্রহণ করেন-
  1. কুমিল্লায়
  2. ফেনীতে
  3. চট্টগ্রামে
  4. সাভারে
ব্যাখ্যা

• সেলিম আল দীন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক।
• তিনি ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন‌।
• তিনি 'ঢাকা থিয়েটার' এবং 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' প্রতিষ্ঠা করেন।
• তাঁর রচিত নাটক হলোঃ
- শকুন্তলা,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- কেরামতমঙ্গল,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- মোনতাসির ফ্যান্টাসী,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- চাকা,
- হরগজ,
- হাতহদাই,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- ধাবমান,
- স্বর্ণবোয়াল,
- পুত্র,
- বনপাংশুল ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
  1. ফনিমনসা
  2. পুবের হাওয়া
  3. মরুভাস্কর
  4. অগ্নি-গিরি
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• ১৯৭২ সালে তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।
• 'অগ্নি-গিরি' তাঁর রচিত একটি গল্প।
• এটি তাঁর শিউলিমালা গল্পগ্রন্থের অন্তর্গত।
• তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ-
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- নতুন চাঁদ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
  1. নক্ষত্রের রাত
  2. সূর্যের দিন
  3. কোথাও কেউ নেই
  4. শঙ্খনীল কারাগার
ব্যাখ্যা

• কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- নন্দিত নরকে,
- শঙ্খনীল কারাগার,
- এই সব দিনরাত্রি,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- ফেরা,
- বহুব্রীহি,
- গৌরীপুর জংশন,
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,
- কোথাও কেউ নেই,
- বৃষ্টি বিলাস,
- বাদশাহ নামদার,
- মেঘের ওপর বাড়ি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম'- এ বাক্যের 'সেই আমরা প্রস্থান করলাম' কোন ধরনের বাক্য?
  1. আশ্রিত বাক্য
  2. মিশ্র বাক্য
  3. যৌগিক বাক্য
  4. প্রধান খণ্ডবাক্য
ব্যাখ্যা

• যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
• যেমন- যেই তার দর্শন পেলাম (আশ্রিত বাক্য), সেই আমরা প্রস্থান করলাম (প্রধান খণ্ডবাক্য)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'তাসের ঘর' বাগধারাটির অর্থ-
  1. নাজেহাল অবস্থা
  2. ক্ষণজীবী
  3. অর্থের কুপ্রভাব
  4. ক্ষণস্থায়ী
ব্যাখ্যা

• 'তাসের ঘর' বাগধারার অর্থ ক্ষণস্থায়ী।
• 'তুর্কি নাচন' বাগধারার অর্থ নাজেহাল অবস্থা,
• 'তামার বিষ' বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব,
• তালপাতার সেপাই বাগধারার অর্থ ক্ষণজীবী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
The first novel of English literature is-
  1. Beowulf
  2. Gorboduc
  3. Pamela
  4. Volpone
ব্যাখ্যা

• Pamela or Virtue Rewarded, the first English novel, is written by Samuel Richardson.
• Beowulf is the Earliest Epic in English literature.
• Gorboduc, the first English tragedy, is written by Thomas Norton and Thomas Sackville.
• Volpone is a famous play which was written by Ben Jonson.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

.
'Come forth into the light of things, let nature be your teacher' was quoted by-
  1. Robert Frost
  2. William Blake
  3. P. B. Shelley
  4. W. Wordsworth
ব্যাখ্যা

• William Wordsworth is a famous Romantic poet.
• His famous quotations:
- 'Child is the father of man',
- 'Our birth is but a sleep and a forgetting',
- 'Nature never did betray the heart that loved her',
- 'Poetry is a spontaneous overflow of powerful feelings',
- 'Poet is the breath and final speed of knowledge',
- 'Come forth into the light of things, let nature be your teacher'.
Source: Encyclopedia of Britannica.

.
Who is the author of 'The Massacre at Paris'?
  1. Voltaire
  2. Shakespeare
  3. Marlowe
  4. Victor Hugo
ব্যাখ্যা

• Christopher Marlowe is the Father of English Drama/Tragedy.
• He is a University wit.
• The Massacre at Paris is his famous play.
• His others famous plays:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tambeurlaine the Great,
- Edward II,
- Didu, Queen of Carthage etc.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

.
Put on a jacket lest ___________.
  1. lest you caught cold
  2. you should catch cold
  3. you will be catching cold
  4. you are cold
ব্যাখ্যা

ব্যাখ্যা:
lest যুক্ত Incomplete sentence-কে complete করতে গেলে lest-এর পরবর্তী অংশে প্রথম subject বসে+should/might+সঙ্গতিপূর্ণ একটি verb+...
Source: Advanced Learner’s HSC Communicative English Grammar & Composition by Chowdhury and Hussain

১০.
What would be the right synonym for ''restive''?
  1. restless
  2. indolent
  3. restful
  4. relaxed
ব্যাখ্যা

ব্যাখ্যা:
restive (adjective)
Meaning: unable to stay still, or unwilling to be controlled, especially because you feel bored or not satisfied
Bengali meaning: অস্থির
Synonym: restless, fidgety, agitated, anxious, edgy
Antonym: calm, biddable, peaceable
Source: oxfordlearnersdictionaries.com and Oxford languages

১১.
Which of the following words cannot be used as a verb?
  1. iron
  2. conclusion
  3. zone
  4. crack
ব্যাখ্যা

ব্যাখ্যা:
iron (verb)- to make clothes, etc. smooth by using an iron
conclusion- (noun)- the end of something such as a speech or a piece of writing
zone-(verb) to keep an area of land to be used for a particular purpose
crack-(verb)- to break without dividing into separate parts; to break something in this way
দ্বিতীয় অপশনটি ছাড়া সবকটিই noun এবং Verb দুইভাবেই ব্যবহৃত হতে পারে। কিন্তু conclusion কেবলমাত্র noun হিসেবেই ব্যবহৃত হতে পারে। তাই, সঠিক উত্তর হল conclusion।
Source: oxfordlearnersdictionaries.com

১২.
A ________ paragraph describes, explains or defines an unfamiliar term.
  1. Short
  2. Definition
  3. Classification
  4. Comparison
ব্যাখ্যা

ব্যাখ্যা:
A definition paragraph describes, explains or defines an unfamiliar term.
Definition Paragraph- এ কোন অজানা শব্দ, term -এর বর্ণনা, ব্যাখ্যা অথবা সংজ্ঞা দেওয়া থাকে।
Source: From Paragraph to Essay by Imhoof and Hudson

১৩.
Which word is the determiner in the sentence ''If you have any problem, call me.''?
  1. if
  2. me
  3. any
  4. you
ব্যাখ্যা

ব্যাখ্যা:
যেসব শব্দ দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করা হয় তাদেরকে determiner বলে। নিম্নলিখিত Wordগুলো Determiner-এর অন্তর্ভূক্ত: 

  • articles: a, an, the
  • demonstratives: this, that, these, those
  • possessives: my, your, our, his, her, their
  • numerals: One, two, three, four, five
  • Quantifiers: all, any, both, some, no, every, either, neither, few, little, many, much ইত্যাদি।

প্রদত্ত বাক্যে any শব্দটি দ্বারা problem-কে নির্দেশ করা হয়েছে।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

১৪.
The results were very good indeed. Here the underlined part is a/an-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
ব্যাখ্যা:
Indeed can be used in the following way: as an adverb (following ways; as an adverb: The results were very good indeed.)
Source: Macmillan Dictionary
১৫.
If I _________ enough money, I would have gone to Japan.
  1. had had
  2. have told
  3. might had
  4. would had
ব্যাখ্যা
ব্যাখ্যা:
If clause-টি Past perfect tense-এ থাকলে অপর অংশটির (Principal Clauseটি) Subject এর পরে might have/would have/could have বসে এবং main Verbটির Past participle হয়।
১৬.
The idiom ''steal someone’s thunder'' – means-
  1. to save lives
  2. to prevent someone from having success
  3. to steal someone’s wealth
  4. to make someone feel much healthier or happier
ব্যাখ্যা

ব্যাখ্যা:
steal someone’s thunder (idiom)
Meaning: to prevent someone from having success or getting attention, praise, etc., by doing or saying whatever that person was planning to do or say
Example: I didn't mean to steal your thunder, but I just had to tell your mom about your promotion.
Bengali Meaning: কারোর সফলতা বা মনোযোগ পাওয়াকে বাধাগ্রস্ত করা; অন্য কেউ কিছু একটা করতে যাচ্ছে দেখেও তাকে থামিয়ে দিয়ে সেই কাজটি নিজেই করে ফেলা।
Source: merriam-webster Dictionary

১৭.
Keep yourself aloof _____ bad company.
  1. in
  2. by
  3. to
  4. from
ব্যাখ্যা

ব্যাখ্যা:
aloof from:
Meaning: conspicuously uninvolved
Bengali Meaning: দৃশ্যমানভাবে অসম্পৃক্ত থাকা, দূরে থাকা
Appropriate Preposition-এর নিয়ম অনুযায়ী, কোন কিছু থেকে বিচ্ছিন্ন বা অসম্পৃক্ত থাকা বুঝালে aloof-এর পরে from বসে।
Source: Oxford languages

১৮.
We saw them-
  1. Consequence
  2. Consequense
  3. Concequense
  4. Consecuence
ব্যাখ্যা

ব্যাখ্যা:
Consequence
Meaning: a result or effect, typically one that is unwelcome or unpleasant
Bengali meaning: পরিণতি
Source: Oxford languages

১৯.
She swore _________ the truth.
  1. speaking
  2. to speak
  3. spoke
  4. have spoken
ব্যাখ্যা

ব্যাখ্যা:
decide, desire, expect, dare, promise, wish, want, offer, hope, refuse, swear ইত্যাদি Verb-এর পরে সবসময় infinitive form বসে।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

২০.
What would be the best antonym of ''unscrupulous''?
  1. unprincipled
  2. devious
  3. ethical
  4. fraudulent
ব্যাখ্যা

ব্যাখ্যা:
unscrupulous (adjective)
Bengali Meaning: বিবেকবর্জিত
Meaning: having or showing no moral principles
Synonym: unprincipled, devious, fraudulent, amoral, unethical, reprobate
Antonym: honest, ethical
Source: Oxford Languages

২১.
____ kindness is a great virtue.
  1. The
  2. a
  3. an
  4. no article
ব্যাখ্যা
ব্যাখ্যা:
নির্দিষ্ট করে বা বিশেষভাবে না বুঝালে abstract noun-এর আগে article বসে না।
Source: A Passage to the English Language S. M. Zakir Hussain
২২.
Which is the correct sentence?
  1. The economy began to progress.
  2. We came to a final conclusion.
  3. This is a new innovation
  4. The ideas are same identical.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
দ্বিতীয় অপশনে final = চূড়ান্ত এবং conclusion = সমাপ্তি। সেই কারণেই দুটি একসাথে ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
তৃতীয় অপশনে new = innovation = নতুন। সেই কারণেই একই অর্থের দুটি শব্দ একসাথে ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
চতুর্থ অপশনে same = identical = একই। সুতরাং প্রথমটি ব্যবহার করলে পরেরটির প্রয়োজন পড়ে না।
সুতরাং শেষের তিনটি অপশনেই Errors of Redundancy ঘটেছে।
কিন্তু, প্রথম অপশনটি শুদ্ধ কারণ এখানে কোন Errors of Redundancy (একই শব্দের পুনরাবৃত্তি জনিত ভুল) ঘটে নি।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

২৩.
১০০ সংখ্যাটির কতটি ভাজক আছে?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা

১০০ = ৪×২৫ = ২×৫
∴ ১০০ এর ভাজক সংখ্যা = (২+১)(২+১) = ৩×৩ = ৯

২৪.
a2/b2 + b2/a2 = 7 হলে a3/b3 + b3/a3 = ?
  1. 6
  2. 9
  3. 12
  4. 18
ব্যাখ্যা

a2/b2 + b2/a2 = 7
বা, (a/b + b/a)2 - 2.a/b.b/a = 7
বা, (a/b + b/a)2 = 7 + 2 = 9
a/b + b/a = 3
(a/b + b/a)3 = 27
বা, a3/b3 + b3/a3 + 3.a/b.b/a(a/b + b/a) = 27
∴ a3/b3 + b3/a3
= 27 - 3.3
= 18

২৫.
x2 - y2 - 2x + 1 এর একটি উৎপাদক -
  1. x + y + 1
  2. x - y + 1
  3. x + y - 1
  4. x + y
ব্যাখ্যা

x2 - y2 - 2x + 1
= (x2 - 2x + 1) - y2
= (x - 1)2 - y2
= (x + y - 1)(x - y - 1)

২৬.
xyz < 0 এবং z > 0 হলে নিচের কোনটি সর্বদা ঋণাত্মক?
  1. xy
  2. x2y
  3. xy2
  4. x2y2
ব্যাখ্যা

যেহেতু, xyz < 0, z > 0
∴ xy < 0 অর্থাৎ xy ঋণাত্মক।

২৭.
3x + 32-x = 10 এর একটি সমাধান-
  1. 0
  2. -2
  3. 1
  4. 1
ব্যাখ্যা

x = 0 হলে সমীকরণটি সিদ্ধ হয়
∴ সমাধান x = 0.

২৮.
1 থেকে n পর্যন্ত স্বাভাভিক সংখ্যাগুলোর গড় 25 হলে n = ?
  1. 47
  2. 48
  3. 49
  4. 50
ব্যাখ্যা

1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n+1) / 2
∴ 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় = n(n+1)/(2×n) = (n+1)/2
∴ (n+1)/2 = 25
বা, n + 1 = 50
∴ n = 49

২৯.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/2, x এবং 3x/2 হলে ২য় কোনটির সম্পূরক কোণের পরিমাণ -
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 120°
ব্যাখ্যা

এখানে, x/2 + x + 3x/2 = 180°
বা, x + 2x + 3x = 180° × 2
বা, 6x = 360°
∴ x = 60°
∴ 60° এর সম্পূরক কোণ = 180° - 60° = 120°

৩০.
চিত্রে ΔABC সমবাহু ত্রিভূজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র O হলে ∠BOC = ?
  1. 60°
  2. 90°
  3. 100°
  4. 120°
ব্যাখ্যা

ΔABC সমবাহু 
∴ ∠A = ∠B = ∠C = 60°
∴ কেন্দ্রস্থ কোন ∠BOC = 2 × পরিধিস্থ কোন ∠A = 2 × 60° = 120°

৩১.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত ৬ঃ৫ঃ৪ এবং সমগ্রতলের ক্ষেত্রফল ২৩৬৮ বর্গ সে.মি. হলে আয়তন কত?
  1. ২৩৬৮ ঘন সে.মি.
  2. ৭৬৮০ ঘন সে.মি.
  3. ৩৮৪০ ঘন সে.মি.
  4. ৬৪৯৬ ঘন সে.মি.
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য = ৬x সে.মি, প্রস্থ = ৫x সে.মি, উচ্চতা = ৪x সে.মি.
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = ২(৬x × ৫x + ৫x × ৪x + ৬x × ৪x) = ২৩৬৮
বা, ২(৩০x + ২০x + ২৪x) = ২৩৬৮
বা, ২ × ৭৪x = ২৩৬৮
বা, x = ২৩৬৮/(২×৭৪) = ১৬
∴ x = ৪
∴ দৈর্ঘ্য = ২৪ সে.মি., প্রস্থ = ২০ সে.মি., উচ্চতা = ১৬ সে.মি.
∴ আয়তন = ২৪ × ২০ ×১৬ = ৭৬৮০ ঘন সে.মি.

৩২.
A = {x:x Fibonacci সংখ্যা এবং x3 < 512} হলে P(A) এর উপাদান কয়টি?
  1. 32
  2. 64
  3. 16
  4. 6
ব্যাখ্যা

এখানে, Fibonacci সংখ্যা 0, 1, 1, 2, 3, 5, 8, 13................
এখানে, 83 = 512
∴ {0, 1, 1, 2, 3, 5}
= {0, 1, 2, 3, 5}, n(A) = 5
∴ n{P(A)} = 25 = 32

৩৩.
EGYPT শব্দটির অক্ষরগুলো থেকে 1 টি স্বরবর্ণ ও 2 টি ব্যঞ্জনবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়?
  1. 18
  2. 36
  3. 72
  4. 144
ব্যাখ্যা

শব্দটিতে মোট অক্ষর আছে, 5 টি যাদের একটি স্বরবর্ণ এবং 4 টি ব্যাঞ্জনবর্ণ।
প্রতিবার 1টি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে শব্দগঠনের উপায় = 1 × 4c2 × 3! = 36

৩৪.
১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা নির্বাচন করা হলো, সংখ্যাটি মৌলিক অথবা ১৫ এর উৎপাদক হওয়ার সম্ভাবনা -
  1. ২/১৫
  2. ২/৫
  3. ৭/১৫
  4. ৮/১৫
ব্যাখ্যা

১ - ১৫ পর্যন্ত মোট সংখ্যা = ১৫টি
মৌলিক সংখ্যা = {২, ৩, ৫, ৭, ১১, ১৩}
= ৬ টি
১৫ এর উৎপাদক = {১, ৩, ৫, ১৫}
মৌলিক বা ১৫ এর উৎপাদক = {১, ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৫}
= ৮ টি
∴ সম্ভাবনা = ৮/১৫

৩৫.
মানুষের চোখের রঙ নিয়ন্ত্রণ করে কোন রাসায়নিক উপাদান?
  1. RNA
  2. DNA
  3. ক্রোমোজোম
  4. নিউক্লিয়াস
ব্যাখ্যা

DNA হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেসব জীবে DNA থাকে না কেবল RNA থাকে সে ক্ষেত্রে RNA জিন হিসেবে কাজ করে। যেমন - তামাক গাছে মোজাইক ভাইরাস (TMV)
জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কখনো একটি জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৬.
উদ্ভিদ সালােকসংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এই অত্যাবশ্যক কাজ কিভাবে সম্ভব হয়?
  1. অভিস্রবণ
  2. শ্বসন
  3. ব্যাপন
  4. অসমোসিস
ব্যাখ্যা

জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে।
যেমন- উদ্ভিদ সালােকসংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়।
উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়।
প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৭.
কোন উপাদানটি এন্টাসিডে থাকে?
  1. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
  2. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
  3. সোডিয়াম হাইড্রোক্সাইড
  4. পটাশিয়াম হাইড্রোক্সাইড
ব্যাখ্যা

আমাদের পাকস্থলীতে এসিডিটি হলে যে এন্টাসিড ঔষধ খাই তা আসলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg(OH)2] যা সাসপেনশন ও ট্যাবলেট দুইভাবেই পাওয়া যায়।
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg(OH)2] এর সাসপেনশন মিল্ক অব ম্যাগনেসিয়া নামেই অধিক পরিচিত।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৮.
উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থ কোনটি?
  1. ফাইটোহরমোন
  2. অক্সিন
  3. জিবেরেলিন
  4. প্রোটোহরমোন
ব্যাখ্যা

উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে।
উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৩৯.
একটি ফসিল কতবছরের পুরনো এটি কিসের সাহায্যে নির্ণয় করা যায়?
  1. আইসোথার্ম
  2. আইসোটোপ
  3. আইসোবার
  4. আইসোইয়ার
ব্যাখ্যা

অনেক সময় দেখা যায় যে বিজ্ঞানীরা বলেন অমুক ফসিলটি এত বছরের পুরনো। এই কাজটি বিজ্ঞানীরা করে থাকেন আইসোটোপের ক্ষয় নির্ণয়ের মাধ্যমে।
কোনো ফসিলে স্থায়ী ও অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরনো।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৪০.
T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসের বংশবৃদ্ধি হয় কিভাবে?
  1. এমাইটোসিস পদ্ধতিতে
  2. লাইটিক চক্রের মাধ্যমে
  3. লিয়োজেনিক চক্রের মাধ্যমে
  4. খ ও গ উভয় প্রক্রিয়ায়
ব্যাখ্যা

ভাইরাস এক প্রকার অতি আণুবীক্ষণিক অকোষীয় সংখ্যাবৃদ্ধির ক্ষমতা সম্পন্ন যা উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করতে পারে।
T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসের বংশবৃদ্ধি হয় লাইটিক চক্র বা লাইসোজেনিক চক্রের মাধ্যমে।
এমাইটোসিস প্রক্রিয়ায় এককোষী জীবসমূহ (ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা ইত্যাদি) বংশবৃদ্ধি করে।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি এবং উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪১.
ভাইরাসের প্রোটিন আবরণকে কী বলে?
  1. প্লাসিড
  2. ক্যাপসিড
  3. সেন্ট্রোমিয়ার
  4. ক্রোমোজোম
ব্যাখ্যা

বিভিন্ন প্রকার ভাইরাসের বিভিন্ন গঠন হয়ে থাকে। সাধারণভাবে ভাইরাসের গঠন নিম্নরূপ -
প্রতিটি ভাইরাস প্রধানত দুটি অংশে বিভক্ত।
যথাঃ
১) প্রোটিন আবরণ তথা ক্যাপসিড, ও,
২) নিউক্লিক এসিড
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪২.
মানুষের প্রধান খাদ্য কী?
  1. আমিষ
  2. চর্বি
  3. শর্করা
  4. ফ্যাটি এসিড
ব্যাখ্যা

শর্করা বা কার্বোহাইড্রেট হলাে-মানবদেহের কর্মশক্তি ও তাপশক্তির প্রধান উৎস। মানুষের প্রধান খাদ্য শর্করা।
- কার্বন, হাইড্রোজেন, ও অক্সিজেন নিয়ে শর্করার যৌগ গঠিত হয়।
- এটি মিষ্টি স্বাদযুক্ত এবং গন্ধ ও বর্ণহীন।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৩.
কার্বনের কয়টি রূপভেদ আছে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৪ টি
  4. ১০০০ এর বেশি
ব্যাখ্যা

কার্বনের দু'টি রূপভেদ আছে যথা গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)। বিভিন্ন রূপভেদে কার্বনের ব্যবহারও বিভিন্ন।

গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। যন্ত্রাংশ লুব্রিকেশন (lubrication) করার জন্য এবং কাদা সহযােগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরীতে গ্রাফাইট ব্যবহৃত হয়।
ডায়মন্ড বা হীরক ভংগুর হলেও প্রকৃতিতে প্রাপ্ত পদার্থসমূহের মধ্যে অন্যতম কঠিনতম। ডায়মন্ড উত্তম তাপ-পরিবাহী হলেও বিদ্যুৎ-অপরিবাহী।

উৎসঃ রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৪.
আমাদের দৈনন্দিন জীবনে যে শুষ্ক বিদ্যুৎ কোষ ব্যবহার করা হয় এ ধরনের কোষে কত ভোল্ট চাপের বিদ্যুৎ পাওয়া যায়?
  1. ০.২ ভোল্ট
  2. ১.৫ ভোল্ট
  3. ৫০-৬০ ভোল্ট
  4. ২২০ - ২৪০ ভোল্ট
ব্যাখ্যা

আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে শুষ্ক বিদ্যুৎ কোষ ব্যবহার করা হয়। এ কোষে দস্তার তৈরি চোঙ এবং একটি কার্বন দণ্ড ব্যবহার করা হয়।
এ ধরনের কোষে ১.৫ ভোল্ট চাপের বিদ্যুৎ পাওয়া যায়।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৫.
বর্তমানে পার্সোনাল কম্পিউটারে কোন ধরনের স্মৃতি ব্যবহার করা হয়?
  1. অপরিবাহী
  2. অর্ধপরিবাহী
  3. চুম্বকীয়
  4. সুপরিবাহী
ব্যাখ্যা

বর্তমানে মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে অর্ধপরিবাহী স্মৃতি ব্যবহার করা হয়ে থাকে।
চুম্বকীয় কোরের তুলনায় অর্ধপরিবাহী স্মৃতি অনেক ছােট ও সস্তা। অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি বলেই একে অর্ধপরিবাহী স্মৃতি বলে।
বহুল ব্যবহৃত দুই ধরনের অর্ধপরিবাহী স্মৃতির একটি হল অস্থায়ী স্মৃতি বা র‍্যাম (RAM = Random Access Memory) এবং অপরটি হল স্থায়ী স্মৃতি বা রম (ROM = Read Only Memory)।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৬.
মডেম হচ্ছে -
  1. সিপিইউ এর অংশ
  2. মাদারবোর্ডের অংশ
  3. উন্নতমানের প্রিন্টার
  4. তথ্য আদান প্রদানের যন্ত্র
ব্যাখ্যা

মডেমঃ এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন লাইনের মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করে। Modulator/Demodulator এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম। মডেম কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর এবং টেলিফোন ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তথ্য আদান প্রদান করে।
টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে। তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৭.
Extended Binary Coded Decimal Interchange Code কয় বিটের?
  1. ১ বিট
  2. ৪ বিট
  3. ৭ বিট
  4. ৮ বিট
ব্যাখ্যা

৮-বিট বিসিডি কোড Extended Binary Coded Decimal Interchange Code বা ইবিসিডিক কোড নামে পরিচিত।
২৫৬ টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে এ পদ্ধতিতে কোড করে কম্পিউটার ব্যবহার উপযোগী করা আছে।
এটি শুধু IBM এবং IBM সমকক্ষ কম্পিউটারেই ব্যবহার করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি

৪৮.
বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে?
  1. ক্লার্ক ম্যাক্সওয়েল
  2. ম্যাক্স প্লাঙ্ক
  3. জগদীশ চন্দ্র বসু
  4. সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা
জগদীশ চন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭) ছিলেন একজন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী।
তাঁর গবেষণা উদ্ভিদবিজ্ঞানকে সমৃদ্ধ করে তােলে এবং ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা করে।
বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন তিনি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৯.
বর্তমান সময়ে কিসের ব্যবহারের উপর পারদর্শীতা চাকুরি নিয়োগের একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়?
  1. আউটসোর্সিং
  2. সোশ্যাল মিডিয়া
  3. আইসিটি
  4. টরেন্ট ডাউনলোডিং
ব্যাখ্যা

কর্মসংস্থানের উপর আইসিটির প্রভাব নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কর্মক্ষেত্রে স্বয়ংক্রিয়তা আনয়নে সরাসরি সম্পর্কযুক্ত। এ বিষয়ে সন্দেহ নেই যে, তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার নতুন নতুন কর্মক্ষেত্র তৈরিতে অগ্রণি ভূমিকা পালন করছে। অর্থাৎ আইসিটির ধারণা কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর সুযোেগ সৃষ্টি করে দিয়েছে।
বর্তমান সময়ে আইসিটি ব্যবহারের উপর পারদর্শীতা চাকুরি নিয়োগের একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫০.
সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন বিষয় খেয়াল করতে হয়?
  1. হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা
  2. অপারেটিং সিস্টেমের এডমিনিস্ট্রেটর এর অনুমতি আছে কিনা
  3. এন্টিভাইরাস বন্ধ আছে কিনা
  4. সবগুলােই
ব্যাখ্যা

সাধারণত কোন সফটওয়্যার ইন্সটল অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন- হার্ডওয়্যার, র‍্যাম ইত্যাদি।
তবে অপারেটিং সিস্টেম ছাড়া অন্যান্য সফটওয়্যারগুলোর ইনস্টলের পদ্ধতি মোটামুটি একই রকম। এই সফটওয়্যার গুলো ইন্সটল করার পূর্বে অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়।
যেমনঃ
- যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা হার্ডওয়্যার সাপাের্ট করে কিনা;
- অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা;
- এন্টিভাইরাস বন্ধ আছে কিনা;
- অন্যান্য সকল কাজ বন্ধ আছে কিনা। কারণ অনেক সময় অন্যান্য কাজগুলো ইনস্টলের সময় ঝামেলা করতে পারে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫১.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. AVG
  2. Stone
  3. Avast
  4. Norton
ব্যাখ্যা

- Stone, Trojan Horse এগুলো কম্পিউটার ভাইরাস। ভাইরাস কম্পিউটারের তথ্য উপাত্তের ক্ষতি করে।
- Avast, Norton, AVG এগুলো এন্টিভাইরাস সফটওয়্যার। এগুলো ব্যবহারে কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫২.
নিচের কোনটি বাংলা লেখার ফন্ট?
  1. Times New Roman
  2. Arial
  3. SutonnyMJ
  4. Tahoma
ব্যাখ্যা

ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর আছে, এদেরকে ফন্ট বলে।
- ইংরেজিতে লেখার কিছু ফন্ট -Times New Roman, Arial, Monotype, Corsiva, Optima, Cosmic, Tahoma ইত্যাদি।
- আবার বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফন্টগুলাের মধ্যে রয়েছে আদর্শলিপি, সুলেখা, সারদা, আনন্দ, সুশ্রী, মেঘনা, চন্দ্রবর্তী, সুতন্নী, যমুনা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৩.
নিচের কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?
  1. ফক্সবেজ
  2. ডিজে
  3. এম এস এক্সেস
  4. ডিবেজ ৩+
ব্যাখ্যা

বিভিন্ন ধরনের ডাটাবেজ প্রােগ্রাম সমূহ হচ্ছে- ডিবেজ (dBASE), ফক্স প্রাে (Foxpro), ডিবেজ ৩+ (dBASE III+), ফক্সবেজ (FoxBASE), ফাইলমেকার প্রাে (Filemaker Pro), এম এস এক্সেস (MS Access) ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৪.
একটি এক্সেলে ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে কী বলে?
  1. ওয়ার্কবুক
  2. ওয়ার্কশীট
  3. ফিল্ড
  4. ডাটাবেজ
ব্যাখ্যা

ওয়ার্কশীটঃ
একটি এক্সেলে ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে। ওয়ার্কশীটে গ্রাফ কাগজের ন্যায় অনেক সেল থাকে।
ওয়ার্কবুকঃ
এক্সেল শিটে কাজ করার পর এটিকে ভবিষ্যতের ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। সংরক্ষিত এই ফাইলকে ওয়ার্ক বুক বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৫.
ওয়াইম্যাক্স-এর ডাটা ট্রান্সফার রেট -
  1. ৭৫ মেগাবিট/সেকেন্ড
  2. ৭৫ মেগাবাইট/সেকেন্ড
  3. ৭৫ গিগাবিট/সেকেন্ড
  4. ৭৫ গিগাবাইট/সেকেন্ড
ব্যাখ্যা

ওয়াইম্যাক্সকে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির অংশ বা একে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির 4G ও বলা হয়।
ওয়াইম্যাক্স ৭৫ মেগাবিট/সেকেন্ড ডাটা ট্রান্সফার রেট প্রদান করতে সক্ষম যা সাধারণ ক্যাবল-মডেমের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান

৫৬.
একজন লােককে দেখিয়ে এক মহিলা বললেন, ''তার স্ত্রী হলেন আমার মায়ের একমাত্র কন্যা'' লােকটি মহিলার কী হয়?
  1. স্বামী
  2. ভাবী
  3. দেবর
  4. শাশুড়ী
ব্যাখ্যা
মহিলার মায়ের একমাত্র কন্যা বলতে মহিলা নিজের কথাই বলছেন।
অর্থাৎ, ওই লোকটি এই মহিলার স্বামী।
৫৭.
What is the antonym for 'conceal'?
  1. exhibit
  2. cache
  3. ensconce
  4. hide
ব্যাখ্যা
Synonyms for conceal
bury, cache, ensconce, hide, secrete

Antonyms for conceal
display, exhibit
৫৮.
একজন লোক উত্তরদিকে 2 km হাটার পর পূর্ব দিকে ঘুরে দশ কি.মি. হাটলো। এরপর আবার উত্তর দিকে ঘুরে 3 km হেটে আবারো পূর্ব দিকে ঘুরে 2 km হাটলো। যাত্রা শুরুর পর সে কতটুকু এগিয়ে গেছে?
  1. 7 km
  2. 10 km
  3. 13 km
  4. 15 km
৫৯.
কী ছাড়া সাফল্য প্রত্যাশা করা অসম্ভব?
  1. সহযোগীতা
  2. টাকা
  3. সনির্বন্ধ প্রচেষ্টা
  4. পড়াশোনা
ব্যাখ্যা
সনির্বন্ধ প্রচেষ্টা ব্যতীত সাফল্য অসম্ভব।
৬০.
Peacock : India :: Magpie : ?
  1. Australia
  2. America
  3. Bangladesh
  4. England
ব্যাখ্যা
As Peacock is the national bird of India, similarly Magpie is the national bird of Bangladesh.
৬১.
চিত্রটির বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করুন।
  1. ৩৪
  2. ০৪
  3. ১৪
  4. ২৪
ব্যাখ্যা

বর্গক্ষেত্রগুলো হচ্ছে - BNQM, CORN, DPSO, MQTL, NRUQ, OSVR, PFWS, QUJT, RVIU, SWHV, ABQL, BCRQ, CDSR, DEFS, LQJK, QRIJ, RSHI, SFGH, BRJL, CSIQ, DFHR, ACIK, BDHJ, CEGI.
সর্বমোট বর্গক্ষেত্র আছে ২৪ টি।
৬২.
চিত্রের শব্দটির আয়নার প্রতিবিম্ব নির্ণয় করুন।
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬৩.
আজ সোমবার হলে ৬১ দিন পর কী বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. মঙ্গলবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থাৎ, সোমবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার সোমবার পাওয়া যাবে।

৬১তম দিনের পরের দিন = ৬২তম দিন।

এখানে, ৭ × ৮ = ৫৬ দিন পর অর্থাৎ ৫৭তম দিন হবে সোমবার।

• ৫৭তম দিন হচ্ছে - সোমবার।
• ৫৮তম দিন হচ্ছে - মঙ্গলবার।
• ৫৯তম দিন হচ্ছে - বুধবার।
• ৬০তম দিন হচ্ছে - বৃহস্পতিবার।
• ৬১তম দিন হচ্ছে - শুক্রবার।
∴ ৬১ দিন পর অর্থাৎ ৬২তম দিন হলো -  শনিবার।
৬৪.
প্রশ্নবোধক চিহ্নের ঘড়ির ঘণ্টার কাটা কয়টার দিকে নির্দেশ করবে?
  1. ১১
ব্যাখ্যা
এখানে ঘড়ির ঘণ্টার কাটা এবং মিনিটের কাটার নির্দেশিত সংখাম্যানের যোগফল সর্বদা বারো হবে।
প্রশ্নবোধক চিহ্নিত ঘড়িতে মিনিটের কাটা যেহেতু আটটার দিকে নির্দেশ করছে, তাই ঘণ্টার কাটা নির্দেশ করবে ৪ টার দিকে।
৬৫.
ধারাটিতে (৫৮, ৫২, ৪৬, ৪০, ৩৪,.....) পরবর্তী সংখ্যাটি কী হবে?
  1. ২৬
  2. ২৭
  3. ২৮
  4. ৩২
ব্যাখ্যা
এখানে প্রত্যেকটি নতুন সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ কম।
৬৬.
নিচের শব্দগুলোকে একটি যৌক্তিক ক্রমে সাজাও।
1. Cut ; 2. Put on ; 3. Mark ; 4. Measure ; 5. Tailor
  1. 3, 1, 5, 4, 2
  2. 2, 4, 3, 1, 5
  3. 1, 3, 2, 4, 5
  4. 4, 3, 1, 5, 2
ব্যাখ্যা

সঠিক ক্রমটি হবেঃ
Measure | Mark | Cut | Tailor | Put on
     4         3         1        5          2

৬৭.
A, B এর চেয়ে লম্বা এবং C, D -এর চেয়ে লম্বা। যদি B, C -এর চেয়ে বেঁটে না হয়, তবে খাটোর দিক থেকে ২য় কে?
  1. C
  2. A
  3. B
  4. D
ব্যাখ্যা

A > B; C > D এবং B > C

শর্ত তিনটি সমন্বয় করে পাই, A > B > C > D

সুতরাং, সবচেয়ে লম্বা হল A, খাটোর দিক থেকে দ্বিতীয় C

৬৮.
নিচের কোনটি অ্যানাড্রোমাস মাছ?
  1. গলদা চিংড়ি
  2. ইলিশ
  3. রুই
  4. ঈল
ব্যাখ্যা
- যেসব মাছ স্বাদু পানিতে জন্ম গ্রহণ করে, কিন্তু জীবনের অধিকাংশ সময় লোনা পানিতে বাস করে এবং প্রজননের জন্য আবার স্বাদু পানিতে আসে এবং প্রজনন শেষে আবার লোনা পানিতে ফিরে যায় তাদের অ্যানাড্রোমাস মাছ বলা হয়।
- ইলিশ, স্যামন, স্ট্রুজেন প্রভৃতি অ্যানাডোমাস মাছ।
অন্যদিকে,
- যেসব স্বাদু পানির মাছ ডিম পাড়ার জন্যে লোনা পানিতে যায় তাদের ক্যাটাড্রোমাস মাছ বলে।
- গলদা চিংড়ি, ঈল মাছ প্রভৃতি ক্যাটাড্রোমাস জাতীয় মাছ।
(সূত্র: বিবিসি বাংলা)
৬৯.
শালবন কোন ধরনের বনভূমি?
  1. চিরহরিৎ
  2. পত্রপতনশীল
  3. ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল
  4. স্রোতজ
ব্যাখ্যা
- টাঙ্গাইল ও গাজীপুর জেলায় অবস্থিত মধুপুর ও ভাওয়াল গড়ের শালবন হলো পত্রপতনশীল বৃক্ষের বনভূমি।
- শীতকালে এ বনের বৃক্ষের পাতাঝড়ে যায়।
- টাঙ্গাইল ও গাজীপুর ব্যতীত ময়মনসিংহ ও শেরপুর এবং উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, নওগা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায়ও শালবন রয়েছে।
- শালবনের প্রধান বৃক্ষ শাল বা গজারী।
- শালবন ব্যতীত দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বনভূমির কম বৃষ্টিসম্পন্ন অঞ্চলেও পত্রপতনশীল বৃক্ষের আধিক্য রয়েছে।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
৭০.
আদমশুমারি রিপোর্ট-২০১১ অনুসারে কোন বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক?
  1. ঢাকা
  2. বরিশাল
  3. খুলনা
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
- ২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম আদমশুমারি রিপোর্ট অনুসারে দেশে ৭ বছর ও তার উর্ধ্বের জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার ছিলো ৫৬.০৯ শতাংশ।
- বিভাগ অনুযায়ী সাক্ষরতার হার সর্বাধিক বরিশাল বিভাগে এবং সর্বনিম্ন সিলেট বিভাগে।
বিভাগ অনুযায়ী স্বাক্ষরতার হার:
- বরিশাল বিভাগ : ৫৯.৫৫ শতাংশ
- চট্টগ্রাম বিভাগ : ৫৯.৪৮ শতাংশ
- ঢাকা বিভাগ : ৫৬.৯৮ শতাংশ
- খুলনা বিভাগ : ৫৬.৮০ শতাংশ
- রাজশাহী বিভাগ : ৫৩.২৫ শতাংশ
- রংপুর বিভাগ : ৫১.৯৭ শতাংশ
- সিলেট বিভাগ : ৪৯.৭৮ শতাংশ
- [তবে পঞ্চম আদমশুমারি পরবর্তী সময়ে ঢাকা বিভাগ ভেঙ্গে ময়মনসিংহ বিভাগ সৃষ্টির পর সাক্ষরতার হার ঢাকা বিভাগে ৬০.৫৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫.৩৮ শতাংশ]
- সর্বশেষ বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার ৭৪.৪ শতাংশ এবং ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হার ৭৪.৭ বছর।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
৭১.
আচিক খুসিক কোন নৃ-গোষ্ঠীর ভাষার নাম?
  1. সাঁওতাল
  2. মান্দি
  3. ওরাঁও
  4. ত্রিপুরা
ব্যাখ্যা
- মান্দি বা গারো জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম ‘আচিক খুসিক’ যার অর্থ পাহাড়ী ভাষা।
- তবে সমতলের গারোদের ভাষা ‘লামদানী’ নামে পরিচিত।
- গারো ভাষা তিব্বতীয়-বর্মি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
অন্যদিকে,
- ত্রিপুরাদের ভাষা : ককবোরক
- সাঁওতালদের ভাষা : সাঁওতালি
- ওরাঁওদের ভাষা : কুড়ুখ ও সাদরি।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭২.
বিবিএসের রিপোর্ট অনুসারে দেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যার হার কত শতাংশ?
  1. ৫৭.৪০ শতাংশ
  2. ৫৯.৭৫ শতাংশ
  3. ৬৩.৩০ শতাংশ
  4. ৬৫.২২ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে বিভিন্ন বয়সী জনসংখ্যার হার:
- ১৫-৫৯ বয়সী : ৬৩.৩ শতাংশ
- ১৫-৪৯ বয়সী : ৫৪.৬ শতাংশ।
- ০-১৪ বয়সী : ২৮.৫ শতাংশ
- ৬০ বছর ও উর্ধ্বে : ৮.২ শতাংশ।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
৭৩.
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মারা যান কত বঙ্গাব্দে?
  1. ২২শে শ্রাবণ ১৩৮২ বঙ্গাব্দ
  2. ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ
  3. ১১ জ্যৈষ্ঠ ১৩৮৪ বঙ্গাব্দ
  4. ২৫ মাঘ ১৩৮১ বঙ্গাব্দ
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে ‘ডি. লিট’ উপাধি বা সম্মাননা প্রদান করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব এবং ফেব্রুয়ারি মাসে একুশে পদক প্রদান করা হয়।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৭৪.
নিচের কোনটি বিদেশি বাণিজ্যিক ব্যাংক?
  1. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি.
  2. ট্রাস্ট ব্যাংক লি.
  3. ইউসিবি ব্যাংক লি.
  4. ডাচ বাংলা ব্যাংক লি.
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।
এগুলো হলো:
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
- ব্যাংক আল ফালাহ
- সিটি ব্যাংক এনএ
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন
- হাবিব ব্যাংক লিমিটেড
- এইচএসবিসি
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
- উরি ব্যাংক লিমিটেড।
অন্যদিকে,
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউসিবি ব্যাংক লিমিটেড এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড হলো দেশীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৭৫.
বাংলাদেশের চতুর্থ জিআই সনদ লাভকারী পণ্য কোনটি?
  1. রাজশাহীর সিল্ক
  2. ঢাকাই মসলিন
  3. হিমসাগর আম
  4. শীতল পাটি
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট চারটি পণ্য জিআই (ভৌগোলিক নির্দেশক) সনদ লাভ করেছে।
এগুলো হলো:
- প্রথম : জামদানি : ২০১৬ সালে
- দ্বিতীয় : ইলিশ : ২০১৭ সালে
- তৃতীয় : হিমসাগর আম : ২০১৯ সালে
- চতুর্থ : ঢাকাই মসলিন : ২০২০।
- এছাড়া দেশের পঞ্চম পণ্য হিসেবে জিআই সনদ লাভ করতে যাচ্ছে রাজশাহীর সিল্ক।
(সূত্রঃ প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর এবং দৈনিক প্রথম আলো)
৭৬.
কার নেতৃত্বে ন্যাপ গঠিত হয়?
  1. খাজা খয়ের উদ্দিন
  2. এ কে ফজলুল হক
  3. মাওলানা ভাসানী
  4. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
- এর সভাপতি ছিলেন মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী।
- এর আগে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাগমারি সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে বিরোধের জের ধরে ১৮ই মার্চ মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।
(সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৭.
ফেডারেল রিপাবলিক অব জার্মানির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতাসীন চ্যান্সেলর কে?
  1. কনরাড অ্যাডেন্যুউয়্যার
  2. হেলমুট কোল
  3. অ্যাঞ্জেলা মার্কেল
  4. গেরহার্ড শ্রোয়েডার
ব্যাখ্যা
- বর্তমান ফেডারেল রিপাবলিক অব জার্মানির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা চ্যান্সেলর হলেন হেলমুট কোল।
- তিনি ১৯৮২ সালের ১ অক্টোবর থেকে ১৯৯৮ সালের ২৭ অক্টোবর পর্যন্ত ১৬ বছর ২৬ দিন জার্মানির চ্যান্সেলর হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন।
- দ্বিতীয় দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা চ্যান্সেলর হলেন জার্মানির প্রথম মহিলা ও বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
- তিনি ২০০৫ সালের ২২ নভেম্বর থেকে চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
(সূত্র: ব্রিটানিকা এবং ডয়েচভেলে)
৭৮.
নিচের কোনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট?
  1. এপেক
  2. আসিয়ান
  3. জিসিসি
  4. মার্কোসার
ব্যাখ্যা
- আসিয়ান (Associaion of South East Asian Nations-ASEAN) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
- আসিয়ানের সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
অন্যদিকে,
- এপেক : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক জোট।
- মার্কোসার : দক্ষিণ আমেরিকার পাঁচটি দেশের বাণিজ্য জোট
- জিসিসি : পারস্য উপসাগরীয় দেশগুলোর জোট।
(সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৭৯.
গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০ এর শীর্ষ দেশ কোনটি?
  1. সিরিয়া
  2. ইয়েমেন
  3. আফগানিস্তান
  4. লিবিয়া
ব্যাখ্যা
- সিডনি ভিত্তিক দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০ অনুসারে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : আফগানিস্তান
- দ্বিতীয় : ইরাক
- তৃতীয় : নাইজেরিয়া
- বাংলাদেশ : ৩৩তম।
- সবচেয়ে নিরাপদ বা রিপোর্টের সর্বনিম্ন দেশ : সংযুক্ত আরব আমিরাত।
(সূত্র: গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০)
৮০.
সর্বশেষ কোন দেশটি জাতিসংঘের এলডিসি তালিকা থেকে উত্তরণ করেছে?
  1. নিরক্ষীয় গিনি
  2. ভানুয়াতু
  3. মিয়ানমার
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
- গত ৪ ডিসেম্বর ২০২০ ষষ্ঠ দেশ হিসেবে ভানুয়াতু জাতিসংঘের এলডিসি তালিকা থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছে।
এলডিসি থেকে উত্তরণকারী অন্য পাঁচটি দেশ হলো:
- বতসোয়ানা (১৯৯৪ সালে)
- কেপভার্দে (২০০৭ সালে)
- মালদ্বীপ (২০১১ সালে)
- সামোয়া (২০১৪ সালে)
- নিরক্ষীয় গিনি (২০১৭ সালে)।
- বর্তমানে ৪৬টি দেশ এলডিসি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮১.
ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহ নিরক্ষরেখা অতিক্রম করলে উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে যায়?
  1. ক) বামদিকে
  2. খ) পূর্বদিকে
  3. গ) ডানদিকে
  4. ঘ) সোজা থাকে
ব্যাখ্যা
- পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে পায়।
- এর ফলে ঘূর্ণায়মান ‍ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সহ যেকোন গতিশীল পদার্থ সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে নিরক্ষরেখা অতিক্রমের পর উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়।
- মার্কিন আবহাওয়াবিদ ডব্লিউ. ফেরেল বিষয়টি ব্যাখ্যা করাই এটি ফেরেলের সূত্র নামে পরিচিত।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮২.
নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য?
  1. ক) ক্ষতি হ্রাস করা
  2. খ) ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
  3. গ) পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো ৩টি।
এগুলো হলোঃ
- ক্ষতি হ্রাস করা
- ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং
- পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮৩.
ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশে সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
  1. ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
  2. খ) উত্তর-পূর্বাঞ্চল
  3. গ) মধ্যাঞ্চল
  4. ঘ) উত্তর-পশ্চিমাঞ্চল
ব্যাখ্যা
- ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে।
সর্বাধিক ঝুঁকিপূর্ণ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহ হলো:
- সিলেট
- সুনামগঞ্জ
- মৌলভীবাজার
- হবিগঞ্জ এবং
- ‍বৃহত্তর ময়মনসিংহ জেলার উত্তরাংশ।
মাঝারি ঝুঁকিপূর্ণ জেলাসমূহ:
- চট্টগ্রাম
- কুমিল্লা
- ঢাকা
- টাঙ্গাইল ও
- রংপুর অঞ্চল।
কম ঝুঁকিপূর্ণ অঞ্চলসমূহ:
- বরিশাল
- খুলনা ও
- ফরিদপুর সহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।
(সূত্র: মাধ্যমিক ভূগোল : পৃষ্ঠা-২১৭)
৮৪.
ভৌগোলিকভাবে কোন দেশটি হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত?
  1. ক) নামিবিয়া
  2. খ) মোজাম্বিক
  3. গ) জিবুতি
  4. ঘ) গাম্বিয়া
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত হর্ন অব আফ্রিকা একটি উপদ্বীপ।
এই অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
- জিবুতি
- ইরিত্রিয়া
- সোমালিয়া
- জিবুতি এবং
- ইথিওপিয়া।
(সূত্রঃ ব্রিটানিকা)