পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
গণিত পরীক্ষা - ৭ টপিক: ১. স্থানাঙ্ক জ্যামিতি, ২. ঘড়ি ও সময় বিষয়ক সমস্যা, ৩. সমস্যা সমাধান।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
দুইটি সংখ্যার যোগফল ১২১। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। বড় সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ৬০
  3. ৬৬
  4. ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ১২১। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। বড় সংখ্যাটি কত?

সমাধান: 
মনে করি,
ছোট সংখ্যাটি x
∴ বড় সংখ্যাটি (১২১ - x)

শর্তমতে,
বা, ৫(১২১ - x) = ৬x
বা, ৫ × ১২১ - ৫x = ৬x
বা, ১১x = ৫ × ১২১
বা, x = ৫৫ 

∴ ছোট সংখ্যা ১২১ - ৫৫ = ৬৬ 
.
দশটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 
  1. ১৮০ ফুট 
  2. ১৬২ ফুট 
  3. ১২০ ফুট 
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দশটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 

সমাধান:
১ম ও ১০ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৯টি খুঁটির দূরত্ব
মোট দূরত্ব = ১৮ × ৯ = ১৬২ ফুট 
.
রিপন ও ৪ পুত্রের বয়সের গড় ২৩ বছর। রিপনের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর। স্ত্রীর বয়স ৫৫ বছর হলে, রিপনের বয়স কত?
  1. ৫৫ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৬৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিপন ও ৪ পুত্রের বয়সের গড় ২৩ বছর। রিপনের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর। স্ত্রীর বয়স ৫৫ বছর হলে, রিপনের বয়স কত?

সমাধান: 
রিপনের ও ৪ পুত্রের বয়সের গড় ২৩ বছর
রিপনের ও ৪ পুত্রের মোট বয়স = (২৩ × ৫) বছর = ১১৫ বছর

রিপনের স্ত্রী ও  ৪ পুত্রের বয়সের গড় = ২১ বছর
রিপনের স্ত্রী ও  ৪ পুত্রের মোট বয়স = (২১ × ৫) বছর = ১০৫ বছর

স্ত্রীর বয়স ৫৫ বছর
৪ পুত্রের মোট বয়স = (১০৫ - ৫৫) বছর
= ৫০ বছর

∴ রিপনের বয়স = (১১৫ - ৫০) বছর
= ৬৫ বছর
.
x সপ্তাহ x দিনে মোট কত ঘণ্টা? 
  1. 8x ঘণ্টা 
  2. 72x ঘণ্টা 
  3. 144x ঘণ্টা 
  4. 192x ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: x সপ্তাহ x দিনে মোট কত ঘণ্টা? 

সমাধান: 
x সপ্তাহ x দিনে = 7x + x = 8x 

মোট ঘণ্টা = 8x × 24 
= 192x ঘণ্টা 
.
২ ঘণ্টা ২০ মিনিট ১২ ঘণ্টার কত অংশ? 
  1. ৭/১২ অংশ
  2. ১/৩৬ অংশ
  3. ৭/৩৬ অংশ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ঘণ্টা ২০ মিনিট ১২ ঘণ্টার কত অংশ? 

সমাধান:
২ ঘণ্টা ২০ মিনিট = ১২০ + ২০ মিনিট
= ১৪০ মিনিট 

১২ ঘণ্টা = (১২ × ৬০) মিনিট
= ৭২০ মিনিট

∴ ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার = ১৪০/৭২০ অংশ
= ৭/৩৬ অংশ
.
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৯ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
  1. ৩০ দিনে
  2. ৩২ দিনে
  3. ৩৪ দিনে
  4. ৩৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৯ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?

সমাধান: 
১০ জনে একটি কাজের ১/২ করতে পারে ৯ দিনে।
১ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (২×৯×১০)/১ দিনে।
∴ ৫ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (২×৯×১০)/৫ দিনে।
= ৩৬ দিনে।
.
প্রদত্ত অপশনগুলির মধ্যে কোনটি প্রধান চিত্রের একটি ঘূর্ণন রূপ?
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত অপশনগুলির মধ্যে কোনটি প্রধান চিত্রের একটি ঘূর্ণন রূপ?

     

    সমাধান:
    ১ম চিত্রে, দুটি ছোট বর্গের বিন্যাস ঠিক নেই। 
    ২য় ও ৪র্থ চিত্রে অবস্থানগত ত্রুটি বিদ্যমান। 

    সুতরাং, সঠিক উত্তর গ  
    .
    একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
    1. 200 মিটার
    2. 300 মিটার
    3. 450 মিটার
    4. 500 মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

    সমাধান: 
    1 ঘণ্টা = 60 মিনিট 
    72 কিলোমিটার =(72 × 1000) মিটার 
    = 72000 মিটার

    60 মিনিটে ট্রেনটি যায় = 72000 মিটার
    ১ মিনিটে ট্রেনটি যায়= 72000/60
    = 1200 মিটার

     সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

    অতএব, সেতুটির দৈর্ঘ্য = (1200 - 700) মিটার
    = 500 মিটার
    .
    কোনো মাসের ৩ তারিখ সোমবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?
    1. শনিবার 
    2. রবিবার
    3. সোমবার 
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো মাসের ৩ তারিখ সোমবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?

    সমাধান: 
    সমাধান:   
    ৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
    তাই মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।


    ৩তারিখ = সোমবার 
    ২ তারিখ = রবিবার 
    ১ তারিখ =  শনিবার 

    ঐ মাসের ২৯ তারিখ শনিবার 
    ঐ মাসের ৩০ তারিখ রবিবার
    ১০.
    ১ পৃষ্ঠায় ৮০টি শব্দ লেখা গেলে ১ তায় কয়টি শব্দ লিখা যাবে?
    1. ৮০টি
    2. ১২০টি
    3. ২৪০টি
    4. ৩২০টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ পৃষ্ঠায় ৮০টি শব্দ লেখা গেলে ১ তায় কয়টি শব্দ লিখা যাবে?

    সমাধান:
    ১ তা = ৪ পৃষ্ঠা 

    ১ পৃষ্ঠায় শব্দ লিখা যায় ৮০টি 
    ∴ ৪ পৃষ্ঠায় শব্দ লিখা যায় (৮০ × ৪)টি 
    = ৩২০টি 

    ∴ ১ তায় ৩২০টি শব্দ লিখা যাবে। 
    ১১.
    নিচের কোন শব্দটির বর্ণগুলোকে আয়নার প্রতিবিম্বেও একই দেখাবে?
    1. AWAY
    2. MENU
    3. MINT
    4. VOWEL
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটির বর্ণগুলোকে আয়নার প্রতিবিম্বেও একই দেখাবে?

    সমাধান:
    A, H, I, M, O, T, U, V, W, X, Y এই Capital Letter গুলো আয়নায় পরিবর্তন হয় না।

    সুতরাং,
    AWAY শব্দটির সকল অক্ষর আয়নায় অপরিবর্তিত থাকবে। 
    ১২.
    টাকায় ৫টি করে লজেন্স ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?  
    1. ২০%
    2. ২৫%
    3. ৩০%
    4. ৪০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: টাকায় ৫টি করে লজেন্স ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?  

    সমাধান:
    ৫টির ক্রয়মূল্য ১ টাকা 
    ∴ ১টির ক্রয়মূল্য ১/৫ টাকা 

    আবার,
    ৪টির বিক্রয়মূল্য ১ টাকা
    ∴ ১টির বিক্রয়মূল্য ১/৪ টাকা 

    লাভ হয় = (১/৪) - (১/৫) = ১/২০ টাকা 

    ১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
    ১ টাকায় লাভ হয় ৫/২০ টাকা
    ∴ ১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/২০ টাকা = ২৫ টাকা 

    ∴ লাভ হয় = ২৫% 
    ১৩.
    রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৪০ কিলোমটার। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কি.মি/ঘন্টা?
    1. ৩৬ কিমি/ঘন্টা
    2. ৪০ কিমি/ঘন্টা
    3. ৪২ কিমি/ঘন্টা
    4. ৪৫ কিমি/ঘন্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৪০ কিলোমটার। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কি.মি/ঘন্টা?

    সমাধান: 
    মোট সময় নেয় = ৭ ঘন্টা।
    যাত্রা বিরতি = ১ ঘন্টা।
    নিট সময় নেয় = ৭ - ১ = ৬ ঘন্টা।
    মোট দূরত্ব = ২৪০ কিলোমিটার।
    ∴ বাসটির গড় গতিবেগ = ২৪০/৬ কিমি/ঘন্টা।
    = ৪০ কিমি/ঘন্টা।
    ১৪.
    কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?
    1. ৭৫
    2. ১৫০
    3. ৩০০
    4. ৩৪০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?

    সমাধান:
    ধরি, সংখ্যাটি ক

    ক এর ৪০% + ৪৫ = ক
    ⇒ ০.৪ক + ৪৫ = ক
    ⇒ ক - ০.৪ক = ৪৫
    ⇒ ০.৬ক = ৪৫
    ⇒ ক = ৪৫/০.৬
    ∴ ক = ৭৫

    সংখ্যাটি ৭৫
    সংখ্যাটির চারগুণ = (৭৫ × ৪)
    = ৩০০
    ১৫.
    আয়না থেকে 5 ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়না থেকে আপনার প্রতিবিম্ব কতদূরে দেখা যাবে? 
    1. 2.5 ফুট
    2. 5 ফুট
    3. 7 ফুট
    4. 10 ফুট
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়না থেকে 5 ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়না থেকে আপনার প্রতিবিম্ব কতদূরে দেখা যাবে? 

    সমাধান: 
    আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। 

    অতএব, প্রতিবিম্ব 5 ফুট দূরে দেখা যাবে।
    ১৬.
    ১২টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে,  ৪৮টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
    1. ১২টি 
    2. ১৪টি 
    3. ১৬টি 
    4. ১৮টি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১২টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে,  ৪৮টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

    সমাধান: 
    ১২টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় ৪টি
    ∴ ১টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় ৪/১২ টি
    ∴ ৪৮টি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যায় (৪ × ৪৮)/১২ টি 
    = ১৬টি 
    ১৭.
    x + (1/x) = 1 হলে x2 + (1/x) = ?
    1. 0
    2. 1
    3. - 1
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: x + (1/x) = 1 হলে x2 + (1/x) = ?

    সমাধান: 
    দেওয়া আছে,
    x + 1/x = 1
    বা, x2 + 1 = x
    ∴ x2 = x - 1

    আবার,
    x + 1/x = 1
    ∴ 1/x = 1 - x

    এখন,
    x2 + 1/x
    = x - 1 + 1 - x
    = 0
    ১৮.
    একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৮ : ১৫ মিনিট। তখন প্রকৃত সময় কত?
    1. ২ : ৪৫ মিনিট
    2. ৩ : ১৫ মিনিট
    3. ৩ : ৪৫ মিনিট
    4. ৪ : ৪৫ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৮ : ১৫ মিনিট। তখন প্রকৃত সময় কত? 

    সমাধান: 
    প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
    = ১১ : ৬০ - ৮ : ১৫
    =  ৩ : ৪৫
    ১৯.
    আয়নায় কোন প্রতিবিম্ব দেখা যাবে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: আয়নায় কোন প্রতিবিম্ব দেখা যাবে?


      সমাধান: 
      ২০.
      প্রদত্ত চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্ত চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 


      সমাধান: 
      ২১.
      তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে, ঐ কাজের দ্বিগুণ কাজ করতে কত দিন লাগবে? 
      1. ১৫০ দিন
      2. ১৭৪ দিন
      3. ২১০ দিন
      4. ২৩৮ দিন
      ব্যাখ্যা
      প্রশ্ন: তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে, ঐ কাজের দ্বিগুণ কাজ করতে কত দিন লাগবে? 

      সমাধান: 
      ১/২৯ অংশ শেষ করতে সময় লাগে ৩ দিন 
      ১ অংশ শেষ করতে সময় লাগে (২৯ × ৩) দিন 
      কাজের দ্বিগুণ কাজ করতে সময় লাগে (২৯ × ৩) × ২ বা ১৭৪ দিন 
      ২২.
      আজ মাসুমের জন্মদিন। তার জন্মদিনের  ৫৭ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে মাসুমের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে? 
      1. রবিবার
      2. শুক্রবার
      3. সোমবার
      4. মঙ্গলবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: আজ মাসুমের জন্মদিন। তার জন্মদিনের  ৫৭ দিন পর তার মায়ের জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে মাসুমের মায়ের জন্মদিন কোন দিন পালিত হবে? 

      সমাধান: 
      আমরা জানি,
      যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
      অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

      ৫৭ দিনের পরের দিন = ৫৮তম দিন 
      ৫৮ দিন = (৮ × ৭) + ২ দিন 

      ৫৭ তম দিন = শনিবার  
      ৫৮ তম দিন = রবিবার