পরীক্ষা আর্কাইভ

Science Expert

পরীক্ষাScience Expertতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৮ মানবদেহ (হৃদপিন্ড, স্নায়ু, শ্বসন তন্ত্র, লসিকা), মানবদেহ (রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, প্রজননতন্ত্র, মানব দেহে রোগের কারণ ও প্রতিকার, HIV, TV, পোলিও, করোনা ইত্যাদি, রক্তচাপ, হৃদরোগ, স্নায়ুরোগ, সংক্রামক রোগ। রোগ জীবাণুর জীবন ধারণ (ভাইরাস, ব্যাকটোরিয়া), খাদ্য ও পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাক্সিনেশন, প্ল্যান্ট টিস্যু, প্লান্ট ডাইভারসিটি, সালোকসংশ্লেষণ, Biological Nomenclature. [ক্লাস ২২, ২৩, ২৪]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Science Expert

Science Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
শ্বসনতন্ত্রের অঙ্গ নয় কোনটি?
  1. ইলিয়াম
  2. নাসিকা
  3. গলবিল
  4. ব্রংকাস
ব্যাখ্যা
শ্বসনতন্ত্র: 
- ফুসফুস হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। 
- যে সকল অঙ্গ শ্বসনকার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একসাথে শ্বসনতন্ত্র বলে। 
- নাসিকা, গলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালি, ব্রংকাস, ফুসফুস ও মধ্যচ্ছদা এগুলো নিয়ে শ্বসনতন্ত্র গঠিত।
- এটি দুই খণ্ডে বিভক্ত এবং প্লুরা নাম পর্দা দ্বারা আবৃত।
- বাতাসের সঙ্গে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে, পরে তা রক্তের মাধ্যমে পরিবহন হয়ে দেহের সব অঙ্গে পৌঁছায়। 

ক্ষুদ্রান্ত্র: 
- পাকস্থলির পাইলোরাস অংশের পর থেকে ইলিওকোলি পর্যন্ত প্রায় ৬-৭ মিটার লম্বা বিস্তৃত অংশই হচ্ছে ক্ষুদ্রান্ত্র। 
- এটি আবার ৩ অংশে বিভক্ত। যথা- 
• ডিওডেনাম, 
• জেজুনাম ও 
ইলিয়াম। 
- ডিওডেনামে মূলত অগ্ন্যাশয়িক রসের এনজাইমের ক্রিয়া ঘটে। 
- জেজুনাম ও ইলিয়ামে আন্ত্রিক রসের এনজাইমের ক্রিয়ার পরিপাক ঘটে। 
- ডিওডেনামে মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিডের পরিপাক ঘটে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অ্যালভিওলাসের প্রতিটি লোবিউলে কত সংখ্যক অ্যালভিওলি থাকে?
  1. ৪০-৫০টি
  2. ৫০-৮০টি
  3. ২০-৩০টি
  4. ৮০-১০০টি
ব্যাখ্যা
অ্যালভিওলাস (Alveolus): 
- ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। 
- অ্যালভিওলাসগুলো ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। 
- ডান ফুসফুসে ১০টি ও বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে। 
- প্রতিটি লোবিউলে ৫০-৮০টি অ্যালভিওলি থাকে। 
- অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। 
- এতে কোলাজেন ও ইলাস্টিন তন্তু থাকে। 
- ফলে শ্বসনের সময় সংকোচন ও প্রসারণ সহজ হয়। 
- এছাড়া অ্যালভিওলার বায়ু ও প্রাচীরের কৈশিক জালিকার রক্তের মধ্যে যে গ্যাসীয় বিনিময় সম্পাদিত হয় তার মধ্যবর্তী বিভেদক পর্দাকে শ্বাসপর্দা বলে। 
- শ্বাসপর্দাটি দুটি কোষীয় স্তর ও দুটি ভিত্তিপর্দা নিয়ে গঠিত। 
- এদের মধ্যে একটি এপিথেলিয় আবরণী ও অপরটি এন্ডোথেলিয় আবরণী। 
- বায়ু ও রক্তের মধ্যবর্তী স্থানে এই মিহিপর্দার উপস্থিতি গ্যাসীয় বিনিময়কে সহজ করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।