পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়39 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পরীক্ষা - ৩: পার্ট-১) বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি টপিক: ১. বৈশ্বিক ইতিহাস: [প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না।] ২. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি: [পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তিসমূহ] পার্ট-২) বিষয়: English Grammar টপিক: 1. Idioms and Phrases [Meaning of Phrases, Kinds of Phrases and Identifying Phrases] 2. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc. পার্ট-৩) বিষয়: গাণিতিক যুক্তি টপিক: বীজগণিত: [i) সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা; ii) বিন্যাস ও সমাবেশ।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
The phrase 'to make good' refers to-
  1. To create something valuable
  2. To compensate for a loss
  3. To succeed in doing something
  4. To prepare food properly
সঠিক উত্তর:
To compensate for a loss
উত্তর
সঠিক উত্তর:
To compensate for a loss
ব্যাখ্যা
• The phrase 'to make good' refers to - খ) To compensate for a loss.

• Make good
- English Meaning: to become successful and usually rich; to compensate; to prove to be capable.
- Bangla Meaning: সফল হওয়া; ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া।
 
• Ex. Sentence: He promised to make good the damage caused by the accident.
- Bangla Meaning: তিনি দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
 
Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
We have a proposal to improve the system.
Here, the underlined part is an example of-
  1. Adverb Phrase
  2. Participle Phrase
  3. Infinitive Phrase
  4. Prepositional Phrase
সঠিক উত্তর:
Infinitive Phrase
উত্তর
সঠিক উত্তর:
Infinitive Phrase
ব্যাখ্যা
• We have a proposal to improve the system.
- Here, the underlined part is an example of- গ) Infinitive phrase.

• Explanation:
- প্রদত্ত বাক্যে 'to improve the system' অংশটুকু 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Infinitive Phrase.
- এখানে 'to improve the system' Phrase টি noun - 'proposal' এর post-modifier হিসেবে noun টিকে modify করেছে।
- অর্থাৎ, এটি এখানে Adjective এর কাজ করছে।

• Infinitive Phrase:
- মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase হলো Infinitive phrase.
- এটি সাধারণত Noun/Adjective/Adverb Phrase -কে modify করতে পারে।
- অর্থাৎ, এদের post-modifier রূপে ব্যবহৃত হয়।
- আবার, verb এর subject/object হিসেবে বসলে এটি noun এর কাজ করে, অর্থাৎ, তখন এটি noun phrase হয়।
- যেমন: To read a newspaper is a good habit.
.
If someone says, "I'm going to hit the sack early," what is he or she most likely doing?
  1. Preparing for a flight
  2. Starting a workout
  3. Going to sleep
  4. Packing their bags
সঠিক উত্তর:
Going to sleep
উত্তর
সঠিক উত্তর:
Going to sleep
ব্যাখ্যা
• If someone says, "I'm going to hit the sack early," he or she is going to sleep.
 
• Hit the sack/hit the hay (idiom)
- English Meaning: to go to bed in order to sleep.
- Bangla Meaning: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া।

• Example Sentence:
- I’m really tired, so I’m going to hit the sack early tonight.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
.
He is heart and soul a patriot.
Here, the underlined phrase-
  1. Adjective phrase
  2. Noun phrase
  3. Conjunctional phrase
  4. Adverbial phrase
সঠিক উত্তর:
Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial phrase
ব্যাখ্যা
• He is heart and soul a patriot.
- Here, the underlined phrase- ঘ) Adverbial phrase.

• Explanation:
- The phrase "heart and soul" means completely, passionately, or with full dedication.
- It modifies the verb "is" (a linking verb) by describing how he is a patriot.
- Since it answers "In what manner?", it acts as an adverb.
- অর্থাৎ, এই phrase টি এখানে adverb হিসেবে কাজ করছে তাই এটি হলো- Adverbial phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Adverbial phrase.

• More examples:
- He worked with all sincerity.
- He acted with all kindness.
.
What is the meaning of the idiom "Carry the day"?
  1. To gain victory
  2. Delay the result
  3. Feeling despair
  4. Stop working
সঠিক উত্তর:
To gain victory
উত্তর
সঠিক উত্তর:
To gain victory
ব্যাখ্যা
• The meaning of the idiom "Carry the day" is - To gain victory.

• Carry the day
- English Meaning: be victorious or successful.
- Bangla Meaning: জয়লাভ করা বা সফল হওয়া।

• Ex. Sentence: Truth and justice will carry the day.
- Bangla Meaning: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
.
Which is the most important part of a letter?
  1. The address of the receiver
  2. Body of the Letter
  3. Heading
  4. The signature of the writer
সঠিক উত্তর:
Body of the Letter
উত্তর
সঠিক উত্তর:
Body of the Letter
ব্যাখ্যা
• 'Body' of the Letter is the most important part of a letter.

• চিঠির বিভিন্ন অংশ-
1. Heading,
2. Salutation,
3. Subject,
4. Body of the Letter,
5. subscription,
6. signature.
 
1. Heading (শিরোনাম) -
- লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরিভাগে লেখা হয়।

2. Salutation (সম্ভাষণ/সম্বোধন) -
এই অংশে যার কাছে পত্র লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
বামদিকে, Heading থেকে একটু নিচে Capital Letter দিয়ে শুরু, শেষে কমা থাকে।
উদাহরণ:
আত্মীয়: My dear Father,
বন্ধু: My dear Karim,
অপরিচিত: Sir, Madam,
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen.

3. Subject (চিঠির মূল বিষয়) -
- সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়। 

4. Body of the Letter (মূল অংশ) -
- বিস্তারিত বক্তব্য থাকে কাজেই এই অংশ সবচেয়ে প্রয়োজনীয়।
- এক বা একাধিক Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
- সম্ভাষণের একটু নিচে ডানদিকে সরিয়ে Capital Letter ব্যবহার করে এই অংশের প্রথম লাইনটি আরম্ভ করতে হয়।

5. Subscription (বিদায় বক্তব্য) -
- মূল চিঠি শেষ হলে বক্তব্যের শেষ লাইনের ঠিক নিচে ডানদিকে লেখকের দস্তখতের ঠিক উপরে আলাদা লাইনে এটি লিখতে হয়।
- উদাহরণ:
আত্মীয়: Your affectionate son,
বন্ধু: Yours sincerely,
অপরিচিত: Yours truly, Yours faithfully,
শিক্ষক: Your most obedient pupil.

6. Signature (দস্তখত/স্বাক্ষর) -
- Subscription-এর নিচে, ডানদিকে লেখকের Signature করতে হবে।

7. Superscription (প্রাপকের ঠিকানা) -
- এই অংশে প্রাপকের সম্পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লিখতে হয়।

Source: BBS Program, Bangladesh Open University.
.
The house on the hill is very old.
Here, 'on the hill' is-
  1. Phrase preposition
  2. Verbal phrase
  3. Adjective phrase
  4. Adverbial phrase
সঠিক উত্তর:
Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective phrase
ব্যাখ্যা
• The house on the hill is very old.
- Here, 'on the hill' is- Adjective phrase.

- It modifies the noun "house", specifying which house (the one on the hill).
- এখানে,  'on the hill'  অংশটি বাক্যের Subject "The house" কে Modify করেছে।
- তাই এটি হলো Adjective phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun/noun phrase -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- যেমন: The pond in front of our building is full of garbage.
- এই বাক্যে 'in front of our building' হচ্ছে Adjective phrase। কারণ, এটি Subject - The pond -কে modify করছে।

• More examples:
- The boy playing with the toy is my brother.

• Phrase preposition:
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন: in front of, because of, according to, in spite of ,etc.
.
The phrase "Spill the beans" means:
  1. To cook something
  2. To divulge secret information
  3. To clean up a mess
  4. To be quick at something
সঠিক উত্তর:
To divulge secret information
উত্তর
সঠিক উত্তর:
To divulge secret information
ব্যাখ্যা
• The phrase "Spill the beans" means- খ) To divulge secret information.

• Spill the beans
- English Meaning: To divulge secret or hidden information; reveal secret information unintentionally or indiscreetly.
- Bangla Meaning: গোপন কথা ফাঁস করা; অনিচ্ছাকৃতভাবে বা অবিবেচকভাবে গোপন তথ্য প্রকাশ করা।

• Ex. Sentence: She spilled the beans about the surprise party.
- Bangla Meaning: সে গোপন অনুষ্ঠানের কথা ফাঁস করে দিল।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
.
To think critically improves problem-solving.
The underlined part is-
  1. Noun phrase
  2. Adverbial phrase
  3. Verbal phrase
  4. Phrase preposition
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
To think critically improves problem-solving.
- The underlined part is- Noun phrase.

- The underlined part "To think critically" is an infinitive phrase functioning as a noun.
- অর্থাৎ, এখানে To think critically infinitive phrase টি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়ে noun-এর কাজ করছে।
- তাই এটি noun phrase.
 
• Noun phrase:
- Noun phrase হলো সেইসব phrase, যেসব phrase দ্বারা noun -এর কাজ সম্পন্ন হয়।
- অধিকাংশ সময়ই, noun phrase মূলত noun বা pronoun এর কাজ করে; এছাড়া অর্থ ও বাক্যের অবস্থান অনুযায়ী noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে।
- যেমন:
- Verb এর subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

• More examples:
- Swimming in the river is dangerous.
- To walk in the morning is a good exercise. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
 
১০.
"To keep someone at arm's length" implies-
  1. To keep someone close
  2. To maintain distance
  3. Maintain a healthy relationship
  4. To protect someone from danger
সঠিক উত্তর:
To maintain distance
উত্তর
সঠিক উত্তর:
To maintain distance
ব্যাখ্যা
• "To keep someone at arm's length" implies- To maintain distance.

• Keep someone at arm's length (idiom)
- English Meaning: To deliberately maintain emotional or physical distance from someone; to avoid becoming too friendly or involved.
- Bangla Meaning: কারো সাথে দূরত্ব বজায় রাখা; ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ সম্পর্ক এড়িয়ে চলা।

• Example Sentences:
- She always keeps her colleagues at arm's length to maintain professionalism.
- Since going to college, he has kept his old friends at arm's length.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১১.
He did it for the sake of his family.
Here, the underlined part is an example of-
  1. Adjective Phrase
  2. Adverbial Phrase
  3. Noun Phrase
  4. Phrase Preposition
সঠিক উত্তর:
Phrase Preposition
উত্তর
সঠিক উত্তর:
Phrase Preposition
ব্যাখ্যা
• He did it for the sake of his family.
- Here, the underlined part is an example of- Phrase Preposition.

• Phrase preposition:
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন: in front of, because of, according to, in spite of ,etc.
 
- প্রদত্ত বাক্যে যেহেতু, for the sake of এর শুরুতে এবং শেষে preposition আছে এবং এটি একটি preposition -এর কাজ করছে, তাই এটি হলো phrase preposition.

• More examples:
- The match was canceled on account of rain.
- The car is parked in front of the gate.
১২.
"By and by" means-
  1. By the by
  2. On the whole
  3. Before long
  4. Essentially
সঠিক উত্তর:
Before long
উত্তর
সঠিক উত্তর:
Before long
ব্যাখ্যা
• The phrase 'by and by' means- গ) Before long.

• By and by
- English meaning: before long, eventually; soon; ultimately; a future time or occasion.
- Bangla meaning: দেখতে দেখতে, অবিলম্বে, অবশেষে, অনতিকাল মধ্যে; পরবর্তী কালে; পরে।

• অন্যদিকে,
• By the by
- English Meaning: incidentally; by the way: used as a sentence connector
- Bangla Meaning: প্রসঙ্গক্রমে, যাই হোক।

• On the whole
- English Meaning: by and large; mostly; taking everything into account; in general.
 
- English Meaning: মোটের উপর।

• By nature
- English Meaning: essentially or innately.
- Bangla Meaning: স্বভাবতঃ বা সহজাত।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৩.
Learning a new language demands consistent practice.
The underlined part is-
  1. Verbal phrase
  2. Gerund phrase
  3. Participle phrase
  4. None of these
সঠিক উত্তর:
Gerund phrase
উত্তর
সঠিক উত্তর:
Gerund phrase
ব্যাখ্যা
• Learning a new language demands consistent practice.
- The underlined part is- Gerund phrase.

- এই বাক্যে 'Learning a new language' phrase টি বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি Noun phrase এবং একই সাথে এটি একটি Gerund phrase.
- কারণ, এটি gerund দিয়ে শুরু হয়েছে এবং এটি এখানে Noun এর কাজ করছে।
- "Learning" is a gerund (verb + -ing acting as a noun).

• Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) Noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি Noun বা Pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।

• The three types of noun phrases are:
i. Appositive phrase:
- It renames another noun in the sentence.
- যে noun phrase অন্য একটি noun সম্মন্ধে comma ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে appositive বলে।
- যেমন: Mr. Rahman, my favorite English teacher, is doing this assignment for me.

ii. Gerund phrase:
- Gerund phrase starts with a gerund.
- Gerund (verb + ing) দিয়ে শুরু হওয়া phrase কে gerund phrase বলে।
- যেমন: Traveling to new places broadens your perspective.

iii. Infinitive phrase:
- It has an infinitive (to + the present form of the verb) and modifiers linked to the infinitive.
- Infinitive (to+verb) দিয়ে শুরু হওয়া phrase কে infinitive phrase বলে।
- যেমন: His dream is to travel the world.

Source: Cliff's TOEFL.
১৪.
Which of the following is not a part of a paragraph?
  1. Terminator
  2. Topic sentence
  3. Body
  4. Heading
সঠিক উত্তর:
Heading
উত্তর
সঠিক উত্তর:
Heading
ব্যাখ্যা
• 'Heading' is not a part of a paragraph.
- Heading is a part of a letter.

• অন্যদিকে,
• একটি Paragraph কে তিনটি অংশে বিভক্ত করা যায়:
১. Paragraph - এর প্রথম বাক্যটিই Beginning অংশ নির্দেশ করে। উত্তম Paragraph এর জন্য এ অংশটি হতে হবে আকর্ষণীয়।
- এটিকে Topic sentence বলা হয়।

২. প্রথম Sentence এর পর থেকে শেষ Sentence এর আগ পর্যন্ত সমগ্র অংশকে বলা হয় Paragraph -এর Body।
- এতে সংযোজিত বাক্যগুলো Paragraph-এর মূল idea কে বিকশিত ও উপস্থাপিত করে।

৩. Paragraph এর শেষ (End) Sentence টিতে Paragraph-এর মূলভাব প্রকাশের পরিপূর্ণতার সংকেত দেয়। 
- একটি সার্থক সমাপ্তিসূচক Sentence কে Terminator বলে।

Source: BBS Program, Bangladesh Open University.
১৫.
The Latin phrase 'Sine cura' means-
  1. Without care
  2. Without delay
  3. Uncertain
  4. Without children
সঠিক উত্তর:
Without care
উত্তর
সঠিক উত্তর:
Without care
ব্যাখ্যা
• The Latin phrase 'Sine cura' means - Without care.

• Sine cura [Latin phrase]
- English Meaning: Without care.
- Bangla Meaning: যত্ন ছাড়াই।

• Note:
- The noun 'sinecure' comes from the Latin root words sine cura. Which means an office or position that requires little or no work and that usually provides an income.
- It originally was used to describe a church position that did not include caring for the souls of parishioners, but that meaning is considered archaic now.
- The word is now usually associated with political appointments.

• অন্যদিকে,
• Sine mora: Without delay or immediately.
• Sine die: Uncertain; without arranging a future date for something.
• Sine prole: Without issue or children.

Source: 
1. Vucabularly.com
2. Merriam-Webster Dictionary.
১৬.
The boy looks after his parents.
Here, 'looks after' is-
  1. An adverb phrase
  2. A verbal phrase
  3. A prepositional phrase
  4. An adjective phrase
সঠিক উত্তর:
A verbal phrase
উত্তর
সঠিক উত্তর:
A verbal phrase
ব্যাখ্যা
• The boy looks after his parents.
- Here, 'looks after' is- verbal phrase.

• Verb/verbal Phrase:
- যে phrase - verb -এর কাজ করে তাকে Verb/verbal Phrase বলে।
- যেমন: They look for the brilliant students. (তারা প্রতিভাবান ছাত্রছাত্রীদের সন্ধান করে।)
- এখানে, 'look for' verb -এর কাজ করেছে তাই এটি verbal phrase.
- A verb phrase consists of a main verb alone or a main verb plus any modal and/or auxiliary verbs/prepositions.

• More examples:
- They look for the brilliant students.
- Do on your shirt.
১৭.
The idiom “Odds and ends” means-
  1. The ordinary members
  2. Difficulty
  3. Miscellaneous articles
  4. Contrary things
সঠিক উত্তর:
Miscellaneous articles
উত্তর
সঠিক উত্তর:
Miscellaneous articles
ব্যাখ্যা
• The idiom “Odds and ends” means- Miscellaneous articles.

• Odds and ends
- English meaning: Miscellaneous articles or remnants; various things of different types, usually small and not important, or of little value.
- Bangla meaning: টুকিটাকি; এটা সেটা; ছোটখাটো জিনিস।
 
• অন্যদিকে,
• Rank and file
- English Meaning: The ordinary members of an organization as opposed to its leaders.
- Bangla Meaning: সাধারণ স্তরের।
 
Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৮.
The cat slept under the table.
Here, the phrase 'under the table' acts as a/an -
  1. Adjective phrase
  2. Noun phrase
  3. Conjunctional phrase
  4. Prepositional phrase
সঠিক উত্তর:
Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
Prepositional phrase
ব্যাখ্যা
• The cat slept under the table.
- Here, the phrase 'under the table' acts as a Prepositional phrase.

- "The cat slept under the table." (সে জানালার পাশে দাঁড়িয়েছিল।)
- Here, "under the table" is a prepositional phrase because:
- Here, " under" (preposition) + "the table" (object) forms a prepositional phrase indicating location (where she stood).
- অর্থাৎ, এখানে "under the table" Preposition দিয়ে শুরু হয়ে Adverb এর কাজ করছে তাই এটি Prepositional Phrase.

• Prepositional Phrase:
- A prepositional phrase begins with a preposition (beside, in, on, at, etc.) and includes its object (the window) and any modifiers.
- অর্থাৎ, যে phrase - preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb -এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- Prepositional phrases can function as adjectives (modifying nouns) or adverbs (modifying verbs), but structurally, they are prepositional phrases first.

• More examples:
- He sat near the door.
- She stayed close to the fireplace.
১৯.
'দারিয়ুস দ্য গ্রেট' কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন?
  1. সেলুসিড সাম্রাজ্য
  2. রোমান সাম্রাজ্য
  3. সাসানীয় সাম্রাজ্য
  4. আকামেনিদ সাম্রাজ্য
সঠিক উত্তর:
আকামেনিদ সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
আকামেনিদ সাম্রাজ্য
ব্যাখ্যা
দারিয়ুস দ্য গ্রেট:
- 'দারিয়ুস' পারস্য সভ্যতার সম্রাট ছিলেন।

⇒ বর্তমান ‘ইরান’ নামে পরিচিত অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন পরাশক্তি পারস্য সাম্রাজ্য।
- পারস্য অঞ্চলে ৫৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬৫১ সাল পর্যন্ত সময়ের মধ্যে পর্যায়ক্রমিকভাবে উৎপত্তি লাভ করা একাধিক সাম্রাজ্যের সমষ্টি।
- ঐতিহাসিকরা এই সময়কালকে মোট চারটি প্রধান ভাগে ভাগ করেছেন।
- আকামেনিদ সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৫৫০-খ্রিস্টপূর্ব ৩৩০), সেলুসিড সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৩১২-খ্রিস্টপূর্ব ৬৩), পার্থিয়ান সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ২৪৭-২২৪ খ্রিস্টাব্দ) এবং সর্বশেষ সাসানীয় সাম্রাজ্য (২২৬-৬৫১ খ্রিস্টাব্দ)।

⇒ আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট দারিয়ুস দ্য গ্রেট।
- তাঁর শাসনামলে সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে।
-  দারিয়ুস পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন।
- সম্রাট দারিয়ুস বিভিন্ন পরিমাপের একক নির্ধারণের পাশাপাশি অভিন্ন মুদ্রাও চালু করেন। 
- পৃথিবীর ইতিহাসে পারসিকরাই সর্বপ্রথম, যারা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মাঝে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিল।
- পৃথিবীর প্রথম ডাকসেবা এই সম্রাটের হাত ধরেই চালু হয়।
- এসব কারণে দারিয়ুসকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করা হয়।
- ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট দারিয়ুস মারা যান। নিজের তৈরি করা সমাধিক্ষেত্র ‘নাকশে রুস্তম’-এ তাঁকে সমাধিস্থ করা হয়। 

উৎস: i) Britannica. [link]
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।
২০.
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
  1. চীন ও যুক্তরাষ্ট্র
  2. চীন ও ভারত
  3. ভারত ও যুক্তরাষ্ট্র
  4. ভারত ও রাশিয়া
সঠিক উত্তর:
চীন ও যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
চীন ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউস গ্যাস।
- গ্রিন হাউস গ্যাস সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি শোষণ করে এবং আবার মহাশুন্যে ফিরিয়ে দেয়, ফলে আমাদের দেহ বেগুনি রশ্মি গুলি থেকে রক্ষা পায়।
- গ্রিন হাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে ফলে পৃথিবিতে সবসময় প্রায় একই তাপমাত্রা বিরাজ করে।
- গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন ইত্যাদি।

⇒ গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন।
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত।
৪। ইউরোপীয় ইউনিয়ন।
৫। রাশিয়া।

উৎস: i) Investopedia ওয়েবসাইট।
ii) U.S. Environmental Protection Agency (.gov)।
২১.
প্যারিস চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে?
  1. ২৫%
  2. ৩৫%
  3. ৪৩%
  4. ৫০%
সঠিক উত্তর:
৪৩%
উত্তর
সঠিক উত্তর:
৪৩%
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে (COP-21)।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর, ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

⇒ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে। 
- ২০১৫ সালের ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।

⇒ চুক্তির মূল লক্ষ্য:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।
 
উল্লেখ্য,
- প্যারিস জলবায়ু চুক্তির আওতায়, উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও প্রশমন কার্যক্রমে ব্যয় করার কথা ছিল। ​ তবে, কপ-২৯ সম্মেলনে (নভেম্বর, ২০২৪) এই প্রতিশ্রুতি বাড়িয়ে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ব্যয় করা হবে।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।
২২.
মন্ট্রিল প্রটোকলের কোন সংশোধনীতে  HFCs এর উৎপাদন এবং ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়?
  1. লন্ডন সংশোধনী
  2. কোপেনহেগেন সংশোধনী
  3. কিগালি সংশোধনী
  4. বেইজিং সংশোধনী
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হলো ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

• কিগালি সংশোধনী:
- কিগালি সংশোধনী গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬। 
- কিগালি সংশোধনী কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯।
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত সম্মেলনে গৃহীত হয়ছিল।
- এর লক্ষ্য হাইড্রোফ্লুরোকার্বন (HFCs)-এর ব্যবহার কমিয়ে পৃথিবীর উষ্ণায়ন কমানো এবং পৃথিবীকে আরও পরিবেশবান্ধব, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
- এই সংশোধনীর মাধ্যমে, বিভিন্ন দেশ আগামী ৩০ বছরের মধ্যে HFCs এর উৎপাদন এবং ব্যবহার ৮০%-৮৫% কমিয়ে আনবে।

উৎস: i) UNEP ওয়েবসাইট। [link]
ii) Ozone Secretariat।
২৩.
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
  1. ইউলিসিস এস. গ্রান্ট
  2. জন টাইলার
  3. আব্রাহাম লিংকন
  4. টমাস জেফারসন
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War):
- দক্ষিণের ১১টি রাজ্য বনাম যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ইতিহাসে তা ‘আমেরিকার গৃহযুদ্ধ’ নামে পরিচিত।
- মার্কিন গৃহযুদ্ধ (American Civil War) ৪ বছর স্থায়ী ছিল।
- ১২ এপ্রিল, ১৮৬১ - ২৬ মে, ১৮৬৫ সাল পর্যন্ত এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিংকন। তিনি ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ১৬তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

⇒ এই যুদ্ধের মূল কারণ ছিল দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে মতবিরোধ।
- উত্তরাঞ্চল দাসপ্রথা বিলোপের পক্ষে ছিল, যেখানে দক্ষিণাঞ্চল তাদের অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল ছিল।
- দাস প্রথার অবসান এবং দক্ষিণের রাজ্যগুলো দাস প্রথা অবসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যান্য সব রাজ্যের সিদ্ধান্ত না মেনে স্বাধীনভাবে নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা সে প্রশ্নেই শুরু হয়েছিলে এই বিবাদ।
- ১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান পার্টির সদস্য আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ফলে ১১টি দক্ষিণ রাজ্য বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে গৃহযুদ্ধ শুরু হয়।

⇒ ১৮৬১ সালে ফোর্ট সামটারে আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়।
- ১৮৬৩ সালে লিংকন এক ঘোষণার মাধ্যমে কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করেন, যা যুদ্ধের উদ্দেশ্যকে দাসপ্রথা বিলোপের দিকে মোড় দেয়। 
- ১৮৬৫ সালের এপ্রিলে কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ভার্জিনিয়ার অ্যাপোম্যাটাক্স কোর্ট হাউসে ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে তার সৈন্যদের আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের কার্যকরভাবে সমাপ্তি ঘটে। 
- ১৮৬৩ সালে লিংকন এই ঘোষণার মাধ্যমে কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করেন, যা যুদ্ধের উদ্দেশ্যকে দাসপ্রথা বিলোপের দিকে মোড় দেয়।

উৎস: i) Britannica.
ii) BBC.
২৪.
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
  1. শিল্প
  2. ভবন নির্মাণ
  3. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  4. পরিবহন
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন।

⇒ বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
- প্রায় ৩৪% গ্রিনহাউস গ্যাস এই খাত থেকে নিঃসরিত হয়।

অন্যদিকে,
- শিল্প থেকে প্রায় ২৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- কৃষি, বনায়ন এবং অন্যান্য ভূমি ব্যবহার থেকে প্রায় ২২% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- পরিবহন থেকে প্রায় ১৫% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- ভবন নির্মাণ থেকে প্রায় ৬% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।

উৎস: U.S. Environmental Protection Agency (.gov). [link]
২৫.
কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
  1. গ্রিক সভ্যতায়
  2. মিশরীয় সভ্যতায়
  3. চৈনিক সভ্যতায়
  4. সিন্ধু সভ্যতায়
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।
- মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল একই সভ্যতার অন্তর্গত।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।

⇒ পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
  1. ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
  2. মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
  3. রিও ঘোষণা ও এজেন্ডা ২১
  4. লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
সঠিক উত্তর:
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
উত্তর
সঠিক উত্তর:
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
ব্যাখ্যা
Earth Summit: 
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়।

উল্লেখ্য,
- এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে Polluter pays principle.
- এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল।

⇒ ধরিত্রী সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য:
- রিও ঘোষণা: ২৭টি সার্বজনীন নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো।
- এজেন্ডা ২১: ২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
- UNFCCC: জলবায়ু পরিবর্তন মোকাবিলার কনভেনশন যা পরে কিয়োটো প্রোটোকল নামে পরিচিত।
- জৈবিক বৈচিত্র্য কনভেনশন: জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
- বন ব্যবস্থাপনা নীতিমালা: বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
- ছোট দ্বীপ রাষ্ট্র সম্মেলন: ১৯৯৪ সালে টেকসই উন্নয়নের জন্য প্রথম সম্মেলন।

উৎস: UN ওয়েবসাইট।
২৭.
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
  1. ১৮৯১ সালে
  2. ১৮৯৫ সালে
  3. ১৮৯৩ সালে
  4. ১৮৯৭ সালে
সঠিক উত্তর:
১৮৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৯৫ সালে
ব্যাখ্যা
প্রথম চীন-জাপান যুদ্ধ:
- প্রথম চীন-জাপান যুদ্ধ (১৮৯৪-১৮৯৫) চীনের কিং রাজবংশ এবং জাপানের মেইজি সরকারের মধ্যে সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধ কোরিয়ায় আধিপত্য বিস্তার এবং পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ের ফলাফল ছিল।
- সময়কাল: ১৮৯৪ সালের ১ আগস্ট - ১৮৯৫ সালের ১৭ এপ্রিল।
- ১৮৯৪ সালের ১ আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর।
- এই যুদ্ধের প্রধান কারণ ছিল কোরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যা দীর্ঘদিন ধরে চীনের প্রভাবাধীন ছিল। কিন্তু জাপান এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে আগ্রহী ছিল এবং তারা কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে। কোরিয়া ছিল চীন ও জাপানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তার করতে চেয়েছিল। 

⇒ ১৮৯৪ সালের ২৫ জুলাই ফেংদাওয়ের নৌযুদ্ধে জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
- জাপান কোরিয়ার সিওংহ্বান, পিয়ংইয়ং, এবং মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল করে।
- ১৮৯৫ সালে জাপান তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল করে।

⇒ ১৭ এপ্রিল, ১৮৯৫ তারিখে শিমোনোসেকি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে এবং এই যুদ্ধে জাপান বিজয়ী হয়।
- এই যুদ্ধের মাধ্যমে কোরিয়ার উপর চীনের প্রভাব শেষ হয়।
- এই যুদ্ধের মাধ্যমে জাপানের সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং তারা একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করে। 

উৎস: Britannica.
২৮.
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
  1. প্যারিস জলবায়ু চুক্তি
  2. কিয়োটো প্রোটোকল
  3. রটারডাম কনভেনশন
  4. কার্টাগেনা প্রোটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
 
⇒ Clean Development Mechanism (CDM):
- Clean Development Mechanism কিয়োটো প্রটোকলের অংশ।
- প্রোটোকলের ১২ অনুচ্ছেদে অনুসারে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) এর আওতায় কোন উন্নত দেশ অন্য উন্নয়নশীলদেশে  গ্রীনহাউস গ্যাসের নি:সরণ কমানোর জন্য কোন প্রকল্প নির্মানের  প্রতিশ্রুতি দিয়ে বা বিনিয়োগের মাধ্যমে  চুক্তি  খেলাপের হাত থেকে বাঁচতে পারে।

- কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের তালিকা (Annex) ভিত্তিক কাঠামো অনুসরণ করে গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ঠিক করা।
- এই প্রোটোকল শুধুমাত্র উন্নত দেশগুলিকে উদ্দেশ্য করে গ্রহন করা হয়েছে যা “common but differentiated responsibility and respective capabilities” নীতির অধীনে পরিচালিত।
- এখানে শিল্পোন্নোত দেশগুলিকে উপর অধিক দায়িত্ব আরোপ হয়েছে, কারণ এই দেশগুলি বায়ুমণ্ডলে উচ্চ মাত্রায় GHG নির্গমনের জন্য দায়ী।
 
উৎস: UNFCCC ওয়েবসাইট।
২৯.
চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
  1. মাও সেতুং
  2. ডেং জিয়াওপিং
  3. চিয়াং কাইশেক
  4. সান ইয়েৎ সেন
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution):
- ১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং- এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়।
- এটি ১৯৭৬ সালে সমাপ্ত হয়।
- এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
- সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই
বিপ্লব শুরু হয়। 
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়।
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন মাও সেতুং। 

⇒ ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

অন্যদিকে -
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- চিয়াং কাইশেক চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক।

উৎস: Britannica.
৩০.
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
  1. COP-21
  2. COP-25
  3. COP-27
  4. COP-29
সঠিক উত্তর:
COP-27
উত্তর
সঠিক উত্তর:
COP-27
ব্যাখ্যা
Loss and Damage Fund:
- 'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

⇒ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৩১.
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
  1. জৈনধর্ম
  2. শিখধর্ম
  3. বৌদ্ধধর্ম
  4. ইহুদি ধর্ম
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
ব্যাখ্যা
বুদ্ধগয়া বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত।

গৌতম বুদ্ধ:

- গৌতম বুদ্ধের ব্যক্তিগত নাম সিদ্ধার্থ।
- তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে। 
- তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।

⇒ বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- তাঁর মৃত্যু কুশিনারা, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে।
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।
- সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারানাশী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: Britannica.
৩২.
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
  1. মার্গারেট থ্যাচার
  2. বেনজির ভুট্টো
  3. রানি দ্বিতীয় এলিজাবেথ
  4. ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
- মে, ১৯৭৯-এর নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনিই একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছিলেন।
- মার্গারেট থ্যাচার ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- মার্গারেট থ্যাচার পরিচিত ছিলেন 'আয়রন লেডি' বা 'লৌহ মানবী' নামে।

উল্লেখ্য,
- বিংশ শতাব্দীর দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেষতক তার নিজের রাজনৈতিক দল কনজার্ভেটিভ পার্টির সদস্যদের চাপে পড়ে বাধ্য হন পদত্যাগ করতে।
- অবসর জীবনে মার্গারেট প্রতিষ্ঠা করেন থ্যাচার ফাউন্ডেশন- গণতন্ত্রের প্রচার-প্রসার ঘটানোই ছিল যার Articles of Agreementউদ্দেশ্য। 
- ২০১৩ সালের ৮ এপ্রিল সকালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান।

উৎস: Britannica.
৩৩.
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
  1. কোপেনহেগেন সম্মেলন
  2. কানকুন সম্মেলন
  3. ডারবান সম্মেলন
  4. স্টকহোম সম্মেলন
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা
Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হয়েছে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।

⇒ ২০০৯ সালে কোপেনহেগেনে ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়েছিল এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।

উল্লেখ্য,
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৩৪.
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
  1. মহাবীর
  2. নেমিনাথ
  3. ঋষভনাথ
  4. পার্শ্বনাথ
সঠিক উত্তর:
ঋষভনাথ
উত্তর
সঠিক উত্তর:
ঋষভনাথ
ব্যাখ্যা
জৈনধর্ম:
- জৈনধর্ম হলো ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
- এই ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর অন্যতম।
- জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন শব্দ থেকে। সংস্কৃতিতে জিন অর্থ জয়ী।
-  জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্ব্বাদশ অঙ্গ। জৈনদের দুটি প্রধান সমপ্রদায়ের নাম শ্বেতাম্বর ও দিগম্বর।

⇒ যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
- জিনদের আচরিত ও প্রচারিত পথের অনুগামীদের বলে জৈন।
- এরা তাদের প্রধান ধর্মগুরুকে বলতেন তীর্থঙ্কর।
- জৈনরা তাদের ইতিহাসে চব্বিশজন তীর্থঙ্করের কথা উল্লেখ করেছেন।
- এঁদের শিক্ষাই জৈনধর্মের মূল ভিত্তি।
- প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর।

⇒ খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের সর্বাধিক প্রভাবশালী প্রচারক ছিলেন মহাবীর। তিনি জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর। মহাবীরকে অনেক সময় ভুলবশত জৈনধর্মের প্রবর্তক মনে করা হয়। প্রকৃতপক্ষে জৈনধর্ম তাঁর আগে থেকে প্রচলিত ছিল এবং তিনি গোড়া থেকেই এই ধর্মের অনুগামী ছিলেন।
- মহাবীরের পূর্বসূরি ২৩তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ।
- ২২তম তীর্থঙ্কর নেমিনাথ ছিলেন পার্শ্বনাথের পূর্বসূরি। 

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি। 
৩৫.
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. কিয়েটো প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention-এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- জাতিসংঘ কর্তৃক চুক্তি গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

উল্লেখ্য,
- ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাসের প্রভাবে দিন দিন ক্ষয়ে যাচ্ছে এই ওজোন স্তর। যার ফলে তৈরি হচ্ছে ওজোন হোল বা গর্ত।
- প্রায় সকল ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (ODS) ই অধিক ক্ষমতাসম্পন্ন গ্রিন হাউস গ্যাস হিসেবে চিহ্নিত। ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য ও এর বিকল্পসমূহ অধিকাংশ ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
- এ গ্যাসগুলো সাধারণতঃ রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং সিস্টেমে, এ্যাজমা চিকিৎসায় উৎপাদিত ইনহেলারে, ফ্যান, প্লাস্টিক ফোম তৈরি ও মাইক্রোইলেকট্রিক সার্কিট পরিস্কার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোনস্তর রক্ষায় কাজ করা একান্ত প্রয়োজন। তাই ওজোনস্তরের ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার কমাতে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- ধরিত্রীকে রক্ষার লক্ষ্যে ওজোনস্তর রক্ষায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৮৫ সালে 'ভিয়েনা কনভেনশন' গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে "মন্ট্রিল প্রটোকল" নামে এক যুগান্তকারী চুক্তি গৃহীত হয়।
 
উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat. [link]
ii) তথ্য অধিদফতর (পিআইডি)।
৩৬.
যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং P = {2, 3, 5} এবং Q = {4, 6} হয়, তবে P ∩ Q' = কত?
  1. P'
  2. Ø
  3. Q
  4. P
সঠিক উত্তর:
P
উত্তর
সঠিক উত্তর:
P
ব্যাখ্যা

প্রশ্ন: যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং P = {2, 3, 5} এবং Q = {4, 6} হয়, তবে P ∩ Q' = কত?

সমাধান:
দেওয়া আছে, U = {1, 2, 3, 4, 5, 6, 7} 
P = {2, 3, 5} এবং Q = {4, 6}

এখন, Q' = U - Q = {1, 2, 3, 4, 5, 6, 7} - {4, 6}
= {1, 2, 3, 5, 7}

P ∩ Q' = {2, 3, 5} ∩ {1, 2, 3, 5, 7} = {2, 3, 5} = P

∴ P ∩ Q' = P

৩৭.
nC7 = nC3 হলে, n এর মান কত?
  1. 21
  2. 4
  3. 14
  4. 10
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

প্রশ্ন: nC7 = nC3 হলে, n এর মান কত?

সমাধান:
nC7 = nC3
nC7 = nCn - 3 [nCr = nCn - r সূত্র প্রয়োগ]
⇒ 7 = n - 3
⇒ n = 7 + 3
∴ n = 10

৩৮.
১৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১০০ জন ইতিহাসে, ৯০ জন ভূগোলে এবং ৬০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় করুন।
  1. ২০ জন
  2. ৩০ জন
  3. ৭০ জন
  4. ৬০ জন
সঠিক উত্তর:
২০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১০০ জন ইতিহাসে, ৯০ জন ভূগোলে এবং ৬০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় করুন।

সমাধান:
শুধু ইতিহাসে পাস = (১০০ - ৬০) জন = ৪০ জন
শুধু ভূগোলে পাস = (৯০ - ৬০) জন = ৩০ জন
উভয় বিষয়ে পাস = ৬০ জন

যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাস করেছে = (৪০ + ৩০ + ৬০) জন
= ১৩০ জন

∴ উভয় বিষয়ে ফেল করেছে = (১৫০ - ১৩০) জন = ২০ জন
৩৯.
একটি ক্লাবের ১৫ জন সদস্যের মধ্য থেকে প্রতিবার ৪ জনকে নিয়ে কতটি ভিন্ন কমিটি গঠন করা যায়, যেখানে ৩ জন নির্দিষ্ট সদস্য কমিটিতে রাখা যাবে না?
  1. 495
  2. 720
  3. 900
  4. 350
সঠিক উত্তর:
495
উত্তর
সঠিক উত্তর:
495
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাবের ১৫ জন সদস্যের মধ্য থেকে প্রতিবার ৪ জনকে নিয়ে কতটি ভিন্ন কমিটি গঠন করা যায়, যেখানে ৩ জন নির্দিষ্ট সদস্য কমিটিতে রাখা যাবে না?

সমাধান:
3 জন সদস্যকে বাদ দিয়ে বাকি (15 - 3) = 12 জন সদস্যের মধ্য থেকে 4 জন নির্বাচন করতে হবে।

∴ 4 জনের কমিটি গঠনের উপায়,
= 12C4
= 12!/{4! × (12 - 4)!}
= 12!/(4! × 8!)
= (12 × 11 × 10 × 9 × 8!)/(4 × 3 × 2 × 1 × 8!)
= 495

৪০.
"SUCCESS" শব্দের বর্ণগুলো দিয়ে কতগুলো বিন্যাস করা যাবে, যাদের প্রথম অক্ষর হবে 'S'?
  1. 720
  2. 360
  3. 180
  4. 240
সঠিক উত্তর:
180
উত্তর
সঠিক উত্তর:
180
ব্যাখ্যা

প্রশ্ন: "SUCCESS" শব্দের বর্ণগুলো দিয়ে কতগুলো বিন্যাস করা যাবে, যাদের প্রথম অক্ষর হবে 'S'?

সমাধান:
'SUCCESS' শব্দটিতে মোট ৭টি বর্ণ রয়েছে।

এখন, 'S' প্রথম স্থানে স্থির, তাই বাকি ৬টি স্থানে বাকি বর্ণগুলো বিন্যাস করতে হবে : U, C, C, E, S, S।

এখানে C ২টি, S ২টি রয়েছে।

∴ বাকি ৬টি বর্ণের বিন্যাস সংখ্যা = 6!/(2! × 2!)
= 720/(2 × 2)
= 720/4
= 180

অতএব, 'S' দিয়ে শুরু হওয়া 'SUCCESS' শব্দের বিন্যাসের সংখ্যা = 180।

৪১.
B = {p, q, r, s} সেটের উপসেট কয়টি?
  1. 15টি
  2. 8টি
  3. 64টি
  4. 16টি
সঠিক উত্তর:
16টি
উত্তর
সঠিক উত্তর:
16টি
ব্যাখ্যা

প্রশ্ন: B = {p, q, r, s} সেটের উপসেট কয়টি?

সমাধান:
- কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট।
- ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

দেওয়া আছে,
B = {p, q, r, s}
উপাদানের সংখ্যা, n = 4
∴ উপসেটের সংখ্যা = 24 = 16

৪২.
একটি ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললো। যদি মোট 190টি ম্যাচ খেলা হয়, তাহলে টুর্নামেন্টে মোট কতটি দল অংশগ্রহণ করেছিল?
  1. 20
  2. 15
  3. 25
  4. 18
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেললো। যদি মোট 190টি ম্যাচ খেলা হয়, তাহলে টুর্নামেন্টে মোট কতটি দল অংশগ্রহণ করেছিল?

সমাধান:
মনে করি,
টুর্নামেন্টে n সংখ্যক দল অংশগ্রহণ করেছিল।
প্রতিটি ম্যাচ খেলার জন্য 2টি দলের প্রয়োজন হয়।
সুতরাং, মোট ম্যাচের সংখ্যা হবে nC2

প্রশ্নমতে,
nC2 = 190
⇒ n!/2!(n - 2)! = 190
⇒ {n × (n - 1)×(n - 2)!}/{2!(n - 2)!} = 190 [n! = n × (n - 1) × (n - 2)!]
⇒ n(n - 1)/2 = 190
⇒ n(n - 1) = 190 × 2
⇒ n(n - 1) = 380
⇒ n2 - n - 380 = 0
⇒ n2 - 20n + 19n - 380 = 0
⇒ n(n - 20) + 19(n - 20) = 0
⇒ (n + 19)(n - 20) = 0

হয় n + 19 = 0 অথবা n - 20 = 0
⇒ n = - 19 অথবা n = 20

যেহেতু দলের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n = - 19 গ্রহণযোগ্য নয়।
সুতরাং, n = 20

অতএব, ঐ টুর্নামেন্টে 20টি দল অংশগ্রহণ করেছিল।

৪৩.
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1
  4. 1/6
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল = {1, 2, 3, 4, 5, 6}
সুতরাং, মোট ফলাফল সংখ্যা = 6টি

জোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা = {2, 4, 6}
সুতরাং, অনুকূল ঘটনা= 3টি

∴ জোড় সংখ্যা আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ফলাফল সংখ্যা
= 3/6
= 1/2

৪৪.
"EQUALITY" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?
  1. 288
  2. 144
  3. 324
  4. 576
সঠিক উত্তর:
576
উত্তর
সঠিক উত্তর:
576
ব্যাখ্যা

প্রশ্ন: "EQUALITY" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?

সমাধান:
এখানে
মোট বর্ণ আছে 8টি
স্বরবর্ণ অর্থাৎ Vowel আছে (E, U, A, I) 4টি
ব্যঞ্জনবর্ণ অর্থাৎ Consonant আছে (Q, L, T, Y) 4টি

স্বরবর্ণ 4টি জোড় স্থানে (2য়, 4র্থ, 6ষ্ঠ, 8ম) রেখে বিন্যাস সংখ্যা = 4! = 24
বাকি 4টি ব্যঞ্জনবর্ণ 4টি বিজোড় স্থানে (1ম, 3য়, 5ম, 7ম) রেখে বিন্যাস সংখ্যা = 4! = 24

∴ স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 24 × 24
= 576

অতএব, EQUALITY শব্দটিকে স্বরবর্ণগুলোকে কেবল জোড় স্থানে রেখে মোট 576 উপায়ে সাজানো যাবে।

৪৫.
প্রশ্ন: যদি A = {x : x, 10 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 2 এর গুনিতক এবং x ≤ 8} হয়, তবে A - B = কত?
  1. {1, 5, 10}
  2. {2}
  3. {4, 6, 8}
  4. {1, 2, 5, 10}
সঠিক উত্তর:
{1, 5, 10}
উত্তর
সঠিক উত্তর:
{1, 5, 10}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {x : x, 10 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 2 এর গুনিতক এবং x ≤ 8} হয়, তবে A - B = কত?

সমাধান:
এখানে,
A = {x : x, 10 এর গুণনীয়কসমূহ}
10 এর গুণনীয়কসমূহ হলো 1, 2, 5, 10
∴ A = {1, 2, 5, 10}

B = {x : x, 2 এর গুনিতক এবং x ≤ 8}
2 এর গুনিতক যা 8 বা তার কম তা হলো 2, 4, 6, 8
∴ B = {2, 4, 6, 8}

A - B = {1, 2, 5, 10} - {2, 4, 6, 8}
= {1, 5, 10}

৪৬.
"SCHOOLS" শব্দটির বিন্যাস সংখ্যা "SUCCESS" শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: "SCHOOLS" শব্দটির বিন্যাস সংখ্যা "SUCCESS" শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
SCHOOLS শব্দটির বর্ণ সংখ্যা = 7
S দুইবার, O দুইবার আছে, বাকিগুলো একবার করে।
∴ মোট বিন্যাস = 7!/(2! × 2!)
= 5040/4
= 1260 

SUCCESS শব্দটির বর্ণ সংখ্যা = 7
S তিনবার, C দুইবার আছে, বাকিগুলো একবার করে।
∴ মোট বিন্যাস = 7!/(3! × 2!)
= 5040/(6 × 2)
= 5040/12
= 420

∴ অনুপাত = 1260/420= 3

অতএব, "SCHOOLS" শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা "SUCCESS" শব্দটির বিন্যাস সংখ্যার 3 গুণ।

৪৭.
একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে অন্তত 2টি Head উঠার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/4
  3. 3/8
  4. 1/8
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে অন্তত 2টি Head উঠার সম্ভাবনা কত?

সমাধান:
একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল সংখ্যা (নমুনা ক্ষেত্র) হবে 23 = 8টি।

নমুনা ক্ষেত্র, S = {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}

অন্তত 2টি Head উঠার অনুকূল ঘটনা, A = {HHT, HTH, THH, HHH}

∴ অনুকূল ফলাফল সংখ্যা, n(A) = 4

∴ অন্তত 2টি Head উঠার সম্ভাবনা = অনুকূল ফলাফল সংখ্যা/মোট ফলাফল সংখ্যা
= 4/8
= 1/2

৪৮.
7টি ভিন্ন বর্ণের পুঁতি দিয়ে কত উপায়ে একটি মালা তৈরি করা যাবে?
  1. 360
  2. 720
  3. 180
  4. 210
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা

প্রশ্ন: 7টি ভিন্ন বর্ণের পুঁতি দিয়ে কত উপায়ে একটি মালা তৈরি করা যাবে?

সমাধান:
মালা, তসবী ইত্যাদি গঠন করলে বিন্যাস সংখ্যা হয় = (n - 1)!/2

এখানে, n = 7
∴ মালা গঠনের উপায় = (7 - 1)!/2
= 6!/2
= (6 × 5 × 4 × 3 × 2 × 1)/2
= 720/2
= 360

৪৯.
BANANA শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, যখন N গুলো একত্রে থাকবে না?
  1. 30
  2. 40
  3. 60
  4. 20
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: BANANA শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, যখন N গুলো একত্রে থাকবে না?

সমাধান:
BANANA শব্দে মোট অক্ষর = 6টি।

এখানে A তিনবার এবং N দুইবার করে এসেছে।
∴ মোট বিন্যাস = 6!/(3! × 2!)
= 720 / (6 × 2)
= 720 / 12
= 60

এখন,
দুটি N একত্রে থাকলে অক্ষরগুলো হয়:
NN, B, A, A, A (মোট ৫টি একক, যেখানে A তিনবার আছে)।
∴ বিন্যাস = 5!/3!
= 120 / 6
= 20

∴ N একত্রে না থাকার বিন্যাস সংখ্যা = 60 - 20
= 40

৫০.
একটি বাক্সে 4টি লাল, 6টি সবুজ, এবং 10টি হলুদ বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?
  1. 7/10
  2. 3/10
  3. 1/2
  4. 2/5
সঠিক উত্তর:
7/10
উত্তর
সঠিক উত্তর:
7/10
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে 4টি লাল, 6টি সবুজ, এবং 10টি হলুদ বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সবুজ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
বাক্সে মোট বল আছে = (4 + 6 + 10)টি = 20টি

বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = 6/20 = 3/10
বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা = 1 - (3/10)
= (10 - 3)/10
 = 7/10

∴ বলটি সবুজ না হওয়ার সম্ভাবনা 7/10

৫১.
১০, ২, ৭, ১৮, ৫, ২০, ১, ১৫ সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ৮.৫
  2. ১০
  3. ৬.৫
সঠিক উত্তর:
৮.৫
উত্তর
সঠিক উত্তর:
৮.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ২, ৭, ১৮, ৫, ২০, ১, ১৫ সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই, ১, ২, ৫, ৭, ১০, ১৫, ১৮, ২০
এখানে, n = ৮

মধ্যক = {(৮/২) তম পদ ও (৮/২ + ১) তম পদের যোগফল}/২
= {৪র্থ পদ ও ৫ম পদের যোগফল}/২
= (৭ + ১০)/২
= ১৭/২
= ৮.৫

∴ মধ্যক হলো ৮.৫

৫২.
৬ জন বন্ধুকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যেতে পারে?
  1. ১২০
  2. ৭২০
  3. ৬০
  4. ২৪
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ জন বন্ধুকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যেতে পারে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানোর উপায় = (n - 1)!

∴ ৬ জন বন্ধুকে বসানোর উপায় = (৬ - ১)!
= ৫!
= ১২০