পরীক্ষা আর্কাইভ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

পরীক্ষাভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১ ভূগোলের ধারণা ও বিভিন্ন শাখা, বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা এবং মহাবিশ্বের সৃষ্টি (বিগ ব্যাং), বিভিন্ন জ্যোতিষ্ক সম্পর্কে ধারণা [Live Class - 1 & 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
গ্যালাক্সি প্রধানত কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
গ্যালাক্সি:

- প্রধানত গ্যালাক্সি ২ প্রকার।
- স্বাভাবিক গ্যালাক্সিঃ আমরা জানি যে, গ্যালাক্সি হল মহাবিশ্বের মৌলিক উপাদান। আমাদের ছায়াপথ ছাড়াও মহাবিশ্বে লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। এদের বলা হয় স্বাভাবিক গ্যালাক্সি।
- রেডিও গ্যালাক্সিঃ যেসব গ্যালাক্সি রেডিও কম্পাঙ্কের তড়িৎ চৌম্বক বিকিরিণ নিঃসরণ করে তাদের রেডিও গ্যালাক্সি বলে।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয়-
  1. ক) সৌরজগৎ
  2. খ) পৃথিবী
  3. গ) বুধ
  4. ঘ) নক্ষত্র
ব্যাখ্যা
সৌরজগৎ:

- সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় সৌরজগৎ।
- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আবর্তনশীল গ্রহের সংখ্যা আটটি।
• বুধ।
• শুক্র।
• পৃথিবী।
• মঙ্গল।
• বৃহস্পতি।
• শনি।
• ইউরেনাস।
• নেপচুন।

তথ্যসূত্র - অষ্টম শ্রেণির বিজ্ঞান।
.
জ্যোতিষ্ক কত প্রকার?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
জ্যোতিষ্ক:

- মহাশূন্যে অবস্থিত বস্তুসমূহকে জ্যোতিষ্ক বলা হয়ে থাকে।
- জ্যোতিষ্ক ৭ প্রকার।
• নক্ষত্র।
• নীহারিকা।
• গ্রহ।
• উপগ্রহ।
• ছায়াপথ।
• ধূমকেতু।
• উল্কা।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
সবচেয়ে স্পষ্ট ও দর্শনীয় বলয় রয়েছে কোন গ্রহের?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি
  3. গ) শনি
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা
শনি গ্রহ:

- সবচেয়ে স্পষ্ট ও দর্শনীয় বলয় রয়েছে শনি গ্রহের।
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
- সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব প্রায় ১৪৩ কোটি কিলোমিটার।
- এটি গ্যাসের তৈরি একটি বিশাল গোলক।

তথ্যসূত্র - বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
.
সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
  1. ক) পৃথিবী
  2. খ) বুধ
  3. গ) মঙ্গল
  4. ঘ) শুক্র
ব্যাখ্যা
- পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
- শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইডের তৈরি।
- এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ।
- পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ।
- সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে।
- বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ।
- সৌরজগতে পৃথিবীর পরেই মঙ্গল গ্রহের অবস্থান।
- খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ।
.
কৃষ্ণগহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
  1. ক) জি লেমেটার
  2. খ) স্টিফেন হকিং
  3. গ) আলবার্ট আইনস্টাইন
  4. ঘ) জন হুইলার
ব্যাখ্যা
কৃষ্ণগহ্বর:

- ১৯৬৯ সালে মার্কিন বিজ্ঞানী জন হুইলার সর্বপ্রথম কৃষ্ণগহ্বর শব্দটি ব্যবহার করেন।
- কৃষ্ণগহ্বর শব্দটির অর্থ হলো কালো গহ্বর। কৃষ্ণগহ্বর তৈরি হয় অধিক পরিমাণ ঘনত্ববিশিষ্ট ভরের নক্ষত্র থেকে।
- এর মহাকর্ষ শক্তি খুবই বেশি। ফলে কৃষ্ণগহ্বর থেকে কোনো কিছুই যেমন তড়িৎচুম্বকীয় বিকিরণ (আলো) ও বের হতে পারে না।
- ভিক্টর হেস মহাজাগতিক রশ্মির আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে নোবেল পুরষ্কার পান।

তথ্যসূত্র - উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
সৌরজগতের উৎপত্তি বিগ ব্যাং এর প্রায় কত বছর পরে?
  1. ক) ৫ বিলিয়ন বছর
  2. খ) ৯ বিলিয়ন বছর
  3. গ) ১ বিলিয়ন বছর
  4. ঘ) ৬ বিলিয়ন বছর
ব্যাখ্যা
সৌরজগতের উৎপত্তি:

- বিগ ব্যাং এর প্রায় ৮.৫ থেকে ৯ বিলিয়ন বছর পরে সৌরজগতের উৎপত্তি। 
- আজ থেকে ৪.৫ থেকে ৫ বিলিয়ন বছর পূর্বে।

তথ্যসূত্র - একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।