পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১১: পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দশ্রেণি (বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অনুসর্গ) [Live Interactive Class – 21 & 22]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
শব্দ নির্মিত হয় কোনটি দিয়ে?
  1. ক) বিভক্তি
  2. খ) বলক
  3. গ) বচন
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
ঘ) উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপসর্গ
ব্যাখ্যা
সাধারণভাবে আদ্যপ্রত্যয় (উপসর্গ), অন্ত্যপ্রত্যয় যোগে  ও সমাসের সাহায্যে নির্মিত শব্দ।
পদের শেষে লগ্নক (বিভক্তি, নির্দেশক, বচন ও বলক) যুক্ত হয়ে গঠিত হয়। কখনও বিভক্তি শূন্য বা প্রচ্ছন্ন থাকে।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোনটি পদের শেষে যুক্ত থাকে না?
  1. ক) নির্দেশক
  2. খ) বলক
  3. গ) বিভক্তি
  4. ঘ) অনুসর্গ
সঠিক উত্তর:
ঘ) অনুসর্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুসর্গ
ব্যাখ্যা
সাধারণভাবে আদ্যপ্রত্যয় (উপসর্গ), অন্ত্যপ্রত্যয় যোগে  ও সমাসের সাহায্যে নির্মিত শব্দ।
পদের শেষে লগ্নক (বিভক্তি, নির্দেশক, বচন ও বলক) যুক্ত হয়ে গঠিত হয়। কখনও বিভক্তি শূন্য বা প্রচ্ছন্ন থাকে।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
ব্যাকরণিক শব্দ কয় প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
ব্যাকরণগত চরিত্র ও ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যে কয়ভাগে বিভক্ত করা হয়েছে, তাকে ব্যাকরণিক শব্দশ্রেণি বলে। ব্যাকরণিক শব্দশ্রেণিকে আট ভাগে ভাগ করা যায়।
১. বিশেষ্য
২. সর্বনাম  
৩. বিশেষণ
৪. ক্রিয়া
৫. ক্রিয়া বিশেষণ
৬. যোজক
৭. অনুসর্গ
৮. আবেগ শব্দ

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
নিচের কোনটি নামবাচক বিশেষ্য নয়?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) পদ্মা
  3. গ) হিমালয়
  4. ঘ) পাখি
সঠিক উত্তর:
ঘ) পাখি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাখি
ব্যাখ্যা
যে বিশেষ্য বিশেষ ব্যক্তি, স্থান, দেশ, শিল্পকর্ম, পত্রিকা, বই, মাস, দিন ইত্যাদির সুনির্দিষ্ট নাম বুঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন : রবীন্দ্রনাথ ঠাকুর, ঢাকা, পদ্মা, বৈশাখ, মঙ্গলবার ইত্যাদি।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য নয়?
  1. ক) দর্শন
  2. খ) ভোজন
  3. গ) চলা
  4. ঘ) পটুত্ব
সঠিক উত্তর:
ঘ) পটুত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পটুত্ব
ব্যাখ্যা
যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার নাম বা ক্রিয়ার ভাব বুঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে।
যেমন : করা, দেখা, বলা, খাওয়া, দর্শন, ভোজন, করানো, বলানো, পঠন ইত্যাদি।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?
  1. ক) তরল
  2. খ) সরল
  3. গ) দরিদ্রতা
  4. ঘ) মধুর
সঠিক উত্তর:
গ) দরিদ্রতা
উত্তর
সঠিক উত্তর:
গ) দরিদ্রতা
ব্যাখ্যা
যে বিশেষ্য দ্বারা গুণের নাম বুঝায় তাকে বিশেষণজাত বা গুণবাচক বিশেষ্য বলে।
যেমন : তরলতা, ধীরতা, মধুরতা, দ্রুততা, চালাকি, নষ্টামি, পটুত্ব ইত্যাদি।

পক্ষান্তরে তরল, সরল, মধুর হলো বিশেষণ। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
চলো কোথাও ঘুরে আসি। কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) অনুসর্গ
সঠিক উত্তর:
গ) সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সর্বনাম
ব্যাখ্যা
যে সর্বনাম দ্বারা অনির্দিষ্ট ও পরিচয়হীন কোনো কিছুকে বুঝায় তাকে অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম বলে।
এ ধরনের সর্বনাম হলো : কেউ, কেউ কেউ, কিছু,
যেমন : 
কেউ কোথাও আছে বলে মনে হয় না।
কেউ কেউ ঘটনাটা জানবেন।
কোনো কিছু আমার জানা নেই।
কিছু না খেলে আর পারছি না।
যে কেউ এর নিন্দা করবে। 
চলো কোথাও ঘুরে আসি।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
ওখানে কে? — এ বাক্যে ‘কে’ কোন পদ?
  1. ক) সর্বনাম
  2. খ) বিশেষ্য
  3. গ) অনুসর্গ
  4. ঘ) বিশেষণ
সঠিক উত্তর:
ক) সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
ক) সর্বনাম
ব্যাখ্যা
যে সর্বনাম দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্ন করা বুঝায় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে।
এ জাতীয় সর্বনা হলো : কে, কী, কোন, কার, কাকে, কীসে ইত্যাদি।
যেমন : 
ওখানে কে
তুমি কাকে চাও? 
কারা পড়ে আসেনি?

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
কলেজে গিয়ে দেখি যে, ক্লাস শুরু হয়ে গিয়েছে। — এ বাক্যে ‘যে’ কোন পদ?
  1. ক) অনুসর্গ
  2. খ) সর্বনাম
  3. গ) বিশেষণ
  4. ঘ) বিশেষ্য
সঠিক উত্তর:
খ) সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
খ) সর্বনাম
ব্যাখ্যা
যে সর্বনাম দুটি বাক্যের সংযোগ ঘটায় তাকে সংযোগবাচক সর্বনাম বলে।
যেমন : 
কলেজে গিয়ে দেখি যে, ক্লাস শুরু হয়ে গিয়েছে। 
আমি বলি কী, পরীক্ষাটা এবার দিয়ে দাও।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১০.
অন্য লোকের দিকে তাকিয়ো না। - ‘অন্য’ কোন পদ?
  1. ক) সর্বনাম
  2. খ) অনুসর্গ
  3. গ) বিশেষ্য
  4. ঘ) বিশেষণ
সঠিক উত্তর:
ঘ) বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশেষণ
ব্যাখ্যা
যে বিশেষণ সর্বনাম পদ থেকে সৃষ্টি হয় তাকে সর্বনামজাত বিশেষণ বলে। যেমন : কবেকার কথা, কোথাকার লোক, স্বীয় উদ্যোগ, তদীয় সম্পত্তি। কিছু কিছু সর্বনাম শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন : অন্য লোক, কত দিন ইত্যাদি।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
১১.
নিচের কোনটি বিশেষণ নয়?
  1. ক) তুমি কোথায় যাবে?
  2. খ) কবেকার কথা বলছ?
  3. গ) তদীয় সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। 
  4. ঘ) স্বীয় উদ্যোগে করিম সাহেব কাজটি করলেন
সঠিক উত্তর:
ক) তুমি কোথায় যাবে?
উত্তর
সঠিক উত্তর:
ক) তুমি কোথায় যাবে?
ব্যাখ্যা
প্রশ্নবোধক সর্বনাম    
১. মূলত সর্বনাম। প্রশ্নবোধক সর্বনামে যে প্রশ্ন থাকে তার উত্তর হিসেবে কোনো বিশেষ্যের নাম আসে।     
২. শব্দটি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের পরিবর্তে বসে।     
৩. সাধারণত শব্দটির পরে ক্রিয়া থাকে।
উদাহরণ: 
ওখানে কে
তুমি কাকে চাও? 
কারা পড়ে আসেনি?
তুমি কোথায় যাবে?
তুমি কী খাবে?    

সর্বনামজাত বিশেষণ
১. সর্বনামের সঙ্গে ‘ঈয়’ প্রত্যয় যুক্ত হয়ে অথবা কোনোরকম পরিবর্তন ছাড়াই বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
২. শব্দটি দ্বারা সাধারণত কোনো বিশেষ্যকে বিশেষিত করবে।
৩. সাধারণত শব্দটির পরে বিশেষ্য থাকে। 
উদাহরণ:
অন্য লোকের দিকে তাকিয়ো না। 
কত দিন না খেয়ে থাকবে?
কবেকার কথা বলছ? একটু স্পষ্ট করে বলো।
তদীয় সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। 
স্বীয় উদ্যোগে করিম সাহেব কাজটি করলেন। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১২.
নিচের কোনটি ভুল?
  1. ক) বালিকাটি সুন্দর
  2. খ) নারীটি সুন্দর
  3. গ) মেয়েটি বিদুষী
  4. ঘ) সুন্দরী নারী
সঠিক উত্তর:
গ) মেয়েটি বিদুষী
উত্তর
সঠিক উত্তর:
গ) মেয়েটি বিদুষী
ব্যাখ্যা
বিধেয় বিশেষণ স্ত্রীবাচক হয় না, পুরুষবাচক হয়। যেমন : 
‘মেয়েটি সুন্দরী’ বলা যাবে না। বলতে হবে:
মেয়েটি সুন্দর।
বালিকাটি সুন্দর।
নারীটি সুন্দর। 
মেয়েটি বিদ্বান। 
মেয়েটি পাগল। 
বালিকাটি অস্থির।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
১৩.
নিজের ভালো কে না চায়? - এ বাক্যে ‘ভালো’ কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) বিশেণের বিশেষণ
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
ভালো শব্দটি বিশেষণ হলেও এখানে বিশেষ্য হিসেবে বসেছে। কারণ ভালো কাউকে বিশেষিত করেনি, বরং কর্ম হিসেবে বসেছে। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৪.
রকেট অতি দ্রুত চলে। এ বাক্যে ‘অতি’ কোন পদ?
  1. ক) বিশেষণ
  2. খ) বিশেষণের বিশেষণ
  3. গ) ক্রিয়া বিশেষণ
  4. ঘ) ক্রিয়া বিশেষণের বিশেষণ
সঠিক উত্তর:
ঘ) ক্রিয়া বিশেষণের বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রিয়া বিশেষণের বিশেষণ
ব্যাখ্যা
এ বাক্যে দ্রুত ক্রিয়া বিশেষণ আর দ্রুতকে অতি শব্দ বিশেষিত করেছে বলে অতি ক্রিয়া বিশেষণের বিশেষণ।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৫.
নিচের কোনটি বিশেষণ নয়?
  1. ক) গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।
  2. খ) ধরা মাছ কি কেউ ছেড়ে দেয়?
  3. গ) ঘন দুধ খাইতে মজা। 
  4. ঘ) এত অল্প ভাতে পেট ভরবে না।
সঠিক উত্তর:
ক) গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।
উত্তর
সঠিক উত্তর:
ক) গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।
ব্যাখ্যা
প্রথম বাক্যে ‘নিশীথ’ অর্থ রাত, এটি কোনো পদকে বিশেষিত করেনি, বরং নিজেই বিষয় হিসেবে বসেছে। 
বাকি বাক্যগুলোতে বিশেষণ হিসেবে বসেছে। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৬.
১৬. নিচের কোনটিতে বিশেষণের অতিশায়ন আছে?
  1. ক) তিল থেকে তৈল হয়। 
  2. খ) আসমান হতে বৃষ্টি পড়ে।
  3. গ) তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
  4. ঘ) বাঘের চেয়ে সিংহ বলবান।
সঠিক উত্তর:
ঘ) বাঘের চেয়ে সিংহ বলবান।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঘের চেয়ে সিংহ বলবান।
ব্যাখ্যা
অনুসর্গ 
১. বিশেষণের মধ্যে তুলনা থাকবে না। 
উদাহরণ:
তিল থেকে তৈল হয়। 
আসমান হতে বৃষ্টি পড়ে।
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। 

বিশেষণের অতিশায়ন
১. বিশেষণের মধ্যে তুলনা থাকবে। 
উদাহরণ:
গোরুর থেকে ঘোড়ার দাম বেশি।
পদ্ম হতে গোলাপ বেশি সুন্দর। 
বাঘের চেয়ে সিংহ বলবান।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৭.
নিচের কোনটিতে ফারসি অনুসর্গ নেই?
  1. ক) ট্রেন মোহনগঞ্জ অভিমুখে ঢাকা ছেড়েছে।
  2. খ) বৃষ্টির দরুন খেলা পণ্ড হলো। 
  3. গ) ফেইসবুকের বদলে বুক নিয়ে বসো। 
  4. ঘ) আজ বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলা।
সঠিক উত্তর:
ক) ট্রেন মোহনগঞ্জ অভিমুখে ঢাকা ছেড়েছে।
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রেন মোহনগঞ্জ অভিমুখে ঢাকা ছেড়েছে।
ব্যাখ্যা
ফারসি ভাষা থেকে আগত অনুসর্গকে ফারসি অনুসর্গ বলে।
এ জাতীয় অনুসর্গ হলো : দরুন, বদলে, বনাম, বাদে, বাবদ, বরাবর ইত্যাদি।
যেমন : 
বৃষ্টির দরুন খেলা পণ্ড হলো। 
ফেইসবুকের বদলে বুক নিয়ে বসো। 
আজ বাংলাদেশ বনাম শ্রীলংকার খেলা। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৮.
নাম অনুসর্গ কয় প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে আগত অনুসর্গকে নাম বা বিশেষ্য অনুসর্গ বলে। 
নাম অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :
- তৎসম
- তদ্ভব
- ফারসি

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
১৯.
নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গ নেই?
  1. ক) মন দিয়ে কাজ করা উচিত।
  2. খ) আমি তোমার পাশে আছি।
  3. গ) তুমি আছ বলেই আমার ভরসা। 
  4. ঘ) সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। 
সঠিক উত্তর:
খ) আমি তোমার পাশে আছি।
উত্তর
সঠিক উত্তর:
খ) আমি তোমার পাশে আছি।
ব্যাখ্যা
ক্রিয়া থেকে নির্মিত অনুসর্গকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। এ জাতীয় অনুসর্গ হলো : করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি। যেমন : 
মন দিয়ে কাজ করা উচিত।
তুমি আছ বলেই আমার ভরসা। 
সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। 
আপনি সাহায্য করেছন বলেই কাজটা হলো। 

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
২০.
অনুসর্গের ক্ষেত্রে কোনটি ঠিক নয়?
  1. ক) অনুসর্গ শব্দের সঙ্গে জুড়ে বসে না, পৃথক শব্দ হিসেবে বসে।
  2. খ) অনুসর্গ কারকের ধারণা দেয়।
  3. গ) অনুসর্গের অর্থবাচকতা নেই।
  4. ঘ) অনুসর্গ পদের পরে বসে।
সঠিক উত্তর:
গ) অনুসর্গের অর্থবাচকতা নেই।
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুসর্গের অর্থবাচকতা নেই।
ব্যাখ্যা
১. অনুসর্গ সাধারণভাবে অব্যয় হলেও বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া থেকে সৃষ্টি হয়।
২. অনুসর্গ পদের পরে বসে।
৩. অনুসর্গ শব্দের সঙ্গে জুড়ে বসে না, পৃথক শব্দ হিসেবে বসে।
৪. অনুসর্গ কারকের ধারণা দেয়।
৫. অনুসর্গের স্বতন্ত্র ব্যবহার আছে।
৬. অনুসর্গের অর্থবাচকতা আছে।

উৎস : নবম—দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা—শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।