পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত২৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
'সোনালী কাবিন' এর রচয়িতা কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আল-মাহমুদ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) শক্তি চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
'সোনালী কাবিন' কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।

আল মাহমুদ(১৯৩৬ –২০১৯):
- আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মির আবদুল শুকুর আল মাহমুদ।
-  তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।
- 'সোনালি কাবিন' তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর (১৯৬৩)
- কালের কলস (১৯৬৬)
 - সোনালী কাবিন (১৯৭৩)
- বখতিয়ারের ঘোড়া(১৯৮৪) 
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না(১৯৮০)
- পাখির কাছে ফুলের কাছে
- প্রেমের কবিতা

২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন-
  1. ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
  2. খ) মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
  3. গ) মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
  4. ঘ) কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
ব্যাখ্যা
১৯২৬ সালে গঠিত মুসলিম সাহিত্য সমাজ সমাজের অন্যতম আবুল ফজল গড়ে তুলেন ।
- এই আন্দোলনের মূল কথা ছিলো - 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব'
- এ আন্দোলনের মূখপত্র ছিলো বার্ষিক শিখা পত্রিকা।
- 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ।

উৎস: বাংলাপিডিয়া।
.
'প্রভাত চিন্তা ', 'নিভূত চিন্তা', 'নিশীত চিন্তা' প্রভূতি গ্রন্থের রচয়িতা-
  1. ক) কালীপ্রসন্ন সিংহ
  2. খ) কালীপ্রসন্ন ঘোষ
  3. গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. ঘ) এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা
কালীপ্রসন্ন ঘোষ (১৮৪৩-১৯১০):
 বাগ্মী, সাংবাদিক, লেখক, পন্ডিত কালীপ্রসন্ন ঘোষের জন্ম ১৮৪৩ সালের ২৩ জুলাই  ঢাকা জেলার বিক্রমপুরে ভরাকর গ্রামে
- কালীপ্রসন্ন ছিলেন পূর্ববঙ্গীয় ব্রাহ্মসমাজের একজন বিশিষ্ট সভ্য।
- তিনি ‘সাহিত্য-সমালোচনী সভা’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন এবং তার মাধ্যমে সমকালীন সাহিত্যিকদের নানাভাবে সাহায্য করেন।
- তিনি  বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সদস্য (১৮৯৪) এবং সহসভাপতির (১৮৯৭-১৯০০) পদ অলঙ্কৃত করেন। 
- কালীপ্রসন্ন দর্শন ও সমাজ সম্পর্কে অনেক মূল্যবান প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন।

তাঁর প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য:
- প্রভাত-চিন্তা (১৮৭৭),
- নিভৃত-চিন্তা (১৮৮৩),
- নারীজাতিবিষয়ক প্রস্তাব (১৮৯৬) ও
- নিশীথ-চিন্তা (১৮৯৬)। 

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে:
- ভ্রান্তিবিনোদ (১৮৮১),
- প্রমোদলহরী (১৮৯৫),
- ভক্তির জয় (১৮৯৫),
- মা না মহাশক্তি (১৯০৫),
- জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫),
- ছায়াদর্শন (১৯০৫) প্রভৃতি।

- এ ছাড়া সঙ্গীতমঞ্জরী (১৮৭২) নামে একখানা আধ্যাত্মিক সঙ্গীতসংগ্রহ এবং কোমল কবিতা (১৮৮৮) নামে একখানা শিশুপাঠ্য গ্রন্থও তিনি রচনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
  1. ক) সে বই পড়ছে
  2. খ) সে গভীর চিন্তায় মগ্ন
  3. গ) সে ঘুমিয়ে আছে
  4. ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
ব্যাখ্যা
বাক্যের ক্রিয়া ও কর্ম পদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্মপদ বলে।
যেমন - 'আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি' বাক্যে কর্মপদ ঘুম এবং ক্রিয়াপদ ঘুমিয়েছি একই ধাতু ঘুম্‌ থেকে গঠিত হয়েছে।
আবার, ‘সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না’ বাক্যে কর্মপদ চাল এবং ক্রিয়াপদ চেলেছে একই ধাতু চাল থেকে গঠিত হয়েছে।
সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যকরণ (২০১৯ সংস্করণ)।
.
'Pediatric' relates to the treatment of -
  1. ক) Adults
  2. খ) Children
  3. গ) Old people
  4. ঘ) Women
ব্যাখ্যা
Pediatrics (Noun)
English Meaning: The branch of medicine dealing with children and their diseases.
Bangla Meaning:  শিশুচিকিৎসা

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
.
The 'Poet Laureate' is-
  1. ক) the best poet of the country
  2. খ) a winner of the Noble Prize in poetry
  3. গ) the Court Poet of England
  4. ঘ) a classical poet
ব্যাখ্যা
Poet laureate:
Poet laureate, title first granted in England in the 17th century for poetic excellence.
Its holder is a salaried member of the British royal household, but the post has come to be free of specific poetic duties. In the United States, a similar position was created in 1936.
Notable Poet laureates:
- Ben Jonson
- Sir William Davenant
- Robert Southey
- William Wordsworth
- Alfred Tennyson

Source: Britannica.com
.
x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
  1. ক) সমবাহু
  2. খ) বিষমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা

x + y - 1 = 0
⇒ y = - x + 1
∴ সমীকরণটির ঢাল = -1

আবার,
 x - y + 1 = 0
⇒ y = x + 1
∴ সমীকরণটির ঢাল = 1

এখন,
ঢালদ্বয়ের গুণফল = -1, তাই সমীকরণদ্বয় পরস্পর লম্ব।
∴ ত্রিভুজটি সমকোণী।

.
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
  1. ক) ৯.৬
  2. খ) ১১.০
  3. গ) ৪৮.০
  4. ঘ) ৫৬.০
ব্যাখ্যা

বালির পরিমাণ= ৬৪ × ২৫%
                     = ৬৪×২৫/১০০
                     = ১৬ কি.গ্রা.।  

পাথরের পরিমাণ = ৬৪- ১৬
                          = ৪৮ কি.গ্রা.

বর্তমানে বালি ও পাথরের অনুপাত = ১৬ : ৪৮ = ১ : ৩ 

 বালি মেশানোর পর বালি ও পাথরের অনুপাত = ৬০ % : ৪০% 
                                                                      = ৬০/১০০ : ৪০/১০০
                                                                      = ৩ : ২ 

মনেকরি 
x কি. গ্রা বালি মেশাতে হবে।  

প্রশ্নমতে, 
 ১৬ +x  :  ৪৮  = ৩ : ২  
(১৬ +x)/৪৮ = ৩/২ 
১৬ +x = (৪৮ × ৩)/২ 
 ১৬ +x = ৭২ 
         x = ৭২  - ১৬ 
      ∴   x = ৫৬ কি.গ্রা.

.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ২/৫
  4. ঘ) ১/৩
ব্যাখ্যা

এখানে,
০.৩ = ০.৩
√০.৩ = ০ .৫৪৭৭
২/৫ = ০.৪
১/৩ = ০.৩৩৩৩

√০.৩ (০.৫) > ২/৫ (০.৪) > ১/৩ (০.৩৩) > ০.৩

১০.
কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
  1. ক) ১৮২৭
  2. খ) ২৪৮
  3. গ) ২১৭
  4. ঘ) ২২৪
ব্যাখ্যা

মনেকরি, 
সংখ্যাটি x 

এখন 
x এর 2/7 = 64
2x/7 = 64
2x = 64 × 7 
x = (64 × 7)/2 
∴ x = 224

১১.
'রিয়েল' কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) লুক্সেমবার্গ
  2. খ) ব্রাজিল
  3. গ) কানাডা
  4. ঘ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
সুক্রে - ইকুয়েডরের মুদ্রা 
রিয়েল - ব্রাজিলের মুদ্রা
রিঙ্গিত - মালয়েশিয়ার মুদ্রা
কিয়াট- মিয়ানমারের মুদ্রা
লিরা- তুরস্কের মুদ্রা।

[উৎস: ব্রিটানিকা]
১২.
Wisdom শব্দের বাংলা অর্থ----
  1. ক) জ্ঞান
  2. খ) বুদ্ধি
  3. গ) মেধা
  4. ঘ) প্রজ্ঞা
ব্যাখ্যা

Wisdom 
(১) [uncountable noun] জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।
(২) বিজ্ঞ ও বিচক্ষণ ভাবনা, উক্তি ইত্যাদি:

---------------------
জ্ঞান - Knowledge
মেধা - Intellect
বুদ্ধি - Intelligence

Source: Accessible Dictionary

১৩.
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
- ১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।

[উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি]
১৪.
2020 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) লসএঞ্জেলস
  2. খ) আটলান্টা
  3. গ) টোকিও
  4. ঘ) নয়াদিল্লি
ব্যাখ্যা
- ২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিলো।
- অলিম্পিকের পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে - ফ্রান্সের প্যারিসে।

সূত্রঃ অলিম্পিক গেমস ওয়েবসাইট।

উল্লেখ্য, বিংশ শতাব্দীর শেষ অলিম্পিক ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ও ২০০০ সালের অলিম্পিক অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয়।
১৫.
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. ক) IJSG
  2. খ) APEC
  3. গ) SAARC
  4. ঘ) ADB
ব্যাখ্যা
IJSG এর পুর্ণরূপ International Jute Study Group এবং এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকাতে অবস্থিত।

বাংলাদেশে যেসব সংস্থার সদরদপ্তর অবস্থিত:
- CIRDAP
- BIMSTEC
- SAARC Agricultural Centre প্রভৃতি।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট
১৬.
ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয় বাংলাদেশের চাঁদার হার কত?
  1. ক) ২৫.০ মিলিয়ন ইসলামিক দিনার
  2. খ) ১৫.৫ মিলিয়ন ইসলামিক দিনার
  3. গ) ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
  4. ঘ) কোনো চাঁদা দিতে হয় না
ব্যাখ্যা
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB- Islamic Development Bank) ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট।
- এর কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- এই সংস্থার সদস্যপদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে।
- বাংলাদেশে আইডিবির কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
- বাংলাদেশের চাঁদার হার ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার।

উৎসঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
১৭.
বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
  1. ক) ১৫.৩৩
  2. খ) ৭৫
  3. গ) ৩২
  4. ঘ) ১৩.৪৭
ব্যাখ্যা
অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১৩.৪৭%
অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৪.৯৯%
অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৫৩%

[উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১]
১৮.
রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' - এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
  1. ক) ১৫০
  2. খ) ১৫৬
  3. গ) ১৭৮
  4. ঘ) ১৭৯
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
এটি ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ বা ‘রিও সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে ১৭৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
এই সম্মেলনে গৃহিত বিষয়সমূহ হলো:
- এজেন্ডা-২১
- UNFCCC
- জীববৈচিত্র্য সম্পর্কিত সনদ এবং
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’।

(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৯.
'Club of Vienna' কি?
  1. ক) অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
  2. খ) পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
  3. গ) একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
  4. ঘ) পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
ব্যাখ্যা

The CLUB of VIENNA is an association based in Vienna.
- It consists of an association of recognized scientists and experts. His work focuses on sustainability issues from an economic, social and ecological point of view.
- In particular, he takes up questions that aim at economic activity without destroying the basis of life, promote a good coexistence of people and the preservation of peace.

Source: http://www.clubofvienna.org/en/

২০.
বাংলাদেশর মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?
  1. ক) ৪১.৯%
  2. খ) ৫৬.৮%
  3. গ) ৭৪.৬%
  4. ঘ) ৮৩.৫%
ব্যাখ্যা
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ।
২০১৯-২০ অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় প্রায় ২৭.৯৫ বিলিয়ন মার্কিন ডলার, যা উক্ত সময়ে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ।

[উৎস: অথনৈতিক সমীক্ষা-২০২১]

উল্লেখ্য,
- তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ - চীন
- তৃতীয় দেশ - ভিয়েতনাম।
২১.
বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
  1. ক) ২৮
  2. খ) ৩০
  3. গ) ৩২
  4. ঘ) ৩৮
অনির্ধারিত
ব্যাখ্যা
- বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজ - ৩৭টি।
- দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ - বঙ্গবন্ধু মেডিকেল কলেজ।
- এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত। 
উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট।
২২.
২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে _____ ।
  1. ক) ১৬ কোটি ২৮ লাখ
  2. খ) ১৭ কোটি ৩৬ লক্ষ
  3. গ) ১৮ কোটি ৫০ লক্ষ
  4. ঘ) ১৯ কোটি ৬৮ লক্ষ
ব্যাখ্যা
UNFPA এর তথ্য অনুসারে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে সর্বোচ্চ ১৭ কোটি ৩৬ লক্ষ এবং ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লক্ষ।
Source: BANGLADESH BUREAU OF STATISTICS (BBS), STATISTICS AND INFORMATICS DIVISION (SID), MINISTRY OF PLANNING.
২৩.
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
  1. ক) ৬ ঘণ্টা
  2. খ) সাড়ে ৫ ঘণ্টা
  3. গ) সাড়ে ৬ ঘণ্টা
  4. ঘ) ৫ ঘণ্টা
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ।
২৪.
'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে - এটি কি?
  1. ক) হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
  2. খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
  3. গ) হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
  4. ঘ) ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া
ব্যাখ্যা
মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা ফলে স্ট্রোক হয়। যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। যা একটি রক্ত সঞ্চালনের জনিত একটি রোগ।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৫.
বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
  1. ক) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
  2. খ) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
  3. গ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
  4. ঘ) মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে
ব্যাখ্যা
বিদুৎ উৎপাদনে প্রকল্পে ও মোটর কারে নাইট্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় NO গ্যাস উৎপন্ন হয়। পরে বায়ুর অক্সিজেনসহ NO বিক্রিয়া করে NO2 এবং ওজোন ও পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক এসিডরুপে ভূপৃষ্ঠে পতিত হয়।উদ্ভিদ নাইট্রেট লবণ গ্রহণ করে। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
উৎসঃ রসায়ন বিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৬.
বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
  1. ক) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বদ্ধ হয়
  2. খ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
  3. গ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
  4. ঘ) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে
ব্যাখ্যা
যে প্রবাহ সময়ের সাথে সাথে দিক বা দশা পরিবর্তন করে তাকে দিক পরিবর্তী প্রবাহ বলে(A.C.)।
বাংলাদেশের তড়িৎ-এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল বলতে- প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়।

উৎসঃ পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৭.
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
  1. ক) যথাযথভাবে হাল ঘুরিয়ে
  2. খ) নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
  3. গ) গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে
  4. ঘ) পাল ব্যবহার করে
ব্যাখ্যা
বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উল্লম্ব উপাংশ নৌকাটিকে পাড়ের দিকে টানে। কিন্তু নৌকার হাল দ্বারা উল্লম্ব উপাংশ প্রতিহত করা হয়। গুণ যত লম্বা হয়, নৌকা তত তাড়াতাড়ি নৌকা সামনে এগিয়ে যায়।
উৎসঃ পদার্থবিজ্ঞান ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।