পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৭২ --------------- সাধারণ জ্ঞান: পরীক্ষা - ১৮ টপিক: [ভূগোলের গুরত্বপূর্ণ বিষয়াবলি] ১. দীর্ঘতম, উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম প্রভৃতি সম্পর্কিত। ২. নদী, সাগর, মহাসাগর, পর্বত, খাল, প্রণালি, সমুদ্রবন্দর, সীমারেখা প্রভৃতি সম্পর্কিত। ৩. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ও স্থাপনা। ৪. ভৌগোলিক উপনাম
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
বাংলাদেশ ভূখন্ডের মহীসোপানের সীমানা কত?
  1. উপকূল থেকে ২০০ কিলোমিটার
  2. উপকূল থেকে ৩৫০ কিলোমিটার
  3. উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল
  4. উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের সমুদ্রসীমা
- বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল।
- অর্থনোইতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল।
- মহীসোপান বা সমুদ্রের তলদেশে বাংলাদেশ ভূখন্ডের সীমানা - উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল।
- ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি।

উল্লেখ্য,
- ২০১২ সালে ITLOS এবং ২০১৪ সালে PCA ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে করা মামলায় বাংলাদেশের পক্ষে রায় দেয়।
- এই রায়ের ফলে বাংলাদেশ মোট ১,১৮,৮১৩ বর্গ কিমি সমুদ্রসীমা অর্জন করে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
.
বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মিত হচ্ছে?
  1. ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়
  2. কর্কট ক্রান্তি ও পূর্ব দ্রাঘিমা রেখার ছেদবিন্দুতে
  3. ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখার ছেদবিন্দুতে
  4. সবকটি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু মানমন্দির
- কর্কট ক্রান্তি (২৩.৫ উত্তর অক্ষরেখা) এবং ৯০ পূর্ব দ্রাঘিমা রেখা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি স্থানে ছেদ করেছে।
- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এই ছেদবিন্দুতেই নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু মানমন্দির।
- প্রতি বছর জুন মাসের ২১ তারিখ দুপুর ১২টার সময় কেউ যদি এই স্থানে দাঁড়ায় এবং আকাশে মেঘ না থাকে তাহলে আবিষ্কার করবে সূর্য ঠিক মাথার উপর এবং সেজন্য সেখানে তার কোনো ছায়া পড়ছে না।

উল্লেখ্য,
- ২৩.৫ উত্তর অক্ষরেখাকে কর্কট ক্রান্তি রেখা বলে।
- এ রেখাটি ১১টি জেলার ভেতর দিয়ে অতিক্রম করেছে।
- এগুলো হল চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা , রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ , নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- ৯০পূর্ব দ্রাঘিমারেখাও বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করে। 

অন্যদিকে, 
- পৃথিবীতে তিনটি পূর্ব পশ্চিম বিস্তৃত রেখা আছে, সেগুলো হলো কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি ও বিষুব রেখা।
- ঠিক এ রকম চারটি উত্তর দক্ষিণ বিস্তৃত রেখা আছে, সেগুলো হলো শূন্য ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি এবং ২৭০ ডিগ্রি দ্রাঘিমারেখা।
- চারটি উত্তর দক্ষিণ রেখা এবং তিনটি পূর্ব পশ্চিম রেখা, সব মিলিয়ে বারো জায়গায় ছেদ করেছে।
- ১২টি বিন্দুর ১০টি বিন্দুই পড়েছে সাগরে মহাসাগরে।
- এর মধ্যে শুধু দুইটি ছেদবিন্দু পড়েছে স্থলভাগে। এর একটি পড়েছে সাহারা মরুভূমিতে আর অন্য বিন্দুটি বাংলাদেশে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

তথ্যসূত্র- দৈনিক যুগান্তর।
.
কোন অঞ্চল 'রোয়ারিং ফর্টিস' নামে পরিচিত?
  1. আফ্রিকা মহাদেশের চল্লিশটি দেশ
  2. দক্ষিণ গোলার্ধের ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ
  3. বিশ্বের দরিদ্রতম চল্লিশটি অঞ্চল
  4. বিশ্বের দরিদ্রতম চল্লিশটি দেশ
ব্যাখ্যা
রোয়ারিং ফর্টিস বা গর্জনশীল চল্লিশ
- দক্ষিণ গোলার্ধের ৪০ থেকে ৪৭ দক্ষিণ অক্ষাংশে প্রত্যয়ন বায়ুর গতিবেগ সর্বোচ্চ।
- তাই এই অঞ্চলকে রোয়ারিং ফর্টিস বা গর্জনশীল চল্লিশ বলে।

- প্রত্যয়ন বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পুর্ব দিকে যায়।
- এই জন্য এই বায়ুকে পশ্চিমা বায়ুও বলাহয়।
- প্রত্যয়ন বায়ুর প্রবাহের দিক একই থাকে বলে এটি নিয়ত বায়ুর অন্তর্ভুক্ত।
- রোয়ারিং ফর্টিস বা গর্জনশীল চল্লিশ অঞ্চলে প্রত্যয়ন বা পশ্চিমা বায়ু প্রবাহিত হয়; যা একপ্রকার নিয়ত বায়ু।

উল্লেখ্য,
- বায়ুপ্রবাহ প্রধানত ৪ প্রকার। যথা -
১. নিয়ত বায়ু,
২. সাময়িক বায়ু,
৩. স্থানীয় বায়ু,
৪. অনিয়মিত বায়ু।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. নারায়ণগঞ্জ
  4. ফরিদপুর
ব্যাখ্যা
বাংলাদেশের নদীবন্দর 
- বর্তমানে বাংলাদেশে ৪৮টি নদীবন্দর রয়েছে।
- সর্বশেষ দুটি নদী বন্দর ২৮ এপ্রিল, ২০২৪ সালে একই দিনে পৃথক পৃথক গেজেট আকারে প্রকাশ পায়। এগুলো হলো- 
১. রাজশাহী নদীবন্দর (৪৮ তম), এবং
২.ঘাষিয়াখালী নদীবন্দর (৪৭ তম)। 

- বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।

অন্যদিকে,
- শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে এবং নারায়ণগঞ্জের কলাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে।
- বাংলাদেশের এককালীন বিখ্যাত মসলিন শিল্প শীতলক্ষ্যা নদীর উভয় তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল।
- বর্তমানে নদীর উভয় তীরে প্রচুর পরিমাণে ভারি শিল্প-কারখানা গড়ে উঠেছে।
- ১১০ কিমি দৈর্ঘ্যের এই শীতলক্ষ্যা তার পানির স্বচ্ছতা এবং শীতলতার জন্য একদা বিখ্যাত ছিল।

তথ্যসূত্র – বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, বাংলাপিডিয়া
.
বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে?
  1. রাঙামাটি
  2. বান্দরবান
  3. কক্সবাজার
  4. সবগুলো
ব্যাখ্যা
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত
- বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তদৈর্ঘ্য ২৭১ কিমি।
- রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার; এই তিন জেলার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে।
- মিয়ানমারের আরাকান ও চিন; এই দুই রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে।
- নাফ নদী এই দুই দেশকে পৃথক করেছে।

উল্লেখ্য,
- বাংলাদেশের মোট সীমান্ত - ৫১৩৮ কিমি।
- উপকূলীয় সীমানা - ৭১১ কিমি।
- ভারতের সাথে সীমান্তদৈর্ঘ্য - ৪১৫৬ কিমি।চ
- ভারতের ৫ টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। এগুলো হলো,
১. পশ্চিমবঙ্গ,
২. আসাম,
৩. ত্রিপুরা,
৪. মেঘালয়,
৫. মিজোরাম

তথ্যসূত্র- বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েবসাইট।
.
তিয়েন আনমেন স্কয়ার কোন দেশে অবস্থিত?
  1. তুরস্ক
  2. মিশর
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা
তিয়েন আনমেন স্কয়ার
-তিয়েন আনমেন স্কয়ার চীনের রাজধানী বেইজিং শহরে অবস্থিত। 
-১৯৮৯ সালের ৪ জুন তিয়েন আনমেন স্কয়ারে মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের দাবীতে  দাবিতে জড়ো হওয়া বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার।
-সেই বছর এপ্রিল থেকে সরকারের দুর্নীতি বন্ধ ও গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীরা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অনশন শুরু করে।
-পরে তার সঙ্গে যোগ দেন শ্রমিকেরা। 
-ওই ঘটনা নিয়ে এরপর কোনোরকম আলোচনা নিষিদ্ধ করে চীন। 

উল্লেখ্য,
- চীন আয়তনে বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ এবং জনসংখ্যায় ২য় বৃহত্তম।
- চীনের মুদ্রা - ইউয়ান।
- আধুনিক চীনের জনক - সান ইয়াত সেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা। 
.
কোন দেশকে মুক্তার দেশ বলা হয়?
  1. বাহরাইন
  2. কিউবা
  3. জাপান
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (দেশ)
- সূর্যোদয়ের দেশ - জাপান।
- শ্বেতহস্তীর দেশ - থাইল্যান্ড।
- মুক্তার দেশ - কিউবা।
- মুক্তার দ্বীপ- বাহরাইন।
- প্রাচীরের দেশ - চীন।
- ল্যান্ড অফ মার্বেল - ইতালি।
- সমুদ্রের বধূ - গ্রেট ব্রিটেন।
- ম্যাপল পাতার দেশ - কানাডা।
- হাজার হ্রদের দেশ -ফিনল্যান্ড।
- সিল্ক রুটের দেশ - ইরান।
- ইউরোপের ককপিট - বেলজিয়াম।
- সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
রাফাহ ক্রসিং সংলগ্ন মরুভূমি কোনটি?
  1. পশ্চিম মরুভূমি
  2. গিলফ কেবির মরুভূমি
  3. সিনাই মরুভূমি
  4. সাহারা মরুভূমি
ব্যাখ্যা
রাফা ও রাফা ক্রসিং
- গাজার সর্ব দক্ষিণে অবস্থিত, মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ রাফাহ ক্রসিং।
- এটি সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ।
- গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা।
- রাফা ক্রসিং ছিল একমাত্র পথ যেখান দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা।
- রাফাহ ক্রসিং ছাড়াও স্থলপথে গাজার আরও দুটি ক্রসিং রয়েছে। একটি কেরেম শালম ক্রসিং, আরেকটি বেইত হানুন বা ইরেজ ক্রসিং।
- এই দুটি ক্রসিং ব্যবহৃত হতো শুধু পণ্য পরিবহনে। যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ।
- এর বাইরে গাজার সাথে ইসরায়েলের আরও চারটি ক্রসিং থাকলেও গত ১০/১৫ বছর ধরেই সেগুলো বন্ধ রয়েছে।

উল্লেখ্য, 
- গত ৭ই অক্টোবর, ২০২৩ গাজার উত্তরাঞ্চলের ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে আক্রমণ করে হামাস।
- হামাস ইসরায়েলে হামলা চালানোর সময় থেকেই ইসরায়েলের সাথে গাজার দুটি ক্রসিং বন্ধ করে দেয়া হয়।
- খোলা থাকে শুধুমাত্র রাফাহ ক্রসিং। এমন অবস্থায় রাফাহ ক্রসিং হয়ে উঠেছিল যুদ্ধবিধ্বস্ত মানুষদের গাজা ছেড়ে যাওয়া এবং ভয়াবহ এই সংকটকালে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র স্থলপথ।

অন্যদিকে,
- মিশরের পশ্চিম মরুভূমি হল সাহারার একটি এলাকা যা নীল নদের পশ্চিমে লিবিয়ার সীমান্ত পর্যন্ত এবং দক্ষিণে ভূমধ্যসাগর থেকে সুদানের সীমান্ত পর্যন্ত অবস্থিত।
- গিলফ কেবির হল মিশর এবং লিবিয়ার সীমান্তে একটি মালভূমি।
- সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। আফ্রিকার ১১ টি দেশের সীমানাজুড়ে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া, সুদানের অংশে রয়েছে এই মরুভূমি।

তথ্যসূত্র - The Daily Star, Britannica.
.
বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল কোনটি?
  1. চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম এর বনাঞ্চল
  2. সুন্দরবন
  3. মধুপুর ও ভাওয়ালের গড়
  4. বরেন্দ্র বনভূমি
ব্যাখ্যা
বাংলাদেশের বনভূমি 
- একটি দেশের মোট আয়তনের তুলনায় ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক।
- কিন্তু বাংলাদেশের মোট আয়তনের মাত্র ১৫.৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে।
- এর মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০.৭৪ শতাংশ।
- একক বনভূমি হিসাবে দেশের বৃহত্তম বনভূমি - সুন্দরবন (৬০১৭ বর্গ কিমি)।
- দেশের বৃহত্তম বনাঞ্চল - চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম এর বনাঞ্চল।
- বাংলাদেশের মোট বনভূমি - ২২.৪২ লক্ষ হেক্টর (৫৫.৪ লক্ষ একর)।

- দিন দিন এদেশে বনভূমির পরিমাণ আশংকাজনক হারে কমছে, যা পরিবেশের জন্য মারাত্বক হুমকি।
- এই থেকে পরিত্রাণে জাতীয় পর্যায়ে রক্ষনাবেক্ষন এর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপন বৃদ্ধি ও বৃক্ষনিধন হ্রাসে আমাদের সচেতন হতে হবে।

⇒ একক বন হিসাবে বৃহত্তম বন - সুন্দরবন যার বাংলাদেশ অঞ্চলের আয়তন প্রায় ৬,০১৭ কি.মি প্রায়।

তথ্যসূত্র - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওয়েবসাইট।
১০.
মাচুপিচু কোন দেশে অবস্থিত?
  1. ব্রাজিল
  2. চিলি
  3. পেরু
  4. পর্তুগাল
ব্যাখ্যা
মাচুপিচু
- ইনকা সভ্যতার একটি নিদর্শন মাচুপিচু।
- দ্বাদশ শতকে আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানরা এটি তৈরি করেছিল।
- মাচু পিচু নগরীতে মোট ১৪০টি পাথরের স্থাপনা রয়েছে। 
- পেরুতে অবস্থিত এই  নিদর্শনটি পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম।
- পেরুর রাজধানী লিমা থেকে ৩৫৭ মাইল দক্ষিণ-পূর্বে ইনকাদের প্রাচীন রাজধানী কুচকোয় এটি অবস্থিত। 
- যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিক গবেষক হিরাম বিংহাম ১৯১১ সালের ২৪ জুলাই মাচুপিচুকে নতুন করে বিশ্বের নজরে নিয়ে আসেন।
- ইউনেস্কো ১৯৮৩ সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। 


ছবি - মাচুপিচু।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১১.
কোন শহরকে মসজিদের শহর বলা হয়?
  1. ঢাকা
  2. ইস্তাম্বুল
  3. কায়রো
  4. ক + খ
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (শহর)
- উদ্যানের শহর - শিকাগো।
- বিগ এ্যাপল - নিউওইয়র্ক।
- গোলাপী শহর -জয়পুর, রাজস্থান।
- চির বসন্তের নগরী - কিটো, ইকুয়েডর।
- চির শান্তির শহর - রোম।
- নিষিদ্ধ শহর - লাসা, তিব্বত।
- মসজিদের শহর - ঢাকা ও ইস্তাম্বুল।
- মন্দিরের শহর - বেনারস।
- সাত পাহাড়ের শহর - রোম।
- স্বর্ণ নগরী - জোহান্সবার্গ।
- সম্মেলনের শহর - জেনেভা।
- গ্রানাইটের শহর - এভারডিন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১২.
কোন দেশের সমুদ্রবন্দর নেই?
  1. ভুটান
  2. লাওস
  3. আফগানিস্তান
  4. সবকটি
ব্যাখ্যা
স্থলবেষ্টিত রাষ্ট্র
- যেসব দেশের চার পাশে সমুদ্র নেই সেসব দেশ মূলত স্থলবেষ্টিত বা ল্যান্ডলক দেশ হিসেবে পরিচিত।
- বর্তমানে বিশ্বে ৪৪টি বহুল স্বীকৃত স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে।
- দুটি রাষ্ট্র দ্বি-স্থলবেষ্টিত (উজবেকিস্তান ও লিশটেনস্টাইন)। 
- কাজাখস্তান বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র।
- ইথিওপিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত রাষ্ট্র।

- এশিয়ার স্থলবেষ্টিত দেশ:
- নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। 

- আফ্রিকার স্থলবেষ্টিত দেশ:
- মালি, নাইজার, উগান্ডা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বুরুন্ডি, মালাউই, জাম্বিয়া, ইথিওপিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বুর্কিনা ফাসো, ইসোয়াতিনি, দক্ষিণ সুদান।

 - ইউরোপের স্থলবেষ্টিত দেশ:
- অস্ট্রিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, কসোভো, মলদোভা, বেলারুশ, স্লোভাকিয়া, সার্বিয়া, ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, উত্তর ম্যাসিডোনিয়া, সান মারিনো, লিশটেনস্টাইন, লুক্সেমবার্গ, হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)

- দক্ষিণ আমেরিকার স্থলবেষ্টিত দেশ:
- বলিভিয়া ও প্যারাগুয়ে।
 
তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
১৩.
পৃথিবীর নিম্নতম বিন্দুটি কোথায় অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগরে
  2. আটলান্টিক মহাসাগরে
  3. বঙ্গোপসাগরে
  4. এন্টার্কটিকা মহাদেশে
ব্যাখ্যা
মারিয়ানা ট্রেঞ্চ
- পৃথিবীর নিম্নতম বা গভীরতম স্থান - মারিয়ানা ট্রেঞ্চ।
- এটি প্রশান্ত মহাসাগরে তলদেশে অবস্থিত।
- হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের মধ্যবর্তী স্থানে এটির অবস্থান।
- এর গভীরতা প্রায় ৩৬,০৭০ ফুট বা ১১,০৩৪ মিটার।
- মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতম স্থান কে  চ্যালেঞ্জার ডিপ বলা হয়।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
১৪.
রোম কে বলা হয় -
  1. সাত পাহাড়ের শহর
  2. চির শান্তির শহর
  3. নীরব শহর
  4. সবকটি
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (শহর)
- উদ্যানের শহর - শিকাগো।
- বিগ এ্যাপল - নিউওইয়র্ক।
- গোলাপী শহর -জয়পুর, রাজস্থান।
- চির বসন্তের নগরী - কিটো, ইকুয়েডর।
- সাত পাহাড়ের শহর - রোম।
- চির শান্তির শহর - রোম।
- নীরব শহর - রোম।
- নিষিদ্ধ শহর - লাসা, তিব্বত।
- মসজিদের শহর - ঢাকা ও ইস্তাম্বুল।
- মন্দিরের শহর - বেনারস।
- স্বর্ণ নগরী - জোহান্সবার্গ।
- সম্মেলনের শহর - জেনেভা।
- গ্রানাইটের শহর - এভারডিন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১৫.
কোন দেশটি বাংলাদেশের সীমান্তবর্তী?
  1. শ্বেতহস্তীর দেশ
  2. সিল্ক রুটের দেশ
  3. সোনালী প্যাগোডার দেশ
  4. বজ্রপাতের দেশ
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (দেশ)
-নিশীথ সূর্যের দেশ - নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ - জাপান।
- শ্বেতহস্তীর দেশ - থাইল্যান্ড।
- সিল্ক রুটের দেশ - ইরান।
- সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
- বজ্রপাতের দেশ - ভুটান।
- মুক্তার দেশ - কিউবা।
- মুক্তার দ্বীপ- বাহরাইন।
- প্রাচীরের দেশ - চীন।
- ল্যান্ড অফ মার্বেল - ইতালি।
- সমুদ্রের বধূ - গ্রেট ব্রিটেন।
- ম্যাপল পাতার দেশ - কানাডা।
- হাজার হ্রদের দেশ -ফিনল্যান্ড।
- ইউরোপের ককপিট - বেলজিয়াম।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১৬.
পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
  1. মালদ্বীপ
  2. ভ্যাটিকান সিটি
  3. টুভ্যালু
  4. মোনাকো
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি
- ভ্যাটিকান সিটি একটি নগর রাষ্ট্র।
- এটি The Holy See নামেও পরিচিত।
- ভ্যাটিকান সিটি সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত।
- আগে এটি ইটালির অধীনে ছিল। 
- ১১ ফেব্রুয়ারি ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। 
- ভ্যাটিকান সিটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত বিশ্বের সবচেয়ে ছোট দেশ। 
- এর আয়তন ০.৪৪ বর্গকিমি।
- এই দেশের জনসংখ্যা প্রায় ৮০০।
- সারা বিশ্বের ক্যাথলিক চার্চগুলোর প্রাণকেন্দ্র এই ভ্যাটিকান। 

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১৭.
দৈর্ঘ্যের ক্রমানুসারে কোনটি সঠিক?
  1. নীলনদ - আমাজন - কঙ্গো
  2. নীলনদ - আমাজন - মিসিসিপি
  3. নীলনদ - আমাজন - ইয়াংজি
  4. কোনটি নয়
ব্যাখ্যা
পৃথিবীর দীর্ঘতম ৫টি নদী

- পৃথিবীর দীর্ঘতম নদী - ‘নীলনদ’।
- বর্তমানে ১০টি দেশ এর আশীর্বাদপুষ্ট। সেগুলো হল- মিসর, সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা, কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া ও উগান্ডা।
- দৈর্ঘ্য - ৬৬৫০ কিলোমিটার।

- দ্বিতীয় দীর্ঘতম নদী - আমাজন।
- দৈর্ঘ্য - ৬৪০০ কিলোমিটার।

- তৃতীয় দীর্ঘতম নদী - ইয়াংজি।
- দৈর্ঘ্য - ৬৪০০ কিলোমিটার।

- চতুর্থ দীর্ঘতম নদী - মিসিসিপি।
- দৈর্ঘ্য - ৫৯৭১ কিলোমিটার।

- পঞ্চম দীর্ঘতম নদী - কঙ্গো।
- দৈর্ঘ্য - ৪৭০০ কিলোমিটার।
- এটি বিশ্বের গভীরতম নদী।

তথ্যসূত্র - ব্রিটানিকা।