পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৯
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা] ফুল মডেল টেস্ট মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫ ------------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৭৯ প্রশ্ন

.
"The crowd was cheering loudly." What type of noun is "crowd"?
  1. Common Noun
  2. Proper Noun
  3. Collective Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা
• A collective noun is a word that refers to a group of people, animals, or things as a single unit.
- "Crowd" একটি Collective Noun কারণ এটি অনেক মানুষের দলকে বোঝায়।

• Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য) হলো এমন যা একটি দল বা সমষ্টি-কে বোঝায়। এটি মানুষ, প্রাণী বা জিনিসের সমষ্টিকে একই নামে প্রকাশ করে।

উদাহরণ:
দল (Team) – খেলোয়াড়দের দল
ঝাঁক (Flock) – পাখির ঝাঁক
শ্রেণী (Class) – ছাত্রদের শ্রেণী
পশুসমষ্টি (Herd) – গবাদি পশুর দল

• Examples in Sentences:
• A herd of cows is grazing. (গরুর একটি দল ঘাস খাচ্ছে।)
• The jury gave its verdict. (জুরি দল তাদের রায় দিয়েছে।)
• A flock of birds flew away. (পাখির একটি ঝাঁক উড়ে গেল।)

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Choose the sentence with correct reflexive pronoun usage.
  1. Myself and John went to the store.
  2. She looked at herself in the mirror.
  3. They enjoyed the concert by themselves.
  4. Both খ and গ
ব্যাখ্যা
• Reflexive pronoun এর সঠিক ব্যবহার হয়েছে খ এবং গ উভয় এই, তাই সঠিক উত্তর (ঘ)।

- খ and গ correctly use reflexive pronouns "herself" and "themselves".
- ক তে , "Myself" is incorrect—it should be "John and I".

- B এবং C বাক্যে "herself" ও "themselves" reflexive pronouns হিসেবে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু ক বাক্যে "Myself" ভুল; সঠিক রূপ হবে "John and I"।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Which of these is a gender-neutral term?
  1. Waiter
  2. Steward
  3. Server
  4. Headmistress
ব্যাখ্যা
• সঠিক উত্তর Server.
• Explanation: "Server" is gender-neutral, একজন পুরুষ অথবা মহিলা হতে পারেন।
কিন্তু, অপর দিকে অন্য option গুলোয় লিঙ্গ পরিবর্তন হয়।

ক) "waiter" (male) and "waitress" (female) are gendered.
খ)"steward" (male) and "stewardess" (female).
ঘ) "Headmaster" (male) - "Headmistress" (female).
এদের পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গ আছে, তাই এরা gender neutral.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
The committee ___ decided on the new policy.
  1. has
  2. have
  3. were
  4. are
ব্যাখ্যা
The committee ___ decided on the new policy.
সঠিক উত্তর ক) has
Explanation: "Committee" is a collective noun acting as a single unit, so it takes a singular verb.

A collective noun takes a Singular verb when it is thought of as a whole and takes a Plural verb when the separately thought of.
- Collective noun সমষ্টিগত অর্থে singular verb নেয়, কিন্তু পৃথক পৃথক সত্তা plural verb নেয়।).
- The army was defeated.
- Fifty rupees is enough for me.
- There is a large audience.
- The audience are requested to take their seats separately.
- বিচারক মণ্ডলী লোকটিকে ফাঁসিতে ঝোলাবার আদেশ দিয়েছেন-The jury has ordered to hang the man.
- বিচারকমণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন-The jury are divided in their opinions.
- কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে রাজী হয়েছে-The committee has agreed to keep unanimous decision.

Source: Applied English Grammar and Composition.
.
Choose the correct preposition:
"He agreed ___ my proposal."
  1. with
  2. to
  3. on
  4. at
ব্যাখ্যা
• "He agreed ___ my proposal."
সঠিক উত্তর,খ) to.
• Agree to = accept a proposal/idea. কোন মত বা প্রস্তাবের সাথে একমত হওয়া।
- He agreed to my proposal.
- সে আমার প্রস্তাবে রাজি হয়েছে।
• Agree with = share an opinion (I agree with you). সঙ্গতিপূর্ণ হওয়া।
- I agree with you.
- আমি তোমার সাথে একমত।
• Agree on = mutual decision (We agreed on a plan).  একমত হওয়া (নির্দিষ্ট বিষয়).
- Everyone on the team agreed on a date for the meeting.
- দলের প্রত্যেক সদস্য মিটিং এর তারিখ নিয়ে একমত হয়েছে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
He said, “I will meet you here tomorrow.” (Change the narration)
  1. He said that he would meet me here tomorrow
  2. He said that he would meet me here the next day.
  3. He said that he would meet me there tomorrow.
  4. He said that he would meet me there the next day.
ব্যাখ্যা
সঠিক উত্তর ঘ) there the next day

• সবসময় pronouns, tenses, place, and time in indirect speech এ পরিবর্তন করতে হবে.
• সাধারণ পরিবর্তন:
- Direct speech এ  here, থাকলে indirect speech এ there হবে।
- Direct speech এ now, থাকলে indirect speech এ then হবে।
- Direct speech এ today, থাকলে indirect speech এ  that day হবে।
- Direct speech এ tomorrow, থাকলে indirect speech এ the next day হবে।
- Direct speech এ here, থাকলে indirect speech এ there হবে।
- Direct speech এ tomorrow, থাকলে indirect speech এ the next day হবে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Fill in the blanks with appropriate articles:
I saw ___ owl sitting on ___ old tree last night.
  1. a / an
  2. an / the
  3. the / a
  4. an / a
ব্যাখ্যা
• Correct Sentence:
- "I saw an owl sitting on the old tree last night."
• প্রথম শূন্যস্থানে "an owl" সঠিক কারণ।
- "owl" শব্দটি vowel sound দিয়ে শুরু হয়েছে।
- এটি প্রথমবার উল্লেখ করা হচ্ছে।
- দ্বিতীয় শূন্যস্থানে "the old tree" সঠিক কারণ:
- এটি একটি নির্দিষ্ট পুরানো গাছকে বোঝাচ্ছে।
- বক্তার কথার প্রেক্ষাপট থেকে বোঝা যাচ্ছে এটি বিশেষ কোনো গাছ।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
The teacher will be teaching the students. (Make it passive.)
  1. The students will teach by the teacher.
  2. The students will being taught by the teacher.
  3. The students will be being taught by the teacher.
  4. The students will taught by the teacher.
ব্যাখ্যা
• Structure (Active Voice):
- Subject + shall/will + be + V1 + ing + Object.
- Example: She will be cooking rice.
• Structure (Passive Voice):
- Object (as new subject) + shall/will + be + being + V3 (past participle) + by + Agent (original subject).
- Example: Rice will be being cooked by her.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Transform the given exclamatory sentence to assertive: 
"Would that I were a bird!"
  1. I wish I was a bird.
  2. I wish I were a bird.
  3. I wished I were a bird.
  4. I want to be a bird.
ব্যাখ্যা
• "Would that I were a bird!"
সঠিক উত্তর খ) I wish I were a bird.
• Explanation:
"Would that" → "I wish" (unreal past "were" remains).
• Exclamatory কে Assertive এ করতে হলে -
- প্রথমে Would that যুক্ত Exclamatory কে Assertive এ করতে হলে –
- প্রদত্ত subject + wish + Would that এর পরের অংশ।
- Exclamatory - Would that I could be a player!
- Assertive – I wish I could be a player.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১০.
What is the meaning of the phrase 'A bolt from the blue':
  1. A preplanned incident 
  2. A sudden and unexpected event
  3. Mechanical default
  4. Thunderstorm
ব্যাখ্যা
A bolt from the blue:
English Meaning: a sudden and unexpected event or piece of news, a complete surprise.
Bangla Meaning: অপ্রত্যাশিত ঘটনা বা খবর, সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া।
• Example:
• The news of his accident was like a bolt from the blue.
- তার দুর্ঘটনার সংবাদ একেবারেই অপ্রত্যাশিত ছিলো।
• The job came like a bolt from the blue.
- চাকুরিটা হঠাৎ করে (অপ্রত্যাশিতভাবে) হয়ে গেলো।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১১.
Synonym of the word 'Equivocate':
  1. Confront
  2. Be blunt
  3. Fudge
  4. Be frank
ব্যাখ্যা
Equivocate [verb]:
English Meaning: To speak in a way that is intentionally not clear and confusing to other people, especially to hide the truth.
Bangla Meaning: দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।
Synonyms: Prevaricate (অসত্য বা অংশত অসত্য উক্তি করা), Vacillate (দ্বিধা করা), Temporize (গড়িমসি করা), Fudge (অর্থহীন), Hedge (বাজে), Quibble (কথার মারপ্যাঁচ)।
Antonyms:  Tell truth (সত্যবাদীতা), Be frank (স্পষ্টবাদীতা), Speak your mind (আসল কথাটি বলা), Be blunt (স্পষ্টবাদী হওয়া)।
Confront (মুখোমুখি হওয়া বা করা)।

Example Sentence:
1. The law students squirmed and equivocate to avoid confronting my question.
2. The applicant seemed to be equivocating when we asked him about his last job.

Source: Live MCQ lecture.
১২.
What is the meaning of the word "shard":
  1. Stuck in mud
  2. Stuck in hard times
  3. A sharp broken piece of a hard substance
  4. An unknown place
ব্যাখ্যা
• Shard (Noun)
English Meaning: A sharp broken piece of a hard substance.
Bangla Meaning: (প্রাচীন প্রয়োগ তবে মালী ও প্রত্নতাত্ত্বিকরা এখনো ব্যবহার করে থাকেন) মাটির পাত্রের ভাঙা টুকরা; খোলামকুচি।

Synonyms: Fragment (খণ্ড; টুকরা), Sliver (ধারালো টুকরা), Piece (খণ্ড; অংশভাগ), Splinter (ছোট ছোট কুচি), Particle (ক্ষুদ্র কণা)।
Antonyms: Chunk (পুরু খণ্ড বা টুকরা), Slab (পুরু মসৃণ খণ্ড), Hunk (মোটা খণ্ড; প্রস্থ; বড় টুকরো). Core, (মূল) Entirely (সম্পূর্ণরূপে)।

Example Sentence:
1. Saying that shards of broken glass are razor sharp is an understatement.
2. One shard of glass ripped his hand and another across his forehead.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৩.
Which of the following words is spelled correctly?
  1. Inconseqquential
  2. Inconsequential
  3. Insconsequential
  4. Inconsequenntial
ব্যাখ্যা
• Inconsequential
(Adjective)
- English Meaning: of no significance, unimportant, irrelevant, illogical
- Bangla Meaning: গুরুত্বহীন
• Example Sentence:
1. Most of what she said was pretty inconsequential.
2. The inconsequential excuse he made is that, dog ate his homework.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৪.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair :
Lineage : Person ::
  1. Foliage : Tree
  2. Derivation : Word
  3. Adolescence : Child
  4. Landscape : Portrait
ব্যাখ্যা
Lineage - (noun) বংশ, পূর্বপুরুষ।
Person -(noun) ব্যক্তি।
সঠিক উত্তর খ)
Derivation - (noun) শব্দের বু্যৎপত্তি নির্ণয়।
Word - (noun) শব্দ।
Relation:
একজন ব্যক্তির আদি উৎপত্তি সম্পর্কে জানা যায় Lineage বা পূর্বপুরুষ থেকে।
একইভাবে, একটি শব্দের উৎপত্তি নির্ণয় প্রক্রিয়া হলো Derivation।

Other options:
ক)
Foliage -(noun) পল্লব-গুচ্ছ; পত্রগুচ্ছ।
Tree -(noun)
গ)
Adolescence -(noun) বয়ঃসন্ধি, কৈশোর।
Child -(noun) শিশু সন্তান।
ঘ)
Landscape -(noun) ভূদৃশ্য।
Portrait -(noun) প্রতিকৃতি, কোনও লোকের ছবি।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক analogy টি হলো- Derivation : Word

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৫.
What is the meaning of the phrase 'A square peg in a round hole'
  1. An easy or defenseless target.
  2. A person who acts or moves slowly.
  3. An unpleasant person who cannot be trusted.
  4. A person in a situation unsuited to their abilities or character
ব্যাখ্যা
A square peg in a round hole
English Meaning: a person in a situation unsuited to their abilities or character.
Bangla Meaning: অনুপযুক্ত / বেমানান।
Ex. Sentence: He never quite fitted in when he was working here - he was always a bit of a square peg.
Bangla Meaning: সে যখন এখানে কাজ করতো তখন মানিয়ে নিতে পারে নি, সে বরাবরই এখানে বেমানান ছিলো।

A snake in the grass
English Meaning: 1. an unpleasant person who cannot be trusted.
Bangla Meaning: ১. যাকে বিশ্বাস করা যায় না।
Ex. Sentence: A snake in the grass is very dangerous.
Bangla Meaning: গোপন শত্রু খুব ভয়ংকর জিনিস।

A slow coach
English Meaning: a person who acts or moves slowly.
Bangla Meaning: খুবই অলস।
Ex. Sentence: A slow coach can't shine in life.
Bangla Meaning: অলস ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে না।

A sitting duck
English Meaning: an easy or defenseless target.
Bangla Meaning: সহজ লক্ষ্যবস্তু / যাকে আক্রমণ করা সহজ।
Ex. Sentence: With their bullets all gone, the soldiers were sitting ducks for the enemy.
Bangla Meaning: সব বুলেট শেষ হয়ে যাওয়ায় সৈন্যরা এখন শত্রুদের সহজ লক্ষ্যে পরিণত হয়েছে।

Source: Live MCQ lecture.
১৬.
What is the meaning of the phrase
"A fish out of water"
  1. Catching fish
  2. A dry weather
  3. Available
  4. Being uncomfortable
ব্যাখ্যা
A fish out of water
• English Meaning: someone who is uncomfortable in a specific situation.
• Bangla Meaning: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা।
- Example Sentence: I felt like a fish out of water at my new school.
- Bangla Meaning: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১৭.
I shall do the work. (Make passive)
  1. I shall be doing the work.
  2. The work may be done by me.
  3. The work would be done by me.
  4. The work will be done by me.
ব্যাখ্যা
• Active: I shall do the work.
• Passive: The work will be done by me.

• Active Voice এ future indefinite tense এর হলে: (Sub + shall/will + verb + object)
Passive voice এর structure হবে -
• Object টি subjective form হয়+ shall/will + be + verb এর past participle + by +Subject টি objective form.
যেমন:
Active: I will visit my aunt’s house.
Passive: My aunt’s house will be visited by me.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৮.
I bought ___ umbrella. ___ umbrella is black.
  1. a / The
  2. an / The
  3. the / A
  4. an / A
ব্যাখ্যা
Correct Sentence:
"I bought an umbrella. The umbrella is black."

- প্রথম শূন্যস্থানে "an umbrella" সঠিক কারণ:
- "umbrella" শব্দটি vowel sound দিয়ে শুরু।
- এটি প্রথমবার উল্লেখ করা হচ্ছে (অনির্দিষ্ট)।
- দ্বিতীয় শূন্যস্থানে "the umbrella" সঠিক কারণ:
- এখন আমরা সেই নির্দিষ্ট ছাতাটির কথা বলছি।
- এটি কথোপকথনে পরিচিত বস্তু হয়ে গেছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৯.
Which word has the same singular and plural form?
  1. Mouse
  2. Sheep
  3. Tooth
  4. Goose
ব্যাখ্যা
• কিছু noun এর singular ও plural একই হয়ে থাকে।

• Singular - Plural.
- Sheep - Sheep,
- Pair - Pair,
- Swine - Swine,
- Deer - Deer,
- Dozen - Dozen,
- Gross - Gross.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২০.
Choose the correct sentence:
  1. I need some advices.
  2. She has many furnitures.
  3. He drank a glass of water.
  4. They have a lot of homeworks.
ব্যাখ্যা
• "Water" is uncountable and can be measured (a glass of water)."Water" uncountable এবং পরিমাপ করা যায় (এক গ্লাস পানি)। সঠিক উত্তর গ) He drank a glass of water.

• Other options:
ক) I need some advices.
খ) She has many furnitures.
ঘ) They have a lot of homeworks.
• "Advice," "furniture," and "homework" are uncountable and do not take plural forms.
• "Advice," "furniture," এবং "homework" uncountable—এদের plural form হয় না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২১.
​নিচের কোন ধ্বনিগুলো স্পৃষ্টধ্বনি?​
  1. ঙ, ঞ, ণ, ন
  2. চ, ছ, জ, ঝ
  3. ক, খ, গ, ঘ
  4. ছ, জ, খ, গ
ব্যাখ্যা
স্পৃষ্টধ্বনি:
- ক-বর্গ এবং প-বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধ্বনিগুলোর উচ্চারণকালে মুখবিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এগুলোকে স্পৃষ্টধ্বনি বলে।

অন্যদিকে,
ঘৃষ্টধ্বনি:
- চ, ছ, জ, ঝ-এই ধ্বনিগুলোর উচ্চারণকালে জিহ্বা বা তালুর স্পর্শের পর পরই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজাত ধ্বনি সৃষ্টি হয় বলে এগুলোকে ঘৃষ্টধ্বনি বলে।

নাসিক্য বা অনুনাসিকধ্বনি:
- ঙ, ঞ, ণ, ন, ম-এগুলোর উচ্চারণকালে মুখবিবরের বাতাস নাক দিয়ে বের হয় বলে এগুলোকে নাসিক্য বা
অনুনাসিকধ্বনি বলে

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
২২.
নিচের কোন বাক্যে নিম্নরেখ শব্দটি কর্মকারক?
  1. আমার খাওয়া হলো না।
  2. অন্নহীনে অন্ন দাও।
  3. গাঁয়ে মানে না আপনি মোড়ল।
  4. আমার ভাত খাওয়া হলো না।
ব্যাখ্যা
কর্মকারক: 
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়।

কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: আমার ভাত খাওয়া হলো না।
দ্বিতীয়া বিভক্তি: আমি তাকে চিনি।
ষষ্ঠী বিভক্তি: ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে।
সপ্তমী বিভক্তি: জিজ্ঞাসিব জনে জনে

অন্যদিকে,
কর্তৃকারক - আমার খাওয়া হলো না। গাঁয়ে মানে না আপনি মোড়ল।
সম্প্রদান কারক - অন্নহীনে অন্ন দাও।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
২৩.
সাধু ভাষারীতি কোথায় ব্যবহৃত হয়?
  1. বক্তৃতায়
  2. লেখায়
  3. নাটকের সংলাপে
  4. কথাবার্তায়
ব্যাখ্যা
সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
ক. সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
খ. এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
গ. সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
ঘ. সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
ঙ. সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২৪.
পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে কী বলে?
  1. স্বরলোপ
  2. অপিনিহিতি
  3. অন্তর্হতি
  4. ব্যঞ্জনচ্যুতি
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- মারি > মাইর।

অন্যদিকে,
সম্প্রকর্ষ বা স্বরলোপ - দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।
ব্যঞ্জনচ্যুতি - পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লােপ পায়।
অন্তর্হতি- পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৫.
​'নবান্ন' নাটকের পটভূমি কী?
  1. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
  2. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  3. ১৯৪৭ সালের দেশভাগ
  4. ১৯৪৪ সালের পঞ্চাশের মন্বন্তর
ব্যাখ্যা
'নবান্ন' নাটক:
- এটি বিজন ভট্টাচার্য রচিত নাটক।
- ‘নবান্ন' (১৯৪৪) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
- তাই এই নাটকটিকে বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে যুগান্তকারী বলা চলে।
- অনেকে দীনবন্ধুর 'নীল-দর্পণে'র সঙ্গে এর তুলনা করেছেন। এ নাটকটি ভারতীয় গণনাট্য সঙ্ঘ ১৯৪৪ সালে প্রথম অভিনয় করেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ -
  1. উৎকণ্ঠা
  2. নিষ্ফল
  3. উদ্বেগ
  4. উদাসীনতা
ব্যাখ্যা
• 'ঔৎসুক্য' এর বিপরীতার্থক শব্দ - উদাসীনতা

উল্লেখ্য,
- 'ঔৎসুক্য' শব্দের অর্থ - উৎসুক ভাব, আগ্রহ, উৎকণ্ঠা, উদ্বেগ।
- 'উদাসীনতা' শব্দের অর্থ - অনাসক্তি, নিস্পৃহতা, নির্লিপ্ততা, বৈরাগ্য।

অন্যদিকে,
ফল - নিষ্ফল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৭.
সঠিক সন্ধিবিচ্ছেদ নির্ণয় করুন -
  1. নৈ + অক = নায়ক
  2. তৎ + জাতীয় = তজ্জাতীয়
  3. উদ্‌ + ডীয়মান = উড্ডীয়মান
  4. ষৎ + মাস = ষন্মাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।

যেমন:
- নৈ + অক = নায়ক,
- পো + অন = পবন,
- পো + ইত্র = পবিত্র,
- গো + আদি = গবাদি ইত্যাদি।

অন্যদিকে,
অশুদ্ধ সন্ধিবিচ্ছেদের শুদ্ধরূপ:
- তদ্ + জাতীয় = তজ্জাতীয়,
- উৎ + ডীয়মান = উড্ডীয়মান,
- ষট্ + মাস = ষন্মাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২৮.
'মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দ -
  1. সূর্য
  2. বিদ্যুৎ
  3. বাতাস
  4. আগুন
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড

অন্যদিকে, 
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

'আগুন’ শব্দের সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৯.
'যা সরোবরে জন্মে' এর এক কথায় প্রকাশ -
  1. সর্বস্বান্ত
  2. সর্বজ্ঞ
  3. সহিষ্ণু
  4. সরোজ
ব্যাখ্যা
• 'যা সরোবরে জন্মে' এর এক কথায় প্রকাশ - সরোজ

অন্যদিকে,
যে সহ্য করতে পারে - সহিষ্ণু।
যে সব জানে - সর্বজ্ঞ।
যার সর্বস্ব খোয়া গেছে - সর্বস্বান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
​নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?​
  1. অর্থের সম্প্রসারণ ঘটানো
  2. অর্থের সংকোচন ঘটানো
  3. স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হওয়া
  4. নতুন শব্দ তৈরি করা
ব্যাখ্যা
উপসর্গ:
- বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়।

যেমন:
১. নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়
২. শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, 
৩. শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, 
৪. শব্দের অর্থের সংকোচন ঘটে এবং
৫. শব্দের অর্থের পরিবর্তন ঘটে।

• ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। যেমন 'কাজ' একটি শব্দ। এর আগে 'অ' অব্যয়টি যুক্ত হলে হয় 'অকাজ' যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩১.
'পাঞ্চভৌতিক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. পঞ্চভুত + ষ্ণিক
  2. পঞ্চভূত + ষ্ণ
  3. পঞ্চভূত + ষ্ণ্য
  4. পঞ্চভূত + ষ্ণিক
ব্যাখ্যা
• দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গসহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়।

যথা-
- পরলোক + ফিক = পারলৌকিক,
- সুভগ + ষ্ণ্য-সৌভাগ্য, 
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক,
- সর্বভূমি + ষ্ণ=সার্বভৌম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
'সুবচন নির্বাসনে' নাটকটি রচনা করেন কে?
  1. আবদুল্লাহ আল মামুন
  2. লুৎফর রহমান
  3. আবদুল্লাহ আল-মুতী
  4. মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• 'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক।

আবদুল্লাহ আল মামুন:
- তিনি মূলত নাট্যরচয়িতা এবং নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক 'শপথ' (১৯৬৪)। তাঁর এক চরিত্রনির্ভর নাটক 'কোকিলারা' (১৯৯০)।

তাঁর রচিত নাটক:
- সুবচন নির্বাসনে,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
'আনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ নয় -
  1. শূদ্রানী
  2. অরণ্যানী
  3. ইন্দ্রানী
  4. গোয়ালিনী
ব্যাখ্যা
শব্দের শেষে '-আনি' / 'আনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
শূদ্র - শূদ্রানী,
অরণ্য - অরণ্যানী,
ঠাকুর - ঠাকুরানি।

অন্যদিকে,
শব্দের শেষে 'ইনী' প্রত্যয় যোগ করে:
- গোয়ালা - গোয়ালিনী

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৪.
উপমান কর্মধারয় সমাস কোনটি?
  1. সিংহপুরুষ
  2. চন্দ্রমুখ
  3. স্মৃতিসৌধ
  4. অরুণরাঙা
ব্যাখ্যা
উপমান কর্মধারয়:
- উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।

যেমন-
- ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ,
- তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র,
- অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা

অন্যদিকে,
মধ্যপদলোপী কর্মধারয় - স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ।
উপমিত কর্মধারয় - মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৫.
'আমি কিংবদন্তীর কথা বলছি' কোন ধরনের সাহিত্য?
  1. কাব্যগ্রন্থ
  2. উপন্যাস
  3. প্রবন্ধ
  4. ছোটগল্প
ব্যাখ্যা
'আমি কিংবদন্তীর কথা বলছি' কাব্যগ্রন্থ:
- 'আমি কিংবদন্তীর কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত - কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে। গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।
- এই কাব্যগ্রন্থের নাম কবিতায় আছে 'আমি কিংবদন্তীর কথা বলছি' লাইনটি।

আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ:
- কখনো রং কখনো সুর,
- আমি কিংবদন্তীর কথা বলছি,
- কমলের চোখ,
- সহিষ্ণু প্রতীক্ষা,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৬.
নিচের কোনটি জাপানি শব্দ?
  1. ক্যাসিনো
  2. ক্যারাটে
  3. ক্যালানো
  4. ক্যারাট
ব্যাখ্যা
• জাপানি শব্দ - ক্যারাটে
- এ্যটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- খালি হাতে লড়াইয়ের জাপানি কৌশলবিশেষ।

অন্যদিকে,
ইংরেজি শব্দ - ক্যারাট।
বাংলা শব্দ - ক্যালানো।
ইতালিয়ান শব্দ - ক্যাসিনো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭.
​চর্যাগীতি রচনার দিক থেকে ভুসুকুপা কততম স্থান অধিকার করেন?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
ভুসুকুপা:
- চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা।
- তাঁর রচিত আঁটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকুপা নামটিকে ছন্দ নাম বলে মনে করেন। তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন।
- ভুসুকুর জীবৎকালে শেষ সীমা ৮০০ সাল। ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকুপা জীবিত ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৮.
​নাথসাহিত্যের অন্তর্ভুক্ত নয় কোনটি?​
  1. চৈতন্যচরিতামৃত
  2. মাণিকচন্দ্রের গান
  3. গোপীচন্দ্রের গান
  4. ময়নামতীর গান
ব্যাখ্যা
নাথসাহিত্য:
- নাথসাহিত্য নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এই ধারার সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনি হলো শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষবিজয়’।
- রাজা মাণিকচন্দ্রের গান, ময়নামতীর গান বা গোপীচন্দ্রের গান একই ধারার কাহিনি।
- ময়নামতী-গোপীচন্দ্রের গানে গার্হস্থ্য জীবনের আধারে যোগজীবনের নির্দেশিকা স্থান পেয়েছে।

অন্যদিকে,
শ্রীচৈতন্যদেবের জীবনী - 'চৈতন্য-চরিত্রামৃত'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৩৯.
​'কড় কড়' কোন অব্যয়?​
  1. অনুকার
  2. অনুসর্গ
  3. অনস্বয়ী
  4. সমুচ্চয়ী
ব্যাখ্যা
অনুকার অব্যয়:
- যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে।

যথা:
বজ্রের ধ্বনি: কড় কড়,
বৃষ্টির তুমুল শব্দ: ঝম ঝম,
শুষ্ক পাতার শব্দ: মর মর,
বাতাসের গতি: শন শন,
কোকিলের রব: কুহু কুহু,
বৃষ্টি পড়ার শব্দ: টাপুর টুপুর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪০.
​'কুহেলিকা' উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
  1. ধর্মীয় উপন্যাস
  2. প্রেমমূলক
  3. রাজনৈতিক
  4. বিজ্ঞান কল্পকাহিনী
ব্যাখ্যা
'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'

এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- চম্পা,
- ফিরদৌস বেগম।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪১.
অশুদ্ধ বাক্য -
  1. বিধি লঙ্ঘিত হয়েছে।
  2. নিরোগ লোক আসলে সুখী।
  3. তাকে বাড়ি যেতে দাও।
  4. সময় বড় সংক্ষিপ্ত।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: নিরোগ লোক আসলে সুখী।
- বাক্যটি বানানঘটিত অশুদ্ধ।
- 'নিরোগ' শব্দের শুদ্ধ বানানা - নীরোগ।
শুদ্ধ বাক্য: নীরোগ লোক আসলে সুখী।

অন্যদিকে,
উল্লিখিত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪২.
পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩০ বছর হলে, পুত্রের বয়স কত?
  1. ২১ বছর
  2. ১৯ বছর
  3. ২০ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩০ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর
∴ পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৩৫ × ২) বছর
= ৭০ বছর

আবার,
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩০ বছর
∴ পিতা, মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি = (৩০ × ৩) বছর
= ৯০ বছর

∴ পুত্রের বয়স = (৯০ - ৭০) বছর
= ২০ বছর
৪৩.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ৭ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৫ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান: 
৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ এর ল.সা.গুই নির্ণেয় সময় 
৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ এর ল.সা.গু. = ২৪০

∴ ২৪০ সেকেন্ড বা ৪ মিনিট পর আবার ঘণ্টাগুলো একত্রে বাজবে।
৪৪.
কোনো সংখ্যার ৩০% এর সাথে ১১২ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?
  1. ৩২০
  2. ২৬০
  3. ১৮০
  4. ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৩০% এর সাথে ১১২ যোগ করলে যোগফল ঐ সংখাটিই হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% + ১১২ = ক
⇒ ক × (৩০/১০০) + ১১২ = ক
⇒ (৩০ক/১০০) + ১১২ = ক
⇒ ক - (৩০ক/১০০) = ১১২
⇒ (১০০ক - ৩০ক)/১০০ = ১১২
⇒ ৭০ক = ১১২০০
∴ ক = ১১২০০/৭০
∴ ক = ১৬০

অতএব, সংখ্যাটি ১৬০
৪৫.
বার্ষিক শতকরা ১০ টাকা হার সরল সুদে ৪০০০ টাকার ৪ বছরের সুদাসল কত?
  1. ৫৬০০ টাকা
  2. ২৬০০ টাকা
  3. ২২০০ টাকা
  4. ৩২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা হার সরল সুদে ৪০০০ টাকার ৪ বছরের সুদাসল কত?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৪০০০ × ১০ × ৪)/১০০
= ১৬০০ টাকা

∴ সুদাসল = সুদ + আসল
= ১৬০০ + ৪০০০
= ৫৬০০ টাকা
৪৬.
দুইটি সংখ্যার যোগফল ১৬২০। সংখ্যা দুইটির অনুপাত ৩ : ৭ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?
  1. ১২২
  2. ৩২৪
  3. ৬৪৮
  4. ৫১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ১৬২০। সংখ্যা দুইটির অনুপাত ৩ : ৭ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?

সমাধান:
অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = (৩ + ৭) = ১০

এখানে,
প্রথম সংখ্যাটি = ১৬২০ এর (৩/১০) অংশ
= ৪৮৬

এবং দ্বিতীয় সংখ্যাটি = ১৬২০ এর (৭/১০) অংশ
= ১১৩৪

∴ সংখ্যা দুইটির পার্থক্য = ( ১১৩৪ - ৪৮৬) = ৬৪৮
৪৭.
২ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
  1. ৭.৪৫ বর্গ সে.মি.
  2. ১৮.৪৫ বর্গ সে.মি.
  3. ১২.৯০ বর্গ সে.মি.
  4. ৬.৪৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. 
∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সে.মি.
= ৬.৪৫ বর্গ সে.মি.।

∴ ২ বর্গ ইঞ্চি = (৬.৪৫ × ২) বর্গ সে.মি.
= ১২.৯০ বর্গ সে.মি.
৪৮.
১৬ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে ২ মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?
  1. 64 টি
  2. 512 টি
  3. 1024 টি
  4. 44 টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে ২ মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?

সমাধান: 
দেওয়া আছে, 
বড় গোলকের ব্যাসার্ধ, R = 16 m
ছোট গোলকের ব্যাসার্ধ, r = 2 m

গোলক বানানো যাবে = বড় গোলকের আয়তন/ ছোট গোলকের আয়তন
= {(4/3)πR3}/{(4/3)πr3}
= R3/r3
= 163/23
= 512

∴ 512 টি গোলক বানানো যাবে।
৪৯.
sec30° এর মান কত?
  1. 1/√3
  2. 2/√3
  3. 4/√3
  4. 5/√3
ব্যাখ্যা
প্রশ্ন: sec30° এর মান কত?

সমাধান:
sec30°
= 1/cos30°
= 1/(√3/2)
= 2/√3
৫০.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. এবং ৭ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৩৫ বর্গ সে.মি.
  2. ৪৫ বর্গ সে.মি.
  3. ৪৮ বর্গ সে.মি.
  4. ৫০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. এবং ৭ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১০ × ৭ বর্গ সে.মি.
= ৩৫ বর্গ সে.মি.।
৫১.
একটি ট্রাপিজিয়ামের উচ্চতা ৮ সে.মি. ও একটি সমান্তরাল বাহু ১৫ সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২৮০ বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৪ সে.মি.
  2. ৪৫ সে.মি.
  3. ১৬ সে.মি.
  4. ৫৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের উচ্চতা ৮ সে.মি. ও একটি সমান্তরাল বাহু ১৫ সে.মি.। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২৮০ বর্গ সে.মি. হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান :
মনে করি,
অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২(সমান্তরাল বাহুদুটির মোট দৈর্ঘ্য) × উচ্চতা
প্রশ্নমতে,
(১/২) (১৫ + ক) × ৮ = ২৮০
বা, (১৫ + ক) × ৮ = ৫৬০
বা, ১৫ + ক = ৭০
বা, ক = ৫৫

অর্থাৎ, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য = ৫৫ সে.মি.
৫২.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  1. 32 একক
  2. 36 একক
  3. 40 একক
  4. 44 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = a একক
তাহলে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
এবং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক

প্রশ্নমতে,
a√2 = 8√2
⇒ a = 8 একক

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 8 একক
= 32 একক
৫৩.
৮ টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা যুক্ত করলে গড় হয় ১৭, নতুন সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ২৯
  3. ৩৩
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা যুক্ত করলে গড় হয় ১৭, নতুন সংখ্যাটি কত?

সমাধান:
৮ টি সংখ্যার গড় ১৫
∴ ৮ টি সংখ্যার সমষ্টি = (১৫ × ৮)
= ১২০

আবার,
৯ টি সংখ্যার গড় ১৭
∴ ৯ টি সংখ্যার সমষ্টি = (১৭ × ৯)
= ১৫৩

∴ নতুন সংখ্যাটি = (১৫৩ - ১২০)
= ৩৩
৫৪.
একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
  1. ৩২
  2. ১৮
ব্যাখ্যা

⚪ ইলেকট্রন বিন্যাস:
- পরমাণুর কক্ষপথগুলোতে 2n² (যেখানে n = 1, 2, 3. ..কক্ষপথের ক্রমিক নম্বর) সূত্রানুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিন্যাস্ত থাকতে পারে।
- সে সূত্রানুযায়ী, ১টি লিথিয়াম পরমাণুতে ৩টি ইলেকট্রন আছে। এদের মধ্যে ২টি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে আর তৃতীয়টি দ্বিতীয় কক্ষপথে থাকে।
- একইভাবে কার্বন পরমাণুতে ৬টি ইলেকট্রন থাকায় এদের ২টি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং বাকি ৪টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকে।
- এভাবে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ২টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ৮টি এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে।

⚪ সঠিক উত্তর: ক) ৮

একটি পরমাণুর নির্দিষ্ট কক্ষপথে (শেল বা shell) সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে, তা নির্ধারণ করা হয় এই সূত্র দিয়ে:

সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা = 2n2

যেখানে,

n = কক্ষপথের ক্রমসংখ্যা (shell number)

দ্বিতীয় কক্ষপথে (L-shell):

n = 2

2n2 = 2 × 22 = 2 × 4 = 8

তাই, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ৮টি ইলেকট্রন থাকতে পারে।

অন্যান্য শেল উদাহরণ:

প্রথম কক্ষপথ (K-shell): 2 × 12 = 2

তৃতীয় কক্ষপথ (M-shell): 2 × 32 = 18

চতুর্থ কক্ষপথ (N-shell): 2 × 42 = 32

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৫.
ইস্পাতে কী কী উপাদান থাকে?
  1. লোহা ও কার্বন
  2. লোহা ও জিংক
  3. লোহা ও ক্রোমিয়াম
  4. লোহা ও নিকেল
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর: ক) লোহা ও কার্বন।

- ইস্পাত (Steel) হলো একটি মিশ্রধাতু, যার প্রধান উপাদান:
- লোহা (Iron),
- কার্বন (Carbon)।

- কার্বন যোগ করার ফলে লোহার মজবুতি, দৃঢ়তা ও নমনীয়তা বেড়ে যায়।

⚪ অপশন আলোচনা:
লোহা ও জিংক → এটি গ্যালভানাইজড লোহা তৈরি করতে ব্যবহৃত হয়, ইস্পাত নয়।

লোহা ও ক্রোমিয়াম → এতে তৈরি হয় স্টেইনলেস স্টিল, কিন্তু সাধারণ ইস্পাত নয়।

লোহা ও নিকেল → ব্যবহৃত হয় বিশেষ ধরণের সংকর ধাতুতে, কিন্তু এগুলোও সাধারণ ইস্পাত নয়।

তাই, ইস্পাত তৈরি হয় লোহা ও কার্বনের সংমিশ্রণে।

⚪ সংকর ধাতু:

- একাধিক ধাতুর মিশ্রণকে সংকর ধাতু বলা হয়।
- সাধারণত বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু বেশি ব্যবহার উপযোগী হয়ে থাকে। লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচারোধী বা মরিচাবিহীন স্টিল প্রস্তুত করা হয়। মরিচাবিহীন স্টিল লোহার চেয়ে বেশি শক্ত ও টেকসই হয়ে থাকে।



উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
a = 3/2 হলে a- 4 = কত?
  1. 14/81
  2. 16/81
  3. 10/27
  4. 8/27
ব্যাখ্যা
প্রশ্ন: a = 3/2 হলে a- 4 = কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 3/2

প্রদত্ত রাশি,
a- 4
= (3/2)- 4
= 1/(3/2)4
= 1/(81/16)
= 16/81
৫৭.
GOLDEN শব্দের অক্ষর গুলোকে কত উপায়ে সাজানো যাবে যাতে G সবসময় প্রথম অক্ষর থাকে?
  1. ১২০ উপায়ে
  2. ১১০ উপায়ে
  3. ৯০ উপায়ে
  4. ৮০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: GOLDEN শব্দের অক্ষর গুলোকে কত উপায়ে সাজানো যাবে যাতে G সবসময় প্রথম অক্ষর থাকে?

সমাধান: 
GOLDEN শব্দটিতে প্রথম অক্ষর G ছাড়া আর বর্ণ আছে ৫ টি এবং প্রত্যেকটি বর্ণই ভিন্ন ভিন্ন।
৫ টি ভিন্ন বর্ণকে সাজানোর উপায় = 5! 
= 120

অর্থাৎ মোট ১২০ উপায়ে সাজানো যাবে।
৫৮.
Z = {u, s, a} হলে, Z এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 7 টি
  2. 12 টি
  3. 14 টি
  4. 17 টি
ব্যাখ্যা
প্রশ্ন: Z = {u, s, a} হলে, Z এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
• উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

• প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন U = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেটসমূহ {a, b, c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, {c}, ∅
এখানে U উপসেট থেকে প্রাপ্ত উপসেটসমূহের মধ্যে U এর সম সংখ্যক উপাদানসমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেটসমূহ হচ্ছে U এর প্রকৃত উপসেট।

দেওয়া আছে,
Z = {u, s, a} 
উপাদানের সংখ্যা, n = 3

আমরা জানি,
প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7

∴ Z এর প্রকৃত উপসেট 7টি।
৫৯.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 4 এবং ১০ তম পদটি 42 হলে ২৫ তম পদটি কত?
  1. 98
  2. 96
  3. 106
  4. 102
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 4 এবং ১০ তম পদটি 42 হলে ২৫ তম পদটি কত?

সমাধান:
ধরি
সমান্তর অনুক্রমের প্রথম পদ a এবং
সাধারণ অন্তর d

আমরা জানি,
n তম পদ = a + (n-1)d

এখানে, ১০ তম পদ 42
সুতরাং a + (10 - 1)×4= 42
বা, a + 36 = 42
a = 6

সুতরাং, ২৫ তম পদ = 6 + (25 - 1)× 4
= 6 + 96
= 102
৬০.
ভারতীয় ইতিহাসের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?
  1. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
  2. সিপাহী বিদ্রোহ
  3. নীল বিদ্রোহ
  4. স্বদেশী আন্দোলন
ব্যাখ্যা
→সিপাহী বিদ্রোহ'কে ভারতীয় ইতিহাসের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করা হয়।

• সিপাহী বিদ্রোহ:

- ব্রিটিশ ভারতের ইতিহাস ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এক গুরুত্বপূর্ণ অধ্যায়
- ব্রিটিশদের প্রায় দু'শ বছরের শাসনামলে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম সংগঠিত হয়।
- শুরুর দিকের আন্দোলন-সংগ্রাম ছিল বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন।
- এবং এগুলো খুব বেশী সফলতার মুখ দেখেনি।
- কিন্তু ১৮৫৭ সালের বিদ্রোহ ব্রিটিশদের নতুন করে ভাবতে বাধ্য করে।
- 'সিপাহী বিদ্রোহ'কে ভারতীয় ইতিহাসের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করা হয়।

উল্লেখ্য,
• সিপাহী বিদ্রোহের কারণসমূহ:
- ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ কোন একক কারণে হয়নি।
- লর্ড ডালহৌসীর 'সাম্রাজ্য বিস্তার নীতি ও স্বত্ব বিলোপ নীতি।
- মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে অপমাণিত ও অসম্মান করা।
- মূল্যবান ধাতু ও ধনসম্পদ ইংল্যান্ডে পাচার ।
- সামরিক বাহিনীতে 'Enfield Rifle' নামক এক প্রকার নতুন অস্ত্রের প্রচলন।

উৎস: পৌরনীতি ও সুশাসন, ২য়পত্র, এইচ এসএসসি।
৬১.
নিচের কোনটি জাপানের গোয়েন্দা সংস্থা?
  1. DGSE
  2. ISI
  3. Naicho
  4. VEVAK
ব্যাখ্যা
→ জাপানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা "নাইচো"(Naicho)
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি ছোট বিভাগ।
-  প্রায় ৮০ জন কর্মী কাজ করেন।
- মূলত বিদেশ থেকে আসা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দায়িত্বে।
- নাইচোর মূল উদ্দেশ্য সরকারের অন্যান্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি করা।

কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা:
- ফ্রান্স: General Directorate of External Security (DGSE)।
- পাকিস্তান: ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স (Inter-Services Intelligence)- ISI.
- ইরান: ভিভাক (VEVAK)
- যুক্তরাষ্ট্র:

- সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (Central Intelligence Agency)-C.I.A.
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এর সদর দপ্তর অবস্থিত।
- ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (Defense Intelligence Agency)- DIA
- ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) Federal Bureau of Investigation
- যুক্তরাজ্য:
- সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস-Secret Intelligence Service (SIS),
- Military Intelligence, Section 6 (M16)
- সিকিউরিটি সার্ভিস-Security Service বা,
- Military Intelligence, Section 5 (M15),
- স্কটল্যান্ড ইয়ার্ড (Scotland Yard),
- রাশিয়া: ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (Foreign Intelligence Service)- SVR, FSB
- চীন: মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি (Ministry of State Security)- MSS

উৎস: Global Security.org ওয়েবসাইট।
৬২.
জাতিসংঘ সনদের কয়টি ধারা?
  1. ১১১ টি
  2. ১৮ টি
  3. ১০০ টি
  4. ১২ টি
ব্যাখ্যা
• জাতিসংঘ সনদ:
- ইয়াল্টা শীর্ষ বৈঠক এর সিদ্ধান্ত অনুযায়ী একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
- এই পরিকল্পনার বাস্তবায়নে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত,
- যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন।
- এই সম্মেলনে ১১১টি ধারা-সম্বলিত একটি সনদ (Charter) অনুমোদিত হয়।

→ মূল সিদ্ধান্তসমূহ:
- বৃহৎ পঞ্চশক্তি (Permanent Five) এর ভেটো ক্ষমতা স্বীকৃত হয়।
- সনদটি সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- মোট ৫১টি দেশ মূল সনদে স্বাক্ষর করেছিল।

→জাতিসংঘ গঠনের উদ্দেশ্য:
- দীর্ঘ চার বছরের পরিকল্পনার ফসল।
- বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
- বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি।

উল্লেখ্য,
- প্রথম সাধারণ পরিষদের অধিবেশন ১৯৪৬ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
- লন্ডনের ওয়েস্টমিনিস্টারের সেন্ট্রাল হলে।

উৎস: ইতিহাস ও সভ্যতা , বিবিএস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
  1. ৩০ জানুয়ারি, ১৯৫২
  2. ৩১ জানুয়ারি, ১৯৫২
  3. ৩০ মার্চ, ১৯৪৮
  4. ১ অক্টোবর ১৯৪৭
ব্যাখ্যা
→ ৩১ জানুয়ারি, ১৯৫২ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
• ১৯৫২ সালের ভাষা আন্দোলন:
 
- সময়: ২৭ জানুয়ারি, ১৯৫২
- পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন:
- "উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।"
- এই ঘোষণায় ছাত্র, শিক্ষক ও বুদ্ধিজীবী সমাজে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
- ৩০ জানুয়ারি, ১৯৫২:
- ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছাত্র ধর্মঘট ও প্রতিবাদ সভার আয়োজন করে।
- ঐ সভায় ৪ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

• ৩১ জানুয়ারি, ১৯৫২: 
- স্থান: বার লাইব্রেরি, ঢাকা
- সভাপতি: মাওলানা আবদুল হামিদ খান ভাসানী উদ্দেশ্যঅ
• উপস্থিত সংগঠনসমূহ:
- পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ
- তমাদ্দুন মজলিশ
- ইসলামী ছাত্রসংঘ
- যুবসংঘ
- পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ
- সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- সদস্য সংখ্যা: ২৮ জন (মতান্তরে ৪০ জন)
-  উদ্দেশ্য: রাষ্ট্রভাষা বাংলার দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।

উৎস: বিশ্বসভ্যতা ও ইতিহাস, এসএসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
কোন আদিবাসী জনগোষ্ঠী নিজেদেরকে 'আচিক মান্দি' হিসেবে পরিচয় দেন?
  1. চাকমা
  2. গারো
  3. সাঁওতাল
  4. মারমা
ব্যাখ্যা
•গারো:
-'গারো' শব্দের সুনির্দিষ্ট কোন নেতিবাচক অর্থ নাই।
- তাঁদের অনেকেই অধুনা নিজেদের 'মান্দি' নামেই পরিচয় দেন।
- আক্ষরিক অর্থে 'মান্দি' অর্থ 'মানুষ'।
- নিজেদের ভাষায় অভিহিত করেন 'আচিক মান্দি' বা 'পাহাড়ের মানুষ' হিসাবে।
-  সে সূত্রে সংক্ষেপে শুধু 'মান্দি' নামেই গারোদের আধুনিক পরিচিতি গড়ে উঠেছে।
- বাংলাদেশে বৃহত্তর ময়মনসিংহ-টাঙ্গাইল অঞ্চলে গারো বা মান্দি জনগোষ্ঠীর বসবাস।
- এছাড়া সিলেটসহ অন্যান্য জায়গায়ও কিছু সংখ্যক গারো রয়েছে।
- ঢাকা বিভাগের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোণা এবং সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ ও মৌলভী বাজার।

উৎস: সাংস্কৃতিক নৃবিজ্ঞান, এইচ এস এস এল, উন্মুক্তবিশ্বদ্যালয়।
৬৫.
বিশ্ব পানি দিবস কবে পালন করা হয়?
  1. ৫ জুন
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ২২ মার্চ
  4. ১৫ মার্চ
ব্যাখ্যা
• বিশ্ব পানি দিবস:
- পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য সারাবিশ্বে প্রতি বছর ২২ মার্চ ‘‘বিশ্ব পানি দিবস’’ পালন করে।
- ২০২৫এর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য হলো-
-‘‘হিমবাহ সংরক্ষণ,
- যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,
- ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে’’। 
→ বিশ্ব পানি দিবসের লক্ষ্য হলো পানির সংকট এবং তার সুরক্ষা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ ‍দিবস:
- বিশ্ব পানি দিবস: ২২ মার্চ।
- বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
- বিশ্ব পর্যটন দিবস : ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব জলাতঙ্ক দিবস ২৮ সেপ্টেম্বর।
- বিশ্ব শিক্ষক দিবস: ৫ অক্টোবর।
- বিশ্ব ভোক্তা অধিকার দিবস: ১৫ মার্চ।
- বিশ্ব বন দিবস: ২১ মার্চ।
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস: ২১ মার্চ।

উৎস: বিবিসি ওয়েবসাইট ।
৬৬.
বাংলায় আফগান শাসন কে সূচনা করেন?
  1. হোসেন শাহ
  2. শেরশাহ
  3. দাউদ খান
  4. মাহমুদ শাহ
ব্যাখ্যা
→ বাংলায় আফগান শাসন সূচনা করেন শেরশাহ।

 আফগান শাসনের সূচনা
- ১৫৩৮ সালে শেরখান গৌড় জয় করেন।
- বাংলায় আফগান শাসনের প্রবর্তন ঘটে।
→ শাসনকাল:
- আফগানরা বাংলায় ৩৮ বছর শাসন করে।
- এর মধ্যে মাত্র ৯ মাস গৌড় মুঘল সম্রাট হুমায়ুনের দখলে ছিল।

•  শেরশাহের উত্থান:
- শেরখান (পরবর্তীতে শেরশাহ) হুমায়ুনকে পরাজিত করেন।
- দিল্লির সিংহাসন দখল করে ভারতীয় উপমহাদেশে নিজের আধিপত্য বিস্তার করেন।
→ বাংলার অবস্থা:
- শেরশাহ ও তাঁর পুত্রের আমলে বাংলাদেশ দিল্লির একটি প্রদেশে পরিণত হয়।
- ১৫৫৬ খ্রিস্টাব্দে শেরশাহের পুত্র ইসলাম শাহ (অর্থাৎ সলীম শাহ) মৃত্যুবরণ করেন।
- এর পর বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়ে যায়।
- এবং মুঘল বিজয় পর্যন্ত স্বাধীনতা বজায় থাকে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. মার্গারেট থ্যাচার
  2. উইনস্টন চার্চিল
  3. রবার্ট ওয়ালপোল
  4. উইলিয়াম ই গ্লাডস্টোন
ব্যাখ্যা
• উইনস্টন চার্চিল: 
- উইনস্টন চার্চিল ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ।
- তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি ১৯৫৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ও চার্চিলের উত্থান:
- ১৯৪০ সাল:
- যুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন নেভিল চেম্বারলেন।
- এপ্রিল ১৯৪০:
- চার্চিল সামরিক সমন্বয় কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
- মে ১৯৪০: নরওয়েজিয় সংকটের জেরে চেম্বারলেইনের ওপর জাতীয় সংসদে আস্থা হারিয়ে যায়।
- ১০ মে ১৯৪০:
- রাজা ষষ্ঠ জর্জ, উইনস্টন চার্চিলকে প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
→ আন্তর্জাতিক সম্পর্ক ও ‘আটলান্টিক সনদ’:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট,
- ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল মিলে স্বাক্ষর করেন।
- ঐতিহাসিক আটলান্টিক সনদ—যা যুদ্ধ-পরবর্তী বিশ্বের নীতিমালার ভিত্তি গড়ে তোলে।

অপরদিকে,
- মার্গারেট থ্যাচার: ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- উইলিয়াম ই গ্লাডস্টোন: বিখ্যাত উক্তি- Justice Delayed is Justice Denied.

উৎস: Britannica.
৬৮.
শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
  1. বিরল, দিনাজপুর
  2. শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
  3. পাটগ্রাম, লালমনিরহাট
  4. বিয়ানীবাজার, সিলেট
ব্যাখ্যা
• শেওলা স্থলবন্দর: 
- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত;
- শেওলা স্থলবন্দর সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের কোনাগ্রাম সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার সুতারকান্দি আইসিপি।
- ৩০ জুন ২০১৫ তারিখ শেওলা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।
- ০৭ জুন ২০২৩ তারিখ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।
- রাজধানী ঢাকা হতে শেওলা স্থলবন্দরের দূরত্ব প্রায় ২৯০ কি.মি.।

→ কয়েকটি বিখ্যাত স্থলবন্দর:
- বেনাপোল: বেনাপোল, শার্শা, যশোর।
- টেকনাফ: টেকনাফ, কক্সবাজার;
- বুড়িমারী: পাটগ্রাম, লালমনিরহাট;
- আখাউড়া: আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া;
- ভোমরা: ভোমরা, সাতক্ষীরা;
- দর্শনা: দামুরহুদা, চুয়াডাঙ্গা;
- বাংলাবান্ধা: তেঁতুলিয়া, পঞ্চগড়;
- সোনামসজিদ: শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ;
- হিলি: হাকিমপুর, দিনাজপুর;
- বিরল: বিরল, দিনাজপুর;
- তামাবিল: গোয়াইনঘাট, সিলেট:
- বিলোনিয়া: বিলোনিয়া, ফেনী;
- নাকুগাঁও: নালিতাবাড়ী, শেরপুর;
- শেওলা: বিয়ানীবাজার, সিলেট।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
৬৯.
নিচের কোনটি গোল্ডেন ট্রায়াঙ্গল অন্তর্ভুক্ত দেশ?
  1. আফগানিস্তান
  2. থাইল্যান্ড
  3. পাকিস্তান
  4. নেপাল
ব্যাখ্যা
• গোল্ডেন ট্রায়াঙ্গল:
- গোল্ডেন ট্রায়াঙ্গল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ।
- মায়ানমার, থাইল্যান্ড ও লাওসের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী ও চোরাচালানকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

- গোল্ডেন ওয়েজ:
- বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।

- গোল্ডেন ভিলেজ:

- বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

- গোল্ডেন ক্রিসেন্ট:

- আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।

উৎস: Britannica.
৭০.
কার প্রচেষ্টায় বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়?
  1. রাজা রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. বেগম রোকেয়া সাখাওয়াত
  4. সতীনাথ ভাদুড়ী
ব্যাখ্যা
→ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচেষ্টায় বিধবা পুনর্বিবাহ আইন পাশ করে।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- জন্ম: ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর (১২ আশ্বিন ১২২৭ বঙ্গাব্দ),
- পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। ​
- পিতার নাম: ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।​
→শিক্ষা জীবন:
- ১৮২৮ সালে কলকাতার পাঠশালায় ভর্তি।
- ১৮২৯ সালে সংস্কৃত কলেজে ভর্তি হন।
- ১৮৩৪ সালে ১৪ বছর বয়সে দীনময়ী দেবীর সঙ্গে বিয়ে।
- ১৮৩৯ সালে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 'বিদ্যাসাগর' উপাধি লাভ। 
• কর্মজীবন:
- ১৮৪১ সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পন্ডিত হিসেবে নিযুক্ত।
- ১৮৫০ সালে সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক হন এবং পরবর্তীতে অধ্যক্ষ নিযুক্ত হন। ​
→ সমাজ সংস্কার:
- বাল্যবিবাহের কুফল ও বিধবাদের করুণ জীবন দেখে তিনি সমাজ সংস্কারের পথে এগিয়ে যান।
- ১৮৫৬ সালে তাঁর প্রচেষ্টায় বিধবা পুনর্বিবাহ আইন পাশ করে।

উল্লেখ্য,
- রাজা রামমোহন রায় প্রচেষ্টায় সতীদাহ প্রথা বাতিল হয়।​

উৎস: ইতিহাস ১ম পত্র (এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া।
৭১.
কোন মুসলিম দেশটি ন্যাটো সামরিক জোটের সদস্য?
  1. আলজেরিয়া
  2. সৌদি আরব
  3. পাকিস্তান
  4. আলবেনিয়া
ব্যাখ্যা
→ মুসলিম সদস্য রাষ্ট্র: আলবেনিয়া (২০০৯) ও তুরস্ক (১৯৫২)।

• NATO:

- North Atlantic Treaty Organisation
→ পরিচিতি: 
- NATO হলো একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- গঠিত হয়: ৪ এপ্রিল ১৯৪৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর:
- লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।

→ প্রতিষ্ঠার ভিত্ত :

- উত্তর আটলান্টিক চুক্তি।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি দেশ;
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম;
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।

• সদস্যতা ও সম্প্রসারণ:

- Open Door Policy (অনুচ্ছেদ - ১০);
- "ন্যাটোর সদস্যপদ যেকোনো ইউরোপীয় দেশের জন্য উন্মুক্ত, যদি তারা সংগঠনের নীতিমালা ও নিরাপত্তা মানদণ্ড পূরণ করে।"
- সর্বশেষ (৩২তম) সদস্য: সুইডেন;
- মুসলিম সদস্য রাষ্ট্র: আলবেনিয়া ও তুরস্ক

• ভৌগোলিক পরিধি:
- ইউরোপ মূল অপারেশন এলাকা;
-  ইউরোপের বাইরের প্রথম মিশন: আফগানিস্তান (২০০৩)।
• সদস্যপদের পূর্বশর্ত:
- দেশটি ইউরোপের হতে হবে
- নিরাপত্তা, গণতন্ত্র ও সামরিক মান পূরণ করতে হবে

 উৎস: NATO অফিসিয়াল ওয়েবসাইট
৭২.
২০২৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে?
  1. ১ টি
  2. ২ টি
  3. ৩ টি
  4. ৫ টি
ব্যাখ্যা
• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আয়োজক দেশ: ৩টি।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
- সময়কাল: ১১ জুন, ২০২৬- ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

• ফিফা ‍বিশ্বকাপ:
- প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয় ১৯৩০ সালে উরুগুয়েতে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালে।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের ২২টি আসর।
- ২০২২ এর শিরোপা জয়ী আর্জেন্টিনা।

উৎস: FIFA ওয়েবসাইট।
৭৩.
বৈশ্বিক গণতান্ত্রিক সূচক- ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১০২ তম
  2. ১০০ তম
  3. ৯৯ তম
  4. ১০৪ তম
ব্যাখ্যা
→ বৈশ্বিক গণতান্ত্রিক সূচক- ২০২৪: 
- প্রতিবেদনের শিরোনাম: Democracy Index- 2024.
- প্রকাশক: Economic Intelligence Unit (EIU).
- অন্তর্ভুক্ত দেশ: ১৬৫টি দেশ ও ২টি অঞ্চল।
- বৈশ্বিক গণতান্ত্রিক সূচক- ২০২৪
- শীর্ষ দেশ: নরওয়ে;
- সর্বনিম্ন দেশ: আফগানিস্তান;
- বাংলাদেশের অবস্থান: ১০০ তম।
- এশিয়া:  ভারত- ৪১তম , শ্রীলঙ্কা - ৬৭তম, ভুটান - ৭৯তম, নেপাল-  ৯৬তম, পাকিস্তান- ১২৪তম।

উৎস: ইআইইউর ওয়েবসাইট।
৭৪.
’জলবায়ু বিষয়ক’ লক্ষ্যমাত্রা SDG এর কততম লক্ষ্যমাত্রা?
  1. পঞ্চম
  2. ষষ্ঠ
  3. দশম
  4. ত্রয়োদশ
ব্যাখ্যা
→ ১৩ তম লক্ষ্যমাত্রা:
- সকল দেশে জলবায়ু সম্পৃক্ত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিঘাতসহনশীলতা ও অভিযোজন-সক্ষমতা বৃদ্ধি করা।

• ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা:

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- ১৭টি অভীষ্ট হলো:
১. সর্বত্র সকল ধরনের দারিদ্রের অবসান,
২. ক্ষুধা নিবারণ, খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি ও টেকসই কৃষি,
৩. সুস্বাস্থ্য ও সুস্থতা,
৪. মানসম্পন্ন শিক্ষা,
৫. লিঙ্গ সমতা,
৬. সবার জন্য স্যানিটেশন ও সুপেয় পানি,
৭. সাশ্রয়ী নির্ভরযোগ্য, টেকসই, আধুনিক ও দূষণমুক্ত জ্বালানি,
৮. স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং সবার জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান
এবং শোভন কাজের সুযোগ সৃষ্টি করা,
১০. বৈষম্য হ্রাস,
১১. টেকসই নগর ও সম্প্রদায়,
১২. দায়িত্বশীল ভোগ ও উৎপাদন নিশ্চিতকরণ,
১৩. জলবায়ু বিষয়ক বিরূপ প্রভাব মোকাবেলায় জরুরী পদক্ষেপ,
১৪. জলজ জীবনমান উন্নয়ন,
১৫. স্থলে জীবনমান উন্নয়ন,
১৬. শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ,
১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব।

উৎস: SDG ওয়েবসাইট।
৭৫.
বাংলাদেশ নিচের কোন সংস্থার  সদস্য নয়?
  1. IMF
  2. ILO
  3. OIC
  4. OPEC
ব্যাখ্যা
→ বাংলাদেশ ওপেকের সদস্য নয়।

• ওপেক (OPEC):

- ওপেক (OPEC) এর পূর্ণরূপ:
- Organization of the Petroleum Exporting Countries.
- একটি আন্তর্জাতিক সংস্থা যা তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করে।
- এটি গঠিত হয়েছিল ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর,বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাতা সদস্য: পাঁচটি।
- ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা—দ্বারা।
- বর্তমানে সংস্থাটির সদর দপ্তর: অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। 

→ উদ্দেশ্য ও কার্যক্রম:

- ওপেকের প্রধান লক্ষ্য হলো তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে নীতি সমন্বয় করা,
- যাতে তেলের মূল্য স্থিতিশীল থাকে এবং উৎপাদনকারী দেশগুলো ন্যায্য মুনাফা পায়।
- সংস্থাটি আন্তর্জাতিক তেল বাজারে প্রভাব বিস্তার করে;
- এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে।

→ সদস্য দেশসমূহ:
- বর্তমানে ওপেকের ১২টি পূর্ণাঙ্গ সদস্য দেশ রয়েছে। যথা:-
- ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, কঙ্গো, গিনি, গাবন​।

উৎস: OPEC ওয়েবসাইট।
৭৬.
অর্থনৈতিক সমীক্ষা- ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, চরম দারিদ্র্যের হার কত?
  1. ৫.২%
  2. ৫.৬%
  3. ৫%
  4. ৬.৫%
ব্যাখ্যা
→ চরম দারিদ্র্যের হার ৫.৬%।

• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৭৭.
বাংলাদেশের কোন সমুদ্র সৈকতকে সাগরকন্যা বলা হয়?
  1. কক্সবাজার
  2. সেন্টমার্টিন
  3. কুয়াকাটা
  4. পতেঙ্গা
ব্যাখ্যা
• কুয়াকাটা সমুদ্র সৈকট:
- কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র।
- পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত।
• অবস্থান:
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত।
- ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার,
- বরিশাল থেকে ১০৮ কিলোমিটার।

• ইতিহাস
:
- কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরকানীদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস।
- 'কুয়া' শব্দটি এসেছে 'কুপ' থেকে।
- ১৮ শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতারিত হয়ে আরকানীরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে।
- তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কুপ খনন করেছিলনে,
- সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা।

• দৈর্ঘ্যে: ১৮ কিলোমিটার।
- কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
- বাংলাদেশের এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভাল দেখা যায়,
- সব চাইতে ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঁক থেকে।
- আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৮.
কত মেগাবাইটে ১ গিগাবাইট হয়?
  1. ১০২৮ মেগাবাইট
  2. ১০০০ মেগাবাইট
  3. ১০২৪ মেগাবাইট
  4. ১০৫০ মেগাবাইট
ব্যাখ্যা
• বিট ও বাইট:
- ১ বাইট=৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।

•  ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৭৯.
কমপিউটারের কী বোর্ড F5  কী কাজে ব্যবহত হয়?
  1. প্রোগ্রাম বন্ধ করা
  2. পেইজ রিফ্রেশ
  3. ভুল বের করা
  4. ফুলস্ক্রিন দেখা
ব্যাখ্যা
→ কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।