পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৬ রিভিশন পরীক্ষা [Exam – 4 & 5]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কত সালে আনুষ্ঠানিকভাবে সমগ্র দেশে আশ্রয়ণ প্রকল্প শুরু হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৯১ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
আশ্রয়ণ প্রকল্প:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রমের যাত্রা শুরু করেন।
- এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে বঙ্গবন্ধুকন্যা সারাদেশের গৃহহীন-ভূমিহীন মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু করেন 'আশ্রয়ণ প্রকল্প'।
- ১৯৯৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সমগ্র দেশে শুরু করেন আশ্রয়ণ প্রকল্প।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:
 ১। ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন।
২। প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা।
৩। আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
আন্তর্জাতিক আদিবাসী দিবস -
  1. ৯ জুন
  2. ৯ জুলাই
  3. ৯ আগস্ট
  4. ৯ সেপ্টেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক আদিবাসী দিবস:
- জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৪ সালে রেজল্যুশন ৪৯/২১৪ গ্রহণ করে ৯ আগস্টকে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে এবং তা পালনের জন্য সদস্য রাষ্ট্রসমূহকে আহ্বান জানায়।
- ২০০০ সালে জাতিসংঘে স্থায়ী ফোরাম গঠন,
- ২০০১ সাল থেকে এ-বিষয়ক স্পেশাল র‌্যাপোটিয়ার নিয়োগ,
- ২০০৫-১৪ সালের সময়কালকে দ্বিতীয় দশক হিসেবে পালন,
- ২০০৭ সালে জাতিসংঘের ঘোষণাপত্র গ্রহণ,
- ২০১৪ সালে সাধারণ পরিষদের বিশ্ব সম্মেলন আয়োজন এবং
- এ সম্মেলনে ঐতিহাসিক ‘আউটকাম ডকুমেন্ট’ গ্রহণ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- ‘কাউকে পেছনে ফেলে রাখা নয়’ স্লোগান নিয়ে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ যেসব এজেন্ডা জাতিসংঘ গ্রহণ করেছে, সেখানে আদিবাসীদের কথা বিশেষভাবে বলা হয়েছে।

উৎস: ৯ আগস্ট ২০২২, প্রথম আলো।
.
শহর অঞ্চলে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
ব্যাখ্যা
স্থানীয় সরকার ব্যবস্থা:
শহর অঞ্চলে দুই স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।

অন্যদিকে -
• গ্রাম অঞ্চলে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।
- জেলা পরিষদ।
- উপজেলা পরিষদ।
- ইউনিয়ন পরিষদ।

• পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে।
১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ।
২. রাঙামাটি পাহাড়ী জেলা পরিষদ।
৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বর্তমানে প্রাথমিক শিক্ষাস্তরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার পরিমাণ -
  1. ৭৫০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ৯৫০ টাকা
ব্যাখ্যা
 অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: 
- বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর।
- ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। 
- বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে।
- সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
- শুরুতে ১,০৪,১৬৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। 

২০২৩-২৪ বাজেটে -
- প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩.৬৫ লক্ষ হতে ২৯ লক্ষ জনে বৃদ্ধি করা হয়। 
- প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৭৫০ টাকা হতে ৯০০ টাকায়, মাধ্যমিক স্তরে ৮০০ টাকা হতে ৯৫০ টাকায় এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৯০০ টাকা হতে ৯৫০ টাকায় বৃদ্ধি করা হয়েছে।

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪।
.
(আগস্ট, ২০২৩ পর্যন্ত) বাংলাদেশে সবুজ শিল্প কারখানার সংখ্যা -
  1. ১৬৭টি
  2. ১৮৭টি
  3. ২০০টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
পরিবেশসম্মত সবুজ কারখানা:
- পরিবেশসম্মত সবুজ কারখানার সনদ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।
- দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ নেতৃত্ব দেয় তৈরি পোশাক শিল্প।
- ১০ বছর আগে রপ্তানির প্রধান এ খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র একটি।
- এখন সেই সংখ্যা বেড়ে ২০০ ছুঁয়েছে।
- পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত কারখানাটি হলো ‘ভিনটেজ ডেনিম স্টুডিও’।
- ২০০টি সবুজ কারখানার সনদ পেল দেশ।
- সবুজ কারখানায় তৈরি পণ্যের গায়ে গ্রিন ট্যাগ যুক্ত থাকে।
- অর্থাৎ এ পণ্যটি কোন সবুজ কারখানায় তৈরি।
- ইউএসজিবির সনদ পাওয়া সবুজ কারখানার মধ্যে রয়েছে প্লাটিনাম ৭৩টি, গোল্ড ১১৩টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড চারটি।
- বিশ্বের সেরা কিছু কারখানার আবাসস্থল বাংলাদেশ, বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার মধ্যে ১৩টি বাংলাদেশে অবস্থিত।

উৎস: ১০ আগস্ট, ২০২৩, কালের কন্ঠ। [link]
.
রাজবংশী নৃ-গোষ্ঠী নিচের কোন জেলায় বাস করে না?
  1. রংপুর
  2. দিনাজপুর
  3. ময়মনসিংহ
  4. মৌলভীবাজার
ব্যাখ্যা
 রাজবংশী:
- রাজবংশী বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী।
- এরা বৈষ্ণব ধর্মাবলম্বী।
- বর্তমানে এদের কেউ কেউ মুসলমান, কেউবা খ্রিস্টান।
- বাংলাদেশে এদের বসবাস প্রধানত রংপুর, দিনাজপুর ও রাজশাহী এবং অতি অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায়। 
- রাজবংশীরা মূলত কৃষিজীবী, তবে মাছ ধরা এবং মাছ বিক্রয় এদের অন্যতম পেশা।
- মেয়েরা কুটির শিল্পের কাজে দক্ষ।
- পিতাই পরিবারের প্রধান।
- খরা, অনাবৃষ্টি উপলক্ষে অনুষ্ঠিত ‘হুদুমা’ পূজা রাজবংশীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান।
- রাজবংশীদের কোন লেখ্য ভাষা বা বর্ণমালা নেই। 
- রাজবংশীরা মৃতদেহ পুড়িয়ে সৎকার কাজ সম্পন্ন করে।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলাদেশে বর্তমানে কয়টি পৌরসভা রয়েছে (সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত)?
  1. ৩৩০টি
  2. ৩২৯টি
  3. ৩২৭টি
  4. ৩২৮টি
ব্যাখ্যা
স্থানীয় সরকার বিভাগ:
- বাংলাদেশে বর্তমানে পৌরসভা রয়েছে ৩৩০টি।
- সিটি কর্পোরেশন রয়েছে ১২ টি।
- জেলা রয়েছে ৬৪টি।

[দ্রষ্টব্য: চাঁদপুরের নারায়ণপুর পৌরসভার নাম স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত পৌরসভার তালিকাতে নেই। ফলে স্থানীয় সরকার বিভাগের তালিকায় ৩২৯টি পৌরসভার নাম আছে। ২০১৩ সালের ৩০ এপ্রিল নারায়ণপুর পৌরসভার গেজেট প্রকাশ করে। এই পৌরসভাটির গঠনকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল এবং ২০২১ সালের ১০ জানুয়ারি সেই মামলাটি খারিজ হয়।তবে পৌরসভাটির বর্তমানে কার্যক্রম চলছে না।]

উৎস:
১. স্থানীয় সরকার বিভাগ [Link]
২. নারায়ণপুর পৌরসভা সংক্রান্ত [Link]
.
নিচের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার মাতৃতান্ত্রিক?
  1. চাকমা
  2. মারমা
  3. সাঁওতাল
  4. খাসিয়া
ব্যাখ্যা
খাসিয়া:
- বাংলাদেশের সিলেট অঞ্চলে ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- সিলেটের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি।
- খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়াদের পরিবার মাতৃতান্ত্রিক।
- খাসিয়াদের ধর্ম খ্রিস্টান।
- প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
- তারা প্রচুর পান ও মধুর চাষ করে। 

উৎস: বাংলাপিডিয়া।
.
বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক মাসিক ভাতার হার -
  1. ৫৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
বয়স্ক ভাতা:
- দেশের উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করে।
- ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লক্ষ থেকে ৫৮.০১ লক্ষ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীতকরণ করা হয়।
- বর্তমানে সকল উপকারভোগীকে নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্মেন্ট টু পারসন) ভাতা প্রদান করা হচ্ছে।

উৎস: i) dss.gov.bd.
         ii) ২০২৩-২৪ জাতীয় বাজেট।