পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৪২
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪২ প্রশ্ন

.
কে প্রথম সর্বপ্রথম বাংলা টাইপ সহযােগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
  1. ক) স্যার উইলিয়াম জোন্স
  2. খ) স্যার উইলিয়াম কেরী
  3. গ) রাজীব লােচন মুখােপাধ্যায়
  4. ঘ) ব্রাসি হ্যালহেড
সঠিক উত্তর:
ঘ) ব্রাসি হ্যালহেড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রাসি হ্যালহেড
ব্যাখ্যা
নাথানিয়াল ব্রাসি হ্যালহেড ১৭৭৮ সালে সর্বপ্রথম A Grammar of the Bengal Language গ্রন্থে বাংলা মুদ্রিত অক্ষর ব্যবহার করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'দ্যা লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা?
  1. ক) রফিকুল ইসলাম
  2. খ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
  3. গ) রশীদ করিম
  4. ঘ) কর্ণেল সিদ্দিক মালিক
সঠিক উত্তর:
খ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
উত্তর
সঠিক উত্তর:
খ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ব্যাখ্যা
ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং রচিত গ্রন্থ- ‘দ্যা লিবারেশন অব বাংলাদেশ'। রফিকুল ইসলাম রচিত গ্রন্থ- ‘লক্ষ প্রাণের বিনিময়ে।
.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি' গানটির সুরকার কে?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) আসাদ চৌধুরী
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) আব্দুল লতিফ
সঠিক উত্তর:
গ) আলতাফ মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা
'আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' গানটি আবদুল গাফফার চৌধুরী ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে রচনা করেন।
প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। জহির রায়হান 'জীবন থেকে নেওয়া' (১৯৬৯) চলচ্চিত্রে গানটি ব্যবহার করেছেন।
.
‘অপু' কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) পদ্মা নদীর মাঝি
  2. খ) পথের পাঁচালী
  3. গ) লালসালু
  4. ঘ) কাঁদে নদী কাঁদো
সঠিক উত্তর:
খ) পথের পাঁচালী
উত্তর
সঠিক উত্তর:
খ) পথের পাঁচালী
ব্যাখ্যা
অপু ও দুর্গা 'পথের পাঁচালী' উপন্যাসের দুটি চরিত্র। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম-
  1. ক) কথােপকথন
  2. খ) ইতিহাসমালা
  3. গ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
  4. ঘ) হিতােপদেশ
সঠিক উত্তর:
গ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
ব্যাখ্যা
রামরাম বসু রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১) বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। উইলিয়াম কেরী রচিত গ্রন্থ- কথােপকথন, ইতিহাসমালা। গােলকনাথ শর্মা রচিত গ্রন্থ- 'হিতােপদেশ'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
.
'আনােয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) কাজী এমদাদুল হক
  2. খ) মীর মশাররফ হােসেন
  3. গ) নজিবুর রহমান সাহিত্যরত্ন
  4. ঘ) ইসমাইল হােসেন সিরাজী
সঠিক উত্তর:
গ) নজিবুর রহমান সাহিত্যরত্ন
উত্তর
সঠিক উত্তর:
গ) নজিবুর রহমান সাহিত্যরত্ন
ব্যাখ্যা
মােহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ব রচিত সামাজিক ও পারিবারিক চিত্রভিত্তিক উপন্যাস- আনােয়ারা (১৯১৪)। এ উপন্যাসের নায়ক নায়িকা নুরুল এসলাম ও আনােয়ারা। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- প্রেমের সমাধি (১৯১৫), গরীবের মেয়ে (১৯২৩) ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
  1. ক) আলেয়া
  2. খ) ঝিলিমিলি
  3. গ) মধুমালা
  4. ঘ) মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর:
ঘ) মৃত্যুক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের উপন্যাস-
বাঁধনহারা (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০), কুহেলিকা (১৯৩১)। নাটক- ঝিলিমিলি (১৯৩০), আলেয়া (১৯৩১), মধুমালা (১৯৬০)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'বৈরাগ্য সাধনে ____ সে আমার নয়', শূন্যস্থানে হবে।
  1. ক) আনন্দ
  2. খ) মুক্তি
  3. গ) বিশ্বাস
  4. ঘ) আশ্বাস
সঠিক উত্তর:
খ) মুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) মুক্তি
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়’ এর লাইন-“বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়। অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ।”
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কবি বিষ্ণু দের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) মা যে জননী কান্দে
  2. খ) সন্দীপের চর
  3. গ) অদৃশ্যবাদীদের রান্নবান্না
  4. ঘ) মুহুর্তের কবিতা
সঠিক উত্তর:
খ) সন্দীপের চর
উত্তর
সঠিক উত্তর:
খ) সন্দীপের চর
ব্যাখ্যা
কবি ফররুখ আহমদের কাব্যগ্রন্থ- মুহুর্তের কবিতা (১৯৬৩, সনেট সংকলন)। জসীম উদদীনের কাব্যগ্রন্থ- মা যে জননী কান্দে (১৯৬৩), বিষ্ণু দের কাব্যগ্রন্থ- সন্দীপের চর (১৯৪৭), কবি আল মাহমুদের কাব্য- অদৃশ্যবাদীদের রান্নাবান্না (১৯৮০)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'কুঞ্জ' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
  1. ক) জ + ঞ
  2. খ) ছ + ঞ
  3. গ) ঞ + চ
  4. ঘ) ঞ + জ
সঠিক উত্তর:
ঘ) ঞ + জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঞ + জ
ব্যাখ্যা
ঞ + জ = ঞ্জ, যেমন- গঞ্জ, কুঞ্জ ইত্যাদি। আবার জ + ঞ = জ্ঞ, যেমন- বিজ্ঞান, সংজ্ঞা, বৈজ্ঞানিক ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
'বুর্জোয়া' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) পর্তুগিজ
  3. গ) তৎসম
  4. ঘ) ইতালিয়ান
সঠিক উত্তর:
ক) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরাসি
ব্যাখ্যা
ফরাসি শব্দ: ওলন্দাজ, কাফে, রেস্তোরাঁ, আঁতাত, ডিপাে, কার্তুজ, কুপন, বুর্জোয়া, রেনেসাঁস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
মধ্যপদলােপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি-
  1. ক) ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
  2. খ) অরুণের মত রাঙা-অরুণরাঙা
  3. গ) হাসি মাখা মুখ-হাসিমুখ
  4. ঘ) ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
গ) হাসি মাখা মুখ-হাসিমুখ
উত্তর
সঠিক উত্তর:
গ) হাসি মাখা মুখ-হাসিমুখ
ব্যাখ্যা
হাসি মাখা মুখ-হাসিমুখ (মধ্যপদলােপী কর্মধারয়), ঘর থেকে ছাড়া-ঘরছাড়া (পঞ্চমী তৎপুরুষ), অরুণের মত রাঙা-অরুণরাঙা (উপমান কর্মধারয়), ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী (দ্বিতীয় তৎপুরুষ সমাস)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৩.
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই?
  1. ক) তাকে বলতে দাও
  2. খ) আমরা বাঁচতে চাই
  3. গ) সে দেখতে লাগলো
  4. ঘ) তুমি বল, আমি শুনি
সঠিক উত্তর:
ঘ) তুমি বল, আমি শুনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুমি বল, আমি শুনি
ব্যাখ্যা
'তুমি বল, আমি শুনি' বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই। অন্য বাক্যগুলোতে- বলতে, বাঁচতে, দেখতে অসমাপিকা ক্রিয়া।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৪.
'লাজ' কোন ধরনের শব্দ?
  1. ক) বিশেষণ
  2. খ) বিশেষ্য
  3. গ) সর্বনাম
  4. ঘ) ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর:
খ) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষ্য
ব্যাখ্যা
বিশেষ্য- লাজ, বিশেষণ- লাজুক, বিশেষ্যের বিশেষণ- লজ্জাবতী।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৫.
'Observatory' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) বাধ্যতামূলক
  2. খ) পর্যবেক্ষক
  3. গ) মানমন্দির
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) মানমন্দির
উত্তর
সঠিক উত্তর:
গ) মানমন্দির
ব্যাখ্যা
'Observatory' শব্দের পারিভাষিক অর্থ- মানমন্দির।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
বাক্যের ক্ষুদ্রতম একক-
  1. ক) ধ্বনি
  2. খ) বর্ণ
  3. গ) অক্ষর
  4. ঘ) শব্দ
সঠিক উত্তর:
ক) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনি
ব্যাখ্যা
• বাক্যের উপাদান/ ক্ষুদ্রতম একক - ধ্বনি।

অন্যদিকে,
বাক্যের উপকরণ/ বৃহত্তম একক - শব্দ।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
ভাষার মূল উপাদান /ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ নয়?
  1. ক) প্রত্যেক
  2. খ) স্বল্প
  3. গ) অন্যান্য
  4. ঘ) তন্বী
সঠিক উত্তর:
গ) অন্যান্য
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্যান্য
ব্যাখ্যা
অন্য + অন্য = অন্যান্য, নিপাতনে সিদ্ধ সন্ধি। প্রতি + এক = প্রত্যেক, সু + অল্প = স্বল্প, তনু + ঈ = তন্বী ইত্যাদি স্বরসন্ধির উদাহরণ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৮.
নিচের কোনটি তদ্ভব শব্দ নয়?
  1. ক) হাত
  2. খ) চাঁদ
  3. গ) দাঁত
  4. ঘ) গগন
সঠিক উত্তর:
ঘ) গগন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গগন
ব্যাখ্যা
গগন তৎসম শব্দ। হাত, চাঁদ, দাঁত ইত্যাদি তদ্ভব শব্দ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৯.
'আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি' এটি একটি ____ বাক্য।
  1. ক) জটিল
  2. খ) সরল
  3. গ) যৌগিক
  4. ঘ) আশ্রিত
সঠিক উত্তর:
গ) যৌগিক
উত্তর
সঠিক উত্তর:
গ) যৌগিক
ব্যাখ্যা
'আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি' এটি একটি যৌগিক বাক্য। এর সরল বাক্য হবে- আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
সঠিক বানান কোনটি?
  1. ক) আকাঙ্খা
  2. খ) আকাঙ্কা
  3. গ) আকাংখা
  4. ঘ) আকাঙ্ক্ষা
সঠিক উত্তর:
ঘ) আকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আকাঙ্ক্ষা
ব্যাখ্যা
আকাঙ্ক্ষা (বিশেষ্য): ইচ্ছা; বাসনা; অভিলাষ।
(তৎসম বা সংস্কৃত) আ + √কাঙ্ক্ষ্ + আ (টাপ্)
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
২১.
নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
  1. ক) বেয়াই
  2. খ) সাহেব
  3. গ) সঙ্গী
  4. ঘ) জামাতা
সঠিক উত্তর:
ঘ) জামাতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জামাতা
ব্যাখ্যা
জামাতা শব্দের লিঙ্গান্তর হয় না। এছাড়া অন্যগুলোর লিঙ্গান্তর হয়। যেমন- সাহেব-বিবি, সঙ্গী-সঙ্গিনী, বেয়াই-বেয়াইন ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২২.
'নায়ক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √নৈ + অক
  2. খ) √নে + অক
  3. গ) √নী + অক
  4. ঘ) √নি + অক
সঠিক উত্তর:
গ) √নী + অক
উত্তর
সঠিক উত্তর:
গ) √নী + অক
ব্যাখ্যা

'নায়ক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: (রুট) নী +ণক/ অক = নায়ক।
এখানে, মূল স্বরের বৃদ্ধি হয়ে 'অ' স্থানে 'আ' হয়েছে। আরো উদাহরণ - গায়ক, লেখক ইত্যাদি।
আবার 'নায়ক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- নৈ + অক = নায়ক (ঐ + অ = আয়্‌ + অ)। এটি তৎসম স্বরসন্ধির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

২৩.
প্রত্যয়ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত কোনটি?
  1. ক) পুরস্কার
  2. খ) অর্ধরাত্রি
  3. গ) স্টেডিয়াম
  4. ঘ) প্রতিদ্বন্দ্বীতা
সঠিক উত্তর:
ঘ) প্রতিদ্বন্দ্বীতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রতিদ্বন্দ্বীতা
ব্যাখ্যা
সংস্কৃত 'ইন' প্রত্যয় সাধিত শব্দ প্রতিদ্বন্দ্বিতা। এর সঠিক গঠন- প্রতিদ্বন্দ্ব + ইন + তা = প্রতিদ্বন্দ্বিতা।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
কোনটি 'বাতাস' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) পবন
  2. খ) মরুৎ
  3. গ) অনল
  4. ঘ) সমীরণ
সঠিক উত্তর:
গ) অনল
উত্তর
সঠিক উত্তর:
গ) অনল
ব্যাখ্যা
বাতাস' শব্দের সমার্থক শব্দ- পবন, সমীরণ, মরুৎ, অনিল ইত্যাদি। আর অনল, পাবক হচ্ছে আগুন শব্দের সমার্থক শব্দ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৫.
A figure of speech in which two contradictory words are put together-
  1. ক) Oxymoron
  2. খ) Onomatopoeia
  3. গ) Colloquialism
  4. ঘ) Farce
সঠিক উত্তর:
ক) Oxymoron
উত্তর
সঠিক উত্তর:
ক) Oxymoron
ব্যাখ্যা
A figure of speech in which two contradictory words are put together. When we use phrases like male-female, host-guest, we, in fact, use oxymorons.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৬.
“I’ll love you, dear, I’ll love you
Till China and Africa meet,
And the river jumps over the mountain
And the salmon sing in the street” - is an example of-
  1. ক) Brochure
  2. খ) Iamb
  3. গ) Hyperbole
  4. ঘ) Eulogy
সঠিক উত্তর:
গ) Hyperbole
উত্তর
সঠিক উত্তর:
গ) Hyperbole
ব্যাখ্যা
Hyperbole is an exaggerated statement or an extreme overstatement.
Example of hyperbole:
“Ten thousand saw I at a glance”
I’ll love you, dear, I’ll love you/Till China and Africa meet,/And the river jumps over the mountain/And the salmon sing in the street- W.H. Auden
It used to create strong emotional responses.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৭.
Who is a writer of the Elizabethan Age?
  1. ক) Thomas Hobbes
  2. খ) Jeremy Taylor
  3. গ) John Webster
  4. ঘ) Sir Philip Sidney
সঠিক উত্তর:
ঘ) Sir Philip Sidney
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sir Philip Sidney
ব্যাখ্যা
Sir Philip Sidney is a writer of the Elizabethan Age. John Webster is a writer of the Jacobean Age. Thomas Hobbes and Jeremy Taylor are writers of the Commonwealth Period.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
২৮.
The post-modern English literature period has started from-
  1. ক) 1500
  2. খ) 1901
  3. গ) 1939
  4. ঘ) 2001
সঠিক উত্তর:
গ) 1939
উত্তর
সঠিক উত্তর:
গ) 1939
ব্যাখ্যা
1901-1939: The Modern Period
i) The Edwardian Period (1901-1910)
ii) The Georgian Period (1910-1936)
1939…..: The Post-modern Period
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৯.
‘The Wife’s Lament’ is a remarkable literary work of-
  1. ক) The Anglo-Saxon Period
  2. খ) The Anglo-Norman Period
  3. গ) The Renaissance Period
  4. ঘ) The Neoclassical Period
সঠিক উত্তর:
ক) The Anglo-Saxon Period
উত্তর
সঠিক উত্তর:
ক) The Anglo-Saxon Period
ব্যাখ্যা
Major literary works of The Anglo-Saxon Period: Beowulf, The Wanderer, The Seafarer, the Husband’s Message, and The Wife’s Lament. The Anglo-Saxon Chronicle written in this age is the earliest prose of English literature.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩০.
‘The Alchemist’ is written by-
  1. ক) Ben Johnson
  2. খ) Francis Bacon
  3. গ) Robert Herrick
  4. ঘ) Thomas Carew
সঠিক উত্তর:
ক) Ben Johnson
উত্তর
সঠিক উত্তর:
ক) Ben Johnson
ব্যাখ্যা
Famous Play of Ben johnson:
Volpone
The Silent Women
The Alchemist
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
৩১.
Whose real name was 'Samuel Langhorn Clemens'?
  1. ক) Ernest Hemingway
  2. খ) Mark Twain
  3. গ) William Shakespeare
  4. ঘ) Oscar Wilde
সঠিক উত্তর:
খ) Mark Twain
উত্তর
সঠিক উত্তর:
খ) Mark Twain
ব্যাখ্যা
Mark Twain (1835 – 1910):
His real name is Samuel Langhorn Clemens.
Famous Works:The Adventure of Tom Sawyer, The Adventure of Huckleberry Finn.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica
৩২.
'To Mercy pity peace and loves, All Pray in Their Distress' is taken from-
  1. ক) Vanity Fair
  2. খ) Men and Women
  3. গ) Wuthering Heights
  4. ঘ) Song of Innocence
সঠিক উত্তর:
ঘ) Song of Innocence
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Song of Innocence
ব্যাখ্যা

To Mercy, Pity, Peace, and Love
All pray in their distress;
And to these virtues of delight
Return their thankfulness.

For Mercy, Pity, Peace, and Love
Is God, our father dear,
And Mercy, Pity, Peace, and Love
Is Man, his child and care.

-The Divine Image
By - WILLIAM BLAKE

The Divine Image is part of Songs of Innocence.
Songs of Innocence was first published in 1789 followed by the publication of Songs of Experience in 1794. William Blake mostly wrote romantic poetry and prophetic works.
The Divine Image portrays an ideal world. The poem presents four traditional Christian virtues (Mercy, Pity, Peace, and Love), which exist in the human heart and connect it with God.

৩৩.
You can’t guess what I am thinking of. What type of part of speech is ‘of’?
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
ঘ) Preposition
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Preposition
ব্যাখ্যা
এটা মূলত ছিল of what, তাই এটা Preposition; যদিও preposition এর পর কোন Noun/ Pronoun না থাকলে সেটা সাধারণত Verb এর modifier হিসেবে Adverb বিবেচনা করা হয়।
৩৪.
We elected him chairman. What type of part of speech is ‘chairman’?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Objective Complement হিসেবে Noun.
৩৫.
He wants to join the army after the completion of the HSC. What type of noun is ‘army’?
  1. ক) Common
  2. খ) Collective
  3. গ) Material
  4. ঘ) Abstract
সঠিক উত্তর:
খ) Collective
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective
ব্যাখ্যা
সেনাবাহিনী, যা একটা সমষ্টিকে বুঝায়, তাই এটা Collective Noun.
৩৬.
Which sentence is the incorrect one?
  1. ক) What a nice bird it was!
  2. খ) What a fool you are!
  3. গ) How a beautiful lady she was!
  4. ঘ) How studious a student he is!
সঠিক উত্তর:
গ) How a beautiful lady she was!
উত্তর
সঠিক উত্তর:
গ) How a beautiful lady she was!
ব্যাখ্যা
Correct Structures for this type of sentences:
What+a+ noun + Subject+ verb= (b)
What+a+ adjective+ noun + Subject+ verb= (a)
How + Adjective + a/an + Noun + Subject + Verb =(d)

So, Incorrect=c
Correct: How beautiful a lady she was!
৩৭.
What is the plural form of stimulus?
  1. ক) stimulas
  2. খ) stimula
  3. গ) stimuli
  4. ঘ) stimulae
সঠিক উত্তর:
গ) stimuli
উত্তর
সঠিক উত্তর:
গ) stimuli
ব্যাখ্যা
No explanation added.
৩৮.
Fill in the gaps (7-9 )
He walked fast lest he ____ miss the train.
  1. ক) may
  2. খ) should
  3. গ) could
  4. ঘ) will
সঠিক উত্তর:
খ) should
উত্তর
সঠিক উত্তর:
খ) should
ব্যাখ্যা
Lest এর পর should/might ব্যবহৃত হয়।
৩৯.
Father came ____ soon from malaria.
  1. ক) out
  2. খ) round
  3. গ) of
  4. ঘ) about
সঠিক উত্তর:
খ) round
উত্তর
সঠিক উত্তর:
খ) round
ব্যাখ্যা
come round = আরোগ্য লাভ করা। এটা Appropriate preposition হিসেবে মুখস্থ করতে হবে।
৪০.
‘Drop out’ means-
  1. ক) quit a class, school etc.
  2. খ) expel
  3. গ) fall
  4. ঘ) descend
সঠিক উত্তর:
ক) quit a class, school etc.
উত্তর
সঠিক উত্তর:
ক) quit a class, school etc.
ব্যাখ্যা
Drop out= ঝরে পড়া
৪১.
A truthful person is not afraid of anybody. (Make it complex)
  1. ক) A person who is truthful is not afraid of anybody.
  2. খ) A truthful person is not afraid of anybody who is he.
  3. গ) A person is not afraid who is truthful.
  4. ঘ) It is a truthful person who is not afraid of anybody.
সঠিক উত্তর:
ক) A person who is truthful is not afraid of anybody.
উত্তর
সঠিক উত্তর:
ক) A person who is truthful is not afraid of anybody.
ব্যাখ্যা
Simple এ Adjective + Noun থাকলে Complex এ Noun+ who/ which/ that+ be + Adjective বসে।
৪২.
Choose the word wrongly spelt.
  1. ক) mortgage
  2. খ) dissonance
  3. গ) jwellery
  4. ঘ) moustache
সঠিক উত্তর:
গ) jwellery
উত্তর
সঠিক উত্তর:
গ) jwellery
ব্যাখ্যা
Correct Spelling of the word: jewellery
৪৩.
The antonym of indigenous is-
  1. ক) foreign
  2. খ) crowdy
  3. গ) safe
  4. ঘ) careful
সঠিক উত্তর:
ক) foreign
উত্তর
সঠিক উত্তর:
ক) foreign
ব্যাখ্যা
indigenous = স্বদেশী
foreign = বিদেশী
crowdy = জনাকীর্ণ
safe = নিরাপদ
careful = সতর্ক
৪৪.
log√8 x = 10/3 হলে, x এর মান কত?
  1. ক) 64
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 32
উত্তর
সঠিক উত্তর:
গ) 32
ব্যাখ্যা

log√8 x = 10/3
⇒ (√8)(10/3) = x
⇒ (23/2)(10/3) = x
⇒ x = 25 = 32

৪৫.
√5 কোন ধরনের সংখ্যা?
  1. ক) পূর্ণ সংখ্যা
  2. খ) মূলদ সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) স্বাভাবিক সংখ্যা
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

√5 কে p/q আকারে প্রকাশ করা যায় না, তাই √5 একটি অমূলদ সংখ্যা।

৪৬.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার ও ১০ মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রী। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ৩০ বর্গমিটার
  2. খ) ২০ বর্গমিটার
  3. গ) ৩৭ বর্গমিটার
  4. ঘ) ৯০ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ২০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ বর্গমিটার
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২)ab sinθ
= (১/২) × ৮ × ১০ × sin৩০°
= ২০ বর্গমিটার।

৪৭.
একটি বাক্সে 5 টি লাল ও 10 টি সাদা রং এর বল আছে। এখন নিরপেক্ষ ভাবে দুটি বল তুলে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রং এর বল পাবার সম্ভাব্যতা কত?
  1. ক) 12/10
  2. খ) 21/12
  3. গ) 10/21
  4. ঘ) 5/13
সঠিক উত্তর:
গ) 10/21
উত্তর
সঠিক উত্তর:
গ) 10/21
ব্যাখ্যা

মোট বল = 15 টি
১ম বল সাদা ও ২য় বল লাল হবার সম্ভাবনা = (10/15) × (5/14) = 10/42
১ম বল লাল ও ২য় বল সাদা হবার সম্ভাবনা = (5//15) × (10/14) = 10/42
∴ নির্ণেয় সম্ভাবনা = 10/42 + 10/42 = 20/42 = 10/21

৪৮.
কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ৪৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৪/৫ অংশ হলে, আসল কত?
  1. ক) ২৫০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ২০০০ টাকা
  4. ঘ) ২৩০০ টাকা
সঠিক উত্তর:
ক) ২৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫০০ টাকা
ব্যাখ্যা

আমরা জানি, মুনাফা + আসল = মুনাফা আসল
বা, (৪/৫ + ১)আসল = ৪৫০০
বা, (৯/৫)আসল = ৪৫০০
বা, আসল = ২৫০০ টাকা

৪৯.
কোনো দ্রব্য তার আসল দামের ২/৩ অংশে বিক্রি করাতে ১০% ক্ষতি হল। আসল দামে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৩০% লাভ
  2. খ) ৩৫% লাভ
  3. গ) ৩৫% ক্ষতি
  4. ঘ) ৩০% ক্ষতি
সঠিক উত্তর:
খ) ৩৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫% লাভ
ব্যাখ্যা

মনে করি, ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য ৯০ টাকা
প্রশ্নমতে, (২/৩) × বিক্রয় মূল্য = ৯০
বা, বিক্রয় মূল্য = ১৩৫ টাকা
∴লাভ = (১৩৫ - ১০০) = ৩৫ টাকা বা ৩৫%

৫০.
একটি কমিটির মিটিং শেষে প্রত্যেক সদস্য একে অপরের সাথে করমর্দন করে। যদি মোট করমর্দন সংখ্যা 6 হয় তবে মিটিং এ কতজন সদস্য উপস্থিত ছিল?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা

nC2 = 6
⇒ (n(n - 1))/2 = 6
⇒ n2 - n -12 = 0
⇒ (n - 4)(n + 3) = 0
⇒ n = 4 [ -3 গ্রহণ যোগ্য নয়]

৫১.
2 + 4 + 6 + 8 + ………… ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে, n এর মান কত?
  1. ক) 50
  2. খ) 60
  3. গ) 55
  4. ঘ) 45
সঠিক উত্তর:
ক) 50
উত্তর
সঠিক উত্তর:
ক) 50
ব্যাখ্যা

১ম পদ a = 2
সাধারণ অন্তুর d = 2
সমষ্টি S = 2550
আমরা জানি, S = (n/2) × {2a + (n-1)d}
⇒ 2550 = (n/2) × {2.2 + 2n -2}
⇒ 2550 = n + n²
⇒ n² + n - 2550 = 0
⇒ (n + 51)(n - 50) = 0
⇒ n = 50 [-51 গ্রহণ যোগ্য নয়]

৫২.
(2x + 3y)(4x - 5y) কে দুটি বর্গের বিয়োগফল স্বরূপ প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. ক) (3x -y)2 - (5y - x)2
  2. খ) (3x -y)4 - (4y - x)4
  3. গ) (3x -y)2 - (4y - x)2
  4. ঘ) (2x -y)2 - (4y - x)2
সঠিক উত্তর:
গ) (3x -y)2 - (4y - x)2
উত্তর
সঠিক উত্তর:
গ) (3x -y)2 - (4y - x)2
ব্যাখ্যা

আমরা জানি, ab = ((a + b)/2)2 - ((a - b)/2)2
∴(2x + 3y)(4x -5y) = ((2x + 3y + 4x - 5y)/2)2 - ((2x + 3y - 4x + 5y)/2))2
= ((6x - 2y)/2)2 - ((8y - 2x)/2)2
= (3x - y)2 - (4y - x)2

৫৩.
কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। আর লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি ⅓ হয়। ভগ্নাংশটি কত?
  1. ক) 15/20
  2. খ) 27/21
  3. গ) 15/32
  4. ঘ) 15/26
সঠিক উত্তর:
ঘ) 15/26
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15/26
ব্যাখ্যা

মনে করি, লব = x
হর = y
ভগ্নাংশ = x/y
(x -1)/(y + 2) = 1/2
⇒ 2x - y = 4 ...................(1)
(x - 7)/(y - 2) = 1/3
⇒ 3x - y = 19 .................(2)
(2) থেকে (1) বিয়োগ করে পাই,
x = 15
x এর মান (1) এ বসিয়ে,
y = 30 - 4 = 26
∴ ভগ্নাংশ = 15/26

৫৪.
চিত্রে DE সমান্তরাল AB। ∠BAC = 50°, ∠BDE = 25° এবং ∠DBE = 25° হলে ∠DCE = কত?
  1. ক) 70°
  2. খ) 80°
  3. গ) 25°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
খ) 80°
উত্তর
সঠিক উত্তর:
খ) 80°
ব্যাখ্যা

∠BAC + ∠ACB + ∠ABC = 180°
বা, 50° + ∠DCE + ∠ABD + ∠DBE = 180° [এখানে, ∠DCE = ∠ACB; ∠ABD + ∠DBE = ∠ABC = 50° ]
বা, 50° + 50° + ∠DCE = 180°
বা, ∠DCE = 80°

৫৫.
স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব ______?
  1. ক) পরিধিগামী
  2. খ) জ্যা গামী
  3. গ) কেন্দ্রগামী
  4. ঘ) বৃত্তচাপ গামী
সঠিক উত্তর:
গ) কেন্দ্রগামী
উত্তর
সঠিক উত্তর:
গ) কেন্দ্রগামী
ব্যাখ্যা
স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী (অনুসিদ্ধান্ত- ৯)
৫৬.
রক্তরসে বিদ্যমান জৈব প্রতিরক্ষামূলক পদার্থ কোনটি?
  1. ক) প্রোথ্রম্বিন
  2. খ) অ্যাগ্লুটিনিন
  3. গ) ভিটামিন
  4. ঘ) লেসিথিন
সঠিক উত্তর:
খ) অ্যাগ্লুটিনিন
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাগ্লুটিনিন
ব্যাখ্যা
রক্তরসে বিদ্যমান জৈব পদার্থের মধ্যে আছে- খাদ্যসার: গ্লুকোজ, ভিটামিন ইত্যাদি, প্রোটিন: প্রোথ্রম্বিন, অ্যালবুমিন ইত্যাদি, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি: অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন ইত্যাদি, কোলেস্টেরল, লেসিথিন ইত্যাদি নানা ধরনের যৌগ।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৭.
কোন রক্তের গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়?
  1. ক) গ্রুপ A
  2. খ) গ্রুপ B
  3. গ) গ্রুপ AB
  4. ঘ) গ্রুপ O
সঠিক উত্তর:
ঘ) গ্রুপ O
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রুপ O
ব্যাখ্যা
গ্রুপের রক্তের লোহিত কণিকায় যেহেতু কোন অ্যান্টিজেন নেই তাকে যেকোন গ্রুপেই দেওয়া সম্ভব। সেই গ্রুপে যে অ্যান্টিবডিই থাকুক, কোন ক্ষতি করা সম্ভব নয়। এজন্য O গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৮.
কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়?
  1. ক) থায়ামিন
  2. খ) রাইবোফ্ল্যাভিন
  3. গ) নিয়াসিন
  4. ঘ) সায়ানোকোবালামিন
সঠিক উত্তর:
ক) থায়ামিন
উত্তর
সঠিক উত্তর:
ক) থায়ামিন
ব্যাখ্যা
থায়ামিন বা ভিটামিন বি১ এর চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। রাইবোফ্ল্যাভিন এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা যায়, মুখে ও জিভে ঘা হয়। নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়। সায়ানোকোবালামিনের অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৯.
ফলিত জীববিজ্ঞান এর শাখা কোনটি?
  1. ক) শারীরবিদ্যা
  2. খ) জীবপরিসংখ্যানবিদ্যা
  3. গ) জীবভূগোল
  4. ঘ) বাস্তুবিদ্যা
সঠিক উত্তর:
খ) জীবপরিসংখ্যানবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবপরিসংখ্যানবিদ্যা
ব্যাখ্যা
ফলিত জীববিজ্ঞান এর শাখা হল: জীবাশ্মবিজ্ঞান, পরজীবীবিদ্যা, জীবপরিসংখ্যানবিদ্যা, মৎস্যবিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, জিনপ্রযুক্তি, প্রাণরসায়ন, ফার্মেসি ইত্যাদি। অন্যদিকে অঙ্গসংস্থান, শারীরবিদ্যা, জীবভূগোল, বাস্তুবিদ্যা, ভ্রূণবিদ্যা ইত্যাদি হল ভৌত জীববিজ্ঞানের শাখা।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬০.
লব্ধ রাশি কোনটি?
  1. ক) বল
  2. খ) তাপমাত্রা
  3. গ) দীপন তীব্রতা
  4. ঘ) বৈদ্যুতিক প্রবাহ
সঠিক উত্তর:
ক) বল
উত্তর
সঠিক উত্তর:
ক) বল
ব্যাখ্যা
মৌলিক রাশি ৭ টি, যথা- দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন তীব্রতা। মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো রাশি প্রকাশ করা হয় তখন তা হল লব্ধ রাশি। বল একটি লব্ধ রাশি যা ভর, দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি ৩ টি ব্যবহার করে পাওয়া যায়।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬১.
আমাদের দেশে সাধারণত বিদ্যুৎ কত বিভব পার্থক্যে সরবরাহ করা হয়?
  1. ক) ২২০ ভোল্ট (DC)
  2. খ) ২২০ ভোল্ট (AC)
  3. গ) ২৪০ ভোল্ট(AC)
  4. ঘ) ৪২০ ভোল্ট(DC)
সঠিক উত্তর:
খ) ২২০ ভোল্ট (AC)
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২০ ভোল্ট (AC)
ব্যাখ্যা
আমাদের দেশে সাধারণত বিদ্যুৎ ২২০ ভোল্ট(AC) হিসাবে সরবরাহ করা হয়, এই বিদ্যুতের ভোল্টেজের পরিমাণ মানুষকে ইলেকট্রিক শক দিতে পারে এমনকি সেই শকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬২.
অসম্পৃক্ত অ্যালকাইন কোনটি?
  1. ক) ইথেন
  2. খ) প্রোপেন
  3. গ) বিউটিন
  4. ঘ) পেন্টাইন
সঠিক উত্তর:
ঘ) পেন্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেন্টাইন
ব্যাখ্যা
মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন ইত্যাদি হল সম্পৃক্ত অ্যালকেন। ইথিন,প্রোপিন,বিউটিন,প্রোপিন ইত্যাদি হল অসম্পৃক্ত অ্যালকিন। ইথাইন, প্রোপাইন, বিউটাইন-2, পেন্টাইন-২ ইত্যাদি হল অসম্পৃক্ত অ্যালকাইন।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৩.
সাবানের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) খর পানিতে ভাল কাজ করে
  2. খ) ডিটারজেন্টের চেয়ে পরিষ্কারকরণের ক্ষমতা বেশি
  3. গ) স্বল্প কার্বন শিকলবিশিষ্ট ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ
  4. ঘ) অতিরিক্ত ব্যবহারে হাতের ক্ষতি করে
সঠিক উত্তর:
ঘ) অতিরিক্ত ব্যবহারে হাতের ক্ষতি করে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অতিরিক্ত ব্যবহারে হাতের ক্ষতি করে
ব্যাখ্যা
সাবান হল দীর্ঘ কার্বন শিকলবিশিষ্ট ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, খর পানিতে ভাল কাজ করতে পারে না, ডিটারজেন্টের চেয়ে পরিষ্কারকরণের ক্ষমতা কম, অতিরিক্ত সাবান ব্যবহার করলে ক্ষার হাতের ক্ষতি করে।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৪.
n টাইপ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) বোরন
  3. গ) ফসফরাস
  4. ঘ) গ্যালিয়াম
সঠিক উত্তর:
গ) ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ফসফরাস
ব্যাখ্যা
p টাইপ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসাবে IIIA গ্রুপের মৌল, যেমন - বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি ব্যবহৃত হয়। n টাইপ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসাবে VA গ্রুপের মৌল, যেমন- ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি ব্যবহৃত হয়।
৬৫.
বিজ্ঞানী এডুইন হাবল কত সালে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার করেন?
  1. ক) ১৮২৯ সালে
  2. খ) ১৯৯২ সালে
  3. গ) ১৯২৯ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২৯ সালে
ব্যাখ্যা
বিজ্ঞানী এডুইন হাবল ১৯২৯ সালে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার করেন। তিনি বলেন যে মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে।
৬৬.
চিকুনগুনিয়া রোগের বাহক কোন মশকী?
  1. ক) অ্যানোফিলিস
  2. খ) এডিস
  3. গ) কিউলেক্স
  4. ঘ) ফ্লেবোটোমাস
সঠিক উত্তর:
খ) এডিস
উত্তর
সঠিক উত্তর:
খ) এডিস
ব্যাখ্যা
ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস ইত্যাদির বাহক এডিস মশা। ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা। আর ফাইলেরিয়ার বাহক হল কিউলেক্স মশা।
৬৭.
হাম থেকে সুরক্ষা প্রদান করে কোন টীকা?
  1. ক) ডিপিটি
  2. খ) এমএমঅার
  3. গ) বিসিজি
  4. ঘ) ওপিভি
সঠিক উত্তর:
খ) এমএমঅার
উত্তর
সঠিক উত্তর:
খ) এমএমঅার
ব্যাখ্যা
এমএমঅার হাম, মাম্পস ও রুবেলা থেকে সুরক্ষা দেয়। বিসিজি যক্ষ্মা থেকে, ডিপিটি ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টংকার থেকে, ওপিভি পোলিও থেকে সুরক্ষিত রাখে।
৬৮.
ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) অগভীর সমুদ্রে সৃষ্টি হয়
  2. খ) উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে
  3. গ) দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে।
  4. ঘ) বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় মৌসুমী বায়ুপ্রবাহের পূর্বে
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় মৌসুমী বায়ুপ্রবাহের পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় মৌসুমী বায়ুপ্রবাহের পূর্বে
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় গভীর সমুদ্রে সৃষ্টি হয়, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে তীব্রবেগে ঘুরতে থাকে। বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় মৌসুমী বায়ুপ্রবাহের পূর্বে।
৬৯.
এদের মধ্যে কে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) রোনাল্ড ওয়েন
  2. খ) হেনরি রবার্টস
  3. গ) টিম কুক
  4. ঘ) কেউই না
সঠিক উত্তর:
ক) রোনাল্ড ওয়েন
উত্তর
সঠিক উত্তর:
ক) রোনাল্ড ওয়েন
ব্যাখ্যা
স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালের ১লা এপ্রিল প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান এপল প্রতিষ্ঠা করেন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৭০.
ভিডিও কনফারেন্সিং একটি পূর্ণাঙ্গ উভয়মূখী যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে আসছেকত সাল থেকে?
  1. ক) ১৯২০
  2. খ) ১৯৬৮
  3. গ) ১৯৬৯
  4. ঘ) ১৯৯৩
সঠিক উত্তর:
খ) ১৯৬৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৮
ব্যাখ্যা
১৯২০ সালে জন লজি বেয়ার্ড ও AT&T’র বেল ল্যাব সর্বপ্রথম ভিডিও কনফারেন্সিং সিস্টেম উন্নয়ন করেন। ১৯২৭ সালে তা পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয়। ১৯৬৮ সালে ডগ এংগেলবার্ট সর্বপ্রথম এবং ভিডিও কনফারেন্সিংকে সমন্বিত করে পূর্ণাঙ্গভাবে উভয়মূখী যোগাযোগ প্রক্রিয়া হিসাবে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত করেন। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
৭১.
কে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন?
  1. ক) ল্যারি পেইজ
  2. খ) রেমন্ড স্যামুয়েল
  3. গ) টিমোথি জন
  4. ঘ) টিম বার্নার্স লি
সঠিক উত্তর:
খ) রেমন্ড স্যামুয়েল
উত্তর
সঠিক উত্তর:
খ) রেমন্ড স্যামুয়েল
ব্যাখ্যা
১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তিনিই প্রথম ইমেইল সিস্টেম চালু করেন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭২.
TCP কী?
  1. ক) কুয়েরি ল্যাঙ্গুয়েজ
  2. খ) ডাটাবেজ প্রোগ্রাম
  3. গ) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  4. ঘ) ইন্টারনেট প্রটোকল
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট প্রটোকল
ব্যাখ্যা
ডেটাবেজ থেকে কোন তথ্য অনুসন্ধানের জন্যে SQL ব্যবহৃত হয়। SQL এর পূর্ণরূপ হলো Structured Query Language। এটি একটি কুয়েরি ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে ডেটাবেজ তৈরি করা হয়। TCP হলো বহুল প্রচলিত ইন্টারনেট প্রোটোকল। C+, Java ইত্যাদি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Dbase হলো একপ্রকার ডেটাবেজ প্রোগ্রাম সফটওয়্যার।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী
৭৩.
টাকা আয় করার জন্য আউটসোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে প্রসিদ্ধ কোন ওয়েবসাইট?
  1. ক) youtube
  2. খ) ebazar
  3. গ) odesk
  4. ঘ) amazon
সঠিক উত্তর:
গ) odesk
উত্তর
সঠিক উত্তর:
গ) odesk
ব্যাখ্যা
payoneer.com, upwork.com freelancer.com, odesk.com, peopleperhour.com ইত্যাদি আউটসোর্সিং এর মাধ্যমে আয় করার বহুল ব্যবহৃত ওয়েবসাইট।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৭৪.
মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরিকৃত প্রথম পিসি-
  1. ক) Z-80
  2. খ) MOS-6532
  3. গ) Altair-8800
  4. ঘ) IBM-Basic
সঠিক উত্তর:
গ) Altair-8800
উত্তর
সঠিক উত্তর:
গ) Altair-8800
ব্যাখ্যা
Intel-8080 মাইক্রোপ্রসেসর দিয়ে পার্সোনাল কম্পিউটারের তৈরী করা হয়। এই প্রসেসর ব্যবহার করে তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার Altair-8800।
Source: BBC
৭৫.
নিচের কোন উপাদানটি প্রথম প্রজন্মের কম্পিউটার তৈরীতে ব্যবহৃত হয়েছিলো?
  1. ক) ইউএলএসআই মাইক্রোপ্রসেসর
  2. খ) ভ্যাকুয়াম টিউব
  3. গ) ইউএলএসআই মাইক্রোপ্রসেসর
  4. ঘ) ইন্টিগ্রেটেড সার্কিট
সঠিক উত্তর:
খ) ভ্যাকুয়াম টিউব
উত্তর
সঠিক উত্তর:
খ) ভ্যাকুয়াম টিউব
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটার ছিলো ভ্যাকুয়াম টিউব ভিত্তিক৷ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ভিত্তি ছিলো ট্রানজিস্টর। তৃতীয় প্রজন্মের কম্পিউটার ছিলো সিলিকন চিপ ভিত্তিক ইন্টিগ্রেটেড সার্কিট বা IC বেজড৷
Source: columbia.edu
৭৬.
অক্টাল সংখ্যা ১০ কে বাইনারিতে প্রকাশ করা যাবে কিভাবে?
  1. ক) ১০০০
  2. খ) ১০০১
  3. গ) ১০১০
  4. ঘ) ১১১০
সঠিক উত্তর:
ক) ১০০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০০
ব্যাখ্যা

অক্টাল সংখ্যা ৭ = বাইনারি ১১১
অক্টাল সংখ্যা ১০ = বাইনারি ১০০০।
অক্টাল সংখ্যা ১১ = বাইনারি সংখ্যা ১০০১৷
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই -প্রকৌশলী মুজিবুর রহমান

৭৭.
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক-
  1. ক) জন বার্জার
  2. খ) উইলিয়াম গ্রে
  3. গ) এলান টুরিং
  4. ঘ) জশুয়া লিডারবার্গ
সঠিক উত্তর:
গ) এলান টুরিং
উত্তর
সঠিক উত্তর:
গ) এলান টুরিং
ব্যাখ্যা
মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা করার সক্ষমতার রূপদানকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ এলান টুরিং।
১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৭৮.
বিশ্বে প্রথম মানুষ বহনকারী মহাকাশযান হচ্ছে-
  1. ক) স্পুটনিক - ১
  2. খ) ভস্টক - ১
  3. গ) এপোলো - ১১
  4. ঘ) ভস্টক - ৬
সঠিক উত্তর:
খ) ভস্টক - ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ভস্টক - ১
ব্যাখ্যা
বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান হচ্ছে Vostok - 1। ২৭ বছর বয়সী রাশিয়ান মহাকাশযাত্রী ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাশূন্যে ভ্রমণ করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৭৯.
কোন ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকা সত্ত্বেও তা একই সময়ে সম্ভব নয়?
  1. ক) সিমপ্লেক্স
  2. খ) ডুপ্লেক্স
  3. গ) হাফ-ডুপ্লেক্স
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
গ) হাফ-ডুপ্লেক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) হাফ-ডুপ্লেক্স
ব্যাখ্যা
হাফ-ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়। যেকোনো প্রান্তে একই সময়ে কেবল ডাটা গ্রহণ বা প্রেরণ করতে পারবে। উদাহরণ - ওয়াকিটকি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৮০.
কো-অ্যাক্সিয়াল ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ কত হতে পারে?
  1. ক) 10Mbps - 1Gbps
  2. খ) 200Mbps
  3. গ) 10Mbps - 10Gbps
  4. ঘ) 1Gbps
সঠিক উত্তর:
খ) 200Mbps
উত্তর
সঠিক উত্তর:
খ) 200Mbps
ব্যাখ্যা
কো-অ্যাক্সিয়াল ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট 200Mbps পর্যন্ত হতে পারে এবং এর ট্রান্সমিশন লসও অনেক কম হয়। টুইস্টেড পেয়ার ক্যাবলের ক্যাটাগরি - ৬ ১ গিগাবাইট রেঞ্জে ডাটা প্রেরণ করতে পারে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৮১.
“সমষ্টি” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ব্যাষ্টি
  2. খ) ধ্বংস
  3. গ) পূরণ
  4. ঘ) বৃদ্ধি
সঠিক উত্তর:
ক) ব্যাষ্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাষ্টি
ব্যাখ্যা
“সমষ্টি” শব্দের বিপরীতার্থক শব্দ ব্যাষ্টি।(বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) পৃষ্ঠা নং ১৯২)
৮২.
যদি COMPUTER শব্দকে EQORWVGT কোড যায়, তাহলে MEDICINE শব্দকে নিচের কোনটি দিয়ে কোড করা যাবে?
  1. ক) OGFKEKPG
  2. খ) OPFKEPKG
  3. গ) OGEKFKPG
  4. ঘ) OPKEKEPG
সঠিক উত্তর:
ক) OGFKEKPG
উত্তর
সঠিক উত্তর:
ক) OGFKEKPG
ব্যাখ্যা

COMPUTER শব্দকে EQORWVGT শব্দে কোড করা হয়েছে
C এর একটি বর্ণ পরে E পরিবর্তন করে
O এর একটি বর্ণ পরে Q পরিবর্তন করে
M এর একটি বর্ণ পরে O পরিবর্তন করে
P এর একটি বর্ণ পরে R পরিবর্তন করে
U এর একটি বর্ণ পরে W পরিবর্তন করে
T এর একটি বর্ণ পরে V পরিবর্তন করে
E এর একটি বর্ণ পরে G পরিবর্তন করে
R এর একটি বর্ণ পরে T পরিবর্তন করে
অনুরূপ ভাবে MEDICINE শব্দকে কোড করলে OGFKEKPG শব্দ হয়

৮৩.
নিচের কোনটি অন্য গুলো থেকে আলাদা?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 3
  4. ঘ) (√-2)
সঠিক উত্তর:
ঘ) (√-2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (√-2)
ব্যাখ্যা

2, √2, 3 হল বাস্তব সংখ্যা। আর (√-2) হল কাল্পনিক সংখ্যা।

৮৪.
রুনা মিনার মেয়ে। রুনার দাদির মেয়ের মেয়ের একজন মামা রয়েছে। মিনার সাথে এই মামার সম্পর্ক কি?
  1. ক) স্বামী
  2. খ) কাকা
  3. গ) পিতা
  4. ঘ) মামা
সঠিক উত্তর:
ক) স্বামী
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বামী
ব্যাখ্যা
রুনার দাদির মেয়ের মেয়ে হোল রুনার ফুফাতো বোন। আর ফুফাতো বোনের মামা হল রুনার বাবা। আর মিনা হল রুনার মা। সুতরাং এই মামা হল মিনার স্বামী।
৮৫.
Veracious : Faithful :: ______ : ________?
  1. ক) Dazzling : Literal
  2. খ) Warrant : Writ
  3. গ) Criticism : Approbation
  4. ঘ) Refute : Confirm
সঠিক উত্তর:
খ) Warrant : Writ
উত্তর
সঠিক উত্তর:
খ) Warrant : Writ
ব্যাখ্যা

Veracious শব্দের অর্থ সত্যনিষ্ঠ; Faithful শব্দের অর্থ বিশ্বস্ত।শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ।
Dazzling শব্দের অর্থ উজ্জ্বল; Literal শব্দের অর্থ অক্ষরিক। একটি শব্দের অর্থ অপরে অর্থ থেকে অসংগতি পূর্ণ।
Warrant ও Writ শব্দের অর্থ অনুমতি বা আদেশ পত্র। শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ।
Criticism শব্দের অর্থ উপহাস Approbation শব্দের অর্থ সমর্থন। শব্দ দুটি একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করে।
Refute শব্দের অর্থ মতামত বা মতের অমিল Confirm শব্দের অর্থ সমর্থন। শব্দ দুটি একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করে।

৮৬.
ক এবং খ এর কাজের গতির অনুপাত ৫ঃ৬। কাজ শেষ করতে তাদের কত দিন লাগবে, তার অনুপাত কত?
  1. ক) ৫ঃ৬
  2. খ) ২৬ঃ৩৬
  3. গ) ৬ঃ৫
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ৬ঃ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ঃ৫
ব্যাখ্যা
কাজ শেষ করতে লাগা দিনের অনুপাত = ১/৫ঃ১/৬ = ৬ঃ৫
৮৭.
নিচের কোনটি ভিন্ন ধরনের?
  1. ক) বল
  2. খ) ব্যাট
  3. গ) কলম
  4. ঘ) মাঠ
সঠিক উত্তর:
গ) কলম
উত্তর
সঠিক উত্তর:
গ) কলম
ব্যাখ্যা
খেলা করার জন্য বল, ব্যাট, মাঠের দরকার হয়। কিন্তু কলমের দরকার নেই।
৮৮.
লজ্জাশীল কন্যা কিছুতেই _____ খুলে না।
  1. ক) মুখ
  2. খ) ঘোমটা
  3. গ) চুল
  4. ঘ) তালা
সঠিক উত্তর:
খ) ঘোমটা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘোমটা
ব্যাখ্যা
লজ্জাশীল কন্যা কিছুতেই ঘোমটা খুলে না। লজ্জাশীল মেয়েরা সাধারণত ঘোমটা দিয়ে মুখ চুল ঢেকে রাখে। আর মুখ, চুল শরীরের অঙ্গ যা খুলে রাখা সম্ভব নয়।
৮৯.
ঘড়িতে যখন ৬ টা বেজে ১৫ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে?
  1. ক) ৯৭°
  2. খ) ৮৭.৫°
  3. গ) ৭৭.৫°
  4. ঘ) ৯৭.৫°
সঠিক উত্তর:
ঘ) ৯৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৭.৫°
ব্যাখ্যা

মধ্যবর্তী কোণ = |(11M - 60H)/2|°
= |(১১× ১৫ - ৬০ ×৬)/২)|°
= |(-১৯৫)/২|°
= ৯৭.৫°

৯০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা হবে?
  1. ক) ২৬৭
  2. খ) ২৬৬
  3. গ) ২০২
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
খ) ২৬৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬৬
ব্যাখ্যা

৩৩৬ - ২১৫ = ১২১; ১২১ + ১৫ = ১৩৬
৫৫১ - ৩০০ = ২৫১; ২৫১ + ১৫ = ২৬৬

৯১.
প্রশ্নবধোক চিহ্নের স্থানে নীচের কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
৯২.
ক, খ এর থেকে বড়; গ, খ এর থেকে ছোট;
ঘ, ক এর থেকে বড়; খ, ঘ এর থেকে ছোট। কে সবার থেকে বড়?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
ঘ) ঘ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘ
ব্যাখ্যা
এখানে ক > খ এবং খ > গ কিন্তু ঘ > ক। সুতরাং বলা যায় ঘ > ক > খ > গ। অতএব, ঘ সবার থেকে বড়।
৯৩.
যদি k × ম = 275 হয় তাহলে, Y ÷ ঙ = কত হবে?
  1. ক) 25
  2. খ) 5
  3. গ) 125
  4. ঘ) 0
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা

ম হল বাংলা ব্যঞ্জনবর্ণের ২৫ তম বর্ণ আর k হল ইংরেজি বর্ণের ১১ তম বর্ণ
∴ 11 × 25 = 275
অনুরূপ ভাবে ঙ হল বাংলা ব্যঞ্জনবর্ণের ৫ তম বর্ণ এবং Y হল ইংরেজি বর্ণের ২৫ তম বর্ণ
∴ 25 ÷ 5 = 5

৯৪.
আপনার বিভাগের একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানের জন্য আপনার সহপাঠীরা চাঁদা সংগ্রহ করছে। কিন্তু বিদায়ী শিক্ষক কে আপনি মোটেই পছন্দ করেন না। আপনি তখন কি করবেন?
  1. ক) অন্যেরা যা করছে তাই করবেন
  2. খ) কিছু না বলে টাকা দিতে অস্বীকার করবেন
  3. গ) কিছু না বলে সামান্য টাকা দিবেন
  4. ঘ) চুপ করে বসে থাকবেন
সঠিক উত্তর:
ক) অন্যেরা যা করছে তাই করবেন
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্যেরা যা করছে তাই করবেন
ব্যাখ্যা
একজন শিক্ষক কে যে সবাই পছন্দ করবে তা নয়। কিন্তু তিনি আপনার শিক্ষক তার বিদায়ী অনুষ্ঠানে তাকে যথাযথ সম্মানের বিদায় দেওয়া টা আপনার এবং আপনার সহপাঠী দের দায়িত্ব। তাই আপনার অন্য সহপাঠীরা যে কাজ করবে আপনারও একই কাজ করা উচিত।
৯৫.
কত সালে বঙ্গভঙ্গ করা হয়?
  1. ক) ১৯০৫ সালে
  2. খ) ১৯০৬ সালে
  3. গ) ১৯১১ সালে
  4. ঘ) ১৯১২ সালে
সঠিক উত্তর:
ক) ১৯০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯০৫ সালে
ব্যাখ্যা
১৯০৫ সালে লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৬.
মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ অঞ্চল নিয়ে কত নং সেক্টর গঠিত হয়?
  1. ক) ৫ নং সেক্টর
  2. খ) ৭ নং সেক্টর
  3. গ) ৬ নং সেক্টর
  4. ঘ) ১১ নং সেক্টর
সঠিক উত্তর:
ঘ) ১১ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এর মধ্যে কিশোরগঞ্জ ব্যতীত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ও টাঙ্গাইল জেলা নিয়ে ১১ নং সেক্টর গঠিত হয়। এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু তাহের এবং ফ্লাইট লে. এম হামিদুল্লাহ।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
৯৭.
কোনটিকে ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়?
  1. ক) এগারো দফা
  2. খ) ছয়দফা
  3. গ) উনিশ দফা
  4. ঘ) একুশ দফা
সঠিক উত্তর:
খ) ছয়দফা
উত্তর
সঠিক উত্তর:
খ) ছয়দফা
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয়দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন।
একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন। ৭ জুন ছয়দফা দিবস পালিত হয়।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৯৮.
মুজিবনগর সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?
  1. ক) বিচারপতি আবু সায়িদ চৌধুরী
  2. খ) ব্যারিস্টার আমীরুল ইসলাম
  3. গ) অধ্যাপক এম ইউসুফ আলী
  4. ঘ) এইচ টি ইমাম
সঠিক উত্তর:
গ) অধ্যাপক এম ইউসুফ আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) অধ্যাপক এম ইউসুফ আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৯.
কোন শাসনামল থেকে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা সম্ভব হয়?
  1. ক) মৌর্য
  2. খ) গুপ্ত
  3. গ) পাল
  4. ঘ) কম্ব
সঠিক উত্তর:
খ) গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) গুপ্ত
ব্যাখ্যা
৩২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত গুপ্ত শাসনামল থেকে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা সম্ভব হয়। এর পূর্বে ভারতীয় ও বিদেশি সাহিত্যে বাংলা সম্পর্কে কিছু বিক্ষিপ্ত তথ্য পাওয়া যায় কেবল। এসব তথ্য দিয়ে ধারাবাহিক ইতিহাস রচনা সম্ভব হয়নি। বস্তুত খ্রিস্টপূর্ব ৩২৭-২৬ অব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাস পাওয়া যায়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী-পৃষ্ঠা : ৩২)
১০০.
সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকারসমূহ কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. ক) ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়
  2. খ) শৃঙ্খলা বাহিনীর সদস্য
  3. গ) ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়
  4. ঘ) দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠী
সঠিক উত্তর:
খ) শৃঙ্খলা বাহিনীর সদস্য
উত্তর
সঠিক উত্তর:
খ) শৃঙ্খলা বাহিনীর সদস্য
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় ভাগের ৪৫ নং অনুচ্ছেদের বর্ণনা মতে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্যে প্রণীত আইনের ক্ষেত্রে সংবিধানের তৃতীয় ভাগের কোন কিছুই প্রযোজ্য হবে না। অর্থাৎ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সবগুলো মৌলিক অধিকারগুলো প্রযোজ্য হবে না।
(সূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১০১.
অধ্যাদেশ জারী করেন কে?
  1. ক) স্পিকার
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) এটর্নি জেনারেল
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের ৯৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ ভাঙ্গা কিংবা সংসদ অধিবেশনের বিরতিকালে বিশেষ প্রয়োজনে অধ্যাদেশ জারি করতে পারেন যা আইনের মতোই প্রযোজ্য।
এই অধ্যাদেশ জারির পরবর্তী অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা সংসদের অনুমোদনের জন্যে উত্থাপন করতে হয়। উত্থাপনের ৩০ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয়। অন্যথায় ৩০ দিন পর অধ্যাদেশটি আপনাআপনি অকার্যকর হয়ে যায়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১০২.
সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ৪৯ নং
  2. খ) ৫২ নং
  3. গ) ৫৩ নং
  4. ঘ) ৫৪ নং
সঠিক উত্তর:
খ) ৫২ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫২ নং
ব্যাখ্যা
সংবিধানের ৫২ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিসংশন বিষয়ে বলা হয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লংঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে।
অন্যদিকে ৪৯ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, ৫৩ নং অনুচ্ছেদে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ এবং ৫৪ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালন সম্পর্কে বলা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১০৩.
জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?
  1. ক) মির্জা গোলাম হাফিজ
  2. খ) আব্দুল মালেক উকিল
  3. গ) মোহাম্মদ উল্লাহ
  4. ঘ) শাহ আব্দুল হামিদ
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ উল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ উল্লাহ
ব্যাখ্যা

স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয় যার প্রথম স্পীকার ছিলেন - শাহ আবদুল হামিদ ও ডেপুটি স্পীকার ছিলেন মোহাম্মদউল্লাহ। শাহ আবদুল হামিদ ১ মে, ১৯৭২ সাল পর্যন্ত স্পীকার হিসাবে দায়িত্ব পালন করেন (তখন এই সংসদ 'গণপরিষদ নামেই পরিচিত ছিল)। পরবর্তীতে ১২ অক্টোবর, ১৯৭২ সালে গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ উল্লাহ কে স্পিকার এবং মোহাম্মদ বায়তুল্লাহ কে ডেপুটি স্পিকার নিযুক্ত করা হয়।। উল্লেখ্য, ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরের আগে পর্যন্ত সংসদের নাম - 'গণপরিষদ' ছিল। এর প্রথম অধিবেশন বসে - ১০ এপ্রিল, ১৯৭২ সালে এবং এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয় এবং তখন থেকে সংসদ 'জাতীয় সংসদ' নামে অভিহিত হয়। ওইদিন থেকেই 'গণপরিষদ' বিলুপ্ত হয়। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে - ৭ এপ্রিল, ১৯৭৩ সালে এবং তখন এর স্পীকার নির্বাচিত হন - মোহাম্মদউল্লাহ।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা বলা যায় -
** গণপরিষদ/স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের (গণপরিষদ) - এর প্রথম স্পীকার - শাহ আবদুল হামিদ ও ডেপুটি স্পীকার - মোহাম্মদউল্লাহ।
** জাতীয় সংসদের প্রথম স্পীকার - মোহাম্মদউল্লাহ ও ডেপুটি স্পীকার - মুহম্মদ বায়তুল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের ওয়েবসাইটে - প্রথম স্পীকার হিসাবে 'শাহ আবদুল হামিদ' - এর নাম দেওয়া রয়েছে।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট, বাংলাদেশের সংবিধান : আরিফ খান।

১০৪.
অপরাজেয় বাংলা ভাস্কর্যের স্থপতি কে?
  1. ক) সৈয়দ মইনুল হোসেন
  2. খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
  3. গ) হামিদুজ্জামান খান
  4. ঘ) শামীম শিকদার
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
ব্যাখ্যা
অপরাজেয় বাংলা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে অবস্থিত। এটির স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। অপরাজেয় বাংলা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য। তবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো জাগ্রত চৌরঙ্গী যা গাজীপুর চৌরাস্তায় অবস্থিত।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০৫.
সর্বাধিক আখ উৎপন্ন হয় কোন জেলায়?
  1. ক) চুয়াডাঙ্গা
  2. খ) নাটোর
  3. গ) দিনাজপুর
  4. ঘ) জামালপুর
সঠিক উত্তর:
খ) নাটোর
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটোর
ব্যাখ্যা
বাংলাদেশে সবচেয়ে বেশি আখ বা ইক্ষু উৎপন্ন হয় নাটোর জেলায়। সর্বশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থবছরে নাটোর জেলায় ইক্ষু উৎপাদিত হয় ১১.৮৪ লক্ষ মেট্রিক টন।
দ্বিতীয় সর্বাধিক ইক্ষু উৎপন্ন হয় জামালপুর জেলায় প্রায় ২.২৮ লক্ষ মেট্রিক টন। ২০১৮-২০১৯ অর্থবছরে দেশে মোট ইক্ষু উৎপাদিত হয় ৩১.৪২ লক্ষ মেট্রিক টন।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
১০৬.
কল্যাণী ও সফল কোন ফসলের জাত?
  1. ক) কলা
  2. খ) সরিষা
  3. গ) গম
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
খ) সরিষা
উত্তর
সঠিক উত্তর:
খ) সরিষা
ব্যাখ্যা
সোনালি, কল্যাণী, অগ্রণী, সফল প্রভৃতি সরিষার কিছু উফশী জাত। কলার জাত সমূহের মধ্যে বীটজবা, অগ্নিশ্বর, চাম্পা, মোহনবাশী, অমৃতসাগর ইত্যাদি প্রধান।
বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর ইত্যাদি গমের কতগুলো জাত। বর্ণালি, শুভ্রা, উত্তরণ ইত্যাদি হলো ভুট্টার জাত।
(সূত্র: কৃষিশিক্ষা বোর্ডবই এবং কৃষিতথ্য সার্ভিস)
১০৭.
বনবিভাগের অধীনে কতটি জেলায় সংরক্ষিত বনভূমি রয়েছে?
  1. ক) ২২টি
  2. খ) ২৬টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ৩৭টি
সঠিক উত্তর:
গ) ২৯টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯টি
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে বর্তমানে দেশে মোট ২৯টি জেলায় ১৩,৩৯৯.০৫ বর্গ কিলোমিটার সংরক্ষিত বনভূমি রয়েছে। মোট বনভূমির পরিমাণ ২৫,৭৫১.৯৬ বর্গ কিলোমিটার।
(সূত্র: বিবিএস স্ট্যাটিস্টিক্যাল পকেটবুক-২০১৯)
১০৮.
ইউরোপে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বাজার কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) জার্মানি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
ইউরোপে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বাজার হলো জার্মানি। গত ২০১৯-২০২০ অর্থবছরে জার্মানিতে বাংলাদেশ মোট ৪৭৯.৩০ কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে।
ইউরোপে দ্বিতীয় বৃহৎ বাজার হলো যুক্তরাজ্য (৩১৭.২৩ কোটি ডলার)। তৃতীয় স্পেন (২০২ কোটি ডলার)। গত অর্থবছরে ইউরোপে মোট রপ্তানির পরিমাণ ছিলো ২১.১৩ বিলিয়ন ডলার।
(সূত্র: বিজিএমইএ)
১০৯.
চলতি ২০২০-২০২১ অর্থবছরে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৫৪ বিলিয়ন মা. ডলার
  2. খ) ৫৪ বিলিয়ন মা. ডলার
  3. গ) ৪৮ বিলিয়ন মা. ডলার
  4. ঘ) ৪৫ বিলিয়ন মা. ডলার
সঠিক উত্তর:
গ) ৪৮ বিলিয়ন মা. ডলার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ বিলিয়ন মা. ডলার
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪১ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭ বিলিয়ন ডলার।
গত ২০১৯-২০২০ অর্থবছরে মোট ৫৪ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানি আয় ছিলো প্রায় ৪০ বিলিয়ন ডলার।
(সূত্রঃ প্রথম আলো)
১১০.
গতবছর দেশে সর্বাধিক প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হয়েছে কোন সেক্টরে?
  1. ক) ব্যাংকিং
  2. খ) কৃষি
  3. গ) টেলিযোগাযোগ
  4. ঘ) তৈরি পোশাক
সঠিক উত্তর:
ঘ) তৈরি পোশাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৈরি পোশাক
ব্যাখ্যা
২০১৯ সালে বাংলাদেশে মোট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ১৫৯ কোটি মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে তৈরি পোশাক খাতে। বিনিয়োগে শীর্ষদেশ চীন। দ্বিতীয় ‍যুক্তরাজ্য।
(সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : জুলাই)
১১১.
নিচের কোন নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
  1. ক) চাকমা
  2. খ) মণিপুরী
  3. গ) গারো
  4. ঘ) মারমা
সঠিক উত্তর:
গ) গারো
উত্তর
সঠিক উত্তর:
গ) গারো
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী ৫০টি উপজাতির মধ্যে খাসিয়া এবং গারো বা মান্দি সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। বাকি সবগুলো উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
গারো নৃ-গোষ্ঠী নিজেদের ‘মান্দি’ হিসেবে পরিচয় দিতে ভালোবাসে। এরা বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে বসবাস করে। এদের আদি নিবাস ছিল তিব্বতে। গারোদের ভাষার নাম আচিক খুসিক। তাদের প্রধান উৎসব ওয়ানগালা।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী)
১১২.
কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন বিদ্যমান?
  1. ক) মেহেরপুর
  2. খ) বরগুনা
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়ি
ব্যাখ্যা
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় একটি করে সংসদীয় আসন বিদ্যমান। সবচেয়ে বেশি আসন রয়েছে ঢাকা জেলায় ২০টি।
(সূত্রঃ নির্বাচন কমিশন ওয়েবসাইট)
১১৩.
ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের চেয়ারম্যান কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) অর্থমন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) পরিকল্পনামন্ত্রী
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রণীত ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নের জন্যে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদানের জন্যে বাংলাদেশ সরকার গত ২৯ জুন ২০২০ ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন করে।
এর চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। ভাইস চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী। সদস্য সচিব হলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব। কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ১২জন।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : আগস্ট)
১১৪.
সদ্যসমাপ্ত ২০১৯-২০২০ অর্থবছরে গড় মূল্যস্ফিতি ছিলো কত শতাংশ?
  1. ক) ৫.২৪ শতাংশ
  2. খ) ৫.৪৫ শতাংশ
  3. গ) ৫.৬৫ শতাংশ
  4. ঘ) ৬.২ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৫.৬৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫.৬৫ শতাংশ
ব্যাখ্যা
সদ্যসমাপ্ত ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফিতি ছিলো ৫.৬৫ শতাংশ। জিডিপির প্রবৃদ্ধির হার ছিলো ৫.২৪ শতাংশ।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : আগস্ট)
১১৫.
এ পর্যন্ত মোট কতটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের মে মাসে। এরপর ১৯৯০, ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
(সূত্র: বাংলাপিডিয়া এবং দৈনিক প্রথম আলো)
১১৬.
প্রকাশিতব্য ‘বঙ্গবন্ধুর স্মৃতিকথা’ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শেখ রেহেনা
  2. খ) শেখ মুজিবুর রহমান
  3. গ) প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান
  4. ঘ) ড. আতিউর রহমান
সঠিক উত্তর:
খ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
প্রকাশিতব্য ‘বঙ্গবন্ধুর স্মৃতিকথা’ গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু মেখ ‍মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনীর মতো এটিও বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত বিষয়ক একটি লেখা। এটি শীঘ্রই প্রকাশিত হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উল্লেখ করেন।
(সূত্র: দৈনিক যুগান্তর)
১১৭.
জিডিপিতে কোন উপখাতের অবদান সর্বাধিক?
  1. ক) ম্যানুফ্যাকচারিং
  2. খ) পাইকারি ও খুচরা ব্যবসা
  3. গ) পরিবহন
  4. ঘ) কৃষি ও বনজ
সঠিক উত্তর:
ক) ম্যানুফ্যাকচারিং
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যানুফ্যাকচারিং
ব্যাখ্যা
বাংলাদেশে জিডিপি নির্ণয়ে উপখাতের সংখ্যা ১৫টি। এগুলোর সমন্বয়ে তিনটি প্রধান খাত কৃষি, শিল্প ও সেবা গঠিত। ১৫টি উপখাতের মধ্যে জিডিপিতে সবচেয়ে বেশি অবদান শিল্প বা উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের।
২০১৯-২০২০ অর্থবছরে জিডিপিতে উৎপাদন খাতের অবদান ছিলো ২৪.১৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ অবদান ছিলো পাইকারি ও খুচরা ব্যবসা খাতের (১৩.৮৭ শতাংশ)।
(সূত্রঃ বিবিএস ওয়েবসাইট)
১১৮.
ইমডেমনিটি অধ্যাদেশ জারি করেন কে?
  1. ক) হুসেইন মুহম্মদ এরশাদ
  2. খ) শাহ আজিজুর রহমান
  3. গ) খন্দকার মোশতাক আহমেদ
  4. ঘ) বিচারপতি আব্দুস সাত্তার
সঠিক উত্তর:
গ) খন্দকার মোশতাক আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) খন্দকার মোশতাক আহমেদ
ব্যাখ্যা
১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন।
এ অধ্যাদেশের মাধ্যমে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়। তাদের বিচারের আওতায় আনা যাবে না মর্মে ঘোষণা দেয়া হয়। ১২ নভেম্বর ১৯৯৬ তৎকালীন আওয়ামীলীগ সরকার ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১৯.
সিনোভ্যাক কোন দেশের কোম্পানি?
  1. ক) ভারত
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
সিনোভ্যাক চীনের একটি ঔষধ কোম্পানি। সম্প্রতি ১৯ জুলাই ২০২০ বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বাংলাদেশে সিনোভ্যাক কোম্পানির তৈরি করোনাভ্যাক নামের করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি প্রদান করে। আইসিডিডিআরবি দেশের সাতটি হাসপাতালের ২,১০০ স্বাস্থ্যকর্মীর উপর এই পরিক্ষা চালাবে।
(সূত্র: লাইভএমসিকিউ সাম্প্রতিক সমাচার : আগস্ট)
১২০.
কোন দেশটি USMCA চুক্তির অংশ নয়?
  1. ক) মেক্সিকো
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
USMCA (United Stats-Mexico-Canada Agreement) হলো মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি। ১ জুলাই ২০২০ এই চুক্তি কার্যকর হয়। এর আগে ২০১৮ সালের ৩০ নভেম্বর পূর্বেকার NAFTA চুক্তির স্থলে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।
(সূত্র: লাইভএমসিকিউ সাম্প্রতিক সমাচার : আগস্ট)
১২১.
ইরানের ও ছয় জাতির মধ্যে JCPOA চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ১০ জুন ২০১২
  2. খ) ১২ সেপ্টেম্বর ২০১৪
  3. গ) ১৪ জুলাই ২০১৫
  4. ঘ) ২০ অক্টোবর ২০১৮
সঠিক উত্তর:
গ) ১৪ জুলাই ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ জুলাই ২০১৫
ব্যাখ্যা
২০১৫ সালের ১৪ জুলাই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির Joint Comprehensive Plan Of Action (JCPOA) চুক্তি স্বাক্ষরিত হয় যা ২০১৬ সালের ১৬ জানুয়ারী কার্যকর হয়। পরবর্তীতে নিরাপত্তা পরিষদ এটি অনুমোদন করে। ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১২২.
বৈরুত কোন দেশের রাজধানী?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) লেবানন
  3. গ) তিউনেশিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
খ) লেবানন
উত্তর
সঠিক উত্তর:
খ) লেবানন
ব্যাখ্যা
বৈরুত লেবাননের রাজধানী শহর। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া। তিউনেশিয়া ও আলবেনিয়ার রাজধানী যথাক্রমে তিউনিশ এবং তিরানা।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২৩.
ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) ইসমাইল হানিয়া
  2. খ) মাহমুদ আব্বাস
  3. গ) রামি হামদাল্লাহ
  4. ঘ) মুহাম্মদ শতায়েহ
সঠিক উত্তর:
খ) মাহমুদ আব্বাস
উত্তর
সঠিক উত্তর:
খ) মাহমুদ আব্বাস
ব্যাখ্যা
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের বর্তমান প্রেসিডেন্ট হলেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে মাহমুদ আব্বাস দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ শতায়েহ ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী। রামি হামদাল্লাহ ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী। ইসমাইল হানিয়া ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী এবং হামাসের বর্তমান প্রধান।
(সূত্র: আল জাজিরা)
১২৪.
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) মিশর
  3. গ) ইসরায়েল
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
গ) ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসরায়েল
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র দেশ হলো ইসরায়েল। রাজনৈতিক ও সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সর্বদা ইসরায়েলকে অন্যান্য দেশের উপরে রাখতে সচেষ্ট। ইসরায়েলের বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের নিকট পঞ্চম প্রজন্মের F-35 স্টিলথ যুদ্ধবিমান বিক্রি থেকে বিরত রয়েছে।
(সূত্র: পিউরিসার্চ)
১২৫.
কোন দেশটি ন্যাটোর সদস্য নয়?
  1. ক) তুরস্ক
  2. খ) গ্রিস
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) মন্টিনিগ্রো
সঠিক উত্তর:
গ) সাইপ্রাস
উত্তর
সঠিক উত্তর:
গ) সাইপ্রাস
ব্যাখ্যা
তুরস্ক, গ্রিস ও মন্টিনিগ্রো ন্যাটোর সদস্য। সাইপ্রাস ন্যাটোর সদস্য নয়। ১৯৪৯ সালের ৪ এপ্রিল ন্যাটো গঠিত হয়। এটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সময়ে কমিউনিজমের বিস্তার রোধে গঠিত হয়।
বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ৩০টি। আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমান মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
১২৬.
The Coalition Years কার রচিত বই?
  1. ক) কফি আনান
  2. খ) প্রণব মুখার্জী
  3. গ) পারভেজ মোশারফ
  4. ঘ) মাহাথির ‍মুহাম্মদ
সঠিক উত্তর:
খ) প্রণব মুখার্জী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রণব মুখার্জী
ব্যাখ্যা
The Coalition Years ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আত্মজীবনীমূলক বই। এটি ২০১৭ সালের ১৩ অক্টোবর প্রকাশিত হয়। গত ৩১ আগস্ট ২০২০ প্রণব ‍মুখার্জী মারা যান।
(সূত্র: আামাজন ডটকম)
১২৭.
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
  1. ক) ইয়াল্টা
  2. খ) কালিনিনগ্রাদ
  3. গ) ভ্লাদিভস্টক
  4. ঘ) উরুমচি
সঠিক উত্তর:
গ) ভ্লাদিভস্টক
উত্তর
সঠিক উত্তর:
গ) ভ্লাদিভস্টক
ব্যাখ্যা
রাশিয়ার পুর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর হলো ভ্লাদিভস্টক। এটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং নৌঘাটি। ১৮৬০ সালে দ্বিতীয় আফিম যুদ্ধের সময় রাশিয়া শহরটি চীনের নিকট থেকে দখল করে নেয়। সম্প্রতি চীন শহরটির মালিকানা দাবী উত্থাপন করে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১২৮.
AIIB এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১০০ টি
  2. খ) ১০২ টি
  3. গ) ১০৩ টি
  4. ঘ) ১০৫ টি
সঠিক উত্তর:
গ) ১০৩ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৩ টি
ব্যাখ্যা
AIIB-Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ২৪ অক্টোবর ২০১৪ গঠিত হয়। ২০১৬ সালের জানুয়ারিতে এটি কার্যক্রম শুরু করে। সদরদপ্তর চীনের বেইজিং এ অবস্থিত।
ব্যাংকটির প্রতিষ্টাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি। বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৩টি। এই ব্যাংকে বাংলাদেশের শেয়ার ০.৬৭%।
(সূত্রঃ এআইআইবি ওয়েবসাইট)
১২৯.
ফোকেটিং কোন দেশের আইনসভার নাম?
  1. ক) ডেনমার্ক
  2. খ) সুইডেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
ক) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) ডেনমার্ক
ব্যাখ্যা
ডেনমার্কের আইনসভা ফোকেটিং নামে পরিচিত। ইসরাইলের আইনসভা নেসেট নামে পরিচিত। সুইডেনের আইনসভার নাম দ্য রিক্সড্যাগ। রাশিয়ার আইনসভার উচ্চকক্ষ স্টেট ডুমা নামে পরিচিত।
(সূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা)
১৩০.
Chemical Weapons Convention কার্যকর হয় কবে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৮৭ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
সকল প্রকার রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ ধ্বংসকরণ ও ব্যবহার নিষিদ্ধকরণের উদ্দেশ্যে গৃহিত Chemical Weapons Convention ১৯৯৩ সালের ১৩ই জানুয়ারি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়। ১৯৯৭ সালের ২৯ এপ্রিল এটি কার্যকর হয়। এই চুক্তির অংশীদার ১৯৩টি দেশ।
(সূত্র: লাইভএমসিকিউ লেকচার এবং CWC)
১৩১.
‘ওয়াটার এইড’ কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) নরওয়ে
  2. খ) ইতালি
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
ওয়াটার এইড ‍যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংস্থা। ১৯৮১ সালের ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়। নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশে ওয়াটার এইড কাজ করছে। এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
(সূত্র: ওয়াটার এইড ওয়েবসাইট)
১৩২.
নিচের কোনটির মাধ্যমে ভূত্বকের আকস্মিক পরিবর্তন সাধিত হয়?
  1. ক) হিমবাহ
  2. খ) বায়ুপ্রবাহ
  3. গ) সূর্যতাপ
  4. ঘ) অগ্ন্যুৎপাত
সঠিক উত্তর:
ঘ) অগ্ন্যুৎপাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্ন্যুৎপাত
ব্যাখ্যা
ভূপৃষ্ঠ বা ভূত্বক সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তন দুইভাবে হয়ে থাকে। ধীরভাবে এবং আকস্মিকভাবে। ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ শক্তি যথাঃ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূকম্পন, ভূ-অভ্যন্তরের সংকোচন, চাপ প্রভৃতির মাধ্যমে ভূত্বকের আকস্মিক পরিবর্তন সাধিত হয়।
অন্যদিকে ভূপৃষ্ঠের বহিঃশক্তি যথাঃ সূর্যতাপ, বায়ুরপ্রবাহ, বারিপাত, নদী, হিমবাহ ইত্যাদি দ্বারা ভূত্বকের ধীর পরিবর্তন সাধিত হয়।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১৩৩.
আমাদের দেশে কোন প্রক্রিয়ায় বর্ষাকালে বৃষ্টি হয়?
  1. ক) পরিচলন
  2. খ) সাংঘর্ষিক
  3. গ) সাইক্লোনিক
  4. ঘ) শৈলোৎক্ষেপ
সঠিক উত্তর:
ঘ) শৈলোৎক্ষেপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শৈলোৎক্ষেপ
ব্যাখ্যা
বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই বায়ু হিমালয় পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে বাংলাদেশে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই প্রক্রিয়ায় বর্ষাকালে দেশের সারাবছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ বৃষ্টি হয়।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল এবং উচ্চ মাধ্যমিক ভূগোল : প্রথমপত্র)
১৩৪.
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী-
  1. ক) নাইট্রাস অক্সাইড
  2. খ) মিথেন
  3. গ) ক্লোরোফ্লোরো কার্বন
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্যাস সমূহ হলো কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি। শিল্পায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, বনউজাড়, কৃষির সম্প্রসারণ ইত্যাদি কারণে বায়ুমন্ডলে এসব গ্যাসের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১৩৫.
ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশে সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) রাজশাহী
  3. গ) সিলেট
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
গ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেট
ব্যাখ্যা
ভূমিকম্পের ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক ঝুঁকিপূর্ণ হলো দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ‍বৃহত্তর ময়মনসিংহ জেলার উত্তরাংশ।
চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল ও রংপুর অঞ্চল হলো মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল। বরিশাল, খুলনা ও ফরিদপুর সহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত।
(সূত্র: মাধ্যমিক ভূগোল : পৃষ্ঠা-২১৭)
১৩৬.
মহাদেশীয় ভূত্বক কোন উপাদান দ্বারা গঠিত?
  1. ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম
  2. খ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
  3. গ) লোহা ও ম্যাগনেসিয়াম
  4. ঘ) নিকেল ও লোহা
সঠিক উত্তর:
খ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন আবরণ দেখা যায় তা ই ভূত্বক। এর গড় গভীরতা ২০ কিমি। মহাদেশীয় পৃষ্ঠে এর গভীরতা ৩৫ কিমি। এটি সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত।
অন্যদিকে সমুদ্র তলদেশে ভূত্বক ৫ কিমি পর্যন্ত বিস্তৃত যা সিলিকন (Si) এবং ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩৭.
ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়?
  1. ক) মেঘালয়
  2. খ) মিজোরাম
  3. গ) আসাম
  4. ঘ) ঝাড়খন্ড
সঠিক উত্তর:
ঘ) ঝাড়খন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঝাড়খন্ড
ব্যাখ্যা
ভারতের ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী। এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। অন্যদিকে মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, ঝাড়খন্ড, বিহার, উডিশা প্রভৃতি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয়।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস)
১৩৮.
নৈতিকতা একটি-
  1. ক) রাজনৈতিক ব্যাপার
  2. খ) অর্থনৈতিক কর্ম
  3. গ) সামাজিক ব্যাপার
  4. ঘ) আইনি বিষয়
সঠিক উত্তর:
গ) সামাজিক ব্যাপার
উত্তর
সঠিক উত্তর:
গ) সামাজিক ব্যাপার
ব্যাখ্যা
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষের সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। নৈতিকতা একটি ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার। এটি একটি মানসিক বিষয় যা মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক)
১৩৯.
নিচের কোনটি মৌলিক অধিকারের উৎস?
  1. ক) সংবিধান
  2. খ) নৈতিকতা
  3. গ) ধর্মীয়গ্রন্থ
  4. ঘ) মূল্যবোধ
সঠিক উত্তর:
ক) সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
ক) সংবিধান
ব্যাখ্যা
জনগণের মৌলিক অধিকারের উৎস হলো সংবিধান। সংবিধান জনগণের মৌলিক অধিকারের রক্ষক। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার এবং অধিকারের নিশ্চয়তার বিধান সন্নিবেশিত থাকে। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে।
(সূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
১৪০.
মূল্যবোধ শিক্ষা নাগরিকদের মধ্যে সৃষ্টি করে-
  1. ক) আত্মভরিতা
  2. খ) দেশপ্রেম
  3. গ) আত্মঅহংঙ্কার
  4. ঘ) পরশ্রীকাতরতা
সঠিক উত্তর:
খ) দেশপ্রেম
উত্তর
সঠিক উত্তর:
খ) দেশপ্রেম
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। এটি নাগরিকদের মধ্যে স্বজাতিবোধ, দেশপ্রেম, সহনশীলতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি সৃষ্টি করে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক)
১৪১.
কোনটি সঠিক নয়-
  1. ক) মূল্যবোধ হলো রীতি-নীতির সমষ্টি
  2. খ) মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত
  3. গ) মূল্যবোধ শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে
  4. ঘ) মূল্যবোধের উৎস হলো নীতি ও ঔচিত্যবোধ
সঠিক উত্তর:
খ) মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত
উত্তর
সঠিক উত্তর:
খ) মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি। মূল্যবোধ ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ হতে উৎসারিত। এর অনুপস্থিতি সামাজিক অবক্ষয় ঘটায়। তাই মূল্যবোধ শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে। মূল্যবোধ আইন দ্বারা স্থাপিত নয়। এটি মানুষের বিবেক বোধের সাথে সম্পৃক্ত।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৪২.
নিচের কোনটি রাজনৈতিক মূল্যবোধ?
  1. ক) শ্রমের মর্যাদা
  2. খ) আনুগত্য
  3. গ) পরোপকারিতা
  4. ঘ) মিথ্যা না বলা
সঠিক উত্তর:
খ) আনুগত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) আনুগত্য
ব্যাখ্যা
রাজনৈতিক মূল্যবোধ মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, আইন মেনে চলা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক শৃঙ্খলাবোধ প্রভৃতি রাজনৈতিক মূল্যবোধের অন্তর্গত।
অন্যদিকে শ্রমের মর্যাদা হলো সামাজিক মূল্যবোধ। পরোপকারিতা ও মিথ্যা না বলা হলো নৈতিক মূল্যবোধ।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র–প্রফেসর মো. মোজাম্মেল হক)