পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৩ ডিসেম্বর, ২০২৩সময়45 minutes৫৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্মকমিশন পদের নাম: প্রাণ রসায়নবিদ (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৯.১১.২০২৩ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৩ ডিসেম্বর, ২০২৩ · ৬০ প্রশ্ন

.
মেঘনাদবধ কাব্যের কবির নাম কী?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা
‘মেঘনাদবধ কাব্য':
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণে'র কাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ খ্রিষ্টাব্দে ‘মেঘনাদবধ কাব্য' রচনা করেন।
- গ্রন্থটি ১৮৬১ খ্রিষ্টাব্দেই প্রকাশ পায়।
- এটা মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ।
- ‘তিলোত্তমাসম্ভব কাব্য' (১৮৬০) তাঁর প্রথম এবং বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- কবি কাব্যের প্রথম দিকে বীররসের কথা বললেও এই কাব্যে করুণরসই প্রধান।
- ১৮৫৭ খ্রিষ্টাব্দে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে মধুসূদন রচনা করে এই স্বাধীনতা ভিলাষী কাব্য।
- নয় সর্গে সম্পূর্ণ 'মেঘনাদবধ কাব্যে’ বীরবাহুর মৃত্যুসংবাদ থেকে মেঘনাদ- হত্যা, প্রমীলার চিতারোহণ পর্যন্ত মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত।
- এ কাব্যের ট্রাজেডি সৃজন হয়েছে নায়ক রাবণ চরিত্রকে অবলম্বন কবি মিল্টনের 'প্যারাডাইস লস্ট' মহাকাব্যে শয়তান যেমন দুর্জয় বাসনা ও ঋজুতা প্রদর্শন করে, মধুসূদনও রাবণকে দিয়ে সে কাজ করিয়েছেন।
- কাব্যের প্রধান চরিত্র:
- রাবণ,
- মেঘনাদ,
- লক্ষ্মণ,
- রাম,
- প্রমীলা,
- বিভীষণ,
- সীতা,
- সরমা ইত্যাদি।

মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।
- তাঁর সাহিত্যকর্ম:

নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী।

কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

প্রহসন: 
- একেই কি বলে সভ্যতা, 
- বুড়ো সালিকের ঘাড়ে রো।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।
.
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
  1. ঈশ্বর গুপ্ত
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
  4. প্যারিচাঁদ মিত্র
ব্যাখ্যা
- বাংলা গদ্যের জনক- 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
- বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।
- তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন।
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। 
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।
- তার আত্মজীবনীর নাম বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৩) লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
সংশপ্তক উপন্যাসের লেখক কে?
  1. জহির রায়হান
  2. হুমায়ুন আহমেদ
  3. শহীদুল্লাহ কায়সার
  4. সেলিনা হোসেন
ব্যাখ্যা
'সংশপ্তক' উপন্যাস:
- শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস- সংশপ্তক।
- সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে।
- সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে।
- একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।

শহীদুল্লাহ কায়সার:
- ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
- তিনি ও জহির রায়হান উভয় সহোদর।
- ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ - তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ।
-  শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ - রাজবন্দীর রোজনমাচা।

তাঁর রচিত উপন্যাস সমূহ:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।

তাঁর রচিত ভ্রমণবৃত্তান্ত:
- পেশোয়ার থেকে তাসখন্দ।

তাঁর রচিত স্মৃতিকথা:
- রাজবন্দির রোজনামচা যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
‘যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে’ -এটি কোন ধরনের বাক্য?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. প্রশ্নবোধক
ব্যাখ্যা
জটিল বাক্য:
- একটি প্রধান বাক্যের সাথে এক বা একাধিক খণ্ড বাক্য সাধারণভাবে বা কোন অনুগামি সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যেমন: 
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
- যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে।

অন্যদিকে: 
সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে।

যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
.
কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়?
  1. দিবা রাত্রির কাব্য
  2. পদ্মানদীর মাঝি
  3. পুতুল নাচের ইতিকথা
  4. তিতাস একটি নদীর নাম
ব্যাখ্যা
- অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৬ সালে।
- কুমিল্লা জেলার তিতাস নামক নদী তীরের ধীবর (জেলে ও মৎসজীবী) সমাজের জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাসটি।
- উপন্যাসের চরিত্র - কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী
- এই উপন্যাস নিয়ে ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মাণ করেন।

অন্যদিকে:
মানিক বন্দ্যোপাধ্যায়:
- ৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
-  মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।

তাঁর রচিত উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
 - চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য ইত্যাদি।

ছোটগল্প:

- অতসী মামী ও অন্যান্য গল্প,
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- হলুদ পোড়া,
- আজ কাল পরশুর গল্প,
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প,
- ফেরিওয়ালা ইত্যাদি। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সুত্রপাত করে কোন পত্রিকাটি?
  1. ধুমকেতু
  2. শিখা
  3. ভারতী
  4. সওগাত
ব্যাখ্যা
বুদ্ধির মুক্তি আন্দোলন:
- বুদ্ধির মুক্তি আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুসংস্কারবিরোধী একটি প্রগতিশীল আন্দোলন।
- বাংলার মুসলমান সমাজের যে ধর্মান্ধতা, কুসংস্কার ও কুপ্রথা বিরাজমান ছিল, সেসব দূরীকরণই ছিল এ আন্দোলনের মূল উদ্দেশ্য।
- এই সমাজ তাদের মুখপত্র হিসেবে ‘শিখা’ নামে একটি পত্রিকা প্রকাশ করত, যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।
- বুদ্ধির মুক্তি আন্দোলন গঠিত হয় কয়েকজন আলোকিত মানুষের উদ্যোগে।
- তাঁদের মধ্যে ছিলেন কাজী মোতাহার হোসেন, আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির প্রমুখ।

'শিখা' পত্রিকা:
- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭)।
- পৃষ্ঠা সংখ্যা ১৪৪, দাম আট আনা, মুদ্রণ সংখ্যা ১০০০।
- এই পত্রিকার সাথে জড়িত ছিলেন অধ্যাপক আবুল হুসেন, কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ আবদুর রশিদ ও আবুল ফজল। 
-  শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
‘শেষের কবিতা’ কোন ধরনের গ্রন্থ?
  1. কাব্য
  2. উপন্যাস
  3. ছোটগল্প
  4. নাটক
ব্যাখ্যা
‘শেষের কবিতা’ উপন্যাস:
- 'শেষের কবিতা' (১৯২৯) সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে 'কোন পুরুষ বা নারীর পক্ষে এক সঙ্গে দু জনকে অবিরোধে ভালবাসা সম্ভব না এবং সে ভালবাসা এক পাত্রসম্পর্কিত ( স্বামী বা স্ত্রী), অপর পাত্র নিঃসম্পর্ক হতে পারে'।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ উপন্যাসের চরিত্র।

রবীন্দ্রনাথ ঠাকুর:

-  কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- রবীন্দ্রনাথের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে অলীকবাবুর ভূমিকায়।
- কবির শেষ বয়সের প্রায় সব নাটকই শান্তিনিকেতনে রচিত।
- বলাকা কাব্যের জীবনতত্ত্বকেই কবি রূপ দিয়েছেন ফাল্গুনী নাটকে।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তার সাহিত্যকর্ম:

উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

কাব্যগ্রন্থ: 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপূট, 
- সেঁজুতি, 
- শেষলেখা। 

নাটক: 
- বিসর্জন, 
- রাজা, 
- ডাকঘর, 
- অচলায়তন, 
- চিরকুমার সভা,
- রক্তকবরী, 
- তাসের দেশ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
কবর নাটকটি কোন পটভূমিতে রচিত?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. দেশবিভাগ
  4. তেভাগা আন্দোলন
ব্যাখ্যা
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'।
- নাটকটি লেখক জেলে থাকা অবস্থায় রচনা করে। এবং ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা নাটকটি প্রথম অভিনীত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৬৬ সালে।

মুনীর চৌধুরী:
- তিনি ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট।
- ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
- জেলে বন্দী অবস্থায়ই তিনি ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর।
- ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা নিহত হন। 

তাঁর রচিত নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম বাংলা নাটক),
- দণ্ডকারণ্য।

তাঁর রচিত অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
কিংবদন্তি শব্দটির অর্থ কী?
  1. বিখ্যাত
  2. অদ্ভুত
  3. জনশ্রুতি
  4. কিংকর্তব্যবিমূঢ়
ব্যাখ্যা
• 'কিংবদন্তি'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: কিম্‌ + √বদ্‌ + অস্থি।
 অর্থ: 
- লোকপরস্পরায় শ্রুত কাহিনি,
- গুজব।

• 'জনশ্রুতি'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: জন + √শ্রু + তি।
 অর্থ:
- লোকমুখে প্রচারিত কাহিনি,
- কিংবদন্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা?
  1. বাঁধনহারা
  2. ছাড়পত্র
  3. কাঁদো নদী কাঁদো
  4. পথের দাবী
ব্যাখ্যা
বাঁধনহারা:
- কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

অন্যদিকে:
- 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটির রচয়িতা- সুকান্ত ভট্টাচার্য।
- 'কাঁদো নদী কাঁদো' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী'।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- তাঁর সাহিত্যকর্ম:

কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ছায়ানট,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সিন্ধু-হিন্দোল,
- চক্রবাক,
- ফণি-মনসা,
- প্রলয়-শিখা।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১১.
নিচের কোনটি শব্দের আগে বসে?
  1. প্রত্যয়
  2. বিভক্তি
  3. উপসর্গ
  4. অনুসর্গ
ব্যাখ্যা
• 'উপসর্গ'- শব্দের আগে বসে। 

উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
- অজানা (অ+জানা), অভিযোগ (অভি+যোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ', 'অভি', 'বে' হলো উপসর্গ।

অন্যদিকে: 
অনুসর্গ:
- যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কীত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন-
- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।

প্রত্যয়:
- যেসকল শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে।
- 'সাংবাদিক' শব্দে 'ইক' একটি প্রত্যয়।

বিভক্তি:
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য বা কারক বোঝাতে যেসকল শব্দাংশ যুক্ত হয় তাদের বিভক্তি বলে।
- 'কৃষকের' শব্দে 'এর' শব্দাংশটি হলো বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১২.
উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. ছয়টি
ব্যাখ্যা

বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ), অনুসারে-

- উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে ভাগ করা যায়। 
- উৎস বিবেচনায় বাংলা শব্দগুলো হচ্ছে -
১) তৎসম শব্দ।
২) তদ্ভব শব্দ।
৩) দেশি শব্দ।
৪) বিদেশি শব্দ।

অন্যদিকে,
মাধ্যমিক ব্যাকরণ পুরাতন সংস্করণ ও হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বই অনুসারে,
উৎসগত দিক থেকে শব্দ ৫ প্রকার।
যথা-
১. তৎসম শব্দ,
২. অর্ধতৎসম শব্দ,
৩. তদ্ভব শব্দ,
৪. দেশি শব্দ ও
৫. বিদেশি শব্দ।

উল্লেখ্য, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩) সংস্করণের বই অনুসারে ভাষার উৎসগত শ্রেণি বিভাগের ক্ষেত্রে নতুন সংস্করণের তথ্য অধিক গ্রহণযোগ্য।
- তবে অপশনে ৪ প্রকার দেয়া না থাকলে পুরাতন বই অনুসারে ৫ প্রকার উত্তর হিসেব গ্রহণ করা যায়।

১৩.
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. আলমাহমুদ
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।
- তাঁর সাহিত্যকর্ম:

নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী।

কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

প্রহসন: 
- একেই কি বলে সভ্যতা, 
- বুড়ো সালিকের ঘাড়ে রো।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ। 
২) বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।
১৪.
কোন শব্দটি তৎসম শব্দ?
  1. চন্দ্র
  2. হাত
  3. বেগম
  4. লুঙ্গি
ব্যাখ্যা
• 'চন্দ্র'
- সংস্কৃত / তৎসম শব্দ
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: √চন্দ্‌ + র।
অর্থ:
- পৃথিবীকে পরিক্রমণ করে এমন প্রাকৃতিক উপগ্রহ, চাঁদ,
- শ্রেষ্ঠ ব্যক্তি।

অন্যদিকে:
- 'হাত' হচ্ছে তদ্ভব শব্দ।
- 'বেগম' হচ্ছে তুর্কি শব্দ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, লুঙ্গি ফারসি শব্দ।
এবং নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে, লুঙ্গি বর্মী ভাষার শব্দ।
শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য সর্বাধিক গ্রহণযোগ্য হওয়ায় অধিক গ্রহণযোগ্য উত্তর হবে ফারসি।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১৫.
কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়?
  1. ১৮৫৭
  2. ১৮০১
  3. ১৮৬১
  4. ১৮৯৯
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি যুগে বা পর্যায়ে ভাগ করা হয়। যথা:
১. আদিযুগ: ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ আদিযুগের সময়কাল।
২.মধ্যযুগ: ১২০০-১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগের সময় কাল।
৩.আধুনিক যুগ: ১৮০০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান হচ্ছে বর্তমান যুগ।
- বাংলার সাহিত্যরে ইতিহাসে ১২০১ খ্রিষ্টাব্দ থেকে ১৩৫০ পর্যন্ত সময় অন্ধকার যুগ হিসাবে পরিচিত।
- এই সময়ে বাংলা সাহিত্যের লিখিত কোন নিদর্শন পাওয়া যায় না। প্রাচীন ও মধ্যযুগের মধ্যবর্তী ১২০১-১৩৫০  সাল , এই দেড়শ বছর শাসকদের তাণ্ডবে জনজীবন ছিল বিপর্যস্ত, শান্তি তিরোহিত।
- তুর্কি আক্রমণে বঙ্গীয় সমাজ ও জনজীবন বিপর্যস্ত হওয়ার কারণে মানুষ সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যার্থহয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
১৬.
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটি?
  1. চিত্রা
  2. অগ্নিবীণা
  3. সোনার তরী
  4. সেজুঁতি
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ: 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপূট, 
- সেঁজুতি, 
- শেষলেখ্‌
- কবি-কাহিনী ইত্যাদি। 

অন্যদিকে: 
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তার সাহিত্যকর্ম:

উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

নাটক: 

- বিসর্জন, 
- রাজা, 
- ডাকঘর, 
- অচলায়তন, 
- চিরকুমার সভা,
- রক্তকবরী, 
- তাসের দেশ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
১৭.
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির কবি কে?
  1. মাহবুব আলম চৌধুরী
  2. শামসুর রাহমান
  3. আবুজাফর ওবায়দুল্লাহ
  4. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
'আমি কিংবদন্তীর কথা বলছি':
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।
- এই কাব্যগ্রন্থের নাম  কবিতায় আছে 'আমি কিংবদন্তীর কথা বলছি' লাইনটি।

আবু জাফর ওবায়দুল্লাহ:
- একজন কবি, সরকারি কর্মকর্তা।
- তিনি ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পূর্ণ নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ সাত নরী হার (১৯৫৫)।

আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ: 
- সাতনরী হার (প্রথম প্রকাশিত),
- আমি কিংবদন্তির কথা বলছি,
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।

তাঁর রচিত বিখ্যাত কবিতা: 
- 'আমি কিংবদন্তির কথা বলছি', 
- 'মাগো, ওরা বলে',
- কোন এক মাকে ইত্যাদি।
----------------------------
আমি কিংবদন্তির কথা বলছি- কবিতা
আবু জাফর ওবায়দুল্লাহ

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৮.
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
  1. ভাষা আন্দোলন
  2. মুক্তিযুদ্ধ
  3. মন্বন্তর
  4. প্রেম
ব্যাখ্যা
রাইফেল রোটি আওরাত:
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত। 
-  মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস এটি। 
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

নোয়ার পাশা রচিত উপন্যাস: 

- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৯.
‘গড্ডালিকা প্রবাহ’ -এর প্রকৃত অর্থ কী?
  1. অন্ধ অনুকরণ
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. প্রবাহিত
  4. আলসেমি
ব্যাখ্যা
• 'গড্ডলিকা প্রবাহ'- বাগধারাটির অর্থ- অন্ধ অনুকরণ।

অন্যদিকে:
- 'গোঁয়ার গোবিন্দ' বাগধারাটির অর্থ-  কাণ্ডজ্ঞানহীন।
- 'অজগড় বৃত্তি' বাগধারাটির অর্থ- আলসেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  1. শ্রীকৃষ্ণ কীর্তন
  2. চর্যাপদ
  3. বৈষ্ণব পদাবলী
  4. মঙ্গলকাব্য
ব্যাখ্যা
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খন্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নাপা তিনি মোট ১৩ টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
২১.
Fill up the blank with appropriate preposition: You should abide _____ the rules of the hostel.
  1. in
  2. by
  3. on
  4. from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - by.
- Complete sentence: You should abide by the rules of the hostel.

• Abide এর পর preposition এর ব্যবহার - 
• Abide by মেনে চলা
- Every Citizen abides by the law of the country.

• Abide in (বাস করা)
- Example: I abide in Dhaka

• Abide with- সাথে থাকা।
- She abides with me.
২২.
Which of the following sentences is correct?
  1. Tell me what is life.
  2. Tell me how is life.
  3. Tell me what life is.
  4. Do you know what is life?
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - Tell me what life is.

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।
- Embedded question এর ক্ষেত্রে Wh -words এরপর verb না এসে subject or other words আসে।

• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.

• নিয়মানুযায়ী Tell me what life is - বাক্যে প্রথম clause এর পর wh word what বসেছে এবং এরপর subject life এবংসব শেষে verb is বসেছে, আর প্রথম clause টি প্রশবোধক না হওয়ায় full stop হয়েছে।
২৩.
What is the noun of 'solvent'?
  1. Solvency
  2. Secrecy
  3. Decency
  4. Urgency
ব্যাখ্যা
• Solvent 
- দ্রবণশক্তিসম্পন্ন; দ্রাবক
- দেনা শোধ করার মতো যথেষ্ট অর্থ আছে এমন।
- এর Noun form হচ্ছে - Solvency (noun) ঋণপরিশোধক্ষমতা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Secrecy (noun) - গোপনীয়তা; গোপনীয়তা রক্ষা; গোপনীয়তা রক্ষার ক্ষমতা।
খ) Decency (noun) - শালীনতা; শোভনতা; শিষ্টতা; ঔচিত্য; শিষ্টাচার।
গ) Urgency (noun)- সনির্বন্ধ অনুরোধ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর noun হলেও এগুলো Solvent  এর noun নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Fill up the blank with meaningful word: Birds of the same ____ flock together.
  1. colour
  2. feather
  3. nature
  4. wings
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি হচ্ছে একটি প্রবাদ।
- প্রবাদ অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে -feather. 
- Complete proverb -Birds of a feather flock together.
- Bangla meaning: চোরে চোরে মাসতুতো ভাই।
- This proverb is about people who have similar characters or interests, especially ones of which you disapprove, and who often spend time with each other. 

• উল্লেখ্য যে, প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।

Source: Live MCQ Lecture.
২৫.
The antonym of 'imprudent'?
  1. unwise
  2. reckless
  3. judicious
  4. hasty
ব্যাখ্যা
• Impudent (Adjective):
English Meaning: Not showing due respect for another person; impertinent.
Bangla Meaning:  - ধৃষ্ট; প্রগল্‌ভ; নির্লজ্জ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) unwise - অপরিণামদর্শী, নির্বোধ, বোকা।
খ) reckless - অগ্রাহ্য করে এমন; বেপরোয়া; অপরিণামদর্শী; অসংযত।
গ) judicious - সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।
ঘ) hasty - ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - judicious শব্দটি Impudent  এর বিপরীত অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
'Hard nut to crack' means ______
  1. tasty nuts
  2. hard object
  3. strong
  4. difficult person
ব্যাখ্যা
• Hard Nut to Crack
English Meaning: a difficult problem or an opponent that is hard to beat.
Bangla Meaning: দূরহ সমস্যা / যখন কোন প্রতিযোগীকে পরাজিত করা কঠিন।

• সুতরাং, অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে সঠিক উত্তর হবে - difficult person.

Ex. Sentence: Beating Australia in cricket is a hard nut to crack.
Bangla Meaning: ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়াকে হারানো খুবই দূরহ কাজ।


Reference- Live MCQ Lecture.
২৭.
'A thing of beauty is a joy forever' -Who is the poet?
  1. W. B. Yeats
  2. John Keats
  3. P. B. Shelley
  4. Shakespeare
ব্যাখ্যা
• 'A thing of beauty is a joy for ever' was stated by John Keats in his poem Endymion.
- Endymion appeared in 1818.
- এই কবিতাটি John Ketas এর  first long poem. 
- This work is divided into four 1,000-line sections, and its verse is composed in loose rhymed couplets.
• 'A thing of beauty is a joy for ever' এই কবিতার একটি বিখ্যাত উক্তি।
- এটি তাঁর কবিতাটির প্রথম লাইন।

• John Keats, English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He who is also called ‘Poet of beauty’.

• John Keats poems are - 
- Ode to Psyche
- Ode on Melancholy
- To Autumn
- Bright Star
- On First Looking into Chapman's Homer
- Lamia
- The Eve of St
- La Belle Dame Sans Merci

Source: Britannica and Poetry Foundation.
২৮.
Identify the correct spelling:
  1. incumbent
  2. incambent
  3. incumbant
  4. incambant
ব্যাখ্যা
• Incumbent (adjective): 
English Meaning - officially having the named position. 
Bangla Meaning - (আনুষ্ঠানিক) দায়িত্ব/অবশ্য কর্তব্য। 

Other forms: 
Incumbency [ইন্‌কাম্‌বান্‌সি্] (noun) (plural incumbencies) - পদাধিকার।

Example Sentence
- It is incumbent upon the teacher to maintain discipline.

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy. 
২৯.
Complete the sentence: If we studied well, we _______
  1. may pass
  2. will pass
  3. might pass
  4. may have passed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - might pass.
- Complete Sentence: If we studied well, we might pass.

• If + simple past + would/could/might + base form of the verb = 2nd Conditional.
- Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- প্রশ্নোক্ত বাক্যের - if যুক্ত clause এ if + simple past (studied) এসেছে তাই এরপরের অংশে might + base form of the verb(pass) হয়েছে।


• Conditional Sentence এর  সাধারণ structure হলো:
• If + simple past + would/could/might + base form of the verb = 2nd Conditional.
• If + past perfect +would have + past participle. = 3rd Conditional.
• If + simple present + will/shall + base form of the verb = 1st conditional.
৩০.
Put the appropriate preposition to fill up the blank : I have no aspiration _____ riches.
  1. on
  2. in
  3. to
  4. for
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে -for.
- Complete sentences: I have no aspirations for riches.
- Bangla Meaning: আমার ধন-সম্পদ লাভের কোনো আকাঙ্ক্ষা নেই।

• Aspiration for (আকাঙ্ক্ষা)
- Preposition এর নিয়মানুযায়ী আকাঙ্ক্ষা বোঝাতে aspiration এর সাথে for বসে। 

৩১.
It is our central library. The underlined word is a/an _____
  1. noun
  2. pronoun
  3. adjective
  4. preposition
ব্যাখ্যা
• It is our central library. The underlined word is an - adjective.

• এই বাক্যে central word টি তার পরের noun word library কে modify করছে বিধায় এটি হচ্ছে  adjective.
- তাছাড়া পাশাপাশি দুটি noun থাকলে শেষের টি Noun এবং এর পূর্বের টি Adjectiveহয়।
- সাধারণত বাক্যে Preposition/possessive/article/Adjective/determiner এগুলোর পর একটি word থাকলে তা noun.
- দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective এবং
- তিনটি শব্দ থাকলে শেষেরটি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।

• এই বাক্যে our - possessive adjective এরপর দুটি word এসেছে তাই  শেষের টি (library) noun এবং পূর্বের টি (central) Adjective 
৩২.
What is the noun of the word 'do'?
  1. Deed
  2. Did
  3. Doing
  4. Done
ব্যাখ্যা
• Do is a verb.
- Similarly, Did, and Done are also verbs.

• কিন্তু Deed means: something that is done. 
- Bangla Meaning: কার্য; ক্রীড়া. 
- i.e. Evil deeds. It is a noun. 
- It also means, a signed and usually sealed instrument. 
- অনেক সময়ই, Verb এর সাথে suffix যোগ করে Noun করা হয়ে থাকে।
- Deed শব্দটিও তেমন। 

•এরকম আরো কিছু  উদাহরণ:
Verb: Lend >> Noun: Loan. 
Verb: Give>> Noun: Gift.

Source: Cambridge Dictionary.
৩৩.
The verb of 'variation' is -
  1. vary
  2. various
  3. variable
  4. varied point
ব্যাখ্যা
• Variation: (noun) ভেদ, বিভেদন, ভিন্নতা, বিভিন্নতা, ভিন্নতার মাত্রা।
- এর verb form হচ্ছে - vary - ভিন্ন করা, পরিবর্তিত হত্তয়া।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Variable (adjective): পরিবর্তনশীল, পরিবর্তনীয়, অনিয়ত, অস্থির। 
- Various (adjective)  বিভিন্ন; ভিন্ন ভিন্ন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Which one is a plural noun?
  1. News
  2. Mathematics
  3. Economics
  4. Crises
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Crises হচ্ছে plural noun.
- এর singular form হচ্ছে - crisis. 

• অন্যদিকে, News, Mathematics, Economics, Physic, Politics ইত্যাদি দেখতে Plural হলে ও এরা মূলত Singular.
৩৫.
'Hardly' means ____
  1. always
  2. almost never
  3. positively
  4. regularly
ব্যাখ্যা
• 'Hardly'
- English Meaning: Scarcely (used to qualify a statement by saying that it is true to an insignificant degree)
- Bangla Meaning:  কদাচিৎ
- Synonym: scarcely, barely, only just, slightly, almost never.

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক) always -  ব্যতিক্রমহীনভাবে সর্বদা
খ) almost never - প্রায় না।
গ) positively -  সুস্পষ্টভাবে; নিশ্চিতভাবে।
ঘ) regularly -  নিয়মিতভাবে; নিয়মিত ব্যবধানে; সুষমভাবে

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - almost never শব্দটি Hardly এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
A statement based on supposition is said to be ______
  1. distorted
  2. erroneous
  3. hypothetical
  4. ambiguous
ব্যাখ্যা
• A statement based on supposition is said to be - hypothetical.
- Bangla Meaning: কাল্পনিক, উপপ্রমেয়মূলক।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) distorted - বিকৃত করা হয়েছে এমন।
খ) erroneous - অশুদ্ধ; ভ্রান্ত।
গ) ambiguous - দ্ব্যর্থক, অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
Past participle form of 'telecast' is __
  1. telecasting
  2. telecasted
  3. telecast
  4. telecasten
অনির্ধারিত
ব্যাখ্যা
• Telecast
- Transmitted by television.
- টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচারকে telecast বলে।
- Telecast শব্দের past participle form telecast এবং telecasted দুটোই হয়।

Source: Merriam-Webster Dictionary.
৩৮.
Full expression of N. B is -
  1. Take Notice
  2. Note Before
  3. Nota Bene
  4. Note Better
ব্যাখ্যা
• Nota Bene (Latin phrase)
English Meaning: used to call attention to something important.
Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

Source: Merriam-Webster Dictionary
৩৯.
Are you _____ the right track?
  1. in
  2. at
  3. on
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -On.
- Complete Sentence: Are you on the right track?

• On the right track - phrase of track.
English Meaning: following a course that is likely to result in success.
Example: We are on the right track for continued growth.

Source: Oxford Learner's Dictionary.
৪০.
I am hand and glove with him. Here 'hand and glove' means ______
  1. hand shake
  2. very intimate
  3. enmity
  4. cold weather
ব্যাখ্যা
• Hand in glove/hand and glove: 
English Meaning: very intimate in working together, often to do something dishonest / in close collusion or association.
Bangla Meaning: সহযোগী হিসেবে গভীর সম্পর্ক / খারাপ কাজ করার সঙ্গী। 

Ex. Sentence: 1. It was rumored at the time that some of the gangs were working hand in glove with the police.
Bangla Meaning: ১. তখন একটা গুজব ছড়িয়েছিলো যে পুলিশের সাথে নাকি কিছু গ্যাং ঘনিষ্টভাবে কাজ করছে।

Ex. Sentence: 2. They were working hand in glove with our enemies.
Bangla Meaning: ২. তারা আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়ে কাজ করছিলো।

Source: Live MCQ lecture.
৪১.
বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?
  1. ১০টি
  2. ৮টি
  3. ৪টি
  4. ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হলো:
• জাতীয়তাবাদ,
• সমাজতন্ত্র,
• গণতন্ত্র ও
• ধর্মনিরপেক্ষতা।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪২.
মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
  1. ২৬ মার্চ ১৯৭১
  2. ৭ মার্চ ১৯৭১
  3. ১০ এপ্রিল ১৯৭১
  4. ১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয়।
- মুজিবনগর সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
• রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম।
• প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ। 
• অর্থ ও বাণিজ্যমন্ত্রী: এম মনসুর আলী।
• স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী: এএইচএম কামারুজ্জামান।
• পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
         ii) স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র: তৃতীয় খণ্ড।
৪৩.
বাংলাদেশের সাথে PTA (Preferential Trade Agreement) সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ কোনটি?
  1. ভারত
  2. ভুটান
  3. নেপাল
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
Preferential Trade Agreement:
- বাংলাদেশের সাথে PTA (Preferential Trade Agreement) সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ ভুটান।
- ৬ ডিসেম্বর, ২০২০ তারিখে ভুটানের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি । 
- এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের দ্বিপক্ষীয় পিটিএ এবং এফটিএ স্বাক্ষরের যাত্রা শুরু করে।
- এটি অবশ্য পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নয়, বরং বলা যায় এফটিএর আগের ধাপ বা আংশিক এফটিএ।
- এ চুক্তির আওতায় এখন বাংলাদেশ ভুটানে ১০০টি পণ্যে ও ভুটান বাংলাদেশে ৩৪টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।

উৎস: ৬ ডিসেম্বর ২০২০, প্রথম আলো।
৪৪.
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
  1. টেমস
  2. বুড়িগঙ্গা
  3. শীতলক্ষা
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
বাকল্যান্ড বাঁধ:
- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
- সর্বসাধারণের চাঁদায় এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারিত হয়েছিল।
- এ প্রকল্পের জন্য প্রথম চাঁদাদাতাদের মধ্যে ছিলেন খাজা আব্দুল গণি এবং ভাওয়াল জমিদার কালীনারায়ণ রায়।
- ১৮৭০ সালে খাজা আব্দুল গণি ওয়াইজ ঘাট থেকে পশ্চিমদিকের এবং বাবু রূপলাল দাস ও রঘুনাথ দাস নর্থব্রুক হলের কাছ থেকে পূর্বদিকের দায়িত্ব গ্রহণ করেন।
- এইভাবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মিত হয় এবং পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের জন্য মিউনিসিপ্যালিটির কাছে হস্তান্তরিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪৫.
সংবিধানের কোন সংশোধনীতে জাতীয় সংসদে মহিলা আসন ৫০-এ বৃদ্ধি করা হয়েছে?
  1. ৭ম
  2. ১৫তম
  3. ১২তম
  4. ৯ম
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন এ সংশোধনী আনা হয়।
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিবেচনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখা হয় এ সংশোধনীতে।
- এছাড়া এ সংশোধনীর মাধ্যমে ৭২’র সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়।
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৬.
পাটের জন্ম রহস্য উদ্ভাবনকারী বিজ্ঞানী হলেন -
  1. ফরিদুল আলম
  2. মতিউল আলম
  3. মিজামুল আলম
  4. মাকসুদুল আলম
ব্যাখ্যা
বিজ্ঞানী মাকসুদুল আলম:
- মাকসুদুল আলম ছিলেন জিনতত্ত্ববিদ।
- ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন মাকসুদুল আলম।
- জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
- তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবনরহস্য।
- ২০১০ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জীবনরহস্য আবিষ্কারের ঘোষণা দেন।
- পাট ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবারসহ মোট আটটি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন করেন।

উল্লেখ্য,
- ২১ ডিসেম্বর ২০১৪ তারিখে বিজ্ঞানী ড. মাকসুদুল আলম মারা গেছেন। 

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ২২ ডিসেম্বর ২০১৪, প্রথম আলো।
৪৭.
টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
  1. পদ্মা
  2. বাইগার
  3. মধুমতি
  4. পায়রা
ব্যাখ্যা
টুঙ্গিপাড়া:
- টুঙ্গিপাড়া বাইগার নদীর তীরে অবস্থিত।
- টুঙ্গিপাড়া উপজেলা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৮.
বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি) কোথায় অবস্থিত?
  1. কুমিল্লা
  2. বগুড়া
  3. রংপুর
  4. জামালপুর
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি:
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকায় অবস্থিত।
- বার্ড ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- বার্ড স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয়।
- মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন যাকে একজন অতিরিক্ত মহাপরিচালক ও নয় জন পরিচালক সহায়তা প্রদান করে থাকে। 
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৯.
উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. ঢাকা
  3. নরসিংদী
  4. বগুড়া
ব্যাখ্যা
উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫০.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কখন দেয়া হয়?
  1. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
  2. ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
  3. ১৯৭১ সালের ৭ মার্চ
  4. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু উপাধি:
- ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র গণআন্দোলন শুরু হয়। 
- গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। 
- ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। 
- এ অনুষ্ঠানে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ডাকসু'র পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন।

উল্লেখ্য,
- ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন ‘বাংলাদেশ’।
- ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেওয়া হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫১.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কত?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৯টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উল্লেখ্য,
- প্রতি বছর জানুয়ারি মাসে, দশটি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত করা হয়।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলবেনিয়া (২০২৩), ব্রাজিল (২০২৩), ইকুয়েডর (২০২৪), গ্যাবন (২০২৩), ঘানা (২০২৩), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৫২.
UNHCR এর সদর দপ্তর কোথায়?
  1. রোম
  2. লন্ডন
  3. ব্রাসেলস
  4. জেনেভা
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের রোহিঙ্গা বিষয় সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০। 
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৫৩.
BIMSTEC এর সদর দপ্তর কোথায়?
  1. ব্যাংকক
  2. দিল্লী
  3. ঢাকা
  4. বেইজিং
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফিল।

উল্লেখ্য,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৫৪.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদর দপ্তর কোথায়?
  1. ঢাকা
  2. লন্ডন
  3. নিউইয়র্ক
  4. জেনেভা
ব্যাখ্যা
ILO:
- ILO এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক গিলবার্ট হোংবো।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO ওয়েবসাইট।
৫৫.
বিখ্যাত ‘ওয়াল স্ট্রিট’ কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. হংকং
  3. টোকিও
  4. ওয়াশিংটন
অনির্ধারিত
ব্যাখ্যা
ওয়াল স্ট্রিট (Wall Street):
- ওয়াল স্ট্রিট নিউইয়র্কে অবস্থিত।
- ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক।
- পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত।
- নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত।
- এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক।

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

উৎস: Britannica.
৫৬.
আরব বসন্তের সূচনা কোথায় হয়?
  1. মিশর
  2. তিউনিসিয়া
  3. ইরান
  4. সিরিয়া
ব্যাখ্যা
আরব বসন্ত:
- আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।  
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।  
- পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়।
- এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের মোট ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার।

উৎস: Britannica.
৫৭.
সম্প্রতি গাড়িবোমা হামলায় কোন দেশের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন?
  1. সৌদি আরব
  2. লেবানন
  3. সিরিয়া
  4. ইরান
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

মোহসেন ফাকরিজাদেহ:

- ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে গাড়িবোমা হামলায় হত্যা করা হয়েছে। 
- ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে হত্যা করা হয়েছে।
- তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- পশ্চিমারা তাকে দেখে থাকেন ইরানের ‘পারমাণবিক বোমার জনক’ হিসেবে।

উল্লেখ্য,
- ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি ।

উৎস: ২৮ নভেম্বর ২০২০, বিবিসি বাংলা।
৫৮.
ইউরোপীয়দের মধ্যে প্রথম কারা বাংলায় ব্যবসার উদ্দেশ্যে আসে?
  1. ইংরেজ
  2. পর্তুগীজ
  3. ফরাসি
  4. ওলন্দাজ
ব্যাখ্যা
বাংলায় ইউরোপীয়দের আগমন:
- ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম বাংলায় আগমন করে।
- পর্তুগীজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-ডা-গামা।
- ১৪৯৮ খ্রিস্টাব্দের ২৭ মে তার এ উপমহাদেশে আগমন ব্যবসায়-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
- পর্তুগিজরা ব্যবসায়-বাণিজ্যকে মূলধন করে এদেশে এলেও ক্রমে ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে।
- স্বল্প সময়ের মধ্যে তারা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুঠি স্থাপন এবং ১৫৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
- প্রথম আগত ইউরোপীয়ান বাণিজ্যিক দল হলেও তাদের অপকর্ম ও দস্যুতার কারণে বাংলার সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে, তাদের বাংলা থেকে বিতাড়িত করেন।
- তাছাড়া পর্তুগিজরা এদেশে আগত ইউরোপীয় অন্যন্য শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে এদেশ ত্যাগে বাধ্য হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
নিচের কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়?
  1. সুইডেন
  2. ইতালি
  3. ডেনমার্ক
  4. নরওয়ে
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ককে বোঝায়।
- সাধারণত, যখন এই অন্যান্য অঞ্চলগুলিকে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কে যুক্ত করা হয়, তখন গ্রুপটিকে 'নর্ডিক দেশ' বলা হয়।
- তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পাতলা জনবহুল উত্তর অঞ্চল, মৎস্য সম্পদের একটি আপেক্ষিক সম্পদ, দীর্ঘ আয়ু এবং উচ্চ স্তরের সাক্ষরতা।

উল্লেখ্য,
- ইতালি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয়।

উৎস: Britannica.
৬০.
জাতিসংঘের কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে?
  1. UNESCO
  2. UNICEF
  3. UNDP
  4. ILO
ব্যাখ্যা
ইউনেস্কো ও বাংলা ভাষা: 
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।  
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়। 
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
          ii) বাংলাপিডিয়া।