ব্যাখ্যা
- ১৯৫৫ সালে ঢাকায়বাংলা একাডেমী প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে অভিধান চর্চায় নতুন মাত্রা যোগ হয়।
- প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান একভাষিক, দ্বিভাষিক, বহুভাষিক, বিষয়ভিত্তিক এবং পারিভাষিক নানা ধরনের অভিধান ও শব্দকোষ প্রণয়ন ও প্রকাশ করে আসছে।
- অভিধান ও শব্দকোষ মিলে ২০০৯ সাল নাগাদ বাংলা একাডেমী প্রায় সত্তরটি অভিধান প্রকাশ করে। এর মধ্যে ক্ষুদ্রাকৃতি পরিভাষাকোষ যেমন রয়েছে, তেমনি বহুখন্ডে প্রকাশিত অভিধানও রয়েছে।
- এসব অভিধানের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য অভিধানের নাম, আঞ্চলিক ভাষার অভিধান (মুহম্মদ শহীদুল্লাহ্, ১৯৬৫), চরিতাভিধান (শামসুজ্জামান খান প্রমুখ, ১৯৮৫), উচ্চারণ অভিধান (নরেন বিশ্বাস, ১৯৮৯), সংক্ষিপ্ত বাংলা অভিধান (আহমদ শরীফ, ১৯৯২), সমকালীন বাংলা ভাষার অভিধান, দু-খন্ড (আবু ইসহাক, ১৯৯৩ ও ১৯৯৮), বানান অভিধান (জামিল চৌধুরী, ১৯৯৪), লেখক অভিধান (আশফাক-উল-আলম প্রমুখ, ১৯৯৮), মধ্যযুগের বাংলা ভাষার অভিধান (মোহাম্মদ আবদুল কাইউম, ২০০৮) প্রভৃতি।
উৎস: বাংলাপিডিয়া