পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
x- 1/x = 3 হলে x²+ 1/x² এর মান -
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 17
ব্যাখ্যা

x²+1/x²
= (x-1/x)² + 2.x.1/x
= 3²+2
= 9+2
= 11

.
a³-b³ = 513 এবং a-b = 3 হলে ab এর মান কত?
  1. ক) 45
  2. খ) 48
  3. গ) 54
  4. ঘ) 60
ব্যাখ্যা

a³-b³ = 513
Or, (a-b)³+3ab(a-b) = 513
Or, 3³+ 3ab × 3 = 513
Or, 27 + 9ab = 513
Or, 9ab = 513-27 = 486
Or, ab = 486/9 = 54

.
a = √2, b = √3 হলে (a+b)² - 2ab এর মান-
  1. ক) 14
  2. খ) 5
  3. গ) 17
  4. ঘ) 7
ব্যাখ্যা

(a+b)²- 2ab = a²+ b²
= (√2)² +(√3)²
= 2+3
= 5

.
x²/y² + 2x/y এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 4
  2. খ) 1
  3. গ) 2x-y
  4. ঘ) -1
ব্যাখ্যা

x²/y² + 2x/y = (x/y)²+ 2.x/y.1 + (1)²
= (x/y +1)²
সুতরাং, 1 যোগ করতে হবে।

.
x² -2√6 -5 = 0 হলে, (x + 1/x) এর মান -
  1. ক) 3√2
  2. খ) 2√3
  3. গ) 5√2
  4. ঘ) 2√2
ব্যাখ্যা

x² -2√6 -5 = 0
Or, x² = 5 + 2√6 = 3+ 2.√3.√2 +2
Or, x² = (√3 + √2)²
Or, x = √3 + √2
So, 1/x = √3 - √2
So, x +1/x = √3 + √2 + √3 - √2 = 2√3

.
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ 2a²+ 6a - 80
  1. ক) 2(a-8)(a-5)
  2. খ) 3(a+8)(a-5)
  3. গ) 2(a+8)(a-5)
  4. ঘ) 5(a+2)(a-5)
ব্যাখ্যা

2a² + 6a - 80= 2(a² + 3a -40)
= 2(a² + 8a -5a -40)
= 2{ a(a+8) -5(a+8)}
= 2(a+8)(a-5)

.
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x² -x - (a+1)(a+2)
  1. ক) (x+a-1)(x-a-2)
  2. খ) (x+a+1)(x-a-2)
  3. গ) (x+a+3)(x-a-2)
  4. ঘ) (x-a+1)(x-a-2)
ব্যাখ্যা

 x² -x - (a+1)(a+2)= x² -x - (a+1)(a+1+1)
= x² -x - m(m+1) (let, a+1 = m)
= x²- m² -x -m
= (x+m)(x-m) -1(x+m)
= (x+m) (x-m-1)
= (x+a+1) (x-a-2)

.
a³ -3ab² + 2b³ এর উৎপাদক কোনটি?
  1. ক) a+2b
  2. খ) a-2b
  3. গ) a+3b
  4. ঘ) a-3b
ব্যাখ্যা

Let, f(a) = a³ -3ab² + 2b³
Then, f(-2b) = (-2b)³ -3(-2b)b² + 2b³
= -8b³ + 6b³ + 2b³ = 0
So, (a+2b) is the answer.

.
x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক -
  1. ক) x+y+1
  2. খ) x-y
  3. গ) x+y-1
  4. ঘ) x-y-1
ব্যাখ্যা

x² - y² + 2y - 1 = x² - (y² - 2y + 1)
= x² - (y-1)²
= (x+y-1) (x-y+1)

১০.
একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্রী বসলে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা কয়টি?
  1. ক) ১৩ টি
  2. খ) ১৮ টি
  3. গ) ১৯ টি
  4. ঘ) ২৬ টি
ব্যাখ্যা

মনে করি, বেঞ্চের সংখ্যা ক টি
প্রতি বেঞ্চে ৬ জন করে বসালে ২ টি বেঞ্চ খালি থাকে।
সুতরাং, ছাত্রী সংখ্যা = ৬(ক-২)
আবার, ৫ জন করে বসালে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয়।
সুতরাং, ছাত্রী সংখ্যা = ৫ক+৬
প্রশ্নমতে, ৬(ক-২) = ৫ক+৬
বা, ৬ক -১২ = ৫ক +৬
বা, ক = ৬+১২ = ১৮ টি

১১.
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের তিনগুন।
উপরের তথ্যের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দিন।
একক স্থানীয় অংক x হলে, সংখ্যাটি কত?
  1. ক) 13x
  2. খ) 31x
  3. গ) 21x
  4. ঘ) 3x
ব্যাখ্যা
একক স্থানীয় অংক x হলে, দশক স্থানীয় অংক = 3x
সুতরাং, সংখ্যাটি = x + 10.3x = 31x
১২.
x = 2 হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
  1. ক) 36
  2. খ) 31
  3. গ) 13
  4. ঘ) 26
ব্যাখ্যা
অংকদ্বয় স্থান বিনিময় করলে = 10x + 3x = 13x
সুতরাং, পার্থক্য = 31x - 13x = 18x = 18×2 = 36
১৩.
এক শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৯১
  2. খ) ৭৫
  3. গ) ৮১
  4. ঘ) ৯৩
ব্যাখ্যা

ধরি, ছাত্রসংখ্যা ক
প্রশ্নমতে, ক² = ৬৫৬১
বা, ক = √৬৫৬১ = ৮১

১৪.
ax² + bx + c = 0 এবং a, b, c বাস্তব সংখ্যা। সমীকরণের b² -4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে মূলদ্বয় হবে -
  1. ক) বাস্তব, সমান ও মূলদ
  2. খ) বাস্তব, অসমান ও অমূলদ
  3. গ) অবাস্তব ও সমান
  4. ঘ) অবাস্তব, অসমান ও মূলদ
ব্যাখ্যা
ax² + bx + c = 0 এবং a, b, c বাস্তব সংখ্যা। সমীকরণের b² -4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে মূলদ্বয় হবে - বাস্তব, অসমান ও অমূলদ
১৫.
-2x-3 > -7 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?
  1. ক) {x∈R : x > 2 }
  2. খ) {x∈R : x < 2}
  3. গ) {x∈R : x > 3/2 }
  4. ঘ) {x∈R : x > 2/3}
ব্যাখ্যা

-2x-3 > -7
বা, -(2x +3) > -7
বা, 2x + 3 < 7
বা, 2x < 4
বা, x < 2
সুতরাং, নির্ণেয় সমাধান সেট = {x∈R : x < 2}

১৬.
x-9 < 3x+1 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) x > 5
  2. খ) x < -5
  3. গ) x > -5
  4. ঘ) x < 5
ব্যাখ্যা

x-9 < 3x+1
বা, x-9 - x-1 < 3x+1- x-1
বা, -10 < 2x
সুতরাং, x > -5

১৭.
সংখ্যারেখার সমাধান সেট কোনটি?
  1. ক) {x∈R : -3 ≤ x ≤1}
  2. খ) {x∈R : 3 ≤ x ≤ 1}
  3. গ) {x∈R : -3 < x < 1}
  4. ঘ) {x∈R : -3 < x ≤ 1}
ব্যাখ্যা
ব্যাখ্যা নেই, সংখ্যারেখা থেকেই উত্তর বোঝা যাচ্ছে।
১৮.
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৭, অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ১৬
  2. খ) ৪৩
  3. গ) ৩৪
  4. ঘ) ৫২
ব্যাখ্যা

অপশন থেকে সরাসরি উত্তর পাওয়া যায়। যেমন-
৩৪ এর ক্ষেত্রে স্থান বিনিময় করলে ৪৩ পাওয়া যায়।
সুতরাং, ৪৩-৩৪ = ৯ (উত্তর)

১৯.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ⅔ গুন। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুটি হবে -
  1. ক) 50, 60
  2. খ) 40, 60
  3. গ) 30, 60
  4. ঘ) 60, 70
ব্যাখ্যা
অপশন থেকে সরাসরি উত্তর পাওয়া যায়। একমাত্র খ নং অপশনের সমষ্টিই 100 হয়।
২০.
2x-y = 8 এবং x-2y = 4 হলে x+y = ?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) 3
ব্যাখ্যা

2x-y = 8 …………… (i)
x-2y = 4 …………… (ii)
(i)-(ii) × 2 হতে পাই,
3y = 0
সুতরাং, y = 0
(i) নং হতে পাই, 2x-0 = 8
বা, x = 8/2 = 4
সুতরাং, x+y = 4+0 = 4

২১.
নিচের কোন শর্তে ax+by+c = 0 ও px+qy+r =0 সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে?
  1. ক) a/p ≠ b/q
  2. খ) a/p = b/q = c/r
  3. গ) a/p = b/q ≠ c/r
  4. ঘ) a/p = b/q
ব্যাখ্যা

যদি ক) a/p ≠ b/q হয়, তবে সমীকরণজোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে।
এক্ষেত্রে অন্যন্য সমাধান হবে।
যেমনঃ x-y = 4 এবং x+y = 10 ; সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীলতার কারণ 1/1 ≠ -1/1
(আবার, সমীকরণজোট টির সমাধান (x,y) = (8,3) যা অন্যন্য)

২২.
দুইটি সংখ্যার বর্গের যোগফল ৮০ এবং তাদের পার্থক্যের বর্গ ৩৬। সংখ্যাদ্বয়ের গুনফল কত?
  1. ক) ৪৪
  2. খ) ২২
  3. গ) ২৬
  4. ঘ) ৩২
ব্যাখ্যা

ধরি, সংখ্যা দুইটি ক ও খ।
প্রশ্নমতে, ক² + খ² = ৮০ এবং (ক-খ)² = ৩৬
ক² + খ² = (ক-খ)² + ২কখ
বা, ২কখ = ৮০-৩৬ = ৪৪
বা, কখ = ২২

২৩.
(x-4)² = 0 সমীকরণের মূল কয়টি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) নেই
ব্যাখ্যা

(x-4)² = 0
বা, x² -8x+16 = 0
x এর সর্বোচ্চ ঘাত 2 হওয়ায় সমীকরণের মূল দুইটি।