পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৭ [রাউন্ড – ২] পরীক্ষার টপিক: • ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। • ২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা • ১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
‘আবছায়া ও অবগাহন’ শব্দদুটি কোন ধরনের উপসর্গ যোগে গঠিত?
  1. সংস্কৃত ও বাংলা
  2. বাংলা ও ফরাসি
  3. সংস্কৃত ও আরবি
  4. বাংলা ও সংস্কৃত
সঠিক উত্তর:
বাংলা ও সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
বাংলা ও সংস্কৃত
ব্যাখ্যা
• খাঁটি বাংলা ‘আব’ উপসর্গযোগে গঠিত শব্দ আবছায়া। এবং সংস্কৃৃত উপসর্গ ‘অব’ যোগে গঠিত শব্দ অবগাহন।
- সুতরাং ‘আবছায়া ও অবগাহন’ শব্দদুটি খাঁটি বাংলা ও সংস্কৃত উপসর্গযোগে গঠিত।

-------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘স্বর্গ ও নরক’ কবিতাটি কার রচনা?
  1. শেখ ফজলল করিম
  2. কাজী নজরুল ইসলাম
  3. ফররুখ আহমদ
  4. আহসান হাবীব
সঠিক উত্তর:
শেখ ফজলল করিম
উত্তর
সঠিক উত্তর:
শেখ ফজলল করিম
ব্যাখ্যা
- বাঙালি মুসলমানের ভাষা নিয়ে সঙ্কটের সময় 'বাসনা' পত্রিকা বাংলা ভাষার স্বপক্ষে দাঁড়িয়েছিল।
- হিন্দু-মুসলমান মিলনাকাঙ্ক্ষা ছিল এ পত্রিকার প্রধান লক্ষ্য।
- হিন্দু-মুসলমান সঙ্কটের সময় শেখ ফজলল করিম রচনা করেন ‘স্বর্গ ও নরক’ শীর্ষক কবিতাটি।

কবিতাটি সংক্ষেপে নিম্নরূপে দেয়া হলো:
স্বর্গ ও নরক
শেখ ফজলল করিম
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? 
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর! 
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, 
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। 
প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে, 
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

--------------
• শেখ ফজলল করিম:
- তিনি ১৮৮২ সালে রংপুর জেলার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সম্পাদক।
- তিনি হযরত মুহম্মদ (স) এর চারিত্র্য-মাহাত্ম্য ও ধর্মজীবন অবলম্বনে রচনা করেন 'পরিত্রাণ' নামক কাব্য।
- সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে সাহিত্যবিশারদ (১৯১৬) এবং কাব্যরত্নাকর (১৯১৭) উপাধি দিয়ে সম্মানিত করে।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
- ভগ্নবীণা,
- ভক্তি পুষ্পাঞ্জলি,
- গাঁথা,
- প্রেমের স্মৃতি,
- পথ ও পাথেয়,
- উচ্ছ্বাস।

• তাঁর রচিত উপন্যাস:
- লায়লী মজনু,
- হারুন-অর-রশিদ।

উৎস: বাংলাপিডিয়া; 'স্বর্গ ও নরক' কবিতা, শেখ ফজলল করিম।
.
গিরিশচন্দ্র সেন ছিলেন-
  1. অনুবাদক ও নাট্যকার
  2. অনুবাদক ও ঔপন্যাসিক
  3. ধর্মবেত্তা ও কবি
  4. ধর্মবেত্তা ও অনুবাদক
সঠিক উত্তর:
ধর্মবেত্তা ও অনুবাদক
উত্তর
সঠিক উত্তর:
ধর্মবেত্তা ও অনুবাদক
ব্যাখ্যা
 • গিরিশচন্দ্র সেন:
- নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক।
- তিনি 'সুলভ সমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক এবং 'মাসিক মহিলা' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন।
- কুরআনের বঙ্গানুবাদ বাংলা সাহিত্যে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি।
- বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন তিনি।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।

তাঁর রচিত গ্রন্থ:
• তাপসমালা:
- গিরিশচন্দ্রের বিখ্যাত গ্রন্থ তাপসমালা।
- এটি ৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত, যা শেখ ফরীদুদ্দীন আত্তারের ফারসি ভাষায় রচিত তায্কেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত।

• তত্ত্বরত্নমালা:
- গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হলো তত্ত্বরত্নমালা।
- এটি শেখ ফরীদুদ্দীন আত্তারের মানতেকুত্তায়েব ও মওলানা জালালউদ্দীন রূমীর মসনবী শরীফ নামক প্রখ্যাত ফারসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত।
- এতে নীতিকথা ও শিক্ষণীয় বিষয় ছোট ছোট গল্পের আকারে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

 এছাড়াও তিনি হাদিস-পূর্ব বিভাগ শিরোনামে মিশ্কাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল ছিল-
  1. ১৮৭৬ - ১৯৩৮ সাল
  2. ১৮৮৬ - ১৯৪৮ সাল
  3. ১৮৭৬ - ১৯৪৮ সাল
  4. ১৮৭৮ - ১৯৩৯ সাল
সঠিক উত্তর:
১৮৭৬ - ১৯৩৮ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৬ - ১৯৩৮ সাল
ব্যাখ্যা
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
- তিনি ১৬ই জানুয়ারি, ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্মনাম ব্যবহার করেছেন এগুলো হলো:
- অনিলা দেবী;
- অপরাজিতা দেবী;
- শ্রী চট্টোপাধ্যায়;
- অনুরূপা দেবী;
- পরশুরাম;
- শ্রীকান্ত শর্মা ও
- সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজ বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- দত্তা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
কোনটি ঠিক?
  1. শেষের পরিচয় (কাব্যগ্রন্থ)
  2. রাজবন্দীর রোজনামচা (নাটক)
  3. বিসর্জন (উপন্যাস)
  4. সে (গল্পগ্রন্থ)
সঠিক উত্তর:
সে (গল্পগ্রন্থ)
উত্তর
সঠিক উত্তর:
সে (গল্পগ্রন্থ)
ব্যাখ্যা
• 'সে' গল্পগ্রন্থ: 
- 'সে' হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগ্রন্থ।
- এটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়।
- উদ্ভট ও অদ্ভুত, সম্ভব ও অসম্ভবের মিলনে গল্পগুলি গঠিত।
- রবীন্দ্রনাথের লেখা 'খাপছাড়া' ও 'ছড়ার ছবি'র কবিতার সঙ্গে এ গল্পগুলির যোগ সহজে লক্ষণীয়।

অন্যদিকে,
• ‘শেষ প্রশ্ন’ (১৯৩১) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
• ‘রাজবন্দীর রোজনামচা’ শহীদুল্লাহ কায়সার রচিত প্রবন্ধগ্রন্থ। 
• 'বিসর্জন' (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘দেশে-বিদেশে’ কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয় সমাস
  2. কহুব্রীহি সমাস
  3. অলুক দ্বন্দ্ব সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
অলুক দ্বন্দ্ব সমাস
উত্তর
সঠিক উত্তর:
অলুক দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা
• দ্বন্দ্ব সমাস: 
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- জায়া ও পতি = দম্পতি।  
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা। 
- আলো ও ছায়া = আলোছায়া। 

• অলুক দ্বন্দ্ব: 
যে দ্বন্দ্ব সমাসে কোন সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ বলে। 
যেমন: 
- দুধে ও ভাতে = দুধে-ভাতে,
- হাতে ও কলমে = হাতে-কলমে, 
- জলে ও স্থলে = জলে-স্থলে 
- দেশে ও বিদেশে = দেশে-বিদেশে ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ রয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
• মৌলিকতা অনুযায়ী, স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা
১. মৌলিক স্বরধ্বনি
২. যৌগিক স্বরধ্বনি

মৌলিক স্বরধ্বনি:
- যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন: ই, এ, অ্যা, আ, অ, ও, উ।

- বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোনাে বর্ণ নেই।

• যৌগিক স্বরধ্বনি: 
একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথা:
- অ + ই = ঐ,
- অ + উ = ঔ।
- বাকি ২৩টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২২ সংস্করণ)।
.
Last night, _____________ one-eyed man appeared in my dream, reciting cryptic messages.
  1. a
  2. an
  3. the
  4. Zeo article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Consonant এর পূর্বে সাধারণত a বসে।
• Vowel এর পূর্বে an বসে।

- কিন্তু কোনো word vowel দিয়ে শুরু হলে এবং vowel এর উচ্চারণ যদি consonant এর মত হয় তাহলে এর পূর্বে 'a' বসবে।

Complete Sentence: Last night, a one-eyed man appeared in my dream, reciting cryptic messages.

Example Sentence:
1. I saw a one-eyed man walking down the street, his gaze fixed on the ground.
2. During the festival, a one-eyed man performed magic tricks to the amazement of the crowd.
.
The diplomat was entrusted _____________ delicate negotiations between the two nations.
  1. for
  2. of
  3. with
  4. at
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete Sentence: The diplomat was entrusted with delicate negotiations between the two nations.

• entrust (verb)
Bangla Meaning: বিশ্বাস স্থাপন করা।

- entrust এর past participle form 'entrusted' এর পর preposition হিসেবে 'with' বসে।

Example Sentence:
1. After years of hard work, she was finally entrusted with her own business.
2. The teacher entrusted the students with the task of organizing the school event.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
Humans are considered to be omnivorous creatures.
Here what does 'omnivorous' mean?
  1. Eating only plants
  2. Eating only meat
  3. Eating only fruits
  4. Eating all types of food
সঠিক উত্তর:
Eating all types of food
উত্তর
সঠিক উত্তর:
Eating all types of food
ব্যাখ্যা
• Humans are considered to be omnivorous creatures.
• 'omnivorous' means - Eating all types of food.

• Omnivorous (adjective)
English Meaning: feeding on both animal and vegetable substances.
Bangla Meaning: সর্বভূক।

Example Sentence:
1. Bears are known for their omnivorous diet, which includes berries, fish, and small mammals.
2. Certain types of ants are omnivorous, feeding on both dead organisms and plant matter.
১১.
What does it mean when someone says "It's raining cats and dogs"?
  1. It's a sunny day.
  2. It's raining heavily.
  3. There's a rainbow in the sky.
  4. There are many cats and dogs outside.
সঠিক উত্তর:
It's raining heavily.
উত্তর
সঠিক উত্তর:
It's raining heavily.
ব্যাখ্যা
• When someone says "It's raining cats and dogs".
- It means - It's raining heavily. 

• cats and dogs (adverb)
English Meaning: in great quantities: very hard.

• rain cats and dogs দ্বারা - তুমুলবর্ষণ বুঝায়।

Example Sentence:
1. Last night, it was raining cats and dogs, and the streets were flooded within minutes.
2. I forgot my umbrella, and it started to rain cats and dogs just as I left the office.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
This is the watch which I lost. Identify the underlined clause here-  
  1. Adjective Clause
  2. Adverbial Clause
  3. Noun Clause
  4. Principal Clause
সঠিক উত্তর:
Adjective Clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective Clause
ব্যাখ্যা
• This is the watch which I lost.
- The underlined clause here- Adjective Clause.
- প্রদত্ত প্রশ্নে which I lost হচ্ছে Adjective Clause.

• Adjective Clause:
- যেসব clause কোনো বাক্যে adjective এর কাজ করে তাদেরকে Adjective Clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent (noun এর সমতুল্য)-কে qualify করে।

• This is the watch which I lost.
- বাক্যে "which I lost" clauseটি watch (ঘড়ি) nounটিকে modify করেছে। তাই 'which I lost' হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
১৩.
A figure of speech comparing two unlike things that is often introduced by like or as -
  1. Metaphor
  2. Alliteration
  3. Personification
  4. Simile
সঠিক উত্তর:
Simile
উত্তর
সঠিক উত্তর:
Simile
ব্যাখ্যা
• A figure of speech comparing two unlike things that is often introduced by like or as - simile. 

Simile: 
- সুস্পষ্ট তুলনামুলক অলঙ্কার।
- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it.
- In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As  ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- For instance: As big as Elephant. Life is like a box of chocolates.

Source: Oxford Dictionary and Live MCQ Lecture.
১৪.
The correct passive form of "They were watching a movie." is -
  1. A movie is being watched by them.
  2. A movie watched by them.
  3. A movie was being watched by them.
  4. A movie was been watched by them.
সঠিক উত্তর:
A movie was being watched by them.
উত্তর
সঠিক উত্তর:
A movie was being watched by them.
ব্যাখ্যা
• Past Continuous Tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
- Object টির subjective form + was being/were being + মূল verb এর past participle + by + subject এর objective form.

সুতরাং,
Active Voice: They were watching a movie.
Passive Voice: A movie was being watched by them.
১৫.
If an animal is described as a ruminant, what does it likely do?
  1. It swims in the ocean.
  2. It hibernates during winter.
  3. It builds intricate nests for its offspring.
  4. It chews cud as part of its digestive process.
সঠিক উত্তর:
It chews cud as part of its digestive process.
উত্তর
সঠিক উত্তর:
It chews cud as part of its digestive process.
ব্যাখ্যা
• If an animal is described as a ruminant, it likely - chews cud as part of its digestive process.

• ruminant (noun + adjective)
English Meaning: an animal that chews the cud.
Bangla Meaning: রোমন্থক বা জাবর কাটা (প্রাণী)।

Example Sentence:
- Cows are ruminant animals, meaning they have a unique digestive system that involves regurgitating and re-chewing their food.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
If someone says "Public speaking is my Achilles heel," what are they likely expressing?
  1. Their fear or weakness in public speaking
  2. Their expertise in public speaking
  3. Their confidence in addressing large audiences
  4. Their love for Greek mythology
সঠিক উত্তর:
Their fear or weakness in public speaking
উত্তর
সঠিক উত্তর:
Their fear or weakness in public speaking
ব্যাখ্যা
• If someone says "Public speaking is my Achilles' heel."
- They are likely to express - Their fear or weakness in public speaking.

• Achilles heel
English Meaning: Weak point.
Bangla Meaning: দুর্বল জায়গা।

Example Sentence: The corrupt ministers are regarded as the government's Achilles heel.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Sultan completed the race with great speed. The underlined part of the sentence is a/an -
  1. Adverbial phrase
  2. Adjective phrase
  3. Noun phrase
  4. Participle phrase
সঠিক উত্তর:
Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial phrase
ব্যাখ্যা
• Sultan completed the race with great speed.
- The underlined part of the sentence is an - Adverbial phrase.
- ‘with great speed’ অর্থ দ্রুত গতিতে।
- এটি বাক্যের verb ran কে modify করেছে। তাই এটি adverbial phrase.

Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন (when), কোথায় (where), কেন (why) ও কীভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Advrbial phrase.
১৮.
The repetition of the beginning consonant sound is called-
  1. Epiphany
  2. Allegation
  3. Alliteration
  4. Allusion
সঠিক উত্তর:
Alliteration
উত্তর
সঠিক উত্তর:
Alliteration
ব্যাখ্যা
• The repetition of the beginning consonant sound is called- Alliteration.

Alliteration: (অনুপ্রাস):
- The Repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।

Examples of Alliteration - 
1. "The fair breeze blew, the white foam flew,
The furrow followed free."
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ, consonant sound এর repetition ঘটেছে।

2. "Puffs, powders, patches, Bibles, billet-doux" is an example of Alleteration.
- Here 'p' has been repeated thrice and 'b' twice.

On the other hand,
- Allusion = Passing reference or indirect mention. (পরোক্ষ উল্লেখ বা ইঙ্গিত)।
- Epiphany = Apostrophe: (সম্বোধন অলঙ্কার) An address to someone absent or something abstract as if the person or the thing were present.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman & Live MCQ literature.
১৯.
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটি? 
  1. ইনফ্রারেড রশ্মি
  2. বিটা রশ্মি
  3. আলফা রশ্মি
  4. গামা রশ্মি
সঠিক উত্তর:
গামা রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
গামা রশ্মি
ব্যাখ্যা
গামা রশ্মি: 
- জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলাে গামা রশ্মি। 
- গামা রশ্মির ভেদন ক্ষমতা, অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। 
- গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে। 
- আলট্রাভায়ােলেট বা অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, যা তেজস্ক্রিয় রশ্মি থেকে কম ক্ষতিকর। 
- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি। 
- পারমাণবিক বিস্ফোরণে গামা রশ্মি নির্গত হয়। 
- বিটা ও আলফা রশ্মি গামা রশ্মির তুলনায় কম ক্ষতিকর। 

উৎস: নাসা ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
২০.
৫ এর কত শতাংশ ৮ হবে?
  1. ১৪০%
  2. ১৫০%
  3. ১৬০%
  4. ১৮০%
সঠিক উত্তর:
১৬০%
উত্তর
সঠিক উত্তর:
১৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৮ হবে?

সমাধান:
ধরি, ৫ এর ক শতাংশ ৮ হবে।

প্রশ্নানুসারে,
৮/৫ = ক/১০০
∴ ক = (৮/৫) × ১০০
= ১৬০
২১.
যদি LOYAL দিয়ে JOWAJ বোঝায়, তাহলে EAGLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ELCCA
  2. CACEL
  3. CAELC
  4. CEALC
সঠিক উত্তর:
CAELC
উত্তর
সঠিক উত্তর:
CAELC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি LOYAL দিয়ে JOWAJ বোঝায়, তাহলে EAGLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
J - L (পার্থক্য ২) 
O - O (অপরিবর্তিত)
W - Y (পার্থক্য ২)
A - A (অপরিবর্তিত)
J - L (পার্থক্য ২) হলে, 

একইভাবে, 
E - C (পার্থক্য ২)
A - A (অপরিবর্তিত)
G - E (পার্থক্য ২)
L - L (অপরিবর্তিত)
E - C (পার্থক্য ২)
২২.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের অর্ধ-পরিসীমা কত ডেসিমিটার? 
  1. 170 ডেসিমিটার
  2. 1700 ডেসিমিটার
  3. 17 ডেসিমিটার
  4. 17000 ডেসিমিটার
সঠিক উত্তর:
170 ডেসিমিটার
উত্তর
সঠিক উত্তর:
170 ডেসিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের অর্ধ-পরিসীমা কত ডেসিমিটার? 

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(132 - 52) মি.
=√144 মি.
= 12 মি 

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(12 + 5) মিটার 
= 34 মিটার

আয়তক্ষেত্রের অর্ধ-পরিসীমা =34/2 মিটার 
= 17 মিটার
= (17 × 10)ডেসিমিটার
= 170 ডেসিমিটার
২৩.
x2 - 17x + 72 < 0 হলে-
  1. 4 < x < 18
  2. 6 < x < 12
  3. 9 < x < 10
  4. 8 < x < 9
সঠিক উত্তর:
8 < x < 9
উত্তর
সঠিক উত্তর:
8 < x < 9
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 17x + 72 < 0 হলে-

সমাধান:
x2 - 17x + 72 < 0
x2 - 8x - 9x + 72 < 0
x(x - 8) - 9(x - 8) < 0
∴ (x - 8)(x - 9) < 0

x2 - 17x + 72 < 0 সত্য হবে যদি x - 8 < 0 এবং x - 9 > 0 হয়।
এখন, x - 8 < 0 এবং x - 9 > 0
অর্থাৎ,  x < 8 এবং x > 9
8 এর চেয়ে ছোট এবং 9 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 17x + 72 < 0 সত্য হবে যদি x - 8 > 0 এবং x - 9 < 0 হয়।
এখন,  x - 8 > 0 এবং x - 9 < 0
অর্থাৎ x > 8 এবং x < 9
x এর মান 8 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 8 < x < 9
২৪.
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
  1. বাম পাশে
  2. ডান পাশে
  3. সামনে
  4. পিছনে
সঠিক উত্তর:
পিছনে
উত্তর
সঠিক উত্তর:
পিছনে
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-

সমাধান:
• কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে পিছনে।
একজন মাঝি যখন নৌকা চালানোর সময় নৌকার পেছন থেকে বৈঠা দিয়ে পানিতে বা লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন পানি বা ভূমি যথাক্রমে বৈঠা ও লগির ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায়।
২৫.
একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি কালো না হওয়ার সম্ভাবনা কত? 
  1. 7/12
  2. 5/12
  3. 1/4
  4. 3/4
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 8 টি নীল বল, 10 টি সাদা বল এবং 6 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি কালো না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:  
বলটি কালো হওয়ার সম্ভাবনা = 6/24
= 6/ 24
= 1/4

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (1/4)} 
= (4 - 1)/4
= 3/4
২৬.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 24 এবং ষষ্ঠ পদটি 192 হলে প্রথম পদটি কত?
  1. 5
  2. 6
  3. 4
  4. 3
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 24 এবং ষষ্ঠ পদটি 192 হলে প্রথম পদটি কত?

সমাধান: 
গুণোত্তর অনুক্রমে ১ম পদ a এবং সাধারণ অনুপাত r 
তৃতীয় পদ = 24
ar2 = 24 ............ (1)
ষষ্ঠ পদ = 192
ar5 = 192 ............ (2)

(2) ÷ (1) ⇒
ar5/ar2 = 192/24
⇒ r3 = 8
⇒ r = 2

(1) হতে পাই ⇒
a(2)2 = 24
⇒ 4a = 24
∴ a = 6
২৭.
৮০০ টাকায় ৫ বছরের সুদ এবং ৪০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৬০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ১০%
  2. ৫%
  3. ৮%
  4. ১৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০ টাকায় ৫ বছরের সুদ এবং ৪০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৬০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৮০০ টাকার ৫ বছরের সুদ = (৮০০ × ৫) বা ৪০০০ টাকার ১ বছরের সুদ
৪০০ টাকার ৫ বছরের সুদ = (৪০০ × ৫) বা ২০০০ টাকার ১ বছরের সুদ

এখন,
৬০০০ টাকার ১ বছরের সুদ = ৬০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৬০০/৬০০০ টাকা।
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৬০০ ×  ১০০)/৬০০০ টাকা।
= ১০ টাকা বা ১০%
২৮.
x + y = 16 এবং x - y = 2 হলে 5xy এর মান কত?
  1. 63
  2. 252
  3. 315
  4. 215
সঠিক উত্তর:
315
উত্তর
সঠিক উত্তর:
315
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 16 এবং x - y = 2 হলে 5xy এর মান কত?

সমাধান: 
x + y = 16
x - y = 2

আমরা জানি,
4xy = (x + y)2 - (x - y)2
বা, 4xy = 162 - 22
বা, 4xy = 256 - 4 
বা, 4xy = 252
বা, xy = 63
বা, 5xy = 63 × 5
∴5xy = 315
২৯.
৮০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় ও ছোট টুকরার মধ্যে পার্থক্য কত?
  1. ২৮ মিটার
  2. ২৪ মিটার
  3. ৪০ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
২৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় ও ছোট টুকরার মধ্যে পার্থক্য কত?

সমাধান:
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৭ + ১০ = ২০
প্রথম টুকরা = ৮০ এর ৩/২০ = ১২ মি
দ্বিতীয় টুকরা = ৮০ এর ৭/২০ = ২৮ মি
তৃতীয় টুকরা = ৮০ এর ১০/২০ = ৪০ মি


সবচেয়ে বড় ও ছোট টুকরার মধ্যে পার্থক্য = (৪০ - ১২) মিটার = ২৮ মিটার
৩০.
২০০৮ সালের ২৮ আগস্ট বৃহস্পতিবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?
  1. বৃহস্পতিবার
  2. বুধবার
  3. মঙ্গলবার
  4. সোমবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০৮ সালের ২৮ আগস্ট বৃহস্পতিবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

সমাধান:
২৮ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট = ৪ + ৩০ + ১ = ৩৫ দিন 

আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

৩৫ দিন =  (৫ × ৭) + ৬ দিন 

৩৬তম দিন = বৃহস্পতিবার
৩৫তম দিন =  বুধবার।
৩১.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৯ অবশিষ্ট থাকে?
  1. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
  2. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
  3. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
  4. ৩৫, ৪৫, ৭০, ১১৫, ৩১৫
সঠিক উত্তর:
৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৯ অবশিষ্ট থাকে?

সমাধান:
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২৯ অবশিষ্ট থাকে,
সে সংখ্যাটি ২৯ অপেক্ষা বড় এবং সংখ্যাটি (৩৪৪ - ২৯) = ৩১৫ এর গুণনীয়ক।
এখানে,
৩১৫
= ১ × ৩১৫
= ৩ × ১০৫
= ৫ × ৬৩
= ৭ × ৪৫
= ৯ × ৩৫
= ১৫ × ২১ 

∴ ২৯ অপেক্ষা বড়  ৩১৫ এর গুণনীয়কসমূহ = ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
৩২.
দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি?
  1. দুটি ত্রিভুজের ৩টি বাহু পরস্পর সমান হবে।
  2. দুটি ত্রিভুজের ২টি কোণ পরস্পর সমান এবং সংলগ্ন ১টি বাহু সমান হবে।
  3. দুটি ত্রিভুজের ২টি বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি সমান হবে।
  4. উপরের সবগুলো।
সঠিক উত্তর:
উপরের সবগুলো।
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো।
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নিচের কোনটি?

সমাধান: 
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত:
- একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
- একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়
- দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়।
৩৩.
(x2 + 5x + 6)/(x2 - x - 6) = কত?
  1. (x + 2)/(x - 2)
  2. (x + 2)/(x - 3)
  3. (x + 3)/(x - 2)
  4. (x + 3)/(x - 3)
সঠিক উত্তর:
(x + 3)/(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x + 3)/(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 + 5x + 6)/(x2 - x - 6) = কত?

সমাধান:
(x2 + 5x + 6)/(x2 - x - 6)
= (x2 + 2x + 3x + 6)/(x2 - 3x + 2x - 6)
= {x(x + 2) + 3(x + 2)}/{x(x - 3) + 2(x - 3)}
= (x + 2)(x + 3)/(x - 3)(x + 2)
= (x + 3)/(x - 3)
৩৪.
ইউএনডিপি সুশাসন নিশ্চিত করতে কয়টি উপাদান উল্লেখ করেছে?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
সুশাসনের উপাদান:
- ১৯৯৭ সালে ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদান করেন।
- ইউএনডিপি সুশাসন নিশ্চিত করতে ৯টি উপাদান উল্লেখ করেছে। এগুলো হলো-
• সমতা ও ন্যায্যতা,
• সমঅংশীদারিত্ব,
• আইনের শাসন,
• স্বচ্ছতা,
• জবাবদিহিতা,
• সংবেদনশীলতা,
• সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য,
• কার্যকারিতা ও দক্ষতা এবং
• কৌশলগত লক্ষ।

তথ্যসূত্র - ইউএনডিপির ওয়েবসাইট।
৩৫.
'সব কটা জানালা খুলে দাও না' গানটির সুরকার কে?
  1. নজরুল ইসলাম বাবু
  2. আপেল মাহমুদ
  3. আহমেদ ইমতিয়াজ বুলবুল
  4. আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ ইমতিয়াজ বুলবুল
ব্যাখ্যা
সব ক'টাজানালা খুলে দাও না:

- এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গান।
- গানের গীতিকার - নজরুল ইসলাম বাবু।
- সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩৬.
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সর্বাধিক রান করেন কে?
  1. বিরাট কোহলি
  2. রোহিত শর্মা
  3. গ্লেন ম্যাক্সওয়েল
  4. ত্রাভিস হেড
সঠিক উত্তর:
বিরাট কোহলি
উত্তর
সঠিক উত্তর:
বিরাট কোহলি
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৩৭.
ঘোড়াশাল সার কারখানা কোন জেলায় অবস্থিত?
  1. নারায়ণগঞ্জ
  2. মুন্সিগঞ্জ
  3. নরসিংদী
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
নরসিংদী
ব্যাখ্যা
ঘোড়াশাল সার কারখানা:
- ঘোড়াশাল সার কারখানায় ইউরিয়া উৎপাদিত হয়।
- এটি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত।
- শিল্পকারখানা নাম - পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি ।

অন্যন্যা সার কারখানা:
- বর্তমানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর তত্ত্বাবধানে ৬টি কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে।
- এ সার কারখানাগুলি হচ্ছে:
১) ফেঞ্চুগঞ্জে অবস্থিত এনজিএফএফ (NGFF),
২) ঘোড়াশালে অবস্থিত ইউএফএফএল (UFFL),
৩) আশুগঞ্জে অবস্থিত জেডএফসিএল (ZFCL),
৪) নরসিংদীর পলাশে অবস্থিত পলাশ সার কারখানা,
৫) চট্টগ্রামে অবস্থিত সিইউএফএল (CUFL) এবং
৬)জামালপুর জেলার সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন।
৩৮.
APEC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ২০টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৩টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এশীয় প্রশান্ত এটি গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অনঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি দেশ।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
৩৯.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম কী?
  1. মুহম্মদ নূরুল হুদা
  2. সেলিনা হোসেন
  3. হাবীবুল্লাহ সিরাজী
  4. শামসুজ্জামান খান
সঠিক উত্তর:
মুহম্মদ নূরুল হুদা
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ নূরুল হুদা
ব্যাখ্যা
বাংলা একাডেমি:

- বাংলা একাডেমীর মুল ভবনের নাম ছিল বর্ধমান হাউস।
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম- জনাব মুহম্মদ নূরুল হুদা।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন।
- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- প্রথম মহাপরিচালক প্রফেসর মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪০.
'ভিয়েনতিয়েন' কোন দেশের রাজধানী?
  1. জাম্বিয়া
  2. লাওস
  3. মাল্টা
  4. সুরিনাম
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
লাওস (Laos):

- দেশটির আনুষ্ঠানিক নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- জনসংখ্যা: (২০২৩ আনুমানিক) ৭,৫৫৭,০০০।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।

তথ্যসূত্র - Britannica.com