পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭১
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭১ প্রশ্ন

.
দুইটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ৩৬০০। একটি সংখ্যা ১৫০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ১৯৬
  2. ১৮২
  3. ১৪৪
  4. ১১২
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ৩৬০০। একটি সংখ্যা ১৫০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গ.সা.গু. = ৬
ল.সা.গু. = ৩৬০০

এবং
একটি সংখ্যা = ১৫০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু
∴ অপর সংখ্যা = (ল.সা.গু. × গ.সা.গু)/একটি সংখ্যা
= (৩৬০০ × ৬)/১৫০
= ১৪৪

∴ অপর সংখ্যাটি = ১৪৪
.
নাইম ও তাঁর স্ত্রীর বয়সের গড় ৩৫ বছর। নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, নাইমের মেয়ের বয়স কত?
  1. ১৮ বছর
  2. ১২ বছর
  3. ১৬ বছর
  4. ১৪ বছর
সঠিক উত্তর:
১৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নাইম ও তাঁর স্ত্রীর বয়সের গড় ৩৫ বছর। নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, নাইমের মেয়ের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
নাইম ও তাঁর স্ত্রীর বয়সের গড় = ৩৫ বছর
নাইম ও তাঁর স্ত্রীর বয়সের সমষ্টি = (৩৫ × ২) বছর
= ৭০ বছর

নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের গড় = ২৮ বছর
নাইম, তাঁর স্ত্রী ও তাদের মেয়ের বয়সের সমষ্টি = (২৮ × ৩) বছর
= ৮৪ বছর
 
∴ নাইমের মেয়ের বয়স = (৮৪ - ৭০) বছর
= ১৪ বছর
.
log√64x = 2/3 হলে x এর মান কত ?
  1. 4
  2. 2
  3. 6
  4. 0
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: log√64x = 2/3 হলে x এর মান কত ?

সমাধান:
এখানে,
log√64x = 2/3
⇒ x = (√64)2/3
⇒ x = {(43)1/2}2/3
⇒ x = (43/2)2/3
⇒ x = 41
∴ x = 4
.
একজন ক্রেতার কাছে যত টাকা আছে তাতে সে 40টি কলম কিনতে পারে। যদি প্রতিটি কলমের দাম 3 টাকা কম হতো, তবে সে 5টি কলম বেশি কিনতে পারত। তাহলে তার কাছে কত টাকা আছে?
  1. 950 টাকা
  2. 1080 টাকা
  3. 1255 টাকা
  4. 1300 টাকা
সঠিক উত্তর:
1080 টাকা
উত্তর
সঠিক উত্তর:
1080 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রেতার কাছে যত টাকা আছে তাতে সে 40টি কলম কিনতে পারে। যদি প্রতিটি কলমের দাম 3 টাকা কম হতো, তবে সে 5টি কলম বেশি কিনতে পারত। তাহলে তার কাছে কত টাকা আছে?

সমাধান:
ধরি,
প্রতি কলমের দাম = x টাকা
∴ 40টি কলমের দাম = 40x টাকা [ক্রেতার মোট টাকা]

যদি দাম 3 টাকা কম হয় তখন প্রতি কলমের দাম = (x - 3) টাকা
তখন সে কিনতে পারে = (40 + 5) = 45 টি কলম
∴ তখন মোট খরচ = 45(x - 3) টাকা

প্রশ্নমতে,
40x = 45(x - 3)
⇒ 40x = 45x - 135
⇒ 45x - 40x = 135
⇒ 5x = 135
∴ x = 27

∴ তার কাছে আছে = (40 × 27) টাকা
= 1080 টাকা
.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৩। যদি বড় সংখ্যার সাথে ৬ যোগ এবং ছোট সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ হয়। বড় সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১১
  3. ১৪
  4. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৩। যদি বড় সংখ্যার সাথে ৬ যোগ এবং ছোট সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ হয়। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখাটি ৫ক
ছোট সংখ্যাটি ৩ক

প্রশ্নমতে,
৫ক + ৬ = ৪(৩ক - ২)
⇒ ৫ক + ৬ = ১২ক - ৮
⇒ ১২ক - ৫ক = ৬ + ৮
⇒ ৭ক = ১৪
∴ ক = ২

∴ বড় সংখ্যাটি = ৫ × ২ = ১০
.
যদি x + (1/x) = - 2 হয়, তবে x11 - (1/x13) এর মান কত?
  1. 2
  2. 1
  3. 0
  4. - 1
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + (1/x) = - 2 হয়, তবে x11 - (1/x13) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + (1/x) = - 2
⇒ (x2 + 1)/x = - 2
⇒ x2 + 1 = - 2x 
⇒ x2 + 2. x. 1 + (1)2 = 0
⇒ (x + 1)2 = 0
⇒ x + 1 = 0
∴ x = - 1

এখন, 
x11 - (1/x13)
= (- 1)11 - {1/(- 1)13}
= - 1 + 1 
= 0
.
বাস্তব সংখ্যায় |x + 3| ≤ 5 অসমতাটির সমাধান-
  1. -1 ≤ x ≤ 4
  2. - 8 ≤ x ≤ 2
  3. 1 ≤ x ≤ 4
  4. - 4 ≤ x ≤ - 1
সঠিক উত্তর:
- 8 ≤ x ≤ 2
উত্তর
সঠিক উত্তর:
- 8 ≤ x ≤ 2
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় |x + 3| ≤ 5 অসমতাটির সমাধান-

সমাধান:
|x + 3| ≤ 5
⇒ - 5 ≤ x + 3 ≤ 5
⇒ - 5 - 3 ≤ x + 3 - 3 ≤ 5 - 3
⇒ - 8 ≤ x ≤ 2

∴ নির্ণেয় সমাধান: - 8 ≤ x ≤ 2
.
যদি x + 2y = 18 এবং x = 4y হয়, তাহলে (x, y) এর মান কত?
  1. 10, 4
  2. 8, 5
  3. 14, 2
  4. 12, 3
সঠিক উত্তর:
12, 3
উত্তর
সঠিক উত্তর:
12, 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 2y = 18 এবং x = 4y হয়, তাহলে (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 2y = 18  ...... (1)
এবং x = 4y  ....... (2)

এখন,
x এর মান (1) নং বসাই,
4y + 2y = 18
⇒ 6y = 18
⇒ y = 18/6
∴ y = 3

y এর মান (2) নং বসাই পাই,
x = 4 × 3 = 12

∴ নির্ণেয় সমাধান (x, y) = (12, 3)
.
cosA = 3/5 হলে, cosecA এর মান কত?
  1. 5/4
  2. 1/4
  3. 1/5
  4. 3/5
সঠিক উত্তর:
5/4
উত্তর
সঠিক উত্তর:
5/4
ব্যাখ্যা
প্রশ্ন: cosA = 3/5 হলে, cosecA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cosA = 3/5
⇒ cos2A = (3/5)2
⇒ cos2A = 9/25
⇒ 1 - sin2A = 9/25
⇒ 1 - (9/25) = sin2A
⇒ 16/25 = sin2A
⇒ sinA = 4/5
⇒ 1/sinA = 5/4
∴ cosecA = 5/4
১০.
3 + 7 + 11 + 15 +.................... ধারাটির কোন পদ 343?
  1. 90
  2. 87
  3. 86
  4. 81
সঠিক উত্তর:
86
উত্তর
সঠিক উত্তর:
86
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + 15 +.................... ধারাটির কোন পদ 343?

সমাধান:
এখানে,
ধারাটির, ১ম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 7 - 3 = 4
n তম পদ = 343
 
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
⇒ 343 = 3 + (n - 1) × 4
⇒ 286 = 3 + 4n - 4
⇒ 4n = 343 + 1
⇒ n = 344/4
∴ n = 86
১১.
একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, 3 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/3
  3. 2/3
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, 3 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এখানে,
ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল = 1, 2, 3, 4, 5, 6
এবং এদের মধ্যে 3 থেকে বড় সংখ্যা = 4, 5, 6

∴ সমগ্র সম্ভাব্য ফলাফল = 6
এবং ঘটনার অনুকূল ফলাফল = 3

∴ নির্ণেয় সম্ভাবনা = 3/6 = 1/2
১২.
একটি জামার দাম ছিল ১৫০০ টাকা। ঈদ উপলক্ষে প্রথমে জামার দাম ২৫% কমানো হয়। পরে আবার চাহিদা বেড়ে যাওয়ায় সেই কমা দামের উপর ২০% দাম বাড়ানো হয়। বর্তমানে জামার দাম কত টাকা?
  1. ১৩৫০ টাকা
  2. ১৪২৫ টাকা
  3. ১২৫৫ টাকা
  4. ১৫৭৫ টাকা
সঠিক উত্তর:
১৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জামার দাম ছিল ১৫০০ টাকা। ঈদ উপলক্ষে প্রথমে জামার দাম ২৫% কমানো হয়। পরে আবার চাহিদা বেড়ে যাওয়ায় সেই কমা দামের উপর ২০% দাম বাড়ানো হয়। বর্তমানে জামার দাম কত টাকা?

সমাধান:
২৫% কমে,
১০০ টাকায় দাম কমে = ২৫ টাকা
১ টাকায় দাম কমে = ২৫/১০০ টাকা
১৫০০ টাকায় দাম কমে = (২৫ × ১৫০০)/১০০ টাকা
= ৩৭৫ টাকা

তাহলে, ২৫% কমানোর পরে জামার মূল্য = (১৫০০ - ৩৭৫) টাকা
= ১১২৫ টাকা 

২০% বৃদ্ধিতে,
১০০ টাকায় বৃদ্ধি পায় = ২০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ২০/১০০ টাকা
১১২৫ টাকায় বৃদ্ধি পায় = (২০ × ১১২৫)/১০০ টাকা
= ২২৫ টাকা

∴ বর্তমানে জামার দাম = (১১২৫ + ২২৫) টাকা
= ১৩৫০ টাকা
১৩.
দুইটি ভগ্নাংশের গুণফল ১৪/৪৫। এদের একটি ৭/১৫ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৩/৭
  2. ৫/৯
  3. ৫/৮
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ১৪/৪৫। এদের একটি ৭/১৫ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ১৪/৪৫
এবং, একটি ভগ্নাংশ = ৭/১৫

∴ অপর ভগ্নাংশটি = (১৪/৪৫) ÷ (৭/১৫)
= (১৪/৪৫) × (১৫/৭)
= (১৪ × ১৫)/(৪৫ × ৭)
= ২/৩
১৪.
x2 + 7x - 30 এর উৎপাদক কত?
  1. (x + 10)(x - 3)
  2. (x - 5)(x + 6)
  3. (x - 10)(x + 3)
  4. (x + 15)(x - 2)
সঠিক উত্তর:
(x + 10)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x + 10)(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 7x - 30 এর উৎপাদক কত? 

সমাধান: 
x2 + 7x - 30 
= x2 + 10x - 3x - 30
= x(x + 10) - 3(x + 10) 
= (x + 10)(x - 3)
১৫.
একটি ছাত্রাবাসে ৪০০ ছাত্রে ২৭ দিনের খাদ্য মজুদ রয়েছে। যদি ৩ দিন পর ৮০ জন নতুন ছাত্র আসে, তবে বাকি খাদ্য কত দিন চলবে?
  1. ২০ দিন
  2. ১৮ দিন
  3. ২২ দিন
  4. ২১ দিন
সঠিক উত্তর:
২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৪০০ ছাত্রে ২৭ দিনের খাদ্য মজুদ রয়েছে। যদি ৩ দিন পর ৮০ জন নতুন ছাত্র আসে, তবে বাকি খাদ্য কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = (২৭ - ৩) দিন = ২৪ দিন 
∴ মোট ছাত্র সংখ্যা = (৪০০ + ৮০) জন = ৪৮০ জন 

৪০০ জনের খাদ্য মজুদ আছে = ২৪ দিনের 
∴ ১ জনের খাদ্য মজুদ আছে = (২৪ × ৪০০) দিনের 
∴ ৪৮০ জনের খাদ্য মজুদ আছে = (২৪ × ৪০০)/৪৮০ দিনের
= ২০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে চলবে = ২০ দিন।
১৬.
যদি A = {3, 4}, B = {2, 3} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-
  1. {(4, 2) (3, 3) (2, 3)}
  2. {(3, 2) (3, 3) (3, 4)}
  3. {(2, 3) (3, 2) (3, 4)}
  4. {(3, 2), (4, 2), (4, 3)}
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
উত্তর
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4}, B = {2, 3} এবং A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি-

সমাধান: 
দেওয়া আছে,
A = {3, 4}
B = {2, 3} 

∴ A × B = {3, 4} × {2, 3} 
= {(3, 2), (3, 3), (4, 2), (4, 3)}

∴ A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা করে  অন্বয়টি = {(3, 2), (4, 2), (4, 3)}
১৭.
(9n - 1)/(3n - 1) এর মান কত?
  1. 3n + 1
  2. 1/(3n + 1)
  3. 9n + 1
  4. 3n - 1
সঠিক উত্তর:
3n + 1
উত্তর
সঠিক উত্তর:
3n + 1
ব্যাখ্যা
প্রশ্ন: (9n - 1)/(3n - 1) এর মান কত?

সমাধান:
(9n - 1)/(3n - 1)
= {(3n)2 - 12}/(3n - 1)
= {(3n + 1)(3n - 1)}/(3n - 1)
= 3n + 1
১৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. শষাঙ্ক
  2. শশাঙ্ক
  3. শসাঙ্ক
  4. শসাংক
সঠিক উত্তর:
শশাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
শশাঙ্ক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শশাঙ্ক
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- চন্দ্র, চাঁদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ -
  1. কাণ্ডজ্ঞানহীন
  2. নেশাগ্রস্ত
  3. নির্ভীক
  4. বিপর্যস্ত অবস্থা
সঠিক উত্তর:
নেশাগ্রস্ত
উত্তর
সঠিক উত্তর:
নেশাগ্রস্ত
ব্যাখ্যা
• 'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ - নেশাগ্রস্ত

অন্যদিকে,
ডাকাবুকো - নির্ভীক।
ঝড়ো কাক - বিপর্যস্ত অবস্থা।
তালকানা - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. ম্যানুয়াল দ্যা আসুসম্পাসাঁও
  3. রামমোহন রায়
  4. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
সঠিক উত্তর:
রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
রামমোহন রায়
ব্যাখ্যা
গৌড়ীয় ব্যাকরণ:
- ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- এটি রাজা রামমোহন রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে।
- গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন।
- পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি।
- মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

উৎস: বাংলাপিডিয়া।
২১.
'জেলেরা নদী থেকে মাছ ধরছে।' - এখানে ‘নদী থেকে’ পদটি কোন কারক ও কোন বিভক্তি?
  1. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
  2. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
  3. কর্মকারকে পঞ্চমী বিভক্তি
  4. করণকারকে পঞ্চমী বিভক্তি
সঠিক উত্তর:
অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে।

যেমন:
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: ট্রেনটি ঢাকা ছাড়ল।
দ্বিতীয়া বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
তৃতীয়া বিভক্তি: তার চোখ দিয়ে পানি পড়ছে।
পঞ্চমী বিভক্তি: জেলেরা নদী থেকে মাছ ধরছে।
ষষ্ঠী বিভক্তি: বাঘের ভয়ে সকলে ভীত।
সপ্তমী বিভক্তি: দুধে দই হয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
২২.
‘ইতিকথা’ শব্দে ‘ইতি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. নিন্দা
  2. বিশিষ্ট
  3. অস্পষ্ট
  4. পুরনো
সঠিক উত্তর:
পুরনো
উত্তর
সঠিক উত্তর:
পুরনো
ব্যাখ্যা
বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

'ইতি' উপসর্গের ব্যবহার:
- এ বা এর অর্থে- ইতিকর্তব্য, ইতিপূর্বে। 
- পুরনো অর্থে- ইতিকথা, ইতিহাস। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৩.
‘যশ’ শব্দটির বিপরীতার্থক হল -
  1. অপযশ
  2. কীর্তি
  3. প্রতিযশ
  4. খ্যাতি
সঠিক উত্তর:
অপযশ
উত্তর
সঠিক উত্তর:
অপযশ
ব্যাখ্যা
‘যশ’ শব্দটির বিপরীতার্থক হল - অপযশ

উল্লেখ্য,
'যশ' শব্দের অর্থ - সুখ্যাতি, সুনাম; কীর্তি।
'অপযশ' শব্দের অর্থ - নিন্দা; কলঙ্ক; অখ্যাতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
চলিত ভাষার কোন দুটি উপাদান সংক্ষিপ্ত হয়?
  1. সন্ধি ও প্রত্যয়
  2. অব্যয় ও সমাস
  3. সর্বনাম ও ক্রিয়াপদ
  4. বিশেষণ ও বিশেষ্য
সঠিক উত্তর:
সর্বনাম ও ক্রিয়াপদ
উত্তর
সঠিক উত্তর:
সর্বনাম ও ক্রিয়াপদ
ব্যাখ্যা
চলিত ভাষার বৈশিষ্ট্য:
- চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়মের অনুসারী নয়।
- এ ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অধিক।
- চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়।
- এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপের উপযোগী।
- চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষার গতি লঘু, চঞ্চল ও সাবলীল।
- চলিত ভাষায় অপনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
‘কড় কড়’ কোন প্রকার অব্যয়?
  1. অনুকার
  2. সম্মুচ্চয়ী
  3. অনন্বয়ী
  4. অনুসর্গ
সঠিক উত্তর:
অনুকার
উত্তর
সঠিক উত্তর:
অনুকার
ব্যাখ্যা
অনুকার অব্যয়:
- যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।

যথা:
বজ্রের ধ্বনি - কড় কড়
বৃষ্টির তুমুল শব্দ – ঝম ঝম। 
স্রোতের ধ্বনি – কল কল। 
বাতাসের গতি – শন শন।
শুষ্ক পাতার শব্দ – মর মর। 
নূপুরের আওয়াজ – রুম ঝুম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২৬.
'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
  1. অদম্য
  2. দুর্লভ
  3. দুর্জয়
  4. দুর্নিবার
সঠিক উত্তর:
দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
দুর্নিবার
ব্যাখ্যা
• 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্নিবার।

অন্যদিকে,
যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
যা দমন করা যায় না - অদম্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
"জ" কোন ব্যঞ্জনের উদাহরণ?
  1. দন্ত্য
  2. তালব্য
  3. দন্তমূলীয়
  4. ওষ্ঠ্য
সঠিক উত্তর:
তালব্য
উত্তর
সঠিক উত্তর:
তালব্য
ব্যাখ্যা
তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভে ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, , ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৮.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি কে?
  1. ভুসুকুপা
  2. শবরপা
  3. লুইপা
  4. সরহপা
সঠিক উত্তর:
শবরপা
উত্তর
সঠিক উত্তর:
শবরপা
ব্যাখ্যা
শবরপা:
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি শবরপা।
- তিনি ছিলেন নাগার্জুনের শিষ্য।
- শবরপার জীবনকাল ৬৮০-৭৬০ খ্রিস্টাব্দ বলে অনুমান করা হয়।
- শবরপা চর্যাপদের প্রথম পদকর্তা ও লুইপার গুরু ছিলেন।
- ২৮ ও ৫০ নং পদের রচয়িতা তিনি।
- সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি মোট ১৬টি গ্রন্থ রচনা করেন।

শবরপা রচিত উল্লেখযোগ্য পঙক্তি -
"উষ্ণা উষ্ণা পাবত তহিঁ সবই সবরী বালী।
মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবী গীবত গুঞ্জরী।।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
"গরীয়ান" শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গরীয়সী
  2. গড়িয়সী
  3. গরীয়ানী
  4. গরীয়ানি
সঠিক উত্তর:
গরীয়সী
উত্তর
সঠিক উত্তর:
গরীয়সী
ব্যাখ্যা
• পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান্, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।

যেমন:
সৎ-সতী,
মহৎ-মহতী,
গুণবান-গুণবতী,
রূপবান-রূপবতী,
শ্রীমান-শ্রীমতী,
বুদ্ধিমান-বুদ্ধিমতী,
গরীয়ান-গরীয়সী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩০.
নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ?
  1. ট, ত, প
  2. ড, দ, ব
  3. ট, ড, ড়
  4. খ, ঘ, ছ
সঠিক উত্তর:
খ, ঘ, ছ
উত্তর
সঠিক উত্তর:
খ, ঘ, ছ
ব্যাখ্যা
• মহাপ্রাণ ধ্বনির উদাহারণ - খ, ঘ, ছ

অল্পপ্রাণ ব্যঞ্জন:
- সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জন:
- সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৩১.
'মাটির দেয়াল' কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
  1. বুদ্ধদেব বসু
  2. অমিয় চক্রবর্তী
  3. অন্নদাশঙ্কর রায়
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
• 'মাটির দেয়াল' কাব্যগ্রন্থটি রচনা করেছেন - অমিয় চক্রবর্তী।

অমিয় চক্রবর্তী:
- ১০ এপ্রিল, ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ।  তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন।
- পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)।
- কবিতার জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (১৯৬৩) এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ (১৯৭০) উপাধিতে ভূষিত করেন।দ

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩২.
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  1. সে বই নিয়ে পড়তে বসেছে।
  2. বিথু গান গায়।
  3. সেতু স্কুলে যায়।
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সে বই নিয়ে পড়তে বসেছে।
উত্তর
সঠিক উত্তর:
সে বই নিয়ে পড়তে বসেছে।
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।

যেমন:
আমি বাড়ি গিয়ে .......
সে বই নিয়ে

এখানে 'গিয়ে', 'নিয়ে' ক্রিয়ার দ্বারা কথা শেষ হয় নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই।
যেমন:
আমি বাড়ি গিয়ে খাব।
সে বই নিয়ে পড়তে বসেছে।

সমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।

যেমন:
সেতু স্কুলে যায়।
বিথু গান গায়।
ভালো করে পড়াশোনা করবে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৩.
কোনটি স্বরসঙ্গতির উদাহরণ?
  1. বাক্স > বাসক
  2. মুলা > মুলাে
  3. পিশাচ > পিচাশ
  4. ফাল্গুন > ফাগুন
সঠিক উত্তর:
মুলা > মুলাে
উত্তর
সঠিক উত্তর:
মুলা > মুলাে
ব্যাখ্যা
স্বরসঙ্গতি:
- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বরসঙ্গতি বলে।

যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলাে ইত্যাদি।

অন্যদিকে:
অন্তর্হতি - ফাল্গুন > ফাগুন।
ধ্বনি বিপর্যয় - পিশাচ > পিচাশ, বাক্স > বাসক।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৪.
“ঝির ঝির”, “টাপুর টুপুর” — এই শব্দগুলো কী নির্দেশ করে?
  1. অনুভূতি বা ভাব
  2. পৌনঃপুনিকতা
  3. ধ্বনিব্যঞ্জনা
  4. ভাবের গভীরতা
সঠিক উত্তর:
ধ্বনিব্যঞ্জনা
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিব্যঞ্জনা
ব্যাখ্যা
অব্যয়ের ক্ষেত্রে দ্বিরুক্তি বোঝাতে:

ভাবের গভীরতা বোঝাতে:
- তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- ছি ছি, তুমি কী করেছ। 

পৌনঃপুনিকতা বোঝাতে:
- বার বার সে কামান গর্জে উঠল।

অনুভূতি বা ভাব বোঝাতে:
- ভয়ে গা ছম ছম করছে।
- ফোঁড়াটা টন টন করছে।

বিশেষণ বোঝাতে:
- পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।

ধ্বনিব্যঞ্জনা:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৮)।
৩৫.
'হাতি' শব্দের সমার্থক শব্দ -
  1. বারণ
  2. অশ্ব
  3. বাজী
  4. তুরঙ্গ
সঠিক উত্তর:
বারণ
উত্তর
সঠিক উত্তর:
বারণ
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬.
'গবেষণা' শব্দের মূল অর্থ কী?
  1. বিষয় বিশ্লেষণ
  2. জ্ঞান অর্জন
  3. উপস্থাপনা
  4. গরু খোঁজা
সঠিক উত্তর:
গরু খোঁজা
উত্তর
সঠিক উত্তর:
গরু খোঁজা
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ - ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

এই রকম:
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৭.
'সন্ত্রাস' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সম্ + ত্রাস
  2. সৎ + ত্রাস
  3. সন্ + ত্রাস
  4. সদ্‌ + ত্রাস
সঠিক উত্তর:
সম্ + ত্রাস
উত্তর
সঠিক উত্তর:
সম্ + ত্রাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- আগে ম্ এবং পরে চ্ থেকে ম্ পর্যন্ত বর্গীয় ধ্বনির যেকোনোটি থাকলে পূর্বপদের ম্ স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়।

যেমন:
- কিম্ + চিৎ = কিঞ্চিৎ, 
- সম্ + ত্রাস = সন্ত্রাস,
- কিম্ + তু = কিন্তু, 
- সম্ + ধি = সন্ধি, 
- সম্ + নিবেশ = সন্নিবেশ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৩৮.
Choose the correct sentence:
  1. She go to school every day.
  2. She goes to school every day.
  3. She going to school every day.
  4. She is go to school every day.
সঠিক উত্তর:
She goes to school every day.
উত্তর
সঠিক উত্তর:
She goes to school every day.
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) She goes to school every day.

- প্রতিদিন কাজ সম্পাদন হয় বিধায় এটি Present simple tense.
- Present simple tense-এ যদি subject, third person singular number হয়, তাহলে মূল verb-এর শেষে -s বা -es বসে।
- এখানে subject হচ্ছে She.
- যা third person singular number.

- অন্য অপশনগুলো tense এবং verb এর গঠনগত দিক থেকে ভুল:

• Other options:

ক) "She go" : ভুল, কারণ "go" এর সঙ্গে "she" হলে "goes" হবে।

গ) "She going" : ভুল, কারণ helping verb (is/are/am) নেই।

ঘ) "She is go" : ভুল, কারণ "go" এর আগে "is" থাকলে "going" হওয়া উচিত ছিল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৯.
The cat chased the mouse. (Change to Passive voice.)
  1. The mouse was chased by the cat.
  2. The cat is chasing the mouse.
  3. The mouse runs from the cat.
  4. By the cat chased the mouse.
সঠিক উত্তর:
The mouse was chased by the cat.
উত্তর
সঠিক উত্তর:
The mouse was chased by the cat.
ব্যাখ্যা
• Correct Answer: ক) The mouse was chased by the cat.

- মূল বাক্যটি past simple tense-এ আছে: "chased".
- Passive voice করার নিয়ম:
- Object + was/were + verb-এর 3rd form + by + subject.

- তাই সঠিক রূপ:
- The mouse was chased by the cat.

Other options:

খ) Active voice-এ আছে, এবং Tense-ও বদলে গেছে।

গ) অর্থ ও Tense উভয়ই ভিন্ন।

ঘ) গঠনগতভাবে ভুল এবং ইংরেজি grammar অনুযায়ী অস্বাভাবিক।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪০.
Identify the correct tag question: "You won’t be late, ___?"
  1. won’t you
  2. will you
  3. aren’t you
  4. do you
সঠিক উত্তর:
will you
উত্তর
সঠিক উত্তর:
will you
ব্যাখ্যা
• Complete Sentence: You won’t be late, will you?

- মূল বাক্যটি নেতিবাচক (negative) : “won’t be late”.
- নিয়ম অনুযায়ী, যদি মূল বাক্য নেতিবাচক হয়, তাহলে tag হয় ধনাত্মক (positive)।
- এখানে "won’t" এর বিপরীত হবে "will".
- তাই সঠিক ট্যাগ: "will you?"

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪১.
"If I ___ a bird, I would fly." Fill in the blank.
  1. am
  2. was
  3. were
  4. will be
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) were.

- এই বাক্যটি Second Conditional Sentence, যা কল্পনা বা অবাস্তব অবস্থা বোঝায়।
- এই ধরনের বাক্যে যদি subject হয় "I", তবুও "were" ব্যবহার করা হয় (grammatical rule).

- If I were a king, I would help the poor.
- If she were taller, she could reach the shelf.

- Correct Sentence: "If I were a bird, I would fly."
- যদি আমি একটি পাখি হতাম, তাহলে আমি উড়তাম।

Other options:

ক) am – Present tense, কিন্তু কল্পনাপ্রসূত বাক্যে চলে না।

খ) was – বাস্তব অবস্থার জন্য ঠিক, কিন্তু hypothetical হলে "were" লাগে।

ঘ) will be – ভবিষ্যত বোঝায়, কিন্তু এখানে কল্পনার কথা বলা হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪২.
Which word is an adverb in the sentence: "He ran quickly to the store."?
  1. He
  2. ran
  3. quickly
  4. store
সঠিক উত্তর:
quickly
উত্তর
সঠিক উত্তর:
quickly
ব্যাখ্যা
• Given Sentence: He ran quickly to the store.
- Bangla Meaning: সে দ্রুত দোকানে ছুটে গেল।

• Adverb হলো এমন একটি শব্দ, যা verb, adjective, অথবা অন্য adverb-কে বর্ণনা বা বিশ্লেষণ করে।

-  He ran quickly to the store. বাক্যে:
- ran হচ্ছে কাজের ক্রিয়া (verb)
- quickly বলছে সে কীভাবে দৌড়াল — তাই এটি adverb

- তাই সঠিক উত্তর: গ) quickly.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৩.
Choose the correct preposition: "She is afraid ___ spiders."
  1. with
  2. of
  3. at
  4. for
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Complete Sentence: She is afraid of spiders.
- Bangla Meaning: সে মাকড়সা ভয় পায়।
 
• Afraid of someone/something:
- Bangla Meaning: ভীত; কুণ্ঠিত; কুণ্ঠ।
- English Meaning: feeling fear or worry about something, or about something bad that might happen.

Example Sentence:
- I've always been afraid of the dark.
- He told a crowd of supporters: "I'm not afraid of anyone."
- Several of the women who complained say they are afraid of retaliation.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৪৪.
"Neither the teacher nor the students ___ present." Fill in the blank.
  1. was
  2. were
  3. is
  4. are
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) were ও ঘ) are.
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------- 

Correct sentence: "Neither the teacher nor the students were/are present."
- Bangla Meaning: শিক্ষক এবং ছাত্ররা এই উপস্থিত ছিল না।

- যখন বাক্যে "Neither...nor..." থাকে, তখন verb দ্বিতীয় subject-এর (যেটা "nor"-এর পরে থাকে) সঙ্গে number অনুযায়ী মিলে যায়।

- এখানে দ্বিতীয় subject হলো students, যেটা plural (বহুবচন)।

- তাই verb হবে "were/are" (plural form).

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৪৫.
"Swimming is good exercise."
Here 'Swimming' is-
  1. Present participle
  2. Gerend
  3. Past participle
  4. Infinitive
সঠিক উত্তর:
Gerend
উত্তর
সঠিক উত্তর:
Gerend
ব্যাখ্যা
• Correct Answer: খ) Gerund.

• Given Sentence: Swimming is good exercise.

- Gerund হলো verb + ing ফর্ম যা noun (বিশেষ্য) হিসেবে ব্যবহৃত হয়।
- এখানে Swimming বাক্যের subject বা কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে।
- তাই, এখানে Swimming হচ্ছে Gerund.

• Other options:

ক) Present participle
- Present participle-ও verb + ing ফর্ম, কিন্তু এটি adjective (বিশেষণ) হিসেবে কাজ করে অথবা continuous tense-এ ব্যবহৃত হয়।

- The swimming fish jumped. (fish কে বর্ণনা করছে → adjective)
- তাই, present participle হলে এটি কাজ/ক্রিয়া বোঝায়, কিন্তু বাক্যে noun হিসেবে ব্যবহৃত হয়নি।

গ) Past participle 
- এটি verb-এর 3rd form → যেমন: eaten, broken, written
ব্যবহৃত হয়:
- Perfect tense-এ → He has written a letter.
- Passive voice-এ → The letter was written by me.
- Adjective হিসেবে → A broken chair
- কিন্তু Swimming একটি past participle নয়।

ঘ) Infinitive
- Infinitive হলো: to + verb → যেমন: to swim, to read, to run
- I like to swim.
- To read books is enjoyable.
- তাই এটি Infinitive নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৬.
"Ephemeral" means:
  1. Permanent
  2. Temporary
  3. Fragile
  4. Eternal
সঠিক উত্তর:
Temporary
উত্তর
সঠিক উত্তর:
Temporary
ব্যাখ্যা
• "Ephemeral" means: Temporary.

• Ephemeral (Noun, Adj)
- Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
- English Meaning: lasting a very short time.

খ) Temporary (Noun)
- Bangla Meaning: দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।
- English Meaning: one serving for a limited time.

• Other options:

ক) Permanent
- Bangla Meaning: স্থায়ী; চিরস্থায়ী; দীর্ঘকালব্যাপী অপরিবর্তিত; সুদীর্ঘকাল টিকে থাকার মতো করে গঠিত বা নির্মিত।
- English Meaning: continuing or enduring without fundamental or marked change: stable.

গ) Fragile
- Bangla Meaning: ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।
- English Meaning: easily broken or destroyed.

ঘ) Eternal
- Bangla Meaning: চিরন্তন; আদি-অন্তহীন।
- English Meaning: having infinite duration : everlasting.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪৭.
"All the world’s a stage" is a famous line from:
  1. Macbeth
  2. As You Like It
  3. The Tempest
  4. Julius Caesar
সঠিক উত্তর:
As You Like It
উত্তর
সঠিক উত্তর:
As You Like It
ব্যাখ্যা
• Correct Answer: খ) As You Like It. 

- এই বিখ্যাত উক্তিটি এসেছে উইলিয়াম শেক্সপিয়ারের পাঁচ-অঙ্কের কমেডি নাটক As You Like It-এর Act II, Scene VII-এ, যেখানে চরিত্র Jaques বলেন:
“All the world’s a stage,
And all the men and women merely players…”

- As You Like It:
- এটি (pastoral comedy) যা হলো শহুরে ঝুট ঝামেলা থেকে দূরে রেখে বর্ণিত কাহিনী।
- নাটকের কেন্দ্রীয় চরিত্র Rosalind ও Orlando। Rosalind ছদ্মবেশী হয়ে বনেদ্বারে চলে যান, এবং বনেই Jaques-এর “Seven Ages of Man” বক্তৃতা প্রমুখ গুরুত্বপূর্ণ দৃশ্য তৈরি করে।
- নাটকে Rosalind তার চাচা Duke Frederick-এর রাজদরবার থেকে বিতাড়িত হয়ে বনাঞ্চল Forest of Arden-এ পালিয়ে যান।
- তিনি সেখানে ছদ্মবেশে Ganymede নামে থাকেন এবং Orlando নামের এক তরুণের প্রেমে পড়েন।
- Orlando-ও বনাঞ্চলে আসে ভাইয়ের অত্যাচার থেকে পালিয়ে।
- বনের মধ্যে আরও অনেক চরিত্র—যেমন Touchstone (এক প্রহসনপ্রবণ ব্যক্তি), Celia (Rosalind-এর বোনসম), Silvius ও Phoebe- জীবন, প্রেম ও আত্ম-আবিষ্কারের মাধ্যমে যুক্ত হয়।
- শেষে চারটি যুগলের বিবাহ হয় এবং নাটকটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

• William Shakespeare:
- ২৬ এপ্রিল ১৫৬৪ – ২৩ এপ্রিল ১৬১৬, Stratford-upon-Avon, ইংল্যান্ড।
- ইংরেজির জাতীয় কবি; “Bard of Avon”.
- প্রায় ৩৭টি নাটক, ১৫৪টি সনেট, এবং ধীর কবিতা
- তার নাটকগুলো tragedy, comedy, history অন্তর্ভুক্ত; ভাষা ও চরিত্রায়নের বৈচিত্র্য তাকে তীব্র জনপ্রিয়তা দিয়েছে।
- নাটক ও কবিতা আজও বিশ্বজুড়ে পাঠ ও মঞ্চায়িত হয়।

• Famous Quotes:
- “To be, or not to be, that is the question.” – Hamlet.
- “The lady doth protest too much, methinks.” – Hamlet.
- “Cowards die many times before their deaths.” – Julius Caesar.
- “What's in a name? … a rose by any other name would smell as sweet.” – Romeo and Juliet.
- “Some are born great, some achieve greatness, …” – Twelfth Night.

• Famous Works:
- Tragedy: Hamlet, Macbeth, Othello, King Lear.
- Comedy: As You Like It, Twelfth Night, A Midsummer Night's Dream, The Merchant of Venice.
- History: Henry IV, Henry V, Richard III, Julius Caesar.

Source: Britannica.
৪৮.
You ___ wear a mask in public places.
  1. can
  2. may
  3. must
  4. might
সঠিক উত্তর:
must
উত্তর
সঠিক উত্তর:
must
ব্যাখ্যা
• Complete Sentence: You must wear a mask in public places.

- এখানে "must" সঠিক কারণ এটি বাধ্যতামূলক নির্দেশ বা অত্যাবশ্যক কর্তব্য বোঝাতে ব্যবহৃত হয়।

•Must: ব্যবহৃত হয় কোনো বাধ্যবাধকতা, নিয়ম বা অত্যাবশ্যক কর্তব্য বোঝাতে (যেমন: You must follow the rules).

• Other options:
ক) Can: ব্যবহৃত হয় সামর্থ্য বা অনুমতি বোঝাতে (যেমন: You can go now).

খ) May: ব্যবহৃত হয় অনুমতি বা সম্ভাবনা বোঝাতে (যেমন: You may leave early today).

ঘ) Might: ব্যবহৃত হয় দুর্বল সম্ভাবনা বোঝাতে (যেমন: It might rain today).

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৯.
If it rains, we ___ cancel the picnic.
  1. Would
  2. Will
  3. Should
  4. Might
সঠিক উত্তর:
Will
উত্তর
সঠিক উত্তর:
Will
ব্যাখ্যা
• Complete Sentence: If it rains, we will cancel the picnic.

- এখানে First Conditional (প্রথম শর্তসাপেক্ষ বাক্য) ব্যবহার করা হয়েছে, যা সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনা প্রকাশ করে। এই ধরনের বাক্যে:
- If-clause (শর্তাংশ)-এ Present Simple (rains).
- Main clause (প্রধান বাক্য)-এ Future Simple (will cancel) ব্যবহৃত হয়।
- Why "will" is correct:
- First Conditional-এ সাধারণত "will" ব্যবহার করা হয় যখন ফলাফল নিশ্চিত বা সম্ভাব্য হয়।

 - এটি একটি প্রত্যক্ষ সিদ্ধান্ত বোঝায় (বৃষ্টি হলে আমরা নিঃসন্দেহে পিকনিক বাতিল করব)।

• Other options:
ক) Would: Second Conditional-এ ব্যবহৃত হয় (অবাস্তব বা কম সম্ভাব্য অবস্থা), যেমন: "If it rained, we would cancel."

গ) Should: উপদেশ বা কর্তব্য বোঝায়, যেমন: "We should cancel if it rains." (এখানে শর্তসাপেক্ষ নয়)।

ঘ) Might: অনিশ্চিত সম্ভাবনা বোঝায়, যেমন: "We might cancel if it rains." (কিন্তু এখানে নিশ্চিত সিদ্ধান্তের প্রয়োজন)।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫০.
She can swim, ___?
  1. can she
  2. can't she
  3. doesn't she
  4. isn't she
সঠিক উত্তর:
can't she
উত্তর
সঠিক উত্তর:
can't she
ব্যাখ্যা
• Complete Sentence: She can swim, can't she?

- এটি একটি Tag Question (পূর্বানুমানমূলক প্রশ্ন) যেখানে মূল বাক্যটি affirmative (হ্যাঁ-বোধক) হলে tag টি negative (না-বোধক) হয় এবং মূল বাক্যের auxiliary verb টি tag-এ পুনরায় ব্যবহার করা হয়।

মূল বাক্য: She can swim (affirmative)
Tag: can't she? (negative)

• Tag Question গঠনের নিয়ম:
- মূল বাক্য affirmative হলে tag negative হয়, এবং vice versa.
- মূল বাক্যের auxiliary verb (can, will, is, has ইত্যাদি) tag-এ পুনরায় ব্যবহার করতে হয়।
- Subject pronoun (he, she, they) ব্যবহার করতে হয়।

• Other options:

ক) can she? → ভুল, কারণ tag টি negative হওয়া উচিত (মূল বাক্য affirmative).

গ) doesn't she? → ভুল, কারণ মূল বাক্যে "can" auxiliary verb ব্যবহৃত হয়েছে, "do" নয়।

ঘ) isn't she? → ভুল, কারণ "is" এখানে প্রযোজ্য নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫১.
Identify the correct sentence:
  1. Neither of the boys have done the work.
  2. Neither of the boys has done the work.
  3. Neither boys has done the work.
  4. Neither has of the boys done the work.
সঠিক উত্তর:
Neither of the boys has done the work.
উত্তর
সঠিক উত্তর:
Neither of the boys has done the work.
ব্যাখ্যা
• The correct sentence is: খ) Neither of the boys has done the work.

- "Neither" একটি singular indefinite pronoun যা দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনোটিকেই বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি singular verb (has) নেয়, কারণ এটি প্রতিটি individual-কে আলাদাভাবে বিবেচনা করে।

- Neither of + plural noun + singular verb.

• Other options:
ক) Neither of the boys have done the work. - "have" Plural verb, কিন্তু "neither" singular.

গ) Neither boys has done the work. - সাথে "of the" যুক্ত হলে সঠিক হবে।

ঘ) Neither has of the boys done the work. - ভুল ব্যবহার "Has of" grammatically invalid.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫২.
Change into superlative:
Mount Everest is higher than any other mountain.
  1. Mount Everest is the highest of all mountains.
  2. Mount Everest is the most high mountain.
  3. Mount Everest is one of the highest mountains.
  4. Mount Everest is as high as any mountain.
সঠিক উত্তর:
Mount Everest is the highest of all mountains.
উত্তর
সঠিক উত্তর:
Mount Everest is the highest of all mountains.
ব্যাখ্যা
• The correct answer is: ক) Mount Everest is the highest of all mountains.

• Superlative degree ব্যবহার করার নিয়ম:

Structure: the + adjective (highest) + of all/prepositional phrase
- মূল বাক্য "higher than any other mountain" (comparative degree) থেকে superlative করতে:

Comparative: Mount Everest is higher than any other mountain.
Superlative: Mount Everest is the highest of all mountains.

- "Highest" হলো "high"-এর superlative form.
- "Of all mountains" সঠিকভাবে সর্বোচ্চ অবস্থান বোঝায়।

• Other Options :
খ) "Most high": Grammatically incorrect ("high" এর superlative হলো "highest," not "most high").

গ) "One of the highest": Changes meaning (implies there are other equally high mountains, which contradicts the original statement).

ঘ) "As high as": Positive degree (সমতুল্য বোঝায়), superlative নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫৩.
Change into complex sentence:
He is too weak to run.
  1. He is very weak and cannot run.
  2. He is weak so he can't run.
  3. He is so weak that he cannot run.
  4. He is not strong and he cannot run.
সঠিক উত্তর:
He is so weak that he cannot run.
উত্তর
সঠিক উত্তর:
He is so weak that he cannot run.
ব্যাখ্যা
• The correct answer is: গ) He is so weak that he cannot run.

- Complex Sentence-এ একটি main clause এবং একটি subordinate clause থাকে। মূল বাক্য "He is too weak to run"-কে complex করতে:
- "too...to"-এর পরিবর্তে "so...that" ব্যবহার করা হয়েছে:
- Structure: so + adjective + that + clause
Example: He is so weak that he cannot run.

• Other options:

ক) He is very weak and cannot run. - "and" দিয়ে যুক্ত হলেও এটি compound sentence (দুইটি independent clause).

খ) He is weak so he can't run. - "so" দিয়ে যুক্ত হলেও এটি compound sentence.

ঘ) He is not strong and he cannot run. - "and" দিয়ে যুক্ত, এটি compound sentence.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫৪.
To win the race requires practice. The underlined part is:
  1. Gerund phrase
  2. Infinitive phrase
  3. Participial phrase
  4. Prepositional phrase
সঠিক উত্তর:
Infinitive phrase
উত্তর
সঠিক উত্তর:
Infinitive phrase
ব্যাখ্যা
• The underlined part "To win the race" in the sentence "To win the race requires practice." is a: খ) Infinitive phrase.

- এটি "to" + verb (to win, to eat, to play) দিয়ে শুরু হয়।
- এটি একটি noun, adjective বা adverb এর মত কাজ করতে পারে।
- এই বাক্যে এটি noun হিসেবে কাজ করছে (subject of the verb 'requires').

• Other options:

ক) Gerund phrase হলে verb-এর সাথে -ing যুক্ত হতো (যেমন: "Winning the race requires practice").

গ) Participial phrase সাধারণত adjective হিসেবে কাজ করে এবং verb-এর সাথে -ing/-ed যুক্ত থাকে।

ঘ) Prepositional phrase হলে "to" preposition হিসেবে ব্যবহৃত হতো (যেমন: "to the store"), কিন্তু এখানে "to" infinitive marker.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫৫.
The committee ___ divided in their opinions.
  1. is
  2. are
  3. was
  4. were
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) are ও ঘ) were.
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------- 

• Complete Sentence: The committee were/are divided in their opinions.

- এখানে "committee" একটি collective noun (সমষ্টিবাচক বিশেষ্য), যা একদল মানুষকে বোঝায়।
- Collective noun-এর ক্ষেত্রে verb singular বা plural উভয় হতে পারে, তবে এখানে "divided in their opinions" বোঝাচ্ছে যে কমিটির সদস্যরা পৃথক মত পোষণ করছেন (ব্যক্তিগতভাবে ভিন্ন ভিন্ন মত থাকার অর্থে)।
- Plural verb ("were") ব্যবহার করা হয় যখন collective noun-এর সদস্যদের পৃথক কর্ম বা অবস্থা বোঝানো হয়।
- Singular verb ("was") ব্যবহার করা হয় যখন collective noun-কে একটি একক ইউনিট হিসেবে বিবেচনা করা হয়।
- যেহেতু এখানে "opinions" (বহুবচন) এবং "their" ব্যবহার করা হয়েছে, এটি স্পষ্ট যে কমিটির সদস্যরা আলাদা আলাদা মত দিয়েছেন। তাই plural verb "were" সঠিক।

• Other options:
ক) is : Singular present verb, যা এখানে প্রযোজ্য নয় কারণ কমিটি একক সিদ্ধান্ত নয় বরং সদস্যদের পৃথক মতামত বোঝানো হয়েছে।

গ) was : Singular past verb, কিন্তু "their opinions" দেখে বোঝা যাচ্ছে plural verb প্রযোজ্য।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫৬.
They ___ (play) cricket since morning.
  1. played
  2. have played
  3. have been playing
  4. are playing
সঠিক উত্তর:
have been playing
উত্তর
সঠিক উত্তর:
have been playing
ব্যাখ্যা
• Complete Sentence: They have been playing cricket since morning.

- এই বাক্যটিতে "since morning" ব্যবহার করা হয়েছে, যা একটি অনির্দিষ্ট সময়ের ধারাবাহিকতা বোঝায় (সকাল থেকে এখন পর্যন্ত ক্রিকেট খেলছে)।
- এমন ক্ষেত্রে Present Perfect Continuous Tense ব্যবহৃত হয়, যার গঠন হলো:
- Subject + have been/has been + verb-ing.
- এখানে "have been playing" সঠিক কারণ:
- "have been" (plural subject "they"-এর জন্য)।
- "playing" (ক্রিকেট খেলার ধারাবাহিকতা বোঝাতে)।

• Other options:
ক) played : Past Simple Tense, যা শুধু অতীতের ঘটনা বোঝায় (ধারাবাহিকতা নয়)।
খ) have played : Present Perfect Tense, যা সম্পূর্ণ কাজ বোঝায় (শুরু থেকে শেষ পর্যন্ত), কিন্তু ধারাবাহিকতা নয়।
ঘ) are playing : Present Continuous Tense, যা বর্তমানে চলছে এমন কাজ বোঝায়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫৭.
Which word is an interjection?
  1. Running
  2. Wow
  3. Beautiful
  4. Quickly
সঠিক উত্তর:
Wow
উত্তর
সঠিক উত্তর:
Wow
ব্যাখ্যা
• The Correct interjection is wow!

খ) Wow (Interjection)
- Bangla Meaning: বিস্ময় বা সমাদর প্রকাশসূচক।
- English Meaning: used to express strong feeling (such as pleasure or surprise).

• Other options:
ক) Running (Noun, Adj, Adv)
- Bangla Meaning: দৌড়; ধাবন।
- English Meaning: the action of running.

গ) Beautiful (Adj)
- Bangla Meaning: সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
- English Meaning: having qualities of beauty : exciting aesthetic pleasure.

ঘ) Quickly (Adj, Adv, Noun)
- Bangla Meaning: দ্রুতবেগে, তাড়াতাড়ি, অবিলম্বে।
- English Meaning: acting or capable of acting with speed.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৫৮.
নাগার্নো-কারাবাখ যুদ্ধে কোন দেশ মধ্যস্থতা করেছিল?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
নাগার্নো-কারাবাখ:
- 'নাগার্নো-কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত। কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা। বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

⇒ আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

উৎস: i) Britannica.
ii) বিবিসি বাংলা।
৫৯.
ঢাকা গেইট কোন মুঘল সম্রাটের শাসনামলে নির্মিত?
  1. মীর জুমলা
  2. আওরঙ্গজেব
  3. শায়েস্তা খান
  4. জাহাঙ্গীর
সঠিক উত্তর:
আওরঙ্গজেব
উত্তর
সঠিক উত্তর:
আওরঙ্গজেব
ব্যাখ্যা
ঢাকা গেইট:
- ঢাকা গেইট ঐতিহাসিক মোগল স্থাপত্য নিদর্শন।
- এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকার ঐতিহাসিক স্থাপনা।
- এটি মীর জুমলা গেইট, ময়মনসিংহ গেইট বা রমনা গেইট নামেও পরিচিত ছিল।
- 'ঢাকা গেইট' এর নির্মাতা হলেন 'মীর জুমলা'।

উল্লেখ্য,
- মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে বাংলার গভর্নর হয়ে আসেন মীর জুমলা।
- মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকা গেইট নির্মাণ করেছিলেন।
- সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এটি নির্মাণ করা হয়।
- সম্প্রতি ঢাকা গেট সংস্কার শেষে নতুন করে উদ্বোধন হয় ঐতিহাসিক ঢাকা গেইট।

অন্যদিকে,
- লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান।
- ঢাকায় ‘বড় কাটরা’ নির্মাণ করেন শাহ সুজা।
- ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ২৬ জানুয়ারি ২০২৪, বিবিসি বাংলা।
৬০.
টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অধিনায়ক কে? [জুন, ২০২৫]
  1. মেহেদী হাসান মিরাজ
  2. সৌম্য সরকার
  3. লিটন দাস
  4. নাজমুল হোসেন শান্ত
সঠিক উত্তর:
নাজমুল হোসেন শান্ত
উত্তর
সঠিক উত্তর:
নাজমুল হোসেন শান্ত
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- টেস্ট স্ট্যাটাস লাভ করে — ২০০০ সালে।
- সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে — ২০০০ সালের ১০ই নভেম্বর — ভারতের বিপক্ষে।
- টেস্ট ম্যাচে প্রথম জয় পায় — ২০০৫ সালে — জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট সিরিজ জয় লাভ করে — ১০ জানুয়ারি, ২০০৫ সালে — জিম্বাবুয়ের বিপক্ষে ।

উল্লেখ্য,
- টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উৎস: i) Bangladesh Cricket Board।
ii) প্রথম আলো।
৬১.
মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নং সেক্টরের অধীনে ছিল?
  1. ৪নং সেক্টর
  2. ৬নং সেক্টর
  3. ৯নং সেক্টর
  4. ১১নং সেক্টর
সঠিক উত্তর:
৬নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
৬নং সেক্টর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য তৎকালীন অস্থায়ী বাংলাদেশ সরকার সমগ্র পূর্ব পাকিস্তানকে (বর্তমান বাংলাদেশ) ১১টি সেক্টরে বিভক্ত করে।
- এটি ছিলো যুদ্ধ পরিচালনার একটি সামরিক কৌশল।
- ১৯৭১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই সেক্টর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

⇒ সেক্টরগুলো:
- ১নং সেক্টর: চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রাম,
- ২নং সেক্টর: ঢাকা, নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ,
- ৩নং সেক্টর: কুমিল্লা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ,
- ৪ নং সেক্টর: মৌলভীবাজার ও সিলেটের পূর্বাংশ,
- ৫নং সেক্টর: সিলেট ও সুনামগঞ্জ,
- ৬নং সেক্টর: রংপুর, দিনাজপুর,
- ৭নং সেক্টর: রাজশাহী, বগুড়া, পাবনা,
- ৮নং সেক্টর: কুষ্টিয়া, যশোর, ফরিদপুর,
- ৯নং সেক্টর: খুলনা, বরিশাল,
- ১০নং সেক্টর: সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল,
- ১১নং সেক্টর: টাঙ্গাইল, ময়মনসিংহ।

উৎস: বাংলাপিডিয়া।
৬২.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. এভাস্ট
  2. এভিজি
  3. মাইক্রোসফট ওয়ার্ড
  4. ক্যাসপারস্কি
সঠিক উত্তর:
মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোসফট ওয়ার্ড
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ড এন্টিভাইরাস সফটওয়্যার নয়।

এন্টিভাইরাস সফটওয়্যার:
- অ্যান্টিভাইরাস সফটওয়্যার হল এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারকে ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যার থেকে রক্ষা করে। 
- এটি এই ধরনের ক্ষতিকারক সফটওয়্যার সনাক্ত করে, প্রতিহত করে এবং অপসারণ করে।
- ফলে এ সময় কম্পিউটার সুরক্ষায় অ্যান্টিভাইরাস সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

⇒ কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- Kaspersky
- Bit defender
- Avast,
- Avira
- 360 Total Security
- AVG,
- Microsoft Windows Defender
- Panda Free
- Check Point ZoneAlarm Free Antivirus + Firewall
- Comodo.

উৎস: SafetyDetectives.
৬৩.
অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ কোন দেশের বিরুদ্ধে পরিচালিত অভিযান?
  1. ইরান
  2. ইরাক
  3. ইসরায়েল
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’:
- অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি' অভিযান পরিচালনা করছে ইরান।
- ১৩ জুন, ২০২৫ তারিখে ইরানে ইসরাইলের পরিচালিত অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে অপারেশন ট্রু প্রমিজ থ্রি অভিযান পরিচালনা করছে ইরান।

⇒ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামের বৃহৎ সামরিক প্রতিশোধ শুরু করেছে।
- এ অপারেশনের মূল লক্ষ্য হলো- ইসরায়েলের বিমানঘাঁটি, রাডার ব্যবস্থা, এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা।
- এই অপারেশন তিন ধাপে বাস্তবায়ন হবে-
১. প্রথম ধাপে বিমানঘাঁটি ও রাডার ব্যবস্থার ধ্বংস,
২. দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা,
৩. তৃতীয় ও চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক মিসাইল হামলা।

উল্লেখ্য,
- ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ইরান 'অপারেশন ট্রু প্রমিজ-১' এবং 'ট্রু প্রমিজ-২' নামে দুটি প্রতিশোধমূলক সামরিক অভিযান পরিচালনা করেছিল।
- ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে নিখুঁতভাবে আঘাত হানা হয়।

উৎস: Tasnim পত্রিকা।
৬৪.
পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে -
  1. প্রায় ৩৬৪ দিন ৬ ঘণ্টা
  2. প্রায় ৩৬৪ দিন ৮ ঘণ্টা
  3. প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা
  4. প্রায় ৩৬৫ দিন ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা
ব্যাখ্যা
পৃথিবী:
- পৃথিবীর সুর্যের তৃতীয় নিকটতম গ্রহ।
- একমাত্র পৃথিবী গ্রহেই উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ রয়েছে।
- সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার ।
- এর ব্যাস প্রায় ১২,৬৬৭ কিলোমিটার।
- পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।

উল্লেখ্য,
- পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা )।
- পৃথিবী সূর্যের চারপাশে প্রায় ৬৭,০০০ মাইল (১,০৭,০০০ কিলোমিটার) বেগে প্রতি ঘন্টায় ঘুরতে থাকে।
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড।

উৎস: i) NASA (.gov).
ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৫.
নিম্নের কোন দেশটির রাজধানী নেই?
  1. নাউরু
  2. কম্বোডিয়া
  3. উগান্ডা
  4. নামিবিয়া
সঠিক উত্তর:
নাউরু
উত্তর
সঠিক উত্তর:
নাউরু
ব্যাখ্যা
নাউরু:
- দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র নাউরু।
- একসময় প্লেজেন্ট আইল্যান্ড নামে পরিচিত ছিল।
- এটি আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম।
- এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র।
- এর কোনো রাজধানী নেই।

উল্লেখ্য,
- দেশটির সরকারি কাজকর্ম ইয়ারেন জেলা থেকে পরিচালিত হয়, তবে এটিকে আনুষ্ঠানিক রাজধানী হিসেবে ধরা হয় না। 

অন্যদিকে,
- দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশ কম্বোডিয়া। রাজধানী: নমপেন।
- উগান্ডা আফ্রিকা মহাদেশে অবস্থিত। রাজধানী: কাম্পালা।
- নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। রাজধানী: উইন্ডহোক।

উৎস: i) The Business Standard.
ii) Britannica.
৬৬.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কত তারিখে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করেছে?
  1. ৩০ জুলাই, ২০২৪
  2. ৩১ জুলাই, ২০২৪
  3. ১ আগস্ট, ২০২৪
  4. ২ আগস্ট, ২০২৪
সঠিক উত্তর:
৩১ জুলাই, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
৩১ জুলাই, ২০২৪
ব্যাখ্যা
'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি:
- বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি- কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে।
- এমতাবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালানো হয়েছে।
- যা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
- আর এরই প্রতিবাদে ছাত্ররা তাদের কর্মসূচি 'মার্চ ফর জাস্টিস' পালন করেছে।

⇒ ৩০ জুলাই, ২০২৪ তারিখে তারা মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে।
- ৩১ জুলাই, ২০২৪ তারিখে তারা মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করেছে।
- ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

উৎস: প্রথম আলো।
৬৭.
নিম্নের কোন দেশটির সাথে ইরানের সীমান্ত নেই?
  1. আর্মেনিয়া
  2. আজারবাইজান
  3. তুর্কমেনিস্তান
  4. জর্ডান
সঠিক উত্তর:
জর্ডান
উত্তর
সঠিক উত্তর:
জর্ডান
ব্যাখ্যা
জর্ডানের সাথে ইরানের কোনো স্থল বা সমুদ্র সীমান্ত নেই।

ইরান:

- দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান।
- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। 
- ইরান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত।
- ইরানের স্থল সীমান্ত রয়েছে সাতটি দেশের সাথে: আফগানিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক এবং ইরাক।
- রাজধানী: তেহরান।
- সরকারি ভাষা: ফারসি।
- ধর্ম: শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমান।
- সর্বোচ্চ নেতা: আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)।
- প্রেসিডেন্ট : মাসুদ পেজেশকিয়ান।
- মুদ্রা: রিয়াল।

উৎস: i) Britannica.
ii) National Geographic.
৬৮.
ব্লু টুথ এর মাধ্যমে কোন ধরনের Wireless নেটওয়ার্ক তৈরি করা হয়?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
PAN
উত্তর
সঠিক উত্তর:
PAN
ব্যাখ্যা
ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক:
১. Personal Area Network (PAN)
২. Local Area Network (LAN)
৩. Metropolitan Area Network (MAN)
৪. Wide Area Network (WAN)

⇒ PAN:
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক (ব্লু-টুথ এর মাধ্যমে) তৈরি করা হয় তা হলো PAN।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৬৯.
৫১তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. আলবার্টা
  2. হিরোশিমা
  3. রিও ডি জেনেইরো
  4. প্যারিস
সঠিক উত্তর:
আলবার্টা
উত্তর
সঠিক উত্তর:
আলবার্টা
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৭০.
'বাফিন দ্বীপ' কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. ইন্দোনেশিয়া
  3. জাপান
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
বাফিন দ্বীপ (Baffin Island):
- উত্তর আমেরিকার দেশ কানাডার সবচেয়ে বড় দ্বীপ বাফিন।
- 'বাফিন দ্বীপ' কানাডার নুনাভাট অঞ্চলে অবস্থিত।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ।
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপটির আয়তন ৫ লাখ ৭ হাজার ৪৫১ বর্গকিলোমিটার।
- এটি গ্রিনল্যান্ড এবং কানাডার মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত।

উল্লেখ্য,
- সতেরো শতকের ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম বাফিনের নামে নামকরণ করা দ্বীপটি পড়েছে উত্তর কানাডার নুনাভাট অঞ্চলে।

উৎস: Britannica.
৭১.
ড. মুহাম্মদ ইউনূস কোন ধারণার জন্য “দরিদ্রদের ব্যাংকার” হিসেবে পরিচিত?
  1. কৃষি ঋণ
  2. ক্রিপ্টোকারেন্সি
  3. ডিজিটাল ব্যাংকিং
  4. মাইক্রোক্রেডিট
সঠিক উত্তর:
মাইক্রোক্রেডিট
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোক্রেডিট
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

⇒ বাংলাদেশের (মাইক্রোক্রেডিট) ক্ষুদ্র ঋণের জনক ড. মুহাম্মদ ইউনূস।
- ক্ষুদ্রঋণের মূল ধারণাটি হচ্ছে, দরিদ্র ব্যক্তিদের কিছু টাকা ঋণ দেওয়া। সেই টাকায় তাঁরা ছোট আকারে ব্যবসা শুরু করবেন। ব্যবসার মুনাফা থেকে ঋণের টাকা ফেরত দেবেন প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠান আবার ওই টাকা ঋণ দেবে অন্য কাউকে।এভাবেই বিষয়টি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।
- ড. মুহাম্মদ ইউনূস দরিদ্র, বিশেষ করে মহিলাদের, জামানত ছাড়াই আয়-উৎপাদনমূলক কাজের জন্য ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তির পথ দেখিয়েছেন। 

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।