ব্যাখ্যা
প্রশ্ন: ২, ০, ৭, ৯ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
সমাধান:
২, ০, ৭, ৯ দ্বারা গঠিত চার অঙ্কের,
বৃহত্তম সংখ্যা = ৯৭২০
এবং ক্ষুদ্রতম সংখ্যা = ২০৭৯
∴ এদের পার্থক্য = ৯৭২০ - ২০৭৯ = ৭৬৪১
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন
প্রশ্ন: ২, ০, ৭, ৯ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
সমাধান:
২, ০, ৭, ৯ দ্বারা গঠিত চার অঙ্কের,
বৃহত্তম সংখ্যা = ৯৭২০
এবং ক্ষুদ্রতম সংখ্যা = ২০৭৯
∴ এদের পার্থক্য = ৯৭২০ - ২০৭৯ = ৭৬৪১
প্রশ্ন: প্রথম ২৫ টি জোড় সংখ্যার যোগফল কত?
সমাধান:
প্রথম ২৫ টি জোড় সংখ্যা:
২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪........
আমরা জানি,
প্রথম n টি জোড় সংখ্যার যোগফল = n(n + ১)
এখানে, n = ২৫
∴ যোগফল = ২৫(২৫ + ১)
= ২৫ × ২৬
= ৬৫০
∴ প্রথম ২৫টি জোড় সংখ্যার যোগফল = ৬৫০
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
সমাধান:
৭/১২ = ০.৫৮৩
১১/১৮ = ০.৬১১
৩/৫ = ০.৬০০
১১/২০ = ০.৫৫০
∴ অপশন (ঘ) ১১/২০ = ০.৫৫০ এর মান সবচেয়ে ক্ষুদ্রতম।
প্রশ্ন: চারটি সাইরেন একত্রে বেজে যথাক্রমে ২৫, ৩০, ৪০ ও ৪৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে?
সমাধান:
২৫ = ৫২
৩০ = ২ × ৩ × ৫
৪০ = ২৩ × ৫
৪৫ = ৩২ × ৫
∴ ল.সা.গু. = ২৩ × ৩২ × ৫২
= ১৮০০ সেকেন্ড
আমরা জানি, ৬০ সেকেন্ড = ১ মিনিট।
∴ সময় = ১৮০০/৬০ মিনিট = ৩০ মিনিট।
∴ ৩০ মিনিট পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে।
প্রশ্ন:
সমাধান:
প্রশ্ন: ১২টি সংখ্যার গড় ৪৫, ১৮টি সংখ্যার গড় ৩৫ এবং ১০টি সংখ্যার গড় ৫০। মোট ৪০টি সংখ্যার গড় কত?
সমাধান:
১২টি সংখ্যার গড় ৪৫
∴ ১২টি সংখ্যার সমষ্টি = ১২ × ৪৫ = ৫৪০
১৮টি সংখ্যার গড় ৩৫
∴ ১৮টি সংখ্যার সমষ্টি = ১৮ × ৩৫ = ৬৩০
১০টি সংখ্যার গড় ৫০
∴ ১০টি সংখ্যার সমষ্টি = ১০ × ৫০ = ৫০০
∴ ৪০টি সংখ্যার সমষ্টি = (৫৪০ + ৬৩০ + ৫০০) = ১৬৭০
∴ ৪০টি সংখ্যার গড় = ১৬৭০ ÷ ৪০ = ৪১.৭৫
প্রশ্ন: কোনো সংখ্যার দুই-পঞ্চমাংশ এবং এক-দশমাংশের পার্থক্য ৪.৫ হলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(২ক/৫) - (ক/১০) = ৪.৫
⇒ (৪ক - ক)/১০ = ৪.৫
⇒ ৩ক/১০ = ৪.৫
⇒ ৩ক = ৪.৫ × ১০
⇒ ৩ক = ৪৫
⇒ ক = ৪৫/৩
⇒ ক = ১৫
∴ নির্ণেয় সংখ্যাটি হলো ১৫
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ এবং ৫৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
সমাধান: প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর ল.সা.গু.।
সুতরাং ১৬, ২৪, ৩৬ ও ৫৪ এর ল.সা.গু. এর সাথে ভাগশেষ ১০ (দশ) যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।
সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ:
১৬ = ২৪
২৪ = ২৩ × ৩
৩৬ = ২২ × ৩২
৫৪ = ২ × ৩৩
ল.সা.গু. = ২৪ × ৩৩
= ৪৩২
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু. + ভাগশেষ
= ৪৩২ + ১০
= ৪৪২
প্রশ্ন: ৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
সমাধান:
৬০০ = ২ × ২ × ২ × ৩ × ৫ × ৫
= ২৩× ৩১ × ৫২
আমরা জানি,
কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করতে হলে এর মৌলিক উৎপাদকগুলোর সূচকের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।
∴ ৬০০ এর মোট ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (২ + ১)
= ৪ × ২ × ৩
= ২৪
সুতরাং, ৬০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা = ২৪
প্রশ্ন: পরীক্ষায় রিফাতের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৮, ৭২ ও ৮৩। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭৫ হয়?
সমাধান:
ধরি, চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক
প্রশ্নমতে,
(৬৮ + ৭২ + ৮৩ + ক)/৪ = ৭৫
বা, (২২৩ + ক)/৪ = ৭৫
বা, ২২৩ + ক = ৭৫ × ৪
বা, ২২৩ + ক = ৩০০
বা, ক = ৩০০ - ২২৩
∴ ক = ৭৭
∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৭৭
প্রশ্ন: একটি গল্পের বইয়ের ৯০ পৃষ্ঠা পড়ার পর দেখা গেল বইটির ২/৫ অংশ এখনও অপঠিত রয়েছে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
সমাধান:
মোট বইয়ের অংশ = ১ বা সম্পূর্ণ অংশ
বাকি আছে বা অপঠিত রয়েছে = ২/৫ অংশ
∴ পড়া হয়েছে = (১ - ২/৫) অংশ
= (৫-২)/৫ অংশ
= ৩/৫ অংশ
শর্তমতে,
৩/৫ অংশ = ৯০ পৃষ্ঠা
∴ ১ অংশ = ৯০ × (৫/৩) পৃষ্ঠা
= ১৫০ পৃষ্ঠা
∴ বইটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১৫০।
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
সমাধান:
১০ = ২ × ৫ = ২১ × ৫১
১২ = ২ × ২ × ৩ = ২২ × ৩১
১৮ = ২ × ৩ × ৩ = ২১ × ৩২
২৪ = ২ × ২ × ২ × ৩ = ২৩ × ৩১
∴ ল.সা.গু. = ২৩ × ৩২ × ৫১ = ৩৬০
পূর্ণবর্গ হওয়ার জন্য প্রতিটি মৌলিক উৎপাদকের ঘাত জোড় হতে হবে।
এখানে ২ এর ঘাত = ৩ (বিজোড়), ৩ এর ঘাত = ২ (জোড়), ৫ এর ঘাত = ১ (বিজোড়)।
∴ এটিকে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ২ এবং ৫ দিয়ে গুণ করতে হবে।
সুতরাং, নির্ণেয় সর্বনিম্ন গাছের সংখ্যা = ৩৬০ × ২ × ৫ = ৩৬০০
∴ সর্বনিম্ন ৩৬০০টি গাছকে সারিতে ভাগ করে বর্গাকারে রোপণ করা সম্ভব।
প্রশ্ন: একটি ভাগ অঙ্কের ভাগফলের এক-তৃতীয়াংশ ভাজক, ভাগশেষ ভাজকের এক-চতুর্থাংশ। ভাগফল ৭২ হলে, ভাজ্য কত?
সমাধান:
ভাজক = ভাগফলের একতৃতীয়াংশ = ৭২/৩ = ২৪
ভাগশেষ = ভাজকের একচতুর্থাংশ = ২৪/৪ = ৬
আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (২৪ × ৭২) + ৬
= ১৭২৮ + ৬
= ১৭৩৪
সুতরাং, ভাজ্য = ১৭৩৪।
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মা ও ঐ পুত্রের বয়সের গড় ৩২ বছর। পিতার বয়স ৬২ বছর হলে, মায়ের বয়স কত?
সমাধান:
পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর
∴ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = (৪০ × ২) বছর = ৮০ বছর
∴ পুত্রের বয়স = (৮০ - ৬২) বছর = ১৮ বছর
মা ও পুত্রের বয়সের গড় ৩২ বছর
∴ মা ও পুত্রের বয়সের সমষ্টি = (৩২ × ২) বছর = ৬৪ বছর
∴ মায়ের বয়স = (৬৪ - ১৮) বছর = ৪৬ বছর
অতএব, মায়ের বয়স ৪৬ বছর।
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ কাদায়, ১/৩ অংশ পানিতে এবং অবশিষ্ট ১৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি, বাঁশটির মোট দৈর্ঘ্য = ক মিটার।
∴ কাদায় আছে = ক এর ১/৫ = ক/৫ মিটার
∴ পানিতে আছে = ক এর ১/৩ = ক/৩ মিটার
কাদায় ও পানিতে মোট আছে = (ক/৫ + ক/৩) মিটার
= (৩ক/১৫ + ৫ক/১৫) মিটার
= ৮ক/১৫ মিটার
∴ পানির উপরে অবশিষ্ট আছে = ক - (৮ক/১৫) মিটার
= (১৫ক - ৮ক)/১৫ মিটার
= ৭ক/১৫ মিটার
প্রশ্নমতে, পানির উপরে অবশিষ্ট অংশ = ১৪ মিটার
∴ ৭ক/১৫ = ১৪
⇒ ৭ক = ১৪ × ১৫
⇒ ক = (১৪ × ১৫)/৭
⇒ ক = ২ × ১৫
⇒ ক = ৩০
∴ বাঁশটির মোট দৈর্ঘ্য = ৩০ মিটার।
প্রশ্নে লজিক্যাল ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
---------------------
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২০৯, ২৯৯ ও ৪০৯ কে ভাগ করলে যথাক্রমে ৫, ১১ ও ১৩ ভাগশেষ থাকবে?
সমাধান:
যেহেতু ২০৯, ২৯৯ ও ৪০৯ কে ভাগ করলে যথাক্রমে ৫, ১১ ও ১৩ ভাগশেষ থাকে, তাই প্রতিটি সংখ্যার থেকে তাদের ভাগশেষ বিয়োগ করে নিতে হবে।
২০৯ - ৫ = ২০৪
২৯৯ - ১১ = ২৮৮
৪০৯ - ১৩ = ৩৯৬
এখন নির্ণীত বৃহত্তম সংখ্যাটি হবে ২০৪, ২৮৮ ও ৩৯৬ এর গ.সা.গু.।
২০৪ = ২ × ২ × ৩ × ১৭ = ২২ × ৩১ × ১৭১
২৮৮ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ = ২৫ × ৩২
৩৯৬ = ২ × ২ × ৩ × ৩ × ১১ = ২২ × ৩২ × ১১১
গ.সা.গু. হলো কমন উৎপাদকগুলোর সর্বনিম্ন ঘাত।
∴ গ.সা.গু. = ২২ × ৩১ = ১২
অতএব, নির্ণীত বৃহত্তম সংখ্যা = ১২।
প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৮১। বড় সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৮১
বা, (ক২ + ২ক + ১) - ক২ = ৮১
বা, ২ক + ১ = ৮১
বা, ২ক = ৮১ - ১
বা, ২ক = ৮০
বা, ক = ৮০/২
∴ ক = ৪০
∴ বড় সংখ্যাটি = ক + ১ = ৪০ + ১ = ৪১
প্রশ্ন: একটি ক্রিকেট দলের ১১ জন খেলোয়াড়ের গড় বয়স ২০ বছর। যখন কোচের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তখন গড় বয়স ১০% বৃদ্ধি পায়। কোচের বয়স কত?
সমাধান:
১১ জন খেলোয়াড়ের গড় বয়স = ২০ বছর।
১১ জন খেলোয়াড়ের মোট বয়স = ১১ × ২০ = ২২০ বছর।
কোচকে অন্তর্ভুক্ত করলে মোট সদস্য সংখ্যা = ১১ + ১ = ১২ জন।
গড় বয়স বৃদ্ধি পায় ১০%
∴ নতুন গড় = ২০ + (২০ এর ১০/১০০)
= ২০ + ২ = ২২ বছর।
১২ জনের মোট বয়স = ১২ × ২২ = ২৬৪ বছর।
∴ কোচের বয়স = নতুন মোট সমষ্টি - আগের মোট সমষ্টি
= ২৬৪ - ২২০
= ৪৪ বছর।
অতএব, কোচের বয়স ৪৪ বছর।
প্রশ্ন:
সমাধান:
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৫ এবং ল.সা.গু ৯০০। একটি সংখ্যা ৭৫ হলে, অপর সংখ্যাটি কত?
সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৭৫ × অপর সংখ্যা = ৯০০ × ১৫
⇒ অপর সংখ্যা = (৯০০ × ১৫)/৭৫
⇒ অপর সংখ্যা = ৯০০/৫
⇒ অপর সংখ্যা = ১৮০
∴ অপর সংখ্যাটি হলো ১৮০।
প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?
সমাধান:
আমরা জানি, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
এখানে,
ক) ১০ এবং ১৫: এদের সাধারণ গুণনীয়ক হলো ৫ এবং ১। তাই, এটি সহমৌলিক নয়।
খ) ২১ এবং ২৮: এদের সাধারণ গুণনীয়ক হলো ৭ এবং ১। তাই, এটি সহমৌলিক নয়।
গ) ৯ এবং ১৬:
৯ = ৩ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
৯ এবং ১৬ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই।
∴ ৯, ১৬ সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা।
ঘ) ৬ এবং ২৭: এদের সাধারণ গুণনীয়ক হলো ৩ এবং ১। তাই, এটি সহমৌলিক নয়।
অতএব, সঠিক উত্তর হলো (গ) ৯, ১৬।
প্রশ্ন: ৪/৯ এবং ৮/১৫ এর ল.সা.গু কত?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
লব (৪, ৮)-এর ল.সা.গু নির্ণয়:
৪ = ২ × ২ = ২২
৮ = ২ × ২ × ২ = ২৩
∴ ল.সা.গু = = ২৩ = ৮
হর (৯, ১৫)-এর গ.সা.গু নির্ণয়:
৯ = ৩ × ৩ = ৩২
১৫ = ৩ × ৫ = ৩১ × ৫১
∴ গ.সা.গু = ৩১ = ৩
∴ ৪/৯ এবং ৮/১৫ এর ল.সা.গু = ৮/৩
প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ২/৫ অংশ তার স্ত্রীকে দেন। অবশিষ্ট সম্পত্তি তিনি ৩ পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,৮০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?
সমাধান:
ধরি,
ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা
∴ তার স্ত্রী পান = ২ক/৫ টাকা
অবশিষ্ট সম্পত্তি = ক - (২ক/৫) টাকা
= (৫ক - ২ক)/৫ = ৩ক/৫ টাকা
∴ প্রত্যেক পুত্র পায় = (৩ক/৫) ÷ ৩ = ক/৫ টাকা
প্রশ্নমতে,
স্ত্রী + ২ পুত্রের প্রাপ্ত অর্থ = ৪,৮০,০০০ টাকা
⇒ (২ক/৫) + ২ × (ক/৫) = ৪,৮০,০০০
⇒ (২ক/৫) + (২ক/৫) = ৪,৮০,০০০
⇒ ৪ক/৫ = ৪,৮০,০০০
⇒ ৪ক = ৪,৮০,০০০ × ৫
⇒ ক = (৪,৮০,০০০ × ৫) ÷ ৪
⇒ ক = ৬,০০,০০০
∴ ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ৬,০০,০০০ টাকা।
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের অনুপাত ৫ : ৯। লবের সাথে ৪ যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ৮/৫ গুণ। ভগ্নাংশটির হর কত?
সমাধান:
ধরি, ভগ্নাংশের লব = ৫ক
ভগ্নাংশের হর = ৯ক
∴ মূল ভগ্নাংশ = ৫ক/৯ক
প্রশ্নমতে,
(৫ক + ৪)/৯ক = (৫ক/৯ক) × (৮/৫)
⇒(৫ক + ৪)/৯ক = (৮/৯)
⇒ ৫ক + ৪ = (৮/৯) × ৯ক
⇒ ৫ক + ৪ = ৮ক
⇒ ৮ক - ৫ক = ৪
⇒ ৩ক = ৪
⇒ ক = ৪/৩
∴ হর = ৯ক = ৯ × (৪/৩)
= ৩ × ৪
= ১২
∴ ভগ্নাংশটির হর হলো ১২।
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩: ৪ এবং তাদের ল.সা.গু. ১৬৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত = ৩ : ৪
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৩ক ও ৪ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৩ × ৪)ক = ১২ক
প্রশ্নমতে,
১২ক = ১৬৮
⇒ ক = ১৬৮/১২
⇒ ক = ১৪
∴ বৃহত্তম সংখ্যা = ৪ × ক = ৪ × ১৪ = ৫৬