পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা] ----------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
'পূর্বমেঘ' সাহিত্যপত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?
  1. কুমিল্লা
  2. ঢাকা
  3. রাজশাহী
  4. কলকাতা
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
• 'পূর্বমেঘ' পত্রিকা:
- ঢাকা থেকে নির্ভেজাল সাহিত্যপত্রিকা প্রকাশ ও তা টিকিয়ে রাখা যখন কষ্টকর ছিল, সে সময়েই রাজশাহী থেকে 'পূর্বমেঘ' (১৯৬০) নামে সাহিত্যপত্রিকা প্রকাশ হয় এবং এক দশকের বেশি সময় টিকে থাকে।
- বঙ্গাব্দের হিসেবে ১৩৬৭ থেকে ১৩৭৮ পর্যন্ত 'পূর্বমেঘের' আয়ুকাল।
- পত্রিকার সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তফা নূরউল ইসলাম এবং প্রকাশক ছিলেন এ. আর. মল্লিক।
- উচ্চমার্গীয় সাহিত্যালোচনার পাশাপাশি সৃজনশীল রচনার নমাদর ছিল এ পত্রিকায়।
- ঢাকা থেকে যেকালে 'সমকাল' (১৯৫৭) প্রকাশ হচ্ছে, ঠিক সে-কালেই রাজশাহী থেকে 'পূর্বমেঘ' প্রকাশ দেশে সাহিত্য চর্চার ইতিবাচক উত্তরণকে চিহ্নিত করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
হলায়ুধ মিশ্র রচিত পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য কোনটি?
  1. সেক শুভোদয়া
  2. কলিমা জালাল
  3. গুলে বকাওলী
  4. নিরঞ্জনের রুম্মা
সঠিক উত্তর:
সেক শুভোদয়া
উত্তর
সঠিক উত্তর:
সেক শুভোদয়া
ব্যাখ্যা
• সেক শুভোদয়া:
- হলায়ুধ মিশ্র রচিত পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য 'সেক শুভোদয়া'। 'সেক শুভোদয়া' অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন।
- অশুদ্ধ বাংলা ও প্রচুর ভুল সংস্কৃত শব্দের ব্যবহার পাওয়া যাওয়ায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'সেক শুভোদয়া' কে dog sanskrit বলেছেন।
- ড. মুহাম্মদ এনামুল হকের মতে, 'সেক শুভদয়া' খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা।
- শেখ জালালুদ্দীন তাবরেজি নামের এক অলৌকিক শক্তিধর মুসলমান রাজা লক্ষ্মণ সেনের সভায় গল্পটি পরিবেশন করেন। গ্রন্থে বেশ কিছু বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ করা যায়।
- গদ্যপদ্য মিলিয়ে গ্রন্থটিতে অধ্যায় আছে ২৫টি। ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ প্রকাশ করেন 'কায়স্থ' পত্রিকায়।
- ১৩৩৪ বঙ্গাব্দে সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়।

অন্যদিকে, 
• 'গুলে বকাওলী' মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের একটি ধারা। সতেরো শতকের কবি নওয়াজিস খান প্রথম গুলে বকাওলী কাব্য রচনা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
"একদিন আপনার অহঙ্কারে আপনি হাসিব।" বিখ্যাত উক্তিটি কার রচনা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. মদনমোহন তর্কালঙ্কার
সঠিক উত্তর:
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'পালামৌ' রচনার কয়েকটি উল্লেখযোগ্য বাক্য-
- "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।"
- "মানুষ বৃদ্ধ না হইলে সুন্দর হয় না"
- "যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন।"
- "একদিন আপনার অহঙ্কারে আপনি হাসিব।"
- "যে হারে, সেই রাগে।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
'ঋষি' উপাধি লাভ করেন কোন সাহিত্যিক?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তিনি হিন্দু ধর্মনুরাগীদের থেকে 'ঋষি' উপাধি লাভ করেন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'ললিতা তথা মানস' (১৮৫৬) কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

অন্যদিকে, 
• ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
চর্যাপদের উদ্ধারকৃত পদের সংখ্যা কয়টি?
  1. সাড়ে ৫০টি
  2. সাড়ে ৪৫টি
  3. সাড়ে ৪৬টি
  4. সাড়ে ৫১টি
সঠিক উত্তর:
সাড়ে ৪৬টি
উত্তর
সঠিক উত্তর:
সাড়ে ৪৬টি
ব্যাখ্যা
• চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের পদ সংখ্যা: চর্যাপদের পদ সংখ্যা ৫০টি। তবে সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি।
- উদ্ধারকৃত পদের সংখ্যা: চর্যাপদের সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়।

- অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পদ পাওয়া যায়নি।

- এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায়নি।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'ভ্রমর' কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  3. বিমল মিত্র
  4. সমরেশ বসু
সঠিক উত্তর:
সমরেশ বসু
উত্তর
সঠিক উত্তর:
সমরেশ বসু
ব্যাখ্যা
• 'কালকূট' ও 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম।

অন্যদিকে, 
• 'নীললোহিত', 'সনাতন পাঠক', 'নীল উপাধ্যায়' সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
• বিমল মিত্রের ছদ্মনাম ছিল- জাবালি। 
• বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- যাযাবর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
'প্রাকৃত পৈঙ্গল' গ্রন্থের রচয়িতা কে?
  1. ময়ূরভট্ট
  2. রামাই পণ্ডিত
  3. হলায়ুধ মিশ্র
  4. শ্রীহর্ষ
সঠিক উত্তর:
শ্রীহর্ষ
উত্তর
সঠিক উত্তর:
শ্রীহর্ষ
ব্যাখ্যা
•  অন্ধকার যুগ:
- বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত দেড়'শ বছরকে কেউ কেউ অন্ধকার যুগ বা তামস যুগ বলে অভিহিত করেছেন। তথাকথিত অন্ধকার যুগের সাহিত্য সৃষ্টির কোন নিদর্শন পাওয়া যায় নি এ কথা ও সত্য নয়।

অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন-
'প্রাকৃত পৈঙ্গল' এর কবি হলেন শ্রীহর্ষ।
• রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থের নাম 'শূণ্যপুরাণ'। 'নিরঞ্জনের রুম্মা' শূণ্যপূরাণ গ্রন্থের অন্তর্গত কবিতা। রামাই পণ্ডিত রচিত 'কলিমা জালাল' গ্রন্থ। 
• হলায়ুধ মিশ্র রচিত 'সেক শুভদয়ার'। 'সেক শুভোদয়া' পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস।
.
ইনকা সভ্যতার স্থপতি ছিলেন কে?
  1. জরখৃস্ট
  2. রামসিস
  3. হাম্বুরাব্বী
  4. মানকো কাপেন
সঠিক উত্তর:
মানকো কাপেন
উত্তর
সঠিক উত্তর:
মানকো কাপেন
ব্যাখ্যা
ইনকা সভ্যতা:
- এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- ইনকা সভ্যতা পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
- প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আন্দিজ পর্বতমালা বরাবর উত্তর ইকুয়েডর থেকে মধ্য চিলি পর্যন্ত বিস্তৃত ছিল।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় পেরুর মাচু পিচুতে।
- স্থপতি: মানকো কাপেন।
- ভাষা: কেচুয়া

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?
  1. ডেনমার্ক
  2. গ্রিনল্যান্ড
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
ব্যাখ্যা
⇒ 'গ্রিনল্যান্ড' স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
১০.
বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল -
  1. কনস্টান্টিনোপল
  2. অ্যাথেন্স
  3. রোম
  4. আলেকজান্দ্রিয়া
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
উত্তর
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র - Britannica.com
১১.
'টজলকিন' কোন সভ্যতার ধর্মীয় ক্যালেন্ডার?
  1. পারস্য
  2. গ্রিক
  3. রোমান
  4. মায়া
সঠিক উত্তর:
মায়া
উত্তর
সঠিক উত্তর:
মায়া
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।
- মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
১. প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
২. ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

⇒ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

তথ্যসূত্র - Britannica & history.com
১২.
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কয়টি? (জুলাই, ২০২৫)
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (জুলাই, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুলাই, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
১৩.
কণিষ্কের রাজধানী ছিল কোনটি?
  1. সারনাথ
  2. তক্ষশীলা
  3. পেশোয়ার
  4. কণিষ্কপুর
সঠিক উত্তর:
পেশোয়ার
উত্তর
সঠিক উত্তর:
পেশোয়ার
ব্যাখ্যা
কুষাণ যুগ:
- যে সকল বিদেশি জাতি ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করেছিল তাদের মধ্যে কুষাণদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
- কুষাণরা ছিল ইউ-চি জাতির একটি শাখা।
- কুষাণ শাখার নেতা কুজলা কদফিসেস কর্তৃক খ্রিস্টপূর্ব ৩০ অব্দ নাগাদ পাঁচটি শাখায় বিভক্ত ইউ-চিরা ঐক্যবদ্ধ হয়।
- তিনি কাবুল, সোমায়ার, কাশ্মির অধিকার করেন।
- তাঁর পুত্র বিম কদফিসেস সিংহাসনে বসেন।
- তাঁর সাম্রাজ্য মধ্য এশিয়ার তুর্কিস্থান থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল।
- কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কণিষ্ক।
- ৭৮ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং একটি অব্দ বা সম্বৎ প্রবর্তন করেন যা পরবর্তীতে শকাব্দ নামে পরিচিতি লাভ করে।
- ভারতে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন, এটি উত্তর- পশ্চিমে পেশোয়ার থেকে পূর্বে পশ্চিমবাংলা, উত্তরে কাশ্মির থেকে দক্ষিণে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল।
- ভারতের বাইরে বর্তমান সোভিয়েত তুর্কিস্থানের এবং আফগানিস্তানের কিছু অংশও তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল।
- পুরুষপুর বা বর্তমান পেশোয়ার কণিষ্কের রাজধানী ছিল।
- বিশাল সাম্রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন রাজকর্মচারীদের মাধ্যমে এখান থেকেই তিনি শাসনকার্য পরিচালনা করতেন।
- তাঁর আমলেই বৌদ্ধ ধর্ম 'মহাযান' ও 'হীনযান' -এ দুভাগে বিভক্ত হয়ে পড়ে।
- ২৩ বছর রাজত্ব করার পর কণিষ্ক ১০১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
মাৎস্যন্যায়ের অবসান ঘটান কে?
  1. শশাঙ্ক
  2. গোপাল
  3. ধর্মপাল
  4. অশোক
সঠিক উত্তর:
গোপাল
উত্তর
সঠিক উত্তর:
গোপাল
ব্যাখ্যা
মাৎস্যন্যায় ও গোপালের উত্থান:
- শশাঙ্কের পর সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতক পর্যন্ত বাংলায় বিরাজ করছিল এক অন্ধকার যুগ। বাংলার ইতিহাসে এই সময়টি ‘মাৎস্যন্যায়' নামে খ্যাত।
- মাৎস্যন্যায় একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল অরাজক পরিস্থিতি।
- অরাজকতা এবং রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল শত বছরের হানাহানির অবসান ঘটে যখন গোপাল রাজা হলেন।
- শশাঙ্কের মৃত্যুর পর বাংলা যেন পরিণত হয়েছিল মাছের রাজ্যে।
- শাসকের অভাবে সবল অত্যাচার করে দুর্বলের ওপর।
- মানুষের সাথে মানুষের সম্পর্কে মায়া, মমতা, সৌহার্দ্যের যে স্থান তা দখল করে নেয় হিংসা ও দ্বেষ। লামা তারানাথ লিখেছেন, সমগ্র দেশের কোনো রাজা ছিল না।
- এক চরম অরাজক পরিস্থিতিতে বাংলার ইতিহাসে অনেকটা ধূমকেতুর মতো গোপালের আবির্ভাব হয়।
- মাৎস্যন্যায়ের অবসান ঘটান গোপাল।
- খালিমপুর তাম্রশাসনের বলা হয়েছে যে, মাৎস্যন্যায় দূর করার অভিপ্রায়ে প্রকৃতিগণ গোপালকে রাজা নির্বাচন করেছিলেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
বাংলায় আকবরের শেষ সুবাদার ছিলেন কে?
  1. রাজা মানসিংহ
  2. কেদার রায়
  3. ইসলাম খান
  4. ঈসা খান
সঠিক উত্তর:
রাজা মানসিংহ
উত্তর
সঠিক উত্তর:
রাজা মানসিংহ
ব্যাখ্যা
রাজা মানসিংহ:
- বাংলায় আকবরের শেষ সুবাদার ছিলেন রাজা মানসিংহ।
- তিনি ছিলেন রাজপুত এবং একজন দক্ষ সেনাপতি।
- মানসিংহ তাঁর ছেলে দুর্জন সিংহকে বিশাল বাহিনী নিয়ে ভাটি আক্রমণ করতে পাঠান।
- ব্রহ্মপুত্র তীরে এগারসিন্ধুতে ঈসা খান দুর্জন সিংহকে পরাজিত ও নিহত করেন।
- ঈসা খানের সাথে মানসিংহের একক যুদ্ধ হয়।
- ঈসা খান মানসিংহকে একক যুদ্ধে আহ্বান করেন এবং ঘোষণা করেন যে, যুদ্ধে জয়ী যিনি হবেন তিনিই বাংলার কর্তৃত্ব লাভ করবেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
'তাহরিক ই মুহম্মদীয়া' আন্দোলনের নেতৃত্ব দেন কে?
  1. তিতুমীর
  2. টিপু সুলতান
  3. দুদু মিয়া
  4. হাজী শরিয়ত উল্লাহ
সঠিক উত্তর:
তিতুমীর
উত্তর
সঠিক উত্তর:
তিতুমীর
ব্যাখ্যা
তিতুমীর:
- তিতুমীরের নেতৃত্বে পরিচালিত আন্দোলন তাহরিক ই মুহম্মদীয়া।
- মীর নিসার আলী ওরফে তিতুমীর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- উত্তর ভারত ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের (তাহরিক ই মুহম্মদীয়া) জোয়ার চলছে, তখন পশ্চিম বঙ্গের বারাসাত অঞ্চলে তিতুমীরের নেতৃত্বে এই আন্দোলন প্রবল আকার ধারণ করে।
- ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
- তিতুমীর হজ করার জন্য মক্কা শরিফ যান এবং ১৮২৭ খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন।
- ১৮৩১ খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাটি স্থাপন করেন। নির্মাণ করেন ইতিহাস খ্যাত তাঁর বাঁশের কেল্লা।
- ১৮৩১ খ্রিস্টাব্দে তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনা বাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমীরের নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা আক্রমণ করে।এই যুদ্ধে তিনি নিহত হন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
A এর পুত্র D। D এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে B। B এর বাবা C হলে, C হচ্ছে D এর -
  1. বাবা
  2. মামা
  3. ফুফা
  4. কাকা
সঠিক উত্তর:
ফুফা
উত্তর
সঠিক উত্তর:
ফুফা
ব্যাখ্যা
প্রশ্ন: A এর পুত্র D। D এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে B। B এর বাবা C হলে, C হচ্ছে D এর -

সমাধান:
- A এর পুত্র D
- D এর বোনের দাদা তার নিজের দাদা।
- দাদার একমাত্র মেয়ে তার ফুফু।
- ফুফুর ছেলে হলো B।
- তাহলে B হচ্ছে D এর ফুফাতো ভাই।
- B এর বাবা C হবে D এর ফুফা।
১৮.
যদি গতকালের ৩ দিন আগে সোমবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে?
  1. শনিবার
  2. সোমবার
  3. বৃহস্পতিবার
  4. রবিবার
সঠিক উত্তর:
সোমবার
উত্তর
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি গতকালের ৩ দিন আগে সোমবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে?

সমাধান:
৩ দিন আগে ⇒ সোমবার
২ দিন আগে ⇒ মঙ্গলবার।
১ দিন আগে ⇒ বুধবার।
গতকাল ⇒ বৃহস্পতিবার।
আজ ⇒ শুক্রবার।
আগামীকাল ⇒ শনিবার।
১ দিন পর ⇒ রবিবার।
২ দিন পর ⇒ সোমবার।

অর্থাৎ গতকালের ৩ দিন আগে সোমবার হলে আগামীকালের ২ দিন পর সোমবার হবে।
১৯.
'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ-
  1. মন্দ্র
  2. অজিন
  3. হ্রেষা
  4. বৃংহিত
সঠিক উত্তর:
বৃংহিত
উত্তর
সঠিক উত্তর:
বৃংহিত
ব্যাখ্যা
প্রশ্ন: 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ-

সমাধান:
- 'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ- 'বৃংহিত'।

তাছাড়া,
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ-- 'মন্দ্র'।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ-- 'অজিন'।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ-- 'হ্রেষা'।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২০.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৬ ঘণ্টায় ৩৬ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?
  1. ২ কি.মি.
  2. ৯ কি.মি.
  3. ৩.৫ কি.মি.
  4. ৬ কি.মি.
সঠিক উত্তর:
২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৬ ঘণ্টায় ৩৬ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে ৬ ঘণ্টায় নৌকা যায় = ৩৬ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ৩৬/৬ = ৬ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৬ কি.মি.
নৌকার বেগ   = ৪ কি.মি.
∴ স্রোতের বেগ = ৬ - ৪ = ২ কি.মি.
২১.
ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : ?
  1. গিয়াসউদ্দিন আযম শাহ
  2. মীর জুমলা
  3. শাহ সুজা
  4. মীর মুরাদ
সঠিক উত্তর:
মীর মুরাদ
উত্তর
সঠিক উত্তর:
মীর মুরাদ
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : ?

সমাধান:
ঢাকা গেট : মীর জুমলা : : হোসেনী দালান : মীর মুরাদ

ঢাকা গেটঃ
ঢাকা গেট মীর জুমলার গেট বা রমনা গেট নামেও পরিচিত একটি স্মৃতিস্তম্ভ এবং ঢাকার প্রাচীনতম মুঘল স্থাপত্যগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত করা হয়।

হোসেনী দালানঃ
হোসেনী দালান নির্মাণ করেন শাহ সুজার নৌ সেনাপতি মীর মুরাদ। এটি ১৭ শতকে নির্মিত হয়েছিল এবং এটি ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয়।
২২.
রিমা একা একটি কাজ ৮ দিনে করতে পারে এবং তার ভাই রিয়াদ সেই কাজ একা ১২ দিনে করতে পারে। তারা একসাথে ৩ দিন কাজ করার পর বাকি কাজ রিমা কত দিনে একা শেষ করতে পারবে?
  1. ৪ দিন
  2. ৮ দিন
  3. ৩ দিন
  4. ৬ দিন
সঠিক উত্তর:
৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রিমা একা একটি কাজ ৮ দিনে করতে পারে এবং তার ভাই রিয়াদ সেই কাজ একা ১২ দিনে করতে পারে। তারা একসাথে ৩ দিন কাজ করার পর বাকি কাজ রিমা কত দিনে একা শেষ করতে পারবে?

সমাধান:
রিমার ১ দিনের কাজ = ১/৮ অংশ
রিয়াদের ১ দিনের কাজ = ১/১২ অংশ

∴ তারা একসাথে ১ দিনের কাজ করে = (১/৮) + (১/১২) = (৩ + ২)/২৪ = ৫/২৪ অংশ
∴ ৩ দিনে তারা কাজ করলো = ৩ × (৫/২৪)​ = ৫/৮ অংশ

∴ বাকি কাজ = ১ - (৫/৮) = ৩/৮ অংশ

এখন,
রিমা ১/৮ অংশ কাজ করে ১ দিনের
∴ রিমা ১ অংশ কাজ করে ১/(১/৮) = ৮ দিনের
∴ রিমা ৩/৮ অংশ কাজ করে ৮ × (৩/৮) = ৩ দিনের

∴ বাকি কাজ রিমা একা শেষ করতে পারবে ৩ দিনের
২৩.
Caterpillar : Butterfly : : Tadpole : ?
  1. Beetle
  2. Frog
  3. Snake
  4. Fish
সঠিক উত্তর:
Frog
উত্তর
সঠিক উত্তর:
Frog
ব্যাখ্যা
প্রশ্ন: Caterpillar : Butterfly : : Tadpole : ?

সমাধান: 
Caterpillar(শুঁয়োপোকা) বড় হয়ে Butterfly(প্রজাপতি) হয়, Tadpole(বেঙাচি) বড় হয়ে Frog(ব্যাঙ) হয়।
২৪.
একটি চৌবাচ্চার দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ৫০ মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ২০০ মিনিটে
  2. ১৮০ মিনিটে
  3. ২১০ মিনিটে
  4. ১৭৫ মিনিটে
সঠিক উত্তর:
২০০ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
২০০ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৪০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ৫০ মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটি ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = ১/৪০ অংশ
চৌবাচ্চাটি ২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় = ১/৫০ অংশ

∴ চৌবাচ্চাটি ১ মিনিটে পূর্ণ হয় = (১/৪০) - (১/৫০) অংশ
= (৫ - ৪)/২০০ = ১/২০০ অংশ

১/২০০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ১ × ২০০ = ২০০ মিনিটে
২৫.
রেলপথে কমলাপুর থেকে বটতলীর দূরত্ব ৪৮০ কি.মি.। সকাল ৬ টায় কমলাপুর থেকে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে একটি ট্রেন বটতলীর উদ্দেশ্যে এবং ৩ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে বটতলী থেকে কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?
  1. ৯টায়
  2. ১০টায়
  3. ১১টায়
  4. ১২টায়
সঠিক উত্তর:
১১টায়
উত্তর
সঠিক উত্তর:
১১টায়
ব্যাখ্যা
প্রশ্ন: রেলপথে কমলাপুর থেকে বটতলীর দূরত্ব ৪৮০ কি.মি.। সকাল ৬ টায় কমলাপুর থেকে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে একটি ট্রেন বটতলীর উদ্দেশ্যে এবং ৩ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে বটতলী থেকে কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?

সমাধান:
আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটি পথ অতিক্রম করে = ৪৮০ - (৬০ × ৩) = ৩০০ কি.মি.
গতিবেগ = ৬০ + ৯০ = ১৫০ কি.মি.

∴ আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটির অতিক্রান্ত সময় হবে = ৩০০/১৫০ ঘণ্টা
= ২ ঘণ্টা

∴ মুখোমুখি দেখা হবে ৯টা থেকে ২ ঘণ্টা পরে, অর্থাৎ ৯ + ২ = ১১টা।
= ১১ টায়

∴ বেলা ১১টায় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে।
২৬.
বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি?
  1. থানচি
  2. নাইক্ষ্যংছড়ি
  3. আলীকদম
  4. লামা
সঠিক উত্তর:
থানচি
উত্তর
সঠিক উত্তর:
থানচি
ব্যাখ্যা

সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।

সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।

সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।

সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

২৭.
গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?
  1. কানাডা
  2. মেক্সিকো
  3. ব্রাজিল
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
গ্রেট ব্যারিয়ার রিফ:
- গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর সিস্টেম।
- এটি উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের তীরে প্রবাল সাগরে অবস্থিত।
- এটি আনুমানিক ৩৪৪,৪০০০ কি.মি. বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত।
- এটি ২,৯০০টিরও বেশি পৃথক রিফ সিস্টেম, ৭৬০টি ফ্রেঞ্জ রিফ, ৩০০টি প্রবাল রশ্মি এবং ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।
- এটি অস্ট্রেলিয়ান আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীরা ব্যবহার করত।

তথ্যসূত্র - Worldatlas.com
২৮.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √২
  2. খ)
  3. গ) √১১
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?
 
সমাধান:
আমরা জানি,
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। 

আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। 
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। 

প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে √২, √১১, √৫ সংখ্যা গুলো অমূলদ কারণ এগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না। 

অন্যদিকে, 

২ একটি স্বাভাবিক এবং মূলদ সংখ্যা। 

∴ সঠিক উত্তর = 3√8
২৯.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭২০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?
  1. ২০ টাকা
  2. ২৪ টাকা
  3. ৩৬ টাকা
  4. ৪০ টাকা
সঠিক উত্তর:
৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭২০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?

সমাধান:
মনে করি, 
পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ ২০% মূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য = ১০০ + (১০০ এর ২০%) = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন,
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২০ টাকা
∴ বর্তমান মূল্য ৭২০ টাকা হলে পূর্বমূল্য = (৭২০ × ১০০)/১২০ = ৬০০ টাকা 

অর্থাৎ
৩ কেজি চালের পূর্বমূল্য = (৭২০ - ৬০০) টাকা = ১২০ টাকা
∴ ১ কেজি চালের পূর্বমূল্য = ১২০/৩ = ৪০ টাকা 
৩০.
কোনো ব্যাংকে 10% চক্রবৃদ্ধি মুনাফায় 3000 টাকা জমা রাখলে 2 বছর পর কত টাকা মুনাফা পাওয়া যাবে?
  1. 525 টাকা
  2. 520 টাকা
  3. 620 টাকা
  4. 630 টাকা
সঠিক উত্তর:
630 টাকা
উত্তর
সঠিক উত্তর:
630 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ব্যাংকে 10% চক্রবৃদ্ধি মুনাফায় 3000 টাকা জমা রাখলে 2 বছর পর কত টাকা মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
আসল, p = 3000
মুনাফার হার, r = 10%
সময়, n = 2 বছর 

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা = p(1 + r)n - p
= 3000 × {1 + (10/100)}2 - 3000
= 3000 × {1 + (1/10)}2 - 3000
= 3000 × {(10 + 1)/10}2 - 3000
= 3000 × (11/10)2 - 3000
= 3000 × (121/100) - 3000
= 3630 - 3000
= 630
৩১.
দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। বড় সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৪৮
  3. ৬০
  4. ৭২
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ১ম সংখ্যা = ৯ক 
২য় সংখ্যা = ১২ক

∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৩৬ক

প্রশ্নমতে, ৩৬ক = ২১৬
⇒ ক = ২১৬/৩৬
⇒ ক = ৬

অর্থাৎ ১ম সংখ্যা = ৯ × ৬ = ৫৪
২য় সংখ্যা = ১২ × ৬ = ৭২

∴ বড় সংখ্যাটি = ৭২
৩২.
একজন ব্যবসায়ী একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করেন এবং পরের দিন একই প্রকারের পণ্য ২৪% ক্ষতিতে বিক্রয় করেন। তাহলে তার মোটের শতকরা লাভ/ক্ষতি কত?
  1. লাভ ১% 
  2. লাভ ০.৫%
  3. লাভ ৬.২৫%
  4. ক্ষতি ২.২৫
সঠিক উত্তর:
লাভ ০.৫%
উত্তর
সঠিক উত্তর:
লাভ ০.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্য ২৫% লাভে বিক্রয় করেন এবং পরের দিন একই প্রকারের পণ্য ২৪% ক্ষতিতে বিক্রয় করেন। তাহলে তার মোটের শতকরা লাভ/ক্ষতি কত? 

সমাধান:
ধরি, 
ক্রয়মূল্য = ১০০ টাকা 
প্রথমদিন ২৫% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২৫% = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা 

দ্বিতীয়দিন, ২৪% ক্ষতিতে,
বিক্রয়মূল্য= ১০০ - ১০০ এর ২৪% = (১০০ - ২৪) টাকা = ৭৬ টাকা 

(১ + ১) = ২ টি জিনিসের মোট ক্রয়মূল্য= ১০০ + ১০০ = ২০০ টাকা 

এবং মোট বিক্রয়মূল্য = ১২৫ + ৭৬ = ২০১ টাকা 

মোট লাভ = ২০১ - ২০০ = ১ [ মোট ক্রয়মূল্যের থেকে মোট বিক্রয়মূল্য বেশি হওয়ায় মোটের উপর লাভ হয়েছে] 

এখন, ২০০ টাকায় লাভ হয় = ১ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ১/২০০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০/২০০ = ১/২ টাকা 

অতএব,
শতকরা লাভ হবে = ১/২ % বা ০.৫ %
৩৩.
একটি এলার্ম ঘড়ি ৩০ সেকেন্ড পরপর এবং আরেকটি ঘড়ি ৪৫ সেকেন্ড পরপর বেজে ওঠে। প্রথমবার একসাথে বেজে উঠার পরে তারা আবার কত মিনিট পর একসাথে বাজবে?  
  1. ১ মিনিট 
  2. ১ মিনিট ৩০ সেকেন্ড
  3. ১ মিনিট ২৫ সেকেন্ড
  4. ২ মিনিট
সঠিক উত্তর:
১ মিনিট ৩০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১ মিনিট ৩০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি এলার্ম ঘড়ি ৩০ সেকেন্ড পরপর এবং আরেকটি ঘড়ি ৪৫ সেকেন্ড পরপর বেজে ওঠে। প্রথমবার একসাথে বেজে উঠার পরে তারা আবার কত মিনিট পর একসাথে বাজবে?

সমাধান:
একটি ঘড়ি ৩০ মিনিট পরপর ও আরেকটি ঘড়ি ৪৫ মিনিট পরপর বাজলে প্রথমবার একসাথে বাজার পর আবার একসাথে বাজবে ৩০ ও ৪৫ এর ল.সা.গু এর সমপরিমান সময়ের পর। 

এখন,
৩০ = ২ × ৩ × ৫
৪৫ = ৩ × ৩ × ৫

∴ ৩০ ও ৪৫ এর ল.সা.গু = ২ × ৩ × ৩ × ৫ = ৯০
 
অর্থাৎ ঘড়ি দুটি প্রথমবার একসাথে বেজে উঠার পর আবার একসাথে বাজবে = ৯০ সেকেন্ড বা ১ মিনিট ৩০ সেকেন্ড পর। 
৩৪.
দুইটি সংখ্যার বিয়োগফল ২। বৃহত্তম সংখ্যার ৫ গুণ ক্ষুদ্রতম সংখ্যার ৬ গুণের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল ২। বৃহত্তম সংখ্যার ৫ গুণ ক্ষুদ্রতম সংখ্যার ৬ গুণের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক
∴ বৃহত্তম সংখ্যাটি = ক + ২ 

প্রশ্নমতে,
৫(ক + ২) = ৬ক
বা, ৫ক + ১০ = ৬ক
বা, ৬ক - ৫ক = ১০
বা, ক = ১০

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = ১০
৩৫.
একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। যদি ২৪ লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত ২ : ৫ হবে?
  1. ৫ লিটার
  2. ৮ লিটার
  3. ১০ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। যদি ২৪ লিটার মিশ্রণ থাকে, তাহলে কত লিটার দুধ সরালে অনুপাত ২ : ৫ হবে?

সমাধান:
মোট অনুপাত = ৭ + ৫ = ১২ অংশ

দুধের পরিমাণ = (৭/১২) × ২৪ = ১৪ লিটার
পানি = (২৪ - ১৪) লিটার = ১০ লিটার

ধরি,
সরিয়ে ফেলা দুধের পরিমাণ = ক লিটার 

প্রশ্নমতে,
(১৪ - ক)/১০ = ২/৫
⇒ ৫(১৪ - ক) = ২০
⇒ ৭০ - ৫ক = ২০
⇒ ৫ক = ৭০ - ২০
⇒ ৫ক = ৫০
⇒ ক = ৫০/৫
⇒ ক = ১০

অর্থাৎ সরিয়ে ফেলা দুধের পরিমাণ = ১০ লিটার 
৩৬.
টাকায় ১০ টি দরে আমলকী ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে আমলকী তে শতকরা ২৫ টাকা লাভ হবে?
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১০ টি দরে আমলকী ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে আমলকী তে শতকরা ২৫ টাকা লাভ হবে?

সমাধান:
দেওয়া আছে,
১০ টি আমলকীর ক্রয়মূল্য = ১ টাকা 
∴ ১ টি আমলকীর ক্রয়মূল্য = ১/১০ টাকা 

∴ ২৫% লাভে ১ টি আমলকীর বিক্রয়মূল্য,
= (১/১০) + (১/১০) এর ২৫%
= (১/১০) + (১/১০) × (২৫/১০০)
= (১/১০) + (১/৪০)
= (৪ + ১)/৪০
= ৫/৪০
= ১/৮ টাকা

এখন,
১/৮ টাকায় আমলকী বিক্রয় করতে হবে = ১ টি
∴ ১ টাকায় আমলকী বিক্রয় করতে হবে = (১ × ৮) = ৮ টি