পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০.১০.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ ডিসেম্বর, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে?
  1. ৯৫০ খ্রিষ্টাব্দ
  2. ৬৫০ খ্রিষ্টাব্দ
  3. ৮৫০ খ্রিষ্টাব্দ
  4. ৭৫০ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর:
৬৫০ খ্রিষ্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
৬৫০ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা
• ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে বাংলা ভাষার উদ্ভবকাল - ৬৫০ খ্রিষ্টাব্দ

বাংলা সাহিত্যের যুগবিভাগ:
- বাংলার শ্রেষ্ঠ ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে -
• প্রাচীন যুগ (৯৫০ - ১২০০),
• মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
• আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।

- দীনেশ্চন্দ্র সেন, সুকুমার সেন, গোপাল হালদার, মুহম্মদ এনামুল হক প্রমুখের যুগ-সম্পর্কিত অভিমত উল্লিখিত যুগবিভাগকে সমর্থন করে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মধ্য ও আধুনিক যুগের এই সময় মেনে নিলেও, তাঁর মতে, প্রাচীন যুগের সময়সীমা - ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ।

• যুগের এই তিনটি ভাগের মধ্যে আবার ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনজন চর্যাপদের পদকর্তা?
  1. ভারতচন্দ্র
  2. শবরপা
  3. বিদ্যাপতি
  4. চণ্ডীদাস
সঠিক উত্তর:
শবরপা
উত্তর
সঠিক উত্তর:
শবরপা
ব্যাখ্যা
• চর্যাপদের পদকর্তা - শবরপা
- চর্যাপদে তাঁর পদসংখ্যা - ২টি (২৮, ৫০)।

চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
- চর্যাপদ গানের সংকলন।
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- চর্যাগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ।

চর্যাপদে কবির সংখ্যা:
- মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত 'বুড্ডিস্ট মিস্টিক সঙ্‌স' গ্রন্থে ২৩জন কবির নাম আছে।
- সুকুমার সেন 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (১ম খণ্ড) গ্রন্থে ২৪ জন কবির কথা বলেছেন।
- রাহুল সাংকৃত্যায়ন নেপাল-তিব্বতে প্রাপ্ত তালপাতার পুথিতে আরো কয়েকজন নতুন কবির চর্যাগীতি পেয়ে 'দোহা-কোশ' (১৯৫৭) গ্রন্থে সংযোজন করেছেন।
- সে বিচারে এক কথায় বলা চলে, চর্যাপদের কবির সংখ্যা ২৩, মতান্তরে ২৪।
- কিছু প্রধান কবির নাম: কাহ্নপা, ভুসুকুপা, কুক্কুরীপা, সরহপা, লুইপা, শবরপা, শান্তিপা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘লায়লী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন -
  1. সাবিরিদ খান
  2. সৈয়দ সুলতান
  3. দৌলত উজির বাহরাম খান
  4. আলাওল
সঠিক উত্তর:
দৌলত উজির বাহরাম খান
উত্তর
সঠিক উত্তর:
দৌলত উজির বাহরাম খান
ব্যাখ্যা
লায়লী-মজনু:
- এটি পারসি কবি আবদুর রহমান জামির 'লায়লী-মজনু' (১৪৪৮) কাব্য অবলম্বনে রচিত।
- এটি মূলত আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে তা পরিণত হয়েছে মানবিক প্রেমকাব্যে।
- দৌলত উজির বাহরাম খানই প্রথম লায়লী-মজনুর মতো বিশ্বখ্যাত বিরহমূলক প্রেমকাহিনী নিয়ে বাংলা ভাষায় কাব্য রচনা করেন।
- এর ভাষা কবিত্বময়।

 • উল্লেখ্য, একই কাহিনী অবলম্বনে মুহম্মদ খাতের ১৮৬৪ সালে দোভাষী পুথি এবং শেখ ফজলুল করিম ১৯০৩ সালে আখ্যানকাব্য রচনা করেন।

দৌলত উজির বাহরাম খান:
- দৌলত উজির বাহরাম খান (আনুমানিক ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা ভাষার কবি।
- তাঁর আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদের অধিবাসী ছিলেন।
- তাঁর পিতা মোবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির এবং জনৈক পূর্বপুরুষ হামিদ খান ছিলেন গৌড় সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য।
- পীরভক্ত বাহরাম খানের প্রকৃত নাম আসাউদ্দীন
- তিনি অল্প বয়সে পিতৃহীন হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুর তাঁকে পিতৃপদ (উজির) প্রদান করেন।
- দৌলত উজির বাহরাম খান দুটি আখ্যানকাব্য রচনা করেন:
লায়লী-মজনু
• ইমাম-বিজয়।
উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘তাম্বূলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. তামসিক
  2. বারুই
  3. পান ব্যবসায়ী
  4. পর্ণকার
সঠিক উত্তর:
তামসিক
উত্তর
সঠিক উত্তর:
তামসিক
ব্যাখ্যা
• ‘তাম্বূলিক’ শব্দের সমার্থক নয় - তামসিক

• 'তাম্বূলিক' শব্দের অর্থ - পান ব্যবসায়ী
• 'বারুই' শব্দের অর্থ - যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে
• 'পর্ণকার' অর্থ - পান বিক্রেতা বা পান ব্যবসায়ী

অর্থাৎ, 'তাম্বূলিক' শব্দের সমার্থক শব্দ হলো - পান ব্যবসায়ী, বারুই ও পর্ণকার।

অন্যদিকে,
• 'তামসিক' শব্দের অর্থ - ঘন অন্ধকারাচ্ছন্ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে?
  1. আব্দুল হাকিম
  2. শেখ চাঁদ
  3. মীর মোহাম্মদ শফী
  4. জৈনুদ্দীন
অনির্ধারিত
ব্যাখ্যা
• ‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা - শেখ চাঁদজৈনুদ্দীন উভয়ই।
• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• উল্লেখ্য, সৈয়দ সুলতানও ‘রসুল বিজয়’ কাব্য রচনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
  1. গৌর দাস
  2. চার্লস উইলকিন্স
  3. পঞ্চানন কর্মকার
  4. পঙ্গাকিশোর ভট্টাচার্য
সঠিক উত্তর:
চার্লস উইলকিন্স
উত্তর
সঠিক উত্তর:
চার্লস উইলকিন্স
ব্যাখ্যা
• বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় - চার্লস উইলকিন্স

চার্লস উইলকিন্স (১৭৪৯-১৮৩৬):
- তিনি ছিলেন প্রাচ্য ভাষাবিদ, কলকাতাস্থ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য এবং বাংলা ও ফারসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক
- তিনি ছিলেন বাংলা ও ফারসি ভাষায় মুদ্রণের জন্য ছাপাখানা স্থাপনের ক্ষেত্রে পথিকৃৎ। এর ফলে মুদ্রণ ও পুস্তক প্রকাশের ক্ষেত্রে এক বিপ্লব সাধিত হয়।
- বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা মুদ্রিত প্রথম বই হলো এন.বি. হ্যালহেডের ‘A Grammar of the Bengali Language' (১৭৭৮)।

উৎস: বাংলাপিডিয়া।
.
এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
  1. পুঁথি সাহিত্য
  2. কবিগান
  3. নাথ সাহিত্য
  4. বৈষ্ণবপদ সাহিত্য
সঠিক উত্তর:
কবিগান
উত্তর
সঠিক উত্তর:
কবিগান
ব্যাখ্যা
• এন্টনি ফিরিঙ্গি কবিগানের রচয়িতা।

এন্টনি ফিরিঙ্গি: 
- তিনি ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল।
- তাঁর প্রকৃত নাম এন্টনি হেন্সম্যান
- তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিষ্টান।
- তিনি খ্রিষ্টান হলেও বাঙালি কালী সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন। 
- তিনি হিন্দু বিধবাকে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কালীমন্দির প্রতিষ্ঠা করেন।
- তিনি চমৎকার বাংলা কবিগান গাইতে ও গান বাঁধতে পারতেন। 
- তাঁর একটি বিখ্যাত গান -

‘আমি ভজন সাধন জানি নে মা
নিজেত ফিরিঙ্গি
যদি দয়া করে কৃপা কর
হে শিব মাতঙ্গী।’ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
  1. নামপদ
  2. উপপদ
  3. প্রাতিপদিক
  4. উপমিত
সঠিক উত্তর:
প্রাতিপদিক
উত্তর
সঠিক উত্তর:
প্রাতিপদিক
ব্যাখ্যা
প্রাতিপদিক:
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
- ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি।
- প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় 'ক্রিয়া প্রকৃতি' এবং প্রাতিপদিককে বলা হয় 'নাম প্রকৃতি'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘গাজী মিয়াঁর বস্তানী’ কী ধরনের রচনা?
  1. প্রবন্ধ
  2. কাব্য
  3. আত্মজীবনী
  4. নাটক
সঠিক উত্তর:
আত্মজীবনী
উত্তর
সঠিক উত্তর:
আত্মজীবনী
ব্যাখ্যা
• ‘গাজী মিয়াঁর বস্তানী’ মীর মশাররফ হােসেনের আত্মজীবনীমূলক উপন্যাসোপম রচনা।

মীর মোশাররফ হোসেন:
- তিনি ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। 
- তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফ হোসেন ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'-র (১৮৬৩) মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ  ছিলেন তাঁর সাহিত্যগুরু। 
- মীর মশাররফ হোসেন 'আজীজননেহার' (১৮৭৪) ও 'হিতকরী' (১৮৯০) নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ হোসেন 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন।
- বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম উপন্যাস 'রত্নবতী' ও নাটক 'বসন্তকুমারী' তাঁর রচনা।
- তাঁর শ্রেষ্ঠ রচনা 'বিষাদ-সিন্ধু' উপন্যাস।

তাঁর রচিত উপন্যাস:
- রত্নবতী,
- বিষাদ-সিন্ধু,
- উদাসীন পথিকের মনের কথা।

তাঁর রচিত নাটক:
- বসন্তকুমারী,
- জমিদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- গো-জীবন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
‘ঢাকের কাঠি’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. কপট ব্যক্তি
  2. ঘনিষ্ঠ সম্পর্ক
  3. হতভাগ্য
  4. মোসাহেব
সঠিক উত্তর:
মোসাহেব
উত্তর
সঠিক উত্তর:
মোসাহেব
ব্যাখ্যা
• ‘ঢাকের কাঠি’ বাগ্‌ধারার অর্থ - মোসাহেব

অন্যদিকে,
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - কপট ব্যক্তি।
• 'দহরম মহরম' বাগ্‌ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'আটকপালে' বা 'হাড় হাভাতে' বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
‘ধান্য তার বসুন্ধরা যার’ - এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে?
  1. বিড়াল
  2. সাম্যবাদী
  3. অপরিচিতা
  4. চাষার দুক্ষু
সঠিক উত্তর:
চাষার দুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
চাষার দুক্ষু
ব্যাখ্যা
চাষার দুক্ষু:
- 'চাষার দুক্ষু' রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধ।
- 'চাষার দুক্ষু' প্রবন্ধের আলোচ্য বিষয় 'চাষার দারিদ্র্য'।
- 'চাষার দুক্ষু' প্রবন্ধে 'ধান ভানতে শিবের গীত' বাগ্‌ধারার উল্লেখ আছে।
- 'চাষার দুক্ষু' প্রবন্ধ থেকে,
আমাদের বঙ্গভূমি সুজলা, সুফলা, শস্য-শ্যামলা,-তবু চাষার উদরে অন্য নাই কেন? ইহার উত্তর শ্রদ্ধাস্পদ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়াছেন, “ধান্য তার বসুন্ধরা যার”। তাইতো অভাগা চাষা কে? সে কেবল “ক্ষেতে ক্ষেতে পুইড়া মরিবে”, হাল বহন করিবে, আর পাট উৎপাদন করিবে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'চাষার দুক্ষু' প্রবন্ধ, রোকেয়া সাখাওয়াত হোসেন।
১২.
‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
  1. কৃষ্ণকান্তের উইল
  2. চোখের বালি
  3. গৃহদাহ
  4. পথের পাঁচালী
সঠিক উত্তর:
কৃষ্ণকান্তের উইল
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা
কৃষ্ণকান্তের উইল:
- 'কৃষ্ণকান্তের উইল' (১৮৭৮) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়েয়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালে বিতর্কিত উপন্যাস।
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
- ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ হয়।
- প্রধান চরিত্র: রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাস করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাঁদের একজন।
- উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে ১৮৯১ সালে ‘রায়বাহাদুর’ এবং ১৮৯৪ সালে ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ (CMEOIE) উপাধি প্রদান করে।
- বাংলা উপন্যাস রচনায় তাঁর প্রধান কৃতিত্ব শিল্পসম্মত সার্থক উপন্যাসে।
- চবিবশ পরগনা জেলার বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর প্রথম দুটি বিখ্যাত উপন্যাস দূর্গেশনন্দিনী (১৮৬৫) ও কপালকুন্ডলা (১৮৬৬) রচনা করেন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'কমলাকান্ত'।
- তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে 'সাহিত্যসম্রাট' আখ্যা লাভ করেন।
- তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- দুর্গেশনন্দিনী,
- রাজসিংহ,
- সীতারাম,
- দেবী চৌধুরাণী, 
- আনন্দমঠ,
- বিষবৃক্ষ,
- কপালকুণ্ডলা,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
‘কনুই থেকে কব্জি পর্যন্ত’ - এর সংক্ষেপ হলো -
  1. রত্নি
  2. টিরিয়া ফিবুলা
  3. হাতাংশ
  4. গিরিজা
সঠিক উত্তর:
রত্নি
উত্তর
সঠিক উত্তর:
রত্নি
ব্যাখ্যা
• সঠিক উত্তর - রত্নি
- ‘রত্নি’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘রত্নি’ অর্থ: কনুই থেকে মুষ্টিবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
নিপাতনে সিদ্ধ ‘ষ’ - এর ব্যবহার রয়েছে কোনটিতে?
  1. মুমূর্ষু
  2. অনুষঙ্গ
  3. বর্ষণ
  4. ভূষণ
সঠিক উত্তর:
ভূষণ
উত্তর
সঠিক উত্তর:
ভূষণ
ব্যাখ্যা
ষ-ত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না।
- কেবল কিছু তৎসম শব্দে 'ষ'-এর প্রয়োগ রয়েছে।
- যেসব তৎসম শব্দে 'ষ' রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য 'ষ'-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।
- কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন -
- ষড়ঋতু,
- রোষ,
- কোষ,
- আষাঢ়,
- ভাষণ,
- ভাষা,
- ঊষা,
- পৌষ,
- কলুষ,
- পাষাণ,
- মানুষ,
- ঔষধ,
- ষড়যন্ত্র,
- ভূষণ,
- দ্বেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
জ্ঞানে বিমল আনন্দ হয় - কোন কারক?
  1. করণ
  2. অপাদান
  3. অধিকরণ
  4. কর্ম
সঠিক উত্তর:
করণ
উত্তর
সঠিক উত্তর:
করণ
ব্যাখ্যা
• মূল পরীক্ষার প্রশ্নপত্রে কোন শব্দের কারক জানতে চাওয়া হয়েছে তা চিহ্নিত করা ছিল না। তবে শব্দে বিভক্তির ব্যবহার অনুসারে ‘জ্ঞানে’ শব্দটির কারক নির্ণয়পূর্বক উত্তর প্রদান করা হয়েছে।

করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক৷

জ্ঞানে বিমল আনন্দ হয় - বাক্যস্থিত ক্রিয়াপদকে 'কীসের দ্বারা' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'জ্ঞানে', তাই এটি করণ কারক।
জ্ঞানে বিমল আনন্দ হয় - করণ কারকে সপ্তমী বিভক্তি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ফার্সি
  2. তুর্কি
  3. পর্তুগিজ
  4. আরবি
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
• 'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে।

তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- বাবা,
- কোর্মা,
- খাতুন,
- চাকু,
- তোপ,
- বাবুর্চি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
‘সমুদ্র’ শব্দের বিপরীত শব্দ হলো -
  1. স্রোতস্বিনী
  2. ঊর্মি
  3. অর্ণব
  4. তরঙ্গ
সঠিক উত্তর:
স্রোতস্বিনী
উত্তর
সঠিক উত্তর:
স্রোতস্বিনী
ব্যাখ্যা
• 'স্রোতঃস্বিনী' শব্দের অর্থ = নদী, প্রবাহিণী।
• 'ঊর্মি'  শব্দের অর্থ = তরঙ্গ, ঢেউ।
• 'অর্ণব' শব্দের অর্থ = সাগর, জলধি, বারিধি, সমুদ্র।
• 'তরঙ্গ' শব্দের অর্থ = লহরি, বীচি, ঢেউ, ঊর্মি।

• অর্থ অনুসারে, সমুদ্রের সমার্থক শব্দ - অর্ণব।

• বাংলা ভাষায় 'সমুদ্র' শব্দের সরাসরি কোনো বিপরীত শব্দ নেই কারণ 'সমুদ্র' একটি নির্দিষ্ট বিষয়কে বোঝায়।
- তবে সাধারণত 'সমুদ্র' একটি বৃহত্তর জলরাশি বোঝায়, এর বিপরীতে অনেক সময় ছোট জলাশয় বা সূক্ষ্ম জলরাশির কথা বোঝাতে 'স্রোতঃস্বিনী' বা নদী বুঝানো হয়। তাই, ‘সমুদ্র’ শব্দের বিপরীত শব্দ হিসেবে 'স্রোতঃস্বিনী' নিয়ে উত্তর করা হলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে?
  1. গামছা
  2. মশারি
  3. লুঙ্গি
  4. চাদর
সঠিক উত্তর:
গামছা
উত্তর
সঠিক উত্তর:
গামছা
ব্যাখ্যা
সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন - বসতি > বস্‌তি, জানালা > জান্‌লা ইত্যাদি।

- আদিস্বরলোপ (Aphesis): অলাবু > লাবু> লাউ, উদ্ধার > উধার > ধার।
- মধ্যস্বর লোপ (Syncope): অগুরু > অগ্রু, সুবর্ণ > স্বর্ণ, গামোছা > গাম্‌ছা
- অন্ত্যস্বর লোপ (Apocope) : আশা > আশ, আজি > আজ, চারি > চার (বাংলা), সন্ধ্যা > সঞঝা > সাঁঝ।

• স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো?
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২১টি
  4. অনির্ণেয়
সঠিক উত্তর:
অনির্ণেয়
উত্তর
সঠিক উত্তর:
অনির্ণেয়
ব্যাখ্যা
বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি - এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে।
- এ সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গও বাংলায় চালু রয়েছে।
অর্থাৎ, বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়

• কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ:
- আরবি উপসর্গ: আম্‌, খাস, লা, গর্।
- ফারসি উপসর্গ: কার্‌, দর্‌, না, নিম্‌, ফি, বদ্‌, বে, বর্‌, ব্‌, কম্‌।
- উর্দু-হিন্দি উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: ফুল, হাফ, হেড, সাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
‘যামিনী’ - এর প্রতিশব্দ কোনটি?
  1. প্রসূন
  2. দামিনী
  3. শর্বরী
  4. নিকর
সঠিক উত্তর:
শর্বরী
উত্তর
সঠিক উত্তর:
শর্বরী
ব্যাখ্যা
• ‘যামিনী’ এর প্রতিশব্দ - শর্বরী

'যামিনী' শব্দের আরো কিছু সমার্থক শব্দ: ক্ষণদা, ‍নিশি, নিশা, রাত, রাত্রি, রজনী, নিশিথিনী, ত্রিযামা, বিভাবরী। 

অন্যদিকে,
• ‘প্রসূন’ শব্দের সমার্থক শব্দ: পুষ্প, ফুল, কুসুম।
• ‘দামিনী’ শব্দের সমার্থক শব্দ: বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, বিদ্যুৎ, ক্ষণপ্রভা, শম্পা, চিকুর, অচিরপ্রভা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
Which one is the correct spelling?
  1. Renessance
  2. Reneisance
  3. Renaissance
  4. Renaisance
সঠিক উত্তর:
Renaissance
উত্তর
সঠিক উত্তর:
Renaissance
ব্যাখ্যা
♦ Renaissance: 
English meaning: a new growth of activity or interest in something, especially art, literature, or music.
Bangla meaning: (১) the Renaissance ১৪, ১৫ ও ১৬ শতকের ইউরোপে প্রাচীন গ্রিক জ্ঞানবিজ্ঞানের উপর ভিত্তি করে সাহিত্য; চিত্রকলা ইত্যাদির পুনরুজ্জীবন; পুনর্জন্ম; রেনেসাঁ। (২) [Countable noun] উক্তরূপ যেকোনো পুনরুজ্জীবন; নবজাগরণ।

Source: Cambridge & Accessible Dictionary.
২২.
This could have worked if I ____ been more far sighted.
  1. had
  2. might
  3. have
  4. has
সঠিক উত্তর:
had
উত্তর
সঠিক উত্তর:
had
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।
• Third conditional sentence এর ক্ষেত্রে if-clause টি তে past perfect (had + past participle) tense ব্যবহৃত হয় এবং main clause টি তে modal auxiliary (would, could, should, etc.) + have + past participle ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যটিতে বক্তা মূলত: এমন একটি পরিস্থিতির দিকে ইঙ্গিক করেন যেটা দ্বারা বোঝায়, কোন কাজে প্রত্যাশিত ফলাফল আসতো যদি তারা আরো দূরদর্শী হতেন।

• সুতরাং সঠিক উত্তরটি হবে- had. যা have এর past participle form. যেমন:
- This could have worked if I had been more far-sighted.

Source: Advanced Learner's Communicative English by Chowdhury & Hossain.
২৩.
'Tooth and nail' means -
  1. Get by heart
  2. Tried hard
  3. Go with heart
  4. None of these
সঠিক উত্তর:
Tried hard
উত্তর
সঠিক উত্তর:
Tried hard
ব্যাখ্যা
• Tooth and nail (Phrase)
English Meaning: 
- to try very hard to get something you want/ completely, strongly, tried hard.
- Fight very fiercely
Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।

অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
২৪.
Antonym of Candid -
  1. Bluff
  2. Devious
  3. Equal
  4. Blunt
সঠিক উত্তর:
Devious
উত্তর
সঠিক উত্তর:
Devious
ব্যাখ্যা
♦ Candid
English meaning: honest and telling the truth, especially about something difficult or painful.
Bangla meaning: অকপট; মনখোলা; সরল. 

Options,
- Bluff:
1. নদী বা সাগরের তীরের খাড়া, উচ্চ ও দুরারোহ কূল।
2. ভান করে কাউকে প্রতারণা করা; ধোঁকাবাজি করা

- Devious: ঘোরানো; সর্পিল; অসরল
- Equal: সমমাপের; সমসংখ্যক; সমান পরিমাণের।

- Blunt:
1. ভোঁতা
2. স্পষ্টবাদী।
3. নীরস; স্থূলবুদ্ধি; কাটখোট্টা।

অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of Candid - Devious.

Source: Accessible & Cambridge Dictionary.
২৫.
The old man died _____ cancer.
  1. from
  2. of
  3. for
  4. off
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
♦ রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।

• die of (disease): He died of cholera/cancer.
• die from (effect): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country.
• die in (place / month / year): He died in 1950. / He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot. / He died on Monday.
• die at(time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time): He died within five minutes.
২৬.
Tina is renowned _____ her oratory.
  1. with
  2. of
  3. in
  4. for
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• কোনো কিছুর জন্য প্রসিদ্ধ বুঝাতে renown এর পর for হবে।

যেমনঃ - It is renowned for its friendliness, cleanliness and industry.
- He was widely renowned for his plain speaking, and for the prominence that he gave to it.
- Grammar schools are beacons of excellence in our education system, renowned for their academic results, their sporting prowess and their cultural achievements.

Complete sentence: Tina is renowned for her oratory.

source: cambridge dictionary
২৭.
I hope your dream ____ true.
  1. comes
  2. seems
  3. looks
  4. turns
সঠিক উত্তর:
comes
উত্তর
সঠিক উত্তর:
comes
ব্যাখ্যা
Come true:   
• English Meaning: actually happen or become the case.
• Bangla Meaning: সত্য প্রমাণিত হওয়া।    

Ex. Sentence: Dreams can come true.
Bangla Meaning: স্বপ্ন সত্যি হতেও পারে।

Complete sentence: I hope your dream comes true.

Source: Live MCQ Lecture.
২৮.
Choose the synonym for Stubborn.
  1. Deceitful
  2. Obdurate
  3. Sly
  4. Swindler
সঠিক উত্তর:
Obdurate
উত্তর
সঠিক উত্তর:
Obdurate
ব্যাখ্যা
♦ Stubborn
English meaning: A stubborn person is determined to do what he or she wants and refuses to do anything else.
Bangla meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য

Options,
- Deceitful: কপটী; কাপটিক; ছলনাপর
- Obdurate: একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।
- Sly: প্রতারণাপূর্ণ; গোপন রাখে বা গোপনে করে এমন; গোপন কথা জানে বা জানার ভাব দেখায় এমন
- Swindler: প্রতারক; জোচ্চোর।

অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym for Stubborn - Obdurate.

Source: Accessible & Cambridge Dictionary.
২৯.
What is the meaning of Draw up?
  1. Draft
  2. Finish
  3. Interpret
  4. Final
সঠিক উত্তর:
Draft
উত্তর
সঠিক উত্তর:
Draft
ব্যাখ্যা
♦ Draw up
English meaning: to prepare something in writing, esp. plans or a formal document.
Bangla meaning: আঁকা

ক) Draft: রূপরেখা; খসড়া; মুশাবিদা
খ) Finish: শেষ করা; সম্পূর্ণ করা
গ) Interpret: ব্যাখ্যা স্পষ্ট করা
ঘ) Final: সর্বশেষ; চরম; পরম

To "draw up" a document means to write an initial version, draft, or outline. 

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Draw up এর সাথে Draft এর মিল রয়েছে তাই Draw up এর meaning - Draft.
৩০.
She will have finished the job before ____
  1. he come
  2. he came
  3. he has come
  4. he comes
সঠিক উত্তর:
he comes
উত্তর
সঠিক উত্তর:
he comes
ব্যাখ্যা
• Before দ্বারা দুটি clause যুক্ত হলে, 
- আগের clause টির verb এর tense future হলে, পরের clause টির verb present indefinite tense হয়। 

• After দ্বারা দুটি clause যুক্ত হলে,
- আগের clause টির verb present বা future tense এর হলে, পরের clause টি Present Perfect tense হয়। 

তাই Complete Sentence টি হবে- She will have finished the job before he comes. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩১.
Which of these sentences is correct?
  1. There is little prospect of the situation improving.
  2. There is little prospect to the situation improving
  3. There is little prospect into the situation improving
  4. There is little prospect for the situation to improve.
সঠিক উত্তর:
There is little prospect of the situation improving.
উত্তর
সঠিক উত্তর:
There is little prospect of the situation improving.
ব্যাখ্যা
Options,
• There is little prospect of the situation improving.
- 'future এ ভালো কিছু হওয়ার সম্ভাবনা বোঝালে ' prospect of' বসে। 
- তাই এটি সঠিক।

• There is little prospect to the situation improving
- বাক্যটি ভুল।
- ভুল preposition ব্যবহার করা হয়েছে।
- বাক্যটি 'There is little prospect of the situation improving.' হলে সঠিক হতো।

• There is little prospect into the situation improving.
- বাক্যটি ভুল।
- এখানে preposition এর ভুল ব্যবহার করা হয়েছে।
- বাক্যটি 'There is little prospect of the situation improving.' হলে সঠিক হতো।

• There is little prospect for the situation to improve.
- বাক্যটি ভুল।
- ভুল preposition ব্যবহার করা হয়েছে।
- 'অনুসন্ধান করা' বোঝাতে prospect for বসে। 

Source: Cambridge & Accessible Dictionary.
৩২.
Change into reported form: She said to me, 'Why don't you came on Monday?'
  1. She told me to not go Monday.
  2. She said me why did not she go on Monday.
  3. She asked me why I did not go on Monday.
  4. She asked me not to go that day.
সঠিক উত্তর:
She asked me why I did not go on Monday.
উত্তর
সঠিক উত্তর:
She asked me why I did not go on Monday.
ব্যাখ্যা
• Structure : Sub + ask + object (যদি থাকে) + Interrogative Pronoun/
Interrogative adverb + Reported speech এর Subject + Verb + বাকি অংশ।

যেমন:
Direct: “What do you want?” She asked him.
Indirect: She asked him what he wanted.
Direct: He said to me, ''Where do you live?''
Indirect: He asked me where I lived.
Direct: He said to me, 'When did you come here'
Indirect: He asked me when I had gone there.
Direct: She said to me, 'Why don't you came on Monday'?
Indirect: She asked me why I did not go on Monday.
৩৩.
'The Table has four chairs'. This is the example of ____ clause?
  1. Dependent
  2. Independent
  3. Subordinate
  4. Complex
সঠিক উত্তর:
Independent
উত্তর
সঠিক উত্তর:
Independent
ব্যাখ্যা
• The table has four chairs is an Independent clause.
- An independent clause is a group of words that contains a subject and verb and expresses a complete thought.
- যে clause  নিজে  নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে  না তাকে Dependent/Subordinate clause বলে।

প্রশ্নোক্ত বাক্যটি 'The Table has four chairs' - একটি independent clause, কারণ এটি অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয়। 

 Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
৩৪.
Some of the boys ____ did not come.
  1. I invited
  2. whom I invited them
  3. whose invited
  4. I invited them
সঠিক উত্তর:
I invited
উত্তর
সঠিক উত্তর:
I invited
ব্যাখ্যা
Options,
• I invited - সঠিক।
• whom I invited them - ভুল; "whom I invited" বা "who I invited" বলা উচিত।
• whose invited - grammatically wrong.
• I invited them - এটি redundant;  "them" already refers back to "the boys" at the start of the sentence.

• I invited থাকায় relative pronoun হিসেবে এর পূর্বে who/whom ব্যবহার করতে হবে না।

বাক্যটি হবে - Some of the boys I invited did not come.
৩৫.
'Let us begin by looking at the minutes of the meeting. Here 'minutes' means -
  1. Time record
  2. Written record
  3. Tim frame
  4. Ending time
সঠিক উত্তর:
Written record
উত্তর
সঠিক উত্তর:
Written record
ব্যাখ্যা
• Minutes 
Meaning: the written record of what was said at a meeting.

Example Sentence:
- Harry will take the minutes.
- Let us begin by looking at the minutes of the meeting.

অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
৩৬.
Which of the following is a Complex Sentence?
  1. Let them do this or they will die.
  2. If he helps us, we shall win.
  3. Move or you will die.
  4. Work hard or you can't prosper in life.
সঠিক উত্তর:
If he helps us, we shall win.
উত্তর
সঠিক উত্তর:
If he helps us, we shall win.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - If he helps us, we shall win - বাক্যটি হচ্ছে complex sentence.
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Let them do this or they will die হচ্ছে Imperative and Compound sentence both.
গ) Move or you will die এবং Work hard or you can't prosper in life হচ্ছে Compound sentence.

• Compound sentence - এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
৩৭.
Change the voice: He helped me do it.
  1. I was helped by him to do it.
  2. I was helped by he to do it.
  3. I was help by he to do it.
  4. I was help be he to do it.
সঠিক উত্তর:
I was helped by him to do it.
উত্তর
সঠিক উত্তর:
I was helped by him to do it.
ব্যাখ্যা
• Help/See + object + infinitive/bare infinitive থাকলে passive voice এর বেলায় help/see এর জায়গায় এদের v3 form হবে এবং Help/see/teach এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।

যেমন:
Active voice: He saw me do it.
Passive Voice: I was seen by him to do it 
Active voice: He helped me (to) do it.
Passive Voice: I was helped by him to do it.
৩৮.
‘গল্পটি পড়তে মজা’ -এর ইংরেজি কি?
  1. Reading of the story is pleasant.
  2. The story is pleasant to read.
  3. The story is pleasant for reading.
  4. The story is pleasant to be read.
সঠিক উত্তর:
The story is pleasant to read.
উত্তর
সঠিক উত্তর:
The story is pleasant to read.
ব্যাখ্যা
• অপশন গুলোএ মধ্যে সঠিক উত্তর The story is pleasant to read.

Other options,
- Reading of the story is pleasant.
- এটি ভুল।

- The story is pleasant for reading.
- এটি ভুল।
- যদি 'The story is pleasant to read' হতো তবে এটি সঠিক হতো।
- এখানে pleasant এর পর 'for reading' নয় বরং 'to read' বসবে।

- The story is pleasant to be read.
- এটি ভুল।
- "to be read" এটিকে passive এ পরিণত করে, যা মূল বাক্যের সাথে মিল নেই।

অর্থাৎ ‘গল্পটি পড়তে মজা’ -এর ইংরেজি The story is pleasant to read.
৩৯.
His speech was articulated and I asked him to ___ his ideas.
  1. make bigger
  2. spread out
  3. expand on
  4. clear out
সঠিক উত্তর:
expand on
উত্তর
সঠিক উত্তর:
expand on
ব্যাখ্যা
• Articulate (স্পষ্ট): Clear, evident, explicit, manifest, obvious. 

• Expand on (something):
English meaning: to give more details about something you have said or written

অনুবাদঃ তার বক্তব্য ছিল স্পষ্ট এবং আমি তাকে তার ধারণাগুলো আরও বিস্তারিত করতে বললাম।

other options,
- make bigger: বড় করা
- spread out: to cover a larger area.
- clear out: to leave a place.

অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর হবে - expand on.
৪০.
A swimming snake bit him in the leg. Here 'swimming' is a -
  1. Participle
  2. Verbal none
  3. Gerund
  4. Infinite
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
- verb এর present form+ing যদি একই সাথে যদি verb এবং adjective এর তাকে participle বলে।
- swimming snake এখানে একই সাথে verb ও adjective এর কাজ সম্পাদন করেছে।

- Verb এর সাথে ing যুক্ত হয়ে verb এবং noun এর কাজ কোন করলে তাকে gerund বলে।
Ex: Making a good result in the exam needs lots of hard work.

- To + verb এর present form কে infinitive বলে।
Ex: They want to play.

Adjective: Noun/Pronoun এর অবস্থা নির্দেশ করে তাকে adjective বলে।
Ex: He is good boy.
৪১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ, ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৯৬ মিটার
  2. ১০০ মিটার
  3. ২৫৬ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৯৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার ক মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য ২ক মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ২ক × ক বর্গমিটার = ২ক২ বর্গমিটার

শর্তমতে,
২ক = ৫১২
বা, ক = ২৫৬
বা, ক = ১৬

আয়তাকার ঘরের বিস্তার ১৬ মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৩২ মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = ২(৩২ + ১৬) মিটার
=২ × ৪৮ মিটার
= ৯৬ মিটার
৪২.
x + (1/x) = 2 হলে x3 + 1/x3 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2 হলে x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + (1/x) = 2

আমরা জানি
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.(1/x).(x + 1/x)
= 23 - 3 × 2
= 8 - 6
= 2
৪৩.
নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?
  1. 0.3
  2. √0.3
  3. 1/3
  4. 2/5
সঠিক উত্তর:
√0.3
উত্তর
সঠিক উত্তর:
√0.3
ব্যাখ্যা
প্রশ্ন:  নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
0.3 = 0.3
√0.3 = .54
1/3 = 0.33
2/5 = 0.4
৪৪.
x2 - 8x - 8y + 16 + y2 এর মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. - 2xy
  2. 8xy
  3. 6xy
  4. 2xy
সঠিক উত্তর:
2xy
উত্তর
সঠিক উত্তর:
2xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 এর মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান:
x2 - 8x - 8y + 16 + y2
= x2 + y2 + (- 4)2 + 2. x.( - 4) + 2.y.(- 4) + 2.x.y - 2xy
= (x + y - 4)2 - 2xy

x2 - 8x - 8y + 16 + y2 এর সাথে 2xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।
৪৫.
2a2 + 7ab - 15b2 এর উৎপাদকে বিশ্লেষণ কত হয়?
  1. (a + 5b)(2a - 3b)
  2. (a - 5b)(2a + 3b)
  3. (a - 5b)(2a - 3b)
  4. (a - 5b)(a + 5b)
সঠিক উত্তর:
(a + 5b)(2a - 3b)
উত্তর
সঠিক উত্তর:
(a + 5b)(2a - 3b)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 + 7ab - 15b2 এর উৎপাদকে বিশ্লেষণ কত হয়?

সমাধান:
2a2 + 7ab - 15b2
= 2a2 + 10ab - 3ab - 15b2
= 2a(a + 5b) - 3b(a + 5b)
= (a + 5b)(2a - 3b)
৪৬.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল -
  1. ৪৮৫০
  2. ৮৯৫০
  3. ৪৭৫০
  4. ৪৯৫০
সঠিক উত্তর:
৪৯৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
৪৭.
১.৫৫৫৫৫ এর ৫% = ?
  1. .০৭৭৭৭৭৫
  2. .০৭৫৫৫
  3. .০৭৫৫৫৫
  4. .০৭৭৭৫
সঠিক উত্তর:
.০৭৭৭৭৭৫
উত্তর
সঠিক উত্তর:
.০৭৭৭৭৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১.৫৫৫৫৫ এর ৫% = ?

সমাধান: 
১.৫৫৫৫৫ এর ৫% = ?
= ১.৫৫৫৫৫ এর ৫/১০০
= ০.০৭৭৭৭৭৫
৪৮.
x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?

সমাধান: 
দেওয়া আছে
x + y = 17 
xy = 60

আমরা জানি
(x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = (17)2 - 4 × 60
⇒ (x - y)2 = 289 - 240
⇒ (x - y)2 = 49
⇒ (x - y)2 =72
∴ x - y = 7
৪৯.
কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়?
  1. ২৭
  2. ১৬
  3. ১২
  4. ৩০
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৮ক - ২ক = ৭২
৬ক = ৭২
ক = ১২
৫০.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৫.২ সেমি
  2. ১০.৫ সেমি
  3. ১০.৭ সেমি
  4. ১৭.১ সেমি
সঠিক উত্তর:
১০.৭ সেমি
উত্তর
সঠিক উত্তর:
১০.৭ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4 )a2 বর্গ সে.মি.
(√3/4)a2 = 50
বা, a2 = (50 × 4)/√3
বা, a2 = 200/1.732
বা, a2 = 115.47
বা, a = 10.7458 সে.মি.
∴ a = 10.75 সে.মি.
৫১.
৮০ ফুট র্দীঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?
  1. ১৬০০ বর্গফুট
  2. ১২০০ বর্গফুট
  3. ৮৫৫ বর্গফুট
  4. ৭৫৫ বর্গফুট
সঠিক উত্তর:
১৬০০ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
১৬০০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ ফুট র্দীঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
বাগানের ক্ষেত্রফল = (৮০ × ৭০) বর্গ ফুট
= ৫৬০০ বর্গ ফুট

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {৮০ + (৫ + ৫)} ফুট
= (৮০ + ১০) ফুট
= ৯০ ফুট

রাস্তাসহ বাগানের প্রস্থ = {৭০ + (৫ + ৫)} ফুট
= (৭০ + ১০) ফুট
= ৮০ ফুট

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল= ৯০ × ৮০
= ৭২০০ বর্গ ফুট

∴ রাস্তার ক্ষেত্রফল = (৭২০০ - ৫৬০০)
= ১৬০০ বর্গ ফুট
৫২.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৬৩
  3. ৩৬
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬ 
∴ x = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬
৫৩.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ৩/৫
  4. ১১/১৭
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭২
৩/৫ = ০.৬
১১/১৭ = .৬৫
আবার
২/৩ = ০.৬৬
৫৪.
0° কোণের পূরক কোণ কোনটি?
  1. 90°
  2. 45°
  3. 180°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: 0° কোণের পূরক কোণ কোনটি?

সমাধান:
দুটি কোণের যোগফল ৯০° হলে তাকে বলে পূরক কোণ।
তাই একটি কোণের মান ০° হলে তার পূরক কোণ হবে = ৯০ - ০ = ৯০°
৫৫.
পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৫৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?
  1. ১১৮
  2. ১১২
  3. ১১৫
  4. ১১৩
সঠিক উত্তর:
১১৩
উত্তর
সঠিক উত্তর:
১১৩
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৫৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?

সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি ক

∴প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি = (ক + ক + ১ + ক + ২+ ক + ৩ + ক + ৪) 
=৫ক + ১০ 

প্রশ্নমতে
৫ক + ১০ = ৫৫৫
⇒ ৫(ক + ২) = ৫৫৫
⇒ ক + ২ = ১১১
⇒ ক = ১১১ - ২
ক = ১০৯

সবচেয়ে বড় সংখ্যাটি = ১০৯ + ৪ = ১১৩

৫৬.
3- 3 এর মান কত?
  1. 1/9
  2. 1/3
  3. 1/27
  4. √2
সঠিক উত্তর:
1/27
উত্তর
সঠিক উত্তর:
1/27
ব্যাখ্যা
প্রশ্ন: 3- 3 এর মান কত?

সমাধান:
3- 3
= 1/33
= 1/27
৫৭.
যদি a - (1/a) = 2 হয় তবে a4 + (1/a4) = কত?
  1. 36
  2. 32
  3. 34
  4. 40
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a - (1/a) = 2 হয় তবে a4 + (1/a4) = কত?

সমাধান:
 a - (1/a) = 2

এখানে
a4 + (1/a4
= (a2)2 + (1/a2)2
= (a2 + 1/a2)2 - 2.a2.(1/a2)
= {(a - 1/a)2 + 2a.1/a}2 - 2
= {22 + 2}2 - 2
= (4 + 2)2 - 2
= 62 - 2
= 36 - 2
= 34
৫৮.
যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কতজন পুরুষ?
  1. 25%
  2. 40%
  3. 19%
  4. 20%
সঠিক উত্তর:
25%
উত্তর
সঠিক উত্তর:
25%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কতজন পুরুষ?

সমাধান:
12 সদস্য বিশিষ্ট কোন কমিটির মধ্যেমহিলা 9 জন 
পুরুষ = 12 - 9 = 3 জন

পুরুষের সংখ্যা শতকরা = (3/12) × 100 = 25%
৫৯.
৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ৩৯
  2. ৩৮.৭
  3. ৩৭.৬
  4. ৩৯.৮
সঠিক উত্তর:
৩৯.৮
উত্তর
সঠিক উত্তর:
৩৯.৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
৩০ থেকে ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা গুলো হলো = ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭

গড় = (৩১ + ৩৭ + ৪১ + ৪৩ +৪৭)/৫
=১৯৯/৫
= ৩৯. ৮
৬০.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?
  1. ৫৩
  2. ২৯
  3. ৮৮
  4. ৪১
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?

সমাধান:
১২ - ৫ = ৭
১৬ - ৯ = ৭

এখন,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
∴ ১২, ১৬ এর লসাগু = ২ × ২ × ৩ × ২ × ২ = ৪৮

সুতরাং, নির্ণেয় সংখ্যা = ৪৮ - ৭ = ৪১
৬১.
‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’ সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি:

- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সুশাসন নিশ্চিত করতে নয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন।
যথাঃ
১.অংশগ্রহণ ভিত্তিক
২.আইনের শাসন
৩.সংবেদনশীলতা
৪.কার্যকারিতা ও দক্ষতা
৫.কৌশলগত লক্ষ্য
৬.স্বচ্ছতা
৭.সমতা ও ন্যায্যতা
৮.জবাবদিহিতা
৯.সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য।

তথ্যসূত্র - UNDP এর ওয়েবসাইট।
৬২.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
  1. হ্যারি এস ট্রুম্যান
  2. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  3. জেমস মনরো
  4. তথ্যটি সঠিক নয়
সঠিক উত্তর:
ফ্রাঙ্কলিন রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যা
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট:

- তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৩০ জানুয়ারী, ১৮৮২ সালে জন্মগ্রহন করেন।
- ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট ১৪ বছর বয়স পর্যন্ত বাড়িতে শিক্ষা গ্রহন করেন।
- তিনি ১৯০০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৩২ সালের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৩৩ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি ১২ এপ্রিল ১৯৪৫ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৬৩.
লওসের (Laos) সরকারি নাম কী?
  1. Laos People's Damocratic Republic
  2. Republic of Laos
  3. Kingdom of Loas
  4. Democratic Republic of Laos
সঠিক উত্তর:
Laos People's Damocratic Republic
উত্তর
সঠিক উত্তর:
Laos People's Damocratic Republic
ব্যাখ্যা
লাওস (Laos):

- দেশটির আনুষ্ঠানিক নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- জনসংখ্যা: (2023 আনুমানিক) ৭,৫৫৭,০০০।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।

তথ্যসূত্র - Britannica.com
৬৪.
MICR -এর পূর্ণরূপ কি?
  1. Magnetic Ink Character Reader
  2. Magnetic Ink Code Reader
  3. Magnetic Ink Case Reader
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
Magnetic Ink Character Reader
উত্তর
সঠিক উত্তর:
Magnetic Ink Character Reader
ব্যাখ্যা
- MICR এর সঠিক পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়। 
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়। 
- সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকে MICR যুক্ত চেক ব্যবহার বাধ্যতামূলক করেছে। 

সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে।
তবে অপশনে Recognition না থেকে শুধু reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader দেয়া যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৬৫.
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
  1. স্নেহ
  2. আমিষ
  3. আয়োডিন
  4. লৌহ
সঠিক উত্তর:
আমিষ
উত্তর
সঠিক উত্তর:
আমিষ
ব্যাখ্যা
- হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ। 
- হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়। 
- হিমোগ্লোবিনের কাজ ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা। 

উৎস: জীববিজ্ঞান-দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।
৬৬.
বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ - এর প্রবক্তা -
  1. জাপান
  2. ভারত
  3. আফগানিস্তান
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
নিউ সিল্ক রোড:

- চীন নিউ সিল্ক রোড এর প্রবক্তা।
- সিল্ক রোড' হলো চীনের চালু করা বাণিজ্য পথ।
- প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত।
- সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে।
- দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়।
- ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে।

তথ্যসুত্র - Britannica.com
৬৭.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন?
  1. NSDP
  2. UNESCO
  3. HKI
  4. IDE
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের বিশ্ব স্বীকৃতি:

- বিশ্ব ইতিহাসে যে ভাষণগুলো বিখ্যাত হয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণটি সেগুলোর অন্যতম। 
- ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনন্য এবং অসাধারণ এই কারণে যে, এই ভাষণ সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একতাবদ্ধ করেছিল।
- ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে World's Documentary Heritage এর মর্যাদা দিয়ে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’- এ অর্ন্তভুক্ত করেছে। 
- তৎকালীন শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ঐতিহাসিক ভাষণকে ওয়ার্কশপে উপস্থাপনের জন্য উৎসাহিত করেন। 
- মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে বঙ্গবন্ধুর এই ভাষণ স্থান করে নেওয়ার ক্ষেত্রে রয়েছে একটি সুদীর্ঘ পরিকল্পনা ও ইতিহাস।

তথ্যসূত্র - i) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক ৭ই মার্চের ..., mofa.gov.bd.
               ii) যুগান্তর, ০৭ মার্চ, ২০২১।
৬৮.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অব স্টাফ কে ছিলেন?
  1. কর্নেল (অব) এম. এ. জি ওসমানী
  2. মেজর খালেদ মোশাররফ
  3. গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খোন্দকার
  4. কর্নেল (অব) এম. এ. রব
সঠিক উত্তর:
কর্নেল (অব) এম. এ. রব
উত্তর
সঠিক উত্তর:
কর্নেল (অব) এম. এ. রব
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
- শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- এস.এ সামাদ ছিলেন প্রতিরক্ষা সচিব।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।
- উপ-সেনাপতি ছিলেন এ.কে খন্দকার।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৬৯.
স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
  1. সাইট্রিক অ্যাসিড
  2. নাইট্রিক অ্যাসিড
  3. হাইড্রোক্লোরিক অ্যাসিড
  4. সালফিউরিক অ্যাসিড
সঠিক উত্তর:
নাইট্রিক অ্যাসিড
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রিক অ্যাসিড
ব্যাখ্যা
- 1 মোল HNO3 ও 3 মোল HCl এর মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে। 
- স্বর্ণের খাঁদ বের করতে এই অম্ল ব্যবহৃত হয়। 
- স্বর্ণের খাদ বের করার জন্য তাকে নাইট্রিক এসিড দিয়ে পোড়ানো হয়। 
- আর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত  হয় সালফিউরিক এসিড। 
- অভিজাত ধাতুসমূহ (যেমন- স্বর্ণ, প্লাটিনাম) যেকোনো গাঢ়তার হাইড্রোক্লোরিক এসিড বা নাইট্রিক এসিডে দ্রবীভূত হয় না, কিন্তু এরা অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্লে দ্রবীভূত হয়। 

উৎস: MIT 
৭০.
আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে এর কার্যক্রম শুরু করে?
  1. ১৯৪৫ সাল হতে
  2. ১৯৪৬ সাল হতে
  3. ১৯৪৭ সাল হতে
  4. ১৯৪৮ সাল হতে
সঠিক উত্তর:
১৯৪৭ সাল হতে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সাল হতে
ব্যাখ্যা
IMF:

- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটি ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র- IMF অফিসিয়াল ওয়েবসাইট।