পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ২] বাংলা পরীক্ষা - ১ (ব্যাকরণ) পরীক্ষার টপিক: ১. ব্যাকরণের আলোচ্য বিষয়, ২. প্রমিত বাংলা বানানের নিয়ম, ৩. ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, ৪. বাংলা বর্ণমালা ও যুক্তবর্ণ, ৫. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান। ৬. শব্দের উৎস ও পারিভাষিক শব্দ, উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়?
  1. রূপতত্ত্ব
  2. ধ্বনিতত্ত্ব
  3. শব্দতত্ত্ব
  4. বর্ণতত্ত্ব
সঠিক উত্তর:
বর্ণতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
বর্ণতত্ত্ব
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে ৪ টি ভাগে ভাগ করা হয়:

• ধ্বনিতত্ত্ব,
• রূপতত্ত্ব,
• বাক্যতত্ত্ব,
• অর্থতত্ত্ব।

• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব:
শব্দ ও পদনির্মানের বিভিন্ন দিক ব্যাকরণের এই অংশে আলোচিত হয়।
যেমন- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।

• বাক্যতত্ত্ব:
বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

• অর্থতত্ত্ব:
ব্যকরণের এই অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি স্বচ্ছ যুক্তবর্ণ?
  1. ক্র
  2. জ্ঝ
  3. ক্ষ্ম
  4. ঙ্ক
সঠিক উত্তর:
জ্ঝ
উত্তর
সঠিক উত্তর:
জ্ঝ
ব্যাখ্যা
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।
• স্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ট, জ্জ, জ্ঝ, ঞ্ঝ, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্ড, ন্স, প্ট, প্ত, প্ল, ন্স, ব্জ, ব্দ, ম্ফ, স্ক, র. ল্ট, ন্ড, ল্প, ফ্ল, শ্চ,শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্খ, স্ট, স্ফ ইত্যাদি।
• অস্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ত (ক্+ত), ক্স (ক্+স), ক্র (ক্‌ +র), ক্ষ (ক্+ষ), ক্ষ্ম (ক্+ষ+ম), ক্স (ক্+স), ও (অ+উ), গ্ধ (গ্‌+ধ), ঙ্ক (ঙ +ক), ঙ্গ (ঙ+গ), জ্ঞ (জ+ঞ), ঞ্চ (ঞ +চ), ঞ্ছ(ঞ+ছ), ঞ্জ (ঞ+জ), ট্ট (ট্+ট), ত্ত (ত্+ত),ত্থ (ত্+থ), ত্র (ত+র), ণ্ড (প্+ঢ), দ্ধ (দ+ধ), ন্ধ (ন্‌+ধ), ব্ধ (ব্‌+ধ), ভ্র (ভ্‌+র), ভ্রূ (ভ্‌+র+উ), রু (র+উ), রূ (র,+ঊ),  ষ্ণ (ষ্‌+ণ), হু (হ+উ), হৃ (হ্‌+ঋ), হ্ন (হ্+ন), হ্ম (হ্‌+ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
.
ফাল্গুন > ফাগুন কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. সমীভবন
  3. অন্তর্হতি
  4. অভিশ্রুতি
সঠিক উত্তর:
অন্তর্হতি
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্হতি
ব্যাখ্যা
• অন্তর্হতি:
-  পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন:
- ফাল্গুন > ফাগুন,
- ফলাহার > ফলার,
- আলাহিদা> আলাদা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
Arbitration শব্দের বাংলা পরারিভাষিক শব্দ কোনটি?
  1. ছায়াযুদ্ধ
  2. সালিসি
  3. সশস্ত্র আক্রমণ
  4. অস্ত্রাগার
সঠিক উত্তর:
সালিসি
উত্তর
সঠিক উত্তর:
সালিসি
ব্যাখ্যা
• Arbitration শব্দের বাংলা পরারিভাষিক শব্দ - সালিসি।

• কিছু গুরুত্বপূর্ণ  বাংলা পারিভাষিক শব্দ:
- Accused- অভিযুক্ত। 
- Acquittal- খালাস। 
- Adjournment- মুলতবি। 
- Allegation- অভিযোগ। 
- Appeal- উত্তরবিচার প্রার্থনা।
- Bail- জামিন। 
- Capital punishment- মৃত্যুদণ্ড। 
- Census- আদমশুমারি, জনগণনা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
নিচের কোন বানানটি ভুল?
  1. মূর্চ্ছা
  2. কার্য
  3. কার্তিক
  4. ঊর্ধ্ব
সঠিক উত্তর:
মূর্চ্ছা
উত্তর
সঠিক উত্তর:
মূর্চ্ছা
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
• 'মূর্চ্ছা' বানানটি ভুল।
• শুদ্ধ বানান: মূর্ছা

• রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:
অর্জন, উর্দ্ধ, কর্ম, কার্তিক, কার্য্য, বার্দ্ধক্য, মূর্ছা, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা, সূর্য ইত্যাদি হবে।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। 
.
নিচের কোনটি মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ?
  1. শিকা > শিকে
  2. দেশি > দিশি
  3. তুলা > তুলো।
  4. বিলাতি > বিলিতি
সঠিক উত্তর:
বিলাতি > বিলিতি
উত্তর
সঠিক উত্তর:
বিলাতি > বিলিতি
ব্যাখ্যা
• বিলাতি > বিলিতি-  মধ্যগত স্বরসঙ্গতি।

• স্বরসঙ্গতি:

- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।

• প্রগত স্বরসঙ্গতি:
- আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো;
- শিকা > শিকে;
- তুলা > তুলো।

• পরাগত স্বরসঙ্গতি:
- অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- আখো > আখুয়া > এখো;
- দেশি > দিশি।

• মধ্যগত স্বরসঙ্গতি:
- আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বিলাতি > বিলিতি

• অন্যোন্য স্বরসঙ্গতি:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মোজা > মুজো।

• চলিত বাংলায় স্বরসঙ্গতি:
যেমন:
- গিলা > গেলা;
- মিলামিশা > মেলামেশা;
- মিঠা > মিঠে;
- ইচ্ছা > ইচ্ছে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
'পরগনা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. পর্তুগিজ
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পরগনা' ফারসি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ:
- কয়েকটি গ্রামের সমষ্টি,
- জেলার অংশবিশেষ।

• কয়েকটি ফারসি শব্দ;
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি আমদানি ,সবজি , রসিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
.
কোন বানানটি সঠিক?
  1. কংকাল
  2. ভয়ঙ্কর
  3. সঙ্গীত
  4. শঙ্কা
সঠিক উত্তর:
শঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শঙ্কা
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,

• সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) হবে।
যেমন:
- অহম্ + কার = অহংকার
এভাবে ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন।

• সন্ধিবদ্ধ না হলে ঙ স্থানে ং হবে না। যেমন:
অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম
.
Legislation শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শুনানি
  2. অভিযুক্তকরণ
  3. অভিশংসন
  4. আইন প্রণয়ন
সঠিক উত্তর:
আইন প্রণয়ন
উত্তর
সঠিক উত্তর:
আইন প্রণয়ন
ব্যাখ্যা
• Legislation শব্দের পারিভাষিক শব্দ আইন প্রণয়ন।

• কিছু পারিভাষিক শব্দ:
- Custody- হেফাজত। 
- Defendant- বিবাদী। 
- Deliberation- পরামর্শ। 
- Evidence- প্রমাণ। 
- Hearing- শুনানি। 
- Impeachment- অভিশংসন। 
- Jurisdiction- বিচারব্যবস্থা। 
- Litigation- মামলা-মোকদ্দমা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১০.
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কী হয়?
  1. দ্বিস্বরধ্বনি
  2. স্বল্প স্বরধ্বনি
  3. মৌলিক স্বরধ্বনি
  4. স্বরধ্বনি
সঠিক উত্তর:
দ্বিস্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
দ্বিস্বরধ্বনি
ব্যাখ্যা
• দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
যেমন 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং (উ্‌) অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ) তৈরি হয়েছে।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
- [আই]: তাই, নাই। 
- [এই]: সেই, নেই। 
- [আও]: যাও, দাও। 
- [আএ): খায়, যায়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
১১.
কোন শব্দে স্বভাবতই 'ষ' হয়েছে?
  1. চিকীর্ষা
  2. অভিষেক
  3. মানুষ
  4. অনুষঙ্গ
সঠিক উত্তর:
মানুষ
উত্তর
সঠিক উত্তর:
মানুষ
ব্যাখ্যা
• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন-ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

অন্যদিকে,
- অনুষঙ্গ, চিকীর্ষা ও অভিষেক ষ-ত্ব বিধান অনুযায়ী গঠিত হয়েছে।

• সূত্র:
 ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ >অনুষঙ্গ, প্রতিসেধক >প্রতিষেধক, বিসম> বিষম, সুসমা> সুষমা ইত্যাদি।
• অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের 'স' 'ষ' হয়। যেমন- ভবিষ্যৎ (এখানে ব-এর পরে ই-এর ব্যবধান), মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১২.
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোন বানানটি শুদ্ধ?
  1. সহযোগীতা
  2. মন্ত্রীত্ব
  3. কৃতিত্ব
  4. কৃতি
সঠিক উত্তর:
কৃতিত্ব
উত্তর
সঠিক উত্তর:
কৃতিত্ব
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
•'কৃতিত্ব' বানানটি সঠিক। 

• সংস্কৃত ইন্-প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম-অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ই-কার হয়। যেমন:
- গুণী >গুণিজন, প্রাণী >প্রাণিবিদ্যা, মন্ত্রী> মন্ত্রিপরিষদ।
- তবে এগুলির সমাসবদ্ধ রূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। যেমন:
- গুণী >গুণীজন, প্রাণী >প্রাণীবিদ্যা, মন্ত্রী >মন্ত্রীপরিষদ।
• ইন্-প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে-ত্ব ও-তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন:
- কৃতী >কৃতিত্ব,
- দায়ী >দায়িত্ব,
- প্রতিযোগী > প্রতিযোগিতা
- মন্ত্রী >মন্ত্রিত্ব,
- সহযোগী >সহযোগিতা।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। 
১৩.
ষ- ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?
  1. সুষুপ্ত
  2. সুষমা
  3. বিষম
  4. পোষাক
সঠিক উত্তর:
পোষাক
উত্তর
সঠিক উত্তর:
পোষাক
ব্যাখ্যা
• ষ- ত্ব বিধান অনুযায়ী পোষাক বানানটি ভুল।
• শুদ্ধ বানান: পোশাক।

• সূত্র:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে য হয় না।
- এ সম্বন্ধে সতর্ক হতে হবে।
যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

অন্যদিকে,
- ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ >অনুষঙ্গ, প্রতিসেধক >প্রতিষেধক, বিসম> বিষম, সুসমা> সুষমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৪.
নিচের কোন শব্দের ধ্বনি পরিবর্তনকে বিষমীভবন বলে?
  1. জন্ম >জম্ম
  2. কবাট >কপাট
  3. শরীর > শরীল
  4. পাকা > পাক্কা
সঠিক উত্তর:
শরীর > শরীল
উত্তর
সঠিক উত্তর:
শরীর > শরীল
ব্যাখ্যা
• বিষমীভবন (Dissimilation):
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন-
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।

অন্যদিকে,
• সমীভবন (Assimilation):

- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে।এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন- জন্ম >জম্ম, কাঁদনা > কান্না ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:

- শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন- কবাট >কপাট, ধোবা >ধোপা, ধাইমা >দাইমা ইত্যাদি।

• দ্বিত্ব ব্যঞ্জন (Long Consonant) বা ব্যঞ্জনদ্বিত্বা:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা।
যেমন: পাকা > পাক্কা, সকাল > সক্কাল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৫.
Subjudice শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. অপরাধযোগ্য
  2. অপরাধী
  3. বিচারাধীন
  4. নিম্ন আদালত
সঠিক উত্তর:
বিচারাধীন
উত্তর
সঠিক উত্তর:
বিচারাধীন
ব্যাখ্যা
• Subjudice শব্দের সঠিক পারিভাষিক শব্দ- বিচারাধীন

• কিছু পারিভাষিক শব্দ:
- Affidavit- হলফনামা। 
- Diplomacy- কূটনীতি। 
- Embargo- নিষেধাজ্ঞা। 
- Sabotage- অন্তর্ঘাত। 
- Tribunal- বিচারসভা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও  প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৬.
'প্রত্যয়' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. বাক্যতত্ত্ব
  2. বর্ণতত্ত্ব
  3. ধ্বনিতত্ত্ব
  4. রূপতত্ত্ব
সঠিক উত্তর:
রূপতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
রূপতত্ত্ব
ব্যাখ্যা
• রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
সাধারণত ণ-ত্ব বিধান খাটে না-
  1. সন্ধিজাত শব্দে
  2. উপসর্গজাত শব্দে
  3. সমাসবদ্ধ শব্দে
  4. তৎসম শব্দে
সঠিক উত্তর:
সমাসবদ্ধ শব্দে
উত্তর
সঠিক উত্তর:
সমাসবদ্ধ শব্দে
ব্যাখ্যা
• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না।
- এরূপ ক্ষেত্রে 'ন' হয়।
যেমন: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।

• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না, ন হয়।
যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

অন্যদিকে,
- তৎসম শব্দে ণ-ত্ব বিধান প্রজোয্য হয়।
- সন্ধিজাত শব্দে ও উপসর্গজাত শব্দে  ণ-ত্ব বিধানের বিশেষ কোনো বিধান নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৮.
নিম্ন - মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
  1. অ্যা
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
- [অ] নিম্ন - মধ্য পশ্চাৎ স্বরধ্বনি।

অন্যদিকে,
- [ই] উচ্চ সম্মুখ স্বরধ্বনি।
- [উ] উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি।
- [এ] উচ্চ-মধ্য সম্মুখ স্বরধ্বনি।
- [ও] উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি।
- [অ্যা] নিম্ন-মধ্য সম্মুখ স্বরধ্বনি।
• [অ্যা] নিম্ন-মধ্য সম্মুখ স্বরধ্বনি।
- [আ] নিম্ন মধ্য স্বরধ্বনি।

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
১৯.
বাক্য > বাইক্য কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. সম্প্রকর্ষ
  2. অপিনিহিতি
  3. বিষমীভবন
  4. ধ্বনি বিপর্যয়
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা
• অপিনিহিতি (Apenthesis):
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- আজি >আইজ,
- সাধু >সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য,
- সত্য >সইত্য,
- চারি >চাইর,
- মারি >মাইর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২০.
নিচের কোন শব্দটিতে ণ-ত্ব বিধান অনুযায়ী মূর্ধন্য-ণ বসেছে?
  1. অর্পণ
  2. তৃণ
  3. নিপুণ
  4. গুণ
সঠিক উত্তর:
অর্পণ
উত্তর
সঠিক উত্তর:
অর্পণ
ব্যাখ্যা
• 'অর্পণ' শব্দে ণ-ত্ব বিধান অনুযায়ী মূর্ধন্য-ণ বসেছে।

সূত্র:

- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন- কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ),


• কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা।
কল্যাণ, শোণিত, মণি, স্বাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু বিপণি, গণিকা।
আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ।
চিক্বণ, নিক্বণ, তৃণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২১.
নিচের কোনটি দেশি শব্দ নয়?
  1. চাটাই
  2. ডাব
  3. মাঠ
  4. আলতা
সঠিক উত্তর:
আলতা
উত্তর
সঠিক উত্তর:
আলতা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• 'আলতা' দেশি শব্দ নয়।
• 'আলতা' সংস্কৃত শব্দ। 

• কিছু দেশি শব্দ:
 ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২২.
Deputation শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
  1. স্বায়ত্তশাসন
  2. সংযোজন
  3. প্রতিনিধিত্ব
  4. বদলি
সঠিক উত্তর:
প্রতিনিধিত্ব
উত্তর
সঠিক উত্তর:
প্রতিনিধিত্ব
ব্যাখ্যা
• Deputation শব্দের সঠিক বাংলা পরিভাষা প্রতিনিধিত্ব।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Ordinance- অধ্যাদেশ। 
- Annexation- সংযোজন। 
- Autonomous- স্বায়ত্তশাসিত। 
- Correspondent- সংবাদদাতা। 
- Ethics- নৈতিকতা। 
- Republic- প্রজাতন্ত্র। 
- Secular- ধর্মনিরপেক্ষ। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২৩.
কোন বর্গের ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়?
  1. ট- বর্গ
  2. ক -বর্গ
  3. চ - বর্গ
  4. ত -বর্গ
সঠিক উত্তর:
ট- বর্গ
উত্তর
সঠিক উত্তর:
ট- বর্গ
ব্যাখ্যা
• ণত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন-এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।

- ণ-ত্ব বিধান অনুসারে,
• ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়।
যেমন- ঘণ্টা, লণ্ঠন, কান্ড ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৪.
কোনটি ফারসি শব্দ?
  1. বান্দা
  2. অজুহাত
  3. আদালত
  4. তসবি
সঠিক উত্তর:
বান্দা
উত্তর
সঠিক উত্তর:
বান্দা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'বান্দা' ফারসি শব্দ।

• কিছু ফারসি শব্দ;

সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায ,রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ , বান্দা , শাদি, আমদানি ,সবজি , রসিদ।
• কিছু আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।