পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
সাধারণ গণিতঃ শতকরা, লাভ ও ক্ষতি, সুদকষা, ধারা, সময়-দূরত্ব-গতিবেগ ইত্যাদি। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [শিক্ষক নিয়োগের বিগত বছরের প্রশ্নে ২ নভেম্বর থেকে Job Solution বাটনে নিয়মিত পরীক্ষা হচ্ছে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?
  1. ক) ৬.২৫% কমেছে
  2. খ) ৬.২৫% বেড়েছে
  3. গ) ৫.২৫% কমেছে
  4. ঘ) ৫.২৫% বেড়েছে
সঠিক উত্তর:
ক) ৬.২৫% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬.২৫% কমেছে
ব্যাখ্যা

ধরি, প্রাথমিক অবস্থায় শেয়ারের দাম ১০০ টাকা।
শেয়ারের দাম ২৫% বৃদ্ধিতে গতকালের মূল্য(১০০ + ২৫) = ১২৫ টাকা
২৫% কমায় আজকের মূল্য ১২৫ - (১২৫ × ২৫)/১০০ = ১২৫ - ১২৫/৪ = (৫০০ - ১২৫)/৪ = ৩৭৫/৪ টাকা
∴ দাম কমেছে ১০০ - ৩৭৫/৪ টাকা = (৪০০ - ৩৭৫)/৪ টাকা = ৬.২৫ টাকা

.
কোন সংখ্যার ২৭% থেকে ২৭ বিয়োগ দিলে বিয়োগফল ২৭ হবে?
  1. ক) ৫৪
  2. খ) ১১১
  3. গ) ১৪৮
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, (x এর ২৭%) - ২৭ = ২৭
বা, (x × ২৭/১০০ = ২৭ + ২৭
বা, x = (৫৪ × ১০০)/২৭
বা, x = ২০০
∴ x = ২০০

.
12+22+32+ …….. 92 = ?
  1. ক) 204
  2. খ) 285
  3. গ) 612
  4. ঘ) 442
সঠিক উত্তর:
খ) 285
উত্তর
সঠিক উত্তর:
খ) 285
ব্যাখ্যা

12 + 22 + 32+……..n2= {n (n + 1)(2n + 1)}/6
12 + 22 + 32 + ……..92 = {9 (9 + 1)(18 + 1)}/6 = (9 × 10 × 19)/6 = 285

.
২, ৫, ৯, ১৯, ৩৭, ৭৫, ১৪৯ ……….. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ক) ২৫২
  2. খ) ২৯৭
  3. গ) ২৯৮
  4. ঘ) ২৯৯
সঠিক উত্তর:
ঘ) ২৯৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯৯
ব্যাখ্যা

২, ৫, ৯, ১৯, ৩৭, ৭৫, ১৪৯ ……….. ক্রমানুসারে সাজাতে, প্রথম সংখ্যার সাথে ২ দ্বারা গুণ করে ১ যোগ, এবং দ্বিতীয়বারে ২ দ্বারা গুণ করে ১ বিয়োগ করা হয়েছে।
২ × ২ + ১ = ৫
৫ × ২ - ১ = ৯
৯ × ২ + ১ = ১৯ এভাবে ১৪৯ × ২ + ১ = ২৯৯
∴ পরবর্তী সংখ্যাটি = ২৯৯

.
২০০ টাকায় এক কুড়ি কমলা কিনে, ২০০ টাকায় ১ ডজন করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?
  1. ক) ৩৩.৩৩%
  2. খ) ৬৬.৬৭%
  3. গ) ৫০%
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৬.৬৭%
ব্যাখ্যা
এখানে ১ কুড়ি = ২০টি এবং ১ ডজন = ১২ টি।
সুতরাং শতকরা লাভ = {(২০ - ১২)/১২} × ১০০ = ৬৬.৬৭%
.
রাজু রাফির কাছে ১০% ডিসকাউন্টে একটি ঘড়ি বিক্রয় করে। রাফি রাজুর কাছে ১৪% ডিসকাউন্ট দাবী করে এবং রাজু মেনে নেয়, ফলে রাজুর ৩০ টাকা কম লাভ হয়। ঘড়িটির তালিকা মূল্য কত?
  1. ক) ৬৫০ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৭২৫ টাকা
  4. ঘ) ৭৫০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্নমতে, রাজুর লাভ কম হয় = (১৪ - ১০)% = ৪% = ৩০ টাকা
সুতরাং ঘড়িটির মূল্য ৩০/৪% = ৩০ × ১০০/৪ = ৭৫০ টাকা।

.
৯৯ লিটার এর ১.৬% = ?
  1. ক) ১.৪৮৫
  2. খ) ১.৫৮৪
  3. গ) ২.৫৮৪
  4. ঘ) ১.৮৪৫
সঠিক উত্তর:
খ) ১.৫৮৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.৫৮৪
ব্যাখ্যা

৯৯ এর ১.৬% = ৯৯ এর ১.৬/১০০
৯৯ এর ১৬/ (১০ × ১০০) = ১.৫৮৪

.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১৪০ টাকা হবে?
  1. ক) ৩%
  2. খ) ৪%
  3. গ) ৬%
  4. ঘ) ৩.৫%
সঠিক উত্তর:
খ) ৪%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪%
ব্যাখ্যা

আমরা জানি,
I = pnr
বা ১৪০ = ৭০০ × ৫ × r
বা r = ১৪০/(৭০০ × ৫) = ০.০৪ = ৪%

অথবা, হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
∴ হার = ( ১৪০ × ১০০)/(৭০০ × ৫) = ৪

.
একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় করাতে বিক্রেতার ১২% লাভ হল। দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হত?
  1. ক) ১৫৫/৯
  2. খ) ১২১/৮
  3. গ) ১৮৮/১১
  4. ঘ) ১৭০/১০
সঠিক উত্তর:
গ) ১৮৮/১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৮/১১
ব্যাখ্যা

১২% লাভে,
১১২ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে, ২৫৭৬ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (১০০ × ২৫৭৬)/১১২ টাকা = ২৩০০ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে ক্রয়মূল্য হত (২৩০০ - ১০০)টাকা = ২২০০ টাকা।
ক্রয়মূল্য ২২০০ টাকা হলে লাভ (২৫৭৬ - ২২০০) = ৩৭৬ টাকা
প্রশ্নমতে, ২২০০ টাকায় লাভ হয় ৩৭৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩৭৬ × ১০০)/২২০০ টাকা = ১৮৮/১১ টাকা।
সুতরাং শতকরা লাভ = ১৮৮/১১

১০.
রাসেল একটি কাজ ২০ দিনে করতে পারে। রকি রাসেলের চেয়ে ২৫% বেশি দক্ষ। রকির কাজটি শেষ করতে কতদিন লাগবে?
  1. ক) ১৫দিন
  2. খ) ২৫দিন
  3. গ) ১৬দিন
  4. ঘ) ১৮দিন
সঠিক উত্তর:
গ) ১৬দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬দিন
ব্যাখ্যা

রাসেল ২০ দিনে ১ অংশ করতে পারে।
২৫% দক্ষ হওয়ার কারনে রকি ২০ দিনে করতে পারে ১.২৫ অংশ।
প্রশ্নমতে, রকি ১.২৫ অংশ করে ২০ দিনে
∴ রকি ১ বা সম্পূর্ণ অংশ করবে = ২০/১.২৫ = ১৬ দিনে।

১১.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ১০ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৬ ঘন্টা লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
  1. ক) ৮/১৫ ঘণ্টা
  2. খ) ২/৫ ঘন্টা
  3. গ) ৫/২ ঘন্টা
  4. ঘ) ২/৩ ঘন্টা
সঠিক উত্তর:
গ) ৫/২ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/২ ঘন্টা
ব্যাখ্যা

প্রথম পাইপ দিয়ে ১ ঘন্টায় ভর্তি হয় ১/১০ অংশ
দ্বিতীয় পাইপ দিয়ে ১ ঘন্টায় ভর্তি হয় ১/৬ অংশ
দুটি পাইপ একত্রে ১ ঘন্টায় ভর্তি করে(১/১০ + ১/৬) অংশ = ৮/৩০ অংশ
প্রশ্নমতে, ৮/৩০ অংশ ভর্তি হয় ১ ঘন্টায়
∴ ২/৩ অংশ ভর্তি হয় (৩০/৮ × ২/৩) = ৫/২ ঘন্টায়

১২.
প্রথম ২০টি বিজোড় সংখ্যার যোগফল কত?
  1. ক) ৩০০
  2. খ) ৪০০
  3. গ) ২৫০
  4. ঘ) ৫০০
সঠিক উত্তর:
খ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০০
ব্যাখ্যা

আমরা জানি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল = n2
অতএব, প্রথম ২০ টি বিজোড় সংখ্যার যোগফল = ২০2 = ৪০০

১৩.
একটি ঝুড়িতে ৩০টি পোশাকের মধ্যে ৩০% শার্ট আছে। ঝুড়িতে ৩০ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
  1. ক) ২৪টি
  2. খ) ২৩টি
  3. গ) ৯টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
ঘ) ২১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১টি
ব্যাখ্যা

১০০টির মধ্যে শার্ট আছে ৩০টি
অতএব, ৩০টির মধ্যে শার্ট আছে (৩০ × ৩০)/১০০ = ৯টি
অতএব, ৩০টি পোশাকের মধ্যে শার্ট নয় = (৩০ - ৯) = ২১টি

১৪.
৭০০ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ৭২ কি.মি বেগে চলে। যদি উহা ১ মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে, তবে সুড়ঙ্গটির দৈর্ঘ কত?
  1. ক) ৬০০ মিটার
  2. খ) ৫০০ মিটার
  3. গ) ৪৬০ মিটার
  4. ঘ) ৪০০ মিটার
সঠিক উত্তর:
খ) ৫০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০০ মিটার
ব্যাখ্যা

ধরি, সুড়ঙ্গের দৈর্ঘ্য ক মিটার
আমরা জানি,
বেগ (v) = সরণ(s)/সময়(t)
এখানে বেগ = (৭২ × ১০০০)/৩৬০০ = ২০ মি./সে.
সরণ = ৭০০ + ক
সময় = ৬০ সে.
প্রশ্নমতে, (৭০০ + ক)/৬০ = ২০
বা ৭০০ + ক = ১২০০
বা ক = ৫০০
অতএব, ক = ৫০০

১৫.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদ ৫২ হলে, ১৫ তম পদ কত?
  1. ক) ১৪০
  2. খ) ১৪২
  3. গ) ১৪৮
  4. ঘ) ১৫০
সঠিক উত্তর:
খ) ১৪২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪২
ব্যাখ্যা

প্রথম পদ a ও সাধারণ অন্তর d = ১০
r-তম পদ = a + (r-১)d
৬-তম পদ = a + (৬-১)d
প্রশ্নমতে, a + (৬-১)d = ৫২
বা a + (৫)১০ = ৫২
বা a = ৫২ - ৫০= ২
∴ ১৫-তম পদ = ২ +(১৫-১)১০
= ২ + ১৪০ = ১৪২

১৬.
একজন বই বিক্রেতা একটি বইয়ের ধার্যমূল্যের উপর ৮% কমিশন দিয়েও ১৫% লাভ করে, যদি বইটির ক্রয়মূল্য ২৮০ টাকা হয় তবে ধার্যমূল্য কত?
  1. ক) ৩২৫ টাকা
  2. খ) ৩৫০ টাকা
  3. গ) ৩৭৫ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫০ টাকা
ব্যাখ্যা

১৫% লাভে বিক্রয়মূল্য = ২৮০+২৮০ এর ১৫% = ৩২২ টাকা।
ধরি, ৮% কমিশনে ধার্যমূল্য = x টাকা
প্রশ্নমতে,
x - x এর ৮% = ৩২২
বা x - ০.০৮x = ৩২২
বা ০.৯২x = ৩২২
বা x = ৩২২/০.৯২ =
∴ x = ৩৫০

১৭.
একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৫০৯.১০ টাকা
  2. খ) ৫২০.১০ টাকা
  3. গ) ৫০০.১০ টাকা
  4. ঘ) ৪৯৯.১০ টাকা
সঠিক উত্তর:
ক) ৫০৯.১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০৯.১০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য = (১০০ × বিক্রয়মূল্য)/(১০০ + লাভের শতকরা হার)
= (১০০ × ৫৬০)/(১০০+১০) = ৫৬০০০/১১০ = ৫০৯.১০ টাকা (প্রায়)

১৮.
একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে লাগলো। বানরটি ১ মিনিটে ৫ মিটার উঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে। তবে ৩৫ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
  1. ক) ১৭ মিনিট
  2. খ) ১৩মিনিট
  3. গ) ১৫মিনিট
  4. ঘ) ১৬মিনিট
অনির্ধারিত
ব্যাখ্যা

বানরটি ১ম মিনিটে ৫ মিটার ওঠে
এবং ২য় মিনিটে ১ মিটার নামে
∴ ২ মিনিটে ওঠে (৫ - ১) মিটার বা ৪ মিটার

তাহলে,
১৪ মিনিটে উঠে ২৮ মিটার।
১৫ মিনিটে উঠে ৩৩ মিটার
১৬ মিনিটে ৩২ মিটারে নেমে যায়।

অর্থাৎ, ১৭ মিনিটে বাঁশের শেষ প্রান্তে উঠতে পারবে।

১৯.
১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
  1. ক) ৩৯.৩৭
  2. খ) ২.৫৪
  3. গ) ৯
  4. ঘ) ১৪৪
সঠিক উত্তর:
খ) ২.৫৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.৫৪
ব্যাখ্যা
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার (প্রায়)।
এছাড়াও ১ মিটার = ৩৯.৩৭ বর্গ ইঞ্চি।
১ বর্গফুট = ১৪৪ বর্গ ইঞ্চি এবং ১ বর্গগজ = ৯ বর্গফুট।
২০.
১০০ টাকায় ১০টি ডিম ক্রয় করে ১০০ টাকায় ৪ টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০০%
  2. খ) ১৫০%
  3. গ) ১২৫%
  4. ঘ) ৭৫%
সঠিক উত্তর:
খ) ১৫০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০%
ব্যাখ্যা

কেনা ও বেচায় টাকার পরিমান একই
∴ শতকরা হার = {(বড় - ছোট)/ছোট × ১০০}%
= (১০ - ৪)/৪ × ১০০}% = (৬/৪ × ১০০)%
= ১৫০%

২১.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকায় ৫ বছরের সুদাসল ৯০০ টাকা হবে?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৭৫০ টাকা
  4. ঘ) ৬৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৪ টাকা
∴ ১০০ টাকার ৫ বছরের সুদ ৫ × ৪ = ২০ টাকা
∴ ১০০ টাকা ৫ বছরে সুদে আসলে হলে (১০০ + ২০) = ১২০ টাকা।
প্রশ্নমতে, সুদাসল ১২০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৯০০ টাকা হলে আসল ১০০/১২০ × ৯০০ = ৭৫০ টাকা।

২২.
সাজুর বেতন ৬০ টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের ৫০% হবে। যদি বাবুর বেতন ২০০০ টাকা হয় তবে সাজুর বর্তমান বেতন কত?
  1. ক) ৮৪০
  2. খ) ৯৬০
  3. গ) ৯৪০
  4. ঘ) ৯০০
সঠিক উত্তর:
গ) ৯৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৪০
ব্যাখ্যা

ধরি, সাজুর বর্তমান বেতন x টাকা
প্রশ্নমতে, x + ৬০ = ২০০০ × ৫০/১০০
বা x = ১০০০ - ৬০
বা x = ৯৪০

২৩.
ক ও খ ১ টি ঘাসের মাঠ লিজ নিল। ক এর ২১ টি গরু ৬ মাস চরল। বাকি দুই মাস খ এর গরু চরল। খ যদি ক এর ৫/৭ গুন ভাড়া দেয়, তবে খ এর কয়টি গরু মাঠে চরেছিল?
  1. ক) ৪৫টি
  2. খ) ৪০টি
  3. গ) ৭০টি
  4. ঘ) ৬৫টি
সঠিক উত্তর:
ক) ৪৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫টি
ব্যাখ্যা

ক এর ২১ টি গরু ৬ মাস = ১২৬ টি গরু ১ মাস চরে
ধরি, খ এর গরু x টি
খ এর xটি গরু ২ মাস = ২x টি গরু ১ মাস চরে্
প্রশ্নমতে, ১২৬ এর ৫/৭ = ২x
বা x = ৯০/২ = ৪৫
∴ খ এর গরু ৪৫টি

২৪.
একটি নৌকার স্রোতের অনুকূলে গতি ২০ কি.মি./ঘন্টা এবং প্রতিকূলে গতি ১০ কি.মি/ঘন্টা। স্রোতের বেগ নির্ণয় করুন।
  1. ক) ৪ কি.মি./ঘন্টা
  2. খ) ৪.৫ কি.মি./ঘন্টা
  3. গ) ৫ কি.মি./ঘন্টা
  4. ঘ) ৫.৫ কি.মি./ঘন্টা
সঠিক উত্তর:
গ) ৫ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

ধরি নৌকার বেগ x এবং স্রোতের বেগ y
প্রশ্নমতে, x + y = ২০……….(1)
এবং x - y = ১০……………(2)
∴ ২y = ১০ (বিয়োগ করে)
বা y = ৫
∴ স্রোতের বেগ ৫ কি.মি./ঘন্টা

২৫.
যদি ১০ জন পুরুষ বা ১২ জন বালক একটি কাজ ১০ দিনে করতে পারে, তবে ১৫ জন পুরুষ ও ৬ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ক) ৫ দিনে
  2. খ) ১০ দিনে
  3. গ) ১৫ দিনে
  4. ঘ) ১২ দিনে
সঠিক উত্তর:
ক) ৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ দিনে
ব্যাখ্যা

১০ জন পুরুষ কাজ করে = ১২ জন বালকের
∴ ১৫ জন পুরুষ কাজ করে = (১২/১০) × ১৫ = ১৮ জন বালকের
∴ মোট বালক = ১৮ + ৬ = ২৪ জন
প্রশ্নমতে,
১২ জন বালক একটি কাজ করে = ২৪ দিনে
∴ ২৪ জন বালক ঐ কাজটি করে (১০×১২)/২৪ = ৫ দিনে

২৬.
একটি লঞ্চ ৩০ মিনিটে বাদামতলী ঘাট থেকে সদরঘাট নৌ টার্মিনালে পৌঁছায়। দুটি নৌঘাটের মধ্যে দূরত্ব ১৫ মাইল হলে, ঘন্টায় লঞ্চটির গড় গতিবেগ কত?
  1. ক) ১৫ মাইল
  2. খ) ২৫ মাইল
  3. গ) ৩৫ মাইল
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

৩০ মিনিটে বা ১/২ ঘন্টায় লঞ্চটি যায় ১৫ মাইল
∴ ১ ঘন্টায় লঞ্চটি যায় ১৫ × ২ = ৩০ মাইল
ঘন্টায় লঞ্চটির গড় গতিবেগ = ৩০ মাইল

২৭.
০.৫ ও ০.৫% এর মধ্যে পার্থক্য কত?
  1. ক) ০.৫৪০
  2. খ) ০.৪৯৫
  3. গ) ০.৫০০
  4. ঘ) ০.৫৯৪
সঠিক উত্তর:
খ) ০.৪৯৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৪৯৫
ব্যাখ্যা

০.৫ – ০.৫% = ০.৫ – ৫/(১০ × ১০০)
= ০.৫ – ০.০০৫ = ০.৪৯৫

২৮.
একটি চৌবাচ্চায় ৩৬০০০ লিটার পানি ধরে। এর দৈর্ঘ্য ৪.৫ মিটার এবং প্রস্থ ২ মিটার হলে, গভীরতা কত মিটার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৪.৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

ধরি, চৌবাচ্চাটির গভীরতা = x মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা = ৪.৫ × ২ × x = ৯x ঘনমিটার
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৩৬০০০ লিটার = ৩৬০০০/১০০০ ঘনমিটার = ৩৬ ঘনমিটার
প্রশ্নমতে, ৯x = ৩৬
বা, x = ৪ মিটার

২৯.
শতকরা কত হার লাভে সুদ-আসল ১০ বছরে আসলের দ্বিগুন হবে?
  1. ক) ৮%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা

ধরি, আসল ১০০ টাকা
তাহলে সুদাসল হবে ২০০ টাকা
অতএব সুদ হবে (২০০ - ১০০) = ১০০ টাকা
আমরা জানি, হার = (সুদ × ১০০)/আসল × সময়
= (১০০× ১০০)/(১০০ × ১০) = ১০

৩০.
একটি ট্রেন ঘন্টায় ৭৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৭৩০মিটার
  2. খ) ৪৩৫মিটার
  3. গ) ৫০০মিটার
  4. ঘ) ৪০০মিটার
সঠিক উত্তর:
ঘ) ৪০০মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০মিটার
ব্যাখ্যা

ট্রেনের বেগ = ৭৮ কি.মি./ ঘন্টা
= (৭৮ × ১০০০)/৩৬০০ = ২১.৬৭ মি/সে.
এখন ১ সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে = ২১.৬৭ মি
∴ ১ মিনিটে ট্রেনটি অতিক্রম করে = ২১.৬৭ × ৬০ = ১৩০০ মি.
প্রশ্নমতে, ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১৩০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (১৩০০ – ৯০০) মি. = ৪০০

৩১.
৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা হলে দৈনিক সুদ কত?
  1. ক) ১ টাকা
  2. খ) ০.১ টাকা
  3. গ) ০.০১ টাকা
  4. ঘ) ১০ টাকা
সঠিক উত্তর:
গ) ০.০১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০১ টাকা
ব্যাখ্যা

৪০ পয়সার ৪০ দিনের সুদ ৪০ পয়সা
∴ ৪০ পয়সার ১ দিনের সুদ ৪০/৪০ = ১ পয়সা।
১ পয়সা = ১/১০০ = ০.০১ টাকা

৩২.
৩০ জন ছাত্রের মধ্যে ২১ জন পাশ করলে ফেলের হার কত?
  1. ক) ২৫%
  2. খ) ৩০%
  3. গ) ১৫%
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৩০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০%
ব্যাখ্যা

৩০ জন ছাত্রের মধ্যে ২১ জন পাশ করলে ফেল করেছে (৩০ – ২১) = ৯ জন
৩০ জন ছাত্রের মধ্যে ফেল করেছে ৯ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে ফেল করেছে (৯/৩০) × ১০০ = ৩০%

৩৩.
শতকরা বলতে বুঝায় -
  1. ক) একটি ভগ্নাংশ যার হর ১ ও লব ১০০
  2. খ) একটি জটিল ভগ্নাংশ
  3. গ) একটি ভগ্নাংশ যার হর ১০০
  4. ঘ) একটি সম্পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর:
গ) একটি ভগ্নাংশ যার হর ১০০
উত্তর
সঠিক উত্তর:
গ) একটি ভগ্নাংশ যার হর ১০০
ব্যাখ্যা
শতকরা বলতে বুঝায় একটি ভগ্নাংশ যার হর ১০০।
৩৪.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ার রফিক ১১০৫ টাকা বেতন পায়। তার আগের বেতন কত?
  1. ক) ৯৫০ টাকা
  2. খ) ৮৫০ টাকা
  3. গ) ৯০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫০ টাকা
ব্যাখ্যা

ধরি, রফিকের আগের বেতন ছিল = x টাকা
প্রশ্নমতে, x + x এর ৩০% = ১১০৫
বা, x + ৩০x/১০০ = ১১০৫
বা, ১৩০x = ১১০৫০০
বা, x = ৮৫০ টাকা

৩৫.
৭+১৩+১৯+২৫+……….ধারাটির ১৫ তম পদ কোনটি?
  1. ক) ১০০
  2. খ) ৯১
  3. গ) ৯৭
  4. ঘ) ১০৪
সঠিক উত্তর:
খ) ৯১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯১
ব্যাখ্যা

ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n-1)d
৭ + (১৫-১) × ৬
= ৭ + ১৪ × ৬
= ৯১

৩৬.
১০ এর ৩০% কোন সংখ্যার ১০% এর সমান-
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ৫০
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ১০ এর ৩০% = x এর ১০%
বা ১০ এর ৩০/১০০ = x এর ১০/১০০
বা ৩ = x/১০
বা x = ৩০

৩৭.
প্রতিবছর শতকরা ৮.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা পাবে?
  1. ক) ১১৯০ টাকা
  2. খ) ১১৮০ টাকা
  3. গ) ১১৭০ টাকা
  4. ঘ) ১৭৭০ টাকা
সঠিক উত্তর:
গ) ১১৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১৭০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় ১ বছরে লাভ হয় = ৮.৫০ টাকা
∴ ১ টাকায় ১ বছরে লাভ হয় ৮.৫০/১০০ টাকা
∴ ১০০০ টাকায় ১ বছরে লাভ হয় (৮.৫০ × ১০০০)/১০০ টাকা
∴ ১০০০ টাকায় ২ বছরে লাভ হয় (৮.৫০ × ২ × ১০০০)/১০০ টাকা = ১৭০ টাকা
অতএব, মোট টাকা পাবে (১০০০ + ১৭০) = ১১৭০ টাকা

৩৮.
মমতাজ ৪০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর কম পেল। সে শতকরা কত নম্বর পেয়েছে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ৭৫%
  4. ঘ) ৬৫%
সঠিক উত্তর:
গ) ৭৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫%
ব্যাখ্যা

৪০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর কম পেয়েছে অর্থ্যাৎ (৪০০-১০০) = ৩০০ নম্বর পেয়েছে।
৪০০ নম্বরের মধ্যে পেয়েছে ৩০০ নম্বর।
∴ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে (৩০০ × ১০০)/৪০০ = ৭৫।

৩৯.
মহিম বার্ষিক পরীক্ষায় ৭৮% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট ৮০০ নম্বর হলে, সে কত নম্বর পেয়েছে?
  1. ক) ৫২৪ নম্বর
  2. খ) ৬২৪ নম্বর
  3. গ) ৬২৮ নম্বর
  4. ঘ) ৫৪৮ নম্বর
সঠিক উত্তর:
খ) ৬২৪ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২৪ নম্বর
ব্যাখ্যা

১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৭৮ নম্বর।
∴ ১ নম্বরের মধ্যে পেয়েছে ৭৮/১০০ নম্বর।
∴ ৮০০ নম্বরের মধ্যে পেয়েছে (৭৮ × ৮০০)/১০০ = ৬২৪ নম্বর।