পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
দুদক সহকারি পরিচালক - ফুল মডেল টেস্ট ১ [উপসহকারি পরিচালক পরীক্ষার প্যাটার্নে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে প্রথম কে আলোকপাত করেন?
  1. ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. খ) ড. শশীভূষণ দাশগুপ্ত
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) ড. বিজয়চন্দ্র মজুমদার
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন। চর্যাপদ নিয়ে তার রচিত গ্রন্থ - Buddist Mystic Songs।
চর্যাপদের ভাষা নিয়ে আলোকপাত করেন বিজয়চন্দ্র মজুমদার এবং এর ভাষা বাংলা এটি প্রমাণ করেন - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
নিচের কে কবিওয়ালা ছিলেন না?
  1. ক) ভবানী বেনে
  2. খ) ভোলা ময়রা
  3. গ) এন্টনি ফিরিঙ্গি
  4. ঘ) রাধারমণ গোপ
সঠিক উত্তর:
ঘ) রাধারমণ গোপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাধারমণ গোপ
ব্যাখ্যা
রাধারমণ গোপ মর্সিয়া সাহিত্যের কবি।
কবিগানের উত্থান - আঠার শতেকের শেষের দিকে ও উনিশ শতকের শুরুর দিকে (১৭৬০-১৮৬০)। কবিগানের হিন্দু কবিদের বলা হতো কবিওয়ালা আর মুসলিম কবিদের বলা হতো - শায়ের।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়' উক্তিটি কার?
  1. ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. খ) ভারতচন্দ্র রায়গুণাকর
  3. গ) মুকুন্দরাম চক্রবর্তী
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা “মুক্তি” প্রকাশিত হয়েছিলো-
  1. ক) বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়
  2. খ) বিজলী পত্রিকায়
  3. গ) শিখা পত্রিকায়
  4. ঘ) ধুমকেতু পত্রিকায়
সঠিক উত্তর:
ক) বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা “মুক্তি” প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দে “বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়”। তার প্রথম কাব্যগ্রন্থ - অগ্নিবীণা যা ১৯২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। এতে মোট ১২টি কবিতা রয়েছে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
“অজ্ঞান” কোন ধরনের সমাস?
  1. ক) প্রাদি সমাস
  2. খ) অব্যয়ীভাব সমাস
  3. গ) বহুব্রীহি সমাস
  4. ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
গ) বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
নেই জ্ঞান যার - অজ্ঞান। এটি নঞ বহুব্রীহি সমাস। এরকম আরো উদাহরণ - নির্বোধ, অসীম, নাচার, বীতশ্রদ্ধ, বিপত্নীক ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
কোন শব্দটি ভুল বানানে লিখিত?
  1. ক) বিসর্জন
  2. খ) প্রার্থণা
  3. গ) ভাষণ
  4. ঘ) পিণাক
সঠিক উত্তর:
খ) প্রার্থণা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রার্থণা
ব্যাখ্যা
ণ-ত্ব বিধানের নিয়ম অনুসারে, নৃৎ ধাতু ও অন্য নু-কারাদি ধাতুর ‘ন’ ‘ণ’ হয়। যেমন - প্রণাম, প্রণয়, নির্ণয়, পরিণয় ইত্যাদি। কিন্তু, অর্চনা, প্রার্থনা, কীর্তন, দর্শন, রঞ্জন, বিসর্জন ইত্যাদিতে ‘ন’ হয়, ‘ণ’ হয় না।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
“গোকুলের ষাঁড়” -
  1. ক) পদাঙ্ক আনুসরণ করা
  2. খ) অপদার্থ
  3. গ) স্বচ্ছন্দে বিচরণকারী ও অনিষ্টকারী
  4. ঘ) সর্বশ্ব অনিষ্টকারী
সঠিক উত্তর:
গ) স্বচ্ছন্দে বিচরণকারী ও অনিষ্টকারী
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বচ্ছন্দে বিচরণকারী ও অনিষ্টকারী
ব্যাখ্যা
গোড়ে গোড় দেওয়া = পদাঙ্ক অনুসরণ করা/চামচামি করা
গোকুলের ষাঁড় = স্বচ্ছন্দে বিচরণকারী ও অনিষ্টকারী
কায়েতের ঘরের ঢেকি/আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ
ইঁদুর চেনে না ভাগবত গীতা = সর্বস্ব অনিষ্টকারী
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
অন্য কোন গতি নেই যার -
  1. ক) অনন্যোপায়
  2. খ) অনন্যগতি
  3. গ) গতিহীন
  4. ঘ) উপায়হীন
সঠিক উত্তর:
খ) অনন্যগতি
উত্তর
সঠিক উত্তর:
খ) অনন্যগতি
ব্যাখ্যা
উপায় নেই যার - অনন্যোপায়; অন্য কোন গতি নেই যার - অনন্যগতি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
“অপভাষা” শব্দের “অপ” উপসর্গটি কি অর্থ প্রকাশ করে?
  1. ক) বিপরীত অর্থ
  2. খ) নিকৃষ্ট অর্থ
  3. গ) অধিক্য অর্থ
  4. ঘ) বিকৃত অর্থ
সঠিক উত্তর:
ঘ) বিকৃত অর্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিকৃত অর্থ
ব্যাখ্যা
“অপ” উপসর্গ বিকৃত অর্থ প্রকাশ করে এমন শব্দঃ অপমৃত্যু, অপভাষা, অপব্যাখ্যা, অপভ্রংশ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১০.
“ডুবুরী” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) √ডুব + আরি
  2. খ) √ডুব + উরি
  3. গ) √ডুব + আন
  4. ঘ) ক + খ
সঠিক উত্তর:
ঘ) ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক + খ
ব্যাখ্যা
ডুবুরী শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে - √ডুব + আরি অথবা √ডুব + উরি।
উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র।
১১.
সঠিক বাক্য কোনটি?
  1. ক) বিনয়পূর্বক নিবেদন করি।
  2. খ) আশাকরি তুমি আরোগ্য হইয়াছ।
  3. গ) ইহার আবশ্যক নাই।
  4. ঘ) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ।
সঠিক উত্তর:
ক) বিনয়পূর্বক নিবেদন করি।
উত্তর
সঠিক উত্তর:
ক) বিনয়পূর্বক নিবেদন করি।
ব্যাখ্যা
ভুল বাক্যগুলোর সঠিক রূপঃ
১. আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
২. ইহার আবশ্যকতা নাই।
৩. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর।
১২.
“সম্মার্জনী” অর্থ -
  1. ক) সম্মান প্রদান
  2. খ) সম্মান অর্জন
  3. গ) কাঁচি
  4. ঘ) ঝাড়ু
সঠিক উত্তর:
ঘ) ঝাড়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঝাড়ু
ব্যাখ্যা
ঝাড়ু শব্দের সমার্থক শব্দঃ বারুণা, সম্মার্জনী, সম্মার্জক ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৩.
“Chiasmus” is -
  1. ক) The purgation or purification of pity and fear in tragedies.
  2. খ) The inversion in the order of words or phrases when repeated.
  3. গ) A roundabout way of stating or writing ideas.
  4. ঘ) The ancient doctrine of art and literature.
সঠিক উত্তর:
খ) The inversion in the order of words or phrases when repeated.
উত্তর
সঠিক উত্তর:
খ) The inversion in the order of words or phrases when repeated.
ব্যাখ্যা
Chiasmus: The inversion in the order of words or phrases when repeated.
Ex: - “Beauty is truth, truth beauty,” or “Fair is foul, and foul is fair.”
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
১৪.
“Studentship” - identify the parts of speech -
  1. ক) Adjective
  2. খ) Common noun
  3. গ) Abstract noun
  4. ঘ) Conjunction
সঠিক উত্তর:
গ) Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Abstract noun
ব্যাখ্যা
Student = common noun; Studentship = abstract noun.
১৫.
“Butterflies in one's stomach” -
  1. ক) Feeling confident
  2. খ) Sign of auspicious thing
  3. গ) To feel very nervous
  4. ঘ) To feel very excited
সঠিক উত্তর:
গ) To feel very nervous
উত্তর
সঠিক উত্তর:
গ) To feel very nervous
ব্যাখ্যা
Butterflies in one's stomach = To feel very nervous (খুব বিচলিত অনুভব করা).
১৬.
What is the feminine of “Drake”?
  1. ক) Drone
  2. খ) Doe
  3. গ) Roe
  4. ঘ) Duck
সঠিক উত্তর:
ঘ) Duck
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Duck
ব্যাখ্যা
Drake (পাতিহাঁস) = Duck
১৭.
My mother bore me in the southern wild,
And I am black, but O my soul is white!
White as an angel is the English child,
But I am black, as if bereaved of light.
--Who wrote this poetry?
  1. ক) Alfred Lord Tennyson
  2. খ) William Shakespeare
  3. গ) William Blake
  4. ঘ) Robert Browning
সঠিক উত্তর:
গ) William Blake
উত্তর
সঠিক উত্তর:
গ) William Blake
ব্যাখ্যা
এটি William Blake - এর “Songs of Innocence” - কাব্যগ্রন্থের The Little Black Boy কবিতার অংশ।
১৮.
“You look terrific in this black dress.” The underlined part of the sentence means -
  1. ক) ugly
  2. খ) hideous
  3. গ) funny
  4. ঘ) excellent
সঠিক উত্তর:
ঘ) excellent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) excellent
ব্যাখ্যা
Terrific = Extremely good; excellent.
Synonym: excellent, wonderful, marvellous, magnificent, superb, splendid, glorious, sublime, lovely, delightful, first-class, first-rate, outstanding.
Source: Oxford Dictionary
১৯.
Find the correctly spelt word -
  1. ক) Tresspass
  2. খ) Trespas
  3. গ) Tresspas
  4. ঘ) Trespass
সঠিক উত্তর:
ঘ) Trespass
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Trespass
ব্যাখ্যা
No explanation added.
২০.
Find the odd word from the list -
  1. ক) Acidulous
  2. খ) Acerbic
  3. গ) Chivalrous
  4. ঘ) Vitriolic
সঠিক উত্তর:
গ) Chivalrous
উত্তর
সঠিক উত্তর:
গ) Chivalrous
ব্যাখ্যা
Acidulous = Sharp-tasting, sour, (of a person's remarks or tone) bitter; cutting.
Acerbic = Tasting sour or bitter, (especially of a comment or style of speaking) sharp and forthright.
Chivalrous = (of a man or his behavior) courteous and gallant, especially toward women.
Vitriolic = Filled with bitter criticism or malice.
So, the odd word is ''Chivalrous''; the others express the same meaning.
Source: Oxford Dictionary.
২১.
“Don Juan” is a -
  1. ক) Novel
  2. খ) Long Story
  3. গ) Poetry
  4. ঘ) Elegy
সঠিক উত্তর:
গ) Poetry
উত্তর
সঠিক উত্তর:
গ) Poetry
ব্যাখ্যা
In the light, mock-heroic style of Beppo, Lord Byron found the form in which he would write his greatest poem, “Don Juan”, a satire in the form of a picaresque verse tale. The first two cantos of Don Juan were begun in 1818 and published in July 1819. Byron transformed the legendary libertine Don Juan into an unsophisticated, innocent young man who, though he delightedly succumbs to the beautiful women who pursue him, remains a rational norm against which to view the absurdities and irrationalities of the world.
Source: Britannica.com
২২.
Which of the following words is in singular form -
  1. ক) Formulae
  2. খ) Agenda
  3. গ) Radius
  4. ঘ) Oases
সঠিক উত্তর:
গ) Radius
উত্তর
সঠিক উত্তর:
গ) Radius
ব্যাখ্যা
Singular to Plural:
Formula = Formulae
Agendum = Agenda
Oasis = Oases
Radius = Radii
২৩.
A chart was appended to the report. The underlined word means -
  1. ক) changed
  2. খ) joined
  3. গ) removed
  4. ঘ) shortened
সঠিক উত্তর:
খ) joined
উত্তর
সঠিক উত্তর:
খ) joined
ব্যাখ্যা
Append = Add (something) as an attachment or supplement.
Synonym: add, attach, affix, adjoin, include, put in, put on, join etc.
Source: Oxford Dictionary.
২৪.
Choose the correct indirect sentence - She asked me, ‘Are you happy in your new job?’
  1. ক) She asked me if I was happy in my new job.
  2. খ) She asked me weather I am happy in my new job.
  3. গ) She asked me if I have been happy in my new job.
  4. ঘ) She asked me if I had been happy in my new job.
সঠিক উত্তর:
ক) She asked me if I was happy in my new job.
উত্তর
সঠিক উত্তর:
ক) She asked me if I was happy in my new job.
ব্যাখ্যা
যদি Interrogative sentence হয় তাহলে if বসে এবং Reported speech কে Indirect করার সময় sentence কে assertive করে নিতে হয়। Reporting speech এর Tense অনুসারে tense বসে।
২৫.
তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সর্বনিম্মটি সর্বোচ্চ সংখ্যার তিনগুনের চেয়ে ৪০ কম। সর্বনিম্ম সংখ্যাটি কত?
  1. ক) 18
  2. খ) 10
  3. গ) 16
  4. ঘ) 14
সঠিক উত্তর:
ঘ) 14
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14
ব্যাখ্যা

ধরি ক্রমিক জোড় সংখ্যা তিনটি 2x-2, 2x, 2x+2
শর্তমতে,
3(2x+2) = 2x - 2 +40
⇒ 6x + 6 = 2x + 38
⇒ 4x = 32
∴ x = 8
∴ সর্বনিম্ম সংখ্যাটি = 2x-2 = 16-2 = 14

২৬.
যদি 3/x = 2 এবং y/4 = 3 হয় তবে (3+y) / (x+4) =কত?
  1. ক) 10/9
  2. খ) 9/16
  3. গ) 30/11
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 30/11
উত্তর
সঠিক উত্তর:
গ) 30/11
ব্যাখ্যা

3/x = 2 বা, x = 3/2
y/4 = 3 বা, y = 12
তাহলে,
(3+y)/(x+4)
= (3+12)/(3/2+4)
= 15/(11/2)
= 30/11

২৭.
বৃত্তস্থ সামন্তরিক একটি -
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
ঘ) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
বৃত্তস্থ তথা বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
২৮.
দুটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। তাদের একটির ব্যাসার্ধ 4 সেমি হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) 0 সেমি
  2. খ) 4 সেমি
  3. গ) 8 সেমি
  4. ঘ) 12 সেমি
সঠিক উত্তর:
গ) 8 সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) 8 সেমি
২৯.
৯, ৩৬, ৮১, ১৪৪ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১৬৯
  2. খ) ২২৫
  3. গ) ২৫৬
  4. ঘ) ২৭২
সঠিক উত্তর:
খ) ২২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২৫
ব্যাখ্যা

, ৬, ৯, ১২, ১৫
=৯, ৩৬, ৮১, ১৪৪, ২২৫

৩০.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ২ মিটার
  2. খ) ৩ মিটার
  3. গ) ৪ মিটার
  4. ঘ) ১ মিটার
সঠিক উত্তর:
ক) ২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ মিটার
ব্যাখ্যা

ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a মিটার
তাহলে, ক্ষেত্রফল = √3/4(a)2
নতুন বাহুর দৈর্ঘ্য = a+2
নতুন ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4(a+2)2
শর্তমতে,
√3/4(a+2)2 - √3/4(a)2 = 3√3
⇒ √3/4(a2+4a+4-a2) = 3√3
⇒ a + 1 = 3
∴a = 2

৩১.
দুটি ক্রমিক ঋণাত্নক জোড়সংখ্যার গুনফল ২৪। বড় সংখ্যাটি কত?
  1. ক) -৬
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) -৪
সঠিক উত্তর:
ঘ) -৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -৪
ব্যাখ্যা
এখানে -৪ এবং -৬ হলো ঋনাত্নক ক্রমিক জোড় সংখ্যা এবং বড় সংখ্যাটি = -৪
৩২.
রহিম ও করিমের বয়সের অনুপাত ৩ঃ৫। তাদের বয়সের সমষ্টি ৪০ হলে কোনটি সঠিক?
  1. ক) করিম ১৫
  2. খ) রহিম ২৫
  3. গ) রহিম ১৫
  4. ঘ) করিম ১০
সঠিক উত্তর:
গ) রহিম ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) রহিম ১৫
ব্যাখ্যা

ধরি রহিমের বয়স = 3x
করিমের বয়স = 5x
তাহলে,
3x + 5x = 40
∴ x = 5
রহিমের বয়স = 15
করিমের বয়স = 25

৩৩.
একটি ফটোকপি মেশিন ১/৩ সেকেন্ডে ২ টি কপি ছাপতে পারে। একই হারে, ঐ মেশিনটি ৪ মিনিটে কত সংখ্যক কপি ছাপতে পারবে?
  1. ক) ২৪
  2. খ) ১২০০
  3. গ) ১৪৪০
  4. ঘ) ১৪৪
সঠিক উত্তর:
গ) ১৪৪০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪৪০
ব্যাখ্যা

১/৩ সেকেন্ডে কপি ছাপতে পারে = ২ টি
৪ মিনিট বা ২৪০ সেকেন্ডে ছাপতে পারে = ২ × ৩ × ২৪০ = ১৪৪০ টি কপি

৩৪.
x + y = 8, x - y = 6 হলে x2 + y2 এর মান কত?
  1. ক) 40
  2. খ) 60
  3. গ) 50
  4. ঘ) 100
সঠিক উত্তর:
গ) 50
উত্তর
সঠিক উত্তর:
গ) 50
ব্যাখ্যা

x2 + y2 = 1/2{(x+y)2 + (x-y)2}
=1/2{82 + 62}
= 1/2 ×100
=50

৩৫.
‘তিকরিত’ শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) মিশর
  2. খ) ইরাক
  3. গ) ইরান
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
খ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরাক
ব্যাখ্যা
‘তিকরিত’ শহরটি ইরাকে অবস্থিত।রাজধানী বাগদাদ থেকে দেড় শ কিলোমিটার উত্তরে অবস্থান সুন্নি-অধ্যুষিত তিকরিত শহর।
৩৬.
বিশ্বে সর্বপ্রথম ই-পাসপোর্ট চালু করে কোন দেশ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) মালয়েশিয়া
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
খ) মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মালয়েশিয়া
ব্যাখ্যা
দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে।
৩৭.
করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় কত সালে?
  1. ক) ২০১৯
  2. খ) ১৯৬০
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৯২
সঠিক উত্তর:
খ) ১৯৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬০
ব্যাখ্যা
করোনাভাইরাস হলো নিদুভাইরাস শ্রেণীর করোনাভাইরদা পরিবারভুক্ত করোনাভাইরিনা উপগোত্রের একটি সংক্রমণ ভাইরাস প্রজাতি।
৩৮.
এশীয় উন্নয়ন ব্যাংক(ADB) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক(ADB) ৩১ টি সদস্য নিয়ে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। সূত্রঃ এশীয় উন্নয়ন ব্যাংক এর ওয়েবসাইট।
৩৯.
রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) মিখাইল মিশুস্তিন
  2. খ) দিমিত্রি মেদভেদেব
  3. গ) হারমান গ্রেভ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) মিখাইল মিশুস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ক) মিখাইল মিশুস্তিন
ব্যাখ্যা
মিখাইল মিশুস্তিন রাশিয়ান অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি ২০১০ সাল থেকে ফেডারেল ট্যাক্স সার্ভিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের ১৫ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কর্তৃক রাশিয়ার প্রধানমন্ত্রীর মনোনয়ন পান।
৪০.
চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) দ্বিতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) সপ্তম
  4. ঘ) নবম
সঠিক উত্তর:
খ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ
ব্যাখ্যা

চাল উৎপাদনে শীর্ষ ১০ দেশ (২০১৭–১৮) হাজার মেট্রিক টন
চীন ১৪৮,৮৭৩
ভারত ১১২,৯১০
ইন্দোনেশিয়া ৩৭,০০০
বাংলাদেশ ৩২,৬৫০
ভিয়েতনাম ২৮,৪৭১
থাইল্যান্ড ২০,৩৭০
মিয়ানমার ১৩,২০০
ফিলিপাইন ১২,২৩৫
ব্রাজিল ৮,২০৪
জাপান ৭,৭৮৭
সূত্র: ইউডিএসএ

৪১.
মুক্তার দেশ হিসেবে পরিচিত নিচের কোনটি?
  1. ক) ইরান
  2. খ) বাহারাইন
  3. গ) কিউবা
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউবা
ব্যাখ্যা

মুক্তার দেশ - কিউবা
সিল্ক রুটের দেশ - ইরান
ম্যাপল পাতার দেশ - কানাডা

৪২.
কোন জলপথ নিয়ে ইরাক ও ইরানের মধ্য বিবাদ ছিল?
  1. ক) পারস্য উপসাগর
  2. খ) আরব সাগর
  3. গ) শাত-আল-আরব
  4. ঘ) ওমান উপসাগর
সঠিক উত্তর:
গ) শাত-আল-আরব
উত্তর
সঠিক উত্তর:
গ) শাত-আল-আরব
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৩.
বৈশ্বিক পর্যায়ে ২০২০ সালের জন্য 'দ্য ব্যাংকার' ম্যাগাজিনটি ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার'-এ ভূষিত করেছে কাকে?
  1. ক) অরুন জেটলি
  2. খ) শ্রী মুলায়নি
  3. গ) সাজিদ জাভিদ
  4. ঘ) আ হ ম মুস্তফা কামাল
সঠিক উত্তর:
ঘ) আ হ ম মুস্তফা কামাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আ হ ম মুস্তফা কামাল
ব্যাখ্যা
বৈশ্বিক পর্যায়ে ২০২০ সালের জন্য 'দ্য ব্যাংকার' ম্যাগাজিনটি ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার'-এ ভূষিত করেছে আ হ ম মুস্তফা কামালকে।
৪৪.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) বান্দুংয়ে
  2. খ) কায়রোতে
  3. গ) বেলগ্রেডে
  4. ঘ) হাভানায়
সঠিক উত্তর:
গ) বেলগ্রেডে
উত্তর
সঠিক উত্তর:
গ) বেলগ্রেডে
ব্যাখ্যা
ডান নয়, বামও নয়। মিত্র বা অক্ষ, কোনো শক্তির সঙ্গে জোট বাঁধা নয়। প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া—এই মূলনীতির ভিত্তিতে ১৯৬১ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)। সূত্রঃ প্রথম আলো।
৪৫.
ইথিওপিয়ার মুদ্রার নাম কী?
  1. ক) নাকফা
  2. খ) বির
  3. গ) পুলা
  4. ঘ) দিনার
সঠিক উত্তর:
খ) বির
উত্তর
সঠিক উত্তর:
খ) বির
ব্যাখ্যা

ইরিত্রিয়া এর মুদ্রা - নাকফা
ইথিওপিয়া এর মুদ্রা - বির
ক্রোয়েশিয়ার একটি শহর - পুলা
কুয়েত এর মুদ্রা - দিনার

৪৬.
ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
  1. ক) ম্যাকমোহন লাইন
  2. খ) ডুরান্ড লাইন
  3. গ) রেড লাইন
  4. ঘ) র‍্যাডক্লিফ লাইন
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা

এই ম্যাকমোহন লাইন ১৯১৪ সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের স্বীকৃত হয়। বর্তমানে এটি ভারত ও চিনের মধ্যে আইন স্বীকৃত সীমানা, যদিও চিন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে। এই লাইনের নামকরণ করা হয় স্যার হেনরি ম্যাকমোহনের নামে, যিনি ব্রিটিশ ভারত সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন এবং সিমলা আলোচনার প্রধান আলোচক।

৪৭.
কত সালে ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করা হয়?
  1. ক) ২০২০ সালে
  2. খ) ২০১৯ সালে
  3. গ) ২০০২ সালে
  4. ঘ) ২০১৫ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৯ সালে
ব্যাখ্যা
১৬ ডিসেম্বর, ২০১৯ সালে ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। সূত্রঃ লাইভ এমসিকিউ এর সাম্প্রতিক সমাচার।
৪৮.
ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
  1. ক) ইসলাম খান
  2. খ) পরিবিবি
  3. গ) শায়েস্তা খান
  4. ঘ) ঈশা খান
সঠিক উত্তর:
ক) ইসলাম খান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইসলাম খান
ব্যাখ্যা
ঢাকার প্রথম মুগল সুবাদার ইসলাম খান কর্তৃক ১৬০৮-১৬১০ খ্রিস্টাব্দে ধোলাই খাল খনন করা হয়। সূত্রঃ বাংলাপিডিয়া।
৪৯.
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে কত তারিখ থেকে?
  1. ক) ১০ জানুয়ারি, ২০২০
  2. খ) ১৭ মার্চ, ২০২০
  3. গ) ১০ জানুয়ারি, ২০২১
  4. ঘ) ১৭ মার্চ, ২০২১
সঠিক উত্তর:
ক) ১০ জানুয়ারি, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১০ জানুয়ারি, ২০২০ থেকে। ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১, অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরটি উদ্‌যাপিত হবে মুজিব বর্ষ হিসেবে। সূত্রঃ প্রথম আলো।
৫০.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত ডলার?
  1. ক) ২১০০ মার্কিন ডলার
  2. খ) ১৯০৯ মার্কিন ডলার
  3. গ) ১২৫৮ মার্কিন ডলার
  4. ঘ) ১৮২৮ মার্কিন ডলার
সঠিক উত্তর:
খ) ১৯০৯ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯০৯ মার্কিন ডলার
ব্যাখ্যা
বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় - ১৯০৯ মার্কিন ডলার এবং মাথাপিছু জিডিপি - ১৮২৮ মার্কিন ডলার। সূত্রঃ লাইভ এমসিকিউ এর সাম্প্রতিক সমাচার।
৫১.
স্যার ফজলে হাসান আবেদ কত তারিখে মৃত্যুবরণ করেন?
  1. ক) ১৫ নভেম্বর, ২০১৯
  2. খ) ২৫ ডিসেম্বর, ২০১৯
  3. গ) ২০ জানুয়ারি, ২০২০
  4. ঘ) ২০ ডিসেম্বর, ২০১৯
সঠিক উত্তর:
ঘ) ২০ ডিসেম্বর, ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ ডিসেম্বর, ২০১৯
ব্যাখ্যা
ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০ ডিসেম্বর, ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। সূত্রঃ লাইভ এমসিকিউ এর সাম্প্রতিক সমাচার।
৫২.
বাংলাদেশে মোট কয়টি পল্লী উন্নয়ন একাডেমি আছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
খ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ টি
ব্যাখ্যা
বাংলাদেশে মোট তিনটি পল্লী উন্নয়ন একাডেমি আছে ১) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি(BARD), কুমিল্লা ২) পল্লী উন্নয়ন একাডেমি (RDA), বগুড়া এবং ৩) বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি(বাপার্ড), গোপালগঞ্জ।
৫৩.
নিকাশ ঘর কোথায় অবস্থিত?
  1. ক) কেন্দ্রীয় ব্যাংকে
  2. খ) বাণিজ্যিক ব্যাংকে
  3. গ) স্টক একচেঞ্জে
  4. ঘ) ইপিজেডে
সঠিক উত্তর:
ক) কেন্দ্রীয় ব্যাংকে
উত্তর
সঠিক উত্তর:
ক) কেন্দ্রীয় ব্যাংকে
ব্যাখ্যা
নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংকের এমন একটি ব্যবস্থা যেখানে ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করা হয়।
৫৪.
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়-
  1. ক) মাটির ক্ষয় রোধের জন্য
  2. খ) মাটির অম্লতা বৃদ্ধির জন্য
  3. গ) মাটির অম্লতা হ্রাসের জন্য
  4. ঘ) মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
সঠিক উত্তর:
গ) মাটির অম্লতা হ্রাসের জন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) মাটির অম্লতা হ্রাসের জন্য
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৫.
মানুষের দেহ কোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে তাদের কে কি বলে?
  1. ক) ক্রোমোনেমা
  2. খ) সেক্স ক্রোমোজোম
  3. গ) অটোজোম
  4. ঘ) অ্যালোজোম
সঠিক উত্তর:
গ) অটোজোম
উত্তর
সঠিক উত্তর:
গ) অটোজোম
ব্যাখ্যা
অটোজোম হলো এক প্রকারের ক্রোমোজোম, যার দুটি প্রতিকৃতি (একটি পিতার থেকে ও একটি মাতার থেকে প্রাপ্ত) একই রকম আকৃতির এবং মিওসিস কোষ বিভাজনের সময় যার সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর পাশাপাশি একে অন্যকে আলিঙ্গণ করে নানান অংশ আদান প্রদান করে । আটোজোমের বিপরীত হল অ্যালোজোম যার উদাহরণ লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। মানবদেহে ২২ জোড়া অটোজোম এবং ১ জোড়া অ্যালোজোম থাকে।
৫৬.
ফোটন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে?
  1. ক) নিউটন
  2. খ) ম্যাক্স প্ল্যাঙ্ক
  3. গ) আইনস্টাইন
  4. ঘ) পাউলি
সঠিক উত্তর:
খ) ম্যাক্স প্ল্যাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাক্স প্ল্যাঙ্ক
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি
৫৭.
কাদানে গ্যাসের অপর নাম কি?
  1. ক) ফসজিন গ্যাস
  2. খ) নাইট্রোজেন গ্যাস
  3. গ) মিথেন
  4. ঘ) ক্লোরোপিক্রিন
সঠিক উত্তর:
ঘ) ক্লোরোপিক্রিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লোরোপিক্রিন
ব্যাখ্যা
টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস এর অন্য নাম (ক্লোরোপিকরিন) কয়েক ধরনের রাসায়নিক যৌগের একীভূত নামকরণ।
৫৮.
প্রাইমারি খাদক কোনটি?
  1. ক) বাঘ
  2. খ) মানুষ
  3. গ) অজগর
  4. ঘ) হরিণ
সঠিক উত্তর:
ঘ) হরিণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হরিণ
ব্যাখ্যা

একটি বাস্তুতন্ত্রে প্রধানত তিন শ্রেণীর খাদক পাওয়া যায়।
ক) প্রাইমারি খাদক: যেসব জীব খাদ্যের জন্য সম্পূর্ণভাবে উৎপাদকের ওপর নির্ভরশীল, সেগুলোকে প্রাইমারি খাদক বলে। তৃণভোজী প্রাণীরা প্রাইমারি খাদক। বনের পতঙ্গ, হরিণ, খরগোশ, পুকুরের তৃণভোজী আর্থ্রোপোড, স্থলচর গরু, ছাগল প্রভৃতি প্রাইমারি খাদক।
খ) সেকেন্ডারি খাদক: যেসব খাদক প্রাইমারি খাদকদের খেয়ে জীবন ধারণ করে, সেগুলোকে সেকেন্ডারি খাদক বলে। এরা মাংসাশি প্রাণী। বনের তৃণভোজী পতঙ্গ প্রাইমারি খাদক কিন্তু এদের খাদক ব্যাঙ বা পতঙ্গভুক পাখি হচ্ছে সেকেন্ডারি খাদক।
খ) তৃতীয় বা টারসিয়ারি খাদক: যেসব খাদক প্রধানত সেকেন্ডারি খাদকদের খেয়ে জীবন ধারণ করে, সেসব খাদককে তৃতীয় বা টারসিয়ারি খাদক বলে। যেমন- সাপ। সাপ সেকেন্ডারি খাগদকরূপী ব্যাঙকে ধরে খায়। কিন্তু সাপকে যখন বাজপাখি ধরে খায় তখন আরেক খাদক আবির্ভূত হয়। বাজপাখিকে তখন সর্বোচ্চ খাদক বলে। তবে সাপ অঞ্চলভেদে সর্বোচ্চ খাদক। যেখানে বাজপাখি নেই সেখানে সাপ সর্বোচ্চ খাদক, কিন্তু যেখানে বাজপাখি আছে সেখানে সাপ তৃতীয় বা টারসিয়ারি খাদক।

৫৯.
হট-স্পট হিসেবে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. ক) LAN
  2. খ) WiFi
  3. গ) Mouse
  4. ঘ) Printer
সঠিক উত্তর:
খ) WiFi
উত্তর
সঠিক উত্তর:
খ) WiFi
ব্যাখ্যা
A hotspot is a physical location where people may obtain Internet access, typically using Wi-Fi technology.
৬০.
কোন মেমোরি অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায়?
  1. ক) RAM
  2. খ) PROM
  3. গ) EPROM
  4. ঘ) EEPROM
সঠিক উত্তর:
খ) PROM
উত্তর
সঠিক উত্তর:
খ) PROM
ব্যাখ্যা
PROM (Programmable Read Only Memory) একবার মাত্র ব্যবহার করা যায়। কিন্তু EPROM এবং EEPROM অতিবেগুনী রশ্মি ব্যবহার করে মুছা যায় এবং তাদের পুনরায় ব্যবহার করা যায়।
৬১.
ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় নিচের কোনটি?
  1. ক) গুগল
  2. খ) ডগপাইল
  3. গ) আলটাভিসটা
  4. ঘ) ইন্টারনেট এক্সপ্লোরার
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট এক্সপ্লোরার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট এক্সপ্লোরার
ব্যাখ্যা
ইন্টারনেট এক্সপ্লোরার একটি ওয়েব ব্রাউজার বাকি গুলো সার্চ ইঞ্জিন।
৬২.
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৫১
  4. ঘ) ১৯৫২
সঠিক উত্তর:
ক) ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৪৭
ব্যাখ্যা
তমদ্দুন মজলিসের নেতৃত্বেই ১৯৪৭ সালের ১ অক্টোবর প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন মজলিস নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস এম নূরুল হক ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ হন তমদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাসেম।
৬৩.
কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?
  1. ক) ১৯৪৭ সালের ১৭ আগস্ট
  2. খ) ১৯৪৭ সালের ১৭ জুন
  3. গ) ১৯৪৭ সালের ১৪ আগস্ট
  4. ঘ) ১৯৪৭ সালের ১৭ মে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৭ সালের ১৭ মে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৭ সালের ১৭ মে
ব্যাখ্যা
১৯৪৭ সালের ১৭ মে চৌধুরী খলীকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন।
৬৪.
নিচের কোনটি ভুল?
  1. ক) UNESCO - প্যারিস
  2. খ) UNICEF - প্যারিস
  3. গ) WHO - জেনেভা
  4. ঘ) WTO - জেনেভা
সঠিক উত্তর:
খ) UNICEF - প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
খ) UNICEF - প্যারিস
ব্যাখ্যা
UNICEF এর সদর দপ্তর নিউওয়ার্ক।
৬৫.
এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে নিচের কোনটির?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, ব্রটেনের পার্লামেন্ট।উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণী।
৬৬.
ইউরেনাসের উপগ্রহ কোনটি?
  1. ক) ক্যাপিটাস
  2. খ) এরিয়েল
  3. গ) নেরাইড
  4. ঘ) গ্যানিমেড
সঠিক উত্তর:
খ) এরিয়েল
উত্তর
সঠিক উত্তর:
খ) এরিয়েল
ব্যাখ্যা

ইউরেনাসঃ মিরিন্ডা, এরিয়েল, ওবেরন, আম্ব্রিয়েল, টাইটানিয়া ইত্যাদি।
নেপচুনঃ ট্রাইটন, নেরাইড ইত্যাদি।
শনিঃ ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান ইত্যাদি।
বৃহস্পতিঃ লো, ইউরোপা, গ্যানিমেড, ক্যাপিলিস্টো ইত্যাদি।