পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ - সমস্যা সমাধান (Problem Solving) i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা। ------------- নির্দেশিকা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 10” এর জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ২৫০ মি. এবং ২০০ মি.। তারা পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে ১০৮ কি.মি./ঘণ্টা এবং ৭২ কি.মি./ঘণ্টা বেগে পরস্পর পরস্পরকে অতিক্রম করে। অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১১ সেকেন্ড
  2. ৭ সেকেন্ড
  3. ৯ সেকেন্ড
  4. ১৩ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ২৫০ মি. এবং ২০০ মি.। তারা পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে ১০৮ কি.মি./ঘণ্টা এবং ৭২ কি.মি./ঘণ্টা বেগে পরস্পর পরস্পরকে অতিক্রম করে। অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
যেহেতু ট্রেন দুইটি বিপরীত দিক থেকে আসছে তাই তাদের লব্দি বেগ হবে তাদের বেগের সমষ্টির সমান।
∴ বেগ = ১০৮ + ৭২ = ১৮০ কি.মি./ঘণ্টা
= ১৮০/৩.৬ মি./সে.
= ৫০ মি./সে.

মোট দূরত্ব = ২৫০ + ২০০ = ৪৫০ মি.

∴ সময় = ৪৫০/৫০ সে।
= ৯ সেকেন্ড।
.
একটি প্রোজেক্ট করতে ১০ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি প্রোজেক্ট করতে ৮ জন শ্রমিকের কতদিন লাগবে?
  1. ৩০ দিন
  2. ৩২ দিন
  3. ৩৫ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রোজেক্ট করতে ১০ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি প্রোজেক্ট করতে ৮ জন শ্রমিকের কতদিন লাগবে?

সমাধান: 
১০ জন শ্রমিকের ১টি প্রোজেক্ট করতে সময় লাগে = ১২ দিন
৮ জন শ্রমিকের ১টি প্রোজেক্ট করতে সময় লাগবে = (১০ × ১২)/৮ দিন
= ১৫ দিন

তাহলে ২টি প্রোজেক্ট করতে সময় লাগবে = ১৫ × ২ = ৩০ দিন
.
একটি ১০০০ মিটার দৌড়ে, A; B-কে ১০০ মিটারে পরাজিত করতে পারে। একটি ৪০০ মিটার দৌড়ে, B; C-কে ৪০ মিটারে পরাজিত করে। একটি ৫০০ মিটার দৌড়ে, A; C-কে কত মিটারে পরাজিত করবে?
  1. ৫০ মিটার
  2. ৯৫ মিটার
  3. ৯০ মিটার
  4. ৮৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০০০ মিটার দৌড়ে, A; B-কে ১০০ মিটারে পরাজিত করতে পারে। একটি ৪০০ মিটার দৌড়ে, B; C-কে ৪০ মিটারে পরাজিত করে। একটি ৫০০ মিটার দৌড়ে, A; C-কে কত মিটারে পরাজিত করবে?

সমাধান:
যখন A ১০০০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন B ৯০০ মিটার দৌড় সম্পন্ন করে।
যখন A ৫০০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন B ৪৫০ মিটার দৌড় সম্পন্ন করে।

যখন B ৪০০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন C ৩৬০ মিটার দৌড় সম্পন্ন করে।
যখন B ৪৫০ মিটার দৌড় সম্পন্ন করে, তখন C দৌড়ায় (৩৬০ × ৪৫০)/৪০০ =৪০৫ মিটার।

অতএব, ৫০০ মিটার দৌড়ে A; C-কে (৫০০ - ৪০৫) = ৯৫ মিটারে পরাজিত করবে।
.
২০ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি দল ৩০ দিনের মধ্যে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট শেষ করতে পারে। তারা একটি প্রজেক্ট পেয়েছে যার ডেডলাইন ৩৫ দিন। তাহলে কত দিন পর ৫ জন ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিতে হবে যাতে প্রজেক্টটি সময়মতো সম্পন্ন হয়?
  1. ১০ দিন
  2. ১২ দিন
  3. ১৪ দিন
  4. ১৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি দল ৩০ দিনের মধ্যে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট শেষ করতে পারে। তারা একটি প্রজেক্ট পেয়েছে যার ডেডলাইন ৩৫ দিন। তাহলে কত দিন পর ৫ জন ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিতে হবে যাতে প্রজেক্টটি সময়মতো সম্পন্ন হয়?

সমাধান:
মোট কাজ = ২০ × ৩০ = ৬০০ ইউনিট

ধরা যাক, প্রথমে ৫ জন ইঞ্জিনিয়ার ছেড়ে দেওয়া হচ্ছে,
তাহলে, ১৫ জন ইঞ্জিনিয়ার ৩৫ দিনে করবে = ৩৫ × ১৫ = ৫২৫ ইউনিট কাজ।

বাকি কাজ = ৬০০ - ৫২৫ = ৭৫ ইউনিট।

∴ ৫ জন ইঞ্জিনিয়ার মোট ৭৫ ইউনিট কাজ করবে = ৭৫/৫ = ১৫ দিন।

অতএব, ১৫ দিন পর ৫ জন ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিলে প্রজেক্টটি সময় মত শেষ হবে।
.
রফিক ১৫ কি.মি. পথ ৩০ কি.মি./ঘণ্টা বেগে এবং ২০ কি.মি. পথ ৬০ কি.মি./ঘণ্টা বেগে বাইক চালিয়ে গন্তব্যে পৌছায়। তার কতক্ষণ সময় লাগে?
  1. ৫০ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৪০ মিনিট
  4. ৫৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক ১৫ কি.মি. পথ ৩০ কি.মি./ঘণ্টা বেগে এবং ২০ কি.মি. পথ ৬০ কি.মি./ঘণ্টা বেগে বাইক চালিয়ে গন্তব্যে পৌছায়। তার কতক্ষণ সময় লাগে?

সমাধান: 
প্রথম ১৫ কি.মি. যায় ৩০ কি.মি./ঘণ্টা বেগে।
সময় = ১৫/৩০ ঘণ্টা 
= ১/২ ঘণ্টা 

২০ কি.মি. পথ অতিক্রম করে ৬০ কি.মি./ঘণ্টা বেগে।
সময় = ২০/৬০ ঘণ্টা
= ১/৩ ঘণ্টা

মোট সময় = (১/২) + (১/৩) ঘণ্টা 
= ৫/৬ ঘণ্টা
= (৫/৬) × ৬০ মিনিট
= ৫০ মিনিট।
.
রাইতুল একটি কাজের কিছু অংশ ১০ দিনে শেষ করে দেওয়ার পর মুসা ১০ দিনে বাকি কাজ শেষ করে। মুসার সম্পূর্ণ কাজ শেষ করতে যদি ২৫ দিন লাগে তাহলে রাইতুলের কতদিন লাগবে?
  1. ৫০/৩ দিন
  2. ১৬ দিন
  3. ৫০/৭ দিন
  4. ৭০/৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রাইতুল একটি কাজের কিছু অংশ ১০ দিনে শেষ করে দেওয়ার পর মুসা ১০ দিনে বাকি কাজ শেষ করে। মুসার সম্পূর্ণ কাজ শেষ করতে যদি ২৫ দিন লাগে তাহলে রাইতুলের কতদিন লাগবে?

সমাধান: 
মুসা ২৫ দিনে করতে পারে ১ অংশ
∴ ১০ দিনে করতে পারে = ১০/২৫ = ২/৫ অংশ কাজ

বাকি রইলো = ১ - (২/৫) = ৩/৫ অংশ কাজ।

৩/৫ অংশ কাজ করতে রাইতুলের সময় লাগে ১০ দিন
∴ সম্পূর্ণ কাজ করতে তার সময় লাগবে = ৫০/৩ দিন
.
একটি ঘড়ি প্রতিদিন ২০ মিনিট ধীরে চলে। কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে?
  1. ৩৬ দিনে
  2. ২৪ দিনে
  3. ৩০ দিনে
  4. ২০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ২০ মিনিট ধীরে চলে। কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে?

সমাধান:
১২ ঘন্টা = ১২ × ৬০ = ৭২০ মিনিট

অর্থাৎ, ৭২০ মিনিট সময় হারালে ঘড়িটি পুনরায় সঠিক সময় নির্দেশ করবে।

ঘড়িটি ২০ মিনিট সময় হারায় = ১ দিনে
ঘড়িটি ১ মিনিট সময় হারায় = ১/২০ দিনে
ঘড়িটি  ৭২০ মিনিট সময় হারায় = (১ × ৭২০)/২০ দিনে
= ৩৬ দিনে
.
একটি নল ৮ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি বহিঃমুখী নল যুক্ত করায় নলটি ১২ ঘণ্টায় পূর্ণ হয়। বহিঃমুখী নলটি কত সময়ে চৌবাচ্চাটি খালি করতে পারে?
  1. ১৬ ঘণ্টা
  2. ২৪ ঘণ্টা
  3. ২০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ৮ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি বহিঃমুখী নল যুক্ত করায় নলটি ১২ ঘণ্টায় পূর্ণ হয়। বহিঃমুখী নলটি কত সময়ে চৌবাচ্চাটি খালি করতে পারে?

সমাধান: 
অন্তর্মুখী নলটি ৮ ঘণ্টায় পূর্ণ করে ১ অংশ
১ ঘণ্টায় পূর্ণ করে ১/৮ অংশ।

ধরি,
বহিঃমুখী নলটি ক ঘণ্টায় সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে।
১ ঘণ্টায় খালি করে = ১/ক অংশ।

তাহলে ১ ঘণ্টায় মোট পূর্ণ হয় = (১/৮) - (১/ক) অংশ 
= (ক - ৮)/৮ক অংশ

প্রশ্নমতে,
৮ক/(ক - ৮) = ১২
বা, ৮ক = ১২ক - ৯৬
বা, ৪ক = ৯৬
∴ ক = ২৪ ঘণ্টা
.
আজ যদি সোমবার হয় তবে আজ থেকে ৬১ দিন পর কোন দিনটি আসবে?
  1. শনিবার
  2. শুক্রবার
  3. রবিবার
  4. সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ যদি সোমবার হয় তবে আজ থেকে ৬১ দিন পর কোন দিনটি আসবে?

সমাধান:
আমরা জানি,যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।অর্থাৎ, সোমবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার সোমবার পাওয়া যাবে।
৬১ দিনের পরের দিন = ৬২তম দিন।
এখানে, ৭ × ৮ = ৫৬ দিন পর অর্থাৎ ৫৭তম দিন হবে সোমবার।
• ৫৭তম দিন হচ্ছে - সোমবার।
• ৫৮তম দিন হচ্ছে - মঙ্গলবার।
• ৫৯তম দিন হচ্ছে - বুধবার।
• ৬০তম দিন হচ্ছে - বৃহস্পতিবার।
• ৬১তম দিন হচ্ছে - শুক্রবার।
∴ ৬১ দিন পর অর্থাৎ ৬২তম দিন হলো - শনিবার।
১০.
প্লাটফর্মে দাড়িয়ে থাকা একজন লোককে একটি ৩৫০ মিটার লম্বা ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত?
  1. ১১৫ কি.মি./ঘণ্টা
  2. ১১৬ কি.মি./ঘণ্টা
  3. ১৩০ কি.মি./ঘণ্টা
  4. ১২৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: প্লাটফর্মে দাড়িয়ে থাকা একজন লোককে একটি ৩৫০ মিটার লম্বা ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত?

সমাধান: 
দাঁড়িয়ে থাকা লোক কে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা।

ট্রেনের বেগ = ট্রেনের দৈর্ঘ্য/ সময়
= ৩৫০/১০
= ৩৫ মি./সে.
= (৩৫ × ৩.৬) কি.মি./ঘণ্টা
= ১২৬ কি.মি./ঘণ্টা
১১.
ক সপ্তাহ এবং ৬ক দিনে মোট কতদিন হয়?
  1. ১১ক দিন
  2. ৭ক দিন
  3. ১৫ক দিন
  4. ১৩ক দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক সপ্তাহ এবং ৬ক দিনে মোট কতদিন হয়?

সমাধান: 
ক সপ্তাহে মোট দিন = ৭ক দিন

তাহলে, 
ক সপ্তাহ এবং ৬ক দিনে মোট দিন = (৭ক + ৬ক) দিন
= ১৩ক দিন
১২.
আয়নায় দেখা গেলো ঘড়িতে ১০ : ২০ বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
  1. ১ : ৩০
  2. ১ : ৪০
  3. ২ : ২০
  4. ১ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে ১০ : ২০ বাজে। প্রকৃতপক্ষে সময় কত?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নায় সময়
= ১১ : ৬০ - ১০ : ২০
= ১ : ৪০
১৩.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চা কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চা কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
∴ ১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

২য় নল দ্বারা ১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
∴ ২য় নল দ্বারা  ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০ + ১/১৫) অংশ = ১/৬ অংশ

১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
সম্পূর্ণ অংশ বা ১টি চৌবাচ্চা পূর্ণ হয় ৬ ঘণ্টা
১৪.
একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১২০ সেকেন্ড ধীরে চলে। এক ঘণ্টা সম্পূর্ণ করতে এটি কত সেকেন্ড সময় নিবে?
  1. ৩৫৯৫ সেকেন্ড
  2. ৩৬০০ সেকেন্ড
  3. ৩৬০৫ সেকেন্ড
  4. ৩৬১৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১২০ সেকেন্ড ধীরে চলে। এক ঘণ্টা সম্পূর্ণ করতে এটি কত সেকেন্ড সময় নিবে?

সমাধান:
যেহেতু ঘড়িটি ধীরে চলে, এর মানে হলো এটি সময় বেশি নেয়।
২৪ ঘণ্টা বা ৮৬৪০০ সেকেন্ড সম্পূর্ণ করতে এটি নেয় = (৮৬৪০০ + ১২০) = ৮৬৫২০ সেকেন্ড।
এক ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ড সম্পূর্ণ করতে এটি নেয় = (৮৬৫২০ × ৩৬০০) / ৮৬৪০০ সেকেন্ড = ৩৬০৫ সেকেন্ড।

বিকল্প:
২৪ ঘণ্টায় এটি ১২০ সেকেন্ড পেছনে চলে।
তাহলে ১ ঘণ্টায় এটি পেছনে চলে = (১২০ / ২৪) = ৫ সেকেন্ড।

অতএব, এটি এক ঘণ্টা সম্পূর্ণ করতে নিবে (৩৬০০ + ৫) বা ৩৬০৫ সেকেন্ড।
১৫.
২০১৯ সালের ১৫ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. রবিবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৯ সালের ১৫ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?

সমাধান: 
২০১৯ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত (৩১ - ১৫) = ১৬ + ২৮ + ১৫ = ৫৯ দিন 

৫৯ ÷ ৭ = ভাগফল ৮, ভাগশেষ ৩

∴ ১৫ মার্চ হবে = শুক্রবার + ৩ দিন = সোমবার।
১৬.
৩৬০ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ১০ ডিগ্রি/সেকেন্ড বেগে চলমান একটি সাইকেলের ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 
  1. ১৮০π মিটার
  2. ২০০π মিটার
  3. ২২০π মিটার
  4. ২৪০π মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬০ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ১০ ডিগ্রি/সেকেন্ড বেগে চলমান একটি সাইকেলের ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 

সমাধান: 
দেয়া আছে, 
সাইকেলটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ১০ ডিগ্রি 
∴ ১০ সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক দূরত্ব = ১০ × ১০ ডিগ্রি
= ১০০ ডিগ্রি
 
আমরা জানি, 
বৃত্তাকার পথে,
কৌণিক দূরত্ব ৩৬০ ডিগ্রি হলে রৈখিক দূরত্ব = ২πr মিটার।
∴ কৌণিক দূরত্ব ১০০ ডিগ্রি হলে রৈখিক দূরত্ব = (২π × ৩৬০ × ১০০)/৩৬০ মিটার।
= ২০০π মিটার।
১৭.
১৬ জন লোক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ৪ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 
  1. ৩৫ দিন
  2. ৩৪ দিন
  3. ৩২ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন লোক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ৪ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 

সমাধান: 
১৬ জন লোক কাজটি করতে পারে = ২৪ দিনে 
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (২৪ × ১৬) দিনে 
∴ ১২ জন লোক কাজটি করতে পারে = (২৪ × ১৬)/১২ দিনে 
= ৩২ দিনে 

∴ সময় লাগবে = ৩২ দিন।
১৮.
একটি নল একটি চৌবাচ্চার ১/৮ অংশ পূর্ণ করতে ২ ঘণ্টা সময় নেয়। এমন ৩ টি চৌবাচ্চা পূর্ণ করতে নলটির কত দিন সময় লাগবে?
  1. ৪৮ দিন
  2. ৩২ দিন
  3. ২ দিন
  4. ৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল একটি চৌবাচ্চার ১/৮ অংশ পূর্ণ করতে ২ ঘণ্টা সময় নেয়। এমন ৩ টি চৌবাচ্চা পূর্ণ করতে নলটির কত দিন সময় লাগবে?

সমাধান: 
১/৮ অংশ পূর্ণ করতে সময় লাগে ২ ঘণ্টা
সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগে = (৮ × ২) = ১৬ ঘণ্টা

৩ টি চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগবে = (১৬ × ৩) = ৪৮ ঘণ্টা 
= ২ দিন।
১৯.
3 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. 110°
  2. 120°
  3. 130°
  4. 135°
ব্যাখ্যা
প্রশ্ন: 3 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2।
= ।(11 × 40) - (60 × 3)/2।
= ।260/2।
= 130°
২০.
একটি বানর ৪১ মিটার উঁচু খুঁটির উপর চড়ার সময় প্রথম মিনিটে ৩ মিটার ওঠে এবং পরের মিনিটে ১ মিটার নিচে নামে। খুঁটির শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে?
  1. ৩৮ মিনিট
  2. ৩৯ মিনিট
  3. ৪০ মিনিট
  4. ৩৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বানর ৪১ মিটার উঁচু খুঁটির উপর চড়ার সময় প্রথম মিনিটে ৩ মিটার ওঠে এবং পরের মিনিটে ১ মিটার নিচে নামে। খুঁটির শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে?

সমাধান: 
২ মিনিটে বানরটি মোট অতিক্রম করে = ৩ - ১ = ২ মিটার
∴ ১ মিনিটে অতিক্রম করে = ২/২ = ১ মিটার

তাহলে,
৩৬ মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব = ৩৬ মিটার।
৩৭ মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব = ৩৬ + ৩ = ৩৯ মিটার
৩৮ মিনিটে অতিক্রান্ত দূরত্ব = ৩৯ - ১ = ৩৮ মিটার
৩৯ মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব = ৩৮ + ৩ = ৪১ মিটার

অর্থাৎ ৩৯ মিনিটে বানরটি খুঁটির উপর উঠাতে পারবে।
২১.
একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?
  1. ১.৫ মিনিট
  2. ২ মিনিট
  3. ২.৫ মিনিট
  4. ৩ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?

সমাধান: 
একটি বৃত্ত একবার সম্পূর্ণ ঘুরলে ২π রেডিয়ান দূরত্ব অতিক্রম হয়।
৫ বার ঘুরলে মোট অতিক্রান্ত দূরত্ব = (২π × ৫) = ১০π রেডিয়ান।

π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে ১০π দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = ১০π/(π/১২) সেকেন্ড
= ১২০ সেকেন্ড
= ২ মিনিট