পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৬১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৬৩ প্রশ্ন

.
বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
  1. ক) পঞ্চাশ দশক
  2. খ) ষাট দশক
  3. গ) সপ্তর দশক
  4. ঘ) আশির দশক
ব্যাখ্যা
সারা পৃথিবীর মানুষের কাছে চিংড়ি একটি জনপ্রিয় খাদ্য। দেশে ও বিদেশে চিংড়ির ভালো বাজার রয়েছে।
বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহের মধ্যে চিংড়ি অন্যতম। এ থেকে প্রতি বছর আয় হয় বহু কোটি টাকার বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা এবং কতিপয় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান চিংড়ি সংগ্রহ, প্রক্রিয়াজাত ও রপ্তানি করে। খুলনা, চট্টগ্রাম ও ঢাকায় কয়েকটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে।


চিংড়ি চাষ পদ্ধতি  বাংলাদেশে প্রথম ১৯২৯-৩০ সালে  সুন্দরবন অঞ্চলে চিংড়ি চাষের সূচনা হয়েছিল বলে ধারণা করা হয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উপকূলীয় বন্যা প্রতিরোধ ও পানি নিষ্কাশন বাঁধ তৈরীর পূর্বে ১৯৫০ সাল পর্যন্ত সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে নদী সংলগ্ন এলাকার মাটির ঘের দিয়ে বা পাড় বেঁধে তৈরি পুকুরে প্রাকৃতিকভাবে প্রাপ্ত খাদ্য থেকে চিংড়ি কয়েক মাসের মধ্যে বড় হলে তা সংগ্রহ করে বাজারজাত করা হতো। 

১৯৭০ এর দশকে বিশ্বে চিংড়ির চাহিদা বৃদ্ধি পায়। তারপরেই বাংলাদেশে চিংড়ি চাষের সম্প্রসারণ ঘটে ও বাণিজ্যিক ভাবে চাষের মাত্রা বৃদ্ধি পায়।
৮০ এর দশকে চিংড়ি রপ্তানি পণ্য হিসাবে তালিকাভুক্ত হয়। রপ্তানি খাতে চিংড়ি 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত।

সূত্রঃ বাংলাপিডিয়া, মৎস উন্নয়ন ব্যুরো এবং প্রথম আলো আর্কাইভ।
.
'অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
  1. ক) সেন্টমার্টিন
  2. খ) রাঙ্গাবালি
  3. গ) চর আলেকজান্ডার
  4. ঘ) ছেড়াদ্বীপ
ব্যাখ্যা

বিশ্বের দুর্লভ জলপাইরঙা কাছিম বা অলিভ রিডলে টার্টল (Olive ridley sea turtle) পাওয়া যায় বাংলাদেশের সেন্টমার্টিনে৷

দেশের ভৌগোলিক সীমায় বঙ্গোপসাগরে কচ্ছপ বিচরণ করে। পশ্চিমে সুন্দরবন থেকে দক্ষিণ-পূর্বের সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের বালুচরে এরা ডিম পাড়তে আসে। শীতকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার সময়। স্থান ও প্রজাতিভেদে দিন-ক্ষণ পরিবর্তন হয়।
বাংলাদেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে অলিভ রিডলে, গ্রিন টারটল এবং হকসিবল্ড এই তিন প্রজাতির কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসে।

উৎসঃ দৈনিক যুগান্তর।

.
(পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন; তাই উত্তর নেই। সঠিক তথ্য জানতে ব্যাখ্যা দেখুন।)
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
  1. ক) ৪৫০০
  2. খ) ৪৫৫০
  3. গ) ৫৬০০
  4. ঘ) ৪৬০০
অনির্ধারিত
ব্যাখ্যা

এটি একটি চলমান/সাম্প্রতিক প্রশ্ন। এ ধরণের প্রশ্নগুলোর উত্তর সর্বদা পরিবর্তনশীল এবং অপশনগুলোতে প্রকৃতপক্ষে সঠিক উত্তর নেই।

- ৭ ফেব্রুয়ারি ২০১৯ এর সর্বশেষ হালনাগাদ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা - ৪৫৭১ টি।
- আবার, বাংলাদেশ পরিসংখ্যান পকেট বুক ২০২০ অনুসারেও ইউনিয়ন পরিষদের সংখ্যা - ৪৫৭১টি।
- পঞ্চম আদমশুমারি অনুসারে, ইউনিয়ন পরিষদের সংখ্যা - ৪৫৬২টি।

.
(পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন; তবে বর্তমান হিসাবেও উত্তর অপশনে রয়েছে। উত্তর তুলে দেওয়া হয় নি।)
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৭তম
  2. খ) ৮তম
  3. গ) ৯তম
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন। নিচে সাম্প্রতিক তথ্য দেওয়া হলো।


২০০৯ সালে জনসংখ্যায় হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিলো - সপ্তম।

UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২০ অনুসারে,
- বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা ১৬.৪৭ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.১ শতাংশ।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।

(সূত্র: UNFPA website ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার- আগস্ট, ২০২০)

.
(পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন; তাই উত্তর নেই। সঠিক তথ্য জানতে ব্যাখ্যা দেখুন।)
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার -----
  1. ক) ১৬.১%
  2. খ) ৫৭.৯%
  3. গ) ৫৬.৮%
  4. ঘ) ৬৫.৫%
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
বাংলাদেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার স্বাক্ষরতার হার ৭৪.৪ শতাংশ।
এর মধ্যে,
- পুরুষদের হার : ৭৬.৫ বছর
- মহিলাদের হার : ৭২.৩ বছর।
আবার, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার স্বাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ।

সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।

.
গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
  1. ক) ৯১ বর্গ কিলোমিটার
  2. খ) ৯ বর্গ কিলোমিটার
  3. গ) ৭ বর্গ কিলোমিটার
  4. ঘ) ৮ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
সোনাদিয়া কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটিদ্বীপ।
- দ্বীপটির আয়তন ৯ বর্গ কিলোমিটার।
- কক্সবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে সোনাদিয়া অবস্থিত।
- প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ প্রশস্থ সৈকত, সৈকত ঘেষে সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা সূউচ্চ বালিয়াড়ি, জালের  মতো ছোট-বড় অসংখ্য খাল বেষ্টিত ম্যানগ্রোভ বন, বিস্তির্ণ ল্যাগুন্যাল ম্যাডফ্ল্যাট, কেয়া-নিশিন্দার ঝোপ, বিচিত্র প্রজাতির জলচর পাখি সোনাদিয়া দ্বীপের প্রধান বৈশিষ্ট্য।

- সমুদ্র সৈকতের পাশ ঘেষে অবস্থিত সোনাদিয়ার সূ-উচ্চু বালিয়াড়ির তুলনা বাংলাদেশে  নেই। সমুদ্র এবং সৈকত থেকে বালিয়াড়ির দৃশ্য অপূর্ব মনে হয়।
- সোনাদিয়ার সৈকত এবং বালিয়াড়ি বিপন্ন জলপাই বর্ণের সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার উপযোগী স্থান। এখানে সামুদ্রিক সবুজ কাছিমও ডিম পাড়তে আসে।
- সমুদ্র সৈকতের বেলাভূমিতে পানির কিনারা ঘেষে বিচরন করে লাল কাঁকড়া এবং প্যারাবন এলাকায় শীলা কাঁকড়া পাওয়ার যায়।

- ২০০৯ সালে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করা হয় এবং পরবর্তীতে তা পটুয়াখালীর পায়রাতে সরানো হয়।

উৎস: মহেশখালী উপজেলার ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
'Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কামাল হোসেন
  2. খ) এস. এ. করিম
  3. গ) নুরুল ইসলাম
  4. ঘ) আনিসুর রহমান
ব্যাখ্যা
Making of a Nation, Bangladesh: An Economist's Tale - বইটির রচয়িতা অধ্যাপক নুরুল ইসলাম।

.
জীবনঢুলী কি?
  1. ক) একটি উপন্যাসের নাম
  2. খ) একটি কাব্যগ্রন্থের নাম
  3. গ) একটি আত্মজীবনীর নাম
  4. ঘ) একটি চলচ্চিত্রের নাম
ব্যাখ্যা
জীবনঢুলী:
- এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত একটি সাম্প্রতিক চলচ্চিত্র।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় নিম্নবর্ণের এক ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তাঁর পরিবারের অভিজ্ঞতার গল্প বলা হয়েছে ‘জীবনঢুলী’ চলচ্চিত্রে।
- বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ছবিটিতে চুকনগর গণহত্যাকে তুলে ধরা হয়েছে।
- মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জীবনঢুলী'র পরিচালক তানভীর মোকাম্মেল।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
  1. ক) সোহাগ গাজী
  2. খ) রুবেল হোসেন
  3. গ) তাইজুল ইসলাম
  4. ঘ) তাসকিন আহমেদ
ব্যাখ্যা
বাংলাদেশি ফাস্ট বোলার তাসকিন আহমেদের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ১৭ জুন, ২০১৪ তারিখে।
- ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি প্রথম বাংলাদেশি হিসাবে ৫ উইকেট লাভ করেন।
সূত্রঃ ক্রিকইনফো।
১০.
পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
  1. ক) ২০১৫-২০১৯
  2. খ) ২০১৬-২০২০
  3. গ) ২০১৭-২০২১
  4. ঘ) ২০১৮-২০২২
ব্যাখ্যা

- পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১৬ থেকে ২০২০ এই মেয়াদে হয়।
- বাংলাদেশ বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - জুলাই ২০২০ - জুন ২০২৫

সূত্রঃ পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।

১১.
বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিতি?
  1. ক) কুষ্টিয়া গ্রেড
  2. খ) চুয়াডাঙ্গা গ্রেড
  3. গ) ঝিনাইদহ গ্রেড
  4. ঘ) মেহেরপুর গ্রেড
ব্যাখ্যা
ব্ল্যাক বেঙ্গল:
- বাংলাদেশে ছাগলের প্রধান জাতের নাম হলো ব্ল্যাক বেঙ্গল।
- দেশের মোট পালিত ছাগলের প্রায় ৯০ ভাগের অধিক হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল।
- এই ছাগলের চামড়া ও মাংস অত্যন্ত উন্নত মানের। বাংলাদেশের কুষ্টিয়া, যশোর ও ঝিনাইদহ অঞ্চলে এই ছাগলের পালন অধিক হয়।
- এ কারণে বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত।

(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং কৃষিশিক্ষা বোর্ডবই)
১২.
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল,
  1. ক) জাতিপুঞ্জ সৃষ্টি করা
  2. খ) অটোমানদের জায়গা দখল করা
  3. গ) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
  4. ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত। প্রথম বিশ্বযুদ্ধে জয়ের ফলে অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটেনের অধিকারে আসে।
- ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর ইহুদিবাদী আন্দোলনের নেতা রথসচাইল্ডকে একটি চিঠির মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের সহায়তার কথা জানান।
- তার এই চিঠিই ইতিহাসে বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত।
- এই ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ আল জাজিরা ও হিস্টোরি ডটকম)
১৩.
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা -----
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর বাইরে মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
- উল্লেখ্য, তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
উৎসঃ টাইমস্‌ অব ইন্ডিয়া রিপোর্ট।

১৪.
(যদিও এটি পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন, তবে সাল উল্লেখ না থাকায় সর্বশেষ সম্মেলনকেই উত্তর হিসাবে নেওয়া হবে)
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
  1. ক) রাশিয়া
  2. খ) ব্রাজিল
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক- নিউ ডেভেলমেন্ট ব্যাংক (NDB)।
ব্রিকস সম্মেলনঃ
- সর্বশেষ ১৩-তম সম্মেলন ২০২১ সালের ৯ সেপ্টেম্বর, ভারতের নয়া দিল্লীতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
- ১৪-তম ব্রিকস সম্মেলন ২০২২ সালের দ্বিতীয়ার্ধে চীনে অনুষ্ঠিত হবে।

উৎসঃ ব্রিকস এবং চীন এর সরকারি ওয়েবসাইট।
১৫.
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
  1. ক) ২০০ নটিকেল মাইল
  2. খ) ৩০০ নটিকেল মাইল
  3. গ) ৩৫০ নটিকেল মাইল
  4. ঘ) ৪৫০ নটিকেল মাইল
ব্যাখ্যা
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী,
- একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিক্যাল মাইল।
- অর্থনৈতিক সীমারেখার দৈর্ঘ্য - ২০০ নটিক্যাল মাইল।
উৎসঃ ব্রিটানিকা.কম
১৬.
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
  1. ক) বাংলাদেশ-মায়ানমার
  2. খ) মিয়ানমার-চীন
  3. গ) বাংলাদেশ-ভারত
  4. ঘ) ভারত-মায়ানমার
ব্যাখ্যা
মিয়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ ঘেঁষা শহর মংডু।
source: kalerkantho.com
১৭.
বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
'সিল্ক রােড' হলাে চীনের চালু করা প্রাচীন বাণিজ্য পথ।
- প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরােপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানাে হয়েছিল বলে এ পথ 'সিল্ক রােড' নামে সুপরিচিত।
- সিল্ক রােড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে। দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রােড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়।
- ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রােড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রােড চালুর উদ্যোগ গ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

উৎসঃ বিবিসি নিউজ।
১৮.
বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
  1. ক) মৌসুমী বায়ু ঋতুতে
  2. খ) শীতকালে
  3. গ) মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
  4. ঘ) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
ব্যাখ্যা
বায়ু প্রবাহের দিক পরিবর্তন, তাপমাত্রা ও বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ু ভিত্তিক ঋতুকে চারটি ভাগে ভাগ করা যায়।
এই ঋতুগুলো হলোঃ
(১) শুষ্ক শীতকাল,
(২) প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকাল,
(৩) গ্রীষ্মকালীন মৌসুমী বর্ষাকাল, এবং
(৪) শরৎকাল।
- এর মধ্যে 'প্রাক-মৌসুমী উষ্ণ গ্রীষ্মকাল' এর সময়ে কালবৈশাখী ঝড় হয়।

সুত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই।
১৯.
'জুম' চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
  1. ক) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
  2. খ) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
  3. গ) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
  4. ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
ব্যাখ্যা
জুষ চাষ হলো স্থানান্তর চাষাবাদ যা সাধারণত পাহাড়ী এলাকায় করা হয়। এ পদ্ধতিতে ঢালু পাহাড়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করা হয়।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখনো কিছু কিছু এলাকায় জুষ চাষ করে।
- এছাড়া সিলেট অঞ্চলে খাসিয়া এবং ময়মনসিংহে গারোদের মধ্যেও জুম চাষ প্রচলিত ছিলো।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
২০.
সঠিক উত্তর কোনটি? ----ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
  1. ক) টীকাদান কর্মসূচি
  2. খ) সচেতনতা
  3. গ) পুষ্টিকর খাদ্য
  4. ঘ) অর্থ
ব্যাখ্যা
পুষ্টিকর খাদ্য, অর্থ, ও টীকাদান কর্মসূচী যতই থাক না কেন, বিভিন্ন রোগ থেকে বাচঁতে হলে আগে অবশ্যই সচেতন হতে হবে।
২১.
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
  1. ক) ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
  2. খ) বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
  3. গ) পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
  4. ঘ) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
ব্যাখ্যা
- ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
- বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
- সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।
২২.
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ----
  1. ক) অর্থ সাশ্রয়
  2. খ) সময় সাশ্রয়
  3. গ) স্থানের সাশ্রয়
  4. ঘ) উপরের সবকটি
ব্যাখ্যা
একটি প্রতিষ্ঠানে সকল ডিভাইস সবাই সবসময় ব্যবহার করে না। ভাগাভাগি করে ব্যবহার করলে অর্থ,সময় এবং স্থানের সাশ্রয় হয়।
২৩.
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
  1. ক) Read-out
  2. খ) Read from
  3. গ) Read
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
আমরা যখন কম্পিউটারে তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরী থেকে Read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে।
তাই উত্তর হবে- ‘Read’.
২৪.
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
  1. ক) Data Definition Language
  2. খ) Data Manipulation Language
  3. গ) Query Language
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
ডেটাবেজ মানে হচ্ছে তথ্যভান্ডার। কম্পিউটার আবিষ্কারের আগ পর্যন্ত ফাইলের স্তুপে জমা থাকতো তথ্য, এখন তথ্য সংরক্ষণ করা হয় ডেটাবেজে।
কয়েকটি ডাটাবেজ ল্যাংগুয়েজঃ
- Data Definition Language - এটি এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যেটি ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে।
- Data Manipulation Language - ইহা এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যার সাহায্যে ডেটা হালনাগাদ হয়।
- Query Language - ইহা এমন এক ধরণের ল্যাংগুয়েজ যেটি তথ্য খোঁজা, তথ্য গণনায় ব্যবহৃত হয়।
২৫.
পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
  1. ক) Supercomputer
  2. খ) Network
  3. গ) Server
  4. ঘ) Enterprise
ব্যাখ্যা
দুই বা ততোধিক পারসোনাল কম্পিউটার একসাথে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা যায়।
এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল, প্রিন্টার ও অন্যান্য তথ্যাদি নিজেদের মধ্যে শেয়ার করা যায়।
২৬.
নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
  1. ক) পার্শ্ব গ্রাবরেখা
  2. খ) শৈলশিলা
  3. গ) ভি-আকৃতির উপত্যকা
  4. ঘ) ইউ-আকৃতির উপত্যকা
ব্যাখ্যা

হিমবাহের ক্ষয় সাধনের ফলে অনেক নতুন নতুন ভূমির সৃষ্টি হয়। বিভিন্ন প্রকার হিমবাহের
বিভিন্ন ধরনের ক্ষয় সাধনের ফলে নিম্নোক্ত ক্ষয়জাত ভূমিরূপের সৃস্টি করে :
১) হৈমবাহিক উপত্যকা (ইউক আকৃতির উপত্যকা - Glaciated Valley)
২) ঝুৃলন্ত উপত্যকা
৩) সার্ক বা কোরি
৪) এরিটি ও পিরামিডীয় শৃঙ্গ
৫) নুনাট্যাক
৬) রসে মতানো
৭) হিমসিড়ি ও প্যাটার্নস্টার হ্রদ
৮) শৈলময় পর্বত ও অনিয়মিত প্রস্তরখন্ড
৯) ক্রিভাসেস
১০) ঢিবি ও পুচ্ছ
১১) দানবীর সিঁড়ি
১২) ফিয়র্ড
১৩) কর্তিত স্পার
সুত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই।

২৭.
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
  1. ক) কমিউনিটি পর্যায়ে
  2. খ) জাতীয় পর্যায়ে
  3. গ) উপজেলা পর্যায়ে
  4. ঘ) আঞ্চলিক পর্যায়ে
ব্যাখ্যা
জাতীয়, উপজেলা বা আঞ্চলিক পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করার চেয়ে কমিউনিটি পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করলে তা সবচেয়ে বেশি ফলপ্রস্যু হবে।
ব্যক্তি পর্যায়ে মানুষকে সচেতন করার চেয়ে দলগতভাবে মানুষকে সচেতন করা হলে সেটি অধিক ফলপ্রসূ হয়।
২৮.
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ----
  1. ক) যুক্ত অবস্থার চাইতে কম
  2. খ) যুক্ত অবস্থার চাইতে অধিক
  3. গ) যুক্ত অবস্থার সমান
  4. ঘ) কোনোটিই সঠিক নয়
ব্যাখ্যা
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থায় পরমাণুর যে শক্তি থাকে তার চাইতে অধিক হয়।
২৯.
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
  1. ক) গায়ের ঘাম বের হতে দেয় না
  2. খ) বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
  3. গ) পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
  4. ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
ব্যাখ্যা
By blowing air around, the fan makes it easier for the air to evaporate sweat from your skin, which is how you eliminate body heat. The more evaporation, the cooler and more comfortable you feel.
৩০.
আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু ৩ ধরনের।
যথা -
- স্কোয়ামাস আবরণী টিস্যু,
- কিউবয়ডাল আবরণী টিস্যু এবং
- কলামনার আবরণী টিস্যু।
উৎসঃ জীববিজ্ঞান নবম-দশম শ্রেণি।
৩১.
কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
  1. ক) সমুদ্রস্রোত
  2. খ) নদীস্রোত
  3. গ) বানের স্রোত
  4. ঘ) জোয়ার-ভাটার স্রোত
ব্যাখ্যা
নদীখাত হল প্রবাহিত পানির শক্তির ফলে গঠিত একটি সরু বা চওড়া, গভীর বা অগভীর, সোজা বা বাঁকা সুষম ঢাল বিশিষ্ট প্রাকৃতিক পথ যার মধ্য দিয়ে ধীর বা প্রবলবেগে সারা বছর বা স্বল্প সময়ে পানি প্রবাহিত হয়। জোয়ার ভাটার স্রোতে নদীখাত গভীর হয়।

উৎসঃ বাংলাপিডিয়া এবং জাগোনিউজ।
৩২.
বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ এবং মায়া হরিণ।
উৎসঃ বাংলাপিডিয়া।
৩৩.
''পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত 'অপরিস্কার''। - বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
  1. ক) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  2. খ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
  3. গ) দুটোই অশুদ্ধ
  4. ঘ) দুটোই শুদ্ধ
ব্যাখ্যা
র-ধ্বনির পরে যদি অ,আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'ষ' হয়।কিন্তু অ,আ স্বরধ্বনি থাকলে 'স' হয়।সুতরাং পুরষ্কার এবং অপরিস্কার শব্দ দুটো অশুদ্ধ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩৪.
বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
  1. ক) সমাস দ্বারা
  2. খ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
  3. গ) উপসর্গ যোগে
  4. ঘ) ক, খ, ও গ তিন উপায়েই হয়
ব্যাখ্যা
বাংলা শব্দ গঠনের কয়েকটি উপায় হলো:
- সন্ধির মাধ্যমে
- সমাসের মাধ্যমে
- বহুবচনের মাধ্যমে
- উপসর্গ যোগে
- প্রত্যয় সহযোগে ইত্যাদি।

উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. সৌমিত্র শেখর।
৩৫.
'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিগু
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
দুটি বিশেষ্য পদে একই ব্যাক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়।
জজ সাহেব=যিনি জজ তিনিই সাহেব।

উৎসঃবাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণী
৩৬.
তাম্বুল রাতুল হইল অধর পরশে। ----অর্থ কী?
  1. ক) ঠোঁটের পরশে পান লাল হল
  2. খ) পানের পরশে ঠোঁট লাল হল
  3. গ) অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
  4. ঘ) অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
ব্যাখ্যা

তাম্বুল মানে পান, রাতুল মানে লাল, অধর মানে ঠোঁট।
সুতরাং, তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ দাঁড়ায় ঠোঁটের পরশে পান লাল হল।
পংক্তিটি আলাওল রচিত “পদ্মাবতী” কাব্য থেকে নেওয়া। পদ্মাবতীর রূপের বর্ণনা দেওয়ার সময় উল্লেখিত পক্তি ব্যক্ত হয়েছিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি অভিধান।

৩৭.
প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। ----- গানটির গীতিকার কে?
  1. ক) শাহ আবদুল করিম
  2. খ) রাধারমন
  3. গ) শেখ ওয়াহিদ
  4. ঘ) কুদ্দুস বয়াতি
ব্যাখ্যা

'বুড়ি হইলাম তর কারণে', 'আমার মাটির গাছে লাউ ধইরাছে'_এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা গীতিকবি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহিদুর রহমান।
ওয়াহিদের রচিত গানের সংখ্যা দেড় হাজারের অধিক। তার গানের বিষয়বস্তু, পরমতত্ত্ব, দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, গুরুতত্ত্ব, আঞ্চলিক গান, পল্লীগীতি, মুর্শিদি, ভাটিয়ালি, মারফতি, পদাবলি, কীর্তন। আঞ্চলিক গান রচনায় তিনি ছিলেন বিশেষ আগ্রহী। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত তার গানের সংখ্যা শতাধিক। ‘পরাণের বন্ধুরে/ বুড়ি হইলাম তোর কারণে’ এবং ‘আমার মাটির গাছে লাউ ধরেছে/লাউটা বড় সোহাগী/লাউয়ের পিছে লাগছে বৈরাগী’ তার এ গান দুটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
সুত্রঃ কালের কণ্ঠ এবং সাপ্তাহিক পত্রিকা

৩৮.
'হুলিয়া' কবিতা কার রচনা?
  1. ক) আবুল হাসান
  2. খ) আবুল হোসেন
  3. গ) মহাদেব সাহা
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
'হুলিয়া' কবিতা নির্মলেন্দু গুণ এর রচনা।
তার আরেকটি কবিতা ‘স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো’। যেখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কবিতার সাথে তুলনা করেছেন।
নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থঃ
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- চাষাভূষার কাব্য,
- দূর হ দুঃশাসন,
- ইসক্রা,
- মুজিব - লেনিন - ইন্দিরা,
- শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

রক্ত আর ফুলগুলি তার অনুবাদ কবিতা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৩৯.
নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
  1. ক) আবুল হাসান
  2. খ) হুমায়ুন কবির
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) কল্যাণ মিত্র
ব্যাখ্যা
আধুনিক বাংলা কথাসাহিত্যের স্থপতি হিসাবে বিবেচনা করা হয় - সোমেন চন্দকে।
- ঢাকার 'প্রগতি লেখক সংঘ' -এর প্রতিষ্ঠাতা সোমেন চন্দ।
- তার লেখা অসাধারণ ছোটগল্প - ইঁদুর। হুমায়ুন আহমেদ জানিয়েছিলেন - এই ছোট গল্পটি পড়েই তার কথাসাহিত্য রচনার অনুপ্রেরনা পেয়েছিলেন।
- তার রচিত অন্যান্য ছোটগল্প - দাঙ্গা, সংকেত, বনস্পতি, স্বপ্ন ইত্যাদি।
- ১৯৪২ সালে ফ্যাসিবাদী সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে তিনি নিহত হন।

উৎস: সাহিত্য ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪০.
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
  1. ক) দেবেশ রায়ের ' তিস্তাপাড়ের বৃত্তান্ত'
  2. খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের ' পূর্ব-পশ্চিম'
  3. গ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ' যাও পাখি'
  4. ঘ) অভিজিৎ সেনের ' রহুচণ্ডালের হাড়'
ব্যাখ্যা
পূর্ব-পশ্চিম বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলা ভাষায় লেখা একটি বৃহৎ উপন্যাস । এই উপন্যাসটি কলকাতা থেকে প্রকাশিত দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল । উপন্যাসটিতে বিভাজনপূর্ব পূর্ব বাংলার একটি পরিবার, ১৯৪৭ এর ভারত বিভাগের সময়কার পরিস্থিতি, দেশত্যাগ, উদ্বাস্তুদের জীবন, নতুন প্রজন্মের চিন্তাধারা, পশ্চিমবঙ্গের নক্সাল আন্দোলন, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পেয়েছে।
৪১.
শব্দ : কর্ণ :: আলো : ?
  1. ক) শোনা
  2. খ) বুদ্ধি
  3. গ) চক্ষু
  4. ঘ) অন্ধকার
ব্যাখ্যা

শব্দ শোনা যায় কান দিয়ে, আলো দেখা যায় চোখ দিয়ে।
আবার, কর্ণ এবং চক্ষু যথাক্রমে কান এবং চোখের সংস্কৃত শব্দ।

৪২.
Cricket enjoys a huge ____ in Bangladesh.
  1. ক) follow on
  2. খ) fall out
  3. গ) follow
  4. ঘ) following
ব্যাখ্যা
Following অর্থ ভক্ত বা সমর্থক।
Follow on টেস্ট ক্রিকেটের একটি টার্ম।
Follow অর্থ অনুসরণ করা৷ বাক্যের কন্টেক্সট অনুযায়ী Following ই হবে সঠিক উত্তর।
৪৩.
The film was directed in the director's usual ____ style.
  1. ক) confusion
  2. খ) idiosyncratic
  3. গ) personifying
  4. ঘ) Purifying
ব্যাখ্যা
Idiosyncratic - distinctive; individual.
So, কনটেক্সট অনুযায়ী Idiosyncratic ই হবে।
৪৪.
In the 18th Century the Mughal Empire begun to -
  1. ক) discriminate
  2. খ) disintegrate
  3. গ) differentiate
  4. ঘ) Dislocate
ব্যাখ্যা
Disintegrate-break up into small parts as the result of impact or decay.
অষ্টাদশ শতকে মোগল সম্রাজ্য ভেঙে খান খান হয়ে গেছিলো বুঝাতে disintegrate হবে।
Source: Oxford
৪৫.
Being fat does not necessarily kill you, but it ____ the risk that you will suffer from nasty diseases.
  1. ক) increases
  2. খ) emphasizes
  3. গ) encourages
  4. ঘ) involves
ব্যাখ্যা
• অপশনগুলোর মধ্যে - 
ক) increases - বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয়; বাড়।
খ) emphasizes - জোর দেওয়া; গুরুত্ব আরোপ করা।
গ) encourages - উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা
ঘ) involves - কোনোকিছুর অপরিহার্য পরিণামস্বরূপ থাকা, অন্তর্ভুক্ত করা

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - শূন্যস্থানে increases শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।

- Complete sentence: Being fat does not necessarily kill you, but it increases the risk that you will suffer from nasty diseases.
- Bangla Meaning: মোট হওয়া অবশ্যই মৃত্যু আনতে পারে না, কিন্তু এটি মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।

Source: 
Collins Dictionary
Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
____ amazing song haunted me for a long time.
  1. ক) These
  2. খ) Those
  3. গ) Thus
  4. ঘ) That
ব্যাখ্যা
In the sentence ‘song’ is singular.
So, the determiner must be singular.
Here in the options only ‘that’ is singular.
৪৭.
Women are too often ____ by family commitments.
  1. ক) confused
  2. খ) controlled
  3. গ) contaminated
  4. ঘ) constrained
ব্যাখ্যা
Constrained - appearing forced or overly controlled.বাক্যের ভাবের সাথে constrained ই সঙ্গতিপূর্ণ।
৪৮.
Class relations and societal conflict is the key understanding of-
  1. ক) Feminism
  2. খ) Formalism
  3. গ) Structuralism
  4. ঘ) Marxism
ব্যাখ্যা
Marxism is a method of socioeconomic analysis that views class relations and social conflict using a materialist interpretation of historical development and takes a dialectical view of social transformation.
Source: britannica.com
৪৯.
Which is the correct sentences?
  1. ক) He insisted on seeing her
  2. খ) He insisted for seeing her
  3. গ) He insisted in seeing her
  4. ঘ) He insisted to seeing her
ব্যাখ্যা
The word 'insist' is usually always followed by the preposition 'on'.
source: cambridgeacademyofenglish
৫০.
Find the odd-man-out-
  1. ক) The Bluest Eye
  2. খ) Sula
  3. গ) As I Lay Dying
  4. ঘ) A Mercy
ব্যাখ্যা
The Bluest Eye, Sula, A Mercy হচ্ছে Toni Morrison এর উপন্যাস এবং As I Lay Dying হচ্ছে William Faulkner এর উপন্যাস।
৫১.
কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?
  1. ক) 1.2
  2. খ) 2.50
  3. গ) 3.00
  4. ঘ) 4.00
ব্যাখ্যা
২০% হ্রাসে, বর্তমান মূল্য = ৮০ টাকা
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ১২ টাকা হলে বর্তমান মূল্য (৮০ × ১২)/ ১০০ টাকা
                                          = ৯.৬ টাকা
২ টি কলার বর্তমান মূল্য = (১২ - ৯.৬) = ২.৪ টাকা
∴ ১ টি কলার বর্তমান মূল্য = ২.৪ ÷ ২ = ১.২ টাকা
৫২.
60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2 : 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 70
ব্যাখ্যা
নিয়ম-১ঃ
নতুন মেশানো কমলার রসের পরিমাণ= {60X(2-1)}/1=60 লিটার।

নিয়ম-২ঃ
৬০ লিটার মিশ্রণে আমের রস আছে (৬০×২) / (২+১) = ৪০ লিটার।
সুতরাং কমলার রস আছে (৬০-৪০) = ২০ লিটার।
মিশ্রণটিতে আম ও কমলার রসের অনুপাত ১:২ হতে হলে কমলার রস থাকতে হবে (৪০×২) = ৮০ লিটার।
সুতরাং কমলার রস মিশাতে হবে (৮০-২০) = ৬০ লিটার।
৫৩.
x-y=2 এবং xy=24 হলে, x-এর ধনাত্মক মানটি-
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
(x+y)²=(x-y)²+4xy
=2²+4x24
=100
∴ x+y= ±10
ধনাত্মক মান নিয়ে x+y= 10 ……(1)
x-y= 2 …………… (2)
(1)+(2), 2x= 12
∴ x= 6
৫৪.
14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?
  1. ক) 728
  2. খ) 286
  3. গ) 364
  4. ঘ) 1001
ব্যাখ্যা
সর্বদা একজনকে নির্দিষ্ট রেখে 11 জনের দল বাছাই করার উপায়,
= 14-1c11-1
= 13c10
= 286.
৫৫.
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 40
  4. ঘ) 30
ব্যাখ্যা
50 জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে 35 জন
শুধু বাংলায় কথা বলে = 50-35= 15
অর্থাৎ, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে 25 জন।
সুতরাং, বাংলায় মোট কথা বলে = 25+15=40 জন।
৫৬.
নিচের নম্বর সিরিজে কোনটি বসবে? ১, ২, ৮, ৪৮, ৩৮৪
  1. ক) ১৯৮০
  2. খ) ২৮৪০
  3. গ) ৩৮৪০
  4. ঘ) ৪৬২০
ব্যাখ্যা
১×২= ২
২×৪= ৮
৮×৬= ৪৮
৪৮×৮= ৩৮৪
সুতরাং, ৩৮৪×১০=৩ ৮৪০ হবে।
৫৭.
আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ৫
  4. ঘ) ০৩
ব্যাখ্যা
আধুলি = ০.৫০×৫= ২.৫ টাকা
সিকি =০.২৫×৮= ২ টাকা
৫টাকা হতে ১০ পয়সা লাগবে = {৫-(২.৫+২)}/০.১০= ৫ টি
৫৮.
x-3 - 0.001= 0, x2 = ?
  1. ক) 100
  2. খ) 10
  3. গ) 110
  4. ঘ) 1100
ব্যাখ্যা

দেওয়া আছে, x-3-0.001= 0
বা, 1/x3= 0.001
বা, 1/x3= 1/1000
বা, x3= 103
বা, x= 10
∴ x2= 100

৫৯.
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
  1. ক) 1/2
  2. খ) 1/4
  3. গ) -1/2
  4. ঘ) -1/4
ব্যাখ্যা

আমরা জানি,
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত q হলে n তম পদ = aqn-1
সুতরাং, দ্বিতীয় পদ = aq2-1= aq = -48
∴ a = -48/q ......... (i)

আবার পঞ্চম পদ= aq5-1= aq4 =(-48/q)q4 [(i) এর মান বসিয়ে] = -48q3

প্রশ্নমতে,
-48q3= 3/4
বা, q3= -3/192
বা, q3= -1/64
বা, q3= (-1/4)3
∴ q = -1/4
অর্থাৎ, সাধারণ অনুপাত = -1/4.

৬০.
নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? ৭/?=?/৩৪৩
  1. ক) ৭
  2. খ) ৭৭
  3. গ) ৩৪৩
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা

আমরা জানি, ক্রমিক সমানুপাতে, ১ম রাশিX৩য় রাশি= (২য় রাশি)

∴ (২য় রাশি)=৭X৩৪৩

বা,২য় রাশি=√(২৪০১)

∴ ২য় রাশি=৪৯

৬১.
নিচের আয়নার কোন শব্দটির প্রতিফলন?
  1. ক) TENSION
  2. খ) RELATION
  3. গ) NATIONAL
  4. ঘ) RELATIVE
৬২.
২ √৯ ৪ √২৫ ? - প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে?
  1. ক) ৬
  2. খ) ৩
  3. গ) ৮
  4. ঘ) ৫
ব্যাখ্যা
২ → ২
√৯ → ৩
৪ → ৪
√২৫ → ৫
৬ → ৬
সুতরাং, সিরিজটি ক্রমিক হওয়ার সংখ্যাটি হবে ৬।
৬৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৪
  2. খ) ৭
  3. গ) ২
  4. ঘ) ৯
ব্যাখ্যা
১ম চিত্র থেকে, ৬৪ ÷ ৮ = ৮ → ৮ - ৭ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৩৬ ÷ ৬ = ৬ → ৬ - ৫ = ১ (মাঝে)
১ম চিত্র থেকে, ৫৬ ÷ ৭ = ৮ → ৮ - ৬ = ২
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ২ বসবে।