পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য দেশ কয়টি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

.
GCC কোন অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত?
  1. লোহিত সাগর তীরবর্তী
  2. পারস্য উপসাগর তীরবর্তী
  3. ভূমধ্যসাগর তীরবর্তী
  4. ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী
সঠিক উত্তর:
পারস্য উপসাগর তীরবর্তী
উত্তর
সঠিক উত্তর:
পারস্য উপসাগর তীরবর্তী
ব্যাখ্যা

GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।

.
বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ থেকে সরে যায় কত সালে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

.
OPEC-এর মূল কাজ কী?
  1. বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করা
  2. তেল আমদানি বাড়ানো
  3. প্রাকৃতিক গ্যাস রপ্তানি নিয়ন্ত্রণ করা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করা
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করা
ব্যাখ্যা

OPEC:
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- এর বর্তমান মহাসচিব হাইথাম আল গাইস।
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি।
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।

.
ইউরোপ মহাদেশের কোন দেশটি OIC-এর সদস্য?
  1. ক্রোয়েশিয়া
  2. কসোভো
  3. আলবেনিয়া
  4. বসনিয়া-হার্জেগোভিনা
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি।

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

.
সার্কের বর্তমান মহাসচিব কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. এসলা রুয়ান উইরাকুন
  2. আরজু রানা দেউবা
  3. আহমদ সালিম
  4. মো. গোলাম সারোয়ার
সঠিক উত্তর:
মো. গোলাম সারোয়ার
উত্তর
সঠিক উত্তর:
মো. গোলাম সারোয়ার
ব্যাখ্যা

সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।

.
আফ্রিকান ইউনিয়নের পূর্বনাম কোনটি?
  1. League of African States
  2. Organization of African Unity
  3. African Economic Community
  4. Pan-African Congress
সঠিক উত্তর:
Organization of African Unity
উত্তর
সঠিক উত্তর:
Organization of African Unity
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন:
- AU এর পূর্ণরূপ African Union.
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: জুলাই, ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য: ৫৫টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

.
ECO-এর সদর দপ্তর কোথায়?
  1. আঙ্কারা, তুরস্ক
  2. তাসখন্দ, উজবেকিস্তান
  3. তেহেরান, ইরান
  4. বাকু, আজারবাইজান
সঠিক উত্তর:
তেহেরান, ইরান
উত্তর
সঠিক উত্তর:
তেহেরান, ইরান
ব্যাখ্যা

ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।

.
APEC-এর উদ্যোক্তা কে ছিলেন?
  1. কেভিন রাড
  2. জন হাওয়ার্ড
  3. বব হক
  4. পল কিটিং
সঠিক উত্তর:
বব হক
উত্তর
সঠিক উত্তর:
বব হক
ব্যাখ্যা

APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- গঠিত হয়: ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য: ২১টি।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।

১০.
OECD-এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ৩৬টি
  2. ৩৭টি
  3. ৩৮টি
  4. ৩৯টি
সঠিক উত্তর:
৩৮টি
উত্তর
সঠিক উত্তর:
৩৮টি
ব্যাখ্যা

OECD:
- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।

১১.
ASEAN কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. জাকার্তা
  2. ব্যাংকক
  3. ম্যানিলা
  4. কুয়ালালামপুর
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- সংস্থাটি ১৯৬৭ সালের ৮ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর- জাকার্তা, ইন্দনেশিয়া।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি-
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• সিঙ্গাপুর।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
- সংস্থাটির বর্তমান সদস্য ১১টি দেশ।
- পরবর্তিতে সংযুক্ত হয়েছে- ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, পূর্ব তিমুর।

তথ্যসূত্র - ASEAN এর অফিসিয়াল ওয়েবসাইট।

১২.
ADB-এর বর্তমান প্রেসিডেন্ট কে? (ডিসেম্বর ২০২৫)
  1. মাসাতো কান্ডা
  2. তাকেহিকো নাকাও
  3. হারুহিকো কুরোদা
  4. ইসাকু ওয়াতানাবে
সঠিক উত্তর:
মাসাতো কান্ডা
উত্তর
সঠিক উত্তর:
মাসাতো কান্ডা
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইনের।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।

১৩.
BENELUX কোন অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন?
  1. পূর্ব ইউরোপ
  2. উত্তর ইউরোপ
  3. পশ্চিম ইউরোপ
  4. দক্ষিণ ইউরোপ
সঠিক উত্তর:
পশ্চিম ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম ইউরোপ
ব্যাখ্যা

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।

১৪.
BIMSTEC কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৬ জুন, ১৯৯৭
  2. ৬ জুলাই, ১৯৯৭
  3. ৬ জুন, ১৯৯৮
  4. ৬ জুলাই, ১৯৯৮
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৯৭
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

১৫.
BRICS এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

BRICS:
- ২০০১ সালে গোল্ডম্যান স্যাকস বিনিয়োগ ব্যাংকের একজন অর্থনীতিবিদ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির
স্বীকৃতি হিসেবে BRIC সংক্ষিপ্ত রূপটি প্রবর্তন করেন।
- ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম BRICS বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূল সদস্য ছিলো: ৫ টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- সৌদি আরবের যোগদান নিয়ে একটু বিতর্ক ছিল, ব্রিকস অফিসিয়াললি সৌদি আরবের যোগদানের বিষয়টি ঘোষণা করেছিল, এবং তাদের ওয়েবসাইটেও আপডেট করেছিল। কিন্তু পরবর্তীতে সৌদি আরব ঘোষণা করে তারা ব্রিকসে যোগদান করে নি।
- সর্বশেষ আপডেট অনুসারে, ব্রিকসের সদস্য ১০টি (সর্বশেষ - ইন্দোনেশিয়া)।

তথ্যসূত্র - BRICS ওয়েবসাইট।

১৬.
Islamic Development Bank-এর সদস্যপদ লাভের পূর্বশর্ত কী?
  1. UN-এর সদস্য হওয়া
  2. IMF-এর সদস্য হওয়া
  3. WTO-এর সদস্য হওয়া
  4. OIC-এর সদস্য হওয়া
সঠিক উত্তর:
OIC-এর সদস্য হওয়া
উত্তর
সঠিক উত্তর:
OIC-এর সদস্য হওয়া
ব্যাখ্যা

Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫ সাল।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: মুহাম্মদ সুলাইমান আল জাসের।
- তিনি সৌদি আরবের নাগরিক।

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।

১৭.
RCEP-এর পূর্ণরূপ কী?
  1. Regional Comprehensive Economic Partnership
  2. Regional Cooperation for Economic Progress
  3. Regional Comprehensive Economic Policy
  4. Regional Cooperation Economic Partnership
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
উত্তর
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
ব্যাখ্যা

RCEP:
- RCEP এর পূর্ণরূপ Regional Comprehensive Economic Partnership.
- RCEP হল বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০ সাল।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২ সাল।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি। এগুলো হলো:
• চীন।
• জাপান।
• দক্ষিণ কোরিয়া।
• অস্ট্রেলিয়া।
• নিউজিল্যান্ড।
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• ভিয়েতনাম।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
• ব্রুনাই।
• সিঙ্গাপুর।
• কম্বোডিয়া।
• লাওস।
• মিয়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান ওয়েবসাইট।

১৮.
২০২৫ সালে G-7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা

২০২৫ সালের G-7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- সভাপতি দেশ: কানাডা।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন।

G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।

১৯.
COMESA কোন অঞ্চলের বাণিজ্যিক ব্লক?
  1. পূর্ব ও দক্ষিণ আফ্রিকা
  2. উত্তর-পশ্চিম ইউরোপ
  3. পূর্ব ও দক্ষিণ এশিয়া
  4. পশ্চিম আফ্রিকা
সঠিক উত্তর:
পূর্ব ও দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব ও দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।

২০.
D-8 এর সদস্য দেশ নয় কোনটি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ইরান
  2. ইন্দোনেশিয়া
  3. আফগানিস্তান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

⇒ D-8 এর সদস্য দেশ নয় আফগানিস্তান।

D-8:
- ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন হল D-8.
- সংগঠনটি ১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- D-8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের উদ্দেশ্য হল,
• বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নত করা।
• বাণিজ্য সম্পর্কের বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা।
• আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।
• জীবনযাত্রার মান উন্নত করা।
- এর সদর দপ্তর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে।
- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই ৮টি দেশটি নিয়ে সংগঠনটি গঠিত।

তথ্যসূত্র - D-8 অফিসিয়াল ওয়েবসাইট।

২১.
MERCOSUR-এর প্রতিষ্ঠাকালীন চুক্তির নাম কী?
  1. Treaty of Montevideo
  2. Treaty of Buenos Aires
  3. Treaty of Caracas
  4. Treaty of Asuncion
সঠিক উত্তর:
Treaty of Asuncion
উত্তর
সঠিক উত্তর:
Treaty of Asuncion
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া)।
​- ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।
- সহযোগী সদস্য: ৭টি।

তথ্যসূত্র - Britannic.com