পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
৪৩তম বিসিএস সাবজেক্ট ফাইনাল - ভূগোল ও নৈতিকতা সম্পূর্ণ [৮০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?
  1. ক) মকরক্রান্তি রেখা
  2. খ) নিরক্ষরেখা
  3. গ) কর্কটক্রান্তি রেখা
  4. ঘ) আন্তর্জাতিক তারিখরেখা
সঠিক উত্তর:
খ) নিরক্ষরেখা
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরক্ষরেখা
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গ্যাবন, কঙ্গো, কেনিয়া ও সোমালিয়ার উপর দিয়ে নিরক্ষরেখা বা বিষুবরেখা বা শূন্য ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করেছে।
অন্যদিকে,
- আফ্রিকার উত্তরাংশ দিয়ে কর্কটক্রান্তি রেখা বা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে।
- আফ্রিকার দক্ষিণ ভাগ দিয়ে মকরক্রান্তি রেখা বা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অতিক্রম করেছে।
- আন্তর্জাতিক তারিখ রেখা বা ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
.
নিচের কোনটিকে মহাবিষুব বলা হয়?
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২১ জুন
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) ২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ মার্চ
ব্যাখ্যা
- নিরক্ষরেখায় সূর্যের গমনকে বিষুব বলা হয়। সূর্যের উত্তরায়ণের সময় ২১শে মার্চ সূর্য নিরক্ষরেখায় অবস্থান করে। এতে করে ২১শে মার্চ পৃথিবীর দিন-রাত্রি সমান থাকে। এই দিনটিকে মহাবিষুব বলা হয়।
- আবার এইদিন (২১ মার্চ) থেকে উত্তর গোলার্ধে বসন্ত শুরু হয় বিধায় একে বাসন্ত বিষুব বলা হয়।
- ২৩শে সেপ্টেম্বর দক্ষিণায়নের অংশ হিসেবে সূর্য নিরক্ষরেখায় অবস্থান করে। এতে ২৩শে সেপ্টেম্বরও পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়। এই দিনটিকে শারদ বিষুব বলা হয়।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং ব্রিটানিকা)
.
ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
  1. ক) ০৫ কি.মি.
  2. খ) ১০ কি.মি.
  3. গ) ২০ কি.মি.
  4. ঘ) ৩৫ কি.মি
সঠিক উত্তর:
গ) ২০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ কি.মি.
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তা ‘ভূত্বক’ নামে পরিচিত।
- ভূত্বের গড় গভীরতা ২০ কিমি।
- মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা ০৫ কিলোমিটার এবং মহাদেশীয় পৃষ্ঠে ভূত্বকের গড় গভীরতা ৩৫ কিমি।
- মহাদেশীয় ভূত্বক সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত যা ‘সিয়াল’ (SiAl) স্তর নামে পরিচিত।
- মহাসাগরীয় ভূত্বক সিলিকন (Si) এবং ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত যা ‘সিমা’ (SiMg) স্তর নামে পরিচিত।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) চিলি
  3. গ) পর্তুগাল
  4. ঘ) সোমালিয়া
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা
- হর্ন অন্তরীপ : চিলি
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত
- ট্রাফালগার অন্তরীপ : স্পেন।
(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
.
কোনটি স্থানীয় বায়ু?
  1. ক) মৌসুমী বায়ু
  2. খ) খামসিন বায়ু
  3. গ) নিয়ত বায়ু
  4. ঘ) মেরু বায়ু
সঠিক উত্তর:
খ) খামসিন বায়ু
উত্তর
সঠিক উত্তর:
খ) খামসিন বায়ু
ব্যাখ্যা
- স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও তাপমাত্রার তারতম্যের ফলে সৃষ্ট বায়ু স্থানীয় বায়ু নামে পরিচিত।
স্থানীয় বায়ুসমূহের মধ্যে রয়েছে:
- সায়মুম বায়ু : আরব মালভূমির স্থানীয় বায়ু
- খামসিন বায়ু : মিশর
- চিনুক বায়ু : রকি পর্বত
- সিরক্কো বায়ু : উ. আফ্রিকা ও দক্ষিণ ইতালি
- মিস্ট্রাল বায়ু : ফ্রান্সের মালভূমি
- পাম্পেরু বায়ু : আর্জেন্টিনা ও উরুগুয়ে
- লু বায়ু : ভারত প্রভৃতি।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
থর মরুভূমি কোথায় অবস্থিত?
  1. ক) মঙ্গোলিয়া
  2. খ) চিলি
  3. গ) ভারত
  4. ঘ) নামিবিয়া
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
- সাহারা মরুভূমি : আফ্রিকা
- আতাকামা মরুভূমি : চিলি
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা
- কালাহারি মরুভূমি : নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
.
সাভানা কীসের নাম?
  1. ক) মরুভূমি
  2. খ) তৃণভূমি
  3. গ) পর্বত
  4. ঘ) মালভূমি
সঠিক উত্তর:
খ) তৃণভূমি
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃণভূমি
ব্যাখ্যা
- সাভানা হলো আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত একটি বিস্তৃত তৃণভূমি। এটির আয়তন প্রায় ৫০ লক্ষ বর্গমাইল।
- এটি সাহারা মরুভূমি ও কালাহারি মরুভূমির মধ্যবর্তী স্থানে সুদান, দক্ষিণ সুদান, কেনিয়া, তাঞ্জানিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশজুড়ে বিস্তৃত।
(তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক)
.
বাংলাদেশে নিচের কোন ধরনের ভূমিরূপের উপস্থিতি নেই?
  1. ক) চত্বরভূমি
  2. খ) বদ্বীপ
  3. গ) সমভূমি
  4. ঘ) মালভূমি
সঠিক উত্তর:
ঘ) মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালভূমি
ব্যাখ্যা
- বাংলাদেশে মালভূমি বা মরুভূমির ন্যায় ভূমিরূপ নেই।
- এদেশের ভূমিরূপের মধ্যে পাহাড়-পর্বত, চত্বরভূমি, প্লাবন সমভূমি, দ্বীপ, চরাঞ্চল, হাওর-বাওর, ব-দ্বীপ প্রভৃতি উল্লেখযোগ্য।
- ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়। এগুলো হলোঃ
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
.
নিচের কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ইরাক
  3. গ) প্যারাগুয়ে
  4. ঘ) সেনেগাল
সঠিক উত্তর:
গ) প্যারাগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারাগুয়ে
ব্যাখ্যা
- উল্লিখিত দেশসমূহের মধ্যে প্যারাগুয়ের কোন সমুদ্রবন্দর নেই। দেশটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- কোপেনহেগেন : ডেনমার্কের সমুদ্রবন্দর
- উম কাসর : ইরাকের প্রধান সমুদ্রন্দর
- ডাকার : সেনেগালের সমুদ্রবন্দর।
(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
১০.
ভৌগোলিকভাবে কোন দেশটি হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত?
  1. ক) লাইবেরিয়া
  2. খ) তাঞ্জানিয়া
  3. গ) সোমালিয়া
  4. ঘ) মোজাম্বিক
সঠিক উত্তর:
গ) সোমালিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমালিয়া
ব্যাখ্যা
- আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত হর্ন অব আফ্রিকা একটি উপদ্বীপ। এই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রসমূহ হলো:
- ইরিত্রিয়া
- সোমালিয়া
- জিবুতি এবং
- ইথিওপিয়া।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
১১.
নিচের কোন জেলাটি হাওরাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) সুনামগঞ্জ
  2. খ) ময়মনসিংহ
  3. গ) নেত্রকোনা
  4. ঘ) ব্রাহ্মণবাড়িয়া
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) ময়মনসিংহ
ব্যাখ্যা
- বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত।
জেলাসমূহ হলো:
- সিলেট
- সুনামগঞ্জ
- মৌলভীবাজার
- হবিগঞ্জ
- নেত্রকোনা
- কিশোরগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়া।
- হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর।
- এর মধ্যে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেটে ১০৫টি।
- সবচেয়ে বড় হাওর হলো সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)
১২.
ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের সংযোগকারী রেখা কোনটি?
  1. ক) আইসোহেলাইন
  2. খ) আইসোথার্ম
  3. গ) আইসোহাইট
  4. ঘ) আইসোবার
সঠিক উত্তর:
ঘ) আইসোবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইসোবার
ব্যাখ্যা
- আইসোবার : সমচাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোহেলাইন : সমুদ্রের সমলবণাক্ততা সম্পন্ন স্থানসমূহের সংযোগকারী রেখা
- আইসোহাইট : সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখা
- আইসোথার্ম : সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ব. এবং সায়েন্সডিরেক্ট ওয়েবসাইট)
১৩.
বাংলাদেশের কোন নদীতে ভাঙনের প্রবণতা সবচেয়ে বেশি?
  1. ক) মেঘনা নদী
  2. খ) যমুনা নদী
  3. গ) পদ্মা নদী
  4. ঘ) ব্রহ্মপুত্র নদ
সঠিক উত্তর:
গ) পদ্মা নদী
উত্তর
সঠিক উত্তর:
গ) পদ্মা নদী
ব্যাখ্যা
- মার্কিন মহাকাশ সংস্থা নাসার সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের পদ্মা নদী বাংলাদেশ ও বিশ্বের সবচেয়ে ভাঙনপ্রবণ নদী।
- নাসার মতে ১৯৬৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত গত ৫০ বছরে পদ্মায় ৬৬০ বর্গকিমি এলাকা ভাঙনের শিকার হয়েছে।
- বিজ্ঞান সাময়িকী স্প্রিংগার নেচার এর মতে, বিগত ১০৫ বছরে পদ্মা নদী দ্বারা ভাঙনের পরিমাণ ১,৭৪৯ বর্গকিমি। একই সময়ে পদ্মায় সৃষ্ট চরের পরিমাণ ১,৩১৬ বর্গকিমি।
- গবেষণা মতে প্রতিবছর পদ্মায় ১৭ বর্গকিমি এলাকা ভাঙনের শিকার হয় এবং ১৩ বর্গকিমি চর সৃষ্টি হয়।
- চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ প্রভৃতি জেলায় নদীভাঙনের পরিমাণ সর্বাধিক।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো, ১৬ আগস্ট ২০২০)
১৪.
অপারেশন সি অ্যাঞ্জেল-২ পরিচালিত হয় কবে?
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ২০১৩ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৭ সালে
ব্যাখ্যা
- ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় সিডরের সময় উদ্ধার ও ত্রাণ তৎপরতার অংশ হিসেবে মার্কিন মেরিন কর্পস অপারেশন সি অ্যাঞ্জেল-২ পরিচালনা করে।
- এতে মার্কিন রণতরী ইউএসএস তারাওয়া ও ইউএসএস কারসার্জ অংশ নেয়। এই অপারেশনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
- এর আগে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় মার্কিন মেরিন কর্পস অপারেশন সি অ্যাঞ্জেল-১ পরিচালনা করে।
(তথ্যসূত্র: গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
১৫.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশে কোন ধরনের বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে?
  1. ক) সমুদ্রস্তরের উচ্চতা হ্রাস পাওয়া
  2. খ) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  3. গ) সামুদ্রিক মৎস্যের উৎপাদন হ্রাস
  4. ঘ) নদী নাব্যতা কমে যাওয়া
সঠিক উত্তর:
খ) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) নিম্নভূমি নিমজ্জিত হওয়া
ব্যাখ্যা
- গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১৬.
নিচের কোনটি নিম্ন উচ্চতার মেঘ?
  1. ক) স্ট্রেটাস
  2. খ) সিরোকিউম্যুলাস
  3. গ) নিম্বোস্ট্রেটাস
  4. ঘ) সিরাস
সঠিক উত্তর:
ক) স্ট্রেটাস
উত্তর
সঠিক উত্তর:
ক) স্ট্রেটাস
ব্যাখ্যা
- সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার ভিত্তিতে মেঘকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো:
উঁচু উচ্চতার মেঘ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ মিটারের উর্ধ্বে অবস্থিত মেঘসমূহ উঁচু উচ্চতার মেঘ।
উঁচু উচ্চতার মেঘসমূহ হলো:
- সিরাস
- সিরোকিউম্যুলাস
- সিরোস্ট্রেটাস প্রভৃতি।
মাঝারি উচ্চতার মেঘ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৬,০০০ মিটার উচ্চতায় অবস্থিত মেঘসমূহ মাঝারি উচ্চতার মেঘ নামে পরিচিত।
মাঝারি উচ্চতার মেঘসমূহ হলো:
- অল্টোস্ট্রেটাস
- কিউম্যুলাসস্ট্রেটাস
- নিম্বোস্ট্রেটাস
নিম্ন উচ্চতার মেঘসমূহ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত মেঘসমূহ নিম্ন উচ্চতার মেঘ নামে পরিচিত।
নিম্ন উচ্চতার মেঘসমূহ হলো:
- স্ট্রেটাস
- স্ট্রেটোকিউম্যুলাস
- কিউম্যুলাস
- কিউম্যুলোনিম্বাস।
(তথ্যসূত্র: বিশ্ব আবহাওয়া সংস্থা)
১৭.
ঘূর্ণিঝড় সৃষ্টির জন্যে দায়ী কোনটি?
  1. ক) গভীর সমুদ্রে নিম্নতাপমাত্রা
  2. খ) সমুদ্রখাতের উপস্থিতি
  3. গ) গভীর সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) গভীর সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
গ) গভীর সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি
ব্যাখ্যা
- ঘূর্ণিঝড় সৃষ্টির পেছনে প্রধান ভূমিকা পালন করে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা।
- উচ্চ তাপমাত্রার (সাধারণত ২৭ ডিগ্রির অধিক) ফলে সমুদ্রের বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এতে করে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে ভারীবায়ু দ্রুত বেগে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে এবং ঘূর্ণিঝড় সৃষ্টি করে।
- বায়ুর গতিবেগ ৬৩ কিলোমিটারের অধিক হলে তা ঘূর্নিঝড় হিসেবে অভিহিত হয়।
(তথ্যসূত্র: সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
১৮.
জনমত বলতে কী বোঝায়?
  1. ক) অধিকাংশের মতামত
  2. খ) মতমোড়লদের মতামত
  3. গ) কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত
  4. ঘ) গণমাধ্যমের বক্তব্য
সঠিক উত্তর:
গ) কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত
উত্তর
সঠিক উত্তর:
গ) কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত
ব্যাখ্যা
- সাধারণ অর্থে জনমত বলতে আমরা সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশের মতামতকে বুঝলেও জনমত হলো যুক্তিযুক্ত, স্পষ্ট ও কল্যাণকামী মতামত।
- জনমতকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ বলা হয়।
- সুষ্ঠু ও সচেতন জনমতের উপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
১৯.
ধর্ম চর্চার অধিকার কোন ধরনের অধিকার?
  1. ক) রাজনৈতিক অধিকার
  2. খ) নৈতিক অধিকার
  3. গ) অর্থনৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর:
ঘ) সামাজিক অধিকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সামাজিক অধিকার
ব্যাখ্যা
- অধিকার হলো সমাজ বা রাষ্ট্রকর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে।
- সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে আমরা যেসব অধিকার ভোগ করে থাকি সেগুলো হলো সামাজিক অধিকার।
বিভিন্ন সামাজিক অধিকারের মধ্যে রয়েছে:
- ধর্ম চর্চার অধিকার
- সম্পত্তি লাভের অধিকার
- চলাফেরা ও মতপ্রকাশের অধিকার
- আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের অধিকার প্রভৃতি।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
২০.
নৈতিকতা কী ধরনের বিষয়?
  1. ক) আধুনিক
  2. খ) ধর্মীয়
  3. গ) মানসিক
  4. ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর:
গ) মানসিক
উত্তর
সঠিক উত্তর:
গ) মানসিক
ব্যাখ্যা
- Morality হলো নৈতিকতা শব্দের ইংরেজি প্রতিশব্দ। এটি ল্যাটিন শব্দ Moralitas থেকে উদ্ভূত যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র।
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- এটি একটি মানসিক বিষয় যা মানুষের মন থেকে উৎসারিত।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
২১.
নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্যে কোনটি অত্যাবশ্যক?
  1. ক) উচ্চশিক্ষা
  2. খ) অধিকার ভোগ
  3. গ) ধর্মীয় শিক্ষা
  4. ঘ) রাজনৈতিক অংশগ্রহণ
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগ
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগ
ব্যাখ্যা
- রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্যে অধিকার অপরিহার্য।
- অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা। এগুলো ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
২২.
নিচের কোনটি ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে?
  1. ক) আমলাতন্ত্র
  2. খ) বিচার বিভাগ
  3. গ) সংসদীয় ব্যবস্থা
  4. ঘ) গণমাধ্যম
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
ব্যাখ্যা
- বিচার বিভাগ একটি রাষ্ট্রের ন্যায়বিচারের মানদণ্ড হিসেবে বিবেচিত।
- এটি রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা, আইনের শাসন বজায় রাখা, সংবিধানকে সমুন্নত রাখা সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
২৩.
নিচের কোনটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত হটলাইন?
  1. ক) ১০৬
  2. খ) ১০৯
  3. গ) ৩৩৩
  4. ঘ) ৯৯৯
সঠিক উত্তর:
খ) ১০৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৯
ব্যাখ্যা
- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হটলাইন : ১০৯
- জাতীয় জরুরি সেবা হটলাইন : ৯৯৯
- দুদক হটলাইন : ১০৬
- সরকারি তথ্য ও সেবা হটলাইন : ৩৩৩।
(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
২৪.
গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার উৎস হলো-
  1. ক) মন্ত্রিসভা
  2. খ) জনগণ
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) আইনসভা
সঠিক উত্তর:
খ) জনগণ
উত্তর
সঠিক উত্তর:
খ) জনগণ
ব্যাখ্যা
- গণতন্ত্র হলো জনগণের সরকার ব্যবস্থা। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার একমাত্র উৎস হলো জনগণ। জনগণের সম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার গঠিত হয় এবং পরিচালিত হয়।
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
২৫.
বার্ট্রান্ড রাসেল কোন দেশের অধিবাসী?
  1. ক) জার্মানি
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
- বার্ট্রান্ড রাসেল (১৮৭২-১৯৭০) যুক্তরাজ্যের একজন বিখ্যাত দার্শনিক, যুক্তিবিদ ও সমাজ সংস্কারক।
- তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার রচনার মধ্যে Principia Mathematica, Power : A New Social Analysis ইত্যাদি উল্লেখযোগ্য।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)