পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ২৩ সেপ্টেম্বর, ২০২০সময়50 minutes৯২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জনপ্রশাসন মন্ত্রণালয় (গ্রেড-৯) পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০৬.২০১৬ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ২৩ সেপ্টেম্বর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন-
  1. ক) লুইপা
  2. খ) শবরপা
  3. গ) কাহ্নপা
  4. ঘ) ভসুকুপা
ব্যাখ্যা
চর্যাপদের শ্রেষ্ঠ কবি- কাহ্নপা। তার প্রকৃত নাম- কৃষ্ণাচার্য পাদ। তার রচিত পদের সংখ্যা- ১৩টি; যা সর্বাধিক পদ। কিন্তু প্রাপ্ত পদের সংখ্যা ১২টি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
Epic শব্দের পরিভাষা কী?
  1. ক) কিংবদন্তি
  2. খ) পুরাণ
  3. গ) মহাকাব্য
  4. ঘ) বিস্মৃত কাহিনী
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে Epic (noun) অর্থ মহাকাব্য।
.
'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অর্ণব
  2. খ) রাতুল
  3. গ) জলধি
  4. ঘ) অর্ক
ব্যাখ্যা
আফতাব' শব্দের সমার্থক অর্ক। এরূপ- সূর্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলো আফতাব শব্দের সমার্থক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
.
বাংলা লিপির উৎস-
  1. ক) সংস্কৃত লিপি
  2. খ) ব্রাহ্মী লিপি
  3. গ) চীনা লিপি
  4. ঘ) আরবী লিপি
ব্যাখ্যা
বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে। সারদা, নাগর ও কুটিল। কুটিল রূপ থেকে এসেছে বাংলা।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)
.
'ইনকিলাব' শব্দের অর্থ-
  1. ক) আন্দোলন
  2. খ) সন্ত্রাস
  3. গ) বিপ্লব
  4. ঘ) চিরন্তন
অনির্ধারিত
ব্যাখ্যা

ইনকিলাব, ইনকেলাব (বিশেষ্য) অর্থ - বিপ্লব; বিদ্রোহ, আন্দোলন। {(আরবি) ইনকিলাব}।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
অপশনে 'বিপ্লব' ও 'আন্দোলন' - ২টি থাকায় উত্তরটি বাতিল করা হল।

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বিভিসীকা
  2. খ) বিভীষিকা
  3. গ) বিভিষিকা
  4. ঘ) বিভীষীকা
ব্যাখ্যা
ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অনুযায়ী বিভীষিকা বানানটি শুদ্ধ।
.
'চাচা কাহিনী' গ্রন্থের লেখক-
  1. ক) শওকত ওসমান
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সৈয়দ ওয়ালী উল্লাহ
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
বার্লিন প্রবাসী বাঙালী তরুণ ছাত্রদের নিয়ে রচিত ছোটগল্পগ্রন্থ 'চাচা কাহিনী' রচনা করেন সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ভ্রমণকাহিনীঃ দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০); উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম; রম্যরচনাঃ পঞ্চতন্ত্র উল্লেখযোগ্য।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি?
  1. ক) ৯০১- ১২০০ খ্রি.
  2. খ) ১২০১-১৩৫০ খ্রি.
  3. গ) ১২০১-১৮০০ খ্রি.
  4. ঘ) ১৫০১-১৯০০ খ্রি.
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত। আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.)
মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.)
আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
খনার খ্যাতির কারণ-
  1. ক) ধাঁধা
  2. খ) ছড়া
  3. গ) শ্লোক
  4. ঘ) বচন
ব্যাখ্যা
খনার বচন মধ্যযুগের একটি সাহিত্যধারা। হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
'শশাঙ্ক' শব্দের সন্ধিবিচ্ছেদ-
  1. ক) শশ+ অঙ্ক
  2. খ) শস+ অঙ্ক
  3. গ) শশা+ অঙ্ক
  4. ঘ) শসা+ অঙ্ক
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারেএ পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ নর + অধম = নরাধম, শশ + অঙ্ক = শশাঙ্ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ (নবম- দশম শ্রেণি) এবং ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ
১১.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?
  1. ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
  2. খ) নরকে লাল গোলাপ
  3. গ) বর্ণচোরা
  4. ঘ) ইবলিশ
ব্যাখ্যা
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক, নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ, বর্ণচোরা- মমতাজউদ্দীন আহমেদ। এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। মামুনুর রশিদ রচিত নাটক- ইবলিশ হচ্ছে সামাজিক শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস। এছাড়াও তার অন্যান্য নাটক - মে দিবস, গিনিপিগ, এখানে নোঙ্গর, সমতট ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
'সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) প্রশ্ন
  2. খ) বিস্ময়
  3. গ) সংশয়
  4. ঘ) অনুমান
ব্যাখ্যা
সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি 'সংশয়’ অর্থে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন- তুমি খাবে না?, বিস্ময়- স্কুলে যাবে না!, অনুমান- সে কি রহিম না?
১৩.
পোস্টাল কোড কী নির্দেশ করে?
  1. ক) প্রাপকের ঠিকানা
  2. খ) ডাক বিভাগের ঠিকানা
  3. গ) পোস্ট অফিসের নাম
  4. ঘ) প্রেরকের এলাকা
ব্যাখ্যা

Cambridge Dictionary এর সংজ্ঞা অনুসারে 
Postal Code: a short series of letters and numbers that is part of an address, and shows exactly where a place is.

অর্থাৎ, পোস্টাল কোড একটি এলাকা সুনির্দিষ্টভাবে নির্দেশ করে যা মূলত প্রাপকের এলাকা নির্দেশ করে।

১৪.
'বাজার শেষ করে বাড়ি' বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
  1. ক) যোগ্যতা
  2. খ) আকাঙ্ক্ষা
  3. গ) আসত্তি
  4. ঘ) মাধুর্য
ব্যাখ্যা
‘বাজার শেষ করে বাড়ি'— বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। বাজার শেষ করে বাড়ি যাব’ লেখা হলে বাক্যটি দ্বারা সম্পূর্ণ মনােভাব প্রকাশ পেত। যােগ্যতা- 'বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে' বললে বাক্যটি ভাবপ্রকাশের যােগ্যতা হারায়। কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না। আসক্তি- ‘শেষ বাজার করে যাব বাড়ি’ লিখলে বাক্যের আসত্তি গুণ হারায়। তাই বাক্যের আসত্তি গুণ রক্ষা করতে লিখতে হবে- বাজার শেষ করে বাড়ি যাব।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৫.
ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  1. ক) >
  2. খ) <
  3. গ) =>
  4. ঘ) √
ব্যাখ্যা
ধাতু তিন প্রকার। যথাঃ
১. মৌলিক ধাতু
২. সাধিত ধাতু
৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু
√- ধাতু চিহ্ন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৬.
'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) গল্প
  4. ঘ) রম্যরচনা
ব্যাখ্যা
'জন্ডিস ও বিবিধ বেলুন' সেলিম আল দীন রচিত একটি নাটক। যা ১৯৭২ সালে ডাকসু মঞ্চস্থ করে এবং নাট্য প্রতিযোগিতাতেও প্রথম পুরস্কার পায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১৭.
কোনটিতে বিরাম চিহ্ন যথাযথ ভাবে ব্যবহৃত হয় নি?
  1. ক) মার্চ ২৬, ১৯৭১
  2. খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
  3. গ) ঢাকা, ২১ ফেরুয়ারি, ১৯৫২
  4. ঘ) চট্টগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
ব্যাখ্যা

মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর ‘কমা’ বসবে। যেমন- ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন।

অপশন ঘ) চট্টগ্রাম, ২৬ মার্চ ১৯৭১: এখানে স্থান (চট্টগ্রাম), দিন (২৬), মাস (মার্চ) এবং বছর (১৯৭১) উল্লেখ আছে। স্থানের পর কমা (,) ব্যবহৃত হয়েছে, কিন্তু দিন এবং মাসের মধ্যে কমা দেওয়া হয়নি (২৬ মার্চ), যা বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী ভুল।

সঠিক হবে: চট্টগ্রাম, ২৬ মার্চ, ১৯৭১।
 
উৎসঃ নবম দশম শ্রেণীর বাংলা ব্যকরণ বই

১৮.
'কর্মে ক্লান্তি নাই যাহার'- এক কথায় প্রকাশ-
  1. ক) অক্লান্ত কর্মী
  2. খ) অক্লান্ত
  3. গ) ক্লান্তিহীন
  4. ঘ) অবিশ্রাম
ব্যাখ্যা
'কর্মে ক্লান্তি নেই যার' এর এক কথায় প্রকাশ- অক্লান্ত কর্মী। ক্লান্তিহীন ভাবে চলে যা অক্লান্ত/অবিশ্রাম।
১৯.
'ফুল্লরা' চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়?
  1. ক) চন্ডীমন্ডল
  2. খ) অন্নদামন্ডল
  3. গ) মনসামঙ্গল
  4. ঘ) ধর্মমঙ্গল
ব্যাখ্যা
কালকেতু, ফুল্লরা, ভাড়ুদত্ত - ইত্যাদি চরিত্রগুলো চন্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়। চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি - মানিকদত্ত ও শ্রেষ্ঠকবি - মুকুন্দরাম চক্রবর্তী।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
২০.
নিচের কোন দুটি যৌগিক বর্ণ?
  1. ক) এ, ঐ
  2. খ) ই,ঔ
  3. গ) ঐ, ঔ
  4. ঘ) ও, ঐ
ব্যাখ্যা
একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫ টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে। যেমন- ঐ (অ+ই), ঔ (অ+উ)। বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ প্রতীক নেই।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২১.
ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি-
  1. ক) কৃপন
  2. খ) মিতব্যয়ী
  3. গ) ব্যয়কুণ্ঠ
  4. ঘ) হিসাবি
ব্যাখ্যা
ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি - ব্যয়কুণ্ঠ। আয় বুঝে ব্যয় করে যে - মিতব্যয়ী।
২২.
'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জীবনানন্দ দাস
  4. ঘ) জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা, সঞ্চিতা, চিত্তনামা, মরুভাস্কর, সর্বহারা, ফণি-মনসা, চক্রবাক, সাম্যবাদী, ছায়ানট, নতুন চাঁদ, পুবের হাওয়া, জিঞ্জির, বিষের বাঁশি, দোলনচাঁপা, চন্দ্রবিন্দু, সিন্ধু হিন্দোল ইত্যাদি এবং তাঁর রচিত নাটক- ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ও মধুমালা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
২৩.
'বীরবল' কার ছদ্মনাম?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4. ঘ) সমরেশ বসু
ব্যাখ্যা
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
প্র, পরা-কোন ধরনের উপসর্গ?
  1. ক) সংস্কৃত
  2. খ) বাংলা উপসর্গ
  3. গ) বিদেশী উপসর্গ
  4. ঘ) খাটি বাংলা উপসর্গ
ব্যাখ্যা
সংস্কৃত উপসর্গ বিশটি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ (নবম-দশম শ্রেণি)
২৫.
'মৃত্যুক্ষুধা' গ্রন্থের রচয়িতা-
  1. ক) মানিক বন্দোপাধ্যায়
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস বাঁধন-হারা। তাঁর রচিত আরও দুটি উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা ও কুহেলিকা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২৬.
Fill in the blank: She is fond of _______ to music.
  1. ক) Listen
  2. খ) Listens
  3. গ) Listening
  4. ঘ) Listened
ব্যাখ্যা
Fond of অর্থ পছন্দ করা, ভক্ত। Of একটি preposition এবং preposition এর পরে verb+ing হয়।
২৭.
Choose the direct speech of the sentence : She told me to stand up.
  1. ক) She said, ''Do stand up.''
  2. খ) She said to me, ''Stand up.''
  3. গ) She told, ''Stand up.''
  4. ঘ) She said me, ''Stand up.''
ব্যাখ্যা
Imperative sentence-এর Direct speech করতে হলে told/ requested/ ordered/ commanded এর জায়গায় said to বসে। এবং indirect speech এর 'to' উঠে যায়৷ তাই নিয়মানুযায়ী She said to me, ''Stand up'' বাক্যটি সঠিক।
২৮.
Which is the correct sentence?
  1. ক) This is a true.
  2. খ) This is true fact.
  3. গ) This is fact.
  4. ঘ) This is a fact
ব্যাখ্যা
True এবং fact শব্দদ্বয় সমার্থক তাই এদেরকে একসাথে ব্যবহার করা redundancy দোষের সমতুল্য। True এর আগে article ‘a’ বসে না তবে fact এর আগে বসে। সুতরাং, সঠিক উত্তর ঘ।
২৯.
The antonym of the world 'baddy'.
  1. ক) Well
  2. খ) Evil
  3. গ) Satanic
  4. ঘ) Goody
ব্যাখ্যা

Baddy/Baddie (Noun) অর্থ - A villain or criminal in a book, film, etc.
Synonym - beast, brute, caitiff, devil, evildoer etc.
Antonym - angel, innocent, saint, hero etc.

প্রদত্ত অপশনগুলোর মধ্যে,
Goody (Noun) অর্থ - A good or favoured person, especially a hero in a book, film, etc
আবার Well একটি adjective বা Adverb যার অর্থ - In a good or satisfactory way।

সুতরাং, Baddy/Baddie এর সঠিক বিপরীতার্থক শব্দ - Goody.

Source: ‎Merriam-Webster Dictionary ও Oxford Dictionary

৩০.
Class : Student-
  1. ক) Team : Player
  2. খ) Meeting : Teacher
  3. গ) Common : Ordinary
  4. ঘ) Bird : Beast
ব্যাখ্যা
ক্লাস গঠিত হয় স্টুডেন্ট নিয়ে, টিম গঠিত হয় প্লেয়ার নিয়ে৷
৩১.
'Vice-versa' refers to-
  1. ক) for example
  2. খ) face to face
  3. গ) namely
  4. ঘ) the terms being exchanged
ব্যাখ্যা
Vice versa - with the order reversed, the terms being exchanged. synonyms: contrariwise, the other way around. Example - she hates him and vice versa
৩২.
Fill in the blanks : She aspires ______ a scientific career.
  1. ক) to
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) by
ব্যাখ্যা
Aspire - to have a strong desire to achieve or to become something.
Aspire to (আকাঙ্ক্ষা করা) something: She aspires to a scientific career.
Aspire to be/do something: He aspired to be their next leader.
Aspiration for (আকাঙ্ক্ষা) : The young girl has an aspiration for a better future.
৩৩.
'procession' is a ______ team.
  1. ক) mythological
  2. খ) religious
  3. গ) political
  4. ঘ) banking
ব্যাখ্যা
Procession শব্দের অর্থ - a line of people who are all walking or travelling in the same direction, especially in a formal way as part of a religious ceremony or public celebration: a wedding/funeral procession. Example: The festival will open with a procession led by the mayor.
Source: Cambridge Dictionary
৩৪.
Choose the correct sentence.
  1. ক) Though he is strong but he is lazy.
  2. খ) Though he is strong, he is lazy.
  3. গ) Though he is strong, yet he is lazy.
  4. ঘ) Though he is strong or he is lazy
ব্যাখ্যা
Though, although যুক্ত বাক্যে অন্য clause টি principal clause হয় এবং এর সাথে কোন connector/conjunction বসে না। উপরের প্রশ্নে ক, গ ও ঘ অপশনে connector/conjunction থাকায় সেগুলো অশুদ্ধ।
যেমন: Although she completed her literature review, she still needed to work on her methods section.
৩৫.
'When wisdom brings no profit To be wise is to suffer,'is taken from-
  1. ক) King Lear
  2. খ) Dr.Faustus
  3. গ) Sons and Lovers
  4. ঘ) King Oedipus
ব্যাখ্যা
...but oh, when wisdom brings no profit / to be wise is to suffer. is a famous quote from - King Oedipus.
৩৬.
'RAM' means-
  1. ক) random access memory
  2. খ) read and memorize
  3. গ) reading and money
  4. ঘ) real African monkey
ব্যাখ্যা
RAM is short for “random access memory” and while it might sound mysterious, RAM is one of the most fundamental elements of computing. RAM is the super-fast and temporary data storage space that a computer needs to access right now or in the next few moments.
৩৭.
Fill in the blank: Turjo _____ the tree with an axe.
  1. ক) cut down
  2. খ) cut off
  3. গ) cut out
  4. ঘ) cut in
ব্যাখ্যা
Cut down - to remodel by removing extras or unwanted furnishings and fittings/to remake in a smaller size. So, 'cut down' is the correct answer.
৩৮.
He advised me _______ smoking.
  1. ক) giving
  2. খ) to give up
  3. গ) to giving up
  4. ঘ) from regularly
ব্যাখ্যা
Prepositional phrase ‘to give up something’ এর অর্থ হচ্ছে কোন কিছু ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। বাক্যটির অর্থ দাঁড়ায় - সে আমাকে সিগারেট ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলো।
৩৯.
Five miles ______ a long distance.
  1. ক) are
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) was
ব্যাখ্যা
Now while expressing conversions, even if it were kilometers we would say, 10 kms is 10,000 meters. But that doesn’t make it any less plural. Because “10 kms” here is being treated as one unit. E.g.: “10 miles is a long way to go” here as well “10 miles “ is being treated as one unit, “X is a long way to go”. Hence under such circumstances we tend to use “is”. In many other cases as well-
~5 apples is all I need.
~10 cases of wine should do.
৪০.
'Hamlet' is written by_____.
  1. ক) Christopher Marlowe
  2. খ) William Congreve
  3. গ) William Shakespeare
  4. ঘ) John Magician
ব্যাখ্যা
Hamlet, in full Hamlet, Prince of Denmark, tragedy in five acts by William Shakespeare, written about 1599–1601 and published in a quarto edition in 1603 from an unauthorized text, with reference to an earlier play.
৪১.
I wish ____.
  1. ক) I am a magician
  2. খ) I were a magician
  3. গ) I had been a magician
  4. ঘ) I will be a magician
ব্যাখ্যা
“I wish I were” is correct because you’re talking about something that hasn’t actually occurred.
The subjunctive is used when a sentence expresses a wish. If a sentence is wishful, you use the subjunctive form of the verb “to be'': “were”.
For example, “I wish I were on a beach right now with a pile of books.”
৪২.
'Quorum' fits best with the meaning.
  1. ক) required number
  2. খ) allowed number
  3. গ) number
  4. ঘ) additional number
ব্যাখ্যা
Quorum - the minimum number of members of an assembly or society that must be present at any of its meetings to make the proceedings of that meeting valid. For example, to initiate a session in Bangladesh National Parliament it requires 60 members to form a quorum.
Source: Oxford
৪৩.
What is the adjective of the word 'Tax’?
  1. ক) Taxable
  2. খ) Taxation
  3. গ) Taxability
  4. ঘ) Taxing
ব্যাখ্যা
Noun- taxation, adjective- taxable, verb- tax.
৪৪.
'Whom did she accuse?' Choose the right passive voice.
  1. ক) Who was accused by her?
  2. খ) Who had been accused by her?
  3. গ) Who was been accused by her?
  4. ঘ) Who has been accused by her?
ব্যাখ্যা
Whom যুক্ত বাক্যের active voice এর structure: Who + auxiliary verb + V3 + by + obj form of the sub. সুতরাং সঠিক উত্তর হচ্ছে - Who was accused by her?
Whom did you invite? (Active Voice)
-Who was invited by you? (Passive Voice)
৪৫.
Which one is correct?
  1. ক) Here come he
  2. খ) Here comes he
  3. গ) Here he comes
  4. ঘ) Here come Ali
ব্যাখ্যা

Here/there বাক্যের শুরুতে থাকলে - 

• Noun এর সাথে - Inversion হয়: 
- Here comes Ali.
- There goes John.

When the subject is a pronoun, we do not invert the subject and verb:
- অর্থাৎ, Pronoun এর সাথে - Inversion হয় না (normal word order থাকে):
Here he comes.
Here it comes.
There she goes.

So, the correct answer is - Here he comes.

অন্যগুলো ভুল:

ক) Here come he - Verb form ভুল এবং word order ভুল। 

খ) Here comes he - Pronoun-এর সাথে inversion হয় না। 

ঘ) Here come Ali - "Ali" এর সাথে "comes" হবে, "come" নয়। Here comes Ali হলে এটি সঠিক হতো। 

Source: Cambridge Dictionary.

৪৬.
The Latin Expression 'i.e' stand for-
  1. ক) id est
  2. খ) ideal energy
  3. গ) inner edition
  4. ঘ) in Europe
ব্যাখ্যা
i.e. is an abbreviation for the phrase id est, which means ''that is.'' i.e. is used to restate something said previously in order to clarify its meaning.
৪৭.
Come on, it's time to go home. Here 'home' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) adverb
  4. ঘ) pronoun
৪৮.
'A mental illness in which somebody has a strong desire, which they cannot control to steal things' is expressed by-
  1. ক) insomnia
  2. খ) Kleptomania
  3. গ) anemia
  4. ঘ) amnesia
ব্যাখ্যা
Kleptomania - a recurrent urge to steal, typically without regard for need or profit.
Kleptomania is a type of impulse control disorder — a disorder that's characterized by problems with emotional or behavioral self-control.
৪৯.
It's time you ____ your mistakes.
  1. ক) realised
  2. খ) had realised
  3. গ) realise
  4. ঘ) have realised
ব্যাখ্যা
It's (high) time + past subjunctive expresses that something should be done and that it is already a bit late:
It's time you went to bed.
It's high time you bought a new pair of jeans.
-When we say that the right time has arrived for something and we are still in time, we can use the following patterns:
It's time (for you) to go to bed.
৫০.
'Out and Out' means-
  1. ক) Not at all
  2. খ) brave
  3. গ) thoroughly
  4. ঘ) whole heartedly
ব্যাখ্যা
Out and out- complete or in every way; used to emphasize an unpleasant quality of a person or thing:
That's an out-and-out lie!
The whole project was an out-and-out disaster.
৫১.
পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53।
  1. ক) 25, 26
  2. খ) 26, 27
  3. গ) 27, 28
  4. ঘ) 28, 29
ব্যাখ্যা
২৭ - ২৬ = ৫৩
৫২.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57। মধ্যম সংখ্যাটি কত?
  1. ক) 19
  2. খ) 21
  3. গ) 23
  4. ঘ) 17
ব্যাখ্যা
ধরি, সংখ্যাগুলো - 2x + 1, 2x + 3, 2x + 5
∴ 2x + 1 + 2x + 3 + 2x + 5 = 57
6x + 9 = 57
6x = 57 - 9 = 48
x = 8
সুতরাং মধ্যের সংখ্যাটি হবে 2×8 + 3 = 19
৫৩.
দুটি সংখ্যার অন্তর 12। বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কত?
  1. ক) 35, 23
  2. খ) 20, 8
  3. গ) 30, 18
  4. ঘ) 25, 13
ব্যাখ্যা
২৫ - ১৩ = ১২। ২৫ + ১ = ২৬ যা ১৩ এর দ্বিগুণ। সুতরাং সংখ্যা দুটি হচ্ছে - ২৫, ১৩।
৫৪.
কত জনের মধ্যে 125 টি কমলা ও 145 টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ক) 25 জন
  2. খ) 15 জন
  3. গ) 35 জন
  4. ঘ) 5 জন
ব্যাখ্যা
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু. উত্তর হবে।
১২৫ এর গুণনীয়ক = ১, ৫, ২৫, ১২৫
১৪৫ এর গুণনীয়ক = ১, ৫, ২৯, ১৪৫
১২৫ এবং ১৪৫ এর গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে ৫
সুতরাং ৫ জনের মধ্যে কমলা ও কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
৫৫.
দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু. 8 হলে ল.সা.গু. কত?
  1. ক) 200
  2. খ) 224
  3. গ) 240
  4. ঘ) 248
ব্যাখ্যা
ধরি সংখ্যা দুটি 5x, 6x
সংখ্যা দুইটির গ.সা.গু. = x
সুতরাং, সংখ্যা দুটির ল.সা.গু. 30x = 30×8 = 240
৫৬.
90 কোন সংখ্যার 75%?
  1. ক) 100
  2. খ) 120
  3. গ) 75
  4. ঘ) 90
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
∴ x × 75% = 90
⇒ 75x/100 = 90
⇒ x = 90×100/75 = 120
৫৭.
3, 9, 4 এর ৪র্থ সমানুপাতিক কত?
  1. ক) 12
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা
ধরি, চতুর্থ সমানুপাতিক x
সুতরাং 3:9 = 4:x
⇒ 3/9 = 4/x
⇒ 3x = 9×4/3
∴ x = 12
৫৮.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 5 : 6, লাভ কত?
  1. ক) 20%
  2. খ) 25%
  3. গ) 30%
  4. ঘ) 15%
ব্যাখ্যা
ধরি, ক্রয়মূল্য 5x এবং বিক্রয়মূল্য 6x
∴ লাভ = (6x - 5x) = x
5x টাকায় লাভ হয় x টাকা
∴ 100 টাকায় লাভ হয় 100×x/5x = 20
৫৯.
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হয়?
  1. ক) ১৫/৪২
  2. খ) ২৫/২৪
  3. গ) ৫/৪২
  4. ঘ) ২৫/৪২
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
∴ x - x× ৩৭/১০০ = ৩/৮
⇒ x - ৩৭x/১০০ = ৩/৮
⇒ (১০০x - ৩৭x)/১০০ = ৩/৮
⇒ ৬৩x = ৩×১০০/৮
∴ x = ২৫/৪২
৬০.
x4−3x−2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
নির্ণেয় ভাগশেষ = (-1)4-3(-1)-2 [x = -1 বসিয়ে]
= 1 + 3 - 2
= 2
৬১.
bc/(a−b)(a−c) + ca/(b−c)(b−a) + ab/(c−a)(c−b) = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) a+b+c
  4. ঘ) -1
ব্যাখ্যা
Explanation will be added.
৬২.
log264+log28 এর মান কত?
  1. ক) 128
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 2
ব্যাখ্যা
log264+log28
= log226+log223
= 6log22+3log22
= 6 + 3
= 9
৬৩.
a/b+b/a = 6 হলে, a2/b2 + b2/a2 + 2 এর মান কত?
  1. ক) 40
  2. খ) 36
  3. গ) 32
  4. ঘ) 30
ব্যাখ্যা
a2/b2 + b2/a2 + 2
= (a/b)2 + 2.a/b.b/a + (b/a)2
=(a/b + b/a)2
= 62
= 36
৬৪.
log 5 3√5 = ?
  1. ক) 1/3
  2. খ) 1/5
  3. গ) 3/5
  4. ঘ) 5/3
ব্যাখ্যা
log 5 3√5
= log 551/3
= 1/3log 55
= 1/3
৬৫.
A = 30° হলে 2tanA / tan2A = ?
  1. ক) 2
  2. খ) 2/√3
  3. গ) 4
  4. ঘ) 2√3
ব্যাখ্যা
2tanA / tan2A
= 2tan30°/(tan30°)2
= 2×1/√3 / (1/√3)2
= 2√3
৬৬.
9x+2 = 81 হলে x = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
9x+2 = 81
⇒ 32(x+2) = 34
⇒ 32x+4 = 34
⇒ 2x + 4 = 4
⇒ 2x = 4-4
⇒ x = 0
৬৭.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) √3/4 a2
  2. খ) √3/2 a2
  3. গ) 1/2a2
  4. ঘ) 3/2a2
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3/4 a2
৬৮.
সমকোণী ত্রিভুজের কোনটি বৃহত্তম বাহু?
  1. ক) ভূমি
  2. খ) অতিভুজ
  3. গ) লম্ব
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ।
৬৯.
0.01×0.01 = ?
  1. ক) 0.01
  2. খ) 0.1
  3. গ) 0.001
  4. ঘ) 0.0001
ব্যাখ্যা
0.01×0.01 = 1/100×1/100 = 1/10000 = 0.0001
৭০.
সকল নেটওয়ার্কের জননী কোনটি?
  1. ক) ই- মেইল
  2. খ) ইন্টারনেট
  3. গ) মোবাইল
  4. ঘ) টেলিফোন
ব্যাখ্যা
সব ধরনের নেটওয়ার্কের সমষ্টির ফলে গড়ে উঠে ইন্টারনেট, তাই একে সকল নেটওয়ার্কের জননী বলা হয়।
৭১.
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কিভাবে?
  1. ক) বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
  2. খ) মেমরিচিপ হিসেবে
  3. গ) চুম্বক হিসেবে
  4. ঘ) কার্বন ক্ষেত্র হিসেবে
ব্যাখ্যা
ফেরাইট চুম্বকে শব্দ সঞ্চিত থাকে চুম্বক ক্ষেত্র হিসেবে যা ক্যাসেটের ফিতায় ব্যাবহৃত হয়।
৭২.
বাংলাদেশের কোন অঞ্চলের ভুমি উচু?
  1. ক) দক্ষিণ অঞ্চল
  2. খ) উত্তর অঞ্চল
  3. গ) পূর্ব অঞ্চল
  4. ঘ) পশ্চিম অঞ্চল
ব্যাখ্যা
বাংলাদেশের ভূমি উত্তর অংশ থেকে দক্ষিণের দিকে ক্রমশ নিম্ন।
৭৩.
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে?
  1. ক) চাকমা
  2. খ) রাখাইন
  3. গ) মণিপুরী
  4. ঘ) সাঁওতাল
অনির্ধারিত
ব্যাখ্যা
নিজস্ব মাতৃভাষার শিক্ষা ব্যবস্থার প্রচলনে বর্ণমালা নির্ধারণ করেছে পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এর মধ্যে গারো ও ত্রিপুরা ঠিক করেছে রোমান বর্ণমালা, মারমারা বার্মিজ, চাকমাদের চাকমা এবং ওরাওদের বাংলা। ঐতিহ্যের দ্বন্দ্বে এখনো বর্ণমালা ঠিক করতে পারেনি সাঁওতালরা।
উৎসঃ একুশে টিভি
৭৪.
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) বুড়িগঙ্গা
  2. খ) হোয়াংহো
  3. গ) শীতলক্ষ্যা
  4. ঘ) সিন্ধু
ব্যাখ্যা
বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ। ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৫.
বাংলার প্রথম রাজা কে ছিলেন?
  1. ক) শশাঙ্ক
  2. খ) গোপাল
  3. গ) লক্ষ্মণ সেন
  4. ঘ) ধর্মপাল
ব্যাখ্যা
শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তিনি নিজেকে গৌড়েশ্বর পরিচয় দিতেন। শশাঙ্ক একজন সুশাসক ছিলেন। তার রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ। তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে। বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং শৈব ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছেন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - নবম-দশম শ্রেণি
৭৬.
ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন-
  1. ক) এ কে ফজলুল হক
  2. খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. গ) মাওলানা ভাষানী
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন।
- পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। পরবর্তীতে, বঙ্গবন্ধু ছয়দফা উত্থাপনের জের ধরে গ্রেপ্তার হন।
- ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়।
- ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৭৭.
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক-
  1. ক) সেনাবাহিনীর প্রধান
  2. খ) প্রতিরক্ষামন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
বাংলাদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। তবে প্রতিরক্ষা বাহিনী বা সশ্বস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। বিজিবি ও কোষ্টগার্ড স্বাভাবিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হলেও যুদ্ধকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন হয়।
উৎসঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট
৭৮.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সেক্টরের সংখ্যা ছিল-
  1. ক) ৯টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে। ১১ এপ্রিল তা পুর্নগঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১ টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। ১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
(সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৯.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্টপতি ছিলেন-
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) মাওলানা ভাষানী
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) তাজউদ্দীন আহমেদ
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮০.
ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম-
  1. ক) বন্ধু
  2. খ) একতা
  3. গ) মৈত্রী
  4. ঘ) পদ্মা
ব্যাখ্যা
ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিসের নাম ''মৈত্রী এক্সপ্রেস'' এবং খুলনা-কলকাতা ট্রেন সার্ভিসের নাম ''বন্ধন এক্সপ্রেস''।
Source: railway.gov.bd
৮১.
মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান ঢাকার-
  1. ক) মিরপুর
  2. খ) শাহাবাগ
  3. গ) সেগুনবাগিচা
  4. ঘ) ক্যান্টনমেন্ট
অনির্ধারিত
ব্যাখ্যা
১৯৯৬ সালের ২২ শে মার্চ সেগুনবাগিচায় বেসরকারি উদ্যোগে দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। সেগুনবাগিচার ভাড়া বাড়ি থেকে ২০১৭ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, শেরে বাংলা নগরে সরকার প্রদত্ত জমিতে নির্মিত নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও, শেরে বাংলা নগরে অবস্থিত।
সূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট
৮২.
বাংলাদেশে মশলা গবেষণা কেন্দের অবস্থান-
  1. ক) খুলনা
  2. খ) বগুড়া
  3. গ) রাজশাহী
  4. ঘ) রাজবাড়ী
ব্যাখ্যা
বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়ার শিবগঞ্জে।
সূত্র: spiceresearch.bogra.gov.bd
৮৩.
আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে-
  1. ক) মিশর
  2. খ) লাইবেরিয়া
  3. গ) সিয়েরা লিওন
  4. ঘ) আইভরিকেস্ট
ব্যাখ্যা
২০০২ সালে আমাদের ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী পালিত হয়, ঠিক ওই বছরই পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয়।
[সূত্র: প্রথম আলো]
৮৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৬ এর-
  1. ক) সেপ্টেম্বর
  2. খ) অক্টোবর
  3. গ) নভেম্বর
  4. ঘ) ডিসেম্বর
অনির্ধারিত
ব্যাখ্যা
এই প্রশ্নটি বর্তমান প্রেক্ষাপটে অপ্রয়োজনীয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন সবসময় নভেম্বরে অনুষ্ঠিত হয়।
৮৫.
ভারতের উপরাষ্ট্রপতি-
  1. ক) আবুল কালাম
  2. খ) হামিদ আনসারী
  3. গ) ফারুক আব্দুল্লাহ
  4. ঘ) জাকির হোসেন
অনির্ধারিত
ব্যাখ্যা
Currrent Vice-President of India is Shri M. Venkaiah Naidu.
Source: india.gov.in
৮৬.
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
  1. ক) পৃথিবী
  2. খ) মঙ্গল
  3. গ) বুধ
  4. ঘ) শুক্র
ব্যাখ্যা
বুধ বা মার্কারি হলো সূর্যের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো জুপিটার। পৃথিবীর নিকটতম গ্রহ হলো ভেনাস।
উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।
৮৭.
কুয়েতের রাজধানী-
  1. ক) আবুধাবী
  2. খ) কুয়েত
  3. গ) দুবাই
  4. ঘ) রিয়াদ
ব্যাখ্যা
কুয়েত একটি নগর রাষ্ট্র। এর রাজধানী কুয়েত সিটি।
Source: Britannica
৮৮.
ILO এর সদর দফতর-
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) লন্ডন
  4. ঘ) রোম
ব্যাখ্যা
The International Labour Office in Geneva, Switzerland, composed of the permanent Secretariat and professional staff, handles day-to-day operations under the supervision of an appointed director general.
Source: ilo.org
৮৯.
মালয়েশিয়ার মুদ্রার নাম-
  1. ক) বাথ
  2. খ) রিংগিত
  3. গ) ইয়েন
  4. ঘ) দিনার
ব্যাখ্যা
The capital city of Malaysia is Kuala Lumpur. The currency used in Malaysia is the Malaysian ringgit, formerly known as the Malaysian dollar. It is symbolized as RM and coded as MYR.
Source: worldatlas
৯০.
শ্রীলংকার প্রেসিডেন্ট-
  1. ক) প্রেমাদাসা
  2. খ) মাহিন্দ রাজাপাকসে
  3. গ) সিরিসেনা
  4. ঘ) বন্দরনায়েক
অনির্ধারিত
ব্যাখ্যা
শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের নাম গোটাবায়া রাজাপাকশা (Gotabaya Rajapaksa)।
Source: president.gov.lk
৯১.
T-20 বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়-
  1. ক) শ্রীলঙ্কায়
  2. খ) ভারতে
  3. গ) বাংলাদেশে
  4. ঘ) অস্ট্রেলিয়াতে
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখ নেই কত সালের T-20 বিশ্বকাপ ক্রিকেট। যেহেতু প্রশ্ন ২০১৬ সালের, আমরা ধরে নিচ্ছি সেখানে ২০১৬ সালের কথাই জিজ্ঞেস করা হয়েছে। উত্তর হবে ভারত। ২০২০ সালে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিলো পরবর্তী বিশ্বকাপ ক্রিকেটের আসর, সেটা বাতিল হয়েছে করোনার কারণে।
৯২.
২০১৬ সালে এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) পাকিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) শ্রীলংকা
অনির্ধারিত
ব্যাখ্যা
এই প্রশ্নটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অপ্রয়োজনীয়।
৯৩.
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) মালদ্বীপ
  2. খ) পাপুয়া নিউগিনি
  3. গ) ভ্যাটিকান সিটি
  4. ঘ) কুয়েত
ব্যাখ্যা
আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এর আয়তন প্রায় ০.৪৪ বর্গকিমি বা ১২১ একর এবং জনসংখ্যা ৮২৯ জন। এটি ইতালির অভ্যন্তরে অবস্থিত।
(সূত্রঃ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ)
৯৪.
ইউরোপীয় ইউনিয়নে সদর দফতর কোথায়?
  1. ক) লন্ডন
  2. খ) ব্রাসেলস
  3. গ) বন
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
৯৫.
জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?
  1. ক) নীল ও লাল
  2. খ) নীল ও সাদা
  3. গ) লাল ও সাদা
  4. ঘ) সবুজ ও সাদা
ব্যাখ্যা
The official emblem of the United Nations in white, centered on a light blue background.
Source: un.org
৯৬.
ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) এমআরআই
  2. খ) কোমোথেরাপি
  3. গ) এনজিওগ্রাফি
  4. ঘ) আলট্রাসনোগ্রাফি
ব্যাখ্যা
ক্যান্সার আক্রান্ত কোষ ও জীবাণু ধ্বংস করার জন্য রাসায়নিক ওষুধ বা অতি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকের সাহায্যে যে চিকিৎসা করা হয় তাকে কেমোথেরাপি বলে।
৯৭.
টমেটোতে কোন এসিড থাকে?
  1. ক) এসিটিক এসিড
  2. খ) অক্সালিক এসিড
  3. গ) ম্যালিক এসিড
  4. ঘ) সাইট্রিক এসিড
ব্যাখ্যা

আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড;
তেঁতুলে থাকে টারটারিক এসিড;
টমেটোতে থাকে অক্সালিক এসিড;
আমলকিতে থাকে এসকরবিক এসিড;
আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি

৯৮.
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) আর্গন
  3. গ) নিয়ন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
পূর্বে সাধারণ বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন এবং টিউবলাইটে আর্গন গ্যাস ব্যবহৃত হতো।
তবে বর্তমানে উভয়ক্ষেত্রেই নিষ্ক্রিয় গ্যাস হিসাবে আর্গন ব্যবহৃত হয়

আর্গনের ব্যবহার:
১. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টকে জারণ থেকে রক্ষা করার জন্য গ্যাসভর্তি বাল্বে আর্গন ব্যবহার করা হয়। সাধারণ টিউব লাইটগুলিতে আর্গন এবং মারকারি বাষ্পের মিশ্রণ ব্যবহার করা হয়।
২. রসায়ন গবেষণাগারে যেখানে অতি নিষ্ক্রিয় আবহাওয়ার প্রয়োজন হয় সেখানে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।
৩. ঝালাই এর কাজে যেখানে নিষ্ক্রিয় আবহাওয়া প্রয়োজন হয় সেখানে অক্সিজেনের সাথে আর্গন ব্যবহার করা হয়। আজকাল এ্যালুমিনিয়াম এবং মরিচাবিহীন স্টীলের ঝালাই এর কাজে প্রচুর পরিমাণে আর্গন ব্যবহার করা হচ্ছে।
৪. তেজষ্ক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহৃত গাইগার মূলার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহার করা হয়।।

উল্লেখ্য, প্রশ্নের অপশনে আর্গন না থাকলে নাইট্রোজেন উত্তর হবে।

উৎস: রসায়ন বই, SSC Program, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
কোনটি সোয়াইনফ্লু ভাইরাস?
  1. ক) H2N1
  2. খ) N1H2
  3. গ) H1N1
  4. ঘ) HN
ব্যাখ্যা
In the spring of 2009, scientists recognized a particular strain of flu virus known as H1N1. This virus is actually a combination of viruses from pigs, birds and humans.
১০০.
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি?
  1. ক) বৃষ্টি
  2. খ) কুয়াশা
  3. গ) বায়ুপ্রবাহ
  4. ঘ) মেঘ
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ কোনাে জায়গার আবহাওয়া উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলীয়বাষ্পপূর্ণ বায়ু কোনাে এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। যেমন- বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে।
(রেফারেন্সঃ নবম দশম শ্রেণির ভূগোল)