পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (২৪ জানুয়ারি - ২ মার্চ) Live MCQ Daily NewsPicker ও ৩মার্চ Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
’জাতীয় ভোটার দিবস’ কত তারিখে পালন করা হয়?
  1. ১ মার্চ
  2. ২ মার্চ
  3. ২৮ ফেব্রুয়ারি
  4. ৩ মার্চ
ব্যাখ্যা

- ২ মার্চ 'অষ্টম জাতীয় ভোটার দিবস'।
- অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬-এর প্রতিপাদ্য 'ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি'।
- তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
- ইসির এসংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, “২ মার্চ অষ্টম 'জাতীয় ভোটার দিবস' উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য,
- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ১ হাজার ২৩২।

 উৎস: বাসস।

.
’পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন’ কোন দেশের বামপন্থী সশস্ত্র গোষ্ঠী ছিল?
  1. ইরাক
  2. ইরান 
  3. সিরিয়া
  4. তুরস্ক
ব্যাখ্যা

পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন:
 
• ইরানে একসময় শক্তিশালী বামপন্থী সশস্ত্র গোষ্ঠী ছিল পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন।

• ১৯৭০–এর দশকে গোষ্ঠীটি শাহ সরকারের স্থাপনা ও মার্কিন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়।
• গোষ্ঠীটি বিপ্লবী সরকার উৎখাতের পক্ষে ছিল।
• গোষ্ঠীটির ফারসি নাম মুজাহিদিন-এ খালক অর্গানাইজেশন।
• ১৯৭৯ সালে শাহকে উৎখাতের সময় অন্যান্য গোষ্ঠীর সঙ্গে কাজ করেছিল, পরে মতবিরোধ হয়।
• ১৯৮০–৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধে ইরাকের পক্ষ নেওয়ায় ইরানে তাদের শত্রু বাড়ে।
• তাদের সাবেক নেতা মাসুদ রাজাভি বহু বছর নির্বাসনে; জনসমক্ষে দেখা যায় না।
• তাদের বর্তমান নেত্রী মরিয়ম রাজাভি।
• ইরানের ভেতরে তাদের কার্যক্রমের স্পষ্ট চিহ্ন এখন খুব কম।
• তবে তারা জাতীয় প্রতিরোধ পরিষদ (NCRI)-এর মূল শক্তি।
• NCRI-এর পশ্চিমা দেশে সক্রিয় উপস্থিতি রয়েছে।

উৎস: প্রথম আলো।

.
২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ কত শতাংশ?
  1. ৭.৫১ শতাংশ
  2. ৬.৫১ শতাংশ
  3. ৯.০০ শতাংশ
  4. ৬.১২ শতাংশ
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ -৬.৫১ শতাংশ।

- ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশে,
- যা আগের বছর ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। এটি ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন।

উল্লেখ্য,
- ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বেসরকারি বিনিয়োগ দাঁড়িয়েছে ২২ দশমিক ০৩ শতাংশে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।

উৎস: ডেইলি স্টার বাংলা।

.
সম্প্রতি, বাংলাদেশের কোন নারী ক্রিকেটার 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ' স্বীকৃতি পেয়েছেন? (মার্চ-২০২৬)
  1. ফারজানা হক
  2. খাদিজা তুল কুবরা
  3. সোবহানা মোস্তারি
  4. জাহানারা আলম
ব্যাখ্যা

- বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ' স্বীকৃতি পেয়েছেন সোবহানা মোস্তারি।
- আইসিসির ২০২৬ সালের জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি।
- টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
- এই টুর্নামেন্টের পারফরম্যান্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোবহানা।

উল্লেখ্য
- ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার।

উৎস: প্রথম আলো।

.
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কত বছর ধরে ক্ষমতায় ছিলেন? 
  1. প্রায় ৪০ বছর
  2. প্রায় ৩৭ বছর
  3. প্রায় ৩৫ বছর
  4. প্রায় ২১ বছর
ব্যাখ্যা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন।

- আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামি বিপ্লবে অংশ নিয়েছিলেন।

- ১৯৭৯ সালে রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে গঠিত সরকারে আয়াতুল্লাহ আলী খামেনি উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
- ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ (ধর্মীয় নেতাদের একটি পর্ষদ) আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে; যদিও তাঁকে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়েছিল।
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায়  আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। 

উৎস: প্রথম আলো।

.
অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে কতটি অধ্যাদেশ জারি করে?
  1. ১৩০ অধ্যাদেশ
  2. ১২০ অধ্যাদেশ
  3. ১৩৩ অধ্যাদেশ
  4. ১৪৯ অধ্যাদেশ
ব্যাখ্যা

- অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশ অধ্যাদেশ জারি করে।

- অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশ জারি করেছেন। 
- তার প্রত্যেকটিই পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।
- সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ উত্থাপন হবে।
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ।
- সংসদ বসা থেকে ৩০ দিনের মধ্যে যে অধ্যাদেশগুলোর আইনি ভিত্তি দেওয়া সম্ভব হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য,
- জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার।

উৎস: প্রথম আলো এবং কালেরকণ্ঠ।

.
বর্তমানে রাজস্ব বাজেটে পরিচালিত সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা কয়টি? (মার্চ-২০২৬)
  1. ৪৩টি
  2. ৩৯টি
  3. ৪১টি
  4. ৪০টি
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা ৪৩টি।
- সারাদেশে সরকারি ৪৩টি দিবাযত্ন কেন্দ্রে দুই হাজার ৮৩০ শিশু রাখার ব্যবস্থা আছে।
- কর্মজীবী মায়েরা কাজে গেলে তাদের শিশুরা যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য সরকার এই উদ্যোগ নেয়।
- ৪৩টি দিবাযত্ন কেন্দ্রের মধ্যে ৩৩টি নিম্নবিত্তের শিশুদের জন্য, বাকি ১০টি মধ্যবিত্ত পরিবারের জন্য।
- কেন্দ্রগুলোর আবাসন সক্ষমতা যথাক্রমে ৮০, ৬০ ও ৫০। 
- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে এ কেন্দ্রগুলো পরিচালিত হয়।

উৎস: প্রথম আলো [লিংক]।

.
বর্তমানে দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? (মার্চ-২০২৬)
  1. ২,৭২০ মার্কিন ডলার
  2. ২,৭৬৯ মার্কিন ডলার
  3. ২,৮৬৯ মার্কিন ডলার
  4. ২,৮০০ মার্কিন ডলার
ব্যাখ্যা

মাথাপিছু আয়:
- দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে মাথাপিছু আয় হিসাব করা হয়।

- দেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ২,৭৬৯ মার্কিন ডলার।
- এটি ২০২৪–২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
- এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩১ মার্কিন ডলার।

- এসংক্রান্ত বিবিএস ২০২৪–২৫ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে।

⇒ বিবিএসের তথ্যমতে,
- ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার।
- ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে।
- ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ২৭৩৮ ডলার।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
ii) অর্থনৈতি সমীক্ষা-২০২৫।

.
সম্প্রতি, সরকার দেশে কত টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন?
  1. ২০ হাজার টাকা
  2. ১০ হাজার টাকা
  3. ৫০ হাজার টাকা
  4. ৩০ হাজার টাকা
ব্যাখ্যা

- নতুন সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
- বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের কৃষকেরা এ সুবিধা পাবেন।
-  এ সিদ্ধান্তের ফলে মওকুফ হবে মোট ১ হাজার ৫৫০ কোটি টাকা।
- এতে প্রায় ১২ লাখ কৃষক সুফল পাবেন।
- সরকারের এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাঁদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

উৎস: প্রথম আলো।

১০.
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?
  1. আহসান এইচ মনসুর
  2. মোস্তাকুর রহমান 
  3. ফজলে কবির চৌধুরী
  4. মোখলেসুর রহমান
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
- গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

- মোস্তাকুর রহমান বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
- তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উৎস: প্রথম আলো।

১১.
বর্তমানে একনেক-এর বিকল্প চেয়ারম্যান কে? (মার্চ-২০২৬)
  1. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  2. শেখ রবিউল ইসলাম
  3. সালাহউদ্দিন আহমদ
  4. আমীর খসরু মাহমুদ চৌধুরী
ব্যাখ্যা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন:
• একনেক-এর চেয়ারম্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান।
• বিকল্প চেয়ারম্যান: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
• সদস্যরা:
- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী : আমীর খসুর মাহমুদ চৌধুরী।
- স্বরাষ্ট্র মন্ত্রী : সালাহউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র মন্ত্রী : খলিলুর রহমান।
- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী : খন্দকার আব্দুল মুক্তাদির।
- আইন মন্ত্রী : আসাদুজ্জামান।
- স্বাস্থ্যমন্ত্রী : সরদার মো. সাখাওয়াত হোসেন।
- সড়ক পরিবহন, সেতু, রেল, নৌপথ মন্ত্রী : শেখ রবিউল ।
- সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

১২.
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কোনটি?
  1. বাংলা একাডেমি পদক
  2. স্বাধীনতা পদক
  3. রোকেয়া পদক
  4. একুশে পদক
ব্যাখ্যা

 বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা -একুশে পদক।

- সর্বশেষ একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করেন তিনি।
- বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 'একুশে পদক' দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম বেসরকারি সম্মাননা - স্বাধীনতা পদক।

উৎস:  প্রথম আলো।।

১৩.
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র চূড়ান্ত রিপোর্ট অনুসারে,জিডিপি'র প্রবৃদ্ধির হার কত শতাংশ? (মার্চ-২০২৬)
  1. ৩.৪৩%
  2. ২.৪৯%
  3. ৩.৩৯%
  4. ৩.৪৯%
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব: 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৪৯%। সাময়িক হিসাবে যা ছিলো ৩.৯৭%। 

- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার= ২ দশমিক ৪২ শতাংশ।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে প্রবৃদ্ধির হার= ৩ দশমিক ৭১ শতাংশ।
-অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে প্রবৃদ্ধির হার= ৪ দশমিক ৩৫ শতাংশ।

→ বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
যথা- কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।

উল্লেখ্য,
→  সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত। এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত। এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ এবং সমসাময়িক জিডিপি সমীক্ষা।

১৪.
'M-23' কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী?
  1. নাইজেরিয়া
  2. কঙ্গো গণপ্রজাতন্ত্র 
  3. সুদান
  4. সোমালিয়া
ব্যাখ্যা

•  এম ২৩ 
- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর জাতিগত তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে 'এম২৩'।
- এটি Congolese Revolutionary Army নামেও পরিচিত।
- ২০১২ সালে কঙ্গোর একটি বিদ্রোহী গোষ্ঠীর শাখা হিসাবে গঠিত হয় এম২৩।
- ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের তুতসি জনগোষ্ঠীর সুরক্ষা করার জন্য এই গোষ্ঠীটি গঠন করা হয়।
- ২০০৯ সালের ২৩ মার্চ কঙ্গো সরকারের সাথে CNDP গেরিলাদের শান্তিচুক্তি হয় এবং এদের কঙ্গো সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
- কিন্তু ২০১২ সালে এরা সেনাবাহিনী থেকে বের হয়ে যায় এবং পুনরায় অস্ত্র হাতে তুলো নেয়।

উল্লেখ্য,
- এম-২৩ ও ডিআর কঙ্গোর সামরিক বাহিনীর মধ্যে লড়াই জোরদার হয়েছিলো ২০২৫ সালের শুরু থেকে।
- বিদ্রোহীরা দেশের বেশ কিছু নতুন করে দখল করেছে।
- জাতিসংঘের হিসেবে এই সংঘাতের কারণে ইতোমধ্যেই প্রায় চার লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
- সম্প্রতি, এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা পূর্বাঞ্চলীয় শহর গোমার বেশিরভাগ অংশ দখলে নিয়েছে এবং সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন।
- কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত।

উৎস: বিবিসি নিউজ।

১৫.
বর্তমানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
  1. গণভবন
  2. বঙ্গভবন
  3. যমুনা
  4. পদ্মা
ব্যাখ্যা

- রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'কে সরকারি বাসভবন হিসেবে বেছে নেয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
- সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডের এই ভবনেই তিনি উঠবেন বলে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়।
- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। 
- অন্তর্বর্তী সরকার গণভবনকে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' করার সিদ্ধান্ত নেয়।
- বর্তমানে সেখানে জাদুঘরের নির্মাণকাজ চলছে।
- ফলে গণভবনে প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই।

উৎস: প্রথম আলো এবং যুগান্তর।

১৬.
দ্বিতীয় বারের মত ইসরায়েল ইরানে সামরিক অভিযানের জন্য কী নাম ঘোষণা করেছে?
  1. অপারেশন রাইজিং লায়ন
  2. অপারেশন লায়ন’স রোয়ার
  3. অপারেশন আয়রন শিল্ড
  4. অপারেশন ডেজার্ট স্টর্ম
ব্যাখ্যা

- ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন লায়ন’স রোয়ার’।
- প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই নাম চূড়ান্ত করেছেন। 
- সরকারের মতে, নাম পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেওয়া হয়েছে।
- বিশ্লেষকদের ধারণা, ‘লায়ন’স রোয়ার’ বা সিংহের গর্জন নামটি শক্তি, প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণাত্মক অবস্থান নির্দেশ করে। 
- হামলার সম্ভাব্য কারণ হিসেবে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচীর কথা উল্লেখ করেছে।

উল্লেখ্য,
২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে চালানো আগের অভিযানের নাম ছিল ‘রাইজিং লায়ন’।

উৎস: প্রথম আলো।

১৭.
সম্প্রতি, দ্বিতীয়বারের মত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা করে কত তারিখে?
  1. ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১ মার্চ, ২০২৬
  4. ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

- ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়।

- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘এপিক ফিউরি’ (EPIC FURY)।
- ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে।
- মূলত পারমানবিক ইস্যু এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার করার লক্ষে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এর সাথে ইরানের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।
- যুক্তরাষ্ট্র সব সময় অভিযোগ করে আসছিলো যে, ইরানে তাদের পারমাণবিক কর্মসূচী চালিয়ে নিচ্ছে।
- অপর দিকে ইরান যুক্তরাষ্ট্রে অভিযোগ বরাবরের মত প্রত্যাখ্যান করে আসছে।

- প্রথম হামলাটি ছিল জুন মাসে। তখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধারাবাহিক আক্রমণ চালায়।

উৎস: বিবিসি।

১৮.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কত তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 
  1. ১৪ জানুযারি ২০২৫
  2. ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  3. ৮ মে ২০২৫
  4. ২৮ ফেব্রুয়ারি ২০২৫
ব্যাখ্যা

 National Citizen Party (NCP):
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হলো বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।
- এটি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়েছে।
- ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
 - নাহিদ ইসলামকে দলটির  আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
- এটি দেশের প্রথম রাজনৈতিক দল, যা সম্পূর্ণভাবে ছাত্র নেতৃত্বের মাধ্যমে গঠিত হয়েছে।
- দলটির সৃষ্টি ছাত্র-জনতার আন্দোলনের একটি সফল পরিণতি হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য,
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দলটি তাদের প্রথম প্রতিষ্ঠিতা বার্ষিকী পালন করে।

উৎস: NCP ওয়েবসাইট।

১৯.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ কী নামে পরিচিত?
  1. Inaugural Address
  2. State of the Union 
  3. Presidential Speech
  4. Budget Speech
ব্যাখ্যা

→ প্রতি বছর কংগ্রেসের যৌথ অধিবেশনের আগে রাষ্ট্রপতি সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের তৃতীয় ধারা অনুযায়ী “ইউনিয়নের অবস্থা সম্পর্কে কংগ্রেসকে তথ্য প্রদান” করেন, যা ’The State of the Union’ নামে পরিচিত।
→ প্রথমে রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন ও জন অ্যাডামস ব্যক্তিগতভাবে ভাষণ দিতেন।
→ ১৮০১ সালে থমাস জেফারসন লিখিত আকারে বার্তা পাঠানোর রীতি শুরু করেন, যা ১৯১৩ সাল পর্যন্ত চালু ছিল।
→ ১৯১৩ সালে উড্রো উইলসন পুনরায় ব্যক্তিগত ভাষণ দেওয়ার প্রথা চালু করেন, যা এখনো অব্যাহত রয়েছে।
→ ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট একে “স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ” নামে অভিহিত করেন।
→ হ্যারি ট্রুম্যানের সময় এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
→ ১৯২৩ সালে প্রথমবার জাতীয় রেডিওতে ভাষণ সম্প্রচার করা হয়।
→ ১৯৪৭ সালে ট্রুম্যানের ভাষণ প্রথম টেলিভিশনে সম্প্রচারিত হয়।
→ ১৯৬৫ সালে লিন্ডন জনসন প্রাইম টাইমে ভাষণ দেওয়ার রীতি শুরু করেন।
→ ১৯৬৬ সাল থেকে বিরোধী দল টেলিভিশনে ভাষণের পর প্রতিক্রিয়া দেওয়ার রীতি চালু করে, যা এখনও আছে।
→ জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতির উত্তরাধিকার ব্যবস্থা বজায় রাখতে প্রতি বছর মন্ত্রিসভার একজন সদস্য ভাষণে অনুপস্থিত থাকেন।

উৎস: United States Senate

২০.
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
  1. শেখ মুজিবুর রহমান
  2. আ স ম আবদুর রব
  3. তাজউদ্দীন আহমদ
  4. সিরাজুল আলম খান
ব্যাখ্যা

- ২ মার্চ একাত্তরের অগ্নিঝরা এই দিনে প্রথমবারের মতো উত্তোলিত হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকা।
-  ঐতিহাসিক ওই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন ডাকসু'র তখনকার ভিপি আ স ম আবদুর রব।
- সেই দিনকে স্মরণ করে আজ (২ মার্চ) উদযাপন করা হচ্ছে 'জাতীয় পতাকা উত্তোলন দিবস'।
- ১৯৭১ সালের ২ মার্চ সেই দিনের দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা নামানো হয় এবং বাংলাদেশের পতাকা উড়ানো হয়।] 

উৎস: প্রথম আলো।