ব্যাখ্যা
ভারত, পাকিস্তান এবং নেপালের মুদ্রার নাম রুপি।
অন্যদিকে মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া।
Source: worldatlas.com
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন
ভারত, পাকিস্তান এবং নেপালের মুদ্রার নাম রুপি।
অন্যদিকে মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া।
Source: worldatlas.com
দীর্ঘদিন ধরে ভারত ও নেপালের মধ্যে কালাপানি নিয়ে বিরোধ চলছে।
দোকলাম মালভূমি নিয়ে মূলত চীন ও ভুটান বিরোধ চললেও ভারতের নিরাপত্তার জন্য এটা হুমকি।
কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তান ও চীনের ত্রি-মুখী দ্বন্দ্ব ভারত সৃষ্টির শুরু থেকেই।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম ‘জনপথ রোড’।
সূত্র: বিবিসি।
২৭ মেঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার (World Health organization) সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
উৎসঃ LIVE MCQ সাম্প্রতিক সমাচার-মে এবং জুন, ২০২০ সংখ্যা।
ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন আমেরিকার ৫৯তম নির্বাচনে বর্তমান প্রেসিডিন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৩রা নভেম্বর ২০২০ এর নির্বাচনে জিতে জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হন। তিনি ২০ জানুয়ারি ২০২১ এ শপথের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।
উৎসঃ LIVE MCQ সাম্প্রতিক সমাচার-ডিসেম্বর, ২০২০।
বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। বাল্টিক রাষ্ট্র ৩টি।
যথা-এস্তোনিয়া,
লাটভিয়া,
লিথুনিয়া।
অন্যদিকে, সার্বিয়া বলকান রাষ্ট্র।
সূত্র: worldatlas.com
স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপে অবস্থিত দেশসমূহকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়।
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
যথা-
নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
আবার,
নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা -
আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
সূত্রঃ worldatlas.com ও ব্রিটানিকা.কম
অনেকেই ভৌগোলিক বৈশিষ্ঠ্য প্রায় একই রকম হওয়ায় আইসল্যান্ড ও ফিনল্যান্ড - সহ পুরো নর্ডিক অঞ্চলটিকে স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চল বলে থাকেন। সেক্ষেত্রে এই অঞ্চলের রাষ্ট্র সংখ্যা হয় - ৫টি।
পতুর্গালের রাজধানীর নাম লিসবন এবং মুদ্রার নাম ইউরো। অন্যদিকে, স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ এবং মুদ্রার নাম ইউরো।
পোলান্ডের রাজধানীর নাম ওয়ারশ এবং মুদ্রার নাম জলোটি। লিউ হচ্ছে রুমানিয়ার মুদ্রার নাম।
সূত্র: worldatlas.com
পলিনেশিয়া শব্দের অর্থ বহু দ্বীপ। মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো এর অন্তর্গত। পলিনেশিয়া এর দেশসমূহ- টোঙ্গা, টুভ্যালু এবং সামোয়া।
ফিজি মেলোনেশিয়ার দেশ। ফিজির রাজধানী সুভা।
সূত্র: worldatlas.com
আকিয়াব মিয়ানমারের একটি সমুদ্রবন্দর।
অন্যদিকে জর্ডানের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম আকাবা।
মিশরের পোর্ট সৈয়দ এবং ইরানের বন্দর আব্বাস সমুদ্র বন্দর বিবিধ কারণে গুরুত্বপূর্ণ।
সূত্র-worldatlas.com
এটলাস পর্বতমালা আটলান্টিক মহাসগর এবং ভূমধ্যসাগরকে সাহারা মরুভূমি হতে পৃথক করেছে।
আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী।
সূত্র: worldatlas.com
বর্তমান ভারতের প্রদেশ সংখ্যা ২৮টি। সর্বশেষ প্রদেশ হচ্ছে তেলেঙ্গানা।
এছাড়া ভারতে কেন্দ্র শাসিত অঞ্চল ৮টি।
উল্লেখ্য যে, ভারতে প্রদেশ ছিল ২৯টি কিন্তু সংবিধানের ৩৭০ নং ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চলভুক্ত করায় এখন প্রদেশ সংখ্যা ২৮টি হয়েছে।
সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট
ডেনমার্কের মালিকানাধীন পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রীনল্যান্ড। যা উত্তর আমেরিকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত দেশ। এর রাজধানীর নাম নুক।
দেশটির শুধুমাত্র প্রতিরক্ষা, আর্থিক নীতিমালা, এবং আন্তর্জাতিক সম্পর্ক ‘ডেনিশ রয়্যাল গভর্মেন্ট’ কর্তৃক নির্ধারিত হয়।
সম্প্রতি আমেরিকার প্রেসিন্ডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রীনল্যান্ড ক্রয়ের প্রস্তাব দিয়েছেন।
সূত্র: Worldatlas
ইয়াঙ্গুন শহরটি ইরাবতী নদীর তীরে অবস্থিত।
অন্যদিকে, টিবের নদীর তীরে ইতালির রোম শহর,
রাইন নদীর তীরে জার্মানির বন শহর এবং
রাভী নদীর তীরে পাকিস্তানের লাহোর শহর অবস্থিত।
সূত্র: Worldatlas